ঝিঁঝিপোকা by আমীরুল ইসলাম

ঝিঁঝিপোকা ঝিঁঝিপোকা
তুমি ভায়া খুব কি বোকা?
ঘাসের সাথে মিশে থাকো
ঝিঁঝি করে কাকে ডাকো?


দারুণ খুশি বৃষ্টি এলে
এমন ডানা কোথায় পেলে?
কে দেয় তোমার গায়ে টোকা
ঝিঁঝিপোকা ঝিঁঝিপোকা।