Showing posts with label মোস্তফা হোসেইন. Show all posts
Showing posts with label মোস্তফা হোসেইন. Show all posts

Sunday, July 7, 2013

সদরে অন্দরে'দীপ নিভে যায়' by মোস্তফা হোসেইন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বসে আছে ছেলে। হঠাৎ চিৎকার। মাকে ডাকছে। বুয়েটে তার ইয়ারমেট এক ছাত্রী শাম্মা নাসরীন প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় গুরুতর আহত। বন্ধুরা স্ট্যাটাস দিয়েছে, রক্ত প্রয়োজন।

Sunday, June 23, 2013

সদরে অন্দরে-যন্ত্রণার ডেমু ও রেলওয়ের দুর্গতি by মোস্তফা হোসেইন

অনেক নামডাক তাঁর। শিক্ষক হিসেবেও জুরি নেই। সব মা-বাবা চান তাঁদের ছেলে যেন ওই হুজুরের কাছ থেকেই শিক্ষাজীবন শুরু করে। তো সেই হুজুরের ঘরে ছিল দ্বিতীয় পক্ষের স্ত্রী। ছিল মা মরা একটি সন্তানও।

Saturday, June 8, 2013

সদরে অন্দরে'আমিই আজ প্রতিটি ধর্ষিতার আর্তনাদ' by মোস্তফা হোসেইন

সড়ক দুর্ঘটনায় নিহত আমার ভাতিজি রিমির মতো মুখ প্রীতি নামের মেয়েটির। প্রথম আলাপেই তুমি সম্বোধন। কথায় কথায় জানা হলো, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং কবি আসাদ মান্নানের স্নেহধন্যাই শুধু নয়, অনেক আগে থেকে আমিও তাকে চিনি তার লেখার মাধ্যমে।

সদরে অন্দরে'আমিই আজ প্রতিটি ধর্ষিতার আর্তনাদ' by মোস্তফা হোসেইন

সড়ক দুর্ঘটনায় নিহত আমার ভাতিজি রিমির মতো মুখ প্রীতি নামের মেয়েটির। প্রথম আলাপেই তুমি সম্বোধন। কথায় কথায় জানা হলো, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং কবি আসাদ মান্নানের স্নেহধন্যাই শুধু নয়, অনেক আগে থেকে আমিও তাকে চিনি তার লেখার মাধ্যমে।

Wednesday, February 6, 2013

চরাচর-একই দিনে গজারিয়ায় ৩৬০ খুন by মোস্তফা হোসেইন

একাত্তরের মে মাসের ৯ তারিখ, ফজরের আজান হয়েছে মাত্র। মুন্সীগঞ্জের গজারিয়া থানাসংলগ্ন পাঁচটি গ্রামের মানুষ জেগে ওঠে গুলির শব্দে। মুন্সীগঞ্জ থেকে গানবোট ও লঞ্চযোগে পাকিস্তানি বাহিনীর সদস্যরা এসে আক্রমণ করে গ্রামগুলো।

Saturday, February 2, 2013

সদরে অন্দরে-ধর্ষণের সংজ্ঞাও অকার্যকর বাংলাদেশে by মোস্তফা হোসেইন

নির্যাতিত যদি হয় বোন, ভাইয়ের মাথায় চাপে খুন। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে সে, মনুষ্যত্ববোধও জাগ্রত হয় তার। কিন্তু যে মুহূর্তে অন্যের বোন কিংবা কন্যা আসে সামনে, তখন ওই ভাইটি হয়ে যায় নিছক পুরুষ। পুরুষত্ব ফলাতে সভ্যতার আলো থেকে সরে যায় যোজন যোজন দূরে।

Saturday, January 19, 2013

সদরে অন্দরে-আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে by মোস্তফা হোসেইন

শহীদজায়া আছিয়া খানমকে একটু স্বাচ্ছন্দ্য দিতে ছেলে গেছেন ইতালি। বিদেশে থেকে সুখের স্বপ্ন দেখেন মুশতাক। কিন্তু সব স্বপ্ন মিলিয়ে যায় মায়ের মৃত্যুতে। গত মঙ্গলবার মা-ই চলে গেলেন দুনিয়া ছেড়ে। ছেলে খবর পেয়েছেন মায়ের মৃত্যুর। জানতে পেরেছেন, বাড়িতে এসেছে অনেক আত্মীয়স্বজন।

Saturday, January 5, 2013

সদরে অন্দরে-ঐ নূতনের কেতন ওড়ে by মোস্তফা হোসেইন

খ্রিস্টীয় বছরের প্রথম দিন ভোরবেলা। উঠোনে ২০ জোড়া কবুতর বাকুম বাকুম করছে। কিছু খাবার খাচ্ছে আবার বকর বকর করছে কিছু। ওদের ভাষা নিয়ে ভাবতে গেলে যে কারো হাসি পেতে পারে। কিন্তু এক সময় কবুতরের কথা বোঝার জন্য খোপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার অভ্যাস ছিল।

Saturday, December 22, 2012

সদরে অন্দরে-কার স্বার্থে এই হরতাল by মোস্তফা হোসেইন

বাসটি একটু সামনেই থামবে। যাত্রী নামবে কিছু, উঠবেও কেউ কেউ। গাড়ির গতি তাই কিছুটা মন্থর। যাদের অন্য স্টপেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারা কেউ বাইরে তাকিয়ে আছে যাত্রাবাড়ীর মানুষের ভিড়ের দিকে। ঠিক ওই মুহূর্তে কিছু যুবক হামলা চালায় বাসে।

Saturday, December 8, 2012

সদরে অন্দরে-একজন আলফাজউদ্দিন স্যার বনাম কোচিং বাণিজ্য by মোস্তফা হোসেইন

কুয়াশা ঠেলে বাড়ির উঠোনে উঁকি দিয়েছে শীতে ভেজা রোদ। ঘরের সামনে পাতা জলচৌকিতে বসা জনাচারেক শিশু। সামনে কাঠের বেঞ্চিতে খোলা বই। হুঁকো টানতে টানতে আলফাজউদ্দিন খান স্যার বসেন প্রায় ভাঙা একটি চেয়ারে। চশমার ফাঁকে চোখ বুলিয়ে নেন ছাত্রদের খাতায়।

Saturday, November 24, 2012

সদরে অন্দরে-এ কোন আগুন জ্বলে শিক্ষায়তনে by মোস্তফা হোসেইন

দাউ দাউ করে জ্বলছে আগুন। পুড়ছে শিক্ষকের গাড়ি। দিয়াশলাইয়ের কঠিতে আগুন এসেছে শিক্ষার্থীর হাত ধরে। সেই শিক্ষার্থীরাই শিক্ষককে দাবড়িয়ে বেড়ায় প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে। এমন চিত্রও কি কল্পনা করা যায়? অকল্পনীয় হলেও এটা বাস্তবচিত্র। খানিক পরের দৃশ্য, টেলিভিশন সংবাদে।

Saturday, November 10, 2012

সদরে অন্দরে-এমপি কেন 'মি. টু পার্সেন্ট' হবেন? by মোস্তফা হোসেইন

'আবদারেরও একটা সীমা আছে!' এমন মন্তব্যই করলেন ঢাকার একটি নামি স্কুলের একজন শিক্ষক। আবদার হলো শিক্ষায়তনে ২ শতাংশ ভর্তি কোটা চান সংসদ সদস্যরা। তাঁদের চাওয়া অন্তর্ভুক্ত করে যথারীতি ভর্তির নীতিমালার প্রস্তাবনা তৈরি হয়েছে, আর তা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই

Saturday, October 20, 2012

সদরে অন্দরে-ছাত্রীকে শিক্ষকের ঘুষি, অনাকাঙ্ক্ষিত by মোস্তফা হোসেইন

ছাত্রীর গায়ে ঘুষি মারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! কেমন শিক্ষক তিনি? শিক্ষকের আগে সহকারী রেজিস্ট্রারও একই কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের প্রক্টর ও কর্মকর্তা হয়ে কিভাবে এমন কাজ করতে পারেন? দুজনই মার্জিত মানুষ গড়ার কারিগরদের কাতারে।

Saturday, September 22, 2012

সদরে অন্দরে-জনশক্তি রপ্তানি নিয়ে দড়ি টানাটানি নয় by মোস্তফা হোসেইন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস জনশক্তি রপ্তানিতেও টানাপড়েন চলছে বেশ কিছুদিন ধরে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এ দেশীয় জনশক্তি রপ্তানিকারকদের অনেকেরই অসাধু পথ অবলম্বনের কারণে এই খাতে বাংলাদেশ অন্য অনেক দেশের চেয়ে পিছিয়ে পড়েছে।

Sunday, September 9, 2012

সদরে অন্দরে-অশান্তির বীজ রোপিত হলো বুয়েটে by মোস্তফা হোসেইন

বুয়েটের আগুন নেভানো সম্ভব হয়নি এখনো। এই লেখা প্রকাশের আগে যদি শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান কিংবা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলেও কি নিভে যাবে? জবাবের জায়গায় বড় একটা প্রশ্নবোধক চিহ্নকেই দেখা যায়। এই প্রশ্নবোধক চিহ্নের কারণ, সেখানে রোপিত হওয়া অশান্তির বীজ। অশান্তির বীজ থেকে নিশ্চিত গাছ জন্মাবে।

Saturday, August 25, 2012

সদরে অন্দরে-কোচিং বন্ধে নীতিমালা কোনো কাজে আসছে কি? by মোস্তফা হোসেইন

কচকচে নোট গুনছে কোচিং সেন্টারগুলো। এই নোট গোনা চলে সারা বছর। গমগম করে শিক্ষার্থীদের ভিড়ে সেন্টারগুলো। কত তাদের সংখ্যা? অবিশ্বাস্য ঠেকতে পারে, খোঁজ নিতে গেলে। ঢাকার ফার্মগেটে একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার। এ তথ্য পাওয়া গেল সেখানকার এক শিক্ষার্থীর কাছ থেকে।

Saturday, August 11, 2012

সদরে অন্দরে-কে লাগাবে তালা সবখানে by মোস্তফা হোসেইন

ঈদের আগে চাঁদাবাজি নেই, সন্ত্রাসের অভিযোগও নেই তেমন একটা। আর নিরাপত্তা পরিস্থিতির কথা যদি বলেন, তাহলে মানতে হবে, আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। কথাগুলো কল্পনায় নয়। সরকারের উচ্চ মহলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মুখ থেকে উচ্চারিত।

Saturday, July 14, 2012

সদরে অন্দরে-কে নেভাবে বুয়েটের আগুন by মোস্তফা হোসেইন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়- সবখানেই অস্থিরতা। কোথাও পেশাগত দাবি, কোথাও রাজনীতির ছত্রচ্ছায়ায় দলাদলি। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষক-কর্মচারীদের রাজপথে নেমে আসা কিংবা নিজ ক্যাম্পাসে আন্দোলনে যোগ দেওয়ার চিত্র এখন নিত্যদিনের সংবাদের বিষয়।

Thursday, July 12, 2012

সদরে অন্দরে-কত জীবন পিষ্ট হবে গাড়ির নিচে by মোস্তফা হোসেইন

মাঘের শীত নাকি বাঘের গায়েও লাগে। অথচ সেই মাঘের শেষ দিনেই কি না ঘামে চুপচুপা হতে হলো। শীত এখন নিকট অতীতের ব্যাপার হলেও ঘামের কারণ কিন্তু তা নয়। উত্তাপ বেড়ে গিয়েছিল সেদিন গোমতীর পাড়ে। উত্তপ্ত ছিল শত শত যাত্রীর মেজাজ। তারই বহিঃপ্রকাশ ঘটেছিল।

Friday, July 6, 2012

পবিত্র কোরআনের আলো-যাকে চান সাম্রাজ্য দিতে পারেন, যাকে চান অপমানিত করতে পারেন by মোস্তফা হোসেইন

২৬. ক্বুলিল্লা-হুম্মা মা-লিকাল মুলকি তু'তিল মুল্কা মান্ তাশা-উ ওয়াতানযিউ'ল মুলকা মিম্মান তাশা-উ; ওয়াতুয়ি'য্যু মান তাশা-উ ওয়াতুযিল্লু মান তাশা-উ বিইয়াদিকাল খাইর; ইন্নাকা আ'লা-কুলি্ল শাইয়িন ক্বাদীর। ২৭. তূলিজুল লাইলা ফিন্নাহা-রি ওয়াতূলিজু ন্নাহা-রা ফিল লাইলি, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মায়্যিতি ওয়াতুখরিজুল মাইয়েতা মিনাল হাইয়ি, ওয়াতারযুক্বু মান তাশা-উ বিগাইরি হিছাব।