Sunday, February 26, 2012
বৃত্তের ভেতরে বৃত্ত-মাইলিন ক্লাশের কাছে খোলা চিঠি by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বৃত্তের ভেতরে বৃত্ত-মাইলিন ক্লাশের কাছে খোলা চিঠি by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
মাইলিন, আপনি একজন ব্রিটিশ জননী। আপনার পুরো নাম মাইলিন ক্লাশ। 'সেভ দ্য চিলড্রেন' সংস্থাটির দূত আপনি। আপনার অন্য সামাজিক পরিচিতিও রয়েছে। আপনি একজন বিশিষ্ট পপসংগীতশিল্পী, পিয়ানিস্ট ও মিডিয়া-ব্যক্তিত্ব। পশ্চিমা বিশ্বে এ প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে আপনি ভীষণ সমাদৃত- তা আমরা অনেকেই জানি।
সম্প্রতি আপনি 'সেভ দ্য চিলড্রেন'-এর দূত হয়ে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু বাংলাদেশ সফর আপনার মধ্যে অনেক বেদনা ও কষ্টের দানা পুঁতে দিয়েছে। এই কষ্ট ও বেদনা আপনাকে কাঁদিয়েছেও অঝোরে। সে ছবি ছাপা হয়েছে ১৭ ফেব্রুয়ারি ২০১২, এ দেশের একটি পত্রিকার প্রথম পৃষ্ঠায়। মমতাময়ী মাইলিন আপনার প্রতি ফোঁটা অশ্রুকণা একটি বস্তিবাসী শিশু, যার নাম তিশা তার ললাট ভিজিয়েছে। মাইলিন, মমতাময়ী মা, আপনার অনুভূতি ও মমত্বের প্রতি শ্রদ্ধা জানাই। আপনার কোলজুড়ে তিশা খানিক সময়ের জন্য হলেও মমতার ওম পেয়েছে তার ললাট আপনার অশ্রুতে ভিজে যাওয়ার পরও। মাইলিন, আপনার হয়তো জানা নেই, এমন পরিসংখ্যানহীন তিশা এ দেশের নগর-মহানগরের অভিজাত পাড়াগুলোর পাশেই খুপরি ঘরে কিংবা গ্রাম-বাংলার আনাচে-কানাচে বেড়ে উঠছে অবহেলা আর অনাদরে। দারিদ্র্যপীড়িত বাংলাদেশে অসংখ্য শিশুর যে করুণ উপাখ্যান রয়েছে, তিশা এর খণ্ডিত দৃষ্টান্ত মাত্র। আপনার এ কান্না তিশাদের ভাগ্যবিড়ম্বিত জীবনের জন্য শেষ পর্যন্ত কতটা কল্যাণ বয়ে আনবে আমরা জানি না, তবে এটুকু তো বলতে পারি, এ দেশে তিশা, রহিমরা কখনো কখনো ক্ষণিকের জন্য হলেও এভাবেই ভাগ্যবতী কিংবা ভাগ্যবান হয়ে ওঠে। আপনার কাছে আমাদের ঋণ বেড়ে গেল। আপনার কান্না বিশ্ব-মিডিয়ার দৃষ্টি কেড়েছে। এর ফলে ভাগ্যবিড়ম্বিতদের জন্য কল্যাণকর কিছু হবে কি না তা বলা মুশকিল।
মাইলিন, আপনি ঢাকার কয়েকটি বস্তি ঘুরে হতদরিদ্রদের জীবনচিত্র দেখে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, 'বাংলাদেশে দরিদ্রতার মাত্রা বেদনাদায়ক।' কিন্তু আপনি যা প্রত্যক্ষ করেছেন এটি খণ্ডিত চিত্র মাত্র। আপনি শুনলে হয়তো বিস্ময়ে আঁতকে উঠবেন, বাংলাদেশের রাজধানী এই ঢাকায় প্রায় তিন লাখ টোকাই, যাদের পথশিশু হিসেবে পরিচয় দেওয়া হয়, তারা চরম মানবেতর জীবন যাপন করে। ওদের আসলে নেই কোনো আবাস। বস্তির খুপরি ঘরেও এদের স্থান নেই। ওরা পথেই ঘুমায়, পথেই খায়, পথেই কাজ করে- পথেই খেলে! কিন্তু ওরা পথে জন্ম নেয়নি। ঘরের এই শিশুরাই কোনো না কোনো কারণে বেরিয়ে পড়ে। মাইলিন, আপনি হয়তো এও জানেন না, ভাসমান মানুষের মধ্যে এরাই সবচেয়ে নির্যাতিত ও বঞ্চিত। আমাদের তথাকথিত ভাগ্যনিয়ন্ত্রকরা অতীতে ওদের নিয়ে নানা রকম মশকরা করেছেন, ওদের ভাগ্য বদলে দেওয়ার নামে তাদের মুখে কত উচ্চারণসর্বস্ব অঙ্গীকার-প্রতিশ্রুতি শুনেছি তার ইয়ত্তা নেই। অনেকে আবার নিজেদের হীন স্বার্থ চরিতার্থের লক্ষ্যে, কখনো কখনো রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লোটার লক্ষ্যেও তাদের ব্যবহার করেছেন। কেউ কেউ নাকি ওদের ভাগ্যোন্নয়নে বিদেশে ওদের দেখিয়ে বরাদ্দটরাদ্দও এনেছেন এবং শেষ পর্যন্ত নিজেদেরই উদরে তা পুরেছেন! মাইলিন, আর আপনি আমাদের এই উত্তর-প্রজন্মের জন্য, জীর্ণশীর্ণ, হাড্ডি ও অস্থিসার মানুষ নামের ভাগ্যবিড়ম্বিতদের কাউকে কাউকে বুকে জড়িয়ে কেঁদেছেন, এ তো ওদের পরম ভাগ্যই বলা চলে। মাইলিন, তিশার মায়ের কাছ থেকে ওদের বিপন্ন-বিপর্যস্ত জীবনের কাহিনী শুনে আপনি বলেছেন, 'এই শিশুদের বয়স আমার দুটি মেয়ে এভা ও হিরোর বয়সের সমান। আমি তাদের এক মুহূর্তের জন্যও রুমে একা রাখি না। কিন্তু মর্মন্তুদ ব্যাপার হচ্ছে, এদের একা রেখেই তাদের মা-বাবারা দীর্ঘ সময়ের জন্য বাইরে কাজে যান। ওদের পুষ্টিহীন জীর্ণশীর্ণ শরীর বড় বেশি আহত করে।' মাইলিন, কী করবে বলুন, জঠরজ্বালা তো মেটাতে হবে। মাইলিন, এ দেশে একদিকে যেমন কারো কারো সন্তানরা খাবার পা দিয়ে মাড়িয়ে যায়, অন্যদিকে তিশাদের মতো অসংখ্য শিশু একমুঠো ভাতের জন্য ওই খুপরি ঘরে গুমরায়। পুষ্টির বিষয়টি তো আরো পরের ব্যাপার মাইলিন। বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের যে চিত্রটি পরিলক্ষিত হচ্ছে, তা যেন পাহাড়ের চূড়া আর তলদেশের দৃষ্টান্তের সঙ্গেই শুধু মেলে। মাইলিন, আপনি বাংলাদেশের বস্তি ঘুরে যাওয়ার পর ১৬ ফেব্রুয়ারি ২০১২, ব্রিটিশ দৈনিক দ্য সান-এ 'সি, পোভার্টি অ্যান্ড ডিসপেয়ার ইন দ্য স্লামস অব বাংলাদেশ' (দেখুন বাংলাদেশের বস্তিগুলোর দরিদ্রতা ও হতাশা) শিরোনামে প্রকাশিত বিশেষ প্রতিবেদনটিতে ওই চিত্রটিই উপস্থাপিত হয়েছে। মাইলিন, আমাদের দেশে যাঁরা সরকারে থাকেন, তাঁদের ছিদ্রান্বেষণে ব্যস্ত থাকেন বিরোধী দলের তথাকথিত অথবা স্বার্থবাদী রাজনীতির ধারক-বাহকরা। এ চিত্র নতুন কিছু নয়। উদ্বেগজনক বিষয় হলো, তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাইলিন, আপনি যাদের দেখে এতটা ব্যথিত, আমাদের ভাগ্যনিয়ন্ত্রকরা কিন্তু এর সামান্যতমও নন। বরং তাঁরা ওই ব্রিটিশ দৈনিকের প্রতিবেদনটিকে তাঁদের হীনস্বার্থবাদী রাজনীতির উপকরণ হিসেবে হয়তো কাজে লাগাবেন, দরিদ্র বস্তিবাসীদের ভাগ্যোন্নয়নে মনোনিবেশ না করে। মাইলিন, আমাদের দেশপ্রেমবোধ কতটা প্রখর, তা এ থেকেই আপনি খানিকটা অনুমান করে নিতে পারবেন নিশ্চয়ই।
মাইলিন, এ দেশে কত সহস্র মা ভয়াবহ পুষ্টিহীনতার শিকার, নানা রকম চরম প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার তীরে বিদ্ধ, সে হিসাবও আপনাকে দেওয়া ভার। এই জীর্ণদেহী মায়েরা যে উত্তর-প্রজন্মের জন্ম দিচ্ছেন, তাঁরা কি পুষ্টিহীনতায় না ভুগে পারেন? আমাদের এই যে তিলোত্তমা ঢাকা, যাকে নিয়ে আমাদের গর্বের অন্ত নেই, এখানে ৩০ শতাংশেরও বেশি মানুষ (অবশ্য মানুষ নয়, এই সমাজে তারা লোক হিসেবে পরিচিত) বস্তিতে বাস করে। তাদের দৈনিক গড় আয় শুনলে শিউরে উঠবেন। তিশাদের মা-বাবারা এরই গণ্ডিবদ্ধ। মাইলিন, আপনি তিশার মায়ের সামনে সাংবাদিকদের আরো জানিয়েছেন, 'আমি ওর সামনে কাঁদতে চাইনি। এতে সে মনে করতে পারে, আমি তাকে করুণা করছি। কিন্তু তাদের দুরবস্থা আমার সব বাঁধ ভেঙে দেয়। আমি এসব প্রত্যক্ষ করার পর নিজেকে আড়ালে রাখতে পারি না। সেভ দ্য চিলড্রেনের প্রচেষ্টায় অনেক শিশুর কল্যাণ হচ্ছে। আমি এদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।' আপনার যে অনুভূতি, এই অনুভূতিটুকু যদি এ দেশের বিত্তবান মানুষের মধ্যে ৬০ শতাংশকেও তাড়া করত, নাড়া দিত- তাহলে অনেক তিশার জীবনচিত্র পাল্টে যেত। মাইলিন, আমরা একে অন্যের সমালোচনা করতে বড় বেশি অভ্যস্ত। আমরা পরনিন্দা, পরচর্চায় বড় বেশি পারঙ্গম। আমাদের ভাগ্যনিয়ন্ত্রকদের অনেকেই জনকল্যাণের নামে বড় বেশি স্ববিরোধিতায় মত্ত। আপনি যে বস্তিগুলো ঘুরে অঝোরে কেঁদে আপনার অনুভূতি ব্যক্ত করেছেন, একসময় দেখবেন তা আমাদের অপরাজনীতির বড় খোরাক হয়ে গেছে। সরকারকে ঘায়েলের বড় অস্ত্র হয়ে উঠেছে। মাইলিন, আপনি তাতে লজ্জা পাবেন না, কষ্টও পাবেন না। এখানে মানবতা বিপন্ন। মাইলিন, অনেক স্বপ্ন, প্রতিজ্ঞা, অঙ্গীকার ব্যক্ত করে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য নারীর সম্ভ্রম বিসর্জনে যে রক্তস্নাত বাংলাদেশের জন্ম হয়েছিল আজ থেকে চার দশক আগে, এর চিত্র এত হতচ্ছাড়া হওয়ার কথা ছিল না। সোনার বাংলা গড়ার প্রত্যয়ই ছিল। কিন্তু কেন এবং কাদের ব্যর্থতায় আজ এ পরিস্থিতি বিরাজ করছে- এর জবাব সন্ধানে আপনাকে খুব বেগ পেতে হবে না। আপনি একটু পর্যবেক্ষণ করলেই সব পেয়ে যাবেন। আপনার মতো মানবদরদি যাঁরা এ দেশে আছেন, সংখ্যায় তাঁরা অনেক কম এবং তাঁদের সাধ ও সাধ্যের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আর যাঁরা প্রকৃতই কিছু করতে পারেন তাঁদের উল্লেখযোগ্য একটা অংশ মুখোশধারী। এ লজ্জা আমাদের পীড়া দেয় না মাইলিন।
মাইলিন, যারা একদিন এ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছে, মুক্তিকামী মানুষের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালিয়েছে কিংবা গণহত্যায় সহযোগিতা করেছে, তারা স্বাধীনতা অর্জনের মাত্র চার দশকের মধ্যে আবার রাষ্ট্রক্ষমতারও অংশীদার হয়েছে। বিলম্বে হলেও গণদাবির পরিপ্রেক্ষিতে ওই সব অপরাধীর বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বটে; কিন্তু স্বাধীনতার পক্ষশক্তি বলে দাবিদার একটি মহল তাদের বাঁচাতে বড় বেশি তৎপর। তাদের ছায়াতলেই ওরা শাখা-প্রশাখা বিস্তার করেছে। বলুন তো মাইলিন, এরপর এ দেশকে ঘিরে আপনি আপাতত আর কী আশা করতে পারেন? এমন নৈতিকতার ধস এবং স্ববিরোধিতা আপনি বিশ্বের কয়টি দেশে দেখেছেন? না- মাইলিন, তবুও আমরা আশাবাদী শুভবোধই শেষ পর্যন্ত জয়ী হবে। মাইলিন, আপনি আবার আসবেন, অবশ্যই আসবেন- তখন হয়তো সত্যিকারের সুজলা-সুফলা-শস্য-শ্যামলা সোনার বাংলা দেখতে পাবেন, যেখানে তিশারা আপনার সব কষ্ট-বেদনা ধুয়ে-মুছে নেবে তাদের উজ্জ্বল জীবনচিত্র দিয়ে। ভালো থাকুন মাইলিন, অশ্রুসিক্ত শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন গ্রহণ করুন।
লেখক : সাংবাদিক
deba_bishnu@yahoo.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 26
(108)
- চারদিক-রোহিঙ্গা শিশুদের সঙ্গে by মোছাব্বের হোসেন
- রাজনীতি-আইনের নয়, আওয়ামী লীগ বা বিএনপির শাসন by এ ...
- ধর্ম-সেহির খাওয়ার গুরুত্ব ও উপকারিতা by মুহাম্মদ আ...
- প্রতিক্রিয়া-সাতাত্তরের গণফাঁসি ও ইতিহাসের দায় by জ...
- সময়ের প্রতিবিম্ব-রাষ্ট্রপতির ‘বৈপ্লবিক’ মার্জনা by...
- পদত্যাগ ছাড়া কী-ই বা করতে পারতেন প্রক্টররা?-ছাত্রল...
- সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করুন-রমজানে বিদ্যুৎ-সংকট
- গন্তব্য ঢাকা-স্বপ্ন দেখতেও ভয় হয় by শর্মিলা সিনড্রেলা
- এইচএসসি-মানের প্রশ্ন নিয়ে কিছু উল্টো প্রশ্ন by মোহ...
- ধর্ম-ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় রোজা by মুহাম্মদ আ...
- সমুদ্রে ডুবে মৃত্যু-নিরাপত্তাই প্রথম—এই নীতি ওদের ...
- এসো নীপবনে-আহত কাকছানা by আবুল হায়াত
- যুক্তি তর্ক গল্প-ইন্দিরাকে সম্মাননা ও ভারত-বাংলাদে...
- বাজার সহনীয় করতে হস্তক্ষেপ জরুরি-বাণিজ্য মন্ত্রণাল...
- দুর্বৃত্তদের পাকড়াও করুন, শাস্তি দিন-ফখরুলের গাড়িব...
- চারদিক-আনারসের গ্রাম by কল্যাণ প্রসূন
- রাজনীতি-রাষ্ট্রপতিদের সব বিতর্কের ঊর্ধ্বে রাখা বাঞ...
- ধর্ম-মাহে রমজানের গুরুত্ব ও তা ৎপর্য by মুহাম্মদ আ...
- গদ্যকার্টুন-আমি চিনি গো চিনি তোমারে by আনিসুল হক
- সহজিয়া কড়চা-‘ঘৃণা ভালো’ নয়—ভালোবাসা ভালো by সৈয়দ আ...
- সব দলের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা চাই-রাজনৈতিক...
- স্থানীয়দের আবেগ অগ্রাহ্য করা ঠিক হবে না-ভাটিয়ারীতে...
- ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর by রোমেন রায়হান
- মূল্য দ্য প্রাইস by আসিফ মেহ্দী
- পাণ্ডা by সৈয়দ মুজতবা আলী
- রসকারণ-পাঁচ হাজার না আট হাজার? by আব্দুল কাইয়ুম
- সমালোচনা নয়, নিজের স্ট্যাটাস বাড়ান-ইয়াহু!! দাম বাড়ছে!
- ডায়ালিসিস মেশিন নষ্ট-স্বাস্থ্য খাতের দুরবস্থা কাটব...
- কালো টাকা সাদা করা-বন্ধ করতে হবে উৎসমুখ
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ নবী-রাসুল পাঠিয়েছেন যেন ...
- 'কালো আর ধলো বাহিরে কেবল...' নয় by লুৎফর রহমান রনো
- চালচিত্র-উপেক্ষিত মধ্যবিত্ত, তাকাতে হবে তাদের দিকে...
- এই দিনে-কনসার্ট ফর বাংলাদেশের চার দশক by এম এম খাল...
- সময়ের প্রেক্ষিত-আজুমা: বঙ্গপ্রেমী অনন্য এক বিদেশি ...
- চরাচর-সাঁওতাল বিদ্রোহ by সাজ্জাদ কবীর
- রাজশাহী বিশ্ববিদ্যালয়-মত প্রকাশের জন্য শিক্ষককে শা...
- কূটনীতি-হিনার ‘দিল্লি জয়’ ও পাকিস্তানি শাসকদের সুম...
- সরল গরল-ডিসিদের স্বপ্নের ক্যাঙারু কোর্ট by মিজানুর...
- হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দিন-লামায় তিন হত্যা
- ভারতীয় মন্ত্রীর প্রতিশ্রুতি কার্যকর দেখতে চাই-সীমা...
- রাজনৈতিক সংস্কৃতি ও ব্যর্থ রাষ্ট্রের ধারণা by ড. ত...
- তত্ত্বাবধায়ক : রত্নতিলক, না কলঙ্ক স্মারক? by এস এম...
- ইতি-নেতি-রুমানা মনজুরের চোখ যে সত্যকে উন্মোচন করেছ...
- সাদাকালো-ক্ষুদ্রঋণ সহায়তার ঐতিহ্য নিয়ে কিছু কথা by...
- বৃক্ষপ্রেমী গ্রামীণ শিশু by আব্দুদ দাইন
- সিরিয়া-আসাদ সরকার টিকে থাকছে কিসের জোরে? by বাছমা ...
- রাজনীতি-অলির বলি আর রাজনীতির গলায় গামছা! by বদিউর ...
- দূরত্বেই লাভ by আরিফ হোসেন
- জাবিতে ধর্ষণবিরোধী আন্দোলন-অপরাধীকে কোনোভাবেই প্রশ...
- সমকালীন প্রসঙ্গ-বাংলাদেশে অপরাধের জগৎ যেভাবে চলছে ...
- রাজনৈতিক দলের আয়-ব্যয়-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতেই...
- মাহে রমজান-ত্যাগের মহিমায় ভাস্বর হোক
- বজলুর রহমান : মৃত্যুঞ্জয়ী সাংবাদিক by জোবাইদা নাসরীন
- দাবাং গার্ল কুলরাজ
- ভিড় দেখলেই ভয়ে জড়োসড়ো
- চাকরির বয়সসীমা-বয়স যখন ৬৫ by তারেক শামসুর রেহমান
- সালমার ‘ব্রেকফাস্ট প্রজেক্ট’!
- বই বাছাই by মাহবুব মোর্শেদ
- ভারত-মৌজ মাস্তি ম্যাজিক by অমিত বসু
- কণ্ঠস্বর-দায়িত্বশীল রাজনীতি চাই by রাহাত খান
- মর্মান্তিক সড়ক দুর্ঘটনা-মৃত্যুর মিছিল বন্ধ হবে না?
- সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড-শুধু আশ্বাসে আস্থা নেই
- স্মরণ-প্রদীপের পেছনের স্বজন by জোবাইদা নাসরীন
- বিশেষ সাক্ষাৎকার-মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আফ...
- চাষিদের নিবৃত্ত করুন আর সরকার হয়ে উঠুক তৎপর-বিষাক্...
- ভারতের আশ্বাস যেন কথার কথা না হয়-সীমান্তে হত্যা বন...
- পাট রপ্তানি-নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে
- ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক-বন্ধুত্ব দৃঢ় কর...
- পবিত্র কোরআনের আলো-জীবনের ঝুঁকি নিয়ে হলেও আল্লাহ ও...
- পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের দুরবস্থা by মোহাম্মদ ফায়েক উ...
- আমি আশাবাদী, একটি সুরাহা হবে by সৈয়দ আবুল মকসুদ
- চারদিক-শিল্পরসিকেরা লক্ষ করুন by তমাল তাহসীন
- টেকসই ভূমি ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত
- বড় দলগুলোর আন্তরিকতা দরকার by আকবর আলি খান
- চলছে স্টল গোছানোর কাজ
- ‘অক্ত, অক্ত বলে কান্না শুরু করে ইয়ামিন’
- তিন খুনের কূলকিনারা হয়নি by একরামুল হক
- সন্তানের অপেক্ষায় মা, স্বামীর পথ চেয়ে স্ত্রী
- ভাগ্যবদলের প্রবাসজীবন by মিঠুন চৌধুরী
- তরুণ আইনজীবীর সুখ-দুঃখ
- ভোলায় আদালত স্থানান্তর আইনজীবীদের আপত্তি by নেয়ামত...
- পাঠকের প্রশ্ন-আইনি পরামর্শ
- কীভাবে চাইবেন তথ্য by ফাহমিদা চৌধুরী
- সন্তান নিয়ে অপবাদ এবং ওয়ারেন্ট জারির গল্প by তানজি...
- পাঠক কর্নার: সেরা চিঠি-বদল চাই মাঠের ফুটবলের
- ‘ফুটবল খেলার জন্যই আমার জন্ম’
- অবশেষে সেঞ্চুরি.
- টেনিসের খলনায়ক বাবারা
- ব্রাজিল টু বাংলাদেশ
- চরাচর-ঘড়িয়াল নেই! by আলম শাইন
- সবচেয়ে ভালোবাসো মাতৃভাষাকে by আবদুল্লাহ আবু সায়ীদ
- বৃত্তের ভেতরে বৃত্ত-মাইলিন ক্লাশের কাছে খোলা চিঠি ...
- রাজনৈতিক সমঝোতার চেষ্টা by এ এম এম শওকত আলী
- অভিযোগ করেও কাজ হচ্ছে না-শতবর্ষী পুকুর ভরাট করছে প...
- প্রতারণার মামলায় প্রতারণার অভিযোগ! by কবির হোসেন
- স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা
- বাঘাইছড়িতে ঘুম থেকে উঠিয়ে শিক্ষককে হত্যা
- বইয়ের মেলা প্রাণের মেলা-নেভার আগে প্রদীপের জ্বলে ও...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- আদায় হয়নি খেলাপি ঋণ-দায় অব্যাহতি চান প্রাইম ব্যাংক...
- সরকারকে ভর্তুকি দিতে হবে ১১০ কোটি টাকা-বাজারদরের চ...
- মনভোলানো খাবার আর সুরের আমেজে মাতোয়ারা কলকাতা by অ...
- সরকারকে ভর্তুকি দিতে হবে ১১০ কোটি টাকা-বাজারদরের চ...
- উইকিলিকস-মার্কিন গোপন নথিতে বিডিআর বিদ্রোহ by মশিউ...
- অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা-১৪ দলে শরিকদের মধ্যে...
- জনপ্রতিক্রিয়া-বিষয়: ‘বেডরুম পাহারা’ by এ কে এম জাক...
- ১২ মার্চের মহাসমাবেশ-বাধা ঠেকাতে প্রস্তুত বিএনপি b...
- ‘খুনি’ বিপ্লবকে আবার ক্ষমা by টিপু সুলতান
-
▼
Feb 26
(108)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment