Thursday, April 19, 2012
চিকিৎসাসেবা-হাসপাতালে ২৪ ঘণ্টা ও কিছু আনুষঙ্গিক বিষয় by বদিউল আলম মজুমদার
চিকিৎসাসেবা-হাসপাতালে ২৪ ঘণ্টা ও কিছু আনুষঙ্গিক বিষয় by বদিউল আলম মজুমদার
মোটা অঙ্কের বিল দিতে হলেও আমার স্কয়ার হাসপাতালে থাকার অভিজ্ঞতা সুখময়। আমি আশা করি, যারা আমার মতো পরিচিত মুখ কিংবা পদবলে ভিআইপি নাগরিক নন, তারাও একই মানের সেবা এখান থেকে পেয়ে থাকেন। আরও আশা করি, এ ধরনের সেবার মান যেন বজায় থাকে, যা আমাদের দেশে বজায় রাখা দুরূহ।
সর্বোপরি আমি অত্যন্ত খুশি হবো, যদি স্কয়ার হাসপাতালের উন্নতমানের সেবার উপকার কোনোভাবে এ দেশের অগণিত দরিদ্র জনগোষ্ঠীর কাছে পেঁৗছানো যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমার সে অনুরোধ রইল
গত ১০ জুলাই। ভোর ৫টার দিকে যথারীতি আমার ঘুম ভেঙে যায়। অনুভব করি বুকের বাঁ পাশে অর্থাৎ হার্টের ওপর এক ধরনের চাপ। খুব একটা গুরুত্ব না দিয়ে বিছানায় শোয়া অবস্থায়ই ইন্টারনেটে দিনের প্রধান খবরের কাগজগুলো পড়ে নিই। কিন্তু বুকের চাপ অব্যাহত থাকে।
ভাবি, হয়তো পরিশ্রান্ত বলেই শরীর প্রতিবাদ করছে। আগের দিন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী থেকে বাড়ি ফিরেছি। বিকেল ৫টার সময় রওনা দিয়ে রাত সাড়ে ১২টার সময় বাসায় পেঁৗছেছি। যেখানে যাত্রাপথ মাত্র ৩-৪ ঘণ্টার, সেখানে লেগেছে সাড়ে সাত ঘণ্টা। আরডিএ থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টায় চন্দ্রা পর্যন্ত পেঁৗছি, কিন্তু চন্দ্রা থেকে লাগে প্রায় চার ঘণ্টা।
আগের দিন আরডিএতে যেতেও লেগেছিল প্রায় সাত ঘণ্টা। এর বড় অংশই লেগেছে ঢাকা থেকে আশুলিয়া-ইপিজেড হয়ে চন্দ্রা পর্যন্ত। তাই ইপিজেড-আশুলিয়ার যানজট এড়ানোর জন্য ঠিক করি ফেরার পথে গাজীপুর চৌরাস্তা হয়ে ফিরব। কিন্তু কোনো পথেই ঢাকার যানজট এড়ানো গেল না!
আরডিএ যাওয়া-আসার এবং আরও সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, অতীতের ফেরি করে নগরবাড়ী হয়ে বগুড়ায় যাওয়া-আসার জন্য যে সময় লাগত এখনও প্রায় একই সময় লাগছে। অর্থাৎ শত শত কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ব্রিজ নির্মাণের ফলে উত্তরবঙ্গে যাতায়াতের সময় বাঁচানোর যে উপকারিতা তা কয়েক বছরেই দূরীভূত হয়ে গেছে। মাঝখানে শুধু বেড়েছে ব্যয় ও রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি। আমার আশঙ্কা, এভাবে চলতে থাকলে আমরা যাতায়াতের গতির দিক থেকে মধ্যযুগে ফিরে যেতে পারি। কিন্তু নাগরিকের এসব সমস্যা দূরীভূত করতে আমাদের সরকারগুলোর তেমন কোনো উদ্যোগই নেই, যেমন রয়েছে অপরাজনীতিতে লিপ্ত হওয়ার এবং মানুষের হৃদয়-মন জয় করার পরিবর্তে দমন-পীড়ন এবং মানুষের চোখে ধুলা দেওয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ও টিকে থাকার অপ্রচেষ্টায়।
বুকের ব্যথার কথায় ফিরে আসি। ব্যথা অব্যাহত থাকায় ভাবি, আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিলে তা হয়তো সেরে যাবে। তাই আরও ঘণ্টা দুই ঘুমানোর চেষ্টা করি। কিন্তু এতেও তেমন লাভ হয় না। তবুও বিশ্বাস হারাই না_ সেরে যাবে।
অফিসে স্টাফ মিটিং। আবার হরতালের দিন। তাই সাড়ে ৯টার দিকে হেঁটে অফিসে রওনা দেই। যাওয়ার আগে জিহ্বার নিচে একটি এনজিস্ট নিই। বাসা থেকে একটু হাঁটার পরই দেখি আমার পাশে একটি রিকশা এসে দাঁড়ায়। আমাকে রিকশায় ওঠার আহ্বান জানান হাজম মাহেগীর, যিনি স্ট্যান্ডার্ড ব্যাংক ধানমণ্ডি শাখার ম্যানেজার। আগের হরতালের একদিনও তিনি আমাকে এভাবে তার রিকশায় করে অফিসের পাশে নামিয়ে দিয়ে যান। রিকশায় ওঠার পর তিনি বলেন, আমার অফিস হয়ে তিনি আজ ব্যাংকে যাবেন।
আমার অফিস পাঁচতলায়। লিফট নেই। তাই মাহেগীর সাহেবকে নিয়ে রোজকার মতো হেঁটে পাঁচতলায় উঠি। অফিসের দরজা খুলে ঢুকে হাঁপাতে থাকি। সাংঘাতিক ঘর্মাক্ত হয়ে পড়ি। মাথাও একটু একটু ঘুরাতে থাকে। বমির ভাবও অনুভব করি। সোফার ওপর শুয়ে পড়ি। আমার স্ত্রীকে ফোন করি। সহকর্মীদের খবর দেই।
সবাই তাগিদ দিতে থাকে হাসপাতালে যাওয়ার। নিজেও এর প্রয়োজনীয়তা অনুভব করি। আমাদের বহু বছরের বিশ্বস্ত ড্রাইভার সেকেন্দারকে সবাই খোঁজ করতে থাকে। কিন্তু তার ফোন বন্ধ।
হাজম মাহেগীর তখন নিজ থেকে বললেন, তিনি বাসায় গিয়ে গাড়ি এনে আমাকে হাসপাতালে নিয়ে যাবেন। আমি বলতে থাকি_ হরতালের দিন, গাড়ি নিয়ে বের হওয়া ঝুঁকিপূর্ণ হবে। আমি রিকশায় হাসপাতাল যাব। কিন্তু তিনি তাতে কর্ণপাত করলেন না। তিনি বাসার উদ্দেশে রওনা দিলেন গাড়ি নিয়ে আসতে। তাকে বিরত করা গেল না। অর্থাৎ আমাদের সমাজে এখনও অনেক ব্যক্তি আছেন যারা পরোপকারের জন্য বড় ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেন না! এদের কারণেই শত স্বার্থপরতা সত্ত্বেও আমাদের সমাজটা এখনও চলমান আছে।
কয়েক মিনিটের মধ্যেই নিজে চালিয়ে মাহেগীর সাহেব গাড়ি নিয়ে এলেন। এখন সিদ্ধান্তের সময়_ কোন হাসপাতালে যাব? তিন বিকল্পের কথা ভাবা হলো : সোহরাওয়ার্দী হাসপাতাল, ল্যাবএইড ও স্কয়ার হাসপাতাল। এ প্রসঙ্গে আমার বারবার মনে পড়ে ১৫ বছর আগে একটি প্রাইভেট হাসপাতাল আমার মাকে তাদের অযত্ন-অবহেলার কারণে না খাইয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।
সোহরাওয়ার্দী সম্পর্কে অতীতের অভিজ্ঞতা ভালো নয়। আরও আগে বার-দুই সেখানে গিয়েছি, কিন্তু সন্তুষ্ট হতে পারিনি। একবার তো সোহরাওয়ার্দীতে গিয়ে রাত ৩টার সময় আমার বড় ছেলে মাহবুব, যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড টিমের স্বেচ্ছাব্রতী-কোচ, ছিনতাইয়ের কবলে পড়েছিল। এ কথা কারও অজানা নয়, সোহরাওয়ার্দীর মতো সরকারি হাসপাতালে গেলে সব ওষুধই বাইরে থেকে কিনে আনতে হয়। মাহবুব হাসপাতালের উল্টো দিকে ওষুধের দোকানে গিয়ে ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হয় এবং সে অনেকটা ধস্তাধস্তি করেই দৌড়ে পালিয়ে আসে। তাই সোহরাওয়ার্দী হাসপাতালে, যে প্রতিষ্ঠান নিজেই রুগ্ণ, না যাওয়ারই সিদ্ধান্ত হলো। প্রসঙ্গত কয়েক দশক আগেও সরকারি হাসপাতালগুলোর এমন করুণ দশা ছিল না_ বর্তমান অবস্থা বহুলাংশে দুর্নীতি-দুর্বৃত্তায়ন, দলতন্ত্র আর ফায়দাতন্ত্রেরই ফসল।
শুনেছি ল্যাবএইডের মান মোটামুটি ভালো। তবুও সবারই এক সুরে সিদ্ধান্ত স্কয়ারে যাওয়ার। অসুস্থ হলে আপনজনরা চায় রোগীর জন্য সর্বাধিক মানসম্মত চিকিৎসা_ হাসপাতালের ব্যয় নিজের সঙ্গতির মধ্যে কি-না সে বিবেচনা জরুরি অবস্থায় তেমন গুরুত্ব পায় না। তাই সবার চাপে স্কয়ারে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম।
হাসপাতাল নির্ধারণের সিদ্ধান্তে আরেকটি বিবেচনা গুরুত্ব পেয়েছিল। আগের দিন ভোরে আমার এক ভাতিজা মারা যায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। তার সেখানে হাইমাস অপারেশন হয়েছিল। অপারেশনের পর সে মারা যায়, কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে পুরো পরিবারই আর্থিকভাবে মৃতপ্রায় হয়ে পড়ে। যেমন তাকে প্রায় চার লাখ টাকা ব্যয় করে দু'দু'বার বল্গাড-পল্গাজমা নিতে হয়েছিল, পরে সার্জনের সঙ্গে আলাপ করে আমি জানতে পারি যে, এর কোনো প্রয়োজনই ছিল না। এ ছাড়াও তাকে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে ২০টি হিমোগেল্গাবিন/ইমোগেল্গাবিন ইনজেকশন দেওয়া হয়েছিল। এমন ব্যয়বহুল চিকিৎসা তার পুরো পরিবারকে আর্থিকভাবে সর্বস্বান্ত করে ফেলে। প্রসঙ্গত ১৩ লাখ টাকার ইনজেকশন কেনা হয়েছে আমাদের একজন ধনাঢ্য সংসদ সদস্যের মালিকানাধীন ফার্মেসি থেকে। আমার একজন অতি পরিচিত ডাক্তারের অনুরোধে মালিক এ সর্বস্বান্ত পরিবারটির জন্য ইনজেকশনপ্রতি, অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র ৫০০ টাকা ছাড় দেন।
মাহেগীর সাহেব নিজে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে আসেন হাসপাতালে। গাড়িতে বসে সৌদি আরবে কর্মরত আমার ডাক্তার-শ্যালকের কথামতো আরেকটি এনজিস্ট জিহ্বার নিচে দেই এবং তিনটি বেবি এসপ্রিন চিবিয়ে খেয়ে ফেলি (আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে মুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে খবর পেঁৗছে যায়)। হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ পথ দেখি ব্যারিকেড দিয়ে বন্ধ। কয়েকজন নিরাপত্তা প্রহরী ও পুলিশ দেখতে পাই পাশে। আমাদের তাই ঢুকতে হয় প্রবেশের পরিবর্তে প্রস্থানের পথ ধরে। জরুরি বিভাগের সামনে এসে দাঁড়াতে দেখি একটি পতাকা উড়ানো গাড়ি আসছে প্রবেশপথ দিয়ে। জানি না গাড়িতে কোনো মন্ত্রী কিংবা উপদেষ্টা ছিলেন। তবে হরতালের দিনেও, যখন আশপাশে কোনো গাড়ি-ঘোড়া ছিল না, তার আগমনের জন্য জরুরি বিভাগের প্রবেশপথ বন্ধ রাখতে হলো। হায় রে গণতান্ত্রিক রাষ্ট্রের ভিআইপি নাগরিক!
জরুরি বিভাগে প্রবেশের সঙ্গে সঙ্গেই কর্তব্যরত নার্স ও সহযোগীরা তাদের করণীয় করতে শুরু করেন। কেউ অক্সিজেন লাগিয়ে দেন। কেউ বল্গাডপ্রেসার মাপতে থাকেন। আয়োজন চলতে থাকে রক্ত নেওয়ার। ইসিজি করার। ইত্যাদি ইত্যাদি। তাদের সেবার মান দেখে মনে হয়েছে, কোনো বিদেশের হাসপাতালের জরুরি বিভাগের চেয়ে তাদের সেবার মান কম নয়। বাইরের হাসপাতালেও জরুরি বিভাগে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। এ ছাড়া আমার এক ডাক্তার ছেলে বিদেশের এক হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত।
কয়েক মিনিটের মধ্যেই ডাক্তার সারোয়ার-ই-আলম, যিনি স্কয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট, আসেন আমাকে দেখতে। তিনি প্রথমেই বলেন, তিনি আমাকে চেনেন। তিনি আমার কাছ থেকে জানতে চাইলেন আমার অবস্থা। তার সহকর্মীদের দিলেন প্রয়োজনীয় নির্দেশ। তিনি বললেন, আরেক ডাক্তার তাকে আমার স্কয়ার হাসপাতালে আসার ব্যাপারে টেলিফোন করেছেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশে এগুলো গুরুত্বপূর্ণ!
যাওয়ার আগে ডাক্তার সারোয়ার বলে গেলেন, কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জামানকে খবর দেওয়া হয়েছে, তিনি শিগগিরই আসবেন আমাকে দেখতে। তিনি দ্রুত এলেনও এবং আমার ইসিজি দেখলেন। আমার সঙ্গে কথা বললেন। জানতে চাইলেন আমার হৃদরোগের ইতিহাস। আমি বিস্তাারিতভাবে বললাম। বললাম সাইলেন্ট হার্টঅ্যাটাকের কথা। তেরো বছর আগে তিনটি স্টান্ট বা রিং লাগানোর কথা। আমাদের দেশে বদনাম আছে_ ডাক্তাররা কথা বলেন না, তাদের সঙ্গে কথা বলাও যায় না। কিন্তু ডা. তৌহিদুজ্জামানকে নিঃসন্দেহে তার ব্যতিক্রম_ তিনি বিস্তারিতভাবে আমার সঙ্গে কথা বলেছেন এবং আমার কথা শুনেছেন।
ডা. তৌহিদুজ্জামান আমাকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিলেন। আমাকে সিসিইউতে_ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, শুনলেই ভয় পাওয়ার মতো!_ নিয়ে যাওয়া হলো। সিসিইউতে প্রবেশ করে আশ্বস্তবোধ করলাম। মনে হলো সবকিছু সাজানা-গোছানো। পরিষ্কার-পরিচ্ছন্ন। নার্স এবং কর্তব্যরত ডাক্তারও তাদের দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান। সবকিছুই রুটিনমাফিক চলমান।
হাসপাতালে এক রাত আমাকে থাকতে হলো। ইতিমধ্যে বারবার আমার ইসিজি করা হয়। রক্ত পরীক্ষা করা হয়। বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়। সর্বোপরি আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়। লতা, ফারজানা, মর্জি, শম্পা নামের চারজন তরুণ বয়সের নার্স এবং কয়েকজন তরুণ ডাক্তার নিষ্ঠার সঙ্গে এ কাজটি করেন। কে বলে বাঙালিরা কাজ করে না_ অনুকূল পরিবেশে কর্মস্পৃহার দিক থেকে আমরা অদ্বিতীয়!
যথাযথ চিকিৎসা ও সেবার ফলে আরেকটি হার্টঅ্যাটাক এড়ানো গেল! তাই পরদিন আমার হাসপাতাল ত্যাগ করার কথা। বিদায়ের আগে ডা. তৌহিদুজ্জামান আমার চিকিৎসার জন্য কী কী করা হয়েছে তা ধৈর্যসহকারে বর্ণনা করলেন এবং কয়েকটি ওষুধ বদলিয়ে দিলেন। পরামর্শ দিলেন শিগগিরই যেন একটি এনজিওগ্রাম করি। আমার যথাযথ সেবা-যত্নের জন্য ডাক্তার ও তার সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ। আরও ধন্যবাদ অসংখ্য শুভানুধ্যায়ীকে, যারা বিভিন্নভাবে আমার খোঁজখবর নিয়েছেন এবং আমার শুভকামনা করেছেন_ এমনকি কিছু জায়গায় আমার জন্য প্রার্থনাও করা হয়েছে। সবার কাছে আমি কৃতজ্ঞ।
হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আমার মনে একটি ভাবনা বারবার উদিত হতে থাকে। বর্তমান বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে মোট বরাদ্দ ৮ হাজার ৮৮৯ কোটি টাকা। এ টাকায় বাংলাদেশের ১৬ কোটি মানুষের জনপ্রতি হিস্যা প্রায় ৫৫৫ টাকা, যার সিংগভাগই ব্যয় হয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ খাতে। অর্থাৎ এসব ব্যয় বাদ দিলে জনপ্রতি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এর অতি সামান্যই (হয়তো কয়েক টাকা) বাকি থাকবে। কিন্তু সমাজের অতিদরিদ্র ব্যক্তিও তার নিজের ও পরিবারের জন্য স্বাস্থ্য খাতে বার্ষিকভাবে সরকারি বরাদ্দের চেয়ে অনেক বেশি মাথাপিছু ব্যয় করে। তাই স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় হওয়া উচিত কৌশলগত, যাতে সরকারি ব্যয় জনগণের ব্যয়কে আরও বেশি 'ম্যাগনিফাই' বা অধিক ফলপ্রসূ করে তুলতে পারে। অর্থাৎ সরকার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলো যদি কার্যকরভাবে পরিচালিত হয়, সেগুলোতে নিয়োগপ্রাপ্ত লোকবল যদি সেখানে অবস্থান করে এবং তারা মানসম্মত সেবা প্রদান করে, তাহলে সাধারণ জনগণের স্বাস্থ্য খাতে ব্যয় করা অর্থ তাদের জন্য অনেক বেশি কল্যাণ বয়ে আনবে।
বিদায়ের আগে বিল নেওয়ার এবং পরিশোধের পালা। বিল মোটা অঙ্কের নিঃসন্দেহে। কিন্তু বিল দেখে আঁতকে উঠিনি, কারণ এতে একগাদা অপ্রয়োজনীয় টেস্ট বা প্রসিডিউরের চার্জ ছিল না, যা আমার ভাতিজার বেলায় ঘটেছিল। আমাদের সবারই জানা, অপ্রয়োজনীয় টেস্ট প্রদান এবং তা থেকে ডাক্তারদের কমিশন আদায় আমাদের ডাক্তারি পেশার জন্য একটি বড় কলঙ্ক। মনে হয়, স্কয়ার এর থেকে মুক্ত।
পরিশেষে মোটা অঙ্কের বিল দিতে হলেও আমার স্কয়ার হাসপাতালে থাকার অভিজ্ঞতা সুখময়। আমি আশা করি, যারা আমার মতো পরিচিত মুখ কিংবা পদবলে ভিআইপি নাগরিক নন, তারাও একই মানের সেবা এখান থেকে পেয়ে থাকেন। আরও আশা করি, এ ধরনের সেবার মান যেন বজায় থাকে, যা আমাদের দেশে বজায় রাখা দুরূহ। সর্বোপরি আমি অত্যন্ত খুশি হবো, যদি স্কয়ার হাসপাতালের উন্নতমানের সেবার উপকার কোনোভাবে এ দেশের অগণিত দরিদ্র জনগোষ্ঠীর কাছে পেঁৗছানো যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমার সে অনুরোধ রইল।
ড. বদিউল আলম মজুমদার : সম্পাদক সুজন_ সুশাসনের জন্য নাগরিক

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 19
(127)
- শ্রদ্ধাঞ্জলি-মায়ার মানুষ by উজ্জ্বল মেহেদী
- খোলা হাওয়া-বিএনপির সংসদে যাওয়া না-যাওয়া by সৈয়দ মন...
- অমর একুশে গ্রন্থমেলা-মুক্তচিন্তা আর তরুণ প্রাণের ম...
- মিসর-সেক্যুলার ও বিশ্বাসী, ধনী ও গরিব, লক্ষ্য সবার...
- আরব দুনিয়া-বিপ্লবী চেতনাকে কিসের ভয়? by স্লাভো জিজেক
- সময়ের প্রতিবিম্ব-বিচার বিভাগের ওপর সাঁড়াশি আক্রমণ ...
- অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুন-এই বর্বরতা আর ক...
- খালেদার মামলা প্রত্যাহার করুন-কোনো অবস্থায় হরতাল নয়
- নাইট ক্লাবে হিলারি ক্লিনটন!
- সাগর-রুনি হত্যাকাণ্ড-ব্যর্থতা স্বীকার ডিবির, তদন্ত...
- গুলশানে নারী উদ্যোক্তা খুন-গাড়িচালক গ্রেপ্তার গয়না...
- মায়ের কান্না থামে না
- নিপুণের আহ্বান by বিপুল হাসান
- আজ সিলেট বিভাগে হরতাল-বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্...
- আতংকিত সাব্বির-চুমকি by অনন্যা আশরাফ
- স্মরণ-বাবাকে শ্রদ্ধাঞ্জলি by সুমনা হাসান
- টাইম ম্যাগাজিনের জরিপে প্রভাবশালী তালিকায় পপক্রেজ ...
- সপ্তাহের হালচাল-রাজপথের আগে সংসদে ঝড় তুলুন by আব্দ...
- কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই
- বিশ্ব জলাভূমি দিবস-বিল, বিমানবন্দর ও প্রতিবেশ-বিবা...
- নেত্রীর নির্দেশেই ইলিয়াস লুকিয়ে থাকতে পারেঃ প্রধান...
- বিশ্বকাপ ও ভবঘুরে-ভূতগুলো সব কোথায় গেল? by ফারুক ও...
- বিএনপি নিজেরাই মানুষ হত্যা-গুম করেঃ প্রধানমন্ত্রী
- সময়ের প্রেক্ষিত-ধিক্ তোমাকে, মোবারক! by মনজুরুল হক
- একদিন হারিয়ে যাওয়া শৈশবে by কাজল কেয়া
- সরকারের সুপারিশে মামলা প্রত্যাহার বাঞ্ছনীয় নয়-‘অস্...
- প্রধান বিচারপতির সিদ্ধান্তে আস্থা রাখুন-উত্তপ্ত সু...
- যেন হিটলারের টর্চার সেলঃ মওদুদ
- অনলাইন বিজ্ঞাপনে ৩১০০ কোটি ডলার! by সাব্বিন হাসান
- বনে স’ মিল, জানে না বনবিভাগ! by জাকারিয়া হৃদয়
- অগ্নি-৫: দশটি বিশেষ দিক
- ১৮ দলের জোট হলো-তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ...
- শেকলে বাঁধা রাখাল বালক by জাকারিয়া হৃদয়
- শিশু পাচার : সাবেক ডিআইজি আনিস ও স্ত্রীর যাবজ্জীবন
- র্যাব ও এজেন্সির লোকেরা তুলে নিয়ে গেছে : খালেদা
- চারদিক-তার আর সাহায্যের দরকার নেই by বিলকিস নাহার
- সরল গরল-সুপ্রিম কোর্টে ‘ঘুষ’, টিআইবি ও মাহমুদুল ইস...
- বিক্ষুব্ধ মিসর-একটি বিপ্লবের মুখোমুখি by মানসুরা এ...
- গদ্যকার্টুন-অফিসে আসলে আমরা কী করি by আনিসুল হক
- সহজিয়া কড়চা-সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক দল ও নেতৃত্ব...
- মাতৃভাষা বাংলার মর্যাদা কোথায়-ভাষার মাস
- সহিংসতা নয়, আলোচনাই সমাধানের পথ-প্রস্তাবিত বিমানবন্দর
- চারদিক-শহীদ সাবেরের জীবন ও জগৎ by মযহারুল ইসলাম
- দুর্ঘটনা-ফুকুশিমার হুঁশিয়ারি by মশিউল আলম
- গোধূলির ছায়াপথে-যাকে ভালোবাসা যায় by মুস্তাফা জামা...
- আরব জাগরণ-লড়াই একদমই শেষ হয়ে যায়নি by তারিক আলী
- রাজনীতি-মন্ত্রীদের দারিদ্র্য by এ কে এম জাকারিয়া
- কালের পুরাণ-জাসদ: না বিপ্লব, না সমাজতন্ত্র by সোহর...
- বিষয়টি সামগ্রিকভাবে দেখতে হবে-চিকিৎসক ও স্বাস্থ্যসেবা
- সবার সঙ্গে মতৈক্যের ভিত্তিতে করতে হবে-তত্ত্বাবধায়ক...
- মানুষের মুখ-অবাক চা পান by অলোক বসু
- কালের পুরাণ-তাহেরের বিচার অবৈধ, খালেদ হত্যা বৈধ হব...
- সমাজ-ক্রিকেট, মিডিয়া ও পাঠ প্রসঙ্গ by জুনান নাশিত
- অর্থনীতি-৪০ বছরে আমাদের পথচলা by মামুন রশীদ
- তারা এখনো বাকশালী ধ্যানধারণায় মগ্ন by এম কে আনোয়ার
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা হবে আরও আধুনিক by সুরঞ্...
- খালটির ওপর কালভার্ট নির্মাণ করুন-নিজের আইন ভঙ্গ কর...
- প্রতিবাদের নামে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে ...
- চারদিক-শুদ্ধ জাতীয় সংগীত নিয়ে কর্মশালা by গাজীউল হক
- ব্লাড ষাটেই ভাবতেন পাকিস্তান ভেঙে যাবে
- রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি
- নানা প্রশ্ন, নানা হিসাব-দুই সপ্তাহে সিলেট বিএনপি ও...
- রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ইলিয়াস আলী
- বুয়েটে অচলাবস্থা-ধর্মঘট নয়, আলোচনায় বসুন
- ইলিয়াস আলী নিখোঁজ-এ রহস্য কি উন্মোচিত হবে
- পবিত্র কোরআনের আলো-যারা অপরাধ উপলব্ধি করে ফিরে আসত...
- চরাচর-রঙপুর গ্রামের গণহত্যা by গৌরাঙ্গ নন্দী
- বিশ্বব্যাংক ও আইএমএফের অফিস কি তুলে দেওয়া উচিত? by...
- রেলমন্ত্রীর ট্রেন মিস by প্রভাষ আমিন
- সাদাকালো-দেশ বিভাগের যন্ত্রণা কাঁটাতারের বাধা মানে...
- নগর নিসর্গ-অরক্ষিত সোহরাওয়ার্দী উদ্যান by মোকারম হ...
- অর্থনীতি-নতুন ব্যাংক নিয়ে চাপান উতোর by মইনুল ইসলাম
- জীবনের নিরাপত্তা তাহলে কোথায়?-দিনেদুপুরে খুন
- সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন-পদ্মা সেতু প্র...
- চারদিক-ছয়চিরির দিঘির পাড়ে চড়ক উৎসব by মুজিবুর রহমান
- ব্লগ থেকে...
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-এখনই যা করতে হবে b...
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-আতঙ্কের নাম নৌ-দুর...
- বন্দরের আইন ও অবকাঠামো
- মাদকের বিস্তার
- পবিত্র কোরআনের আলো-যারা কৃপণতা করে আল্লাহর পথে খরচ...
- চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিরোধ এবং প্রসঙ্গ কথা b...
- ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড. এ কে এম রিয়াজুল হাস...
- ড. ইউনূস আমেরিকার কাছে এত প্রিয় কেন? by ড. গাজী সা...
- বঙ্গ রঙ্গ ভরা by সুভাষ সাহা
- রাজনীতি শিল্প ও শিল্পীবৃন্দ by মোহাম্মদ নুরাল হক
- বস্তি উচ্ছেদ-নন্দ ঘোষরা যে কারণে ঢাকায় আসেন by শরি...
- কণ্ঠস্বর-কালো বেড়ালের ঠিকানা by রাহাত খান
- হাতির প্রাণসংহার-কেন এই হৃদয়হীনতা?
- কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন-বৃহত্তর কল্যাণই হোক লক্ষ্য
- চরাচর-জীববৈচিত্র্য সংকট by আজিজুর রহমান
- রঙ্গব্যঙ্গ-শেয়ার কেলেঙ্কারির কাল্পনিক প্রতিবেদন by...
- বৃত্তের ভেতর বৃত্ত-সৌদিতে জনশক্তি রপ্তানি : স্বস্...
- রাজনৈতিক স্থিতিশীলতার অশনিসংকেত by এ এম এম শওকত আলী
- এ কিসের আলামত!
- স্বপ্ন কেন কেড়ে নেওয়া হবে
- পশ্চিমবঙ্গ by মাহবুব মোর্শেদ
- দুর্ঘটনা-যে জীবন ফড়িঙের, দোয়েলের by মোহাম্মদ মাহবু...
- চিকিৎসাসেবা-হাসপাতালে ২৪ ঘণ্টা ও কিছু আনুষঙ্গিক বি...
- চরাচর-সোমেশ্বরী নদীর রক্তখচিত অধ্যায় by বিশ্বজিৎ ভ...
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ তায়ালা অচিরেই অপবিত্রকে ...
- সিএনজির অপব্যবহার বন্ধ করে শিল্পে গ্যাস দিন by আবু...
- সদরে অন্দরে-নারীনীতি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার by...
- ইতিউতি-অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে by আতাউস...
- ভূস্বর্গ সাজেকে অভাবের থাবা by আহমেদ মুনির ও সাধন ...
- এই বর্ষায়ও পানি জমে যাবে নগরে
- ‘যদি সুন্দর একখান মুখ ফাইতাম...’ by ওমর কায়সার
- সাক্ষাৎকার-ধরতে হবে মূল ব্যক্তিকে by বনজ কুমার মজু...
- নগরে অবাধে ঢুকছে ইয়াবা by একরামুল হক
- অল্প স্বল্প গল্প
- হলিউড-মিস্টার অ্যান্ড মিসেস পিট
- বলিউড-সুপারহিট হাউসফুল টু
- মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১-সমালোচকদের রায়ে মনোন...
- মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১-তারকা জরিপে মনোনীত শ...
- বিড়াল ইঁদুর ধরে কি না সেটাই বিষয়-রেলের অতিরিক্ত দা...
- অবৈধ হেফাজতে সাত শিশু-সাবেক ডিআইজি ও তাঁর স্ত্রীর ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সাঈদীর বিরুদ্ধে মামলা-‘পিরোজপুরে ৩০ হাজার মানুষকে ...
- মৈত্রীবন্ধন: এগিয়ে চলোএক মঞ্চে দুই বাংলার দুই বিশি...
- ফাহিমা হত্যা-গাড়িচালক মিন্টু গ্রেপ্তার, হত্যার কথা...
- বিদ্যুৎ-পরিস্থিতির মারাত্মক অবনতি-তেলের খরচ বাড়ায় ...
- আপত্তি সত্ত্বেও সোহেল তাজ বহাল
- সবার একই জিজ্ঞাসা-‘ইলিয়াস নিখোঁজ কেন?’
- রোববার সারা দেশে বিএনপির হরতাল-মধ্যরাতে বনানীর রাস...
- ভারতের ঋণঃ কাঙালের খাট-পালঙ্ক by এম এ নোমান
- জ্যোতি বসুঃ যতদূর মনে পড়ে by ফাহমিদ - উর - রহমান
- টুকরো ক’টি বিষয় by মোহাম্মদ রফিকউজ্জামান
-
▼
Apr 19
(127)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment