Sunday, November 29, 2026
মেসির সঙ্গে ছবি তুলতে খরচ করতে হবে ১০ লাখ রুপি
সেদিন মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ যাবেন আগ্রহী ব্যক্তিরা। তবে সেই সৌভাগ্য হবে মাত্র ১০০ জনের। আর সেই ভাগ্যবানদের মধ্যে থাকতে হলে ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকাপয়সা থাকতে হবে। আয়োজকেরা জানিয়েছেন, মেসির সঙ্গে ছবি তুলতে চাইলে জনপ্রতি ৯.৯৫ লাখ রুপি খরচ করতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। মেসির সঙ্গে ছবি তোলার ভেন্যু হায়দরাবাদের বিখ্যাত ফালাকনুমা প্যালেস হোটেলে। অনলাইনে বিশেষ অ্যাপে বুকিং দিতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।
মেসি হায়দরাবাদে পা রাখবেন শনিবার বিকেল ৪টায়। বিমানবন্দর থেকে হায়দরাবাদের ক্রিকেট ভেন্যু উপল স্টেডিয়ামে যাবেন মেসি। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার এক জমকালো অনুষ্ঠান। মেসির সঙ্গী হিসেবে ভারতে যাচ্ছেন তাঁর বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রদ্রিগো দি পল এবং দীর্ঘদিনের বন্ধু ও ক্লাব–সতীর্থ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।
উপলের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠানের শুরুতেই থাকবে ২০ মিনিটের একটি ফুটবল ম্যাচ। সেখানে সিঙ্গারেনি আরআর-৯ দলের বিপক্ষে খেলবে মেসির অপর্ণা মেসি অল স্টারস। দুই দল মিলিয়ে ১৫টি শিশু থাকছে সেই ম্যাচে। ম্যাচের শেষ ৫ মিনিট খেলার কথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির।
মেসি, সুয়ারেজ ও দি পল বাচ্চাদের ফুটবলের কৌশলও শেখাবেন। তাঁরা অংশ নেবেন ৫ মিনিটের এক পেনাল্টি শুটআউটে। রাতটা হায়দরাবাদে কাটিয়ে রোববার সকালে মুম্বাইয়ে যাবেন মেসিরা।
মেসি ভারতে যাচ্ছেন ১৩ ডিসেম্বর সকালে। প্রথমেই কলকাতায় নামবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কলকাতায় মেসির ভাস্কর্য উন্মোচন করা হবে। যুব ভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার পর বিকেলে হায়দরাবাদে যাবেন মেসি। হায়দরাবাদের পর মুম্বাই হয়ে মেসির ভারত সফর শেষ হবে দিল্লিতে। ১৫ ডিসেম্বর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখার করার কথা রয়েছে।
![]() |
| তিন দিনের সফরে ভারতে যাচ্ছেন লিওনেল মেসি। এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2767)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
