Sunday, July 22, 2012

ইউরোপে ‘সামাজিক বিস্ফোরণের’ আশঙ্কা ইইউ পার্লামেন্ট-প্রধানের

স্পেনের অর্থনৈতিক সংকট ইউরোপ মহাদেশজুড়ে ‘সামাজিক বিস্ফোরণ’ ছড়িয়ে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুল্জ এই আশঙ্কা প্রকাশ করেছেন। জার্মানির বহুল প্রচারিত দৈনিক বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ইইউ পার্লামেন্ট-প্রধান তাঁর আশঙ্কার কথা জানিয়েছেন।

বানর হত্যা করায় তিন সেনা আটক

বিরল প্রজাতির দুটি বানরকে নির্যাতন করে হত্যার অভিযোগে ভিয়েতনামের তিন সেনাসদস্যকে আটক করা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র ভয়েস অব ভিয়েতনাম এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিলুপ্তপ্রায় প্রজাতির ধূসর পায়ের ডুক লেঙ্গুর (বানর) হত্যার ছবি ফেসবুকে গত সপ্তাহে প্রকাশ করা হয়। এতে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

আদালত মোকাবিলার পথ খুঁজছে পিপিপি

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) চলতি সপ্তাহে আদালতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় মোকাবিলা করতে হবে। একটি হলো আদালত অবমাননা বিষয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে অব্যাহতি দিয়ে পার্লামেন্টে সম্প্রতি যে আইন পাস করা হয়েছে, তা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন কাল সোমবার গ্রহণ করবেন সুপ্রিম কোর্ট।

জিনথেরাপি অনুমোদন পাচ্ছে ইউরোপে!

চিকিৎসায় জিনথেরাপিকে আনুষ্ঠানিক অনুমোদন দিতে যাচ্ছেন ইউরোপের বিজ্ঞানীরা। জেনিটেক (বংশগত) রোগের চিকিৎসায় এ থেরাপি ব্যবহার করা হবে। চর্বিযুক্ত খাবার খেলে যাদের হজমে সমস্যা হয়, মূলত তাদের চিকিৎসায় জিনথেরাপি প্রয়োগ করা হবে।

চাকা ফেটে বাস খাদে চিকিৎসকসহ নিহত ২

ঢাকার সাভার ও ধামরাইয়ে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিদের একজন মানিকগঞ্জ সদর হাসপাতালের দন্ত চিকিৎসক মো. শহীদুল ইসলাম (৫৫) এবং অপরজন সাভারের তেঁতুলঝড়ার হল মার্ক গ্রুপের ফেব্রিক্স ইনচার্জ হাবিবুর রহমান (৪০)।

সাভারের বেদেপল্লি যেন মাদকের হাট by অরূপ রায়

‘হ্যালো, তুমি কোথায় আছো, আমারে পাঁচটা বাবা (ইয়াবা বড়ি) আর দুইটা ডাইল (ফেনসিডিল) দিয়া উপকার করো না, ভাই।’ গতকাল শুক্রবার দুপুরে এভাবেই মুঠোফোনে কথা বলছিলেন সাভারের বেদেপল্লির কাছে দাঁড়িয়ে থাকা এক যুবক। আবদারের কিছুক্ষণ পরই এক তরুণ তাঁকে ইয়াবা আর ফেনসিডিল দিয়ে যান।

বুড়িগঙ্গায় ফের অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে জনপদ

কিছুদিন বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে ফের বালু উত্তোলন শুরু হয়েছে। ভরা বর্ষার এই মৌসুমে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুই তীরের ৪০টি ইটভাটা, দুটি পেট্রল পাম্প, দুটি বাজার, দুটি খেয়াঘাটসহ আরও বেশ কয়েকটি স্থাপনা নদীগর্ভে বিলীনের আশঙ্কা

হাওরপারের দুটি গ্রামে আর্সেনিকের ছোবল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরপারের কয়েকটি গ্রামের লোকজন আর্সেনিকে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বেশি আক্রান্ত গ্রাম দুটি হলো টাঙ্গুয়ার হাওরপারের গোলাবাড়ি ও ভান্ডারচাকর। অন্য গ্রামগুলো হলো: চতুর্ভুজ, হলহলিয়া ও চরগাঁও গ্রাম। তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রামবাসীর কাছ থেকে এ তথ্য জানা গেছে।

এনআইসিভিডি দাম কমিয়েছে জীবন রক্ষাকারী যন্ত্রাংশের

হূদেরাগের চিকিৎসায় জীবনরক্ষাকারী অর্ধশত যন্ত্রাংশের দাম কমিয়েছে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)। এই যন্ত্রাংশগুলোর তালিকায় রয়েছে পেসমেকার, ভালভসহ বিভিন্ন ধরনের স্টেন্ট (রিং) ও বেলুন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক চিকিৎসক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে যন্ত্রাংশ

কলারোয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষিজমিতে কাজ করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গরু পাচারের চেষ্টাকালে ভারতের এক যুবক গুলিবিদ্ধ হন। শুক্রবার বিকেলে উপজেলার হিজলদী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

হুমায়ূন আহমেদের মৃত্যু-কলকাতায় কবি সাহিত্যিকদের শোক

বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে কলকাতার লেখক-পাঠকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল শনিবারও কলকাতার অনেক পত্রিকায় তাঁকে নিয়ে বিভিন্ন সংবাদ ছাপা হয়। এসব প্রতিবেদনে বলা হয়, এই উপমহাদেশ বাংলা সাহিত্যের এক কিংবন্তি লেখককে হারাল। বাংলা সাহিত্যের এই ক্ষতি অপূরণীয়।

কাউন্সিলরদের ভোট গণনা শেষ না হওয়ার দায় কার?-দিগ্ভ্রান্ত ছাত্ররাজনীতি

ছাত্রসংগঠনগুলো যে গঠনতন্ত্র তথা নিয়ম-কানুনের তোয়াক্কা করে না; চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের ভোট দুই বছরেও গণনা শেষ না করা তার একটি প্রকৃষ্ট উদাহরণ বটে। কাউন্সিলরদের ভোট হয়েছিল ২০১০ সালের ১১ আগস্ট, ১১৮ কাউন্সিলরের মধ্যে ১০৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন যোগ্য নেতৃত্ব

আর্থিক খাতের শৃঙ্খলা জোরদার করতে হবে-মুদ্রানীতি ঘোষণাই যথেষ্ট নয়

রীতিমাফিক আরেকটি অর্ধবার্ষিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধের জন্য এটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে এই সময়কালে দেশের অর্থনীতিতে অর্থের জোগান-পরিস্থিতি কী রকম হবে বা ঋণ সরবরাহ কোন কোন দিকে ধাবিত হবে, তার একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম-আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন by মুহাম্মদ আবদুল মুনিম খান

হজরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত নবী-রাসুলগণ সবাই রোজা পালন করেছেন। ইসলামের প্রাথমিক যুগে তিন দিন রোজা রাখার ধর্মীয় বিধান ছিল। পরে দ্বিতীয় হিজরিতে উম্মতে মুহাম্মদীর ওপর মাহে রমজানের ৩০ দিন রোজা ফরজ করা হয়। ‘রোজা’ ফারসি শব্দ। আরবিতে রোজাকে ‘সাওম’ বলা হয়।

স্মরণ-বাংলা সাহিত্যের রহস্যময় নক্ষত্র by দীপংকর চন্দ

২০০৮ সালের ২১ জুলাই লোকান্তরিত হয়েছেন বাংলা সাহিত্যের রহস্যময় নক্ষত্র মাহমুদুল হক। তাঁর বহু বৈপরীত্যে পূর্ণ জীবনের কথা ভাবতে ভাবতেই অনেকটা পথ অতিক্রম করলাম আমরা। মহাখালী, বনানী, খিলক্ষেত পেছনে ফেলে উপস্থিত হলাম উত্তরায়।

হুমায়ূন আহমেদের বিজ্ঞান কল্পকাহিনি

বাংলাদেশের প্রথম বিজ্ঞান কল্পকাহিনি রচনা করেছেন হুমায়ূন আহমেদ, বইটির নাম তোমাদের জন্য ভালবাসা। এটি তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানে প্রভাষক থাকাকালীন লিখেছেন। এই বইয়ের মাধ্যমেই তাঁর প্রথম কল্প-বৈজ্ঞানিক চরিত্র ফিহার আত্মপ্রকাশ ঘটে। ফিহা মহা আঙ্কিক ছিলেন।

নলিনী বাবু, শ্রডিঞ্জারের বিড়াল এবং সমান্তরাল মহাবিশ্ব by মুনির হাসান

এই মহাবিশ্বের সবচেয়ে অবোধ্য বিষয় কী? আইনস্টাইন বলতেন ‘এটি বোধগম্য’! পদার্থবিজ্ঞানের মাজেজাই এমন যে জানা দুনিয়ার সর্বত্র এর নিয়মকানুনগুলো একই। দুনিয়াজুড়ে প্রোটনের ভর একই, হাইড্রোজেনের কেন্দ্রে একটি প্রোটন আর তাকে ঘিরে ঘুরছে একটি ইলেকট্রন।

‘ত্রাণ চাই না, রাস্তা চাই’ by এস এম আক্কাছ উদ্দিন

‘আমরা ত্রাণ চাই না, রাস্তা চাই। বন্যায় আমাদের সহায়-সম্বল সব নিয়েছে। এতে আমরা কষ্টে থাকলেও এ মুহূর্তে আমাদের ত্রাণের চাইতে বিধ্বস্ত হয়ে পড়া চলাচলের রাস্তাটি সংস্কার জরুরি।’ চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এম সালাম ১৮ জুলাই ফটিকছড়ির পূর্ব সুয়াবিল গ্রামের দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গেলে এভাবেই ক্ষোভের সঙ্গে সড়ক সংস্কারের দাবি জানান এলাকার লোকজন।

থান কাপড়, থ্রি-পিসের চাহিদা বেশি-বিপণিকেন্দ্রে ভিড় বাড়ছে by মেখ্যাইউ মারমা

রমজান শুরুর সপ্তাহ খানেক আগে থেকেই নগরে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। চট্টগ্রামের বিপণিকেন্দ্রগুলোতে এখন তরুণী ও মহিলাদের ভিড়। ঈদ বাজারের বাড়তি দাম, ভিড় ও ভোগান্তি এড়াতে এই আগাম কেনাকাটা কিংবা আগাম একটা ধারণার জন্য তাঁরা বিপণিকেন্দ্রমুখী। বিকিকিনি শুরু হওয়ায় খুশি বিক্রেতারাও।

বুটিক হাউসে ঈদের পসরা by এমিলিয়া খানম

রমজানের শুরু মানেই ঈদের ঘণ্টাধ্বনি। নগরের বুটিক হাউসগুলোতেও তাই শুরু হয়ে গেছে তোড়জোড়। দেশীয় কাপড় ও বৈচিত্র্যপূর্ণ নকশার বাহারি পোশাকে শো-রুমগুলোতে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে ঈদের আমেজ। বিভিন্ন বুটিক হাউস ঘুরে দেখা যায় এবারে ঈদে তরুণীদের সালোয়ার-কামিজের ক্ষেত্রে লং কাটেরই প্রাধান্য থাকছে সঙ্গে চুড়িদার বা চাপা সালোয়ার, ছেলেদের পাঞ্জাবি লং ও শর্ট দুই কাটই দেখা যায়।

হুমায়ূন আহমেদ একটি স্মৃতি by বিশ্বজিৎ চৌধুরী

দিন-তারিখ মনে নেই। প্রায় ১৮-২০ বছর আগের কথা। আমি তখন দৈনিক পূর্বকোণে কাজ করি। একদিন জলসা সিনেমা হল (অধুনালুপ্ত) থেকে কেউ একজন ফোন করে জানালেন, আগুনের পরশমণি ছবির মুক্তি উপলক্ষে চট্টগ্রাম এসেছেন হুমায়ূন আহমেদ, একজন রিপোর্টার পাঠালে ভালো হয়।

ব্যবসায় শিক্ষায় ঝোঁক বাড়ছেই by নিজাম সিদ্দিকী

বিজ্ঞান ও মানবিককে পেছনে ফেলে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বেশি হারে ব্যবসায় শিক্ষার দিকে ঝুঁকছে। গত কয়েক বছর ধরে এই প্রবণতা অব্যাহত আছে। শিক্ষাবিদেরা বলছেন এ রকম চলতে থাকলে দেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে নেতিবাচক প্রভাব পড়বে।

ফেসবুক পেজ থেকে-আইনি জিজ্ঞাসা

প্রশ্ন: আমার এক বন্ধুর মা-খালারা তিন ভাই, তিন বোন। মেজো খালা নিঃসন্তান। খালু মারা গেছেন। তাঁর বাবার কাছ থেকে পাওয়া চার কাঠা জমি আছে রংপুর পৌরসভার মধ্যে। এখন বন্ধুর খালা তাঁর জমি দান করতে চান। কীভাবে এই হস্তান্তর-প্রক্রিয়া সম্পন্ন করা যায়, এ ব্যাপারে পরামর্শ চাই।

চার্জ শুনানি নিয়ে একটি প্রস্তাব by জাহিদ আহমেদ

ফৌজদারি মামলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে চার্জ বা অভিযোগ শুনানি। এই শুনানির মাধ্যমে কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠন হয় নতুবা কোনো অভিযুক্ত আসামিকে ডিসচার্জ (অভিযোগ থেকে অব্যাহতি) দেওয়া হয়। তাই এই চার্জ শুনানি শুধু মামলার জন্যই না, একজন অভিযুক্ত ব্যক্তির জীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবেদনের সময়সীমা বাড়ানো উচিত by রানা দাসগুপ্ত

অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন অনুযায়ি ক তফসিলের গেজেটে প্রকাশের ১২০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে, ক তফসিলের গেজেট বেরিয়ে গেছে বলা হলেও এখনো ক তফসিলের গেজেট বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে জটিলতা by এ কে এম আনোয়ারুল ইসলাম

মোট দাগে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সারকথা হলো, সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১১ কার্যকর হওয়ার পর ৩০০ দিনের মধ্যে তথা গত ১১ ডিসেম্বর ২০১১ তারিখ থেকে ৩০০ দিনের মধ্যে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা দেবে, সেই সব সম্পত্তি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ-

শেষের আগে

কপোত-কপোতী ভালোবাসার শক্তি কতটা? জানতে চান? এই গল্পটা শুনুন। মাইকেল ফেল্প্স তখন সাঁতার-পুলে রীতিমতো ঝড় তুলে যাচ্ছেন। বেইজিং অলিম্পিকের সুখস্মৃতি নিয়েই ২০০৯ রোম বিশ্বচ্যাম্পিয়নশিপে এসেছেন। কিন্তু রোমে ফেল্প্সকে তাঁর অন্যতম প্রিয় ইভেন্ট ২০০ মিটার ফ্রিস্টাইলে হারিয়ে দিলেন জার্মানির পল বিডারমান।

দুঃসংবাদের আগে দু পঙ্ক্তি by সানাউল হক খান

বেইজিং অলিম্পিক এবং ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ সাফ গেমস—এ দুটি চমক-জাগানো ব্যর্থতা (ইভেন্টগত অর্থে তিনটি) নিয়ে আমাদের মিডিয়াকুল তেমন কোনো উত্তপ্ত রচনা সারল্য উপহার দিতে পারেনি, যেগুলো পাঠ করলে সামান্যতম অহংবোধে আঁচড় পড়তে পারত। আসলে হাল-আমলে ক্রিকেটের সঞ্জীবনী ক্ষুধাটায় একটু বেশি আস্বাদিত হয়েছি।

আমেরিকায় থেকেও হুমায়ূনকে দেখতে যাননি গুলতেকিন

আমেরিকায় থেকেও একটিবারের জন্যও চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন আহমেদকে দেখতে হাসপাতাল বা তার বাসায় দেখতে যাননি তার সাবেক স্ত্রী গুলতেকিন। এমনকি মৃত্যুর পর হুমায়ূনের মৃত্যুদেহও দেখতে না আসায় লেখকের স্বজন ও বন্ধুরা অবাক হয়েছেন। সদ্য প্রয়াত নন্দিত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনের প্রায় অর্ধেক সময়ে তার অস্তিত্বজুড়ে ছিলেন গুলতেকিন।

ইতিহাসে আছেন তাঁরাও!

এরিক মুসাম্বানি, পলা বারিলা বোলোপাদের দেখলে আধুনিক অলিম্পিকের স্বপ্নদ্রষ্টা ব্যারন পিয়েরে দ্য কুবার্তিন নিশ্চিতভাবেই দারুণ খুশি হতেন। না, এমন কোনো অতিমানবীয় কীর্তি তাঁরা করে যাননি, অলিম্পিকের সর্বকালের সেরাদের কাতারের ধারেকাছেও আসে না তাঁদের নাম।

দু য়া রে অ লি ম্পি ক-অলিম্পিকের উত্তাপ টের পাচ্ছি

লন্ডনে এখন গ্রীষ্মকাল। এখানে এসেই বুঝতে পেরেছি ব্রিটিশরা দিনের আবহাওয়ার প্রসঙ্গ তুলে আলাপ জমানোর চেষ্টা করে। কিন্তু গত কিছুদিন অনুশীলন ছেড়ে বাইরে বের হলেই শুনতে পাচ্ছি ঘুরে-ফিরে একটা শব্দ—অলিম্পিক। ২৭ জুলাই এই লন্ডনেই শুরু হবে ক্রীড়াঙ্গনের মহাযজ্ঞ।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৬১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সাইদুল আলম, বীর প্রতীক বীর যোদ্ধা সাহসী যোদ্ধা প্রায় দেড় মাস ধরে ব্যাপক যুদ্ধ-উন্মাদনার মধ্যে আছেন সাইদুল আলম ও তাঁর সহযোদ্ধারা। তখন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়।

বন্ধ ঘরে দুই ভাইয়ের লাশ

ঘরের এক পাশে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ। আরেক পাশে মেঝেতে ছোট ভাইয়ের প্রাণহীন দেহ। গতকাল শনিবার রাজধানীর ভাটারা থানার এক বাড়িতে এভাবেই উদ্ধার হয়েছে দুই সহোদরের লাশ। মৃত দুই ভাই হলেন, মো. জাবেদ (৫৫) ও মো. জামশেদ (৫০)। পুলিশের ধারণা, ছোট ভাইকে মেরে বড় ভাই আত্মহত্যা করেছেন।

যশোরে ৮০ দিনে ৩৭ খুন by মনিরুল ইসলাম

যশোরে আশঙ্কাজনকভাবে খুনের ঘটনা বেড়েছে। জেলায় ৮০ দিনে ৩৭ জন খুন হয়েছে। এর মধ্যে দুজন স্কুলছাত্র। চোরাচালানের বিষয়ে প্রতিবেদন করায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে এক সাংবাদিককে। এ সময় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা।

ষড়রিপুর প্রবঞ্চনা থেকে মুক্ত থাকার নাম সিয়া by সৈয়দ গোলাম মোরশেদ

'হে ইমানদারগণ, তোমাদের ওপর সিয়াম (রোজা) ফরজ করা হলো, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো' (২:১৮৩)। উপর্যুক্ত আয়াতে ইমানদারদের ওপর সিয়াম সাধনা ফরজ করার উদ্দেশ্যের কথা আল্লাহ ব্যক্ত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে এত আম, তবু রপ্তানি নেই by শহীদুল হুদা অলক

প্রাচীনকাল থেকেই যে আম দিয়ে চাঁপাইনবাবগঞ্জকে চেনা যায়, সেই জেলাটির 'আম অর্থনীতি' এখন বেশ চাঙ্গা। প্রতিদিন ছয় কোটি থেকে সাত কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে জেলার আম বাজারগুলোয়। সেই হিসাবে ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমে আমের ব্যবসা হচ্ছে হাজার কোটি টাকারও বেশি।

ফল পচে, ভেজাল হয়, কিন্তু হয় না প্রক্রিয়াজাতকরণ

ফিলিপাইনের দিকে তাকানো যাক। দেশটির অন্যতম প্রধান রপ্তানি পণ্য আম। রপ্তানি বা স্থানীয় বাজারে বিক্রির জন্য বাছাই পর্বে সেখানে বাদ পড়ে ৩৮ শতাংশ আম। সেই আম থেকে তৈরি হয় জ্যাম, জেলি, ক্যান্ডি, ভিনেগার, পাউডার, এমনকি মদ। মৌসুমের অতিরিক্ত আনারস থেকেও দশ রকমের খাবার ও পানীয় তৈরি হয়।

রাসায়নিক আমদানি নিয়ন্ত্রিত না হলে ভেজাল কমবে না by ফারজানা লাবনী

কোনো রকম বিধিনিষেধ ছাড়াই রাসায়নিক দ্রব্য খুচরা ও পাইকারি বাজারে বিক্রি হওয়ায় ভেজাল কার্যক্রমের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীরা অতি সহজেই তা সংগ্রহের সুযোগ পাচ্ছে। এসব রাসায়নিক দ্রব্যের বেশির ভাগই মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

আমিনুল হত্যায় সন্দেহের তীর শান্তা গ্রুপের দিকেই

আলোচিত শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ডে ঢাকা ইপিজেড এলাকার পোশাক শিল্প প্রতিষ্ঠান শান্তা গ্রুপের ওপর সন্দেহ বাড়ছে। প্রতিষ্ঠানটির শ্রমিক অসন্তোষের মধ্যস্থতা করতে গিয়ে তাদের রোষানলে পড়েই আমিনুল খুন হতে পারেন- এমন আশঙ্কা তাঁর পরিবার, সহকর্মী ও স্থানীয় লোকজনের।

ক্যান্সার হাসপাতালের স্বপ্ন থেকে গেল অধরা by নওশাদ জামিল

নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন আহমেদ 'নো ফ্রি লাঞ্চ' শিরোনামে একটি মর্মস্পর্শী লেখা লেখেন। এতে তিনি উল্লেখ করেছিলেন তাঁর এক স্বপ্নের কথা। বলেছিলেন, দেশ ও মানুষের জন্য ওই স্বপ্নপূরণের তিনি সব করবেন। লেখাটি প্রকাশিত হলে তাঁর ওই স্বপ্ন ছুঁয়ে গিয়েছিল সব মানুষের হৃদয়।

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে by শাকুর মজিদ

হুমায়ূন আহমেদের সঙ্গে কবে কী করে ঘনিষ্ঠ পর্যায়ে জড়িয়ে গেলাম, মনে করতে পারছি না। একসময় টের পেলাম যে তাঁর একান্ত ঘনিষ্ঠ আড্ডায় যে চার-পাঁচজন মানুষকে তিনি চান, আমি তাঁদের মধ্যে পড়ে গেছি। এমনও সপ্তাহ গেছে বিগত এই সাড়ে চার বছরে যে সাত দিনই সন্ধ্যায় তাঁর ঘরে আড্ডায় বসেছি।

দেশের পথে হুমায়ূনের মরদেহ-‘স্যার, আর তো কোনো দিন আসবেন না’

নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মরদেহ এখন তাঁর প্রিয় স্বদেশের পথে। নিউইয়র্ক সময় শনিবার রাত ১১টা ৪১ মিনিটে তাঁর মরদেহবাহী কফিন নিয়ে ফ্লাইটটি জন এফ কেনেডি বিমানবন্দর ছেড়ে যায়। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই শিশুপুত্র নিষাদ ও নিনিত, শাশুড়ি সাংসদ তহুরা আলী, প্রকাশক মাজহারুল ইসলাম ও শাওনের

শরণার্থী থেকে তারকা ফুটবলার !

যুদ্ধবিধ্বস্ত ইরাকে বেশ কষ্টকর সময় কাটাচ্ছিলেন আলি আব্বাস। অনেক প্রতিশ্রুতির ফুটবল ক্যারিয়ারটাও পড়ে গিয়েছিল হুমকির মুখে। কিন্তু হঠাত্ করেই একটা সাহসী পদক্ষেপ বদলে দিয়েছে ২৫ বছর বয়সী এই ফুটবলারের জীবন। শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর রীতিমতো তারকাখ্যাতি পেয়ে গেছেন এই ইরাকি মিডফিল্ডার।

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ-পাঠক! বাড়ি আছো? by হুমায়ূন আহমেদ

(নন্দিত লেখক হুমায়ূন আহমেদের এই লেখাটি ২০১২ সালের ৩ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল। প্রথম আলো ডট কমের পাঠকদের জন্য লেখাটি আবার প্রকাশ করা হলো।) প্রায় চার দশক আগের কথা। আমি পড়ি ঢাকা কলেজে। থাকি সাউথ হোস্টেলে। প্রধান আনন্দ—বলাকা সিনেমা হলে কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখা।

কাল আসছেন হুমায়ূন সমাধি নুহাশ পল্লীতে

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের মরদেহের স্বদেশে ফেরা এক দিন পিছিয়েছে। আজ নয়, আগামীকাল সোমবার সকালে তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। আজ রবিবার ফেরার কথা থাকলেও টিকিট সংকটের কারণে তা এক দিন পিছিয়েছে বলে জানা গেছে।

ফলে বিষ, তবু খেতে হয়! by রাজীব আহমেদ

পুষ্টিবিজ্ঞান বলে, সুষম খাদ্যের জন্য একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ১১৫ গ্রাম ফল খাওয়া দরকার। কিন্তু বিষের ভয়ে ফল খাওয়া ছেড়েই দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান। তিনি নিজেও ফল খান না, পাঁচ বছর বয়সী সন্তানকেও খেতে দেন না।

ডাব্লিউএইচওর 'হ্যাঁ'

এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে থাকা লোকদের জন্য প্রতিরোধক ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ওষুধ কম্পানি জিলিড সায়েন্সেসের তৈরি এইচআইভি প্রতিরোধক ওষুধ ট্রুভাডা গত শুক্রবার এই অনুমোদন পেয়েছে।

অস্ত্রধারী দুই মাসে ছয় হাজার গুলি কিনেছে-কলোরাডো হত্যাকাণ্ডে শোকাহত যুক্তরাষ্ট্র

কলোরাডো অঙ্গরাজ্যে সিনেমার শো-তে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার কয়েক শ মানুষ মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেছে। এ ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আগামী বুধবার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন তিনি।

বিষাক্ত পোলট্রি খাবার-নিয়মিত তদারকির ব্যবস্থা করুন

যে খাঁটি দুধ এবং প্রোটিনসমৃদ্ধ ডিম শিশুর পুষ্টির জন্য মায়ের দুধের বিকল্প হিসেবে কাজ করার কথা, মানুষের স্বাভাবিক স্বাস্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা, সেই দুধ ও ডিম এখন ভয়াবহ ক্যান্সারের মতো রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু মানুষ্যসৃষ্ট অপকর্মের ফলে।

অমিত সম্ভাবনার বাংলাদেশ-মার্কিন রাষ্ট্রদূতের আশাবাদ সত্য হোক

'তাঁর মুখে ফুলচন্দন পড়ুক'- বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা যে উক্তি করেছেন, তাতে বাংলার সেই প্রাচীন আশীর্বাদ-বাণী উচ্চারণ করা ছাড়া কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৩৬তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেছেন, 'চীন নয়, বাংলাদেশই একদিন হবে বিশ্বের অন্যতম রপ্তানিকারক দেশ।'

পবিত্র কোরআনের আলো-শেষ বিচারের দিন পাপিষ্ঠরা একে অপরকে দোষারোপ করবে কিন্তু শাস্তি পাবে সবাই

৩৮. ক্বা-ল দ্খুলূ ফী উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম্ মিনাল জিন্নি ওয়ালইনছি ফিননারি; কুল্লামা দাখালাত্ উম্মাতুল্ লাআ'নাত্ উখ্তাহা; হাত্তা ইযাদ্ দা-রাকূ ফীহা জামীআ'ন ক্বা-লাত্ উখরা-হুম্ লিঊলা-হুম রাব্বানা হা-উলা-য়ি আদ্বাল্লূনা ফাআ-তিহিম আ'যা-বান দ্বি'ফাম্ মিনান নারি; ক্বা-লা লিকুলি্লন দ্বি'ফুন ওয়ালা-কিল্ লা-তা'লামূন।

আমাদের উচ্চশিক্ষার হাল by গোলাম কবির

সাধারণভাবে আমরা নাচ-গান-নাটক তথা বিনোদনের মাধ্যমগুলোকে সংস্কৃতির আওতায় নিয়ে আসি। তবে জীবন-সংস্কৃতির পরিধি ওই মুষ্টিমেয় বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের যাপিত জীবনের পুরোটাই সংস্কৃতির আওতায় আসে। এ কারণে রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি, ব্যবসায়িক সংস্কৃতি, কৃষি সংস্কৃতি বা রাষ্ট্রীয় সব

হুমায়ূন চলে গেলেন বারবার ফিরে আসার জন্য by আলী যাকের

সত্তরের দশকের মাঝামাঝি আমি হুমায়ূনের লেখা প্রথম পড়ি। প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' তখন বেরিয়েছে। পড়লাম 'শঙ্খনীল কারাগার'ও। বিস্মিত হয়ে যাই উপন্যাস দুটো পড়ে। স্বাধীন বাংলাদেশে এত বড় মাপের লেখক আছেন! এই আবিষ্কারের মাধ্যমে আমার প্রত্যয় জন্মেছিল, স্বাধীনতার নির্যাস তাতে প্রতিফলিত হয়েছে।

চরাচর-কারওয়ান বাজারের শ্রমজীবী মানুষেরা by ফাহমিদা আক্তার রিম্পি

'দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলো নীচে ফেলে।' নাহ, কাজী নজরুল ইসলামের দেখা সেই নিষ্ঠুর বাস্তবতা আমরা অনেক আগেই পার হয়ে এসেছি। এখন কুলিদের আলাদা কোনো রেলের বগি, আলাদা কোনো ক্যান্টিন নেই। একই গাড়িতে আমরা সবাই চড়ি, একই ক্যান্টিনে বসে সবাই চা খাই।

জামাতে নামাজ আদায় প্রসঙ্গে by দিদার উল আলম

পবিত্র কোরআনের সূরা আল কলমের ৪২ ও ৪৩ আয়াতে আল্লাহতায়ালা বলেন, 'যেদিন কঠিন সময় উপস্থিত হবে এবং লোকদের সিজদা করার জন্য ডাকা হবে, তখন তারা সিজদা করতে পারবে না। তাদের দৃষ্টি হবে নিচু, লাঞ্ছনা-অপমান তাদের ওপর চেপে বসবে।

ইসলামে আত্মীয়তার সম্পর্ক by মাহফুজ আবেদ

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জাহান্নামে যাওয়ার অন্যতম এক কারণ। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, 'ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহতায়ালা অভিসম্পাত করেন, অতঃপর তাদের বধির ও দৃষ্টি শক্তিহীন করেন।'

হালাল-হারামের গুরুত্ব by মুফতি এনায়েতুল্লাহ

হজরত নুমান ইবনে বাশীর (রা.) থেকে বর্ণিত আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'হালাল বা বৈধ সুস্পষ্ট এবং হারাম বা অবৈধও স্পষ্ট। আর এ দু'য়ের মধ্যবর্তী বিষয়গুলো হলো সন্দেহজনক। আর বেশিরভাগ লোকই সেগুলো (এসবের পরিচয়) জানে না।

সংবিধানের হস্তলেখক শিল্পী রউফ by কামাল লোহানী

প্রখ্যাত শিল্পী আবদুর রউফের সঙ্গে আমার প্রথম পরিচয় নবাবপুর রোডের একটি বাড়িতে। তারপর থেকে একসঙ্গে খবরের কাগজ পড়া, দৈনন্দিন জীবনে চলাফেরা, আড্ডা, গল্প ইত্যাদির মাধ্যমে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আরও বাড়ল। সে সময় সুন্দর হাতের লেখার জন্য তার বেশ সুনাম ছিল।

সংবিধান-আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই by মঙ্গল কুমার চাকমা

জাতিসংঘসহ আন্তর্জাতিক ক্ষেত্রে আদিবাসী পরিচিতিকরণের আরও একটি মৌলিক বিষয় বা অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আদিবাসীদের আত্মপরিচয়ের অধিকার। নিজেদের পরিচয় নিজেরাই নির্ধারণ করবে এটাই ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে

ধর নির্ভয় গান-অতীত-বর্তমান-ভবিষ্যৎ by আলী যাকের

অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্র স্থাপিত না হলে, সর্বক্ষেত্রে যুক্তির প্রয়োগ না করা হলে, একটি জাতি খর্বকায় থেকে যায়। সে জাতির দ্বারা কোনো বৃহৎ কর্ম সম্পাদন কোনোকালেই সম্ভব হয় না। আমরা কি তবে আজীবন খর্বকায়ই থেকে যাব? অথচ আমরা তো ভাবতে জানতাম? আমরা তো যুক্তি প্রয়োগে কুণ্ঠা করিনি? আমরা তো নিজেদের ভূমিকা সম্বন্ধে কখনও দ্বিধায় ভুগিনি

ক্রমবর্ধমান ছিনতাই-সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করুন

বিশ্বকাপের সময়কার ছিমছাম ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নয়ন ঘটেছিল বলেই জনমনে ধারণা। কিন্তু প্রকৃত অবস্থা কতটা উন্নত হয়েছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিছু এলাকায় পরিস্থিতির উন্নতি ঘটলেও পরিসংখ্যান বলছে, ছিনতাইয়ের হার আগের মতোই বা কিছুটা বেড়েছে।

ক্রিকেট কূটনীতি-খেলার সূত্রে বন্ধুুত্বের বার্তা

বিশ্বকাপ ক্রিকেটের দশম আসরের ভারত ও পাকিস্তানের সেমিফাইনালটি 'মাদার অব অল ব্যাটেলস' অভিধায় ভূষিত হয়েছিল। জেন্টলম্যান'স গেম হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়া ক্রিকেট নিয়ে মহারণ হতে পারে কি-না, কিংবা এ ধরনের বিশেষণ ব্যবহার কতটা সঠিক তা নিয়ে যুক্তিতর্ক চলতে পারে।

হুমায়ূন স্যারের কাছ থেকে অনেক শিখেছি

এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় 'অদ্ভুত এক পূর্ণিমা রাতের গল্প'। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম। কথা বলেছেন তিনি_ ষ এখন কোন্ নাটকের কাজ করছেন?উত্তরায় মিজানুর রহমান লাবুর পরিচালনায় একটি একক নাটকের কাজ করছি।

ঈদে হুমায়ূন আহমেদের লেখা টেলিছবি

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের চিত্রনাট্য নিয়ে তৈরি হয়েছে ঈদের টেলিছবি। 'যদি ভালো না লাগে তো দিও না মন' নামের এই টেলিছবি পরিচালনা করেছেন রায়হান খান। তিনি জানান, 'চলতি বছরের মে মাসে ২০ দিনের জন্য দেশে ফিরেছিলেন হুমায়ূন স্যার। তখন এ টেলিছবির চিত্রনাট্য লিখেছিলেন।

কৃতদাস থেকে মানবাধিকার কর্মী by সিরাজুল ইসলাম

নেপালের প্রতিষ্ঠিত রাজনীতিক ও শীর্ষ মানবাধিকার কর্মীদের মধ্যে অন্যতম শান্তা চৌধুরী। তিনি ইউনাইটেড মার্ক্সিস্ট লেনিনিস্ট পার্টির নেতা ও সংসদ সদস্য। আলোর মশাল নিয়ে প্রতিনিয়ত ছুটে বেড়ান দেশ থেকে দেশান্তরে। পাশে দাঁড়ান অসহায়দের। বাড়িয়ে দেন সহায়তার হাত।

বদলে যাওয়া দৃশ্যপট by সেলিম সরদার

কৃষিকাজে নারীর অংশগ্রহণ যে একটি এলাকার আমূল পরিবর্তন ঘটাতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন। ধর্মীয় ও সামাজিক কুসংস্কার এবং পুরুষ শাসিত সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের নারীরা ঘর ছেড়ে বাইরে এসে শুধু কৃষি কাজে মনোনিবেশ করে পাল্টে দিয়েছেন ঈশ্বরদীর অর্থনৈতিক

রোজা সহজ করে ভাবুন by লাবনী আহমেদ

রোজার মাস। বিশ্বের অন্যসব মুসলিম দেশে পুরো রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অর্ধেকে নেমে আসে। সরকার ভর্তুকি দেয় , যাতে এ মাসে কেউ খাবার-দাবারে কষ্ট না করে। কিন্তু আমাদের দেশে হয় উল্টোটি। এ সময় দ্রব্যমূল্য আকাশ ছুঁতে চায় যেন! ফলে মাস আসার আগে এবং পুরো মাসজুড়ে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা

ওদের রোখে শক্তি কার by কনিকা হক

ওরা আনন্দের বাঁধভাঙা জোয়ারে ভাসছে কাঙ্ক্ষিত ফল পেয়ে। ওদের কণ্ঠে উচ্ছ্বাস ঝরে ঝরে পড়েছে। কিন্তু বিস্মিত না এতটুকু। এমন কথা শোনাই যায়নি বা যায় না_ ভাবিনি এতটা ভালো করব। আত্মবিশ্বাসী কণ্ঠধ্বনি, যা ভেবেছি তাই হয়েছে। বিশ্বাস ছিল ভালো করব, করেছি। লেখাপড়া ভালোভাবে করেছি, কাজেই রেজাল্ট ভালো হবে_ বিশ্বাস ছিল।

মুক্তিযোদ্ধাদের শেষ ঠিকানা by মো. ফয়জুর রহমান

আমি ঢাকায় বাস করি। অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার। জন্মস্থান : গ্রাম-আষ্টসাঙ্গন, বিয়ানীবাজার, সিলেট। আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৬৩ সালের জানুয়ারি থেকে সমাজসেবা অধিদফতরের অধীন ধলা ভবঘুরে কল্যাণ কেন্দ্রে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শুরু করি।

কৃষি ও কৃষক-গ্রামবাংলা বদলে দেওয়া by আতিউর রহমান

এই যে কৃষকের হাতে আধুনিক উপকরণ দেওয়ার অঙ্গীকার, এর সঙ্গে রবীন্দ্রনাথের আকুতির পুরোপুরি মিল খুঁজে পাওয়া যায়। এতদিনে গ্রামবাংলা অনেকটাই বদলে গেছে। গ্রামে কলের লাঙল পেঁৗছে গেছে। এক-তৃতীয়াংশ গ্রামে বিদ্যুৎও পেঁৗছেছে। কিন্তু আজও গ্রামবাংলায় দারিদ্র্য প্রকট।

সীমিত আয়ে যুদ্ধ করে বাঁচা by এম আবদুল হাফিজ

এই যুদ্ধ করে বাঁচার দলটিও সমাজের একটি ক্রমবিস্তৃত শ্রেণী, যার কলেবর শুধু বৃদ্ধিই পাচ্ছে। তারাই তো সম্ভবত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। সর্বক্ষণ তাদের একটিই দুশ্চিন্তা : কোথায়, কখন, কোন চরায় ফেঁসে যায় তাদের জীবনতরী। যদিও অতি সন্তর্পণেই তাদের জীবনের পথচলা।

ঊন-সাফল্য by মাহবুব মোর্শেদ

কথাটি আন্ডারঅ্যাচিভার। বাংলা হতে পারে, ঊন-সফল। বলতে গেলে সাম্প্রতিক এক গণ্ডগোলের সূত্র এ শব্দটিই। ১৬ জুলাই টাইম ম্যাগাজিনের এশিয়া সংস্করণটির প্রচ্ছদে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আন্ডারঅ্যাচিভার শব্দটির উপলক্ষ তিনিই। এই অভিধাটির নিচে লেখা হয়েছিল, 'ভারতের এখন দরকার একটা কেঁচে গণ্ডূষ (রিবুট)।

এইচএসসির ফল-স্বপ্নাদের খবর কেউ রাখে না by মাহফুজুর রহমান মানিক

স্বপ্নাদের এ আত্মহনন আমাদের জন্য অত্যন্ত লজ্জার। কারণ তাদের আমরা বোঝাতে পারিনি ফেল করা খুব সমস্যার নয়, বোঝাতে পারিনি জীবনটা আরও সুন্দর। ফেল করা মানেই জীবনের শেষ নয়। তাদের হতাশা আমরা কাটাতে পারিনি

সাম্প্রতিক প্রসঙ্গ-রাজনীতি কোন পথে? by এমাজউদ্দীন আহমদ

ব্যক্তিগত বুদ্ধি যতই প্রখর হোক না কেন, সামষ্টিক প্রজ্ঞা অনেক বেশি গভীর, অনেক বেশি কার্যকর, অনেক বেশি ফলপ্রসূ, এই সত্য তাদের অনুধাবন করতে হবে। তখনই তারা জনস্বার্থ এবং জাতীয় স্বার্থ সঠিকভাবে সংরক্ষণে সক্ষম হবেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-রাষ্ট্রীয় অর্থে 'পারিবারিক' প্রতিষ্ঠান

চেতনা ও চর্চায় বিশ্ববিদ্যালয় ধারণ করবে বৈশ্বিক পরিসর_ সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো নিয়ে এমন প্রত্যাশা আমাদের দেশে বেশিরভাগ সময়ই হোঁচট খায়। আমরা দেখে আসছি, কীভাবে দলবাজি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম, কোটারি সংঘাতের মলিন ছায়ায় ঢাকা পড়ে জ্ঞানচর্চার চিলতে রোদ্দুর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-রাষ্ট্রীয় অর্থে 'পারিবারিক' প্রতিষ্ঠান

চেতনা ও চর্চায় বিশ্ববিদ্যালয় ধারণ করবে বৈশ্বিক পরিসর_ সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো নিয়ে এমন প্রত্যাশা আমাদের দেশে বেশিরভাগ সময়ই হোঁচট খায়। আমরা দেখে আসছি, কীভাবে দলবাজি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম, কোটারি সংঘাতের মলিন ছায়ায় ঢাকা পড়ে জ্ঞানচর্চার চিলতে রোদ্দুর।

বাজারচিত্র-ফ্রি-স্টাইল চলছে, চলবে!

রমজান মাসে দ্রব্যমূল্য না বাড়াতে একাধিক মন্ত্রীর কঠোর হুশিয়ারি বারবার ব্যক্ত হয়েছে। সরকারি-বেসরকারি তৎপরতার কারণে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের সরবরাহেও কোনো ঘাটতি নেই। সময়মতো আমদানি হয়েছে প্রয়োজনীয় সব ধরনের পণ্য। বণ্টন ব্যবস্থায় গলদের কোনো খবর মেলেনি।

কুড়িয়ে পাওয়া সংলাপ-মত্তজনের স্বপ্নভাষণ by রণজিৎ বিশ্বাস

স্বপ্ন আপনার কেমন লাগে? : ভালো লাগে। স্বপ্ন আমার কাছে খুব জরুরি মনে হয়। মনে হয়, যে জীবনে স্বপ্ন নেই, সে জীবনে স্রোত নেই। 'যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে/সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে'। ভয়ে ভয়ে উদ্ধার করলাম, ছুট বা বিচ্যুতির অপরাধ ক্ষমা করবেন।

জলাবদ্ধতার বহুমাত্রিক চিত্র by এ এম এম শওকত আলী

অতীতে নগরাঞ্চলে জলাবদ্ধতা দৃশ্যমান ছিল। বিগত এক দশকে এর বিস্তৃতি ঘটে গ্রামাঞ্চলে; মূলত যশোর ও সাতক্ষীরার কিছু উপজেলায়। ঢাকা মহানগরীর ক্ষেত্রে বলা যায়, এখানে জলাবদ্ধতার মূল কারণ প্রায় ভরাট হওয়া ৩২টির মতো খাল। এসব খালই ছিল প্রাকৃতিক জল নিরসনের ধারক ও বাহক।

হুমায়ূন আহমেদ ছিলেন নতুন লেখকদের প্রেরণা

পাঠক নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে এক প্রতিক্রিয়ায় নারী নেত্রীরা বলেছেন, “সমকালীন জনপ্রিয় লেখকদের মধ্যে হুমায়ূন আহমেদ শুধু পাঠক সৃষ্টি করেছেন তা নয়, সাহিত্যের এই বটবৃক্ষ নতুন লেখক সৃষ্টির উদ্দীপক হিসেবে কাজ করেছেন। অনেক তরুণ-তরুণী হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের যশ-খ্যাতিতে নিজেদের উদ্দীপ্ত করে লেখক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাণপণ চেষ্টা করছেন। অনেকে সফলতার দ্বারপ্রান্তেও পৌঁছেছেন।”

বাংলাদেশের প্রকাশনা শিল্পে হুমায়ূন আহমেদ

বাংলাদেশের শিল্প-সাহিত্যের নানা শাখায় অবদান রেখেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। উপন্যাস লিখেছেন, সিনেমা-নাটক বানিয়েছেন, গান রচনা করেছেন, এমনকি জীবনের শেষ প্রান্তে এসে ছবি আঁকাও শুরু করেছিলেন। কিন্তু বোধকরি তার সবচেয়ে বড় অবদান অনেকটা একহাতে বাংলাদেশের প্রকাশনা শিল্পকে নতুন প্রাণ দেয়া। ভারতীয় বইয়ের দখল থেকে বাংলাদেশের বইয়ের বাজারকে উদ্ধার করেন তিনি।

বিড়িশ্রমিক আক্তারী পেলো জিপিএ-৫ by টিএম মামুন

তিনভাই বোনসহ ৫ সদস্যের সংসার। নুন আনতে পানতা ফুরায়, কোনমতে একটা জিনিসের প্রয়োজন মেটে তো আরেকটা প্রয়োজন এসে দাঁড়ায় সামনে। অভাব অনটন যেন পিছু ছাড়ে না তাদের। এমন পরিবারে জন্ম নিয়ে দারিদ্রের কষাঘাতে বেড়ে ওঠা বিড়িশ্রমিক আক্তারী জাহান এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে আরেকবার প্রমাণ করে দিল অধ্যবস্যায় আর পরিশ্রম মানুষকে বহুদ‍ূর নিয়ে যেতে পারে।