Sunday, April 22, 2012
নগর দর্পণ: চট্টগ্রাম-পুলিশ, কসবি ও হোটেলের জমা-খরচ by বিশ্বজিৎ চৌধুরী
নগর দর্পণ: চট্টগ্রাম-পুলিশ, কসবি ও হোটেলের জমা-খরচ by বিশ্বজিৎ চৌধুরী
কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে পড়ার আশঙ্কা থাকেই। কিন্তু তাই বলে কেঁচো খোঁড়া বন্ধ হয়ে যায় না। এ রকম সাপ বেরিয়ে পড়ার ঘটনাই ঘটল পুলিশি একটি অভিযানের সূত্রে। সম্প্রতি চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশ নগরের কয়েকটি হোটেলে অভিযান চালায়—এসব আবাসিক হোটেলে গোপনে দেহব্যবসা চলছে এ অভিযোগে।
এসব হোটেল থেকে কিছু যৌনকর্মী ও তাঁদের খদ্দের গ্রেপ্তার হওয়ার ফলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এ রকম অভিযান নতুন কিছু নয়, আগেও হয়েছে। বলা যায়, এটি পুলিশের প্রায় রুটিন-কাজের অংশ।
সবাই জানেন, এ ধরনের অভিযানের ফলে আসলে পতিতাবৃত্তি বন্ধ হবে না। জানেন যাঁরা আটক হয়েছেন তাঁরাও। দু-এক দিন জেলহাজতে কাটাবেন যৌনকর্মীরা, তারপর জরিমানা দিয়ে জামিনে বেরিয়ে আসবেন। আবার সেই একই দেহব্যবসায় জড়িয়ে পড়বেন সময়-সুযোগে। সব ব্যবসাতেই কিছু ঝক্কিঝামেলা থাকে, এই গ্রেপ্তার-প্রক্রিয়াও সে রকম ব্যবসায়িক ঝক্কিঝামেলার অংশ হিসেবেই ধরে নিয়েছেন এসব যৌনকর্মী।
পুলিশ যৌনকর্মী ও খদ্দেরদের আটক করার পাশাপাশি যেসব হোটেলে এসব তৎপরতা চলে, সেগুলোর কিছু কাগজপত্রও জব্দ করেছে। সেই কাগজপত্র ঘাঁটতে গিয়ে বেরিয়ে এসেছে এমন তথ্য, যাকে তুলনা করেছিলাম সাপ বেরিয়ে আসার সঙ্গে। সন-তারিখসহ হোটেলের দৈনিক খরচের একটি হিসাবের খাতায় দেখা যাচ্ছে কর্মচারীর খরচ, দিনের বাজার ইত্যাদির পাশাপাশি টহল পুলিশ, উপপরিদর্শক বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেওয়া অর্থের পরিমাণও লেখা আছে। এমনকি দেহব্যবসার অভিযোগে যে মেয়েদের আটক করা হয়েছে, সেই আঁখি, রোজি, রেশমা, সুমীদের (ছদ্মনাম) খরচের হিসাবেও পুলিশের জন্য বরাদ্দের উল্লেখ আছে। থানার কর্মকর্তার গাড়িচালকের হাতেও যে অর্থ তুলে দিতে হয়, সে তথ্যও আছে জমা-খরচের হিসাবের খাতায়।
বৈধ-অবৈধ প্রসঙ্গটি আপাতত তোলা থাক, কপটতা কোন পর্যায়ে পৌঁছালে যাঁদের কাছ থেকে নিয়মিত বখরা আদায় করা হয় তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো যেতে পারে, তা ভেবে দেখতে বলি সংশ্লিষ্ট সবাইকে।
এ কথা তো ঠিক, ক্ষুধা-দারিদ্র্য কিংবা প্রতারণা-বঞ্চনার মতো নির্মম বাস্তবতার মুখোমুখি না হলে দেহব্যবসার মতো গ্লানিকর পেশায় যেতে চায় না কোনো নারীই। আমাদের সমাজের অদ্ভুত কপটতা এই—না এ পেশার কোনো বৈধতা আছে, না একে উৎপাটন করা গেছে। অনেকটা চোর-পুলিশ খেলার মতো। যৌনকর্মীরা আজ খদ্দেরের মনোরঞ্জন করছেন, পুলিশ বা দালালের হাতে তুলে দিচ্ছেন উপার্জিত অর্থের অংশ, কালই তাঁদের দলবেঁধে চালান দেওয়া হচ্ছে জেলহাজতে।
শুনতে হয়তো ভালো লাগবে, চট্টগ্রাম শহরে কোনো পতিতালয় নেই। কিন্তু আশির দশকের প্রথম দিকে সদরঘাট এলাকার সাহেবপাড়া নামের পতিতাপাড়াটি ভেঙে দেওয়ার পর গণ্ডি ছাড়িয়ে এ পেশার বিস্তৃতি ঘটেছে প্রায় সারা শহরেই। ছোটখাটো আবাসিক হোটেল থেকে শুরু করে অভিজাত এলাকার অতিথিশালা পর্যন্ত এর বিস্তার। এমনকি নগরের নিউমার্কেট এলাকাসহ বড় বিপণিকেন্দ্রগুলোর আশপাশে সন্ধ্যা হলেই চটকদার সাজপোশাকে খদ্দের খুঁজতে থাকা যৌনকর্মীদের অশ্লীল অঙ্গভঙ্গি ও আচরণ পথচারী নারী-শিশু-বৃদ্ধ সবার অস্বস্তির কারণ হয়ে ওঠে। যাঁরা পতিতালয় ভেঙে দেওয়ার মহৎ আন্দোলনে নেমেছিলেন, তাঁরা অনুধাবন করতে পারছেন কি না জানি না, আন্দোলনের সুফল(!) আজ সাহেবপাড়া ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রামেই।
প্রথম আলোর বর্ষসেরা বইয়ের (দহনকাল) লেখক হিসেবে এ বছর পুরস্কার পাওয়া হরিশংকর জলদাস সম্প্রতি কসবি (এই আরবি শব্দের বাংলা অর্থ বেশ্যা) নামের একটি উপন্যাস লিখেছেন। এ উপন্যাসের পটভূমি গড়ে উঠেছে অধুনালুপ্ত সাহেবপাড়াকে নিয়ে। লেখক গবেষণা করে দেখেছেন, এই সাহেবপাড়া একসময় ছিল একটি জেলেপাড়া। ১৭৬১ সালে সদরঘাটের পুরোনো কাস্টমস হাউসের পাশে এ জেলেপাড়াটিই পর্যায়ক্রমে পতিতালয়ে পরিণত হয়। বন্দরনগরে বিদেশি জাহাজের আনাগোনার সূত্রে যেসব বিদেশি নাবিক আসতেন, তাঁদের অনেকেরই যাতায়াত ছিল এ পাড়ায়। সাদা চামড়ার বিদেশি পর্যটকদের ভিড় জমত বলেই এ এলাকার নাম হয়ে যায় সাহেবপাড়া। পতিতাপাড়া গড়ে ওঠার পেছনে যে গল্পটি প্রচলিত ছিল তাও উল্লেখ করেছেন হরিশংকর। জেলেপরিবারের একটি মেয়েকে ধর্ষণ করেছিলেন বিদেশি এক নাবিক (মতান্তরে মেয়েটিই প্রেমে পড়েছিল ওই নাবিকের)। জেলেসমাজ একঘরে করে মেয়েটিকে। জেলেসমাজের প্রথা অনুযায়ী মেয়েটিকে বলা হলো আগুন-জল-বন্দী, অর্থাৎ তার স্পর্শের জল যেমন অপবিত্র, তেমনি শ্মশানেও তার মৃতদেহ সৎকার নিষিদ্ধ। সমাজ-কুল হারিয়ে জেলেকন্যাটি শেষ পর্যন্ত পতিতাবৃত্তিই বেছে নিয়েছিলেন বেঁচে থাকার অবলম্বন হিসেবে। কালক্রমে অভাব-দারিদ্র্যের কারণে অনেক মেয়েই অনুসরণ করেছিলেন তাঁর পথ। এভাবেই গড়ে উঠেছিল সাহেবপাড়ার পতিতালয়।
মনে পড়ে, সাহেবপাড়া পতিতালয় তুলে দেওয়ার পক্ষে-বিপক্ষে যখন স্থানীয় পৌর কমিশনারের (বর্তমান ওয়ার্ড কাউন্সিলর) কার্যালয়ে সালিস-বিচার চলছিল, তখন সদরঘাটের বাসিন্দারা তাঁদের নানা দুর্ভোগের কথা তুলে ধরেছিলেন। মানসম্মান নিয়ে ওই এলাকায় বাস করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে জানাতে গিয়ে বলেছিলেন, নিজেদের স্কুল-কলেজগামী ছেলেমেয়েদের নিয়মিত ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হতে হয়, তাদের বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে, এমনকি ওই এলাকায় বসবাসের কারণে মেয়ের বিয়ের সম্পর্ক পর্যন্ত ভেঙে যায় ইত্যাদি। এ বাস্তবতাও অস্বীকার করার উপায় নেই।
আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহা করা যায়নি। সাহেবপাড়ার যৌনকর্মীদের পুনর্বাসনের মতো সিদ্ধান্তও নিতে পারেনি কেউ। এসব ক্ষেত্রে যা হয়, অপেক্ষাকৃত দুর্বল অংশের ওপরই নেমে আসে খাঁড়া। অবশেষে পুলিশ প্রশাসনের (এরশাদ সরকার আমলে) মৌন সম্মতিতে একদল মানুষ অগ্নিসংযোগ করল সাহেবপাড়ার বস্তিতে। এক কাপড়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় যৌনকর্মীদের।
শুরু করেছিলাম পুলিশের ভূমিকা নিয়ে। যৌনকর্মীদের কাছ থেকে নিয়মিত বখরা আদায় করে আবার তাদেরই গ্রেপ্তার বা হয়রানি করা নিয়ে। তবে পুলিশের সব সদস্যেরই চরিত্র ও প্রবণতা এক রকমই, এ কথা বলতে চাই না আমরা। গত ৩১ জানুয়ারির প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদের শিরোনাম ছিল ‘তিন পুলিশের দৃঢ়তা এবং এক প্রসূতি’। একটি চলন্ত বাসে প্রসবযন্ত্রণায় কাতর জনৈক করুণা বেগম তিন পুলিশের করুণায় কীভাবে পুত্রসন্তানের জন্ম দিল, তার মর্মছোঁয়া বিবরণ আছে এ সংবাদে। পুলিশের সেবার মনোবৃত্তি, সাহস ও ত্যাগের এ রকম বহু নজির আছে। গুটি কয়েকের লোভ ও চরিত্রহীনতার দায় এসে পড়ে পুরো বাহিনীর ওপর। আমাদের ধারণা, আসল গলদ আইন ও এর প্রয়োগ-পদ্ধতিতে। পুলিশও জানে, এ ব্যবসা বন্ধ করা অসম্ভব। ফলে এই আপাত অসম্ভব কাজটির জন্য অভিযান পরিচালনার মতো লোক দেখানো কাজে তাদের কাছ থেকে আন্তরিকতা বা একাগ্রতা আশা করা যায় না।
এ কথা তো ঠিক, পতিতাবৃত্তির মতো অবমাননাকর জীবিকা বন্ধ করতে পারলে তা হবে সমাজের জন্য যেমন স্বস্তিকর, তেমনি অসহায় মেয়েগুলোর জন্যও আশীর্বাদস্বরূপ। সাম্প্রতিক কালে দেশের কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা যৌনকর্মীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির ব্যাপারে কাজ করে যাচ্ছে। এই মেয়েদের পুনর্বাসনের ব্যাপারে তারা ভূমিকা রাখতে পারে কি না ভেবে দেখতে বলি। কিন্তু পুনর্বাসনের দুরূহ কাজটি যত দিন করা সম্ভব হচ্ছে না, তত দিন অন্তত একটি নির্দিষ্ট পরিসরে ও গণ্ডিতে একে সীমাবদ্ধ রাখতে পারলেই উপকৃত হবে সমাজ, নিয়মিত লাঞ্ছনা ও প্রতারণার হাত থেকে রক্ষা পাবে যৌনকর্মীরা।
খ্যাতিমান লেখক শংকর তাঁর ‘বেশ্যাদ্বারমৃত্তিকা’ নামের একটি গল্পে হিন্দু পুরাণের উদ্ধৃতি দিয়ে লিখেছিলেন, বেশ্যাবাড়ির দরজার সামনের মাটি হচ্ছে সবচেয়ে পবিত্র। কারণ, পুরুষ এ বাড়িতে ঢোকার সময় দরজার বাইরে রেখে যায় তার সবটুকু মনুষ্যত্ব। আমরা চাই, এই ‘পবিত্র মাটি’ থাকুক শহর থেকে দূরে।
পৃথিবীর প্রায় সব বন্দরনগরই পতিতাবৃত্তির কেন্দ্র। চট্টগ্রামও বাঁধা পড়েছে সেই নিয়মের আবর্তে। শহরের জনবহুল এলাকা থেকে দূরে অন্যান্য বন্দরনগরের মতো একটি ‘রেডলাইট এরিয়া’ গড়ে তোলা যায় কি না ভেবে দেখতে বলি সংশ্লিষ্ট সবাইকে। তাহলে এই নির্দিষ্ট এলাকার বাইরে শহরের কোথাও এ ধরনের কর্মকাণ্ড চললে কঠোর হাতে দমন করতে পারবে পুলিশ। অভিযান চালাতে পারবে নির্দ্বিধায়। নিয়মের ব্যত্যয় হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার দিকে আঙুল তুলতে পারবে নাগরিক সমাজ। তা ছাড়া এতে যৌনকর্মীদের সম্পর্কে নির্দিষ্ট একটি পরিসংখ্যান প্রশাসনের কাছে থাকবে। তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতার সৃষ্টি করে এইডসের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগের বিস্তার রোধ সম্ভব হবে। সর্বোপরি দেহব্যবসার সঙ্গে মাদক-অস্ত্রসহ অবৈধ নানা ব্যবসার যে যোগাযোগ, তাও নিয়ন্ত্রণ করা যাবে।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
bishwa_chy@yahoo.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1490)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 22
(117)
- ভারতের বাজেটে বাংলাদেশ ইস্যু by গৌতম লাহিড়ী
- রাজনীতি-এগোতে পেরেছি কত দূর? by তারেক শামসুর রেহমান
- 'ফিয়ার ফ্যাক্টর' by সুভাষ সাহা
- রম্য-সংবর্ধনা যত আছে আমাদের খাতাতে by রণজিৎ বিশ্বাস
- রাজনীতি-পাকিস্তান কানেকশন! by মইনুল ইসলাম
- পর্যটন শিল্পের বিকাশে কিছু প্রস্তাবনা by মোহাম্মদ ...
- বাংলাদেশের সংবিধানে চাই জনগণের ইচ্ছার প্রতিফলন by ...
- দেখার ভেতরে বাইরেঃ জনগণমন প্রতিক্রিয়া by মোহাম্মদ ...
- সংবিধান নিয়ে অনিশ্চয়তা by শাহ আবদুল হান্নান
- নির্বাচকমণ্ডলীর জানার অধিকার আছে by এবনে গোলাম সামাদ
- আইনের শাসনের কথা বললেন প্রধান বিচারপতিঃ কিন্তু উদ্...
- নদী যেন অশ্রুধারাঃ সুরক্ষার কাজ লাগসই হচ্ছে না
- চারদিক-পিঠা খাবেন, পিঠা? by মুজিবুর রহমান
- হেনার মৃত্যু-ধর্ষিতকেই যখন দোররায় মরে যেতে হয় by ক...
- নগর দর্পণ: চট্টগ্রাম-পুলিশ, কসবি ও হোটেলের জমা-খরচ...
- মাতৃভাষা-আমাদের ভাষাপ্রেম! by সৌরভ সিকদার
- মিসর-রক্ত ও বিপ্লবের রং by রবার্ট ফিস্ক
- সময়ের প্রতিবিম্ব-ষড়যন্ত্রকারীরা আশপাশেই আছে by এবি...
- মৃত্যুর পরও কি হেনারা রেহাই পাবে না?-ধর্ষণ, দোররা ...
- সাফল্য পেতে বার ও বেঞ্চকে একাত্ম হতে হবে-সুপ্রিম ক...
- চারদিক-অন্য রকম কুচকাওয়াজ by হামিদ উল্লাহ
- সড়কপথ-ধান ভানতে শিবের গীত গাইলেন যোগাযোগমন্ত্রী by...
- চিরকুট-জগৎ জোড়া জাল by শাহাদুজ্জামান
- হেনার মৃত্যু-এখনো গেল না আঁধার by আয়শা খানম
- স্বচ্ছতা-দুই নেত্রীর সম্পদের হিসাব by বদিউল আলম মজ...
- আড়িয়ল বিলের ঘটনায় গণহয়রানি বন্ধ করুন-গণমামলা
- সরকার আসলেই কি সংস্থাটি সচল রাখতে চায়?-বসে যাওয়া ব...
- শ্রদ্ধাঞ্জলি-প্রসাদ রায়: সাহসের আরেক নাম by বৃত্বা...
- মিসর-মার্কিন দূতের ব্যবসায়িক স্বার্থ by রবার্ট ফিস্ক
- দূর দেশ-মিসর: গণতন্ত্রে উত্তরণের পথ by আলী রীয়াজ
- উৎসব-বাগেদবী সরস্বতী by তারাপদ আচার্য্য
- ফতোয়া-হেনার মৃত্যু ও আমাদের মূল্যবোধ by সালমা খান
- বাঘা তেঁতুল-নরমূত্র by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-ভাবিয়া করিও কাজ... by আনিসুল হক
- বর্ষার বিষয়টি কি কর্তৃপক্ষ বিবেচনায় নেবে?-খোলা মাঠ...
- সরকার ও বিরোধীদের কাছে সংযত আচরণই কাম্য-বাসে আগুন,...
- বাংলা ডোমেইন-সুদূরপরাহত থেকে যাবে?
- বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ধর্মঘট-শিক্ষার্থীদের স্বার্থ...
- কান্না থামছে না বদরের বাড়িতে by গৌরাঙ্গ নন্দী
- ছয়টি বড় প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় এর অ্যাল...
- সেই দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
- সোর্স চক্করে চট্টগ্রাম র্যাব! by এস এম রানা
- আজকের সব বিষয়ের পরীক্ষা স্থগিত-হরতালে লণ্ডভণ্ড এইচ...
- বিএনপির ডাকা হরতাল আজ
- নিখোঁজ রহস্যের নতুন ক্লু সুরঞ্জিত সেনগুপ্তের ঘটনা-...
- গণপরিবহনে আগুন চালক পুড়ে কয়লা
- শঙ্কা ও সংকটে মোড়া জনজীবন-সবাইকে দায়িত্বশীলতার পরি...
- ঘুষ-দুর্নীতির মহোৎসব-এভাবে দেশ চলতে পারে না
- পবিত্র কোরআনের আলো-জিহাদ ফরজে কেফায়া, সবার জন্য সব...
- মমতা, ক্ষমতা ও ফতোয়া by ফখরুজ্জামান চৌধুরী
- অথ কালো বিড়াল সমাচার by তারেক শামসুর রেহমানঅথ কালো...
- চরাচর-জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে by আফতাব ...
- রঙ্গব্যঙ্গ-পাত্র ভয়ংকর by মোস্তফা কামাল
- সমুদ্রসীমার বিরোধ মীমাংসায় নৌবাহিনীর অবদান by মিল...
- বাংলাদেশে জৈব সারের ব্যবহার by এ এম এম শওকত আলী
- কেউ আইন ভাঙেনি ... by আসিফ আহমদ
- সাম্প্রতিক প্রসঙ্গ-বিকল্প মিডিয়ার উত্থান by একরামু...
- সময়ের কথা-আলোর সঙ্গে কিছু অন্ধকারও বণ্টন by অজয় দা...
- উত্তরবঙ্গে খাদ্যগুদাম-১৮ মাসে বছর!
- পবিত্র শবেবরাত-সৌভাগ্য ও শান্তির বারতা
- র্যাবের বিলম্বিত বোধোদয়
- নদীর এ কেমন সীমানা নির্ধারণ?
- পবিত্র কোরআনের আলো-আল্লাহর আয়াতকে স্বল্পমূল্যে বিক...
- আইভরি কোস্ট এখন কোন পথে? by মার্ক ওপেন হাইমার
- ইলিশ এবং পরিবেশবিষয়ক কথকতা by ড. জীবন কৃষ্ণ বিশ্বাস
- ফুকুশিমা বিস্ফোরণ এবং বাংলাদেশ প্রসঙ্গ by তারেক শা...
- সময়ের প্রতিধ্বনি-লিমনের ওপর নিষ্ঠুরতা এবং আমাদের ম...
- চরাচর-মানুষের কল্যাণে বন্য প্রাণী ও উদ্ভিদ by আফতা...
- এস এম আব্রাহাম লিংকন-সুপ্রিম কোর্ট বার নির্বাচন ব্...
- বিবর্ণ সমাজচিত্রের নানা দিক by নিয়াজ আহম্মেদ
- ইতি-নেতি-বাঙালির রাজনীতির হালখাতা by মাসুদা ভাট্টি
- অর্থনীতি-নারীর গৃহস্থালি কাজ ও অর্থমন্ত্রীর কথা by...
- মিসর-স্বৈরাচার পতনের লগ্ন by রবার্ট ফিস্ক
- সরল গরল-র্যাবলিকস ও আমাদের আমেরিকাপ্রীতি by মিজান...
- অপহরণ আতঙ্কে দক্ষিণখানবাসী-নিখোঁজ নারী-শিশুরা কোথা...
- গ্রামাঞ্চলে যেতে চিকিৎসকদের অনীহা কেন?-আশা-নিরাশায়...
- চারদিক-অটোগ্রাফে ভরা টি-শার্ট by নেয়ামতউল্যাহ
- ইউরোপের চিঠি-পেন্টাগনের বাজেট আসলেই কি কমেছে by পি...
- দুর্নীতি দমন কমিশন আইন-সংশোধনী প্রস্তাব জনগণকে জান...
- বইরঙ্গ by শওকত হোসেন
- পুতা লইয়া যাও by জসীমউদ্দীন
- ভাষার উদ্ভব হয় কীভাবে? by আব্দুল কাইয়ুম
- অহেতুক কৌতুক
- কর্তৃপক্ষকে এখনই পদক্ষেপ নিতে হবে-ফেসবুক উপেক্ষিত
- বিশ্ব ধরিত্রী দিবস-সভ্যতার আয়ু নির্ধারণ করবে জলবায়...
- পাকিস্তান-দুঃখের সমাবেশই আমার দেশ by তারিক আলী
- সমন্বিত ব্যবস্থা নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুর...
- অভিযানে সোর্সের তথ্যই যথেষ্ট নয়-প্রশ্নবিদ্ধ র্যাব...
- স্মরণ-বেতারের মানুষ by সৈয়দ জিয়াউর রহমান
- নতুন স্টেডিয়াম হচ্ছে কর্ণফুলীর তীরে
- বিদ্যুৎ উৎপাদন সংকটে-কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবি...
- সিটি করপোরেশনের কানে তালা-ফুটপাত দখল চলছেই by হামি...
- জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের জরিপ-প্রাথমিক স্তর...
- চট্টগ্রামে গুম: চারজন আওয়ামী লীগের, একজন বিএনপির-স...
- পারিবারিক আইন সংস্কারের চিন্তাভাবনা
- সংখ্যায় ৭ দিন
- রং বেরং-কত দূরে পারো নিতে?
- গলফের রাজ্যে ১৪ রাজা! by সিয়াম রহমান
- ‘জীবন তো স্বাচ্ছন্দ্যেই কাটছে’
- ক্রিকেটে
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- রফিক-উল হকের প্রশ্ন-দেশে কী হচ্ছে?
- নীতিমালা ভেঙে রেলে নিয়োগ, মৌখিকে নম্বর দ্বিগুণ by ...
- ‘এহন হরতাল আলারা কি আমার সংসার চালায়ে দেবেনে?’ by ...
- ভারতের সঙ্গে ঋণচুক্তি: ১০০ কোটি ডলার ঋণের ছয় প্রকল...
- চার দিনেও খোঁজ মেলেনি ইলিয়াসের-স্ত্রীকে নিয়ে নিষ্ফ...
- আ.লীগের নেতারাও আতঙ্কিত-দায় এড়াতে পারে না সরকার
- আজ সকাল-সন্ধ্যা হরতাল-হরতালের আগে বাসে আগুন, ঘুমন্...
- ফিরে ফিরে আসে হরতাল by আদিত্য আরাফাত
- ইলিয়াসকে নিয়ে খবরের ঘনঘটা
- হাসিনা-খালেদার রাজনীতি আমার স্বামীকে মেরে ফেলেছে b...
- একটি স্বপ্নের অপমৃত্যু এবং চলমান ছাত্ররাজনীতি by দ...
- সাহসের সমাচারঃ দিগ্বিজয়ী হাসি by আল মাহমুদ
- ভারত বিভাগ এবং স্বাধীন বাংলার স্বপ্ন by ডা. ফজল মো...
- সাবধান! সামনে বিপদ! by মাহবুব তালুকদার
- যে কথা বলতে চাইঃ এবার খড়গহস্ত সুরঞ্জিত সেনগুপ্ত by...
- লোডশেডিং বাড়বেঃ বিলম্বিত পদক্ষেপের খেসারত
-
▼
Apr 22
(117)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment