Thursday, May 31, 2012
অভিমত ভিন্নমত
অভিমত ভিন্নমত
তাহলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সম্পর্ক কী? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দারুণ কথা বলেছেন! ২৭ জুনের হরতালে ছাত্রলীগ বিশৃঙ্খলা করে থাকলে বা হরতাল-সমর্থকদের ওপর হামলা করে থাকলে তার দায় আওয়ামী লীগের নয়।
কারণ, গঠনতন্ত্র অনুসারে ছাত্রলীগ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নয়, তাই ছাত্রলীগের দায়দায়িত্ব আওয়ামী লীগ নেবে না বলে মন্তব্য করেছেন সৈয়দ আশরাফ।
এটা অবশ্যই আইনানুগ কথা। আইন মানলে এর চেয়ে বড় সত্য আর নেই। তবে তার পরই প্রশ্ন তুলতে হয়, তাহলে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের, বা আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক কী? সৈয়দ আশরাফ বলেছেন, ছাত্রলীগ আইনশৃঙ্খলা বিঘ্নিত করে থাকলে তার ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে না। কিন্তু ২৭ জুনের হরতালকে কেন্দ্র করে পুলিশ রাজধানী ঢাকায় যে ১৬৭ জন ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৮৫ জনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে ছাত্রলীগের কেউ কি আছে? বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হরতাল পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত করেছেন বলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে, আর ছাত্রলীগ যে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত করেছে, সে জন্য ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করা হলো না কেন?
শুধু ২৭ জুনের হরতালেই নয়, ছাত্রলীগের আইনবিরুদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড, যথা-চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হল দখল, ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে সংঘাত-সংঘর্ষ এবং নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে খুনোখুনি করে ছাত্রলীগ এরই মধ্যে অনেক নাম কুড়িয়েছে! এসব ক্ষেত্রে ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রকম ব্যবস্থা নিয়েছে, গ্রেপ্তার করেছে, মামলা করেছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে; ছাত্রলীগের ক্ষেত্রে সে রকম কোনো ব্যবস্থা নেয়নি বা নেয় না কেন? শাসনক্ষমতায় অধিষ্ঠিত দল আওয়ামী লীগ বা তার সরকারের সঙ্গে ছাত্রলীগের যদি কোনো সম্পর্কই না থাকে, তাহলে ছাত্রলীগের দুর্বৃত্তপনার ক্ষেত্রে আইনের প্রয়োগ নেই কেন? সৈয়দ আশরাফ শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, বর্তমান সরকারের মন্ত্রিসভারও একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আওয়ামী লীগ ছাত্রলীগের কৃতকর্মের দায়দায়িত্ব নেবে না ঠিক আছে, কিন্তু তার সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ছাত্রলীগের বিরুদ্ধে আইন প্রয়োগে তৎপর হয় না?
২৭ জুনের হরতালে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পিকেটিং করেছিল হরতালকে তথাকথিত সাফল্যমণ্ডিত করার প্রয়াসে। তাদের পক্ষে সেটা ছিল স্বাভাবিক। কারণ, এটা তাদের কর্মসূচি ছিল। কিন্তু ছাত্রলীগ কেন সেদিন মাঠে নেমেছিল? ছাত্রলীগের কী দায় ছিল? হরতালকারীদের বিরুদ্ধে ছাত্রলীগের আপত্তিই বা কিসে, যদি আওয়ামী লীগ বা সরকারের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্কই না থাকে?
ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই—এমন কথা বলে ছাত্রলীগের অন্যায়-অপরাধের দায় আওয়ামী লীগ ও তার সরকার এড়াতে পারবে না, এমন চেষ্টা করারও কোনো অর্থ হয় না। ছাত্রলীগের অন্যায়-অপরাধের বিরুদ্ধে আইনের নিরপেক্ষ প্রয়োগের ব্যবস্থা করার মধ্য দিয়ে সরকার জনমনে এমন আস্থা সৃষ্টি করতে পারে যে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের আসলেই কোনো সম্পর্ক নেই।
জালাল আহমেদ
পুরানা পল্টন, ঢাকা।
দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রামীণ রেডিও
সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড়-দুর্গত মানুষের পুনর্বাসন কর্মকাণ্ডে সহায়তার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে ‘গ্রামীণ রেডিও’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, স্থানীয় লোকজনই এ রেডিওর বিভিন্ন অনুষ্ঠান করবে।
গ্রামীণ রেডিওর সহায়তায় স্থানীয় লোকজন কৃষি, পশু, মৎস্যসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। এ ছাড়া এ ধরনের রেডিওতে স্থানীয় অধিবাসীরা দুর্যোগ ব্যবস্থাপনায় নিজেদের অভিজ্ঞতা ও মতামত দিতে পারবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দুর্নীতি নিয়ন্ত্রণে করণীয় দিকগুলো উঠে আসবে এ রেডিওতে। শুধু দুর্যোগ-পরবর্তীকালেই নয়, দুর্যোগের পূর্বাভাস দেওয়া ও দুর্যোগকালে করণীয় সম্বন্ধে তথ্য জানা যাবে। দুর্যোগপ্রবণ অঞ্চলের সমস্যাগুলো দ্রুত চিহ্নিতকরণের মাধ্যমে পরিকল্পিত উপায়ে সমাধান বাতলে দেওয়ার মোক্ষম মাধ্যম হতে পারে গ্রামীণ রেডিও।
শক্তিশালী তথ্য যোগাযোগের ব্যবস্থায় গ্রামীণ জনপদের জানার পরিধি বাড়বে। এতে উন্নয়নের ছোঁয়া লাগবে অবহেলিত জনপদে। এর আগে কমিউনিটি রেডিও চালু করার বিষয়েও নানা কথা শোনা গেছে। অতিদুর্যোগপ্রবণ দেশ হিসেবে গ্রামীণ ও কমিউনিটি রেডিওর মতো জনগণকেন্দ্রিক রেডিও চালু করাটা এখন ভীষণ জরুরি। তাই যত দ্রুত সম্ভব গ্রামীণ ও কমিউনিটি রেডিও চালু করা উচিত।
রানা আব্বাস
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
rana_geographer@yahoo.com
পাট ও সাম্প্রতিক গবেষণা
১৬ জুন প্রথম আলোয় প্রকাশিত খবরে জানা গেল, পাট গবেষণায় আমাদের বিরাট সাফল্য অর্জন সম্ভব হয়েছে, আমরা পাটের জন্মরহস্য আবিষ্কার করতে সক্ষম হয়েছি। এর ফলে আমাদের পাটকেন্দ্রিক অর্থনীতি বিকশিত হবে। তবে এটি কেবল একটি প্রাথমিক ধাপ, পুরো সুফল পেতে আরও অনেক পথ চলতে হবে এবং সুফল প্রাপ্তি এখনো নিশ্চিত নয়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে আসার পথে লন্ডনে যাত্রাবিরতির সময় এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, আপনার ইকোনমিক পলিসি কী হবে? উত্তরে বঙ্গবন্ধু বলেন, আমাদের ইকোনমি হবে জুট ইকোনমি। তাঁর বিশ্বাস ছিল, পাটশিল্প দ্বারাই আমাদের অর্থনীতি গড়ে উঠবে, কিন্তু তা হয়নি। বরং পাটশিল্প একদম ভেঙে পড়ে এবং বিরাট ক্ষতির কারণ হয়ে যায়। বিগত পাটমন্ত্রীরা বহু আশার বাণী শুনিয়েছেন কিন্তু কিছুই করা সম্ভব হয়নি, উল্টো অনেক ঋণের বোঝা টানতে হচ্ছে। অপরদিকে পাটশিল্প চলে গেছে ভারতের হাতে। আমাদের পাট নাকি চলে যায় ভারতীয় বাজারে। পশ্চিম বাংলায় গড়ে উঠেছে বহু পাটকল—তারাই পাট রপ্তানিকারক। যদিও বাংলাদেশ বিশ্বের এক নম্বর পাট উৎপাদনকারী দেশ। পাট চাষ, পাটের ইতিহাস, পাটজাত উন্নয়ন, পাট ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদির ওপর পাট গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কেন্দ্রগুলোতে বহু গবেষণা হয়েছে এবং অনেক তত্ত্ব ও তথ্য প্রকাশিত হয়েছে। কিন্তু পাট চাষের কোনো উন্নতি হয়নি।
অতএব ড. মাকসুদুল আলমের গবেষণায় যদি পাটের ভাগ্য ফেরে, অর্থাৎ পাট যদি আমাদের অর্থনীতি চাঙা করতে পারে, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব রূপ নেবে। জন্মরহস্য উদ্ভাবন করলেই সব পাওয়া হলো না। কাঙ্ক্ষিত সুফল পেতে হলে আরও অনেক গবেষণা করতে হবে। কোন জিনের কী গুণ, তা শনাক্ত করে কাঙ্ক্ষিত পাটজাত উদ্ভাবন করতে হবে। তাই ড. মাকসুদুল আলম যদি বাংলাদেশে এসে বাঙালি কৃষিবিজ্ঞানীসহ পাট গবেষণায় অভিজ্ঞ বিজ্ঞানীদের সঙ্গে একত্রে গবেষণা করেন, তাহলে পাটশিল্পে বিপ্লবী পরিবর্তন আনা যেতে পারে। তবে অবশ্যই এ জন্য পাটজাতদ্রব্যের ব্যবহার ও পাটকেন্দ্রিক শিল্প গড়ে তুলতে হবে। পাটকল পুনঃস্থাপন করতে হবে।
নুরুল হুদা খান
অধ্যাপক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
জাতীয় বৃক্ষমেলা ২০১০
বড় বড় পাতার এটা কী ফুল? ছোট্ট প্রভার জিজ্ঞাসা। বাবার সঙ্গে বৃক্ষমেলায় এসেছে সে। শান্ত দিঘির জলে ফুটে থাকা কাঁসা-পিতলের থালার মতো সবুজ পাতার শ্বেতপদ্ম প্রভা কখনো দেখেনি। কেননা, আবহমান বাংলার শাশ্বত রূপ এখন বিরূপ। কারণ, খাল-বিল, বন-বাদাড় উজাড় করেছে অপরিকল্পিত নগরায়ণ। নগরায়ণের এই বিস্তার যখন রাজধানী ঢাকাজুড়ে, তখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে সবুজ চত্বরজুড়ে বসেছে মাসব্যপী বৃক্ষমেলা।
‘সবুজ নগর সবুজ দেশ বদলে দেবে বাংলাদেশ’ জাতীয় বৃক্ষমেলা-২০১০ এর মূলমন্ত্র। এ উদ্দেশ্য সামনে রেখে ১ জুন শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন। জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার প্রয়াসে এ আয়োজন। এবারও দেশের প্রত্যন্ত অঞ্চল ময়মনসিংহ, পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান, পাবনা জেলার ঈশ্বরদী, গাজীপুর, সাভার ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার নার্সারি সংগঠন, এনজিও ও সরকারের কৃষিবিষয়ক বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে বৃক্ষমেলায়। মেলায় যেমন এসেছে দিঘির জলে ফোটা শ্বেতপদ্ম, তেমনই এসেছে নানা রকমের অর্কিড, সুইটবিলিয়ম, কসমস, ডেন্টাস, হাসনাহেনা, দোলনচাপা, ঔষধি গাছ আর বিভিন্ন জাতের বনসাই গাছের অপূর্ব সমাহার। পাম চাষ করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, তার উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন পামচাষি সাবের। কিডনি রোগ প্রতিরোধে দেশি ভেষজ চিকিৎসার কথা জানা যাবে বেশ কটি হারবাল গ্রুপের স্টল থেকে। পার্বত্যাঞ্চলে রাবার চাষ করে রাবারজাত পণ্য বাজারজাত করছেন রাবারচাষিরা। রাবারজাত পণ্যের মধ্যে আছে গাড়ির টায়ার। সুগন্ধি চন্দন, কাজু বাদামগাছের চারাসহ বিলুপ্তপ্রায় দুর্লভ প্রজাতির গাছের চারা এসেছে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে।
‘আমার বাড়ির ছাদে বাগান’ এ উদ্দেশ্য সামনে রেখে আর্থসামাজিক এবং পরিবেশ উন্নয়নমূলক কল্যাণকামী বেসরকারি-স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক একটি সংগঠন বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্ট (বিজিআরএম) মেলায় এসেছে। শহরে বাস করেও কীভাবে অল্প জায়গায় শাকসবজি ও ফুল-ফলের গাছ লাগানো সম্ভব, তা জানাতেই রুফ মুভমেন্টের এ আন্দোলন। বাড়ির ছাদ ও বেলকনির অল্প পরিসরে অনায়াসেই শাকসবজির বাগান করে দৈনন্দিন তরিতরকারির চাহিদা মেটানো যায় বলে মন্তব্য করেছেন এ সংগঠনের সাধারণ সম্পাদক।
বিশেষজ্ঞদের দৃষ্টিতে গত শতকে বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়া, ঝড়-জলোচ্ছ্বাস, জীববৈচিত্র্যের বিলুপ্তি ও কৃষিজমিতে বাড়ছে লবণাক্ততা। জানা গেছে, এ বছর বিশ্বব্যাপী ৩০০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর বাংলাদেশের লক্ষ্য, চলতি মৌসুমে ১০ কোটি চারাগাছ উৎপাদন করা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছে সরকার। এই বনায়নের ফলেই মৌসুমি বৃষ্টিপাত হবে ও জীববৈচিত্র্যের বিলুপ্তির প্রবণতা হ্রাস পাবে, নির্মল হবে পরিবেশ।
শেখ আলী
skaly.sangbad@gmail.com
বেকারতন্ত্র!
ক্ষুধার্ত মা-বাবা, ছোট ভাই-বোন গণতন্ত্র বোঝে না। আমি তাদের গণতন্ত্র বোঝাই। বৃদ্ধ বাবা-মা বাজেট বোঝে না। আমি তাদের বাজেট বোঝাই। তারা রাজনীতি বোঝে না। আমি তাদের রাজনীতি বোঝাতে পারি না। আমি বোঝাতে পারি না রাজনীতি মানে শঠতা, রাজনীতি মানে প্রতারণা! সততার অন্য নাম বোকামি। প্রতিনিয়ত আশা, বেকারত্ব আর হতাশায় বসবাস। আছে একটার পর একটা চাকরির পরীক্ষা, ঢাকায় যাওয়া। আছে এসবের খরচ, যা দিয়ে অন্তত নিম্ন-মধ্যবিত্তের পাঁচ দিন সংসার চালানো যায়। আছে বাড়ি বাড়ি টিউশনি করতে যাওয়ার যন্ত্রণা। সে এক অভাবনীয় আচরণ! হোম টিউটরদের সম্মান আছে নাকি এই দেশে! আর আছে মাইক্রো ক্রেডিট। অভাবী ঋণগ্রহীতার কাছে ঋণের টাকা উদ্ধার করতে গিয়ে হতে হয়েছে লাঞ্ছিত। না পেরে হতে হয়েছে চাকরিচ্যুত। আছে দোকানে দোকানে সাবান-শ্যাম্পু বেচার কাজ, সঙ্গে আছে দোকানদার-ব্যবসায়ীদের গালাগাল।
সরকারি চাকরি না পেলে হাজার রকম প্রশ্ন, পেলে আরও হাজার রকম প্রশ্ন। না পেলে প্রশ্ন—‘কী পড়াশোনা করলি যে একটা চাকরি জুটল না!’ কষ্ট করে একটা চাকরি পেলেও প্রশ্ন—‘চাকরিটা কে দিল, কত লাগল?’ না আছে মামা, কাকা, বড় ভাই। না আছে টাকা। আছে শুধু মা-বাবার শুষ্ক অভাবী মুখ আর করুণ চাহনি। অনিয়মের হাত ধরে আর কত দিন চলতে হবে আমাদের? একই সঙ্গে অভাব, হতাশা আর বেকারজীবন চালিয়ে নেওয়া যায় না। অর্থ দিয়ে নয়, মেধা আর যোগ্যতা দিয়ে লাখ লাখ বেকারের চাকরি হবে এমন দেখতে পারার আশা দূরাশা!
মনিরুজ্জামান দিপু, রাজশাহী।
mmdipu2@gmail.com
শিক্ষক প্রশিক্ষণ
নতুন শিক্ষানীতি অনুসারে দেশের মাটি ও মানুষের উপযোগী মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ বিজ্ঞানমনস্ক নৈতিক শিক্ষার মাধ্যমে সুখী-সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার উপযোগী দক্ষ নাগরিক-কর্মী তৈরি করতে হলে সর্বাগ্রে তৈরি করতে হবে সুযোগ্য ও দক্ষ শিক্ষক। প্রতিটি ক্ষেত্রের শিক্ষক থাকা চাই জ্ঞানে, গুণে, যোগ্যতায়, দক্ষতায়, প্রশিক্ষণে, সততায়, নিরপেক্ষতায়, ন্যায়পরায়ণতায়, দেশপ্রেমে, জাতীয় চেতনায়, ত্যাগ-তিতিক্ষায়, সবার ঊর্ধ্বে। অথচ অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমিসহ বর্তমানে আমাদের দেশের বেশির ভাগ শিক্ষকের এসব অপরিহার্য গুণাবলি প্রশ্নবিদ্ধ! কারণ, প্রথমত, দীর্ঘ দিন ধরে শিক্ষকদের আর্থিক সুবিধা কম থাকায় তুলনামূলক ভালো শিক্ষার্থীরা আসেনি, থাকেনি এই পেশায়। দ্বিতীয়ত, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার দলীয় লোকদের দ্বারা গঠিত ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থেকে নিয়োগ করেছে তাদের আত্মীয় বা দলীয় অযোগ্য ও ন্যায়নীতিহীন অনেক থার্ড ক্লাস শিক্ষক। এহেন গুরুরা সারা কর্মজীবনে অসংখ্য অনুরূপ শিষ্য দেশ ও জাতিকে উপহার দেবেন—এটাই স্বাভাবিক। এটি তাঁদের দোষ নয়, আমাদের ব্যর্থতা।
এখন তাঁদের নিয়েই বাস্তবায়ন করতে হবে আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সার্বজনীন শিক্ষানীতি। ডিজিটাল বাংলাদেশ গড়ার যোগ্য নাগরিক তৈরির চেষ্টা করতে হবে। তাই বাধ্যতামূলক প্রশিক্ষণের মাধ্যমে সর্বাগ্রে বাড়ানো প্রয়োজন বিদ্যমান শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা। নতুন শিক্ষকের অপরিহার্য যোগ্যতা হতে হবে ভালো ছাত্র ও যথাযথ প্রশিক্ষণ।
কিন্তু আমাদের চাহিদার তুলনায় শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা অনেক কম। মানসম্পন্ন প্রতিষ্ঠান ও যোগ্য প্রশিক্ষক দুই-ই বাড়াতে হবে আমাদের। শুধু বিদেশি অর্থ পাওয়ার ওপর নির্ভর করে পরিচালিত অনিয়মিত প্রশিক্ষণ দিয়ে তেমন বাড়ানো সম্ভব নয় আমাদের শিক্ষক তথা শিক্ষার মান। আমাদের শিক্ষক প্রশিক্ষণের জন্য অবশ্যই গড়ে তুলতে হবে নিজস্ব ব্যবস্থা এবং সুনিশ্চিত করতে হবে সব শিক্ষকের নিয়মিত প্রশিক্ষণ। অন্যথায় বাস্তবায়ন করা সম্ভব নয় আধুনিক শিক্ষানীতি। তৈরি করা সম্ভব নয় যোগ্য উত্তরাধিকারী।
মো. রহমত উল্লাহ্, ঢাকা।
md.rahamotullah@yahoo.comr
পেনশনভোগীদের কথা একটু ভাবুন
সঞ্চয়পত্রের সুদ করের আওতায় আসছে এমন খবরে মধ্যবিত্ত সাধারণ মানুষ, বিশেষত পেনশনভোগীরা বড়ই উদ্বিগ্ন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নিজেই যেখানে বলেছেন যে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সঞ্চয়পত্রের ভূমিকা অপরিসীম, সেখানে সঞ্চয়পত্রে সুদ কেন করের আওতায় আনা হচ্ছে, তা বোধগম্য নয়।
পেনশনার সঞ্চয়পত্র একটি ব্যতিক্রমী সঞ্চয়পত্র। শুধু অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা এ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এর সুদের হারও অন্যান্য সঞ্চয়পত্রের তুলনায় কিছুটা বেশি। এর উদ্দেশ্য চাকরিজীবীদের অবসরজীবনে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়া। দেখা যায়, একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা যিনি সারা জীবন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন, যার বিকল্প কোনো আয়ের পথ নেই, অবসর জীবন যাপনে তাঁকে সম্পূর্ণরূপে সঞ্চয়পত্রের মুনাফার ওপরই নির্ভর করতে হয়। কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা থেকে যে আয় হয়, তা দিয়ে বর্তমান বাজারে একজন পেনশনভোগীর জীবন-যাপন কঠিন হয়ে পড়ে। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে পেনশনভোগীদের আর্থিক অবস্থা ক্রমেই দীন থেকে দীনতর হতে থাকে। পেনশনভোগীদের সঞ্চয়পত্রের সুদের কমিয়ে তার ওপর আবার কর আরোপ করা হলে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। এভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেয়ে আমাদের বরং ক্রসফায়ারে দেওয়া ভালো। অবসর গ্রহণের পর একটি নির্দিষ্ট সময় শেষে যদি ক্রসফায়ার বাধ্যতামূলক করা হয়, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যেতে পারে। পেনশনারও মুক্তি পাবে এবং সরকারও ঝামেলামুক্ত হবে।
চাকরিজীবীদের অবসর জীবনে যদি আর্থিক নিরাপত্তা না থাকে, তাহলে কিন্তু কর্মরত অবস্থায়ই তাঁরা আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাতে দুর্নীতিকে উৎসাহিত করা হবে। তা নিশ্চয়ই সরকারের কাম্য নয়।
শিশির কুমার ভট্টাচার্য
রাজশাহী।
শব্দদূষণমুক্ত সুন্দর রাজধানী গড়া সম্ভব
সকালে ঘর থেকে বের হয়ে সময়মতো কর্মস্থলে পৌঁছে দিনের কাজ শেষ করে নিরাপদে নির্দিষ্ট সময়ে বাসায় ফিরে আসা ঢাকাবাসীর কাছে আজ রূপকথার গল্প। রাজধানীর শব্দদূষণ আমাদের অজান্তেই শ্রবণসমস্যা, মাথাব্যথা, উচ্চ রক্তচাপ, হূদরোগসহ আরও অনেক স্বাস্থ্যসমস্যা তৈরি করছে। এমনকি মাতৃগর্ভের অনাগত সন্তানটিও শব্দদূষণের ক্ষতি থেকে নিরাপদ নয়।
দুই দশক আগেও ঢাকা শহরের শব্দদূষণের মাত্রা এত প্রকট ছিল না। মাত্র ১৫-২০ বছরের ব্যবধানে কেন এই পরিবর্তন হলো? এই প্রশ্নের জবাব খুঁজতে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে। ২০০৯ সালে টোকিও ইউনিভার্সিটির Acoustic Laboratory পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, যানবাহনের হর্নই শব্দদূষণের প্রধান উপাদান। বিআরটিএর হিসাব অনুযায়ী বর্তমানে রাজধানীতে নিবন্ধিত গাড়ির সংখ্যা নয় লাখের বেশি। এই সংখ্যা দ্রুত বাড়ছে। গত ১২ বছরে ঢাকায় গাড়ির সংখ্যা বেড়েছে তিন গুণ।
উন্নত দেশে শব্দদূষণ প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হয়। শব্দ একটি তরঙ্গ। তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্তার লাভ করে বাতাস-মাধ্যমের সাহায্যে। যদি এই তরঙ্গকে বাধা দেওয়া যায় এবং বাধার সঙ্গে এই তরঙ্গ শোষণ করার ব্যবস্থা করা যায়, তাহলে শব্দ আর বিস্তার লাভ করতে পারে না। উন্নত দেশগুলোতে সড়কব্যবস্থা এমনভাবে করা হয় যে লোকালয়ে রাস্তার যানবাহনের সব শব্দ পৌঁছাতে পারে না। ঢাকার রাস্তাগুলো লোকালয়ের মধ্য দিয়েই চলবে। জাপান, কোরিয়া, ফ্রান্স প্রভৃতি দেশে বুলেট ট্রেন চলাচলে যে শব্দ হয়, তা বিশেষ ব্যবস্থায় লোকালয়ে পৌঁছানো কমানো গেছে। ঢাকার রাস্তায় তেমন ব্যয়বহুল শব্দ-প্রতিবন্ধক (Sound Barrier) তৈরি করা আর্থিক ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে সম্ভব নয়। গাছপালা হচ্ছে প্রাকৃতিক শব্দ-প্রতিবন্ধক। মোটরযানে সাইলেন্সার বক্সের ভেতরে যেমন অনেকগুলো শব্দ-প্রতিবন্ধক থাকে, গাছের পাতাগুলো তেমন একেকটা শব্দ-প্রতিবন্ধক হিসেবে কাজ করে। শহরের রাস্তার দুই ধারে ও মাঝের আইল্যান্ডে গাছ লাগালে শব্দদূষণ কমবে। জর্জিয়া ফরেস্ট্রি কমিশনের শব্দদূষণ নির্দেশিকায় লতাগুল্ম ও বৃক্ষের সমন্বয়ে একটি কার্যকর শব্দ-প্রতিবন্ধক ব্যবস্থার বর্ণনা আছে। আমাদের জন্য তা খুব উপযোগী হতে পারে। দেশে জন্মে এবং দেশীয় আবহাওয়ায় বেড়ে উঠতে পারে এমন তৃণ, লতাগুল্ম ও বৃক্ষের সমন্বয়ে রাস্তার দুই ধারে যতটুকু জায়গা আছে সেখানে শব্দ-প্রতিবন্ধক তৈরি করা যায়। জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়াসহ অনেক ফুল ফোটানো গাছের সঙ্গে করবী, বাগানবিলাস জাতীয় লতাগুল্মের সমন্বয়ে একদিকে যেমন শব্দ-প্রতিবন্ধক তৈরি হবে, তেমনি রাস্তাগুলো হবে নান্দনিক সৌন্দর্যময়। এই প্রাকৃতিক শব্দ-প্রতিবন্ধকব্যবস্থায় নগরের বায়ুদূষণও লাঘব হবে।
এই পদক্ষেপগুলোর জন্য দরকার সুসমন্বিত পরিকল্পনা ও অর্থ। সমন্বিত পরিকল্পনা থাকলে সীমিত অর্থব্যয়ে ঢাকা হতে পারে শব্দ ও বায়ুদূষণমুক্ত সুন্দর একটি রাজধানী শহর। নগর পরিকল্পনাবিদ ও অর্থায়ন কর্তৃপক্ষের কাছে আবেদন, বিষয়গুলো বিবেচনায় এনে গবেষণা-সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
আলেয়া নাসরিন
প্রভাষক, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।
aleya.nasrin¦yahoo.com
ফেরিঘাটের বিশৃঙ্খলা
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট। কোন ফেরিতে কোন বাস বা ট্রাকটি উঠবে, তার কোনো নিয়মশৃঙ্খলা নেই। ওঠা ও নামার রাস্তা দখল করে বাস ও ট্রাকগুলো এলোমেলো দাঁড়িয়ে থাকে। ফলে ফেরি ঘাটে ভেড়ার পরও গাড়ি নামতে পারে না। ফেরিতে গাড়ি ওঠার সময় ১০-১৫ জন লোক গাড়িগুলো ট্রাকিংয়ের দায়িত্ব পালন করে ও গাড়ি নামার সময় অর্থ আদায় করে। কখনো দেখা যায়, ফেরি ঘাটের কাছে এসেও ভিড়ছে না, সময় নষ্ট করে। গাড়ি ওঠার পরও দায়িত্বরত কর্মচারী ফেরির দড়ি খুলছেন না, ১০-১৫ মিনিট পর দড়ি খুললেও মেশিন স্টার্ট হচ্ছে না। ৫-১০ মিনিট পর স্টার্ট হলেও ছাড়ছে না। এভাবে ফেরি লোড হলেও কেবল রশি খুলতে বা ছাড়তে অহেতুক ১৫-২০ মিনিট চলে যায়। ঘাটে কর্তব্যরত ট্রাফিক হয়তো চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন।
এ ব্যাপারে নৌপরিবহন কর্তৃপক্ষ একটু নজর দিতে পারে। প্রতিটি ফেরিতে যেহেতু স্পেস তথা গাড়ির পরিমাণ নির্ধারিত আছে, তাই কোন ফেরিটি কোন ঘাটে ভিড়ছে ও তাতে যতটি গাড়ি ধরবে (বাস, ট্রাক বা ছোট গাড়ি) ওই ফেরি ও ঘাটের জন্য ততটি ‘টোকেন নম্বর’ দিলে বা ইস্যু করলে ওই নির্ধারিত গাড়িগুলো তাদের জন্য সংরক্ষিত ঘাটে ফেরির জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করবে। লাইন ভেঙে ঘাটের পথ বন্ধের অহেতুক চেষ্টা করবে না। পরবর্তী সিরিয়ালের গাড়িগুলো দ্বিতীয় ফেরি ও তৃতীয় ঘাটের জন্য এভাবে অপেক্ষা করবে। একই ঘাটের গাড়ি অন্য ঘাটে যেতে পারবে না। গাড়ি লোড হওয়ামাত্র তার রশি খোলা ও তড়িৎ ছাড়ার ব্যবস্থা করবে। এই সংস্কারটির জন্য কোনো কাউন্সিল দরকার নেই। কেবল সরকারের একটি সার্কুলারই যথেষ্ট।
সুরাইয়া ঝুম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
surayajhumu@yahoo.com
লিখুন, পাঠিয়ে দিন
প্রিয় পাঠক, প্রথম আলোয় প্রকাশিত সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রতিবেদন ইত্যাদি নিয়ে আপনার প্রতিক্রিয়া/ভিন্নমত আমাদের লিখে পাঠান। সমসাময়িক অন্যান্য বিষয়েও আপনার অভিমত, চিন্তা, বিশ্লেষণ সর্বোচ্চ ৪০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন ডাকযোগে:
অভিমত, সম্পাদকীয় বিভাগ, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইলে (এমএস ওয়ার্ড অ্যাটাচমেন্ট):
obhimot@prothom-alo.info
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 31
(116)
- এই দিনে-সাঁওতাল বিদ্রোহের ১৫৫ বছর by সৈয়দা আখতার জ...
- কালের পুরাণ-বাড়াবাড়ির হরতাল, কাড়াকাড়ির রাজনীতি by ...
- অভিমত ভিন্নমত
- কমিউনিটি রেডিও-প্রান্তিক মানুষের গণমাধ্যম by আশ্রা...
- সাধারণ মানুষের তাহলে কী হবে?-আওয়ামী লীগ নেতাদের নি...
- দেশ ও জনগণের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিন-কয়লা উত্...
- চারদিক-ডলুরার সেই পবিত্রভূমি by মৃত্যুঞ্জয় রায়
- শিক্ষকতা-শিক্ষকদের একাল ও সেকাল by গোলাম মুরশিদ
- হাওর-দ্রুত নদী খনন, বাঁধ উঁচুকরণ জরুরি
- বাঘা তেঁতুল-হরতাল, পুলিশ ও নারী by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-একটি নিষ্ঠুর কল্পকাহিনী এবং... by আনিস...
- পর্যটনের দিক উন্মোচন সময়ের প্রয়োজন-পর্যটনশিল্পের ব...
- মূল্য স্থিতিশীল রাখার বিশেষ উদ্যোগ দরকার-চাল ডাল ত...
- চারদিক-‘আম-কাঠলি’ by আকমল হোসেন
- দূর দেশ-ভারতে হিটলার কেন জনপ্রিয় by আলী রীয়াজ
- গোধূলির ছায়াপথে-বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে.. by ম...
- কলকাতার চিঠি-পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরে পা by...
- তাৎক্ষণিক প্রতিক্রিয়া-হরতাল পালন, না ভীতি উদযাপন? ...
- সরল গরল-মাই লর্ড মেয়র মন্জুর আলম by মিজানুর রহমান খান
- বিকল্প ব্যবস্থা না রাখা অপরিণামদর্শিতা-ভিস্যাট বন্ধ
- সংসদই হোক রাজনীতির কেন্দ্রবিন্দু-হরতালে বাড়াবাড়ি
- মানুষের মুখ-সুখেই আছে পলাশ by কিঙ্কর আহসান
- স্বাস্থ্যসেবা-দেশের স্বাস্থ্যব্যবস্থা কি এতই খারাপ...
- কিরগিজস্তান-মধ্য এশিয়ায় অস্থিতিশীলতার শুরু এখান থে...
- চট্টগ্রামের নির্বাচন-কে হারল—ব্যক্তি না দল? by বিশ...
- বিশেষ সাক্ষাৎকার-পাটের সাফল্য কৃষির অন্যান্য ক্ষেত...
- একক কর্তৃত্ব নয়, ভারসাম্য থাকা জরুরি-বেসরকারি বিশ্...
- জনজীবনে শান্তিশৃঙ্খলা বজায় থাকুক-বিএনপির হরতাল
- শ্রদ্ধাঞ্জলি-আলোকদীপ্ত শহীদজননী জাহানারা ইমাম by স...
- সমাজ-ইভ টিজিং নাকি অ্যাডাম টেররাইজিং? by আইরিন খান
- শিক্ষা-শিক্ষক ও শিক্ষার্থী সমাচার by আতাউর রহমান
- সুশাসন-চট্টগ্রামের নতুন মেয়রের জন্য কিছু পরামর্শ b...
- কালের পুরাণ-‘জনাব বিএনপি’, হরতালের পর কী? by সোহরা...
- সামাজিক প্রতিরোধ ও আইনের প্রয়োগই সমাধান-মাদকের বিস...
- মন্ত্রীরা জনস্বার্থের বিপক্ষে দাঁড়ালে কীভাবে হবে?-...
- চলতি পথে-পথ আর অন্ধকারের পাঁচালি by দীপংকর চন্দ
- বিচারের বাণী-আদিবাসী নাম-বিতর্ক by মোহাম্মদ গোলাম ...
- ধর্ম-মাদকাসক্তি প্রতিরোধে গণসচেতনতা by মুহাম্মদ আব...
- বাজেট-বাস্তবায়নেই সাফল্য by মামুন রশীদ
- সময়চিত্র-কোটা (৫৫) বনাম মেধা (৪৫) by আসিফ নজরুল
- সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্য...
- যাত্রা তব শুরু হোক-মানবাধিকার কমিশন পুনর্গঠন
- চারদিক-আমের রাজ্যে একদিন by শর্মিলা সিনড্রেলা
- চট্টগ্রামের নির্বাচন-মাঠের বার্তা কি আওয়ামী লীগ শু...
- বাজেট-আরও দুর্দিনে দুগ্ধশিল্প by শাইখ সিরাজ
- জনসংখ্যা-যমদূত সমাচার by সৈয়দ আব্দুল হাদী
- মত দ্বিমত-তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে...
- মত দ্বিমত-দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনও অসম্ভ...
- ছাত্রসংগঠনগুলোর সহাবস্থানই কাম্য-অশান্ত ঢাকা বিশ্ব...
- রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য করতে হবে-ড্যাপ বাস্তবায়ন...
- গ্রামীণব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ড. ইউনূস
- কম্পিউটার প্রোগ্রামিং-বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৫ বাংল...
- মন্ত্রীর সফরের সঙ্গে বিদ্যালয় ছুটির সম্পর্কটা কী?-...
- যুদ্ধাপরাধীদের রক্ষাই কি এর উদ্দেশ্য?-জামায়াতের হরতাল
- চারদিক-একখণ্ড হীরা! by অধ্যাপক প্রাণ গোপাল দত্ত
- ব্লগ থেকে...
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-নিরাপদ সড়ক গড়া অবশ...
- সাঙ্গু হতে পারে মা মাছের নতুন প্রজননক্ষেত্র
- সদরঘাট কালীবাড়ি মোড়-পুরো সড়কই যেন বাজার by নিয়াজ ত...
- গোলটেবিল বৈঠকে বক্তারা-সবার উপযোগী ভিএএস নীতিমালা ...
- সেপ্টেম্বরে উদ্বোধন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের by নিজ...
- বলিউড-আবারও সোনাক্ষী
- চলচ্চিত্র উৎসব-কান সুধা
- আজম খান স্মরণে-গুরু তোমায় সালাম by আইয়ুব বাচ্চু
- নারী নির্যাতন-রুমানা, আমাদের ক্ষমা করুন
- ছাত্ররাজনীতি-কেমন ছাত্রলীগ চাই by মোঃ আল্লামা ইকবাল
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী-ভবিষ্যৎমুখী দলের বি...
- জাপানি দেশপ্রেম by জাহিরুল ইসলাম
- প্রতিষ্ঠাবার্ষিকী-আওয়ামী লীগকে এখন সামনে চোখ রাখতে...
- নারী পুলিশ ব্যাটালিয়ন-যাত্রা হোক শুভ ও সার্থক
- স্বপ্নের পদ্মা সেতু-স্বার্থান্ধদের ঠেকাতে হবে
- নারী নির্যাতন-রুমানা, আপনার জন্য by শম্পা ইফতেখার
- উন্নয়ন-দারিদ্র্যই আমাদের পুঁজি by এম আবদুল হাফিজ
- খেসারত by আনোয়ার হোসেন
- সমাজ-মধ্য আয়মুখী দেশে হতদরিদ্র দলিতরা by আলতাফ পারভেজ
- আলোর ইশারা-জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক আলোচনা...
- রুমানা মঞ্জুর-এ দৃষ্টিহীনতা খুলুক অন্যদের দৃষ্টি
- ভোটার তালিকা-হালনাগাদের কাজ হোক ত্রুটিমুক্ত
- যুদ্ধাপরাধের দায়ে বিচার-লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন...
- বাসের ধাক্কায় ঝরে গেল ১২ প্রাণ-গ্রামে যাওয়ার পথে শ...
- বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের প্রস্তাব মালয়েশিয়ার
- স্বরাষ্ট্রমন্ত্রী বললেন-পুলিশ আগের চেয়ে অনেক ভালো ...
- মুষড়ে পড়েছেন বিচারপ্রার্থী নারী-আট পুলিশ কর্তাকে তলব
- নির্যাতিত সাংবাদিকরা অজানা আতঙ্কে by রাব্বী রহমান
- কৃষি মন্ত্রণালয়ের প্রতিবেদন-মিনিকেটের গুমর ফাঁস by...
- আগের মন্ত্রীর সব 'না' বর্তমান মন্ত্রীর 'হ্যাঁ by আ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- রিপাবলিকান পার্টির প্রার্থিতা নিশ্চিত হলো রমনির
- ভিসা জালের অভিযোগ: আপাতত লোক না পাঠানোর সিদ্ধান্ত ...
- পবিত্র কোরআনের আলো-কাফির ও মুনাফিকদের পরিহার করে ন...
- শেয়ারবাজারে অস্থিরতা-এখনই সাবধানতা অবলম্বন জরুরি
- পুলিশের নিষ্ঠুরতা-এ আচরণ কাম্য নয়
- মানবাধিকার-পুলিশও আইন এবং জবাবদিহির ঊর্ধ্বে নয় by ...
- ঢাকা নগর-কার দৃষ্টি আকর্ষণ করব, প্রধানমন্ত্রীর? by...
- ভিসা জালের অভিযোগ: আপাতত লোক না পাঠানোর সিদ্ধান্ত ...
- গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ড. ইউনূস
- ব্যবসায়ীকে খুনিদের হাতে তুলে দিল পুলিশ! by মাসুদ রানা
- বিশ্ব তামাকমুক্ত দিবস-জেনেশুনে নয় বিষপান by আরাফাত...
- সত্যের কণ্ঠরোধের অপচেষ্টা আত্মঘাতী by লুৎফর রহমান রনো
- অধিকার-গ্রাম পুলিশের অনশন আমাদের লজ্জিত করে by এসক...
- আন্তর্জাতিক-লাদেনের মৃত্যু ও আফগান যুদ্ধ by জগ্লুল...
- সমকালীন প্রসঙ্গ-রুমানার জন্য দুঃখবোধ by তারেক শামস...
- বাবা কাহিনী by মুফতি এনায়েতুল্লাহ
- শুল্ক প্রস্তাব-দেশীয় মুদ্রণশিল্প কতটা সুফল পাবে? b...
- জাতীয় সম্পদ-লুণ্ঠনজীবী সাম্রাজ্যবাদীরা নিজেদের মুখ...
- ইউপি নির্বাচনে সহিংসতা-শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ...
- আকাশে শান্তির নীড়-চাই মাটিতে অশান্তির নিরাময়
- সমকালীন প্রসঙ্গ-গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ :আমার শঙ্...
- চিলমারী কত দূর! by নাহিদ নলেজ
- বাজেটে সৃজনশীল বইয়ের জন্য বরাদ্দ চাই
- রাজনীতি-দু'জনেই বদলাতে পারেন দেশের ভাগ্য by মাসুদা...
- প্রত্যাশা-মঙ্গল-আলোকে আলোকিত হোক জাতি by সৈয়দ আবুল...
- হবিগঞ্জে দীঘি ভরাট-উপেক্ষিত পরিবেশ
- আদালত প্রাঙ্গণে নারী নির্যাতন-পুলিশ কি সংযত হবে না?
- জলবায়ু পরিবর্তন ও কৃষি গবেষণা by ড. মো. তোফাজ্জল ই...
- সাদাকালো-বাজারদর, সিন্ডিকেট ও সয়াবিন কথা by আহমদ রফিক
-
▼
May 31
(116)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment