তরুণেরা জেগেছে বিজয় হবেই

শাহবাগ চত্বরে আয়োজিত মহাসমাবেশে বিশিষ্টজনেরা বলেছেন, তরুণেরা জেগেছে। এই জাতিকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার হবেই।
গতকাল শুক্রবার বেলা তিনটায় শুরু হওয়া মহাসমাবেশে বিশিষ্ট ব্যক্তিরা একে একে এসে সংহতি প্রকাশ করেন। তরুণদের উদ্দেশে তাঁরা বলেন, ‘তোমরা আজ জেগে উঠেছ, বিজয় হবেই, হবে।’