Saturday, September 1, 2012

জরিনা বুবু ও আমরা

আজ থেকে সাত বছর আগে ১৮ জুলাই ভোরে জরিনা বুবু আমাদের থেকে বিদায় নিলেন। রাত ১১.৩০ মি. থেকে ভোর ৫.৩০ মি. পর্যন্ত তাঁর কাছে আমি একনাগাড়ে ছিলাম। চেষ্টা করেছি ড্রপার দিয়ে একটু পানি বা মধু খাওয়াতে। রাত সাড়ে ১২টা বা ১টা’র দিকে তাঁর একটু একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আস্তে আস্তে তা বাড়ল।

দেশে দেশে নারী নেতৃত্ব by লিটু খান

মেরি পেট্রিসিয়া ম্যাক্যালেসি : আয়ারল্যান্ডের অন্যতম সফল ও প্রভাবশালী প্রেসিডেন্ট মেরি ম্যাক্যালেসি। দেশটির অষ্টম প্রেসিডেন্ট ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনিই বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট, যিনি একজন নারী প্রেসিডেন্টের উত্তরসূরি হিসেবে দেশ পরিচালনা করার বিরল গৌরব ও সোভাগ্য অর্জন

ভারতে নারী কমান্ডো by এনামুল হক

ভারতের পাঞ্জাব পুলিশের এলিট বাহিনী স্পেশাল সিকিউরিটি গ্রুপে (এসএসজি) প্রথমবারের মতো মহিলাদের বিক্রুট করা হচ্ছে। এদের সন্ত্রাস দমন ও ভিআইপিদের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োগ করা হবে। ২০১০ সালে পাঞ্জাব পুলিশের তদানীন্তন ডিরেক্টর জেনারেল পরমদীপ সিংহ গিল এসএসজি গঠন করেন।

শিক্ষাই আমায় মুক্তি দেবে by মোঃ আরিফুর রহমান

বেগম রোকেয়া সাখাওয়াতকে বাঙালী নারী জাগরণ ও বাঙালী নারীকে শিক্ষার সুযোগদানের পথিকৃৎ বলা হয়। তাঁর ঐকান্তিক চেষ্টার মধ্য দিয়েই বাঙালী নারী গৃহের চার দেয়ালের বন্দী জীবনের নাগপাশ থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা পোষণ করে। আর তাদের মধ্যে এই ইচ্ছার বীজ রোপিত হয় শিক্ষার মধ্য দিয়েই।

কবিতা- স্বপ্ন বিলাস by গাজী তানভীর আহমদ

ব্যস্ততার গ্লানি গোছাতে আজ অনেক দিন পর যাচ্ছি আমার সবুজ গাঁয়ে
এভাবে প্রায়ই ছুটে যাই আমিÑকখনো নারীর টানে, কখনো প্রকৃতির
তবে তোমাকে নিয়ে ট্রেন যাত্রায় এটাই আমার প্রথম-মুখোমুখি
এভাবে চোখে চোখ রেখে।

সুকান্তের কবিতা বিপ্লবী উচ্চারণ by মোহাম্মদ নূরুল হক

বাংলা কবিতার যে ধারাটি সংগ্রাম, প্রতিবাদের পথে বিকশিত- সে ধারার প্রথম সার্থক কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামই প্রথম দুঃশাসনের বিরুদ্ধে সাহিত্যিক কলম ধরেন এবং বিস্ময়করভাবে সফল হন। তার কবিতায় প্রথম গণমানুষের কণ্ঠস্বর শোনা যায় এবং সে কণ্ঠস্বরে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়।

সুকান্তের কবিতা বিপ্লবী উচ্চারণ by মোহাম্মদ নূরুল হক

বাংলা কবিতার যে ধারাটি সংগ্রাম, প্রতিবাদের পথে বিকশিত- সে ধারার প্রথম সার্থক কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামই প্রথম দুঃশাসনের বিরুদ্ধে সাহিত্যিক কলম ধরেন এবং বিস্ময়করভাবে সফল হন। তার কবিতায় প্রথম গণমানুষের কণ্ঠস্বর শোনা যায় এবং সে কণ্ঠস্বরে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়।

যৌতুক আন্তন চেখভ- অনুবাদ : আবু বকর সিদ্দিকী

জীবনে হরেক রকমের বাড়িঘর চোখে দেখেছি, ক্ষুদ্রাকার কিংবা বৃহদাকার, কাঠের কিংবা ইটের, নতুন বাড়িÑ পুরনো বাড়ি, তবে একটা বাড়ির ছবি আমার হৃদয়ের গভীরে দাগ কেটে আছে। অবশ্য বাড়িটাকে কুটির নামে অভিহিত করাটাই যুক্তিসঙ্গত হবে।

বৃষ্টি ঝরা গান

বইয়ের প্রচ্ছদে যে নামটি লেখা তা দেখলে অনেক পাঠক হয়তো ভেবেই বসবেন এটা গানের একটি বই। আদতে এটা পরিপূর্ণ একটি কবিতার বই। ঝরে বৃষ্টি ঝরঝরে ঝরে মাঠ ঘাট নদী আর অরণ্য শিখরে কখনও বা নগরের পথে
পাহাড়ে পর্বতে ..

বই পরিচিতি- সোনালী ইসলামের বই- জীবনের অভিজ্ঞতা-উপলব্ধির গল্প

স্মৃতি মাত্রই নস্টালজিয়া। মনের ও জীবনের ব্যাপার-স্যাপার। শৈশব, কৈশব ও যৌবনের ফেলে আসা জীবনের জাবর কাটতে কার না ভাল লাগে। জীবনের ঠিক কোন না কোন একটা বয়সে মানুষ মাত্রই স্মৃতিকাতর। ‘স্মৃতি মানেই অতীত’ এটা সহজ ধারণা। কিন্তু স্মৃতির অপর আদল অতীতের সঙ্গে বর্তমানকে মেলানো।

বাংলায় অনুবাদের নানা অনুষঙ্গ পাঠক পাঠ ও বোধের-বাস্তবতা by আহাম্মেদ কবীর

অনুবাদ মূলত একটি ধাঁধা, প্যারাডক্স কিংবা নতুন করে একটি ভাষায় বোধ সৃষ্টি করা। বিশেষ করে বিদেশী ভাষায় লেখা কোন কিছুকে বাংলায় অনুবাদ করা হয়ত বা একটি ধারণা প্রদান, হয়ত বা বাঙলায় প্রচলিত বোধের সমান্তরালে আসা, হয়ত বা ধারণাপ্রসূত বাস্তবতাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, জটিলতা, অনুভূতি, ভাব ও চেতনা সৃষ্টি করা।

রবারব্যান্ড ইলেকট্রনিক্স প্রসারিত হবে দশ গুণ

যাদের হৃদরোগ বা এমন কিছু রোগব্যাধি আছে যার জন্য মনিটরিং প্রয়োজন তাদের অহরহ হাসপাতালে আসা যাওয়া এবং সময় ও পয়সা খরচ করে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে জীবনটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, কিন্তু এ জাতীয় পরীক্ষা-নিরীক্ষার বেশিরভাগই যদি হাসপাতালে না করে রোগীর বাসায় অফিসে কি গাড়িতে বসে করা যায়

শনির বুকে ঝড়ের কারণ ভেতরের তাপ by এনামুল হক

শনির বায়ুম-লে জেটের ঝঞ্ঝাময় প্রবাহ ঘটে চলে। এই প্রবাহের স্থানগুলোতে বায়ুর গতি অন্যান্য জায়গার তুলনায় বেশি। জেটের এই প্রবাহ শনির পূর্ব ও পশ্চিম অভিমুখে ঘটে। শনির বায়ুম-লে জেটের এই তরঙ্গায়িত কাঠামো কিভাবে চালিত হয় এবং জেটের প্রবাহ কোত্থেকে সেই শক্তিটুকু পায় তা জানার জন্য বিজ্ঞানীরা বহু বছর যাবৎ চেষ্টা করে

অধ্যাপক রব্বানী ॥ বায়োমেডিক্যাল ফিজিক্সে স্বপ্ন পূরণের দিশারী by ইব্রাহিম নোমান

ডায়াবেটিস রোগীদের স্নায়ুবিক বৈকল্য থাকার ফলে পায়ের নিচে ব্যথা সে বুঝতে পারে না ফলে পায়ের নিচে আলসার হয়, ক্রমে তা গ্যাংগ্রিনে পরিণত হলে পুরো পা টিই কেটে ফেলতে হয়। এর প্রতিকারে জন্য ভাল থাকা অবস্থায় পায়ের নিচে চাপ পরিমাপ করার জন্য পেডোগ্রাফ নামে একটি বিদেশী যন্ত্রের দাম প্রায় ৫০ লাখ টাকা।

কালো হীরের কথা by তৌফিক অপু

ছোট্ট একটি ছেলের কথায় বেশ বিব্রত বোধ করলেন স্কুল শিক্ষিকা। কিছুতেই ছেলেটির নাম বোধগম্য হচ্ছিল না। শিক্ষিকা আবার জিজ্ঞেস করলেন কি নাম তোমার? ছেলেটির সহজ সরল উত্তর আমার নাম ‘রোলিহলাহলা’। শিক্ষিকা বুঝতে পারলেন আদিবাসী নাম এটা। তিনি বললেন, এ নাম আমার পছন্দ নয়। তোমার ক্রিশ্চান নাম থাকতে হবে।

ফ্যা শ ন স ং বা দ

ধান শালিক এই বর্ষায় ধান শালিক নিয়ে এসেছে আধুনিক ডিজাইন ও আরামদায়ক কাপড়ের নানা ধরনের টি-শার্ট, পলো শার্ট। এছাড়াও মেয়েদের টপ্স ও ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ফতুয়া। রয়েছে শর্ট শার্ট, শর্ট পাঞ্জাবির বিশাল আয়োজন। এসব পোশাক পেতে খোঁজ করুন ধান শালিকের শোরুমে।

ঈদের ড্রেস ম্যাচিং by তৌফিক অপু

ফ্যাশন মানে হচ্ছে পরিবর্তন। আর এই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক। তবে ফ্যাশনের কথা এলেই একটা বড় অংশ জুড়ে থাকে মেয়েদের পোশাকের কথা। নিত্যনতুন ডিজাইনের পোশাকের মাধ্যমে নিজেকে আলাদা ও ব্যতিক্রমী হয়ে উঠবার চেষ্টায় মেয়েরা আকর্ষণীয় এসব পোশাক তৈরি করে।

বর্ষায় পথ চলতে

বর্তমানে ফ্যাশন সচেতনতার এ সময়ে সবাই চায় নিজেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উপস্থাপন করতে। তাই পোশাক নির্বাচনে সময় উপযোগী স্টাইল ও ফ্যাশন এখন আমাদের চাই-ই চাই। বিশেষ করে মেয়েরা যেন একটু বেশিই এগিয়ে ফ্যাশন সচেতনতায়।

রাস্তাঘাটের বেহালদশা

রাজধানীর রাস্তাঘাটের বেহাল দশা যারপরনাই নাগরিক ভোগান্তিকে চরমে তুলেছে। রাজধানীর মোট রাস্তা দুই হাজার ২৮৯ দশমিক ৬৯ কিলোমিটার। প্রধান কয়েকটি সড়ক ছাড়া আর প্রায় সবই এখন ব্যবহারের অনুপযোগী! অনেকদিন ধরে এই দুর্দশার শুরু। বর্ষার পানি পেয়ে সে দুর্দশা আরও চরমে উঠেছে। ভাঙ্গা রাস্তা আরও ভাঙ্গছে।

বাংলাদেশে জঙ্গী অর্থায়ন

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সিনেট উপকমিটি বাংলাদেশের দুটি ব্যাংকের বিরুদ্ধে জঙ্গী অর্থায়নের অভিযোগ এনেছে। এই দুটি ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

ফিরে দেখা

চ্যানেলের গাড়িই ভরসা শরীফুল ইসলাম ॥ ১৭ জুলাই বিকেল ৪টা। সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্যান্টিনে মধ্যাহ্নভোজের পর বিভিন্ন পত্রিকার বেশ ক’জন রিপোর্টার অফিসে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু বৃষ্টির কারণে কেউ সেখান থেকে বের হতে পারছেন না। রিকশা-সিএনজিচালিত অটোরিকশা কিছুই পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গ ইসলাম- রমাদান সিয়াম তাকওয়া by অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম

রমাদান আরবী চান্দ্র সনের নবম মাস। এই মাসে সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ্্ জাল্লা শানুহু আর আল্লাহ্্ জাল্লা শানুহু রমাদান মাসব্যাপী প্রতিদিন সুবিহ সাদিকের পূর্ব মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, কামাচার ও পাপাচার থেকে দৃঢ় সঙ্কল্পের সঙ্গে বিরত থাকতে বিধান নাযিল করেছেন।

জমি নেই, বিদেশী বিনিয়োগকারীরা ফেরত যাচ্ছে by ড. আর এম দেবনাথ

কয়েকদিন আগে আমার এক পরিচিত ব্যবসায়ী বন্ধু দুঃখ করে ব্যবসা ও শিল্পের কিছু খবর দিচ্ছিলেন। ভদ্রলোক নরসিংদীর ব্যবসায়ী। রং ও সুতার ব্যবসা করেন। বলা যায় মাঝারি ধরনের ব্যবসায়ী। বহুদিন এই ব্যবসায় জড়িত থেকে কিছু টাকার মুখ দেখেছেন। দেখেছেন স্বাভাবিকভাবে ব্যবসা করেই। তাঁর এখন বয়স হয়েছে।

কার শক্তি বেশি? by সতীশ চন্দ্র সরকার

সরকার এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছিল। দৃঢ় সংকল্প নিয়েছিল প্রতিবারের মত এবার বাজার অস্থিতিশীল হতে দেবে না কিছুতেই। পবিত্র রমজান মাসে যাতে ধর্মপ্রাণ মুসলমানরা সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেতে পারে, সে লক্ষ্যে তারা বেশ কিছু সময়োচিত পদক্ষেপও নিয়েছিল।

কৃষকের হাসি-কান্না by শিখা ব্যানার্জী

প্রতিবছরই ফসলের বাম্পার ফলন ফলিয়েও কৃষক কেঁদে আকুল হচ্ছে। খুবই কষ্ট লাগে তখন। এরকম কেন হবে? এখনও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে দেশের লাখ লাখ মানুষ। কৃষিখাতে সরকার যে একেবারে উদাসীন ,তা কিন্তু নয়, তবে কথায় বলে নাÑ সব ভাল তার, শেষ ভাল যার।এখানেই ব্যর্থতা।

আমাদের ভোট ও সরকার by আলোকা রানী দাস

বর্তমান মহাজোট সরকারের ৫ বছর মেয়াদ শেষার্ধে অবস্থান করছি আমরা। বছর ঘুরলেই নির্বাচনী কলরব শুরু হয়ে যাবে। রাজনৈতিক অঙ্গন যেমন সরগরম হয়ে উঠবে, তেমনি জনগণের মাঝে পরবর্তী নির্বাচনের হাওয়া বইতে শুরু করবে।

থানার নাম ভাষানটেক by ম. আনোয়ার হোসেন

ঢাকা শহরের ভাষানটেকের জনদুর্ভোগের নানা চিত্র তুলে ধরে ২০০৪ সালের অক্টোবর মাসে জনকণ্ঠে আমার একটা লেখা ছাপা হয়েছিল। সে লেখায় ঢাকা ডেন্টাল কলেজ (মিরপুর-১৪) থেকে ভাষানটেক পর্যন্ত একটি ওয়ানওয়ে রাস্তা নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

উচ্চ শিক্ষা ॥ ভর্তিযুদ্ধ by ছিদ্দিকুর রহমান

উচ্চশিক্ষায় ভর্তি ছাত্র-ছাত্রী ও অভিভাবকের জন্য এক মহাযুদ্ধ, কোচিং সেন্টারের জন্য রমরমা ব্যবসা। এইচএসসি পরীক্ষা শেষ হতে না হতেই কোচিং সেন্টারে ভর্তি এবং পরীক্ষা শেষ না হতেই কোচিং ক্লাস শুরু। এইচএসসির দু’বছরের বিরাট চাপ মুক্ত না হতেই ভর্তি প্রস্তুতির প্রচ- চাপ।

পদ্মা সেতুর নাম হোক ‘স্বাধীনতা সেতু’ by মাহবুব-উল-আলম খান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাংক স্থাপিত হয়েছিল গরীব, স্বল্প্ন্নোত, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে অবকাঠামো উন্নয়নে আর্থিক, কারিগরি ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য। ক্রমে ক্রমে এটি রাজনৈতিক ও ব্যাক্তি স্বার্থ হাসিলের অর্থনীতিতে পরিণত হয়েছে। উন্নত দেশগুলো এ প্রতিষ্ঠানটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

মতিঝিলে পুলিশের ওপর শিবিরের বোমা হামলা

রাজধানীর মতিঝিলে পুলিশ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টাধাওয়াকালে পুলিশের ও পাবলিক যানবাহনে ভাংচুর করে শিবির নেতাকর্মীরা। পুলিশ শিবির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে তারা পুলিশের ওপর পরপর বেশ কয়েকটি বোমা চার্জ করে।

চাঁপাইতে সালমান হত্যার অকপট স্বীকারোক্তি- উত্তরায় আটক ৪ জঙ্গী

নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরা ঢাকায় বড় ধরনের নাশকতা চালানোর জন্য সংগঠিত হচ্ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বহুল আলোচিত জেএমবির সদস্য রুহুল আমিন ওরফে সালমান হত্যা মামলার আসামি।

রোজায় রাজধানীতে বিশেষ নিরাপত্তা

পবিত্র মাহে রমজানে যানজট নিরসনে ফুটপাথে কোন প্রকার দোকানপাট বসতে দেয়া হচ্ছে না। পাশাপাশি রাজধানীতে ৪০টি অত্যাধুনিক ইলেকট্রনিক চেকপোস্ট বসানো হচ্ছে। মাঠে থাকছে ভ্রাম্যমাণ আদালত। রমজান ও রমজানপরবর্তী ঈদে রাজধানীজুড়ে থাকছে বিশেষ নিরাপত্তা।

শিল্পকলায় নৃত্যশিল্পী সংস্থার অভিষেক- সংস্কৃতি সংবাদ

সম্প্রতি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১২-১৪ সালের জন্য গঠিত নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিনু হক। সংগঠনের সদস্যদের ভোটে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নীলুফা ওয়াহিদ পাপড়ি।

চীনা কোম্পানিকে বিবেচনা করতে লিখে বিশ্বব্যাংক কোন দোষ করেনি- দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে চীনা কোম্পানিকে বিবেচনার জন্য বিশ্বব্যাংকের সুপারিশের মধ্যে কোন অসৎ উদ্দেশ্য ছিল না। বৃহস্পতিবার প্রেসক্লাবে কুমিল্লা জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। দুদক চেয়ারম্যান এ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র ছিলেন।

দেশীয় অর্থায়নে এখনই পদ্মা সেতু নির্মাণ শুরু করার প্রস্তাব- ১৪ উৎস থেকে চার বছরে ৯৮ হাজার কোটি টাকা সংগ্রহ সম্ভব ॥ ড. বারকাতের গবেষণা রিপোর্ট

পদ্মা সেতু নির্মাণের বিষয়টি এখন আর কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন গণআকাক্সক্ষায় রূপান্তরিত হয়েছে দাবি করে অর্থনীতিবিদ ড. আবুল বারকাত সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ মুহূর্তেই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করার প্রস্তাব করেছেন।

সাঈদীর অব্যাহতি ও জামিনের আবেদন খারিজ- যুদ্ধাপরাধী বিচার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে করা মামলা থেকে অব্যাহতি ও জামিন সহ চারটি আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের

চার বিদ্যুত কেন্দ্রের ৯ ইউনিট সংস্কারের জন্য চিহ্নিত- অতিরিক্ত ১ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন সম্ভব হবে by রশিদ মামুন

চার বিদ্যুত কেন্দ্রের এক হাজার ৬৫৪ মেগাওয়াটের পুনঃক্ষমতায়ন (রিপাওয়ারিং) করে অতিরিক্ত এক হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা সম্ভব। ঘোড়াশাল, আশুগঞ্জ, শাহাজিবাজার এবং বাঘাবাড়ী বিদ্যুত কেন্দ্রের ৯টি ইউনিটকে রিপাওয়ারিংয়ের জন্য চিহ্নিত করা হয়েছে।

বয়ান্ন বাজার তিপ্পান্ন গলি by মোরসালিন মিজান

শুরু হচ্ছে রমজান। পবিত্র এ মাসের প্রথম দিন থেকে রোজা আর ইবাদত বন্দেগিতে কাটাবেন মুমিন মুসলমানরা। সংযমের পরীক্ষা দেবেন। বর্তমানে চলছে মানসিক প্রস্তুতি। সারা দেশের মতো ঢাকার মুসলমানরাও প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে সরকারী বেসরকারী অফিস ব্যাংক বীমার পরিবর্তিত সময়সূচী জানিয়ে দেয়া হয়েছে। ফলে রমজান শুরু

চীনের রূপকথা ॥ জেলে ও লিটল থ্রি- উলফ্রেম এবারহার্ড ॥ রূপান্তর : রাফিউল ইসলাম সরকার

অনেক দিন আগে চীনের তুয়াং শহরে বাস করত এক জেলে। পরিবারের তিন জনকে নিয়ে নদীর ধারে গভীর জঙ্গলে থাকত সে। কিন্তু এক ধরনের সামুদ্রিক পািখর কারণে পাড়ের কাছে মাছ আসত না। যার ফলে তাকে খালি হাতে বাড়ি ফিরতে হতো। তার বাসায় রান্না করার কিছুই ছিল না। তার বউ তাকে অনেক বকাঝকা করত।

শেকৃবিতে ভার্চুয়াল ক্লাসরুম

দেশের প্রথম ভার্চ্যুয়াল ক্লাসরুম তৈরি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এই ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের যে কোন জায়গা থেকে যে কোন শিক্ষক এখানকার ছাত্রদের ক্লাস নিতে পারবেন।

চউকের প্রকল্প- নগরবাসীর ভোগান্তি চরমে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নির্দিষ্ট সময়ের দ্বিগুণ অতিরিক্ত সময়েও উন্নয়ন প্রকল্প শেষ করতে পারছে না। ফলে জনভোগান্তি চরমে উঠেছে। এরই প্রতিবাদস্বরূপ নগরবাসী ভোগান্তির শিখরে ওঠা সড়কে ধানের চারা লাগানোর মতো প্রতীকী প্রতিবাদ করেছে কিছুদিন আগে।

পাটি তৈরি করে স্বাবলম্বী

মাগুরায় পাটি তৈরি করে ৫০ পরিবার বাঁচার পথ পেয়েছে। প্রতিবছর জেলায় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের পাটি তৈরি হয়; যা দেশের বিভিন্ন জেলায় চালান দেয়া হচ্ছে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি, শৈলডুবি, শালিখা উপজেলার কুয়াতপুর ও নালিয়া গ্রামে প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন যাবত মেলো নামক এক প্রকার গাছ থেকে

হারিয়ে যাচ্ছে ঘুঘু

গ্রামবাংলার বিভিন্ন প্রজাতির অতিচেনা ঘুঘু পাখি পরিবেশগত ভারসাম্যহীনতায় হারিয়ে যাচ্ছে। শুধু গ্রামাঞ্চলেই নয় শহরতলির আশপাশেও গ্রীষ্মের নৈদাঘ দুপুরে বিষন্ন প্রহরের নিস্তব্ধতা ভেঙ্গে খান খান হতো প্রতিনিয়ত যে পাখিটার সুরেলা ডাকে। সেই ঘুঘু পাখির ডাক শোনা তো দূরের কথা এখন আর চোখেই পড়ে না।

গোলাম আকবর চৌধুরীর ৮২তম জন্মদিন- শ্রদ্ধাঞ্জলি

আজ ১ সেপ্টেম্বর, বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতির নেপথ্য মানুষ গোলাম আকবর চৌধুরীর ৮২তম জন্মদিন। ১৯৩১ সালের এই দিনে তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদার্শা গ্রামে জন্মগ্রহণ করেন।বাংলাদেশের রাজনীতিতে বিশেষত আওয়ামী লীগের উত্থান ও বিকাশে একজন নেপথ্য সংগঠক হচ্ছেন গোলাম আকবর চৌধুরী।

কামরুল ইসলাম সিদ্দিক by মহিউদ্দিন আহমদ

তারিখটি ছিল ১৭ এপ্রিল; বছর ১৯৯৭। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশে নানান কিসিমের উৎসব উদ্যাপিত হচ্ছে। এই বার্ষিকীতে যথাযোগ্য সম্মান, মর্যাদা ও গুরুত্ব দিতে একই জায়গায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্মরণ ॥ নূরজাহান আপার গান by ওয়াহিদুল হক

বাঙালী সংস্কৃতির পোষকতা করেছে ঢাকা রেডিও। বৃহৎভাবে এই রেডিও, সেই অতীব সঙ্গীনকালে, অসাম্প্রদায়িক একটি ভূমিকা পালন করেছে। সকলেই জানে অচিরেই পূর্ববঙ্গে যে গণতান্ত্রিক আন্দোলনের বান ডাকবে এবং শুরু হবে বাঙালীর জাতীয়-মুক্তি নির্মাণের প্রথম চেতনা সঞ্চার ও কয়েক বছরেই সে লক্ষ্যে বিরাট অভিঘাতÑতাতে গোড়া

আলবদর ১৯৭১ by মুনতাসীর মামুন

(পূর্ব প্রকাশের পর) অস্ত্রসমর্পণের অপমান আমাদের সহ্য হয় না আশরাফুজ্জামান (ঢাকা) ১৬ ডিসেম্বর অস্ত্র সমর্পণের আগ মুহূর্তের স্মৃতি বর্ণনা করতে গিয়ে বলেন, ঢাকার পতনের কিছুদিন আগে আলবদরের মুজাহিদরা ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা প্রভৃতি অঞ্চলে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে সম্মুখ রণাঙ্গনে সরাসরি যুদ্ধরত ছিল। এমতাবস্থায় পাক

বের বন্ধুর কাছে পল্লীবন্ধু হেরে গেলেন by আবদুল গাফফার চৌধুরী

বাংলাদেশে এরশাদের জমানায় শিল্পী কামরুল হাসান একটি খেতাব আবিষ্কার ও প্রবর্তন করেছিলেন। এই খেতাবটির নাম বিশ্ব বেহায়া। একটি কার্টুন এঁকে খেতাবটি তিনি তখনকার স্বৈরাচারী শাসক জেনারেল এরশাদকে উপহার দিয়েছিলেন। এরশাদ সাহেব নিজে একটি খেতাব ধারণ করেছিলেন। সেটি হলো পল্লীবন্ধু।

সাতক্ষীরায় গভীর রাতে ভূমিহীনদের ওপর বোমা হামলা লুটপাট

জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ভূমিহীন জনপদে বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীরা দফায় দফায় বোমা হামলা চালিয়েছে। ভূমিহীনদের দখলে থাকা প্রায় ৫৪ একরের ঘোলার চরটি দখল নিতে সন্ত্রাসীরা দফায় দফায় ৫০টিরও বেশি বোমা হামলা চালায় বলে এলাকাবাসী জানায়।

বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৩ লাখের ওপরে

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই শুরু হয়েছে অষ্টম বেসরকারী শিক্ষক নিবন্ধন বা প্রাথমিক বাছাই পরীক্ষা। বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে শুক্রবার প্রথম দিন স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শেষ দিনে অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের নিবন্ধন পরীক্ষা।

ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসব শুরু আজ- সংস্কৃতি সংবাদ

ভারতীয় সিনেমার শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসব। উৎসবের অংশ হিসেবে থাকছে ভারতের নন্দিত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে সৌমিত্র চ্যাটার্জি ফিল্ম রেট্রোসপেক্টিভ।

নারায়ণগঞ্জে ব্লু-মুন উৎসব ॥ শীতলক্ষ্যা তীরে নীল জ্যোৎস্নায় অবগাহন হাজারো মানুষের

ব্লু-মুন বা নীল চাঁদ। নীল পূর্ণিমা। নীল জ্যোৎস্না উপভোগ করার জন্য নারায়ণগঞ্জ শহরের ৫নং সারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ভিড় করেছিল চাঁদপ্রেমী দর্শনার্থীরা। নীল চাঁদকে বরণ করে নেয়ার জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।

১৭ নম্বর কূপে ড্রিলিং শুরু আগামী বছরের ডিসেম্বরে গ্যাস সঙ্কট হ্রাস পাবে

আগামী বছরের ডিসেম্বর নাগাদ সারা দেশে গ্যাস সঙ্কট বহুলাংশে হ্রাস পাবে। এ সময়ের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে অন্তত ২শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ গ্যাস ফিল্ড ও রাশিয়ান গ্যাস কোম্পানি গ্যাস ফ্রম এসব কূপ খনন করবে।

লিমনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা না নেয়ার নির্দেশ আদালতের

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের গুলিতে পঙ্গু লিমনের স্বজনদের বিরুদ্ধে র‌্যাবের কথিত সোর্স ইব্রাহিমের করা হত্যা মামলাটি থানায় রেকর্ড না করার আদেশ দিয়েছে আদালত। ঝালকাঠির জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম নুসরাত জাহান এ আদেশ দেন।

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের স্বপ্ন পূরণ হবে না- আলোচনাসভায় ড. মোশাররফ

নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দল ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচীই গণঅভ্যুত্থান সৃষ্টি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ নামে একটি সংগঠন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বন্দর এনসিটি অপারেটর নিয়োগ ইস্যুতে মহিউদ্দিন ও লতিফ মুখোমুখি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগ ইস্যুতে মুখোমুখি অবস্থানে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য এমএ লতিফ। একদিকে বন্দর রক্ষা পরিষদের ব্যানারে আন্দোলনে নেমেছেন মহিউদ্দিন।

বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ॥ দুদিনের কর্মসূচী

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি দু’দিনের কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচী অনুযায়ী আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং

বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য বৈঠক সোমবার, শিক্ষক নেতাদের হুমকি

আদালতের আদেশ অনুসারে ভর্তি পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে অংশ নিতে বুয়েট শিক্ষক সমিতি, সাধারণ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করে শুক্রবার নোটিস দেয়া হয়েছে। আগামী সোমবার ভর্তি পরীক্ষার জন্য একাডেমিক কাউন্সিলের বৈঠক বসছে।

বিশ্বব্যাংকের ফিরে আসার আভাসে সব মহলে স্বস্তি, আশাবাদ- পদ্মা সেতু নির্মাণে দক্ষিণ এশিয়ায় যোগাযোগের নতুন দ্বার খুলে যাবে by এম শাহজাহান

পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের ফিরে আসার আভাসে দেশের ব্যবসায়ী সম্প্রদায়, অর্থনীতিবিদ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মনে স্বস্তি এসেছে। তাঁরা বলছেন, দেরিতে হলেও সরকার সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। সরকারের কূটনৈতিক অগ্রগতির এটি প্রথম ধাপ।

রং-তুলিতে জাতির জনকের প্রতিকৃতি, অনন্য উপস্থাপনা- বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী by মোরসালিন মিজান

এক সুতোয় গাঁথা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। বঙ্গবন্ধুকে আঁকলে আলাদা করে বাংলাদেশ আঁকার প্রয়োজন হয় না। একইভাবে বাংলাদেশ আঁকা হলে আঁকা হয়ে যায় বঙ্গবন্ধুকে। এ কারণেই হয়ত প্রদর্শনীর শিরোনামÑ বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বিশেষ এ প্রদর্শনী শুক্রবার চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।

গুজরাট দাঙ্গা ॥ বিজেপির সাবেক মন্ত্রী কোড়নানির ৮ বছরের জেল

ভয়াবহ গুজরাট দাঙ্গায় বিজেপির সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী মায়া কোড়নানিকে দোষী সাব্যস্ত করে ২৮ বছরে জেল দিয়েছে ভারতের একটি আদালত। গুজরাটে ২০০২ সালে গোধরা পরবর্তী হিন্দু-মুসলিম দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে তাঁকে এ সাজা দেয়া হয়েছে। বিজেপি এমএলএ কোড়নানির সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন হিন্দু জঙ্গী গোষ্ঠী বজরং দলের নেতা বাবু বজরঙ্গিও। খবর বিবিসি অন লাইনের।

জাইকা ঋণচুক্তির মেয়াদ বাড়াল ১ দিন

জাপান সহযোগিতা সংস্থা (জাইকা) পদ্মা সেতুর ঋণচুক্তির মেয়াদ আরও ২১ দিন বাড়িয়েছে। জাইকার ঋণচুক্তির মেয়াদ শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। জাইকার বাংলাদেশ কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

হুমায়ূনের শেষ ছবি ‘ঘেঁটুপুত্র কমলা’ আসছে ৭ সেপ্টেম্বর by বিপুল হাসান ও কামরুজ্জামান মিলু


‘ঘেঁটুপুত্র কমলা’ ছবিটির শুভ মহরতে নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ ঘোষণা দিয়েছিলেন, এটাই তার পরিচালিত শেষ ছবি। তাৎক্ষণিকভাবে অনেকেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য তাকে অনুরোধ জানিয়েছিলেন।

শেখ হাসিনার সাক্ষাত ॥ বিশ্ব ফোরামে ঢাকার ভূমিকার প্রশংসায় আলী খামেনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনী-খামেনির সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি ১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে বর্তমানে তেহরানে রয়েছেন। আয়াতুল্লাহ খামেনি এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান এবং ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। খবর বাসসর।

ফরমালিন আমদানি নিষিদ্ধ হচ্ছে by মিজান চৌধুরী

অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ফরমালিন আমদানি নিষিদ্ধ হচ্ছে। বিধিনিষেধ আসছে ব্যবহার ও বেচাকেনার ওপর। নির্দিষ্ট সংস্থা বা ইনস্টিটিউট ছাড়া কেউ এ কেমিক্যাল গণব্যবহার, ক্রয়-বিক্রয় করতে পারবে না। ফরমালিন নিয়ন্ত্রণে ব্যবহারকে বিধান করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

ফিরলেন আয়েশা তাকিয়া

সর্বশেষ সালমান খানের বিপরীতে ‘ওয়ান্টেড’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী আয়েশা তাকিয়া। সেই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। কিন্তু এরপর থেকে বলিউডে আর দেখা যায়নি আয়েশাকে। মিষ্টি চেহারা, গ্ল্যামার ও ভাল অভিনয়-পারফরমেন্স থাকা সত্ত্বেও বলিউডকে এক ধরনের বিদায়ই জানান তিনি। এর কারণ ছিল ‘ওয়ান্টেড’-এর শুটিং শেষ করার পর পরই বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

সোনালী ব্যাংকের সাবেক এমডি, ২ ডিএমডির বিরুদ্ধে ব্যবস্থা

সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও দুই ডিএমডির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ ওই উর্ধতন তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন। অবশ্য ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে এলপিআরে আছেন।

মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ শুরু হচ্ছে আজ- ৭ সেপ্টেম্বর পর্যন্ত যান চলবে পাঁচ বিকল্প পথ দিয়ে, কন্ট্রোল রুম চালু

সংস্কারের জন্য আজ থেকে প্রতিদিন ছয় ঘণ্টা করে এক সপ্তাহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কুমিল্লা-ঢাকা যাতায়াতের পাঁচটি বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিবি)।

সাভার মাদকের স্বর্গরাজ্য by হাফিজ উদ্দিন

সাভারে অপরাধী চক্র তৎপর হয়ে উঠেছে আগের চেয়ে বহুগুণ। আর দিন দিন সাভার পরিণত হচ্ছে মাদকের স্বর্গরাজ্যে। আইন-শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে মাঝেমধ্যে তৎপর থাকলেও পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সখ্যর কারণে মূল গডফাদাররা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে পুলিশ ২/১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও রাতের আঁধারে ছেড়ে দেয়া হচ্ছে।

বিদেশী সাংবাদিক প্রবেশে ভিসা অন এ্যারাইভাল সঙ্কুচিত হচ্ছে by তপন বিশ্বাস

বিদেশী সাংবাদিকদের বাংলাদেশে প্রবেশে ‘ভিসা অন এ্যারাইভাল’ সঙ্কুচিত করা হচ্ছে। যৌক্তিক কারণ ছাড়া কোন বিদেশী সংবাদিককে ‘ভিসা অন এ্যারাইভালের অধীনে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। বিভিন্ন সময়ে বিদেশী কোন কোন সাংবাদিক বাংলাদেশে এসে একাধিকবার পেশাগত দায়িত্ব পালন করছেন।

বাচ্চু রাজাকার পাকিস্তানে- কাজ করছে যুদ্ধাপরাধীর পক্ষে by শংকর কুমার দে

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার পালিয়ে পাকিস্তানে চলে গেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ছত্রছায়ায় থেকে যুদ্ধাপরাধীর পক্ষে কাজ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার পর পালিয়ে গেছে সে।

আইএসআই জড়িত! ॥ শাহজালাল দিয়ে ভারতীয় মুদ্রা পাচার- ০পাকি জঙ্গীদের অর্থায়ন ও ভারতের অর্থনীতি পঙ্গু করাই লক্ষ্য- ০ ধৃত পাচারকারীরা বাহক- ০ যশোর সাতক্ষীরা ও কুমিল্লা সীমান্ত দিয়ে মূলত পাচার হয় by আজাদ সুলায়মান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কোটি কোটি ভারতীয় মুদ্রা পাচারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত। সংস্থাটি এজন্য বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। পাকিস্তানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব মুদ্রা ছাপানোর পর আকাশ পথে বাংলাদেশে এনে ভারতে পাচার করা হচ্ছে।

আগামী বছর বিয়ের পিড়িতে কোয়েল মল্লিক

অবশেষে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের অবসান ঘটতে চলছে। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের বিয়ে আগামী ১ ফেব্রুয়ারি। তার হবু বর নিসপাল সিং পেশায় চিত্র প্রযোজক।

মিনিশা লাম্বা ঘটিয়ে ফেললেন ভিন্ন এক কাণ্ড!

‘বাচনা এ হাসিনো’খ্যাত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিনিশা লাম্বার নতুন ছবি ‘জোকার’ মুক্তি পেতে যাচ্ছে কয়েক দিনের মধ্যেই। আর এর মাঝেই মিনিশা ঘটিয়ে ফেললেন ভিন্ন এক কাণ্ড।

বিশ্ব বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ছে ॥ ফান্ড ম্যানেজারদের কারসাজি- ০ যুক্তরাষ্ট্রে খরার অজুহাত দেয়া হচ্ছে- ০ আতঙ্ক ছড়ানো হচ্ছে খাদ্য ঘাটতির- ০ তবে ভিয়েতনাম থাইল্যান্ড ও ভারতে চালের বাম্পার ফলন- ০ বাংলাদেশে চালের মজুদ পর্যাপ্ত by কাওসার রহমান

ফান্ড ম্যানেজারদের কারসাজিতেই আন্তর্জাতিক বাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম। যুক্তরাষ্ট্রের তীব্র খরাকে কাজে লাগিয়ে ফান্ড ম্যানেজাররা কৌশলে আগামী বছরের খাদ্য ঘাটতির আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আর এ আতঙ্কের কারণে বিশ্বজুড়ে বাড়ছে চাল, ভোজ্যতেল, গম ও যবের দাম।

মঞ্চেও দারুণ ব্যস্ত পড়শী

চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ খ্যাত তারকা পড়শীর ব্যস্ততা যেন ক্রমে বেড়েই চলছে। প্লে-ব্যাকের পাশাপাশি বর্তমানে তিনি মঞ্চেও দারুণ ব্যস্ত হয়ে উঠেছেন। মঞ্চে পারফর্মের উদ্দেশে কখনো কক্সবাজার, কখনো রাজশাহী আবার কখনো দেশের বাইরেও ছুটে যাচ্ছেন।

মমকে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না!

ঘর ছেড়েছেন লাক্সতারকা জাকিয়া বারী মম। তিনি স্বামীর ব্যবহারে ত্যক্ত-বিরক্ত হয়ে বাড়ি ছেড়েছেন। তার স্বামী তাকে ফিরিয়ে আনার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।

বিশ্লেষণ- তরুণদের নিয়ে দেশ বদলাতে চান ‘পারমাণবিক বোমার জনক’

গত সপ্তাহে নিজের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর সর্বাত্মকভাবে প্রচারণায় নেমে পড়েছেন পাকিস্তানের ‘পারমাণবিক বোমার জনক’ আবদুল কাদির খান। গণমাধ্যমকে কাদির খান জানিয়েছেন, তিনি তরুণ প্রজন্মের ভোটারদের সঙ্গে নিয়ে পাকিস্তানের বিদ্যমান রাজনৈতিক কাঠামোর খোলনলচে বদলে ফেলতে চান।

নারী সহকর্মীকে জিম্মি করে যৌন নিপীড়নঃ গ্রেফতার ১

গোপালগঞ্জে অনিক এ্যাকোয়া ফার্মের এক নারী সহকর্মীকে জিম্মি করে যৌন নিপীড়নের অভিযোগে সত্ত্বাধিকারী শেখ শাহাদাত হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে গোয়েন্দা পুলিশ শহরের মোহাম্মদপাড়া এলাকার একটি ভাড়া বাড়ীতে হানা দিয়ে যৌন নিপীড়ন করার সময় শাহাদাতকে হাতেনাতে গ্রেফতার করে।

নিউ জার্সিতে দুজনকে গুলি করে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ জার্সির একটি সুপার মার্কেটে গতকাল শুক্রবার এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে নারীসহ দুজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারী আত্মহত্যা করেন। বন্দুকধারী ও নিহত দুজন ওই সুপার মার্কেটের কর্মী বলে জানা গেছে।

কাসাবের মৃত্যুদণ্ড কার্যকরে বরাদ্দ মাত্র ৫০ রুপি!

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আজমল কাসাবের নিরাপত্তায় এই পর্যন্ত ব্যয় হয়েছে ৫০ কোটি রুপির বেশি। তবে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরে মহারাষ্ট্র সরকার ব্যয় করতে পারবে মাত্র ৫০ রুপি। দেশটির মান্ধাতা আমলের আইনে ওই পরিমাণ ব্যয়ের অনুমতি রয়েছে।

ওসামা হত্যা নিয়ে বই- লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিতব্য বই নো ইজি ডে র লেখকের বিরুদ্ধে বৃহস্পতিবার আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক- ২৫ কিলোমিটার এলাকায় দিনভর তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় গতকাল শুক্রবার দিনভর তীব্র যানজট ছিল। সকালে মহাসড়কের শুভুল্যা এলাকায় সংস্কারকাজ শুরু হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।

পাছপয়লা সেতু ভেঙে হাজারো মানুষ দুর্ভোগে

জামালপুরের মেলান্দহ উপজেলার পাছপয়লা সেতুটি কয়েক মাস আগে ভেঙে গেছে। এতে মেলান্দহ-মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। স্থবিরতা নেমে এসেছে জেলার অন্যতম বৃহত্তম হাট মাহমুদপুর বাজারের ব্যবসা-বাণিজ্যে।

লাশ উদ্ধার করতে গিয়ে নিজেই লাশ!

নদী দিয়ে ভেসে যাওয়া লাশ উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী নিজেই পানিতে ডুবে মারা গেলেন। গতকাল শুক্রবার নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় মগড়া নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে মগড়া নদী দিয়ে অজ্ঞাত পরিচয় এক আদিবাসী পুরুষের (৩৭) লাশ উজান থেকে ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন

অবৈধ দখলে থাকা বিসিআইসির ৯৯ একর জমি উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও শুল্কবন্দর এলাকায় অবৈধ দখলে থাকা বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসির) ৯৯ একর জমি উদ্ধার করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার দিনভর ওই এলাকায় অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়।

কর্মীদের বেতন অনিশ্চিত!- কর্ণফুলী পেপার মিলের ৫০ কোটি টাকার কাগজ অবিক্রীত by কাজী মোশাররফ হোসেন

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) প্রায় ৫০ কোটি টাকার কাগজ অবিক্রীত পড়ে আছে। কারখানার সূত্রমতে, কাগজ বিক্রি না হওয়ায় কারখানাটির কর্মকর্তা-কর্মচারীদের বেতন অনিশ্চিত হয়ে পড়েছে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহাঙ্গীর আলম খান চৌধুরী প্রায় ৫০ কোটি টাকার কাগজ অবিক্রীত পড়ে

লাকসামে রেইনকোট পেলেন ১৪ জন বিক্রয়কর্মী

কুমিল্লার লাকসাম উপজেলার ১৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে প্রথম আলোর উদ্যোগে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংসদের কমান্ডার মো. আবদুল বারী মজুমদার বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেন।

লিমনের পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ- মামলাটি থানায় লিপিবদ্ধ হচ্ছে না, তদন্তের নির্দেশ

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের মা-বাবা, ভাইসহ ১০ জনের নামে হত্যা মামলা দায়েরের আদেশ সংশোধন করেছেন আদালত। ফলে হত্যা মামলাটি আপাতত থানায় লিপিবদ্ধ হচ্ছে না। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশটি সংশোধন করা হয়।

বিলেতের স্ন্যাপশট- টেমসে ভাসা একনৌকা বাংলা কবিতা by শামীম আজাদ

বাংলাদেশে সত্তরের শেষের দিকে হবে, কবি শামসুর রাহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, সাইয়ীদ আতিকুল্লাহ, সৈয়দ শামসুল হক প্রমুখ অগ্রণী হয়ে ‘পদাবলী’ নামে একটি কবিতা সংগঠন করেন। পদাবলীর উদ্যোগেই বাংলাদেশে প্রথম বিনিময়মূল্যে কবিতা পাঠ। কবি রফিক আজাদ ও লেখক রশীদ হায়দার আমাকে ডাকলেন।

স্মরণ- সফল প্রশাসক by আকবর আলি খান

কামরুল ইসলাম সিদ্দিক বাংলাদেশের পল্লি অবকাঠামো উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তিনি যখন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে যোগ দেন তখন পল্লি অবকাঠামো কার্যক্রম ছিল বিক্ষিপ্ত এবং বিনিয়োগ ছিল যৎসামান্য। মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিক এ দেশের অর্থনৈতিক মুক্তিরও এক সৈনিক।

আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হোক- লিমনের বিরুদ্ধে মিথ্যা মামলা

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন অব্যাহতভাবে গণমাধ্যমের শিরোনাম হয়ে চলেছে। দুর্ভাগ্য ও দুর্বিপাক শুধু তার জীবনকেই নয়, তার পুরো পরিবারকে তাড়া করে ফিরছে। মানবাধিকারকর্মী হামিদা হোসেনের নেতৃত্বে মানবাধিকার সংগঠনগুলোর একটি প্রতিনিধিদল ঝালকাঠিতে লিমন ও লিমনের পরিবারের বিরুদ্ধে সংঘটিত অনাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করুন- নিউমুরিং কনটেইনার টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব অর্পণ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি পক্ষ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে, যা থেকে উত্তেজনা ও অস্থিরতা দেখা দিতে পারে। এটি একটি উদ্বেগের বিষয়।

স্মরণ- নূরজাহান মুরশিদ by হাসনাত আবদুল হাই

বেগম নূরজাহান মুরশিদের জীবন ও কর্মের আলোচনায় বাঙালি মুসলমান নারীর স্বাধীনতা অর্জন, অধিকার আদায় এবং অন্যান্য ক্ষেত্রে অগ্রগতির ইতিহাস প্রাসঙ্গিক এই জন্য যে তিনি এই ইতিহাসের অংশ। বর্তমানে সব বাঙালি মুসলমান শিক্ষিত পেশাজীবী মহিলা সম্পর্কে এ কথা বলা চলে না।

বইয়ের পোকা

পদ্মাতে নতুন পানির শোরগোল পড়ে গেছে। পদ্মা নিজেকে বিস্তীর্ণ করেছে, যে জমিগুলো কোনো প্রকারে মাথা জাগিয়ে রোদ পোহানো কুমিরের মতো সূর্যের তলে নিজেকে প্রকাশ করেছিল, সেগুলো আবার ঢেকে দিচ্ছে; কিন্তু ভাসিয়ে নিচ্ছে, আর দুই ধারের দুই দিগন্ত স্পর্শ করবার ব্যাকুলতা নিয়ে সে মুহূর্তে-মুহূর্তে নিজের সবল দেহ প্রসারিত করছে, ফুলে-ফুলে গর্জে-গর্জে হিংস্র ঔদার্যে ছড়িয়ে দিচ্ছে।

ধাঁধা দুনিয়া- ছবির ধাঁধা

 চার বছর বয়সে তাঁর নাচে হাতেখড়ি। ১১ বছর বয়স থেকে শুরু করেন অভিনয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের ওপর পড়াশোনা করা মেধাবী শিক্ষার্থী পাশের ছবির এ তারকার জন্ম জেরুজালেমে। স্টার ওয়ারস্ প্রিকুয়েলে অভিনয় করে পরিচিত হলেও দি আদার ওম্যান, ব্ল্যাক সোয়ান, ব্রাদারস্, থর, ফ্রি জোন প্রভৃতি ছবিতে অভিনয়ের পর তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

সত্যিকারের সবজান্তা- ব্যাংক

 যুক্তরাষ্ট্রে ব্যাংক চালু করার চিন্তা প্রথম আসে অর্থবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আলেক্সান্ডার হ্যামিল্টনের মাথায়। প্রাথমিকভাবে ব্যাংকটির খরচ মেটানোর জন্য তিনি বাজারে ১০ মিলিয়ন ডলার সমপরিমাণ শেয়ার ছাড়ার পরামর্শ দেন।

যে খবর নাড়া দেয়- বৃক্ষসখা

গাছতলায় আসর জমিয়েছেন প্রবীণ গ্রাম্য কবিরাজ। সমবেত উৎসুক জনতার কাছে কবিরাজের প্রশ্ন, ‘বলেন দেখি, গাছ আমাদের কী কাজে লাগে?’ গ্রামবাসী কেউ বলে, ‘গাছ আমাদের ছায়া দেয়,’ কেউ বলে, ‘গাছ আমাদের নানা কাজে লাগে,’ আবার কেউ বলে, ‘গাছ কেটে আমরা আসবাবপত্র বানাই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গ- স্বাস্থ্যসেবায় বৈষম্যের শিকার গরিব ও গ্রামের মানুষ by শিশির মোড়ল

বাংলাদেশে ধনী পরিবারের শিশুদের বেঁচে থাকার হার দরিদ্র পরিবারের শিশুদের চেয়ে বেশি। প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা গ্রামের চেয়ে শহরের মায়েরা বেশি পান। আর নিরক্ষর মায়ের চেয়ে প্রসব-পূর্ব সেবা বেশি পান শিক্ষিত মায়েরা। এ রকম বৈষম্য আরও আছে।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৯৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ আবদুল মান্নান বীর বিক্রম বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম। জেলা শহরের দক্ষিণে। চৌদ্দগ্রামের পূর্ব পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রামের ওপর দিয়ে।

লন্ডনে বাংলাদেশিসহ আড়াই হাজার বিদেশি ছাত্র বহিষ্কারের মুখে

ব্রিটিশ কর্তৃপক্ষ লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করায় ওই প্রতিষ্ঠানের আড়াই হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। এর মধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছেন।

পদ্মা সেতু প্রকল্প-আবারও ঋণ চুক্তির মেয়াদ বৃদ্ধি করল এডিবি ও জাইকা

পদ্মা সেতু প্রকল্পে আবারও ঋণ চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। এতে এডিবি এক মাস এবং জাইকা তিন সপ্তাহ ঋণ চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

বিদ্যুতের দাম আবার বাড়ছে আজ থেকে

আজ ১ সেপ্টেম্বর থেকে পাইকারি ও গ্রাহক পর্যায়ে খুচরা বিদ্যুতের দাম আবার বাড়ছে। খুচরা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে ২৫ থেকে ৩০ শতাংশ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই দাম বৃদ্ধির ঘোষণা দিতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

লিমনের বিরুদ্ধে হত্যা মামলা না নেওয়ার নির্দেশ

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেন, তাঁর মা হেনোয়ারা বেগম, বাবা তোফাজ্জেল হোসেন ও বড় ভাই হেমায়েত হোসেন সুমনসহ ১০ জনের বিরুদ্ধে ফোরকান হত্যা মামলা নেওয়ার আদেশ সংশোধন করেছেন আদালত।

অভিবাসন ব্যয় নীতিমালা কঠোর করছে সরকার-সর্বোচ্চ ৫১ হাজার টাকা নেওয়া যাবে by আবুল কাশেম

বিদেশে পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বা অভিবাসন ব্যয় বাবদ কোনো শ্রমিকের কাছ থেকেই তাঁর তিন মাসের মজুরির সমপরিমাণের চেয়ে বেশি টাকা নিতে পারবে না রিক্রুটিং এজেন্সিগুলো। এ ক্ষেত্রে বিমান ভাড়া বাদে ইউরোপ, এশিয়া বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সর্বনিম্ন ১৪ হাজার ৭৫০ টাকা থেকে সর্বোচ্চ খরচ ৫১

বিএনপি কৌশলগত কারণেই কঠোর কর্মসূচি দেয়নি by মোশাররফ বাবলু

প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট কঠোর আন্দোলন কর্মসূচি না দেওয়ায় খোদ বিএনপির মধ্যেই নানা প্রশ্ন উঠেছে। যদিও দলের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলেছেন, এ ঘোষিত কর্মসূচিকে শিথিল কিংবা নরম বললে ভুল হবে।

বিরোধী দলের নিরীহ কর্মসূচিতে স্বস্তিতে শঙ্কায় আ. লীগ by পাভেল হায়দার চৌধুরী

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুই মাসের গণসংযোগ কর্মসূচি ঘোষণায় স্বস্তির পাশাপাশি শঙ্কায়ও রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নমনীয় ধরনের কর্মসূচি দিলেও তা পালন করার সময় বিএনপি কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে কি না তা নিয়ে শঙ্কিত

রাজনীতি-নির্বাচনে যেতে পারে জামায়াত কৌশলগত কারণে আন্দোলনে by মোশতাক আহমদ

দলীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো রক্ষা, দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্ত করা এবং রাজনৈতিক ময়দানে টিকে থাকতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে জামায়াতে ইসলামী। দলীয় স্বার্থে জোটের সিদ্ধান্তের বাইরে এ ধরনের অবস্থান নিতে পারে দলটি।

শুল্কমুক্ত পণ্য নিয়ে অবৈধ কারবার by ফারজানা লাবনী

কেবল শতভাগ রপ্তানিমুখী কারখানায় ব্যবহার করতে হবে- এমন শর্তে বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ পান গার্মেন্ট ও প্লাস্টিক খাতের অনেক ব্যবসায়ী। কিন্তু সরকারি নিয়ম না মেনে অতিরিক্ত লাভের আশায় এসব পণ্য বাজারে বিক্রি করছেন অনেকে।

লন্ডনে বাংলাদেশিসহ আড়াই হাজার বিদেশি ছাত্র বহিষ্কারের মুখে

ব্রিটিশ কর্তৃপক্ষ লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করায় ওই প্রতিষ্ঠানের আড়াই হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। এর মধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছেন। দুই মাসের মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারলে তাঁদের যুক্তরাজ্য ত্যাগ করতে হবে।

সাড়ে পাঁচ কোটি ঘনফুট গ্যাসের রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে না। যাচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের পকেটে -গ্যাস-সংযোগ বন্ধ করে দুর্নীতির ক্ষেত্র তৈরি by অরুণ কর্মকার

সরকার বন্ধ ঘোষণা করলেও গোপনে এবং নানা কৌশলে গ্যাসের নতুন সংযোগ দেওয়া-নেওয়া চলছেই। অবৈধ লেনদেনের মাধ্যমে এসব সংযোগ দেওয়া হচ্ছে। গ্রাহকেরা বলছেন, গ্যাস-সংযোগ বন্ধ করে সরকারই দুর্নীতির ক্ষেত্র তৈরি করে রেখেছে।

শনিবারের বিশেষ প্রতিবেদন- স্বাবলম্বী হওয়ার মডেল! by কামনাশীষ শেখর

নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে। কিছুটা টানাটানির সংসার বলে এসএসসি পাসের পর ভাগ্য ফেরাতে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই লক্ষ্য পূরণে অনেক জায়গায় ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি। পরে শুরু করেন চাকরির খোঁজ। তাও মেলেনি। তাই নিজের বাড়ির পাশের একখণ্ড পতিত জমিতে লিচুর চারা লাগান।

বগুড়ার ‘অতিথি সাংসদ’ এলাকায় যান না by আনোয়ার পারভেজ

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দীর্ঘদিন নির্বাচনী এলাকায় যান না। স্থানীয় বিএনপিতে ‘অতিথি সাংসদ’ হিসেবে পরিচিত এই নেতা সর্বশেষ এলাকায় গিয়েছিলেন ২০১০ সালের ডিসেম্বরে।

হলমার্কসহ আরও কয়েক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনা চিহ্নিত- জনতা ও অগ্রণীতেও কেলেঙ্কারি by শওকত হোসেন

হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে কেবল সোনালী ব্যাংক নয়, জড়িত রয়েছে রাষ্ট্রমালিকানাধীন আরও দুই ব্যাংক। জনতা ও অগ্রণী ব্যাংকও বিশেষ আর্থিক সুবিধা দিয়েছে হলমার্ক গ্রুপকে। বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করে দেখেছে, এই দুই ব্যাংকের কর্মকর্তারা সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে হলমার্ক গ্রুপকে নানা ধরনের অবৈধ সুবিধা দিয়েছেন।

পবিত্র কোরআনের আলো-মহাসত্য কোরআনের চ্যালেঞ্জের কোনো জবাব নেই

২১. ইয়া-আইয়্যুহান নাছু'বুদূ-রব্বাকুমুল্লাজি খালাক্বাকুম ওয়াল্লাজিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকূন।
২২. আল্লাজি জায়ালা লাকুমুল আরদ্বা ফিরাশাওঁ ওয়াছ্ ছামা-আ বিনাআঁও ওয়া আনজালা মিনাছ্ ছামায়ি মাআন ফাআখরাজা বিহি মিনাস্ সামারাতি রিজক্বাল লাকুম; ফালা তাজআলু লিল্লাহি আনদা-দাঁও ওয়া আনতুম তা'লামুন।

একজন দেশপ্রেমিক নূরজাহান মুরশিদ by সুকুমারী ভট্টাচার্য

নূরজাহানের সঙ্গে প্রথম দেখা হয় কলেজে ঢুকে, ১৯৩৮ সালে যখন আমরা দুজনে সবে ম্যাট্রিক পাস করে এসেছি। ও ইতিহাসের ছাত্রী ছিল, বিএ ক্লাসে। আমি সংস্কৃতের। চার বছরে আমাদের প্রধানত নানা বিষয়ে কমিটির মাধ্যমে যোগাযোগ ছিল; আমি লাইব্রেরি কমিটিতে ছিলাম ও ছিল স্পোর্টস কমিটিতে।

হার্ভার্ড শিক্ষার্থীদের পরীক্ষা জালিয়াতি!

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় গ্রহণের অভিযোগ উঠেছে। বিশ্বখ্যাত এ শিক্ষাপ্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা। আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের এসব শিক্ষার্থী গত বছর বর্ষ সমাপনী পরীক্ষায় অসদুপায় গ্রহণ করে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।

গণতান্ত্রিক মূল্যবোধের ধারক by সালাহ উদ্দীন আহমদ

প্রয়াত বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ বাংলার সুমহান সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ ধারক ছিলেন। ১৯৫৪ সালে মোরশেদ সাহেবকে ঢাকার হাইকোর্টে বিচারপতি করা হয়। এ দেশের মানুষের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার প্রতি নৈতিক সমর্থন দিতে তিনি কখনও দ্বিধা করেননি।

ক্লাস রুটিনে পরিমার্জন প্রয়োজন by শেখ শাহবাজ রিয়াদ

মাধ্যমিক শিক্ষার জন্য প্রণীত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো অর্জন করতে হলে মাধ্যমিক পর্যায়ের বর্তমান ক্লাস রুটিনটিকেও শিক্ষক-শিক্ষার্থীবান্ধব করতে হবে। ক্লাস রুটিন প্রণয়নের সময় বিষয় ও সংশ্লিষ্ট শিক্ষকের যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

ফিরে দেখা-কিছু নস্টালজিয়া ও একটি অস্বস্তিকর প্রশ্ন by এম আবদুল হাফিজ

নতুন দেশের সামাজিক, সামরিক এবং পারিপাশর্ি্বকতার সঙ্গে খাপ খাওয়াতেই আমি গলদঘর্ম। এরই মধ্যে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘটল। দেশে অস্বস্তিকর অবস্থা। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ কোন পথে, কীভাবে যাবে, আরও কোনো পরিবর্তন হবে কি-না, হলেও তা কার বা কাদের অনুকূলে হবে_ এসব নিয়েই তখন দেশময় গুঞ্জন

এ যেন এক অন্যরকম পাওয়া by সালমা মাহবুব

খেলা দেখার দিন সকাল পর্যন্তও ছিলাম অনিশ্চয়তার মাঝে। ৯ এপ্রিল, শনিবার, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টিকিট করেছি নর্থ ক্লাব হাউসে কিন্তু আমি এ দেশের ভাগ্যবান দর্শকদের একজন নই যে, মাঠে গিয়ে সবার সঙ্গে খেলা উপভোগ করতে পারি।

পদ্মাসেতুঃ মালয়েশিয়ার প্রস্তাব, বিশ্বব্যাংকের প্রস্থান এবং প্রবাসী ভাবনা by ফারুক যোশী

অবশেষে পদ্মাসেতু নির্মাণ নিয়ে একটি প্রস্তাব এসেছে মালয়েশিয়া থেকে। বিশ্বব্যাংক যখন বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে সময়ে মালয়েশিয়ার এ প্রস্তাব কিছুটা হলেও বিশ্বব্যাংককে একটি ধাক্কা দেবে হয়তো। কিন্তু কথা থেকে গেছে। বিশ্বব্যাংকের মুখ ফিরিয়ে নেওয়াকে যে মালয়েশিয়া একটা মওকা হিসেবে নিয়েছে, তা বোঝাই গেছে তাদের প্রস্তাবে।

‘আ চাইল্ড..’ এবং ঈদে রাক্ষুসী পদ্মাকে উপহার! by মাহবুব মিঠু

বইটি পেয়েছিলাম জেসিকার কাছ থেকে। একটা সংস্থায় সিনিয়র সোশ্যাল ওয়ার্কার হিসেবে কর্মরত সে। ঠিক বই নয়, প্রথম অধ্যায়ের ফটোকপি। ওটুকু পড়েই পরের সপ্তাহে গোটা বইটাই কিনে ফেলি। ফিকশন নয়। লেখকের জীবনের উপরে ভিত্তি করে লেখা। অসম্ভব হৃদয়স্পর্শী! পশ্চিমা সমাজে, পরিবারে শিশু নির্যাতনের উপরে প্রাঞ্জল, অনবদ্য লেখা। গল্পের ছোট্ট শিশু ডেভিডের কান্না একটু কান পাতলেই শুনতে পাবেন।

নারীর ক্ষমতায়ন-প্রয়োজন অর্থপূর্ণ পরিবর্তন by সাহিদুর রশিদ তালুকদার

তরুণ এবং অনাগত_ উভয় প্রজন্মকেই আমাদের দেখাতে হবে এবং উপলব্ধি করাতে হবে যে, ছেলেদের মতোই মেয়েরাও স্বতন্ত্র ব্যক্তিত্ব, তাদেরও পছন্দ এবং প্রাপ্য সুযোগ গ্রহণ করার অধিকার রয়েছে, পরিবারে এবং সমাজে তাদের সমান চাওয়া রয়েছে এবং নারীরা সমাজের সম্মানিত সদস্য

দৈনিক হুমকি, সাপ্তাহিক চাঁদাবাজি ও মাসিক স্টেজে আরোহন (শেষ কিস্তি) by আবিদ রহমান

দু’একটা উজ্জ্বল ও সৎ ব্যতিক্রম ভিন্ন প্রবাসের সাংবাদিকতা মানেই নিত্যদিন বিভিন্ন সংগঠনকে হুমকি প্রদান আর সপ্তাহান্তে চাঁদা আদায়। বিভিন্ন অজুহাতে ’অফেরৎ যোগ্য’ ধার গ্রহন, বিনে পয়সায় ’দারু পান’ আর নিজের ও পরিবারের ’অপ্রকাশিত’ সব প্রতিভার উন্মেষ ঘটানো।

দুর্নীতি দমন-ভারত কাঁপানো এক আন্না হাজারের কথা by পার্থ চট্টোপাধ্যায়

এমনকি গান্ধীবাদী সমাজকর্মী ওই আন্না হাজারের আগেও মহারাষ্ট্রে একাধিকবার প্রতিবাদ অনশনে বসেছেন। তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি। কিন্তু এবার এমন কী হলো যার জন্য তিনি অনশনে বসার সঙ্গে সঙ্গে দিলি্লর শত শত তরুণ-তরুণী, যাদের সন্ধ্যাবেলাটা শুধু মলগুলোতেই দেখা যায়, তারা মোমবাতি নিয়ে মিছিল করবেন কেন?

পহেলা বৈশাখের প্রস্তুতি-পান্তা আছে, কিন্তু ইলিশ...?

বাঙালির নববর্ষ সমাগত। আর ক'টি দিন গেলেই চির নতুনের ডাকে পহেলা বৈশাখের ভোরে জেগে উঠবে নগর-গ্রাম-মফস্বল। রমনায় গান, চারুকলায় আনন্দ মিছিল, রাজপথে নাগরিকদের জটলা পহেলা বৈশাখের বাইরের আয়োজন। কিন্তু চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখে বাঙালির ঘরে ঘরেও থাকে নানা আয়োজন।

দক্ষ কর্মীদের দেশত্যাগ-সার কারখানায় অশনি সংকেত

বাংলাদেশ জনশক্তি রফতানিতে আগ্রহী। কেবল অদক্ষ কর্মী নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে উচ্চশিক্ষিত কর্মী এমনকি অভিজ্ঞ পেশাজীবীদের প্রেরণেও আমাদের আপত্তি নেই। এভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়, একই সঙ্গে দেশে আসে মূল্যবান বৈদেশিক মুদ্রা।

তৃণমূল মানুষের প্রকৌশলী by মোঃ শহীদুল হাসান

বাংলাদেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এবং এলজিইডির রূপকার ও প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক আমাদের মাঝে নেই; কিন্তু তার অমর কীর্তি রয়ে গেছে। রাজধানীর আগারগাঁও এলাকায় এলজিইডি কমপ্লেক্সে বহুতলবিশিষ্ট নান্দনিক ভবন দুটি মাথা উঁচু করে দাঁড়িয়ে তার মনন ও সৃজন প্রতিভার সাক্ষ্য দিচ্ছে।

নূরজাহান মুরশিদ :সৎ ও সুস্থ রাজনীতির অনন্য প্রবক্তা by কামাল হোসেন

ষাটের দশকে বেগম নূরজাহান মুরশিদের সঙ্গে আমার পরিচয় ঘটে, যা আমি এখনও একটা স্মরণীয় ঘটনা হিসেবে মনে করি। ওই সময় আমরা সামরিক শাসনের যন্ত্রণা ভোগ করছিলাম। ১৯৬২ সালে সামরিক শাসনের আওতায় একটি তথাকথিত সংবিধান প্রদান করে সামরিক শাসনকে আড়ালের সূক্ষ্ম আবরণ সৃষ্টি করা হলেও বস্তুতপক্ষে সামরিক শাসনই বহাল থাকে।

বরফ গলা by একরামুল হক শামীম

বরফ গলার দুই বিপরীতমুখী অর্থ রয়েছে। কখনও তা ইতিবাচক আবার কখনও নেতিবাচক। সম্পর্কের বরফ গলা, তিক্ততার বরফ গলা কিংবা কোনো প্রকল্পের বরফ গলার মধ্যে ইতিবাচক কিছু খোঁজা যেতে পারে। দীর্ঘদিনের সম্পর্ক যখন শীতল হতে হতে বরফ হয়ে যায়,

অযোগ্যতায় শীর্ষে! by এম আবদুল হাফিজ

'ঢাকা বাঁচাও' স্লোগানে ক'বছর আগে আমরা একটি সামাজিক আন্দোলন হতে দেখেছিলাম, যার নিয়ামক প্রভাব ছিল পরিবেশের। স্বভাবতই যা আমাদের রাজধানীকে বিধৌতকারী বুড়িগঙ্গার দূষণরোধে আবর্তিত হয়েছিল। সেই আদিকাল থেকেই একটি নগরীর সভ্যতা-সংস্কৃতির সঞ্চালক শক্তি নদীই হয়ে থাকে।

কৃষি-মনস্যান্টো কি 'প্রজাতির' সংজ্ঞা বদলে দেবে? by পাভেল পার্থ

জুম জমিনের এসব ভুট্টাই আদিবাসীদের খাদ্যের চাহিদা মেটাত। মনস্যান্টো যে হাইব্রিড ভুট্টা আমদানি করেছে তা মানুষ নয়, পোলট্রি খাদ্য। হয়তো সেজন্যই মনস্যান্টো তাদের হাইব্রিড ভুট্টা জাতকে 'প্রজাতি' বলছে। মানুষের খাদ্য থেকে ফসলকে বাণিজ্যিকভাবে পোলট্রি খাদ্যে রূপান্তরের এই কৌশলকেই হয়তো তারা 'নতুন চিন্তাধারা' বলতে চাইছে

কালের আয়নায়-লাভের গুড় শেষ পর্যন্ত পিঁপড়েয় না খায় by আবদুল গাফ্ফার চৌধুরী

হলমার্ক কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রীর ভূমিকা আরও হতাশাব্যঞ্জক। এই বিরাট কেলেঙ্কারির সঙ্গে যে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের অনেকের যোগাযোগ থাকা স্বাভাবিক এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তরুণ গভর্নর ড. আতিউর রহমানের অনুমান সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি।

গলাকাটা পাসপোর্ট-শ্রমবাজারের জন্য মারাত্মক ঝুঁকি

জাল ভিসা ও গলাকাটা পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোহিঙ্গা ও দালালসহ গ্রেফতার ৩৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বৃহস্পতিবার। পরদিন সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, এর সঙ্গে আদম পাচারচক্র জড়িত।

যোগাযোগমন্ত্রীর উদ্যোগ-প্রত্যাশা ও বাস্তবতা

দায়িত্ব গ্রহণের পর যোগাযোগমন্ত্রীর নানামুখী তৎপরতা সকলের নজর কেড়েছে। শুরুতে মন্ত্রীর এ কর্মতৎপরতা দেখে একে সাময়িক এবং লোক দেখানো বলে মনে করা হয়েছিল। কার্যত মন্ত্রী সমস্যাজর্জরিত রেলকে টেনে তুলতে চেষ্টা করছেন। কিন্তু সময় গেলেও মন্ত্রীর তৎপরতা থামছে না, বরং সমান গতিতেই চলছে। এটি ভালো লক্ষণ নিঃসন্দেহে।

পাকিস্তানে লস্কর-ই-জাংভি নেতা রিমান্ডে

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল লস্কর-ই-জাংভির প্রধান মালিক ইসহাকের দুই সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেছেন স্থানীয় একটি আদালত। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সংগঠনটির বিরুদ্ধে পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞানীদের দাবি-আধুনিক মানুষের সবচেয়ে কাছের প্রজাতি ডেনিসোভান

আধুনিক মানুষের জিন নকশার সঙ্গে প্রায় ৮০ হাজার বছরের আগেকার গুহাবাসী এক মানুষের জিন নকশার প্রায় হুবহু মিল পাওয়া গেছে। বর্তমান সময়ের মানুষের মতোই বাদামি রঙের চোখ, চুল ও ত্বক ছিল গুহাবাসী ওই মানুষের। বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে জার্মান বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।

গুজরাট দাঙ্গায় কোদনানির ২৮ বছর কারাদণ্ড

ভারতের গুজরাটের দাঙ্গায় জড়িত থাকার দায়ে ভারতীয় জনতা দলের (বিজেপি) সাবেক মন্ত্রী মায়া কোদনানিকে ২৮ বছর এবং হিন্দু কট্টরপন্থী বজরং দলের সাবেক প্রধান বাবু বজরঙ্গকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দোষী সাব্যস্ত অন্য ৩০ জনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

একমঞ্চে চন্দ্র ও জ্যোতি

নানা কর্ম, গুণ ও বৈশিষ্ট্যের সেরাদের জায়গা গিনেস বুক অব রেকর্ডস। এবার গিনেস কর্তৃপক্ষ নিজেরাই এক রেকর্ড সৃষ্টি করেছে বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষ ও নারীর সাক্ষাৎ ঘটিয়ে। সবচেয়ে খর্বকায় নারী ভারতের জ্যোতি আমগে এবং খর্বকায় পুরুষ নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি প্রথমবারের মতো একমঞ্চে দাঁড়িয়েছেন।

ইরান পরমাণু চুল্লি দ্বিগুণ করেছে : আইএইএ

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অবরোধের মধ্যে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলন আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছিল ইরান। কিন্তু সম্মেলন চলাকালেই পরমাণু ইস্যুতে নতুন চাপ তৈরি করা হয়েছে দেশটির ওপর। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) নতুন এক

বিচার বিভাগীয় তদন্ত-সিআইএর বিরুদ্ধে বন্দি নির্যাতনের প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) বিরুদ্ধে আফগানিস্তান ও ইরাকে মার্কিন বন্দিশিবিরে নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই সিআইএর কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগও গঠন করা হবে না। তিন বছর তদন্ত করার পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

মেক্সিকোয় বরফ যুগের প্রাণীর- হাড়গোড়ের সন্ধান

মেক্সিকোয় সম্প্রতি বরফ যুগের বিভিন্ন প্রাণীর শতাধিক হাড়ের সন্ধান পাওয়া গেছে। রাজধানী মেক্সিকো সিটির উত্তরাঞ্চলের একটি এলাকার মাটির নিচ থেকে শ্রমিকরা এসব হাড় উদ্ধার করেন। এদের মধ্যে প্লাইস্টোসিন যুগের মানুষের দাঁতও রয়েছে।

সোনালী ব্যাংকের অনিয়ম-বিনিয়োগ ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করবে

সোনালী ব্যাংকের একাধিক শাখায় জালিয়াতির ঘটনা প্রকাশিত হওয়ার পর সংগত কারণেই ব্যাংকিং সেক্টরের সততা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আর্থিক নিরাপত্তার বিষয়টিও নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দায়ী ব্যবস্থাপনা অদক্ষতা কিংবা দুর্নীতি।

চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনীতি-স্বাভাবিক কাজকর্ম যেন ব্যাহত না হয়

বন্দরকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাড়ে ৭০০ কোটি টাকার নিউমুরিং কনটেইনার টার্মিনালের অপারেটর নিয়োগের দরপত্র নিয়ে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।

উন্নত আর অনুন্নত দেশের রাজনৈতিক খেলার নাম মাইগ্রেশন by মেজর (অব.) সুধীর সাহা

বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন কানাডিয়ান বাঙালির গল্প দিয়ে আজকের কলাম শুরু করতে চাই। সে অনেক দিন আগের কথা- কানাডায় বাঙালির আগমন। ব্রিটিশ শাসনামলে বাংলার বাঙালিকে ইস্ট ইন্ডিয়ান এবং পাকিস্তানি শাসনামলে বাঙালিকে পাকিস্তানি হিসেবে চিহ্নিত করা হতো। সেই কারণে কানাডায় ঠিক কখন থেকে বাঙালি

বিদ্যালয়ে মধ্যাহ্নভোজন ও প্রাসঙ্গিক বিষয় by এ এম এম শওকত আলী

একটি ইংরেজি দৈনিকের সংবাদে দেখা যায় যে মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নভোজ দেওয়ার উদ্যোগ ফলপ্রসূ হয়নি। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয় ছেড়ে না দেয়। যাকে ইংরেজিতে বলা হয় ড্রপ আউট (Drop out)। অন্য উদ্দেশ্য ছিল, বিদ্যালয়ে পড়াশোনায় অন্যদের অধিকতর আগ্রহী করা।

১৫তম মৃত্যুবার্ষিকীতে প্রিন্সেস ডায়ানাকে স্মরণ

মনে পড়ে সেই সেই মেয়েটির কথা? অতি অল্প সময়ে যিনি জনপ্রিয়তায় ব্রিটিশ রাজপরিবারকে ছাড়িয়েছিলেন। হয়েছিলেন অগনিত মানুষের হৃদয়ের রাণী। সদা হাসিমাখা মুখ আর চঞ্চল স্বভাবের মানুষটি প্রিন্সেস ডায়ানা।

সংগ্রামী বেবির নতুন স্বপ্ন by আবু হেনা

বেবি খাতুনের মাথার বোঝাটা এবার একটু হালকা হবে। ২০ হাজার টাকা ঋণ আর তার চড়া সুদ বোঝার মতো চেপে ছিল বেবির ওপর। তাই গত ঈদটা যেমনই কাটুক না কেন, সামনের কোরবানির ঈদটা হয়তো দুই ছেলেকে নিয়ে একটু ভালো কাটবে। জীবনের চলার চাকাটা হয়তো একটু মসৃণ হবে।