অ্যাঞ্জেলিনা জোলির বিবসনা ছবি নিলামে

হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিবসনা একটি ছবি মে মাসে লন্ডনের ‘ক্রিস্টি অকশন হাউজ’-এ নিলামে উঠবে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।‘দ্য সান অনলাইন’ জানিয়েছে, নিলামে ওঠা ছবিটিতে জোলিকে দেখা যাবে বিবসনা অবস্থায় একটি সাদা রংয়ের ঘোড়াকে আদর করতে।
জানা গেছে, ‘দ্যা ওয়াইল্ড সাইড অফ ফটোগ্রাফি’ কর্তৃক আয়োজিত এই নিলামে ওঠা ছবিটি ২০০১ সালে তুলেছিলেন ফটোগ্রাফার ডেভিড লাচ্যাপেল, ছবিটি তোলার সময় জোলির বয়স ছিল ২৫ বছর।

আরও জানা গেছে, ছবিটিতে জোলির বাম হাতে দেখা যাবে সাবেক স্বামী বিলি ববের নামের একটি ট্যাটু যা তাদের বিচ্ছেদের পরে অপসারণ করা হয়েছিল।

জোলির ছবিটির দাম ধরা হয়েছে ২৫ হাজার থেকে ৩৫ হাজার পাউন্ডের মধ্যে।

এছাড়াও ব্র্যাড পিট এবং বাচ্চাদের সঙ্গে তোলা জোলির আরও একটি ছবি নিলামে উঠবে বলে জানা গেছে, ২০০৫ সালে ‘ডাব্লিউ’ ম্যাগাজিনে প্রকাশিত ওই ছবিটিতে দেখা যাবে জোলি এবং পিট তাদের পাঁচ সন্তানের সঙ্গে খাবার টেবিলে বসে খাবারের আগে প্রার্থনা করছেন।

এই ছবিটির মূল্য ৮ হাজার থেকে ১২ হাজার পাউন্ড হবে বলে জানা গেছে।