ফের বিতর্কে সানি লিওন

ফের বিতর্কে জড়ালেন ইন্দো-ক্যানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। সঞ্জয় গুপ্তার ‘শর্টকাট ওয়ালাদা’ ছবির আইটেম গানে কাজ করেন সানি। আইটেম গানের নগ্নতা এতোটাই আপত্তিকর ছিল যে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ওই ছবির ‘লাইলা তেরি লে লেগি’ আইটেম গানে কাজ করেন সানি। একটা লেহেঙ্গা পড়ে খোলামেলাভাবে সানি আবেদনময়ী হিসেবে নিজেকে প্রকাশ করেন। বিশেষ করে তার বাহুর উত্তেজিত আবেদনকে অনেকে যৌন আবেদনের সামিল বলে মনে করছেন।

উল্লেখ্য ‘শর্টকার্ট অ্যাট ওয়ালাদা’ ছবির অন্যতম অভিনেতা তুষার কাপুর ও জন আব্রাহাম।

বলিউডে সানি লিওনের সফলতার কথা অনেকেরই জানা। সেই সফলতার একটা বড় অংশ হলো তিনি এডাল্ট ফিল্ম স্টার। শুধু তাই নয়, তিনি পশু সংরক্ষণ সংগঠনের ব্যান্ড ও আরো কয়েকটি পণ্যের অ্যাম্বাসেডর। ধারনা করা হচ্ছে নতুন এ বিতর্ক তার ক্যারিয়ারে প্রভাব ফেলবে।