Showing posts with label আনন্দ প্রতিদিন. Show all posts
Showing posts with label আনন্দ প্রতিদিন. Show all posts

Sunday, August 26, 2012

শাকিলা জাফরের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম

'লাবণ্যে পূর্ণ প্রাণ' অ্যালবামটি নিয়ে বলুন। এখানে রবীন্দ্রনাথের প্রেম, পূজা, প্রকৃতিসহ বিভিন্ন আঙ্গিকের মোট ১০টি গান আছে। এগুলোর সঙ্গীতায়োজন হয়েছে কলকাতায়। কিন্তু আমি কণ্ঠ দিয়েছি ঢাকার উত্তরায় একটি স্টুডিওতে। এ অ্যালবাম প্রকাশে সার্বিক তত্ত্বাবধান করছে ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচার [আইএসি]।

বাংলাদেশের মাটিতে অনেক কৃতীর জন্ম by ওয়ালিউল মুক্তা

'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার'_ দাঁত কেলিয়ে হাসার রঙ্গমঞ্চ। ভারতের কলকাতার জি বাংলা টিভি চ্যানেলের এই অনুষ্ঠানের সঞ্চালক মীর আফসার আলি গত শুক্রবার নিজের ব্যান্ড 'ব্যান্ডেজে'র সাত সদস্যকে নিয়ে ঢাকায় এসেছেন। গতকাল রাতে দেশ টিভিতে সরাসরি সঙ্গীত পরিবেশন করেন তারা।

Friday, August 24, 2012

ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসব

ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ঢাকায় আট দিনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এতে ভারতের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মাননা জানানো হবে। এর অংশ হিসেবে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র 'ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর ও সৌমিত্র চ্যাটার্জি ফিল্ম রেট্রোস্পেক্টিভ' শীর্ষক এই উৎসবের আয়োজন করেছে।

আমার পূর্বপুরুষের বসতবাড়ি সিলেটে by ওয়ালিউল মুক্তা

ওপার বাংলা অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের গান-বাজনার খোঁজখবর যারা একটু আধটু রাখেন তাদের কাছে রূপঙ্কর বাগচী খুব পরিচিত একটি নাম। 'গভীরে যাও' বা 'আসবো আরেক দিন'_ তার গাওয়া এমন অনেক গান জনপ্রিয় হয়েছে। রূপঙ্করের শুরুটা হয়েছিল জীবনমুখী গান দিয়ে। তবে এখন সব ধরনের গান দেদার গেয়ে যাচ্ছেন।

ভারতের তিনটি চলচ্চিত্র উৎসবে 'অন্তর্ধান'

ভারতের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের নতুন ছবি 'অন্তর্ধান'। আগামী ৩০ আগস্ট দিলি্লতে শুরু হচ্ছে গান্ধীনগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পরদিন ৩১ আগস্ট ছবিটির প্রদর্শনী হবে এখানে।

Wednesday, July 25, 2012

হুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছি

একুশে টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে কায়সার আহমেদের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'অহঙ্কার'। এতে অভিনয় করেছেন ডলি জহুর। কথা বলেছেন তিনি_ আপনি কি উত্তরায়? হ্যাঁ। একটি নাটকের কাজ করছি। দৃশ্যধারণের ফাঁকে ফাঁকে হুমায়ূন আহমেদের দাফনের দৃশ্য টিভিতে দেখছিলাম।

Tuesday, July 24, 2012

চৈতা এখন পুরোপুরি পাগল

এখন কোন নাটকের কাজ করছেন? এখন মুন্সীগঞ্জে আমার নিজের পরিচালনায় 'চৈতা পাগল' ধারাবাহিক নাটকের কাজ করছি। আর দু'দিন কাজ করলেই একটা অংশের কাজ শেষ হবে। এরপর এ মাসের শেষ সপ্তাহে নাটকটির শেষ অংশের কাজ করব। নাটকটির শেষের দিকে দর্শকদের জন্য আরও চমক থাকছে।

Monday, July 23, 2012

মনে হচ্ছে, স্যার ডাক্তার বলে ডাকছেন

আজ রাত ৯টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে অয়ন চৌধুরীর রচনা এবং কবীর বাবু পরিচালিত ধারাবাহিক নাটক 'ঝুলন্ত বাবুরা'। এতে অভিনয় করেছেন ডা. এজাজ। কথা বলেছেন তিনি_ষ হুমায়ূন আহমেদের সঙ্গে আপনার প্রথম পরিচয় কীভাবে?

Sunday, July 22, 2012

হুমায়ূন স্যারের কাছ থেকে অনেক শিখেছি

এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় 'অদ্ভুত এক পূর্ণিমা রাতের গল্প'। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম। কথা বলেছেন তিনি_ ষ এখন কোন্ নাটকের কাজ করছেন?উত্তরায় মিজানুর রহমান লাবুর পরিচালনায় একটি একক নাটকের কাজ করছি।

ঈদে হুমায়ূন আহমেদের লেখা টেলিছবি

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের চিত্রনাট্য নিয়ে তৈরি হয়েছে ঈদের টেলিছবি। 'যদি ভালো না লাগে তো দিও না মন' নামের এই টেলিছবি পরিচালনা করেছেন রায়হান খান। তিনি জানান, 'চলতি বছরের মে মাসে ২০ দিনের জন্য দেশে ফিরেছিলেন হুমায়ূন স্যার। তখন এ টেলিছবির চিত্রনাট্য লিখেছিলেন।

Friday, December 23, 2011

লোকজ গান নিয়ে আরও কাজ করব

বেঙ্গল ফাউন্ডেশনের চুক্তি অনুযায়ী এটি কততম অ্যালবাম? লোকসঙ্গীতের চর্চায় বেঙ্গল ফাউন্ডেশন সবসময় সহযোগিতা করে। ওদের সঙ্গে আমার এবং চন্দনা মজুমদারের ১০টি করে অ্যালবামের কাজ করার চুক্তি রয়েছে। সেই ধারাবাহিকতায় আমার তৃতীয় অ্যালবাম আজ বাজারে আসছে। ষ এ অ্যালবামের গানগুলো কেমন? লোকজ ধারার এ অ্যালবামে 'আমি কেমন করে পত্র লেখিরে' ও 'দেখেছি রূপ সাগর' গানের কথা ও সুর সংগৃহীত। এ ছাড়া আমি পাঁচটি

Thursday, December 22, 2011

আমাদের এ লড়াই চলবে by জনি হক

অডিও প্রকাশকরা ব্যান্ডশিল্পীদের অ্যালবাম প্রকাশ করবে না। বিষয়টিকে কীভাবে দেখছেন। এমআইবির সভাপতি জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করেই এতদূর এসেছেন। তার মুখে এ কথা শোভা পায় না। সাউন্ডটেক আর সংগীতাও ব্যান্ডের অ্যালবাম বের করে ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছে। তবে ব্যান্ডের অ্যালবাম বের করবে কি-না সেটা তাদের ইচ্ছা। পরিবর্তিত বাংলাদেশে প্রযুক্তির উন্নয়নের

Friday, December 16, 2011

বিজয় দিবসে টিভি চ্যানেলে নানা আয়োজন

আজ মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিটিভিসহ দেশের সব টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে মুক্তিযোদ্ধা ও সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করবে প্রায় সব টিভি চ্যানেল। বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে নতুন চ্যানেল বিজয় টিভি। বিটিভি : আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা দেশের গান নিয়ে সঙ্গীতানুষ্ঠানে গেয়েছেন দিনাত জাহান মুন্নী, রন্টি দাশ, খেয়া, অনুপমা

Thursday, December 15, 2011

দেশের গানের অ্যালবামে গেয়েছি

আজকের অনুষ্ঠানে কোন গানগুলো গাইবেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ও দেশের গান গাওয়ার ইচ্ছা আছে। 'সোনায় মোড়ানো বাংলা আমার শ্মশান করেছে কে', 'তোমার ছেলেরা হারিয়ে গেছে', 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে', 'বিজয় নিশান উড়ছে ওই', 'রক্ত দিয়ে নাম লিখেছি', 'এই আমার', 'স্বাধীন স্বাধীন দিকে দিকে'সহ আরও অনেক গান গাইব।
ষ কাল বিজয় দিবসে কোথায় যাবেন? ১৬ ডিসেম্বর সকালে আরটিভির 'তারকালাপ' অনুষ্ঠানে সরাসরি কথা বলবো।

Tuesday, December 13, 2011

সিনেমা হলে নাটকের কাজ করেছি

গাড়ির শব্দ। কোথাও বের হচ্ছেন নাকি? হ্যাঁ। আজ [সোমবার] মানিকগঞ্জে যাচ্ছি। সেখানে ডিইউ শুভ পরিচালিত 'প্রহর' নামের একটি টেলিছবিতে অভিনয় করবো। এখানে আমার সহশিল্পী চিত্রনায়িকা পপি। তার সঙ্গে এটাই আমার প্রথম অভিনয়। টেলিছবির গল্প অটিস্টিক শিশুদের ঘিরে। 'আশা টকিজ' নাটকটি নিয়ে বলুন। এর গল্প একটি সিনেমা হলকে ঘিরে। এখানে আমি আশা টকিজ নামের একটি সিনেমা হল মালিকের ছেলে। অনেকটা বখে যাওয়া ছেলে।

Monday, December 12, 2011

কলকাতায় বাংলাদেশ উৎসব by জনি হক

স্বাধীনতার চার দশকপূর্তি উপলক্ষে কলকাতায় চার দিনের বাংলাদেশ উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বিকেল সাড়ে ৪টায় [বাংলাদেশ সময়] এর উদ্বোধন হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। বাকি চারদিন অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন দুপুর সাড়ে ১২টায়। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এই উৎসবের আয়োজন করেছে।

Sunday, December 11, 2011

ছয় মাস ধারাবাহিকে অভিনয় করব না

শুনলাম আপনি চট্টগ্রামে। ঢাকায় আসবেন কবে? আমি এখন চট্টগ্রামে। এখানে আমার বাবার বাসা। অবসর সময় কাটাচ্ছি। ঢাকায় ফিরতে বেশ কিছুদিন লাগতে পারে। ষ ''পুতুল খেলা' নাটকের ৫০তম পর্বে আজ বিশেষ কিছু দেখানো হবে?\ নাটকটির ৫০তম পর্ব প্রচার হবে আজ, তবে সে জন্য বিশেষ কিছু থাকছে না। নাটকটি এখন শেষের পথে। দৃশ্য ধারণের কাজ শেষ হয়ে গেছে। এটি ৫২ অথবা ৫৩ পর্বে শেষ হবে বলে জানি।

শিল্পকলা একাডেমীতে বিজয় উৎসব

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাসব্যাপী আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব। এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, নাট্য উৎসবে নতুন দুটি নাটক মঞ্চে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনা 'মুক্তি মুক্তি' ও চট্টগ্রামের উত্তরাধিকার নাট্যদলের 'মৃত্যুপাখী'। জাতীয় নাট্যশালার মূলমঞ্চে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উৎসবের উদ্বোধন করা হবে।

Friday, December 9, 2011

এ নাটকে পুলিশই মহানায়ক

ঢাকার বাইরে গেছেন? হ্যাঁ। পুবাইলে অরণ্য আনোয়ারের পরিচালনায় চ্যানেল আইয়ের 'আজ কিছু হতে চলেছে' ধারাবাহিক নাটকের কাজ করছি। আগে নাটকটির নাম ছিল 'লেডিস টেইলার্স'। প্রায় বছরখানেক পর এর কাজ করছি। এতে মহিলা দর্জির দোকানে কাজ করে নোয়াখালীর মেয়ে ফারজানা ছবি। তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে আমার মন দেওয়া-নেওয়ার সম্পর্ক চলছে। তবে লোকটা বিবাহিত।

অনুদানের জন্য জমা পড়েছে ৫০টি চলচ্চিত্র by মঈন আবদুল্লাহ

২০১১-১২ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য ৫০টি চিত্রনাট্য জমা পড়েছে। গত কয়েক বছরের তুলনায় এ সংখ্যা অনেক কম। এ কারণে সরকারি অনুদানের প্রতি নির্মাতাদের আগ্রহ দিন দিন কমছে বলেই ধারণা সংশ্লিষ্টদের। যদিও চলতি বছরে অনুদানে অর্থবরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তারপরও আবেদনের সংখ্যা কম হওয়ায় হতাশ মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা। অন্যদিকে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য নির্মাতারা দাবি করছেন বলে জানা গেছে। অবশ্য এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই।