Wednesday, November 25, 2026
অক্ষয়ের ভাইরাল ‘ধুরন্ধর’ নাচ—বলিউডে তোলপাড়, ‘বাবার নকল!’
ভাইরাল পুরোনো ভিডিও
এই ভাইরাল নাচের মধ্যে অনেকেই দেখতে পেয়েছেন অক্ষয়ের বাবা, বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্নার ছায়া। ১৯৮৯ সালে পাকিস্তানের লাহোরে একটি চ্যারিটি অনুষ্ঠানে বিনোদ খান্না, রেখা, ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদকে একত্রে নাচতে দেখা যায়। সেই ভিডিওটি সম্প্রতি আবার প্রকাশ্যে এসেছে। মজার ব্যাপার হলো বিনোদ খান্নার হাত–পায়ের মুভমেন্ট অনেকের চোখে হুবহু মনে করিয়ে দিয়েছে অক্ষয়ের ‘ধুরন্ধর’–এর ভাইরাল নাচের ভঙ্গি।
ফেসবুকে অনেকে মজা করে লিখেছেন, ‘বাপকে নকল করে বিখ্যাত ছেলে!’ আবার কেউ কেউ বলছেন, ‘অক্ষয়ের বাবা–ছেলের চালচলন একই, তবে নকল বলাটা ঠিক নয়, তিনি হয়তো ভিডিওটার অস্তিত্বই জানতেন না।’
নাচটা নাকি ছিল পুরোপুরি স্বতঃস্ফূর্ত!
‘ধুরন্ধর’ ছবির শুটিংসেট থেকেও এসেছে চমকপ্রদ তথ্য। অক্ষয়ের সহ–অভিনেতা ড্যানিশ পান্ডোরা জানান, ভাইরাল হওয়া নাচটি মোটেও কোরিওগ্রাফ করা ছিল না। ড্যানিশ বলেন, ‘আমরা লেহ–লাদাখে গানটির শুটিং করছিলাম। পরিচালক আদিত্য স্যার শট ব্যাখ্যা করছিলেন। হঠাৎ অক্ষয় স্যার জিজ্ঞেস করলেন, “আমি কি নাচতে পারি?” আদিত্য বললেন—“তোমার যা খুশি করো।” এক টেকে সব হয়ে গেল! আমরা কেউই আশা করিনি।’
কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলিও ‘মিড ডে’কে বলেন, ‘গানটি ছিল শের–ই–বালুচ হিসেবে অক্ষয়ের সিংহাসনে বসার আনন্দ অনুষ্ঠানের অংশ। ঠিক ছিল, তিনি শুধু হেঁটে আসবেন; কিন্তু তিনিই প্রস্তাব দিলেন, একটু নাচ করলে দৃশ্যটা আরও প্রাণবন্ত হবে। আমরা কেউ জানতাম না তিনি কী করতে যাচ্ছেন। পুরো জিনিসটাই তিনি স্বতঃস্ফূর্তভাবে করেছেন।’
বাবাকে নকল? নাকি স্বভাবগত মিল?
অক্ষয়ের ভাইরাল নাচ নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে দুই বিপরীতমুখী আলোচনা। একদল মনে করছে, অক্ষয় খান্না নাকি পুরোনো ভিডিওতে দেখা বিনোদ খান্নার নাচের ভঙ্গিই হুবহু কপি করেছেন। তাঁদের যুক্তি—বিনোদের হাত নাচানোর ধরন, শরীর দোলানোর ছন্দ, এমনকি ঘুরে দাঁড়ানোর ভঙ্গিও অক্ষয়ের ‘ধুরন্ধর’–এর দৃশ্যের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। কেউ কেউ ইঙ্গিত করছেন, এটি হয়তো পরিবারের প্রতি শ্রদ্ধা দেখানোর একটি সচেতন প্রয়াসও হতে পারে।
অন্যদিকে আরেক পক্ষ বলছে, বিষয়টিকে ‘নকল’ বলা মোটেও ন্যায়সংগত নয়। তাঁদের মতে, বাবা–ছেলের মধ্যে স্বাভাবিকভাবেই আচরণ, ভঙ্গি ও অভিব্যক্তিতে মিল দেখা যায়—অক্ষয় হয়তো বিনোদের ভিডিওটিও দেখেননি; বরং প্রজন্মের ব্যবধানে থেকেও একই ছন্দে শরীর নড়ানোর প্রবণতা যে জেনেটিক বা অবচেতনভাবে গড়ে উঠতে পারে, সেটিই এখানে প্রতিফলিত হয়েছে। তাদের মতে, অক্ষয়ের নাচ ছিল পুরোপুরি স্বতঃস্ফূর্ত—তাই মিল থাকলেও সেটি কাকতালীয়, ইচ্ছাকৃত নয়।
অভিনয়ে আবারও চমক
অভিনয়ে অক্ষয় খান্নার এই নতুন উত্থান এখন বলিউডজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ‘ধুরন্ধর’ মুক্তির পর দর্শক ও সমালোচকদের অভিমত—এই ছবিতে অক্ষয় তাঁর অভিনয়শক্তিকে নতুন স্তরে পৌঁছে দিয়েছেন। ‘ছাবা’র ‘ঔরঙ্গজেব’ চরিত্রে যে সংযম, তীব্রতা ও নীরব শক্তির প্রকাশ দেখা গিয়েছিল, ‘ধুরন্ধর’–এ তা আরও সুসংহত এবং আরও গভীর। বিশেষ করে চোখের ভাষা, সংলাপ বলার ছন্দ, মুখের মৃদু পরিবর্তন—সব মিলিয়ে রেহমান ডাকাতের চরিত্রটিকে তিনি দুর্দান্তভাবে জীবন্ত করে তুলেছেন। সমালোচকদের ভাষায়, অক্ষয় যখন ফ্রেমে থাকেন, তখন অন্যদের আলাদা করে নজর কাড়তে ‘ওভারঅ্যাক্ট’ করতে হয়; আর তাঁর নিজের লাগে শুধু স্বাভাবিক উপস্থিতি আর অভিনয়ের সূক্ষ্ম শক্তি। ‘ধুরন্ধর’–এর সাফল্যের ধারায় তাই অনেকেই বলছেন, ২০২৫ সাল অক্ষয় খান্নার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়গুলোর একটি হয়ে থাকবে।
![]() |
| এই ভাইরাল নাচের মধ্যে অনেকেই দেখতে পেয়েছেন অক্ষয়ের বাবা, বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্নার ছায়া। কোলাজ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2723)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
