Monday, November 5, 2018
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কি টিকে থাকতে পারবে?

তিনি বলেছেন, "এতে কোনও সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে নতুন এই ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্র কোনও সাফল্য অর্জন করতে পারবে না"।
ইরান তেল রপ্তানির ওপর প্রচন্ডভাবে নির্ভরশীল এবং নিষেধাজ্ঞা পুনরায় বহাল হলে দেশটির অর্থনীতিতে তা মারাত্মক প্রভাব ফেলবে। নতুন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ইরানের সাথে বাণিজ্য-রত কোম্পানিগুলোকে সহায়তার প্রস্তাব দিয়েছে।
কিন্তু দ্বিতীয় নিষেধাজ্ঞার ফলে এই কেম্পানিগুলোর আমেরিকার সাথে বাণিজ্য করার ক্ষেত্রে ক্ষমতা সীমিত হয়ে পড়বে যা তাদের ঝুঁকি বাড়াবে।
আমেরিকার এই নিষেধাজ্ঞার কারণ কী?
ইরানের সাথে ২০১৫ সালে করা এক বহুপাক্ষিক চুক্তিকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছরের শুরুর দিকে তা থেকে বেরিয়ে যান। ওই চুক্তির ফলে ইরানের পরমাণু কর্মসূচির ওপর সরাসরি নজরদারি প্রতিষ্ঠা হয়েছিল যার বিনিময়ে বিশাল পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। কিন্তু থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এক তরফাভাবে পুনরায় বহাল হচ্ছে।
এই ঘোষণা অন্তর্জাতিক কোম্পানিগুলোর ইরান থেকে বিনিয়োগ তুলে নেয়ার ঘটনা বাড়িয়ে দিতে যথেষ্ট এবং ইতোমধ্যে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি কমে গেছে।
মার্কিন নিষেধাজ্ঞা কিভাবে কাজ করবে?
এই নিষেধাজ্ঞার ফলে ইরানের সাথে কোনও দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাকেও নিষেধাজ্ঞার শিকার হতে হবে। অর্থাৎ কেউ ইরানের সাথে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে।
একইসঙ্গে এই নিষেধাজ্ঞার ফলে কোনও মার্কিন কোম্পানি ইরানে ব্যবসা করে এমন কোম্পানির সাথে ব্যবসা করলে তাকেও শাস্তির মুখে পড়তে হবে। আজ সোমবার থেকে ব্যাংকিং সেক্টরেও নিষেধাজ্ঞা কার্যকর হবে। গত অগাস্টে স্বর্ণ, মূল্যবান ধাতু এবং অটোমোবাইল সেক্টরসহ বেশকিছু শিল্পখাতে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল।
আমেরিকা পরিষ্কারভাবে যেটি চাইছে তা হল ইরানের সামগ্রিক তেল ব্যবসা বন্ধ করে দিতে কিন্তু আটটি দেশকে সাময়িক ছাড় হিসেবে সময় দিচ্ছে আমদানি কমিয়ে আনার জন্য।
ইটালি, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া এই আট দেশের অন্তর্ভুক্ত, দি অ্যাসোসিয়েটেড প্রেস এর রিপোর্ট বলছে।
এই অবরোধ এড়ানোর উপায় হিসেবে ইউরোপীয় ইউনিয়ন একটি আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে - যাতে ইরানের সাথে ব্যবসা চালিয়ে যাওয়া যায়, আবার মার্কিন নিষেধাজ্ঞাগুলোরও শিকার হতে না হয়। এই প্রক্রিয়ায় ব্যাংকের মতো স্পেশাল পারপোজ ভিহাইকেল বা এসপিভি-র মাধ্যমে ইরান ও বিভিন্ন প্রতিষ্ঠানের লেনদেন সম্পাদন কো যাবে সরাসরি লেনদেন এড়িয়ে।
যখন ইরান ইউরোপীয় কোন দেশে তেল রপ্তানি করবে যে দেশ তা নেবে সেই দেশের কোম্পানি এসপিভির মাধ্যমে দাম পরিশোধ করবে। ইরান তারপর সেই অর্থ ক্রেডিট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে এসপিভির মাধ্যমে পণ্য কিনতে পারবে।
ইইউ'র এই পরিকল্পনা কার্যকর হলেও ইরান-সম্পর্কিত ব্যবসা বাণিজ্যের খরচ অনেক কোম্পানির জন্যই খুব চড়া হবে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ এবং সিনিয়র গবেষক রিচার্ড নেপিউ বলেন, ইরানের অর্থনীতি সরাসরি মার্কিন আর্থিক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। কিন্তু ইরানের বেশিরভাগ বাণিজ্যিক অংশীদার নির্ভরশীল এবং ইরানের সাথে ব্যবসা করার ফলে আমেরিকায় তাদের অভিগমন ঝুঁকির মুখে পড়বে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে রপ্তানি শূন্যে আনতে জোর দিচ্ছে কিন্তু তেলের দাম বাড়ানোর সম্ভাবনা কম বলে মনে হচ্ছে, এমনটাই মত বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্কট লুকাসের।
ইরানের তেল কেনার জন্য অনুমোদিত দেশগুলোর পাশাপাশি ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের সমর্থন জটিল প্রমাণিত হতে পারে।
২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে ইরানের তেল শিল্পে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার ফলে ইরানের রপ্তানি প্রায় অর্ধেক কমে গেছে।
এতে সন্দেহ নেই যে রপ্তানি এখনও ক্ষতিগ্রস্ত হবে, তবে এটিও পরিষ্কার যে ইরান এবং তার অবশিষ্ট ব্যবসায়িক অংশীদাররা বাণিজ্য যোগাযোগ বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করবে।
ইরানীদের তেল বিক্রি করার সৃজনশীল উপায় খোঁজার জন্য বাধ্য করা হবে, পূর্ববর্তী নিষেধাজ্ঞার অধীনে তাদের জীবনের অভিজ্ঞতাগুলির উপর নির্ভর করে।
ইউরোপীয় বিনিয়োগ হারিয়ে ফেললে সেই শূন্যতা পূরণ করতে, ইরান রাশিয়া এবং চীনের সঙ্গে নতুন বাণিজ্য যোগাযোগ তৈরি করতে মনোযোগী হবে।
সূত্র ঃ বিবিসি
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বৃটেনে সেক্সডলের অন্যরকম ব্যবসা

আবার কিছু কাস্টমার এমন নারীর প্রতিকৃতি বা সেক্স ডল তৈরি করে দিতে বলেন, যারা কোনোদিন ভাবতেও পারেন না যে, তাদেরকে সেক্সডলে রূপ দেয়া হয়েছে। স্ট্যানলি বলেন, কাস্টমারদের পছন্দের কোনো শেষ নেই। তারা নিজেরাই পছন্দ করেন। তাদের পছন্দের মধ্যে রয়েছে সেলিব্রেটি, পছন্দের কোনো নারী, অথবা অন্য রকম পছন্দ। ক্ষেত্রবিশেষে এতে পার্থক্য দেখা দেয়। কেউ চান কিম কারদাশিয়ান কিনে নিতে। তাই তাকে বানিয়ে দিতে হয় কিম কারদাশিয়ান। আবার পাশের বাড়ির কোন যুবতীর সেক্স ডল বানিয়ে দিতে বলেন কেউ। মানুষের পছন্দের ওপর ভিত্তি করে এসব বানানো হয়। তবে তিনি যে সংশ্লিষ্ট নারী বা সেলিব্রেটির অনুমতি না নিয়েই এসব সেক্সডল তৈরি করে দিচ্ছেন এতে আইনি কোনো সমস্যা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো মামলায় পড়ার মতো কিছু করছেন না তিনি। দিন শেষে এটা হলো পছন্দ, অপছন্দের বিষয়।
কিভাবে সেক্স ডল তৈরি করা হয়? এ প্রশ্নের জবাবে স্ট্যানলি বলেন, কাস্টমারকে তার কাঙ্খিত নারীর ছবি দিতে বলা হয়। তাছাড়া শরীরের বিশেষ বিশেষ অঙ্গের পরিমাপ জানতে চাওয়া হয়। এসব সরবরাহ করার পর তা পাঠিয়ে দেয়া হয় চীনে। সেখানেই তার কারখানায় তৈরি হয়ে যায় সেক্স ডল। এক একটি সেক্স ডলের দাম রাখা হয় ৪০০০ পাউন্ড পর্যন্ত। চীন থেকে তৈরি হয়ে এসব ডল চলে যায় জেইড স্ট্যানলির অফিসে। সেখানে তা পরিষ্কার করে নতুন করে সাজিয়ে তবেই কাস্টমারের হাতে তুলে দেয়া হয়।
জেইড স্ট্যানলি এ খাতে বাজারে একটি গ্যাপ দেখতে পেয়েছেন। তাই এক মাসের কিছু বেশি সময় আগে প্রাপ্ত বয়স্কদের জন্য খুলেছেন এ ব্যবসা। বর্তমানে তার কাছে ভাড়ায় দেয়ার জন্য ২০টি ডল আছে। এর সবগুলো ভাড়া হয়ে গেছে। প্রতি সপ্তাহে এ সংখ্যা বাড়ছে। তবে যেসব পুরুষ তার প্রিয়তমাকে হারিয়েছেন তাদেরকে এমন সেবা দিতে পেরে তিনি সন্তুষ্ট।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ▼ 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...