Friday, December 9, 2011
জীবনের দাম এত কম by ওয়াকিল আহমেদ হিরন
জীবনের দাম এত কম by ওয়াকিল আহমেদ হিরন
জীবনের দাম এতই কম! বিশ্বের কোনো কোনো দেশে পোষা কুকুর-বিড়াল হত্যা করলে ১০ বছরের বেশি সাজার বিধান রয়েছে। এমনকি অনেক দেশে বেপরোয়াভাবে পথ চলার দায়ে সাজা ও অর্থদণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ এ কেমন দেশ! রাস্তায় চালকের ভুলে সাধারণ মানুষের প্রাণ অকালে ঝরে পড়লেও সর্বোচ্চ সাজা মাত্র তিন বছর। শুধু দু'একটি নয়, একসঙ্গে শতাধিক প্রাণ কেড়ে নিলেও একই শাস্তির বিধান।
আইনের সীমাবদ্ধতায় গতকাল আবারও 'গুরুপাপে লঘুদণ্ডের' এমন একটি দুঃখজনক নজির স্থাপিত হলো চট্টগ্রামের আদালতে। বহুল আলোচিত চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৪৪ জন মর্মান্তিকভাবে নিহতের ঘটনায় চালক মফিজউদ্দিনকে দুটি ধারায় মোট পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদা ইয়াসমিন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আইনবিদরা বলছেন, আইনের সীমাবদ্ধতার কারণে বিচারক এর বেশি দণ্ড দিতে পারেননি। তারা এই আইনের সংশোধন দাবি করেন। শুধু আইন বিশেষজ্ঞই নয়, মিরসরাইয়ে নিহত স্কুলছাত্রের বাবা-মা এবং শিক্ষকরাও আইন সংশোধনের দাবি তুলেছেন।
আইনজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রচলিত দুর্বল এই আইনকে পরিবর্তন করে কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। অন্যথায় অপরাধীরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যাবে। সড়ক দুর্ঘটনায় শাস্তি আরও কঠোর করার দাবি সব শ্রেণী-পেশার মানুষের দীর্ঘদিনের। তবে এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা আগামীতে যেন কমে আসে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অবশ্য মামলার বাদী কবির আহমদ নিজামী বলেন, বিচার দ্রুত হয়েছে, এটুকুই সান্ত্বনা। এতগুলো জীবনের বিনিময়ে এটুকু শাস্তি সন্তুষ্ট হওয়ার মতো নয়।
আগস্ট মাসে মানিকগঞ্জে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী আশফাক মুনীর মিশুকসহ অন্যরা। তাদের অকাল মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে। সব শ্রেণী-পেশার মানুষ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানায়। যোগাযোগমন্ত্রীর পদত্যাগ ও জীবনের নিরাপত্তা বিধান করে অদক্ষ এবং অযোগ্য চালকদের লাইসেন্স না দেওয়ার দাবিতে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে জনতা ঈদের দিন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করে। এই অনশনের প্রতি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সংহতি জানিয়েছিলেন। এ পরিস্থিতিতে কিছুদিন সড়ক দুর্ঘটনা কমলেও পরে আবার আগের অবস্থা।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে একটি ধারায় ট্রাকচালক মফিজকে তিন বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। চালকের দোষে দুর্ঘটনায় যাত্রী জখম হওয়ায় আরেকটি ধারায় তাকে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়। এ দুটি সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। এ সময় আদালত কক্ষে ট্রাকচালক মফিজ উপস্থিত ছিলেন।
রায় প্রসঙ্গে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক সমকালকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি আইনটি দুর্বল। এটা বদলাতে হবে। কে শোনে কার কথা। কোনো সরকারই জনগণের কথা শোনে না। এখন যা হওয়ার তাই হবে। সড়ক দুর্ঘটনায় মানুষ মরবে আর লঘুদণ্ড হবে। তাতে সরকারের কিছু যায়-আসে না। ক্ষতি আপনার-আমারই হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান সমকালকে বলেন, আইনে যেটা আছে আদালত সেটাই দিয়েছেন। এর চেয়ে আদালতের বেশি কিছু করার নেই। এতগুলো শিশুর প্রাণ কেড়ে নেওয়া হলো_ চালকের মাত্র পাঁচ বছর শাস্তি হলো_ এটা যথেষ্ট কি-না, এর জবাবে তিনি বলেন, সরকারের উচিত আইনটি আরও শক্তিশালী করা। এ নিয়ে সব শ্রেণী-পেশার মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।
আইন বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক সমকালকে বলেন, সড়ক দুর্ঘটনার জন্য ফৌজদারি শাস্তির বিধান পৃথিবীর বেশির ভাগ দেশে নেই। কারণ, দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটায় না। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সংশ্লিষ্ট বাস-ট্রাকের মালিক ও ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণের বিরাট অর্থ আদায় করা ছাড়া দুর্ঘটনা হ্রাসে আর কোনো কার্যকর পন্থা নেই। তিনি বলেন, চালককে শাস্তি দিয়ে দুর্ঘটনা কমেনি। বিদেশে আনফিট গাড়ি রাস্তায় নামলে মালিককে জরিমানা দিতে হয়। আমাদের দেশেও একই ধরনের বিধান করা উচিত বলে মনে করেন তিনি।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সমকালকে বলেন, আমি এ বিচার মানি না। চালকের ভুলের জন্য একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৪৪টি তাজা শিশুর প্রাণ চলে গেল। আর চালকের মাত্র পাঁচ বছর সাজা হলো। এটা মেনে নেওয়া যায় না। চলমান আইন বাতিল করে এরশাদ আমলের ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ ধারা বলবৎ করতে হবে। আগের আইনে বিচার না হলে আমরা ন্যায়বিচার পাব না। চালকরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাবে। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে ১৮ বছর ধরে আন্দোলন করছি। এ পর্যন্ত কারোরই সাজা হয়নি। এই শাস্তি বাস্তবায়ন হলে একটা শুভ সূচনা হবে।
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, এই শাস্তি কোনোমতেই যৌক্তিক নয়। এতগুলো শিশুকে হত্যা করা হলো। শাস্তি হলো মাত্র পাঁচ বছরের। এটা কীভাবে হয়। আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও কঠোর আইন প্রণয়ন করতে হবে। হত্যা মামলায় যে শাস্তির বিধান আছে সড়ক দুর্ঘটনায়ও একই বিধান করা উচিত। তার মতে, প্রচলিত আইনের ধারা যথেষ্ট নয়।
মিরসরাই ট্র্যাজেডি প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের আইনে অনেক ফাঁক-ফোকর আছে। এ ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা বের হয়ে যায়। তিনি বলেন, রায় সম্পর্কে মন্তব্য করার এখতিয়ার নেই আমার। এটি আইনগত বিষয়। সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, দুর্ঘটনা রোধে তার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি মন্ত্রী হওয়ায় আর সড়ক দুর্ঘটনা ঘটবে না_ এটা বলতে পারি না। দুর্ঘটনা যাতে কমে আসে এ জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।
জানা গেছে, অতীতে সড়ক দুর্ঘটনায় মারা গেলে চালকের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা করা হতো। ওই ধারায় শাস্তির বিধান ছিল সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড। বর্তমানে ফৌজদারি দণ্ডবিধির ২৭৯ ধারায় চালকের বিরুদ্ধে মামলা করার বিধান রাখা হয়েছে। প্রচলিত ধারায় চালক দোষীসাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ তিন বছর সাজা ভোগ করতে হবে।
আইনজীবীরা জানান, দেড়শ' বছরের আগে ব্রিটিশদের প্রণীত আইনে সাজার মেয়াদ ছিল সাত বছর। এরশাদ সরকারের আমলে সড়ক দুর্ঘটনায় ঘাতক চালকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও জামিন অযোগ্য ধারা আরোপ করা হয়েছিল। কিন্তু চালকদের আন্দোলনের মুখে এ শাস্তি বাতিল করে পুরনো ধারা বহাল করা হয়। এরপর ১৯৮৫ সালে রাষ্ট্রপতি এক অধ্যাদেশ জারির মাধ্যমে সাজার মেয়াদ শিথিল করে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর করা হয়। ফৌজদারি কার্যবিধির ৩০৪ক ধারায় সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও কার্যবিধির ৩০৪খ ধারায় সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম সমকালকে বলেন, 'সড়ক দুর্ঘটনা আইন সংশোধন করে চালকের সর্বোচ্চ শাস্তির বিধান করা প্রয়োজন। একসঙ্গে ৪৪ স্কুলছাত্রের প্রাণহানির ঘটনা দেশের ইতিহাসে প্রথম। সাজা কম হওয়ায় এ রকম ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটবে। একই অভিমত ব্যক্ত করে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী জানান, যে হারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, তা রোধ করতে হলে বর্তমান আইনটি সংশোধন করা জরুরি।
মামলার বাদী মিরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ মামলার রায়ের পর বলেছেন, তিনি তো প্রচলিত আইনেই এ ঘটনার বিচার চেয়েছেন। আসলে প্রচলিত আইন একেবারেই দুর্বল।
দুর্ঘটনায় নিহত আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোফাজ্জল হোসেনের বাবা জহিরউদ্দিন আইনের দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'আমি জানতাম ড্রাইভারদের পাঁচ থেকে সাত বছরের বেশি সাজা হবে।' প্রচলিত আইন সংস্কারের বিষয়ে তিনি বলেন, 'দেশের অনেক লোক এ দাবিতে আন্দোলন-সংগ্রাম করে জুতার মালা খেয়েছেন। ইলিয়াস কাঞ্চনকে যে সভায় জুতার মালা (প্রতীকী) দেওয়া হয়, সেখানে মন্ত্রী শাজাহান খানও উপস্থিত ছিলেন। উনি তো সরকারেরই অংশ। আমার মতো সাধারণ লোক আর দাবি করে কী হবে?'
আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেকের এক কথা। নিজের সন্তানতুল্য শিক্ষার্থীদের হারিয়ে ঘটনার পর কয়েকদিন শুধুই কেঁদেছিলেন এ শিক্ষক। তিনি বলেন, এ দুর্ঘটনায় সারাদেশ মর্মাহত হয়েছিল। সবাই বলবে, এটা অতি নগণ্য সাজা। জানি, প্রচলিত আইনে সীমাবদ্ধতা আছে। আইন কঠোর করার দাবি জানান তিনি। তবে বিচার দ্রুত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জাফর।
দুর্ঘটনায় নিহত আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবু ফিনুজনের বাবা রিদোয়ান বলেন, আমরা শোকার্ত। চালকের ফাঁসি হলেও আমার ক্ষতি পূরণ হবে না। তবে দ্রুত বিচার হওয়ায় আমি সন্তুষ্ট।
মিরসরাই (চট্টগ্রাম) থেকে বিপুল দাশ জানান, আলোচিত মিরসরাই ট্র্যাজেডি মামলার রায় নিয়ে নিহত ছাত্রদের পরিবার, শিক্ষক, সহপাঠীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রায়ের খবর মিরসরাইয়ে এসে পেঁৗছলে সচেতন মহল দেশের বর্তমান দুর্বল মোটরযান আইনের ব্যাপক সমালোচনা এবং ওই আইনকে সময়োপযোগী করে সংশোধনের দাবি জানায়।
জানা গেছে, গত ১১ জুলাই মিরসরাই সদর থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে উপজেলার আবুতোরাব-বড়তাকিয়া সড়কের পশ্চিম সৈদালী এলাকায় স্কুলছাত্র বহনকারী একটি মিনি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় ৩৭ ছাত্রসহ ৩৯ জন নিহত হয়। আহত হয় ১৮ জন। আহতদের মধ্য থেকে আরও ৫ ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফলে মৃতের সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে। দুর্ঘটনার রাতে মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বাদী হয়ে মিনি ট্রাকচালক মোঃ মফিজুর রহমানকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের চার মাস ২৯ দিন পর গতকাল আলোচিত ওই মামলার রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার পর মামলার বাদী চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বলেন, আমি দেশের প্রচলিত আইনে বিচার দাবি করে এসেছি। অপরাধের তুলনায় অভিযুক্তের শাস্তি অত্যন্ত হালকা হওয়ার জন্য মোটরযানের বর্তমান দুর্বল আইনই দায়ী। তারপরও মামলার বিচারকাজ দ্রুত শেষ হওয়ায় সরকার ও আদালতের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্র্যাজেডিতে নিহত ছাত্র সাখাওয়াত হোসেনের বাবা আনোয়ার হোসেন, ইমরান হোসেন ইমনের বাবা আবুল কাশেম, নয়ন শীলের মা নীলিমা রানী শীল রায় শুনে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ আইন সংস্কার প্রয়োজন। একজন মানুষকে হত্যা করলে যেখানে আসামির যাবজ্জীবন কারাদ অথবা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেখানে ৪৪ জন ছাত্রকে মেরে ফেলার ঘটনায় অভিযুক্তের মাত্র ৫ বছর সাজা হয়। এটা মেনে নেওয়া যায় না। তারা বলেন, মোটরযান আইন আরও সংশোধন করে যেন নতুন আইন প্রণয়ন করা হয়। তাহলে মিরসরাই ট্র্যাজেডির মতো এমন ঘটনার আর জন্ম হবে না।
ট্র্যাজেডিতে নিহত সামছুদ্দীনের মামাতো ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মোঃ আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার মামলায় অভিযুক্ত চালক মফিজুর রহমানের ফাঁসি হওয়া উচিত ছিল। কিন্তু দেশের দুর্বল আইনের কারণে এমন রায়ে আমরা খুশি হতে পারিনি।
আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী সরওয়ার উদ্দিন, মোঃ রুবেল, তনুশ্রী চৌধুরী, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন, মেরিনা আক্তার বলেন, দেশের প্রচলিত আইনের বাইরে এ রায় ঘোষণা হয়নি। আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করতে পারছি না। তারা মোটরযানের বর্তমান আইনকে সংশোধন এবং ট্রাফিক আইনের সঠিক বাস্তবায়ন দাবি করেন।
আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার কান্তি রায় বলেন, রাষ্ট্রীয় আইনের কাঠামোতে যে বিধান রয়েছে সে বিধান হিসেবে মামলায় রায় হয়েছে। ওই রায়কে আমাদের সম্মান করতে হবে। আইনের দুর্বলতার কারণে সন্তোষ প্রকাশ করার মতো রায় হয়নি। দ্রুত মামলার রায় ঘোষণা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনার দিন ৩৯ জন এবং দুর্ঘটনার পর আরও ৫ ছাত্রকে আমরা হারিয়েছি। জীবনের মূল্য টাকা অথবা কাউকে সাজা দিয়ে হয় না। ট্র্যাজেডির ঘটনায় আমরা অভিযুক্তের সর্বোচ্চ সাজা দাবি করেছিলাম। দেশের প্রচলিত আইনে ওই মামলার রায় ঘোষণা করা হয়েছে। তবে এ রায় আমরা মেনে নিতে কষ্ট হচ্ছে। তিনি মোটরযানের বর্তমান আইনকে সংশোধন করে নতুন আইন করার পক্ষে মত দেন। শুধু আইন দিয়ে নয়, ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীদের সচেতন হতে হবে।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
December
(2900)
-
▼
Dec 09
(84)
- ইস্টবেঙ্গল আজও ভোলেনি মুন্নাকে by সনৎ বাবলা
- চোখে দেখেই ফিটনেস সনদ দিচ্ছে বিআরটিএ by টিটু সাহা
- সুপার ফোরে খুলনা, ঢাকা মেট্রো, রাজশাহী ও সিলেট
- মুখোমুখি প্রতিদিন-এটাকে আমার পাকিস্তানভাগ্য বলতে প...
- চমক, বিস্ময়, অঘটন আর নাটক
- মালয়েশিয়া গেছে চবি ক্রিকেট দল এবার শিরোপা জয়ের স্ব...
- মেধস মুনি আশ্রম যেখান থেকে শুরু হয়েছিল দুর্গাপূজা ...
- লোডশেডিং বেড়েছে by রুবেল খান
- বেহাল নগর by কাজী আবুল মনসুর
- এই তো শেবাগ! by সামীউর রহমান
- বাংলাদেশ কিভাবে ঠেকাবে এই পাকিস্তানকে! by কামরুল হ...
- এই বাংলাদেশ, সেই বাংলাদেশ
- গ্রুপ থেকে বিদায় ম্যানইউর, পারল না সিটিও
- ভারতের সিরিজ জয়
- পদ হারালেন এসআইবিএলের চার পরিচালক
- ১০ শতাংশ মূলধন সংরক্ষণ করেছে বেশিরভাগ ব্যাংক by ওব...
- ঢাকায়ও একজন আইভী প্রয়োজন by আবিদ রহমান
- রেল আর পদ্মা সেতুর কালো বিড়াল! by ফজলুল বারী
- আগামীকাল বাটেক্সপো শুরু
- নতুন বিশ্ব মেরুকরণের আভাস! by মাহবুব মিঠু
- নারী নির্যাতন ও নারীর ক্ষমতায়নের ভন্ডামী by আহমেদ ...
- করবান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ
- একাত্তরের যুদ্ধাপরাধঃ আর্চার ব্লাড বনাম স্টিফেন র...
- মতবিনিময় সভায় কম্পানি করদাতারা-আইনের অস্পষ্টতায় বি...
- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা-মন্ত্রণালয়গুলোকে ত্রৈমা...
- জেনেভায় ডাব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলন-এলডিস...
- তামিম ইকবালের দুঃসময় by রুবেল খান
- পাকিস্তান ক্রিকেটে সুখের সময়
- ৫ দিনের লম্বা চ্যালেঞ্জ by সঞ্জয় সাহা পিয়াল
- রাশিয়ায় অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী :পুতিন
- টুজি দুর্নীতি :ফেঁসে যাচ্ছেন চিদাম্বরম!
- মমতাকে দেখে শিখছে সিপিএম
- শেয়ারবাজার-সূচক আবারও পাঁচ হাজারের নিচে নামল
- সরকারি স্কুলে ভর্তি-প্রথম শ্রেণীতে শুধু লটারি বয়সস...
- জুরাইনে আওয়ামী লীগের সমাবেশ পণ্ড :সংঘর্ষ
- প্রকৃতির রহস্য- গুহাটা যেন নরমুণ্ড!
- ডারবান সম্মেলন শেষ আজ-সমঝোতার পথে নেতারা :১০০ বিলি...
- ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষীর বর্ণনা-সাঈদী লুটপাট ...
- মানবাধিকার সুরক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে-সমকালে ...
- হাইকোর্টে গিয়ে আগাম জামিন নিলেন খালেদা জিয়া
- বালিতে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা-গণতন্ত্র ছাড়...
- নীতা-নৈতিকতার ফাঁদ by হামীম কামরুল হক
- উৎপলা-উৎপলাকে নিয়ে নতুন তর্ক by শাহনাজ নাসরীন
- বিনোদিনী-আত্মদহনে দগ্ধ দৃঢ় মূর্তি by ওয়াসীম পলাশ
- রামিয়া-'ঢোঁড়াইরা ঢোঁড়া সাপের জাত', রামিয়ারা গোখরা ...
- চলতি বছর দুই সহস্রাধিক প্রবাসীর লাশ ফেরত এসেছে by ...
- বনশ্রী এলাকায় তীব্র গ্যাস সংকট by তাওহীদ সৌরভ
- পথচারীর মৃত্যু, দায় কার by মাসুম মিজান
- হায়! তাহাদের মা যখন ছিনাল by শোয়াইব জিবরান
- কাদম্বিনী বক্রভাষী by সাইদ হাসান দারা
- সুবাসীর খলযাত্রা by মিল্টন বিশ্বাস
- রোহিণী-নায়িকা, না খলনায়িকা by কামরুজ্জামান জাহাঙ্গীর
- হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার
- সন্ধিক্ষণের যাত্রী by জ্যোতিপ্রকাশ দত্ত
- শহীদ কাদরী বললেন-'বাংলার মাটির গভীরে প্রোথিত আমার...
- বেগম রোকেয়ার এয়ুটোপিয়া by সলিমুল্লাহ খান
- ত থ্য বি চি ত্র-রাস্তার ঝাড়ূদার
- র ঙ বে র ঙ-অদ্ভুত শিল্পবোধ...
- বিশেষ রচনা-হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদ by ইমদা...
- স্মরণাঞ্জলি-রোকেয়া : অসম সাহসের আধার
- আলোকের এই ঝরনাধারায় পর্ব-৫৩-এশিয়াটিকে যোগদান by আল...
- শেকড়ের ডাক-হরতালের সমর্থনে বুদ্ধিজীবীরা by ফরহাদ ম...
- পাকিস্তান-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কী? by শহিদুল ...
- এ নাটকে পুলিশই মহানায়ক
- অনুদানের জন্য জমা পড়েছে ৫০টি চলচ্চিত্র by মঈন আবদু...
- মুমিনের কাজ দ্বীনের পথে ডাকা by নুরুল্লাহ আকন্দ
- দাসত্ব নয়, ভ্রাতৃত্ব by ফরহাদ জাকারিয়া
- নিপীড়নের প্রতিবাদে আত্মহত্যা-দোষীদের শাস্তি নিশ্চি...
- বিপদের মুখে উপকূলীয় জীবন-তাদের রক্ষায় দ্রুত ব্যবস্...
- প্রতিবন্ধীরা সমাজেরই অংশ by মুফতি এনায়েতুল্লাহ
- এ শাই গার্ল উইথ এ গান by অজয় দাশগুপ্ত
- জরুরি সমস্যা-বাংলাদেশের জনসংখ্যা আসলে কত? by শাহনে...
- রাজনীতি-তেল নিয়ে তেলেসমাতি by নুরুল ইসলাম বিএসসি
- ধর নির্ভয় গান-১-এর পেছনে ৯ by আলী যাকের
- বিদ্যুৎ সাশ্রয়-আপনি আচরি ধর্ম...
- মন্ত্রিসভায় রদবদল-আরও কম কথা আরও বেশি কাজ
- জীবনের দাম এত কম by ওয়াকিল আহমেদ হিরন
- সরকারি স্কুলে ভর্তি-প্রথম শ্রেণীতে শুধু লটারি বয়সস...
- সেমিস্টার ফি জোগাড় করতে বন্ধুকে খুন
- টেস্ট তো আরো বেশি ভয়ের by মাসুদ পারভেজ
- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা-খালেদা জিয়া...
- টিপাইমুখে যৌথ সমীক্ষা-দিল্লির আশ্বাসেও অবস্থান বদ...
- ছাত্র সেনা সংঘর্ষ : তদন্ত প্রতিবেদন চূড়ান্ত-ফখরুদ্...
- পেনশনের জন্য ঘুরে ঘুরে কঙ্কালসার শিক্ষকরা by অভিজি...
-
▼
Dec 09
(84)
-
▼
December
(2900)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment