Sunday, April 22, 2012
অরণ্যে রোদন-ভাবিয়া করিও কাজ... by আনিসুল হক
অরণ্যে রোদন-ভাবিয়া করিও কাজ... by আনিসুল হক
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই ধন্যবাদটি তাঁর প্রাপ্য। তিনি একধরনের সাহসিকতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আড়িয়ল বিলে বিমানবন্দর হবে না, এটা নিজে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন।
আমাদের দেশে সাধারণ নিয়ম হলো, নিজের ভুল কেউ নিজে বুঝতে পারে না, সমালোচনার মুখেও ভুলটাকে ঠিক বলে আঁকড়ে ধরে থাকা হয় এবং যার ফলে একটার পর একটা ভুল ঘটে যেতেই থাকে। জনগণের ক্ষোভকে বিরোধী দল বা ষড়যন্ত্রকারীদের চক্রান্ত বলে ক্ষমতাবানদের একটা ধারণা দেওয়া হয় এবং সেই ভুল বুঝটাকেই ধারণ করে থেকে তাঁরা বিপদ বাড়াতে থাকেন। অধিকতর বিপদ ঘটে যাওয়ার আগেই এলাকার জনগণ যা চায় না, তা তাদের ওপর চাপিয়ে দেওয়ার মতো আত্মঘাতী ঘটনা থেকে শেখ হাসিনা যে সরে আসতে পেরেছেন, এ জন্য তিনি ধন্যবাদ পাবেন।
নিজের আমলনামা মূল্যায়ন করুন
শেখ হাসিনার সরকার একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। পৌরসভা নির্বাচনে বিএনপি এতটা ভালো করবে, হয়তো তা খোদ বিএনপি-নেতাদেরও অকল্পনীয় ছিল। দলের সাংগঠনিক অবস্থা ভালো নয়। চার বছর আগে যখন তারা ক্ষমতায় ছিল, তখন তারা এত বেশি রকমের বাড়াবাড়ি ও অন্যায় করেছে, দেশের মানুষের পক্ষে সেসব ভুলে যাওয়া কঠিন। তাদের গুরুত্বপূর্ণ নেতা/মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এসেছে জঙ্গি লালনের, এমনকি শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার পেছনেও বিএনপির বা তখনকার সরকারের উচ্চপর্যায়ের লোকজন জড়িত বলে খবর বের হচ্ছে। তারেক রহমান ও আরাফাত রহমানের নানা কীর্তিকলাপের স্মৃতি মানুষের মন থেকে সহজে মুছে যাওয়ার নয়। এই সেদিনই খবর বেরোল, আরাফাত রহমানের পাচার করা টাকা রাখার জন্য সিঙ্গাপুরে একজনের শাস্তি হয়েছে। অর্থাৎ গত সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের হাতে কলঙ্কের এত দুর্গন্ধ যে, আরব দেশের সব সুগন্ধিও তা আড়াল করতে পারবে না। তা সত্ত্বেও সরকারের জনপ্রিয়তা হ্রাসের এবং বিএনপির গ্রহণযোগ্যতা বৃদ্ধির যে লক্ষণ পৌর নির্বাচনের ফলে বেরিয়ে এল, তা সরকারের ও সরকারি দলের নীতিনির্ধারকদের গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করে দেখা দরকার। বিএনপির ডাকা গতকালের হরতালটি সম্পূর্ণ অকারণ ও অগ্রহণযোগ্য, সেটা সহজবোধ্য। কিন্তু সরকারি নীতিনির্ধারকদের লক্ষ করা উচিত, বিএনপির মিছিল ও সভায় লোকসমাগম বৃদ্ধি পাচ্ছে কেন?
বাংলাদেশের একটা সাধারণ নিয়ম হলো, সরকার খুব দ্রুত জনপ্রিয়তা হারায়। কিন্তু ২০০১-০৬ মেয়াদে বিএনপিওয়ালারা যে ভয়াবহ পর্যায়ের অপকর্ম করে রেখেছেন, তার পরেও তাঁদের দ্রুত গ্রহণযোগ্যতা লাভের একটাই মানে, দেশের মানুষ সরকারের ও সরকারি দলের পারফরম্যান্সে খুশি নয়।
সরকারের কতগুলো ব্যর্থতা তো খালি চোখেই দেখা যাচ্ছে। জিনিসপাতির দাম খুব বেড়ে গেছে। শেয়ার মার্কেটের সঙ্গে নাকি ৩০ লাখ লোক জড়িত, তার মানে ৩০ লাখ পরিবার এই মার্কেটের পতনের ফলে সরকারের ওপরে অখুশি হতে বাধ্য। এই ৩০ লাখ পরিবার গ্রামগঞ্জে থাকে না, তারা পৌর এলাকাতেই থাকে, তাদের হতাশার প্রতিফলন ভোটের বাক্সে পড়তে বাধ্য। শীতকালে বিদ্যুতের সমস্যা হয়তো কম, কিন্তু সামনের গ্রীষ্মে বিদ্যুৎ-সংকট যদি কমানো না যায়, তাহলে তা বড় একটা ধাক্কা হয়ে আসবে। বিদ্যুতের সঙ্গে আসবে পানির সমস্যা, আর আছে প্রকট গ্যাস-সমস্যা। যানজট তো লেগেই আছে। কিন্তু এসবের চেয়েও মানুষের মনে সৃষ্ট হতাশার বড় কারণ দলীয় নেতা-কর্মীদের বাড়াবাড়ি। ছাত্রলীগসহ নানা সরকারি সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল, টেন্ডারবাজি, ভর্তি ও নিয়োগ-বাণিজ্য, দলীয়করণ এবং সন্ত্রাস। স্থানে স্থানে গডফাদারও তৈরি হচ্ছে বলে খবর আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এ অবস্থা চলতে থাকলে সরকারের জনপ্রিয়তা আরও কমে যাবে। পাঁচ বছর শেষে নির্বাচনের ফল কী হবে, সেটা আগামী তিন বছরে সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। একটা কথা তো সহজবোধ্য, এখন সরকার যেভাবে দেশ চালাচ্ছে, সেভাবে চললে সরকারের জনপ্রিয়তা আরও কমে যাবে এবং অনন্যোপায় ভোটাররা শেষতক বিএনপিকেই বেছে নিতে বাধ্য হবে। এ অবস্থায় সরকারের নিজেদের আমলনামা একবার পুনর্বিচার করে দেখা উচিত। এখনো সময় আছে। প্রথম আলো ও ডেইলি স্টার-এ প্রকাশিত দুটি জনমত জরিপে দেখা যাচ্ছে, সরকারের জনপ্রিয়তা গত বছরের তুলনায় কমলেও এখনো তা বিএনপির চেয়ে বেশি।
সরকারকে যে তার আচার-আচরণ পাল্টাতে হবে, শুধু কথা নয়, কাজের মাধ্যমে মানুষের চিত্ত জয় করতে হবে, সরকার কি আদৌ বুঝতে পারছে?
অনেক ক্ষেত্রেই সরকারের সাফল্য বেশ প্রশংসনীয়। যেমন, কৃষি ও শিক্ষাক্ষেত্রে। কিন্তু অর্থনীতি ও বাণিজ্য খাত ঠিকভাবে চলছে কি? কিন্তু তারও চেয়ে বড় কথা, আওয়ামী লীগ আসলে সরকার খুব খারাপ চালায় না, তার প্রধান সমস্যা তার খাসলতে, তার আচার-আচরণ ও রাজনৈতিক সংস্কৃতিতে। একটা ছোট কিন্তু লাগসই উদাহরণ হাতের কাছেই আছে। আড়িয়ল বিলের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের কৃতিত্ব সরকার কেন খালেদা জিয়াকে দিতে গেল। বিএনপির মিছিলে লোক বাড়ছে বটে, কিন্তু আড়িয়ল বিল এলাকার মানুষ নিজেদের ভিটেমাটি-জমিজিরেত রক্ষার জন্য যে মরণপণ লড়াইয়ে নেমেছিল, যে তীব্রতা ও বিস্তার ছিল সেসব মিছিল-সমাবেশে, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অবস্থান, ত্যাগ-স্বীকারব্রত বিএনপির নেতৃত্বের পক্ষে অর্জন করা অসম্ভব। আর হাজার হাজার অজ্ঞাতনামা মানুষের সঙ্গে এক নম্বর আসামির নাম হিসেবে খালেদা জিয়ার নামটা দিতে গেলেন যে পিপি, যিনি স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, তিনি যে বিএনপির হাতে একটা অপ্রয়োজনীয় ইস্যু তুলে দিলেন, সেটা কি সরকার বুঝতে পেরেছে? (তা সত্ত্বেও আমরা বলব, বিএনপি হরতাল ডেকে অত্যন্ত অন্যায় করেছে। আর বিএনপি কেবল খালেদা জিয়ার বাড়ি আর মামলা নিয়ে হরতাল ডাকে কেন? জনগণ কেবল সরকারের পারফরম্যান্স খেয়াল করে না, বিরোধীদের প্রতিও লক্ষ রাখে)।
বড় বিমানবন্দরের আইডিয়াটা কিন্তু ড. ইউনূসের
এবার আসি আমাদের দেশে যেকোনো প্রকল্প গ্রহণ ও তার স্থান নির্বাচনের পদ্ধতি প্রসঙ্গে। এ দেশে প্রথমে রাজনৈতিকভাবে সর্বোচ্চ পর্যায় থেকে একটা প্রকল্প ঘোষণা করা হয়, তারপর ওই বিষয়ের বিশেষজ্ঞদের নামানো হয় সেই প্রকল্পের যৌক্তিকতা প্রমাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের নাটক করতে। কিন্তু নিয়মটা হওয়া উচিত উল্টো। প্রথমে, জনগণের চাওয়া বা দেশের প্রয়োজন বা ভবিষ্যতে দরকারে লাগবে, এই বিবেচনাবোধটাকে আমলে নিতে হবে। তারপর এ ব্যাপারে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা মাঠে ও টেবিলে সব ধরনের কোণ থেকে চুলচেরা বিচার-বিশ্লেষণ করে দেখবেন, এই প্রকল্পটা নেওয়া হলে লাভ কত হবে, ক্ষতি কত হবে। এর প্রভাবটা কত বিচিত্র আর কত গভীর হবে। পরিবেশের ওপরে তার অভিঘাতটা কী পড়বে। কত গাছ কাটা পড়বে, কত জলাভূমি ভরাট করা হবে, কত লোক বাস্তুচ্যুত হবে, কতটা আবাদি জমি ক্ষতিগ্রস্ত হবে। এর প্রতিটির জন্যই দেশকে, দেশের মানুষকে মূল্য দিতে হয়। সারা পৃথিবীতেই আজ এসব স্পর্শকাতর বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। একজন মানুষও যদি ভিটেছাড়া হয়, তার অবস্থা হয় শেকড় উপড়ানো গাছের মতো। পৃথিবীর অনেক জায়গাতেই তাই বাঁধ নির্মাণ করে জলাধার নির্মাণের মতো প্রকল্পগুলো মানুষের প্রতিরোধের মুখে পড়ছে। আবাদি জমির ব্যাপারে কৃষকেরা কী রকম স্পর্শকাতর আর তা রক্ষার জন্য কী রকম মরিয়া, তার প্রমাণ তো আমাদের পাশের দেশের নিকটতম রাজ্য পশ্চিমবঙ্গেই আমরা দেখেছি। অমন যে প্রতাপশালী বামফ্রন্ট সরকার, সিঙ্গুর আর নন্দীগ্রামে শিল্প-কারখানার জন্য কৃষিজমি দখল করতে গিয়ে তারা প্রলয়ের মুখে পড়েছে, আজ তাদের এত দিনকার শাসনকালের অবসান আসন্ন বলে মনে হচ্ছে। কলকাতার বুদ্ধিজীবীদের অনেকেই সিপিএম-শিবিরের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন, তাঁরা গান বাঁধছেন, কবিতা পড়ছেন কৃষিজমি দখলের চক্রান্তের বিরুদ্ধে। কাজেই মানুষের জমিজিরেত দখল করতে হয়, জলাধার ভরাট করতে হয়, গাছ কাটতে হয়, এমন প্রকল্প গ্রহণের আগে এক শ বার ভাবনা-চিন্তা করা উচিত।
তাই বলে কি উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকবে।
আমরা যদি আমাদের মাথাপিছু আয় বাড়াতে চাই, দারিদ্র্য কমাতে চাই, স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হতে চাই, তাহলে অবশ্যই আমাদের কেবল কৃষির ওপরে নির্ভরশীল থাকলে চলবে না। আমাদের শিল্পায়ন করতে হবে, ব্যবসা-বাণিজ্য করতে হবে। ব্যবসা করার জন্য নতুন নতুন বুদ্ধিও বের করতে হবে। একটা বড় সমুদ্রবন্দর আর একটা বিশাল বিমানবন্দর নির্মাণ করে আশপাশের কানাগলির দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করাটা আমাদের জন্য আয়ের একটা বড় উৎস হতে পারে, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই বলে আসছেন ড. মুহাম্মদ ইউনূস। ডেইলি স্টার-এর প্রতিষ্ঠাবার্ষিকীর এক বক্তৃতায় ন্যাম সম্মেলন কেন্দ্রে তিনি কয়েক বছর আগেই এ প্রস্তাব রেখেছিলেন। ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি নোবেলজয়ী অধ্যাপক ইউনূস চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তাঁকে দেওয়া সংবর্ধনার জবাবে যা বলেছিলেন, ডেইলি স্টার-এ সে খবরের প্রথম লাইনগুলো ছিল: Nobel Lauৎeate Dৎ. Muhammad Yunus yesteৎday stৎessed the need foৎ setting up a mega seapoৎt, a mega aiৎpoৎt and a tৎansnational highway to speed up the wheel of economy and to mateৎialise ‘the dৎeam of the people’.
কাজেই আমাদের বড় বিমানবন্দর দরকার নেই, এটা আমি বলছি না। বিমানবন্দর করা হলে সেটা লাভজনক হবে কি না, সেটা নির্মাণের ফলে যে মানবিক, পরিবেশগত, অর্থনৈতিক মূল্য দিতে হবে, তার তুলনায় লাভটা কত বেশি, চুলচেরা বিশেষজ্ঞ পর্যায়ের স্টাডির পরেই সেটা বলা সম্ভব। আর সেই তথ্যগুলো জনগণের সামনে প্রকাশ করতে হবে। জনমত গঠন করতে হবে। বিমানবন্দরটা কোন জায়গায় নির্মাণ করলে বাংলাদেশের লাভ সবচেয়ে বেশি হবে, সেটাও গবেষণার মাধ্যমে প্রস্তাব করবেন বিশেষজ্ঞরা। তারপর সেটা জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করে দিতে হবে। বিমানমন্ত্রী জি এম কাদের যখন টেলিভিশনে আড়িয়ল বিলের মানচিত্র দেখিয়ে বলছিলেন, এটা তো বিল, এখানে তো কোনো মানুষ নেই, তা দেখে আমার হূৎপিণ্ড ঠান্ডা হয়ে গিয়ে গিয়েছিল, মানচিত্রে বিলটা একেবারেই নীল রঙের, তার মানে এটা জলাধার, জলাধার ভরাট করা তো সরকারি আইনেই মানা, আর প্রতিক্রিয়া তো ভয়াবহ হতে বাধ্য। এবার বলা হচ্ছে, পদ্মার ওপারে বিমানবন্দর করা হবে। সেটাই সবচেয়ে ভালো জায়গা কি না, এটা কি বিশেষজ্ঞ পর্যায়ে যাচাইয়ের জন্য ছেড়ে দেওয়া যায় না? বাংলাদেশে আইন আছে, সম্ভাব্যতা যাচাই ছাড়া কোনো প্রকল্প চালু করা যাবে না। আর বিমানবন্দর বানাতে তো এত জমি দরকার হয় না, উপশহর বানানোর চিন্তা মাথায় না আনা হলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক কমে যাবে।
আবার উন্নয়নের ধারণাও কিন্তু পৃথিবীতে বদলাচ্ছে। ভুটান যেমন বিশ্বব্যাংকের উন্নয়ন সূচককে মানে না, তারা প্রণয়ন করেছে হ্যাপিনেস ইনডেক্স, তারা বলে, আমাদের সবার কাজ আছে, মাথার ওপরে ছাদ আছে, আমরা রোজ সুখে নিদ্রা যাই, আমাদের তো পরিবেশ বিপর্যয়কারী শিল্পায়ন দরকার নেই।
আমাদের জমি অল্প। শুধু কৃষি-নির্ভরতা দিয়ে আমরা এগোতে পারব না। আমাদের দূরদর্শী পরিকল্পনা নিয়েই এগোতে হবে। সেসবের মধ্যে উচ্চাভিলাষী পরিকল্পনাও থাকবে। মেগা বিমানবন্দরও নির্মাণ করতে আমরা নিশ্চয়ই পারি। কিন্তু সিদ্ধান্তগুলো যেন বিশেষজ্ঞপর্যায়ের সম্ভাব্যতা যাচাই দ্বারা পরীক্ষিত ও সমর্থিত হয়। সেই যে একটা কৌতুক আছে: নেতা বলছেন, আপনাদের গ্রামে আমি একটা ব্রিজ বানাব, জনতা বলছে, আমাদের তো নদী নেই, ব্রিজ দেবেন কোথায়, তখন তিনি বলছেন, আচ্ছা, ব্রিজ দেওয়ার জন্য আগে আমরা একটা নদী বানাব, তারপর আপনারা ব্রিজ পাবেন, আমি যখন কথা দিয়েছি, কথা রাখবই—তা যেন না হয়।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (1856)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 22
(117)
- ভারতের বাজেটে বাংলাদেশ ইস্যু by গৌতম লাহিড়ী
- রাজনীতি-এগোতে পেরেছি কত দূর? by তারেক শামসুর রেহমান
- 'ফিয়ার ফ্যাক্টর' by সুভাষ সাহা
- রম্য-সংবর্ধনা যত আছে আমাদের খাতাতে by রণজিৎ বিশ্বাস
- রাজনীতি-পাকিস্তান কানেকশন! by মইনুল ইসলাম
- পর্যটন শিল্পের বিকাশে কিছু প্রস্তাবনা by মোহাম্মদ ...
- বাংলাদেশের সংবিধানে চাই জনগণের ইচ্ছার প্রতিফলন by ...
- দেখার ভেতরে বাইরেঃ জনগণমন প্রতিক্রিয়া by মোহাম্মদ ...
- সংবিধান নিয়ে অনিশ্চয়তা by শাহ আবদুল হান্নান
- নির্বাচকমণ্ডলীর জানার অধিকার আছে by এবনে গোলাম সামাদ
- আইনের শাসনের কথা বললেন প্রধান বিচারপতিঃ কিন্তু উদ্...
- নদী যেন অশ্রুধারাঃ সুরক্ষার কাজ লাগসই হচ্ছে না
- চারদিক-পিঠা খাবেন, পিঠা? by মুজিবুর রহমান
- হেনার মৃত্যু-ধর্ষিতকেই যখন দোররায় মরে যেতে হয় by ক...
- নগর দর্পণ: চট্টগ্রাম-পুলিশ, কসবি ও হোটেলের জমা-খরচ...
- মাতৃভাষা-আমাদের ভাষাপ্রেম! by সৌরভ সিকদার
- মিসর-রক্ত ও বিপ্লবের রং by রবার্ট ফিস্ক
- সময়ের প্রতিবিম্ব-ষড়যন্ত্রকারীরা আশপাশেই আছে by এবি...
- মৃত্যুর পরও কি হেনারা রেহাই পাবে না?-ধর্ষণ, দোররা ...
- সাফল্য পেতে বার ও বেঞ্চকে একাত্ম হতে হবে-সুপ্রিম ক...
- চারদিক-অন্য রকম কুচকাওয়াজ by হামিদ উল্লাহ
- সড়কপথ-ধান ভানতে শিবের গীত গাইলেন যোগাযোগমন্ত্রী by...
- চিরকুট-জগৎ জোড়া জাল by শাহাদুজ্জামান
- হেনার মৃত্যু-এখনো গেল না আঁধার by আয়শা খানম
- স্বচ্ছতা-দুই নেত্রীর সম্পদের হিসাব by বদিউল আলম মজ...
- আড়িয়ল বিলের ঘটনায় গণহয়রানি বন্ধ করুন-গণমামলা
- সরকার আসলেই কি সংস্থাটি সচল রাখতে চায়?-বসে যাওয়া ব...
- শ্রদ্ধাঞ্জলি-প্রসাদ রায়: সাহসের আরেক নাম by বৃত্বা...
- মিসর-মার্কিন দূতের ব্যবসায়িক স্বার্থ by রবার্ট ফিস্ক
- দূর দেশ-মিসর: গণতন্ত্রে উত্তরণের পথ by আলী রীয়াজ
- উৎসব-বাগেদবী সরস্বতী by তারাপদ আচার্য্য
- ফতোয়া-হেনার মৃত্যু ও আমাদের মূল্যবোধ by সালমা খান
- বাঘা তেঁতুল-নরমূত্র by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-ভাবিয়া করিও কাজ... by আনিসুল হক
- বর্ষার বিষয়টি কি কর্তৃপক্ষ বিবেচনায় নেবে?-খোলা মাঠ...
- সরকার ও বিরোধীদের কাছে সংযত আচরণই কাম্য-বাসে আগুন,...
- বাংলা ডোমেইন-সুদূরপরাহত থেকে যাবে?
- বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ধর্মঘট-শিক্ষার্থীদের স্বার্থ...
- কান্না থামছে না বদরের বাড়িতে by গৌরাঙ্গ নন্দী
- ছয়টি বড় প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় এর অ্যাল...
- সেই দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
- সোর্স চক্করে চট্টগ্রাম র্যাব! by এস এম রানা
- আজকের সব বিষয়ের পরীক্ষা স্থগিত-হরতালে লণ্ডভণ্ড এইচ...
- বিএনপির ডাকা হরতাল আজ
- নিখোঁজ রহস্যের নতুন ক্লু সুরঞ্জিত সেনগুপ্তের ঘটনা-...
- গণপরিবহনে আগুন চালক পুড়ে কয়লা
- শঙ্কা ও সংকটে মোড়া জনজীবন-সবাইকে দায়িত্বশীলতার পরি...
- ঘুষ-দুর্নীতির মহোৎসব-এভাবে দেশ চলতে পারে না
- পবিত্র কোরআনের আলো-জিহাদ ফরজে কেফায়া, সবার জন্য সব...
- মমতা, ক্ষমতা ও ফতোয়া by ফখরুজ্জামান চৌধুরী
- অথ কালো বিড়াল সমাচার by তারেক শামসুর রেহমানঅথ কালো...
- চরাচর-জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে by আফতাব ...
- রঙ্গব্যঙ্গ-পাত্র ভয়ংকর by মোস্তফা কামাল
- সমুদ্রসীমার বিরোধ মীমাংসায় নৌবাহিনীর অবদান by মিল...
- বাংলাদেশে জৈব সারের ব্যবহার by এ এম এম শওকত আলী
- কেউ আইন ভাঙেনি ... by আসিফ আহমদ
- সাম্প্রতিক প্রসঙ্গ-বিকল্প মিডিয়ার উত্থান by একরামু...
- সময়ের কথা-আলোর সঙ্গে কিছু অন্ধকারও বণ্টন by অজয় দা...
- উত্তরবঙ্গে খাদ্যগুদাম-১৮ মাসে বছর!
- পবিত্র শবেবরাত-সৌভাগ্য ও শান্তির বারতা
- র্যাবের বিলম্বিত বোধোদয়
- নদীর এ কেমন সীমানা নির্ধারণ?
- পবিত্র কোরআনের আলো-আল্লাহর আয়াতকে স্বল্পমূল্যে বিক...
- আইভরি কোস্ট এখন কোন পথে? by মার্ক ওপেন হাইমার
- ইলিশ এবং পরিবেশবিষয়ক কথকতা by ড. জীবন কৃষ্ণ বিশ্বাস
- ফুকুশিমা বিস্ফোরণ এবং বাংলাদেশ প্রসঙ্গ by তারেক শা...
- সময়ের প্রতিধ্বনি-লিমনের ওপর নিষ্ঠুরতা এবং আমাদের ম...
- চরাচর-মানুষের কল্যাণে বন্য প্রাণী ও উদ্ভিদ by আফতা...
- এস এম আব্রাহাম লিংকন-সুপ্রিম কোর্ট বার নির্বাচন ব্...
- বিবর্ণ সমাজচিত্রের নানা দিক by নিয়াজ আহম্মেদ
- ইতি-নেতি-বাঙালির রাজনীতির হালখাতা by মাসুদা ভাট্টি
- অর্থনীতি-নারীর গৃহস্থালি কাজ ও অর্থমন্ত্রীর কথা by...
- মিসর-স্বৈরাচার পতনের লগ্ন by রবার্ট ফিস্ক
- সরল গরল-র্যাবলিকস ও আমাদের আমেরিকাপ্রীতি by মিজান...
- অপহরণ আতঙ্কে দক্ষিণখানবাসী-নিখোঁজ নারী-শিশুরা কোথা...
- গ্রামাঞ্চলে যেতে চিকিৎসকদের অনীহা কেন?-আশা-নিরাশায়...
- চারদিক-অটোগ্রাফে ভরা টি-শার্ট by নেয়ামতউল্যাহ
- ইউরোপের চিঠি-পেন্টাগনের বাজেট আসলেই কি কমেছে by পি...
- দুর্নীতি দমন কমিশন আইন-সংশোধনী প্রস্তাব জনগণকে জান...
- বইরঙ্গ by শওকত হোসেন
- পুতা লইয়া যাও by জসীমউদ্দীন
- ভাষার উদ্ভব হয় কীভাবে? by আব্দুল কাইয়ুম
- অহেতুক কৌতুক
- কর্তৃপক্ষকে এখনই পদক্ষেপ নিতে হবে-ফেসবুক উপেক্ষিত
- বিশ্ব ধরিত্রী দিবস-সভ্যতার আয়ু নির্ধারণ করবে জলবায়...
- পাকিস্তান-দুঃখের সমাবেশই আমার দেশ by তারিক আলী
- সমন্বিত ব্যবস্থা নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুর...
- অভিযানে সোর্সের তথ্যই যথেষ্ট নয়-প্রশ্নবিদ্ধ র্যাব...
- স্মরণ-বেতারের মানুষ by সৈয়দ জিয়াউর রহমান
- নতুন স্টেডিয়াম হচ্ছে কর্ণফুলীর তীরে
- বিদ্যুৎ উৎপাদন সংকটে-কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবি...
- সিটি করপোরেশনের কানে তালা-ফুটপাত দখল চলছেই by হামি...
- জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের জরিপ-প্রাথমিক স্তর...
- চট্টগ্রামে গুম: চারজন আওয়ামী লীগের, একজন বিএনপির-স...
- পারিবারিক আইন সংস্কারের চিন্তাভাবনা
- সংখ্যায় ৭ দিন
- রং বেরং-কত দূরে পারো নিতে?
- গলফের রাজ্যে ১৪ রাজা! by সিয়াম রহমান
- ‘জীবন তো স্বাচ্ছন্দ্যেই কাটছে’
- ক্রিকেটে
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- রফিক-উল হকের প্রশ্ন-দেশে কী হচ্ছে?
- নীতিমালা ভেঙে রেলে নিয়োগ, মৌখিকে নম্বর দ্বিগুণ by ...
- ‘এহন হরতাল আলারা কি আমার সংসার চালায়ে দেবেনে?’ by ...
- ভারতের সঙ্গে ঋণচুক্তি: ১০০ কোটি ডলার ঋণের ছয় প্রকল...
- চার দিনেও খোঁজ মেলেনি ইলিয়াসের-স্ত্রীকে নিয়ে নিষ্ফ...
- আ.লীগের নেতারাও আতঙ্কিত-দায় এড়াতে পারে না সরকার
- আজ সকাল-সন্ধ্যা হরতাল-হরতালের আগে বাসে আগুন, ঘুমন্...
- ফিরে ফিরে আসে হরতাল by আদিত্য আরাফাত
- ইলিয়াসকে নিয়ে খবরের ঘনঘটা
- হাসিনা-খালেদার রাজনীতি আমার স্বামীকে মেরে ফেলেছে b...
- একটি স্বপ্নের অপমৃত্যু এবং চলমান ছাত্ররাজনীতি by দ...
- সাহসের সমাচারঃ দিগ্বিজয়ী হাসি by আল মাহমুদ
- ভারত বিভাগ এবং স্বাধীন বাংলার স্বপ্ন by ডা. ফজল মো...
- সাবধান! সামনে বিপদ! by মাহবুব তালুকদার
- যে কথা বলতে চাইঃ এবার খড়গহস্ত সুরঞ্জিত সেনগুপ্ত by...
- লোডশেডিং বাড়বেঃ বিলম্বিত পদক্ষেপের খেসারত
-
▼
Apr 22
(117)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
যুক্তরাষ্ট্র
দেশে দেশে
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
ফিলিস্তিন
Lead
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
চট্টগ্রাম
বিশাল বাংলা
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
কালবেলা
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
মুসলিম
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ইউরোপ
ছাত্রলীগ
ইতিহাস
প্রতিবেদন
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
সৌদি আরব
অমানবিক
পশ্চিমবঙ্গ
আলোকিত চট্টগ্রাম
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
আফ্রিকা
মাদক
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
সংখ্যালঘু
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
সৈয়দ আবুল মকসুদ
তুরস্ক
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
আফগানিস্তান
গোল্লাছুট
বইপত্র
অন্য আলো
ড. মুহাম্মদ ইউনূস
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
ইউক্রেন
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
স্বাস্থ্য
হিন্দু
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
নেপাল
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
কক্সবাজার
এ এম এম শওকত আলী
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
মিসর
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
শোক
এম আবদুল হাফিজ
পরিবেশ
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
জীবনযাপন
লেবানন
জাপান
রঙের মেলা
Exclusive
ঐতিহ্য
শিল্প
কুমিল্লা
মুক্তমত
মাহমুদুর রহমান
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
চিকিৎসা
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
কলকাতা
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কামরুজ্জামান মিলু
তথ্য প্রযুক্তি
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
ব্রাজিল
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
ইয়েমেন
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
মসজিদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
জলবায়ু ও পরিবেশ
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
উত্তর কোরিয়া
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
কালি ও কলম
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
কুষ্টিয়া
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
জাতীয় নাগরিক পার্টি
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
নিবন্ধ
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
jugantor
জনস্বাস্থ্য
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
উচ্চশিক্ষা
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
প্রযুক্তি
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কাতার
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
ঝড় ও দুর্যোগ
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
শিশির মোড়ল
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
হুমায়ূন আহমেদ
আবুল হাসনাত
আল আমিন
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
অমিত বসু
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
জার্মানি
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
ব্যবসা
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আরব আমিরাত বা দুবাই
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
দক্ষিণ কোরিয়া
নোয়াখালী
রিপন আনসারী
লিবিয়া
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
আসজাদুল কিবরিয়া
ইসলাম
ছিনতাই
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
জোহরান মামদানি
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মহাকাশচারী
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জলবায়ু পরিবর্তন
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
যৌন অপরাধ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
ইহুদি
কিশোর আলো
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
স্পেন
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
গণমাধ্যম
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দুর্যোগ
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
সোমালিয়া
স্মৃতি
হংকং
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
কৃত্রিম বুদ্ধিমত্তা
চুক্তি
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
ওমান
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
পোল্যান্ড
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment