Thursday, April 19, 2012
খোলা হাওয়া-বিএনপির সংসদে যাওয়া না-যাওয়া by সৈয়দ মনজুরুল ইসলাম
খোলা হাওয়া-বিএনপির সংসদে যাওয়া না-যাওয়া by সৈয়দ মনজুরুল ইসলাম
গত ২২ জানুয়ারি নবম জাতীয় সংসদের নতুন বছরের অধিবেশন শুরু হলো। এ রকম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং তাঁর ভাষণের ওপর দীর্ঘ আলোচনা হয়। সরকারি দল ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাব আনে। বিরোধী দলহীন সংসদে ধন্যবাদ, প্রশংসা ও কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই হয় না।
মাস খানেক আগে একটি জাতীয় দৈনিকে একটা খবর বেরিয়েছিল যে বিএনপি এবার প্রথম দিন থেকেই সংসদে উপস্থিত থাকবে, তা হয়নি। হবে না যে বোঝাই যাচ্ছিল। বিএনপির দায়িত্বশীল নেতারাও বলেন, সংসদে তাঁদের কথা বলতে দেওয়া হয় না বলে তাঁরা সংসদে যান না। তবে, তার চেয়েও অবাক হওয়ার মতো যে কথাটা তাঁরা বলেন, তা হলো: সরকার চায় না, বিরোধী দল সংসদে যাক। অর্থাৎ বিএনপি সংসদে যায় না, কেননা, সরকার চায় না তারা যাক। সরকারকে তাহলে সাংঘাতিক মান্য করে দলটি। এ রকম বাধ্য একটি বিরোধী দল পেলে কোন সরকার আনন্দিত হবে না। বলুন, আর কোন সরকারই বা সেধে সেধে তাদের সংসদে যাওয়ার উদাত্ত আহ্বান জানাবে?
ঠিক যখন আমরা ধরে নিয়েছিলাম, এ সরকারের মেয়াদে বিএনপি লুই কানের ওই বিখ্যাত স্থাপনার চৌকাঠ আর মাড়াবে না। খবর এসেছে, এবার তারা যাবে। কিছুদিন আগে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সংসদীয় আসনে উপনির্বাচন হলো। তাতে হবিগঞ্জে বিএনপি জিতল। এ বিজয় দলটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি এবং বিএনপির সমর্থক পত্রিকাগুলো বলল, হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তাহলে ব্রাহ্মণবাড়িয়ায়ও নিশ্চয়ই মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। না, মোটেও না, সেখানে বিএনপি হেরেছে, কাজেই ব্যাপক কারচুপি হয়েছে, জনতার রায় ছিনিয়ে নেওয়া হয়েছে, এ নির্বাচন মানি না, মানব না। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই। হরতালের মধ্য দিয়ে পক্ষপাতিত্বপূর্ণ নির্বাচনের জবাব দেওয়া হবে। নির্বাচন জালিয়াতি অতীতের সব রেকর্ড (এই রেকর্ডে অবশ্য মাগুরা এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন নেই) ছাড়িয়ে গেছে। এর আগে অবশ্য বগুড়ায়ও উপনির্বাচন হয়েছে, ভোলায় হয়েছে। বগুড়ায় শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ভোলায় ব্যাপক কারচুপি ও সহিংসতার মধ্য দিয়ে সরকার ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন জনগণের রায় ছিনিয়ে নিয়েছে। কিন্তু বগুড়ায় জিতলেন যেসব সাংসদ, তাঁদের সঙ্গে লুই কানের একটা দূরত্ব থেকেই গেল। হবিগঞ্জের নির্বাচিত প্রার্থীকেও মোটামুটি কান সাহেবের স্থাপত্য সুষমার সান্নিধ্যে আসা থেকে বঞ্চিত থাকতে হবে, এ রকমই ছিল আমাদের ধারণা, নির্বাচনের তিন দিন পরও। কিন্তু ডেইলি স্টার তার ২৯ জানুয়ারি সংখ্যায় শিরোনাম দিয়েছে ‘জাতীয় সংসদে বিএনপি আগুনঝরা প্রতিবাদের পরিকল্পনা করছে’। আগুনঝরা প্রতিবাদ নিশ্চয়ই মানিক মিয়া এভিনিউ বা জিয়ার মাজার থেকে হবে না। এ জন্য সংসদের ভেতরে ঢোকা চাই। ডেইলি স্টার জানাচ্ছে, ভেতরে ঢোকার পরিকল্পনাই করছে বিএনপি। দলটির এক বিজ্ঞ সাংসদ জানাচ্ছেন, ‘জনগণের পক্ষে কথা বলার জন্য আমাদের সংসদে ফিরতে হবে।’ আরেকজন বলেছেন, ‘ম্যাডাম অনুমতি দিলেই আমরা যাব।’ কাগজটির মতে, বিএনপির সাংসদেরা ভাবছেন, জনগণের পক্ষে কথা বলার এখনই উপযুক্ত সময়।
বিএনপি সংসদে ফিরলে সবচেয়ে খুশি হবে দেশের গণতন্ত্রমনা মানুষ। মানুষ এখন রাস্তায় আন্দোলন চায় না। একটা সময় ছিল, যখন পুরো পল্টনপাড়া জনসভার দখলে থাকলেও শহরের কোথাও যানজট হতো না। এখন ঢাকা শহরের যানজট এমন এক খতরনাক অবস্থায় পৌঁছেছে যে মুক্তাঙ্গনে একটা ছোটখাটো দল জনসভা করলেও আশপাশে যানবাহনের চলাচলে জট লেগে যায়। মানুষ তাই মনেপ্রাণে চায় বিএনপি সংসদে যাক, সেখানে কথা বলুক, জনগণের পক্ষে নানা বিষয়ের আগুনঝরা প্রতিবাদ জানাক। দ্রব্যমূল্য নিয়ে কথা বলুক। যানজটে জান বেরিয়ে যাওয়া মানুষগুলোর জন্য একটা উপায় বের করতে সরকারকে বাধ্য করুক। টেন্ডার সন্ত্রাস নির্মূলের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করুক। যাঁরা ভোট দিয়ে বিএনপির সাংসদদের লুই কানের দালানে পাঠিয়েছেন তাঁরা যে রকম, যাঁরা ভোট দেননি তাঁরাও চান এসব সাংসদ সেই কাজগুলো করুন, যে কাজের জন্য তাঁরা গোড়াতেই ভোটে দাঁড়িয়েছিলেন। এই যে হবিগঞ্জে যিনি জিতলেন, তিনি যদি তাঁর নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বলতেন, ‘আমাকে ভোট দিয়ে জেতাবেন, কিন্তু আমি একবারও সংসদে যাব না (যদিও বেতন-ভাতা নেব!)।’ তাহলে তিনি নির্বাচিত হতেন কি না কে জানে। কিন্তু তিনিও নিশ্চয়ই ভোটারদের বলেছেন, ‘সংসদে গিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’ সুতরাং এই সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই জনগণের পক্ষে কথা বলার ‘উপযুক্ত’ সময় শুরু হয়ে গেছে। এখন, এই দুই বছর পর যদি বিএনপির কোনো সাংসদ মনে করেন, না, উপযুক্ত সময়টা মাত্র এখনই এসেছে, তাহলে হয় তাঁর ‘উপযুক্ততা’ বিচারে একেবারে নিজস্ব কোনো বিবেচনা আছে অথবা বিবেচনার ঘাটতি রয়ে গেছে বা অন্য কোনো কারণ আছে। প্রশ্নটি এ জন্য ওঠে যে ঠিক এর আগের অধিবেশনে সরকার যে রকম বিএনপিকে কথা বলতে দেয়নি, সংসদে তাদের চায়ওনি, এ অধিবেশনেও নিশ্চয়ই তাই। এ দুই অধিবেশনের মাঝখানে এমন কিছু ঘটেনি, যা বিএনপিকে সংসদের দিকে ধাবিত করতে পারে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা অথবা বিদ্যুৎ আগে যা ছিল, এখনো তা-ই, বরং এই মুহূর্তে বিদ্যুৎ পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই সহনীয়, তাহলে?
এই ‘তাহলে’র উত্তর পাওয়ার জন্য ডেইলি স্টার-এর পুরো প্রতিবেদন পড়তে হয় না, এটি নিজ থেকেই ধরা দেয়, একটু আঙ্কিক চিন্তা করলে। অঙ্কটা সংসদে বিএনপির সদস্যদের উপস্থিতি-অনুপস্থিতির। কয়েকটি কাগজে কিছুদিন ধরে লেখা হচ্ছে, যদি এ অধিবেশনে বিএনপিসহ বিরোধী দলের অন্যান্য সংসদ বর্জনকারী সদস্য যোগ না দেন, তাহলে তাঁরা তাঁদের সদস্যপদ হারাবেন। অঙ্কের হিসাবটা এ রকম: এ সংসদের অধিবেশন চলবে আরও ৪৩ দিন, বিরোধী দলের বর্জনকারী সদস্যরা সংসদে অনুপস্থিত আছেন ৪৯ দিন এবং আরও ৪১ দিন তাঁরা যদি একাদিক্রমে অনুপস্থিত থাকেন, তাহলে আর তাঁরা সংসদ সদস্য থাকবেন না। অর্থাৎ জনগণের পক্ষে কথা বলা এবং সরকারের নানা অন্যায়ের অগ্নিঝরা প্রতিবাদ জানানোর জন্য উপযুক্ত সময় এই ৪১ দিনের মধ্যেই এসে পড়বে। আমার একটা নিরীহ অনুমান আছে এবং সে অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে বিএনপিসহ জোটের সাংসদেরা সংসদে যোগ দেবেন, তারপর কয়েক দিন জনগণের পক্ষে কথা বলবেন অথবা বলার চেষ্টা করবেন। তারপর সরকার যখন তাঁদের কথা বলতে দেবে না, তাঁরা আবারও সংসদের পরবর্তী ৯০ কার্যদিবসের জন্য লুই কানকে বিদায় জানিয়ে বেরিয়ে আসবেন। সরকারও এতে আনন্দিত হবে, যেহেতু সরকার চায় না, বিরোধী দল সংসদে থাকুক। তারপর যা হবে, তাও আমার নিরীহ অনুমানে ধরা পড়ে এবং তা হলো রাজপথ উত্তপ্ত করে আগুনঝরা প্রতিবাদ। হরতাল—যেহেতু হরতালের সংস্কৃতির এখন পুনঃ উদ্বোধন হয়েছে। এই সংস্কৃতির একটি যৌক্তিক সম্প্রসারণ হচ্ছে লাগাতার হরতাল। আশা করি তাও হবে। পদত্যাগ চাই, করতে হবে অথবা পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। এসবও নিশ্চয়ই হবে।
আমার অনুমানকে বেশি দূরে যেতে না দিয়ে একটি বিপরীত চিন্তা না হয় করি এবং তা হচ্ছে, সংসদে গিয়ে বিএনপিসহ জোটের অংশগ্রহণ স্থায়ী হওয়া। যদি বিএনপি আর সংসদ বর্জন না করে, সত্যি সত্যি জনগণের পক্ষে একটি শক্তিশালী ভূমিকা পালন করে, তাহলে মানুষ তাকে সাধুবাদ জানাবে। যদি রাজপথের আন্দোলন (যার অর্থই হচ্ছে এখন অকারণ সহিংসতা, যার মারাত্মক পরিণতি বহন করা ঘুরে দাঁড়ানো এই দেশটির পক্ষে সম্ভব নয়) দূরবর্তী একটি পছন্দে পরিণত করে সংসদের ভেতরের আন্দোলনটা হয় জোটের প্রথম পছন্দ, তাহলে লাভটা যাবে জনগণের ঘরেই। সরকারের অনেক ভালো কাজ রয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে, যেগুলো বাস্তবায়িত হলে মানুষের ভাগ্য ফিরবে। কিন্তু এমন অনেক কাজ ও পরিকল্পনাও রয়েছে, যেগুলোতে বেশ কিছু ফাঁক রয়ে গেছে, হয়তো স্বচ্ছতারও অভাব আছে। সংসদে বিএনপি তথা জোট যদি তার কাজটি যথাযথভাবে করে, তাহলে এসব দূর হবে। বিএনপিতে প্রাজ্ঞ কয়েকজন সাংসদ রয়েছেন। আমি নিশ্চিত, রাজপথ ছেড়ে সংসদে থাকলে তাদের কথা শুনতে সরকার বাধ্য হবে। তাতে লাভটা বিএনপি-আওয়ামী লীগের নয়, হবে জনগণের। এতে আগামী নির্বাচনে বিএনপি তার হারানো অনেক আসনই পুনরুদ্ধার করতে পারবে। কিছুদিন আগে শেষ হওয়া পৌর নির্বাচনে দলটি ভালো করেছে। সংসদ নির্বাচনেও এমন একটি আসনে জিতেছে, যেটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের। এ অর্জনটি দলের জন্য বড় একটি সুসংবাদ। অথচ এর ওপর ভিত্তি করে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা না করে ব্রাহ্মণবাড়িয়ায় কারচুপির অভিযোগ এনে হরতাল ডাকা হলো। ২৯ তারিখে খালেদা জিয়া প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে বসলেন। এই চর্চা থেকে বেরিয়ে আসার মতো প্রজ্ঞা দলটি দেখাতে পারল না। এটি সত্যি দুঃখজনক। হরতাল মানুষ পছন্দ করে না। এটি এখন প্রতিবাদের নয়, মানুষের চূড়ান্ত দুর্ভোগের ভাষা। যেখানে দলটির উচিত ছিল কারচুপি ইত্যাদি প্রমাণ তুলে ধরে বিষয়টি জনগণের হাতে ছেড়ে দেওয়া, সেখানে ‘জনগণের পক্ষে’ কথা বলতে আগ্রহী দলটি জনগণের ওপর এক সীমাহীন দুর্ভোগ চাপিয়ে দিল। গত নির্বাচনে দলটি হেরেছিল তার পশ্চাদমুখী কিছু চিন্তা, পদক্ষেপ এবং বিদ্যুৎ-গ্যাস ইত্যাদি জোগান দিতে সীমাহীন ব্যর্থতার জন্য; ব্যাপক দুর্নীতি এবং অপশাসনের জন্য। এবার একটা সুযোগ দলটির সামনে এসেছে হারানো অবস্থানটি ফিরে পাওয়ার। নানা ব্যর্থতা ও দুর্নীতি এখন প্রধান সমস্যা নয় দলটির, যেহেতু ক্ষমতায় দলটি নেই। কিন্তু পশ্চাদমুখী চিন্তা, যুদ্ধাপরাধের প্রশ্নে যুদ্ধাপরাধীদের সমর্থন দেওয়া, মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা এবং জ্বালাও-পোড়াও ও হরতালের রাজনীতি করলে মানুষ দলটিকে আরেকটি সুযোগ নাও দিতে পারে। মহাজোট সরকার যদি আগামী তিন বছরে গ্যাস-বিদ্যুতের সমাধান করে ফেলে, দ্রব্যমূল্য একটা সহনীয় পর্যায়ে রাখতে সমর্থ হয়, যুদ্ধাপরাধীদের বিচার একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানে নিষ্পন্ন করতে পারে, স্টক মার্কেটকে একটা স্বাস্থ্যবান অবস্থায় নিয়ে যেতে পারে, টেন্ডার-সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারে, নানা উড়াল পুল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি করে বড় দুই শহরের যানজট এবং ঢাকা-চট্টগ্রাম রাজপথ চার রাস্তার করে সেখানেও যাতায়াত সহজ করতে পারে, পদ্মা সেতুসহ অন্যান্য বড় কিছু স্থাপনা করে দেয়, তাহলে জনগণ মহাজোটকেই আবার ভোট দেবে। মানুষ ভোটের সময় স্বস্তিতে থাকলে তিন বছরের আগের কষ্ট বেমালুম ভুলে যায়।
বিএনপিকে তাই সংসদে থাকতে হবে। এবং এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরিতে ভূমিকা রাখতে হবে, যা কথায় কথায় পদত্যাগ দাবি করে না, বরং ছোটখাটো ত্রুটি সহ্য করে বড় লাভের দিকে যায়। আমার বিবেচনায় (দেশের প্রায় প্রতিটি সংবাদপত্র এবং রাজনীতি পর্যবেক্ষকের মতে) গত পৌর নির্বাচন ও জাতীয় সংসদের দুটি উপনির্বাচন ছিল যথেষ্ট স্বচ্ছ, পক্ষপাতমুক্ত ও অবাধ। বর্তমান নির্বাচন কমিশনকে আমার এযাবৎকালের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বলেও মনে হয়। আমরা তো বিচারপতি আজিজের নির্বাচন কমিশন দেখেছি। বাংলাদেশ যে সামনে এগোচ্ছে—শিক্ষা, অর্থনীতি, জননীতি সব ক্ষেত্রে—বর্তমান নির্বাচন কমিশন তারই প্রমাণ। একে সহায়তা দিলে লাভটা হবে গণতন্ত্রের।
২.
তবে বিএনপিসহ জোটের সদস্যরা যাতে সংসদে থাকেন, ক্রমাগতভাবে থাকেন, এটি দেখার দায়িত্ব সরকারি দলেরও। সে জন্য তাঁদের কথা বলতে দিতেই হবে। তাঁরা সমালোচনা করলে তাঁদের মাইক বন্ধ করলে চলবে না। তাঁদের মাইক বন্ধ করলে তাঁরা যে অমায়িকভাবে বসে পড়বেন, তা নয়। শুধু শুধু কার্য সম্পাদনে সমস্যা হবে। তাঁদের প্রশ্ন, প্রধানমন্ত্রীকে করা তাঁদের প্রশ্ন শুনতে হবে। স্পিকার মহোদয়ের উচিত, সংসদের প্রথম সারিতে আরও দুটি আসন বিএনপিকে ছেড়ে দেওয়া। দলটির প্রতি সাম্প্রতিক জনসমর্থন এ দাবিকে দৃঢ় করেছে। এবং যে বিষয়টি খুব বিনয়ের সঙ্গে তুলে ধরা উচিত তা হচ্ছে, সংসদে ব্যবহূত ভাষার প্রতি যত্নশীল হওয়া। সে ভাষা যেন ব্যক্তিগত আক্রমণ বা আক্রোশের না হয়। সে ভাষা যেন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।
বিটিভির কল্যাণে সংসদের অধিবেশন মানুষ দেখে, রেডিওতে শোনে। এখন সংসদ টিভিও এসেছে। ফলে মানুষ সাংসদদের প্রতিটি আচরণ দেখে এবং দেখবে। সরকার ও বিরোধী দলকে বিচার করবে। ভোটের দিন এক বড় অংশের ভোটার তাঁদের অভিমত জানাতে ভোটকেন্দ্রে যান, যাঁরা কোনো দলের সমর্থক নন। তাঁরাই ‘ক’ অথবা ‘খ’কে ক্ষমতায় আনেন। তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাঁরা সংসদে ও সংসদের বাইরে দায়িত্বশীল আচরণ করবেন, তাঁরাই ভবিষ্যতে জিতবেন।
এখন দেখা যাক, বিএনপি সংসদে যায় কি না যায়। এবং গেলে কত দিন থাকে। কারণ, সংসদে বিএনপির থাকা না-থাকার ওপর নির্ভর করবে আগামী দিনের রাজনীতি।
সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক, অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1336)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 19
(127)
- শ্রদ্ধাঞ্জলি-মায়ার মানুষ by উজ্জ্বল মেহেদী
- খোলা হাওয়া-বিএনপির সংসদে যাওয়া না-যাওয়া by সৈয়দ মন...
- অমর একুশে গ্রন্থমেলা-মুক্তচিন্তা আর তরুণ প্রাণের ম...
- মিসর-সেক্যুলার ও বিশ্বাসী, ধনী ও গরিব, লক্ষ্য সবার...
- আরব দুনিয়া-বিপ্লবী চেতনাকে কিসের ভয়? by স্লাভো জিজেক
- সময়ের প্রতিবিম্ব-বিচার বিভাগের ওপর সাঁড়াশি আক্রমণ ...
- অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুন-এই বর্বরতা আর ক...
- খালেদার মামলা প্রত্যাহার করুন-কোনো অবস্থায় হরতাল নয়
- নাইট ক্লাবে হিলারি ক্লিনটন!
- সাগর-রুনি হত্যাকাণ্ড-ব্যর্থতা স্বীকার ডিবির, তদন্ত...
- গুলশানে নারী উদ্যোক্তা খুন-গাড়িচালক গ্রেপ্তার গয়না...
- মায়ের কান্না থামে না
- নিপুণের আহ্বান by বিপুল হাসান
- আজ সিলেট বিভাগে হরতাল-বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্...
- আতংকিত সাব্বির-চুমকি by অনন্যা আশরাফ
- স্মরণ-বাবাকে শ্রদ্ধাঞ্জলি by সুমনা হাসান
- টাইম ম্যাগাজিনের জরিপে প্রভাবশালী তালিকায় পপক্রেজ ...
- সপ্তাহের হালচাল-রাজপথের আগে সংসদে ঝড় তুলুন by আব্দ...
- কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই
- বিশ্ব জলাভূমি দিবস-বিল, বিমানবন্দর ও প্রতিবেশ-বিবা...
- নেত্রীর নির্দেশেই ইলিয়াস লুকিয়ে থাকতে পারেঃ প্রধান...
- বিশ্বকাপ ও ভবঘুরে-ভূতগুলো সব কোথায় গেল? by ফারুক ও...
- বিএনপি নিজেরাই মানুষ হত্যা-গুম করেঃ প্রধানমন্ত্রী
- সময়ের প্রেক্ষিত-ধিক্ তোমাকে, মোবারক! by মনজুরুল হক
- একদিন হারিয়ে যাওয়া শৈশবে by কাজল কেয়া
- সরকারের সুপারিশে মামলা প্রত্যাহার বাঞ্ছনীয় নয়-‘অস্...
- প্রধান বিচারপতির সিদ্ধান্তে আস্থা রাখুন-উত্তপ্ত সু...
- যেন হিটলারের টর্চার সেলঃ মওদুদ
- অনলাইন বিজ্ঞাপনে ৩১০০ কোটি ডলার! by সাব্বিন হাসান
- বনে স’ মিল, জানে না বনবিভাগ! by জাকারিয়া হৃদয়
- অগ্নি-৫: দশটি বিশেষ দিক
- ১৮ দলের জোট হলো-তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ...
- শেকলে বাঁধা রাখাল বালক by জাকারিয়া হৃদয়
- শিশু পাচার : সাবেক ডিআইজি আনিস ও স্ত্রীর যাবজ্জীবন
- র্যাব ও এজেন্সির লোকেরা তুলে নিয়ে গেছে : খালেদা
- চারদিক-তার আর সাহায্যের দরকার নেই by বিলকিস নাহার
- সরল গরল-সুপ্রিম কোর্টে ‘ঘুষ’, টিআইবি ও মাহমুদুল ইস...
- বিক্ষুব্ধ মিসর-একটি বিপ্লবের মুখোমুখি by মানসুরা এ...
- গদ্যকার্টুন-অফিসে আসলে আমরা কী করি by আনিসুল হক
- সহজিয়া কড়চা-সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক দল ও নেতৃত্ব...
- মাতৃভাষা বাংলার মর্যাদা কোথায়-ভাষার মাস
- সহিংসতা নয়, আলোচনাই সমাধানের পথ-প্রস্তাবিত বিমানবন্দর
- চারদিক-শহীদ সাবেরের জীবন ও জগৎ by মযহারুল ইসলাম
- দুর্ঘটনা-ফুকুশিমার হুঁশিয়ারি by মশিউল আলম
- গোধূলির ছায়াপথে-যাকে ভালোবাসা যায় by মুস্তাফা জামা...
- আরব জাগরণ-লড়াই একদমই শেষ হয়ে যায়নি by তারিক আলী
- রাজনীতি-মন্ত্রীদের দারিদ্র্য by এ কে এম জাকারিয়া
- কালের পুরাণ-জাসদ: না বিপ্লব, না সমাজতন্ত্র by সোহর...
- বিষয়টি সামগ্রিকভাবে দেখতে হবে-চিকিৎসক ও স্বাস্থ্যসেবা
- সবার সঙ্গে মতৈক্যের ভিত্তিতে করতে হবে-তত্ত্বাবধায়ক...
- মানুষের মুখ-অবাক চা পান by অলোক বসু
- কালের পুরাণ-তাহেরের বিচার অবৈধ, খালেদ হত্যা বৈধ হব...
- সমাজ-ক্রিকেট, মিডিয়া ও পাঠ প্রসঙ্গ by জুনান নাশিত
- অর্থনীতি-৪০ বছরে আমাদের পথচলা by মামুন রশীদ
- তারা এখনো বাকশালী ধ্যানধারণায় মগ্ন by এম কে আনোয়ার
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা হবে আরও আধুনিক by সুরঞ্...
- খালটির ওপর কালভার্ট নির্মাণ করুন-নিজের আইন ভঙ্গ কর...
- প্রতিবাদের নামে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে ...
- চারদিক-শুদ্ধ জাতীয় সংগীত নিয়ে কর্মশালা by গাজীউল হক
- ব্লাড ষাটেই ভাবতেন পাকিস্তান ভেঙে যাবে
- রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি
- নানা প্রশ্ন, নানা হিসাব-দুই সপ্তাহে সিলেট বিএনপি ও...
- রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ইলিয়াস আলী
- বুয়েটে অচলাবস্থা-ধর্মঘট নয়, আলোচনায় বসুন
- ইলিয়াস আলী নিখোঁজ-এ রহস্য কি উন্মোচিত হবে
- পবিত্র কোরআনের আলো-যারা অপরাধ উপলব্ধি করে ফিরে আসত...
- চরাচর-রঙপুর গ্রামের গণহত্যা by গৌরাঙ্গ নন্দী
- বিশ্বব্যাংক ও আইএমএফের অফিস কি তুলে দেওয়া উচিত? by...
- রেলমন্ত্রীর ট্রেন মিস by প্রভাষ আমিন
- সাদাকালো-দেশ বিভাগের যন্ত্রণা কাঁটাতারের বাধা মানে...
- নগর নিসর্গ-অরক্ষিত সোহরাওয়ার্দী উদ্যান by মোকারম হ...
- অর্থনীতি-নতুন ব্যাংক নিয়ে চাপান উতোর by মইনুল ইসলাম
- জীবনের নিরাপত্তা তাহলে কোথায়?-দিনেদুপুরে খুন
- সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন-পদ্মা সেতু প্র...
- চারদিক-ছয়চিরির দিঘির পাড়ে চড়ক উৎসব by মুজিবুর রহমান
- ব্লগ থেকে...
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-এখনই যা করতে হবে b...
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-আতঙ্কের নাম নৌ-দুর...
- বন্দরের আইন ও অবকাঠামো
- মাদকের বিস্তার
- পবিত্র কোরআনের আলো-যারা কৃপণতা করে আল্লাহর পথে খরচ...
- চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিরোধ এবং প্রসঙ্গ কথা b...
- ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড. এ কে এম রিয়াজুল হাস...
- ড. ইউনূস আমেরিকার কাছে এত প্রিয় কেন? by ড. গাজী সা...
- বঙ্গ রঙ্গ ভরা by সুভাষ সাহা
- রাজনীতি শিল্প ও শিল্পীবৃন্দ by মোহাম্মদ নুরাল হক
- বস্তি উচ্ছেদ-নন্দ ঘোষরা যে কারণে ঢাকায় আসেন by শরি...
- কণ্ঠস্বর-কালো বেড়ালের ঠিকানা by রাহাত খান
- হাতির প্রাণসংহার-কেন এই হৃদয়হীনতা?
- কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন-বৃহত্তর কল্যাণই হোক লক্ষ্য
- চরাচর-জীববৈচিত্র্য সংকট by আজিজুর রহমান
- রঙ্গব্যঙ্গ-শেয়ার কেলেঙ্কারির কাল্পনিক প্রতিবেদন by...
- বৃত্তের ভেতর বৃত্ত-সৌদিতে জনশক্তি রপ্তানি : স্বস্...
- রাজনৈতিক স্থিতিশীলতার অশনিসংকেত by এ এম এম শওকত আলী
- এ কিসের আলামত!
- স্বপ্ন কেন কেড়ে নেওয়া হবে
- পশ্চিমবঙ্গ by মাহবুব মোর্শেদ
- দুর্ঘটনা-যে জীবন ফড়িঙের, দোয়েলের by মোহাম্মদ মাহবু...
- চিকিৎসাসেবা-হাসপাতালে ২৪ ঘণ্টা ও কিছু আনুষঙ্গিক বি...
- চরাচর-সোমেশ্বরী নদীর রক্তখচিত অধ্যায় by বিশ্বজিৎ ভ...
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ তায়ালা অচিরেই অপবিত্রকে ...
- সিএনজির অপব্যবহার বন্ধ করে শিল্পে গ্যাস দিন by আবু...
- সদরে অন্দরে-নারীনীতি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার by...
- ইতিউতি-অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে by আতাউস...
- ভূস্বর্গ সাজেকে অভাবের থাবা by আহমেদ মুনির ও সাধন ...
- এই বর্ষায়ও পানি জমে যাবে নগরে
- ‘যদি সুন্দর একখান মুখ ফাইতাম...’ by ওমর কায়সার
- সাক্ষাৎকার-ধরতে হবে মূল ব্যক্তিকে by বনজ কুমার মজু...
- নগরে অবাধে ঢুকছে ইয়াবা by একরামুল হক
- অল্প স্বল্প গল্প
- হলিউড-মিস্টার অ্যান্ড মিসেস পিট
- বলিউড-সুপারহিট হাউসফুল টু
- মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১-সমালোচকদের রায়ে মনোন...
- মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১-তারকা জরিপে মনোনীত শ...
- বিড়াল ইঁদুর ধরে কি না সেটাই বিষয়-রেলের অতিরিক্ত দা...
- অবৈধ হেফাজতে সাত শিশু-সাবেক ডিআইজি ও তাঁর স্ত্রীর ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সাঈদীর বিরুদ্ধে মামলা-‘পিরোজপুরে ৩০ হাজার মানুষকে ...
- মৈত্রীবন্ধন: এগিয়ে চলোএক মঞ্চে দুই বাংলার দুই বিশি...
- ফাহিমা হত্যা-গাড়িচালক মিন্টু গ্রেপ্তার, হত্যার কথা...
- বিদ্যুৎ-পরিস্থিতির মারাত্মক অবনতি-তেলের খরচ বাড়ায় ...
- আপত্তি সত্ত্বেও সোহেল তাজ বহাল
- সবার একই জিজ্ঞাসা-‘ইলিয়াস নিখোঁজ কেন?’
- রোববার সারা দেশে বিএনপির হরতাল-মধ্যরাতে বনানীর রাস...
- ভারতের ঋণঃ কাঙালের খাট-পালঙ্ক by এম এ নোমান
- জ্যোতি বসুঃ যতদূর মনে পড়ে by ফাহমিদ - উর - রহমান
- টুকরো ক’টি বিষয় by মোহাম্মদ রফিকউজ্জামান
-
▼
Apr 19
(127)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment