Wednesday, May 30, 2012
গলায় চাকা মানেই ক্যানসার নয় by তানজিনা হোসেন
গলায় চাকা মানেই ক্যানসার নয় by তানজিনা হোসেন
হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, বারডেম হাসপাতাল, ঢাকা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে একদিন হঠাৎ গলার ডান দিকের ফোলা অংশটা নজরে আসে শিপ্রার মায়ের। হাত দিয়েও জিনিসটা অনুভব করতে পারলেন তিনি। চিন্তিত হয়ে শিপ্রাকে ডেকে দেখালে সেও দুশ্চিন্তায় পড়ল বিষয়টি নিয়ে।
কী করবে, কার কাছে যাবে—সাতপাঁচ ভাবতে ভাবতে অবশেষে একদিন বিকেলে মাকে নিয়ে সে গেল নাক-কান-গলার একজন বিশেষজ্ঞের কাছে। চিকিৎসক তাঁকে গলার থাইরয়েড গ্রন্থির একটা আলট্রাসনোগ্রাম করতে দিলেন; সঙ্গে রক্তে থাইরয়েড হরমোনের কিছু পরীক্ষা। রিপোর্টগুলো নিয়ে পরদিন যাওয়ার পর নাক-কান-গলা বিশেষজ্ঞ শিপ্রার মাকে একজন হরমোন বিশেষজ্ঞের কাছে পাঠালেন। এত দিন মাথায় ঘুরপাক খাওয়া প্রশ্নগুলো তাঁর কাছেই প্রথম খুলে বলল শিপ্রা। থাইরয়েডের সমস্যার কথা আজকাল অনেকের কাছেই শোনা যায়। থাইরয়েড আসলে কী? শরীরে এটি কি কাজ করে? থাইরয়েডের সমস্যা মানেই কি ঘ্যাগ রোগ? থাইরয়েডে চাকা থেকে কি ক্যানসার হতে পারে? চাকা হলে বা ফুলে গেলে কি কেটে ফেলে দেওয়া জরুরি?
থাইরয়েড একটি অতিজরুরি গ্রন্থি: শিপ্রার মতো এমন সব প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায়ই হতে হয়। কেননা থাইরয়েড গ্রন্থির নানা সমস্যায় কেবল আমাদের দেশেই নয়, গোটা বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ জীবনের বিভিন্ন সময় আক্রান্ত হয়ে থাকে। বর্তমানে ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষার ব্যাপক সুযোগ ও সহজলভ্যতা এবং জনসাধারণ ও চিকিৎসকদের সচেতনতার কারণে এসব রোগ অনেক বেশি করে নির্ণয় করা যাচ্ছে। বিশেষ করে মেয়েদের মধ্যে থাইরয়েডের সমস্যাগুলো বেশি দেখা যায়।
থাইরয়েড আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি। গলার সামনে অবস্থিত এই গ্রন্থি দুটি অংশে বিভক্ত, যা একটি সরু অংশ বা ইসথমাস দিয়ে সংযুক্ত। থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয় থাইরক্সিন ও ট্রাই আয়োডো থাইরনিন নামে দুটি হরমোন, যা জীবনভর আমাদের নানা শারীরিক কার্য সম্পাদনের জন্য অত্যন্ত দরকারি। শিশুকালে, এমনকি জন্মের আগে থেকেই শিশুর বৃদ্ধি বিশেষ করে মস্তিষ্কের বৃদ্ধির জন্য এই হরমোন জরুরি। হূদ্যন্ত্র, মস্তিষ্ক, ফুসফুস, ত্বক, কিডনি, যকৃৎ, পেশি অর্থাৎ দেহের এমন কোনো অঙ্গ নেই, যার বৃদ্ধি ও কাজ করার জন্য থাইরয়েড হরমোনগুলোর সহায়তা লাগে না। থাইরয়েড হরমোনের অভাবে শিশুর জন্মগত প্রতিবন্ধিতা থেকে শুরু করে শিশু-কিশোরদের বেড়ে ওঠা ও যৌবনপ্রাপ্ত হওয়া ব্যাহত হওয়া, বড়দের ক্লান্তি, কর্মস্পৃহা কমে যাওয়া, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গন্ডগোল, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, নাড়ি স্পন্দনে সমস্যা, হজম ও কোষ্ঠ সমস্যা, রক্তশূন্যতা, বুদ্ধিবৃত্তিক কাজে ধীরতা, মেয়েদের মাসিক ও গর্ভধারণে সমস্যা ইত্যাদি যেকোনো প্রকারের সমস্যা দেখা দিতে পারে। তবে সব ধরনের সমস্যায় সব সময় গ্রন্থির আকার বড় হয় না বা চাকা দেখা যায় না। থাইরয়েড গ্রন্থিতে চাকা হওয়ার ব্যাপারটিকে চিকিৎসকদের ভাষায় বলা হয় থাইরয়েড নডিউল, যা কখনো কখনো ক্যানসার হতে পারে বটে, কিন্তু চাকামাত্রই ক্যানসার নয়।
থাইরয়েডে চাকা কী কারণে হতে পারে?: থাইরয়েড নডিউল বা চাকা খুব একটা দুর্লভ ঘটনা নয়। বলা হয়, আমেরিকার জনসংখ্যার শতকরা ৪ ভাগেরই থাইরয়েডে চাকা আছে। আমাদের দেশে সঠিক পরিসংখ্যান নেই। আবার ধারণা করা হয়, সাধারণ জনগণের, বিশেষ করে নারীদের যদি গলার আলট্রাসাউন্ড পরীক্ষা করা হয়, তবে শতকরা ৫০ ভাগেরই থাইরয়েডে চাকা পাওয়া যাবে, যদিও তা এমনিতে বোঝা যাচ্ছে না। তবে থাইরয়েডে ৯৫ শতাংশ চাকাই শেষ পর্যন্ত নিরীহ বা ননম্যালিগন্যান্ট হিসেবে চিহ্নিত হয়। কিন্তু ওই রয়ে যাওয়া ৫ শতাংশ ক্যানসারের আশঙ্কার কথা ভেবেই থাইরয়েড নডিউলকে সব সময় একটি বিশেষ বিবেচনায় দেখা হয়। থাইরয়েডে চাকা হতে পারে সাধারণ একটা সিস্ট (তরলপূর্ণ থলে), ঘ্যাগ রোগের অংশবিশেষ, আয়োডিনের অভাবজনিত সাধারণ গয়টার, থাইরয়েডে প্রদাহ, জন্মগত ত্রুটি বা নিরীহ গোছের কোনো টিউমার, যা নিয়ে আদৌ ভয়ের কিছু নেই। আবার এই চাকা হতে পারে থাইরয়েড ক্যানসারের একটি প্রথম এবং কখনো কখনো একমাত্র উপসর্গ, যে ক্যানসার আবার বিভিন্ন ধরনের হতে পারে। তবে চাকাটি নিরীহ, না ক্যানসার, তা বোঝার জন্য রোগীর বিস্তারিত ইতিহাস, চাকাটির ধরন-ধারণ, আকার-আকৃতি ইত্যাদি এবং কিছু পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।
কোন চাকাটির ক্যানসার হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি: থাইরয়েডের সব সমস্যার মতো চাকাও নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু পুরুষের এবং খুব অল্প বয়স আর খুব বেশি বয়সে (যেমন—১৪ বছরের আগে ও ৭০ বছরের পরে) গলায় চাকা হলে তা ভাবনার বিষয় বৈকি। সম্প্রতি গর্ভাবস্থার ইতিহাস ও পরিবারে মা-বোনদের হাইপোথাইরয়েড ও ঘ্যাগ রোগের ইতিহাস থাকলে নিশ্চিন্ত হওয়া যায় যে এটাও সে রকমই কিছু, ভয়ংকর হয়তো নয়। নিরীহ চাকা সাধারণত দীর্ঘদিন ধরে একই রকম আছে বা খুব ধীরে বাড়ছে, অন্যদিকে দ্রুত বড় হয়ে ওঠা চাকার ক্যানসার হওয়ার দিকেই ঝুঁকি বেশি। ছেলেবেলায় ঘাড়, মাথা ও গলায় রেডিয়েশন বা বিকিরণ দেওয়ার ইতিহাস থাকাটা খারাপ। অনেক সময় শিশুদের লিমফোমা ও অন্যান্য রোগে রেডিয়েশন দেওয়া হয়। চেরনোবিল দুর্ঘটনার চার বছর পর নিকটবর্তী বেলারুশ এবং আরও কিছু স্থানে হঠাৎ করে থাইরয়েড ক্যানসারের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে এই তেজস্ক্রিয় বিকিরণই দায়ী বলে প্রমাণিত হয়েছে। এক সেন্টিমিটারের ছোট আকার, নরম চাকা সাধারণত নিরীহ। অপর দিকে মাঝারি শক্ত বা শক্ত চাকা, গলার সঙ্গে সেঁটে থাকা চাকা, দুই সেন্টিমিটারের চেয়ে বড় আকার, সঙ্গে গলা বা ঘাড়ের অন্যান্য লসিকাগ্রন্থি ফুলে যাওয়া, হঠাৎ করে গলার স্বর ভেঙে যাওয়া বা খাদ্যনালি ও শ্বাসনালি আক্রান্ত হওয়া খারাপ লক্ষণ। রোগীর ব্যক্তিগত, পারিবারিক ও পারিপার্শ্বিক বিস্তারিত ইতিহাস জানার পর এবং হাত দিয়ে চাকা ও গলা অনুভব করার পর চিকিৎসকের উচিত প্রথমেই গলার একটি আলট্রাসনোগ্রাফি করা এবং দেহে থাইরয়েড হরমোনের অবস্থা কী, তা রক্তে পরীক্ষা করে নেওয়া। আলট্রাসনোগ্রাফির কিছু রিপোর্ট চিকিৎসকের জন্য খুবই সহায়ক। বর্তমান কালের হাই রেজ্যুলিউশন আলট্রাসনোগ্রাফি এমন সূক্ষ্ম কিছু পরিবর্তন চিহ্নিত করতে পারে, যেমন—হাইপোইকোজেনিসিটি (হ্রাসপ্রাপ্ত শব্দতরঙ্গ), এবড়োখেবড়ো সীমানা বা মার্জিন, মাইক্রোক্যালসিফিকেশন বা চাকার ভেতর ক্যালসিয়াম জমাট বাঁধা, চাকার অভ্যন্তরে রক্তনালির অস্বাভাবিকতা বা ক্যাওটিক আচরণ, আশপাশের লসিকাগ্রন্থি, নার্ভ ও অন্যান্য টিস্যুর অস্বাভাবিকতা ইত্যাদি, যা চিকিৎসকের সন্দেহ উসকে দিতে বা দূর করতে খুবই সহায়ক ভূমিকা রাখে। সন্দেহজনক চাকার ক্ষেত্রে এরপর অবশ্যই একটি নিডল বায়োপসি বা এফএনএসি করার প্রয়োজন পড়ে। এতে একটি সূক্ষ্ম সুচ চাকার মধ্যে ঢুকিয়ে খানিকটা টিস্যু বের করে এনে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়। নিডল বায়োপসি দিয়েও একটি চাকা ক্যানসার কি না, তা পুরোপুরি নিশ্চিত করে বলা যায় না। তবে বর্তমান বিশ্বে হিস্টোপ্যাথলজিস্টরা একটি থাইরয়েড চাকার ক্ষেত্রে মোট পাঁচ ধরনের রিপোর্ট দিয়ে থাকেন। হয় তাঁরা বলবেন যে এটি পুরোপুরি বিনাইন বা নিরীহ; সে ক্ষেত্রে ফলোআপ করা ছাড়া আর কিছুর প্রয়োজন নেই। অথবা তাঁরা বলবেন যে এতে ক্যানসার সেল পাওয়া গেছে, অথবা পাওয়া যায়নি, কিন্তু অন্যান্য সাক্ষ্যপ্রমাণ সন্দেহজনক, কিংবা এটি একটি ফলিকুলার কোষ দিয়ে তৈরি টিউমার, যা ক্যানসার হতেও পারে, না-ও হতে পারে। এই সব কটি ক্ষেত্রেই চিকিৎসকের সিদ্ধান্ত যাবে অপারেশনের পক্ষে। যদি হিস্টোপ্যাথলজিস্ট বলেন যে কিছুই বোঝা যাচ্ছে না স্পষ্ট করে, যা প্রায়ই ঘটে থাকে, তবে পরীক্ষাটি পুনরায় করতে চাওয়াটাই স্বাভাবিক। সাধারণত থাইরয়েড চাকা যদি ক্যানসার হয়, তবে তা থাইরয়েড হরমোনের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলে না। হরমোনের রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক থাকতে পারে। বরং হাইপার থাইরয়েড বা হরমোনের আধিক্য সাধারণত কখনোই ক্যানসারের ক্ষেত্রে ঘটে না।
থাইরয়েড ক্যানসারের চিকিৎসা: থাইরয়েড গ্রন্থি বা এর চাকায় ক্যানসারের চিকিৎসার সাফল্য নির্ভর করে এর ধরন, ছড়িয়ে পড়ার সীমা ও স্টেজিংয়ের ওপর। যেমন—প্যাপিলারি ক্যানসার যদি কেবল গ্রন্থির মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে যথাসময়ে নির্ণয় করা যায়, তবে এর সেরে ওঠার সম্ভাবনা সন্তোষজনক। আবার অ্যানাপ্লাস্টিক বা মেডুলারি ক্যানসারের বেলায় অতটা আশাবাদী হওয়া কঠিন। যেকোনো ধরনের থাইরয়েড ক্যানসারের ক্ষেত্রেই চিকিৎসা হচ্ছে, প্রথমে সার্জারি বা গ্রন্থিটি কেটে ফেলে দেওয়া। এর ফলে শরীরে থাইরয়েড হরমোনের চিরস্থায়ী অভাব পূরণ করার জন্য রোগীকে আজীবন থাইরক্সিন ট্যাবলেট সেবন করতে হয়। তবে অনেক ক্ষেত্রে আজকাল সম্পূর্ণ গ্রন্থি ফেলে না দিয়ে একটি অংশ রেখে দেওয়া হয়, যাতে থাইরয়েড হরমোনের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারে। তবে অস্ত্রোপচার করা হলেই চিকিৎসা সম্পূর্ণ হয়ে যায় না। এ ধরনের রোগীকে ছয় মাস বা এক বছর পর পর বিশেষভাবে ফলোআপ করা হয়, যাতে ক্যানসারের পুনরাবৃত্তি হচ্ছে কি না বা দেহের কোথাও ক্যানসারের কোষ রয়ে গেছে কি না, তা ধরা যায়। এই ফলোআপ অনেক সময়ই জটিল ও বিভিন্ন ধাপে হয়ে থাকে এবং একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের অন্তর্ভুক্তি প্রয়োজন হয়।
সব চাকাই ক্যানসার নয়, তবু সাবধান: থাইরয়েডে চাকা বা নডিউল বহুসংখ্যক মানুষের দেখা যায়, কিন্তু সুখের বিষয় যে এদের বেশির ভাগেরই ক্যানসার নয়। অধিকাংশ ক্ষেত্রেই এটি এমন সব কারণে হয়ে থাকে, যার সহজ ও নিরাময়যোগ্য চিকিৎসা আছে। সব চাকাই ক্যানসার নয়, শুধু কিছু কিছু চাকাই ক্যানসার। তাই থাইরয়েডে চাকা দেখা দিলে প্রথম ও গুরুত্বপূর্ণ কাজটি হলো, এটি ক্যানসার, না নিরীহ, তা নির্ণয় করা। এই ভেদটি নির্ণয় করা হলে পরবর্তী চিকিৎসায় আর কোনো ঝামেলা হওয়ার কথা নয়। তাই গলার সামনে বা পাশে কখনো চাকাজাতীয় কিছু দেখতে পেলে বা অনুভব করলে অচিরেই চিকিৎসকের শরণাপন্ন হন এবং এটি ক্যানসার কি না, তা নিশ্চিত হন। মনে রাখবেন, থাইরয়েডের সমস্যার দিক দিয়ে বাংলাদেশ একটি এনডেমিক জোন এবং জ্ঞাতে-অজ্ঞাতে হাজার হাজার মানুষ, বিশেষ করে আমাদের দেশে নারীরা এই গ্রন্থির নানা সমস্যায় আক্রান্ত।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 30
(133)
- শ্রদ্ধাঞ্জলি-পাঁচ বছর পরে একদিন by ফিরোজ জামান চৌধুরী
- সপ্তাহের হালচাল-‘ভূমিদস্যু’ ঠেকাতে দল ঠিক রাখুন by...
- অভিমত ভিন্নমত
- হজ-প্রস্তুতি নিতে হবে এখনই by ফেরদৌস ফয়সাল
- যৌক্তিক ও মানবিক সমাধানের দায়িত্ব সরকারের-পোশাকশিল...
- সরকারকে গুরুত্বসহকারে বিষয়টি ভাবতে হবে-দুর্নীতি রো...
- চারদিক-বাঁশের বাঁশিই অন্নদাতা by আঞ্জুমান আরা
- বাজেট পর্যালোচনা-উন্নয়নদর্শন ও বরাদ্দের ফাঁকি by আ...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-দেশের ক্রীড়া উন্নয়...
- গদ্যকার্টুন-ফুটবল থেকে সাবধান by আনিসুল হক
- চিরকুট-ভরসা by শাহাদুজ্জামান
- সহজিয়া কড়চা-দিস টাইম ফর বাংলা—হতে পারল না by সৈয়দ ...
- আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই-সাংসদের...
- রুল সময়োপযোগী, সরকারের আন্তরিকতা কাম্য-বিচারক নিয়ো...
- চারদিক-বাবাকে নিয়ে কিছু কথাবার্তা by শারমিন নাহার
- সরল গরল-শেরাটনীয় বাজেট বিতর্কের আড়ালে by মিজানুর র...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-যেকোনো খেলাই বিশুদ...
- বাজেট-পেনশনভোগীদের সঞ্চয়পত্র ও সামাজিক নিরাপত্তাবে...
- যুক্তি তর্ক গল্প-কঠোর আইন ও শাস্তি কি ইভ টিজিং বন্...
- কিন্তু দক্ষিণ আফ্রিকায় এমন উদাহরণ নেই-অতঃপর বুয়েট ...
- ঘটনার পেছনের ছক ও দায় উদ্ঘাটিত হোক-মা-সন্তানদের কর...
- একদিন অন্য জগতে by সুরাইয়া জাফর
- নারী-সমঅধিকারই সমাধান by ইলিয়াস উদ্দীন বিশ্বাস
- শ্রদ্ধাঞ্জলি-আলোকের ঝর্ণাধারায় by কাজী সুফিয়া আখ্তার
- উপলব্ধি! by আসিফ আহমদ
- পরিবেশ-সুন্দরবন বনাম রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প by ...
- সাম্প্রতিক প্রসঙ্গ-নেতিবাচক রাজনীতি আমাদের কোথায় ন...
- আচরণবিধি লঙ্ঘন-শেরপুরে অ-বিচার
- ঝুঁকিপূর্ণ পাহাড়-বাস-৪ বছর, ১৮ কারণ ও ৩৬ সুপারিশ
- কৃষি-ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি ও বিকল্প by রাজীব কা...
- আইন-তথ্য অধিকার ও দুর্নীতি দমন by সাদেকা হালিম
- রাজনীতি-গণতন্ত্রের প্রহরী হোন! by মমতাজ লতিফ
- জন্মদিন-অতুলনীয় সুফিয়া কামাল by কাজী সুফিয়া আখতার
- নগর উন্নয়ন-ঢাকাকে বাঁচাতে ড্যাপ বাস্তবায়নের নৈতিক দায়
- বিলেতের স্ন্যাপশট-বিলেতে বিশ্ব-বাঙালির মিলনমেলা by...
- বাজেট-দীর্ঘ বাজেট বত্তৃদ্ধতায় বলা হলো না অনেক কিছু...
- বিশেষ সাক্ষাৎকার-ভূ-রাজনৈতিক কারণে চীনের কাছে বাংল...
- মরণফাঁদ নয়, বহুতল ভবন নগরবাসীর জীবনে স্বাচ্ছন্দ্য ...
- ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হোক-চট্টগ্রাম সিট...
- চারদিক-রানীরবন্দরে মৈত্রীর মিলনমেলা by এম আর আলম
- বিশ্বকাপ-ফুটবল কি ‘সবচেয়ে’ গণতান্ত্রিক খেলা? by এ ...
- গোধূলির ছায়াপথে-ভৌগোলিক বিজয় ও আধ্যাত্মিক যাত্রা b...
- জনসংখ্যা নিয়ন্ত্রণ-অতিরিক্ত জনসংখ্যা কি বোঝা নয়? b...
- সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম-জনগণই রাজা ...
- কালের পুরাণ-জয়ী হয়েছে গণতন্ত্র, পরাস্ত অহমিকা by স...
- আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না-গণপিটুনি দিয়ে মান...
- চট্টগ্রামের উন্নয়নে সবাই একযোগে কাজ করুন-মেয়র ও কা...
- প্রস্তাবিত বাজেট-বাজেট ও ঋণ করে ঘি খাওয়ার গল্প by ...
- শ্রদ্ধাঞ্জলি-মানুষকে ভালোবাসতেন তিনি by তৃপ্তি বালা
- ধর্ম-সন্তান প্রতিপালনে বাবা-মায়ের ভূমিকা by মুহাম্...
- শৈশব-কী করে পারলাম শিশুদের শৈশব কেড়ে নিতে? by মেহত...
- সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম-জয়ী হয়েছে গ...
- সাদাসিধে কথা-পাট-জিনোমের স্বপ্নযাত্রা by মুহম্মদ জ...
- বৈষম্যমূলক সিদ্ধান্তটি বাতিল করা জরুরি-সঞ্চয়পত্রের...
- আবিষ্কারটি কাজে লাগিয়ে পাটের সুদিন ফিরিয়ে আনুন-বাং...
- স্মরণ-লালনগীতির মকছেদ আলী সাঁই by ম. মনিরউজ্জামান
- পাটের জিন উন্মোচন-একটি স্বপ্নজয়ের পাদটীকা by নূহ-উ...
- তেলকূপ দুর্ঘটনা-বিপন্ন উপকূল, বিক্ষুব্ধ ওবামা by ব...
- পাহাড়ধস-উদাসীনতার খেসারত by মেহেদি আহমেদ আনসারি
- সময়ের প্রতিবিম্ব-অভাজনের বাজেট ভাবনা by এবিএম মূসা
- পাহাড়প্রমাণ গাফিলতির ফল পাহাড়প্রমাণ মৃত্যু-পাহাড়ধস...
- প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে হবে-চী...
- চারদিক-এক সোনা ফলের দেশ by মৃত্যুঞ্জয় রায়
- সিসিসি নির্বাচন-প্রার্থীরা নিজেদের সম্পর্কে যে তথ্...
- অভিমত ভিন্নমত
- গণমাধ্যম-মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
- মন্ত্রণালয়ের উচিত অভিযোগ আমলে নেওয়া-সমস্যা যখন চেয়...
- ভোট হোক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ-চট্টগ্রাম সিটি ...
- উত্তরের পথে by মিথুন দাশ
- সোনা রঙের প্যাগোডা by আহমেদ হেলাল
- সফল আয়োজনের পেছনে যাঁরা by সাইফুল ইসলাম
- জন্ম হোক নতুন কাহিনির by ফিজার আহমেদ
- চাকরি @ নেট
- স প্তা হে র বা ছা ই চা ক রি
- চাকরি খুঁজছেন?
- এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই-ব্যবসা...
- সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ হচ্ছে by জাহিদ হ...
- স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত নয়তো
- অনিয়মই কি নিয়ম!
- চরাচর-জয়দেবপুর সশস্ত্র প্রতিরোধ দিবস by তাপস রায়
- পড়তে চাইলে সমাজকর্ম by সুচিত্রা সরকার
- কমনওয়েলথ স্কাউট সম্মেলন-লন্ডনে রানি-দর্শন by সিদ্...
- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম-স্বীকৃতির ...
- ১ জুন ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-শেষ মুহূর্ত...
- এভারেস্ট: মুহিতের উত্তর দক্ষিণ বিজয় by তৌহিদা শি...
- হেলথ টিপস-চিনাবাদামের গুণাগুণ
- পরোক্ষ ধূমপান by সিদ্ধার্থ মজুমদার
- গলায় চাকা মানেই ক্যানসার নয় by তানজিনা হোসেন
- এক জীবনে দুই জীবন by আহমেদ হাসান
- ছায়ানীড়ের জন্য by নাজিয়া জাবীন
- ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস-আয়েশা-সাহানাদের নিরাপত্ত...
- পবিত্র কোরআনের আলো-কে ক্ষমা পাবে আর কে শাস্তি পাবে...
- ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন by রাহাত খান
- স্মরণ-এ কষ্ট ভুলি কী করে? by আছিয়া খান
- অভিমত-ঋণের জামানত হোক সততা ও নৈতিকতা by চৌধুরী মনজ...
- জাতীয় বাজেট-পুলিশের বরাদ্দ কি বাড়ানো উচিত? by শেখ ...
- এসব সন্ত্রাসী হামলার বিচার হবে কি?-সাংবাদিকই যখন আ...
- দুর্নীতির খেসারত কি ভোক্তারাই দেবে?-দুধের দাম বেড়ে...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ইতিউতি-খোন্দকার দেলোয়ার হোসেনকে যেমন দেখেছি by আতা...
- দেশ তাঁকে স্মরণে রাখবে
- প্রশংসনীয় উদ্যোগ
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-১৭)-'আমার সত্তায় রবীন্দ্...
- এমপি শামসুল কারাগারে-জামায়াত হরতাল ডেকেছে চট্টগ্রামে
- ডেসটিনির এমডিসহ চার পরিচালককে জিজ্ঞাসাবাদ
- ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস-সেই আনন্দ পেতে দ্বিধা...
- এসএসসি ’১২ অদম্য মেধাবী-ওদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা
- মন্ত্রীর অনুষ্ঠান তাই ৩২৩ বিদ্যালয়ে ছুটি!
- মেয়ের শ্লীলতাহানি, মা-বাবাকে লাঠিপেটা-আদালত চত্বরে...
- পাল্লা দিয়ে কমছে সূচক, গতি নেই লেনদেনে
- সাগর-রুনি হত্যাকাণ্ড-ভিসেরা রিপোর্ট পেয়েছে র্যাব
- কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত-১৬ ঘণ্টা পর রেল চালু ঢাক...
- তিন পুলিশ কর্তাকে হাইকোর্টে তলব-বিডিনিউজে হামলায় গ...
- আসছে বাজেট-সব খাতে কালো টাকা সাদা করার সুযোগ by আব...
- ঝুলে গেছে সিভিল সার্ভিস অ্যাক্ট-প্রশাসনে রাজনৈতিক ...
- সাংবাদিকদের 'পুলিশ থেকে নিরাপদ দূরত্বে' থাকার পরাম...
- আবারও সাংবাদিক পেটাল পুলিশ আইনজীবীসহ আহত ৫-এক নারী...
- সাংবাদিকরা আক্রান্ত-সাড়ে তিন বছরে ১৩ খুন পাঁচ শতাধ...
- কর্মক্ষেত্রেও সাংবাদিকরা নিরাপত্তাহীন-দোষীদের বিরু...
- নিজামী-কাদের মোল্লার বিচার শুরু
- পবিত্র কোরআনের আলো-যারা আন্তরিক সৎ লোক ও শ্রমজীবীদ...
- নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে by নজর...
- অন্তর্বর্তীকালীন সরকার : আমাদের সংবিধানের নির্দেশন...
- চরাচর-কিংবদন্তির নারী সুহাসিনী দাস by তামান্না ইসল...
- সাক্ষাৎকার আবদুল জলিল-সব দল মিলে অন্তর্বর্তী বা নি...
- শুধু ভারতীয় সিনেমাই ১০০ পেরোল? by ইমরুল কায়েস
- পাকিস্তান শেষ কার্ডও খেলেছে by মোহাম্মদ তাকী
- স্মরণ-তিনিই পথ দেখাচ্ছেন by আবদুল্লাহ আল নোমান
-
▼
May 30
(133)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment