Sunday, February 19, 2012
বিশেষ সাক্ষাৎ কার-এমন কিছুই করব না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় by মনমোহন সিং
বিশেষ সাক্ষাৎ কার-এমন কিছুই করব না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় by মনমোহন সিং
ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্ম ব্রিটিশ ভারতের পাঞ্জাবে, ১৯৩২ সালে। দেশভাগের পর সপরিবারে চলে আসেন বর্তমান ভারতের অমৃতসরে। তিনি পড়াশোনা করেন ভারতের চণ্ডীগড়ে এবং কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী মনমোহন সিং কিছু সময় দিল্লি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৮২ সালে তিনি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হন। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতীয় পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মনমোহন সিং ১৯৯১ সালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং ওই বছরই প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে ভারতে অর্থনৈতিক সংস্কার সূচিত হয়। ২০০৪ সালের সাধারণ নির্বাচনের পর কংগ্রেস দলের পক্ষ থেকে ন্যাশনাল প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গত বছরের ১০ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন আজ। এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে তাঁর এই বিশেষ সাক্ষাৎ কার নেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
মতিউর রহমান ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ মোকাবিলায় ঢাকা দিল্লির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভারতকে ট্রানজিটের সুবিধা দিতেও বাংলাদেশ সম্মত হয়েছে। কিন্তু ভারতের দিক থেকে বাংলাদেশ এখনো তেমন কিছু পায়নি। আপনার কি মনে হয় না, এই অবস্থা দুই দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে দীর্ঘায়িত করবে?
মনমোহন সিং ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের সরকার ও জনগণ আমাদের যে সহযোগিতা দিয়েছে, সে জন্য আমরা অতিশয় কৃতজ্ঞ। এ ক্ষেত্রে সহযোগিতা এবং অন্যান্য ক্ষেত্রে যৌথ উদ্যোগের মধ্য দিয়ে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্কের পরিপক্বতা প্রতিফলিত হয়। এসব সহযোগিতা ও যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে উভয় দেশের নিজ নিজ স্বার্থ সম্পর্কে সচেতনতা থেকে। এগুলো উভয় দেশের নিরাপত্তা বাড়াবে এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির অনুকূল শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।
আমার মনে হয় না, বাংলাদেশের সঙ্গে বহুমুখী ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের প্রয়াসে আমাদের পদক্ষেপগুলোতে কোনো ঘাটতি আছে। এই পথে আমরা অনেক দূর এগিয়েছি এবং সব ক্ষেত্রেই আমরা এ লক্ষ্যে আরও এগিয়ে যাব।
২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় যেসব সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, সেসব বাস্তবায়নের ক্ষেত্রে কতগুলো সুনির্দিষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। এসবের মধ্যে রয়েছে নদীর পানি বণ্টনসংক্রান্ত বিষয়, ইছামতী ও অন্যান্য নদ-নদী খনন (ড্রেজিং), ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের জন্য আন্তগ্রিড বিদ্যুৎ -সংযোগ, বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধাগুলো দূরীকরণ, স্থলবন্দর, সীমান্ত হাট স্থাপনের মতো সীমান্ত অবকাঠামো উন্নয়ন, তিনবিঘা করিডরসহ অন্যান্য এলাকায় ২৪ ঘণ্টা চলাচলের সুবিধা ইত্যাদি।
সুতরাং আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমি দেখছি না।
মতিউর রহমান বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য আপনার সরকার বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণসুবিধা (লাইন অব ক্রেডিট) প্রদানের প্রস্তাব দিয়েছে। কিন্তু গত দেড় বছরেও এর বাস্তবায়ন সম্ভব হয়নি। বাস্তবায়নের প্রক্রিয়ার এই ধীরগতি সম্পর্কে আপনার সরকারের মূল্যায়ন কী? এতে কি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে আস্থার অভাব দেখা দিতে পারে না?
মনমোহন সিং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর জন্য ১০০ কোটি মার্কিন ডলারের ঋণসুবিধা প্রদানের প্রস্তাব কোনো দেশের প্রতি ভারতের এযাবৎ কালের সবচেয়ে বড় ঋণপ্রস্তাব। বাংলাদেশ সরকারের চিহ্নিত প্রকল্পগুলোর জন্য এই ঋণসুবিধার পরিপূর্ণ ও দ্রুত বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
খোলামেলা ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকল্পগুলো যাতে দক্ষতার সঙ্গে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। ৭৫ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয়সাপেক্ষ বেশ কিছু প্রকল্প চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসবের মধ্যে আছে ড্রেজার, বাস, রেলপথ অবকাঠামো, বগি, লোকোমোটিভ ইত্যাদি। বাস ও রেলওয়ে বগি সরবরাহের জন্য ইতিমধ্যে দুটি চুক্তি (কনট্র্যাক্ট) স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া অবকাঠামোসংক্রান্ত কতগুলো প্রকল্প বিবেচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আমার দৃঢ় বিশ্বাস, এসব উদ্যোগ ও প্রকল্প ভারত-বাংলাদেশ সহযোগিতার প্রতীক হিসেবে দৃশ্যমান হয়ে উঠবে।
মতিউর রহমান অভিন্ন বড় নদীগুলোর কোনো একটিরও উজানে যদি পানি প্রত্যাহার করা হয়, তাহলে ভাটি অঞ্চলের দেশ হিসেবে বাংলাদেশে তার ক্ষতিকর প্রভাব পড়ে। সব অভিন্ন নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে একটি কার্যকর ফর্মুলায় পৌঁছাতে আপনার সরকার কী পদক্ষেপ নিতে যাচ্ছে?
মনমোহন সিং পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, উভয় দেশের জনগণের জীবনযাপনে অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। অভিন্ন নদীগুলো আমাদের দুই দেশের সাধারণ ও মূল্যবান ঐতিহ্য। উভয় দেশে জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে নদীগুলোর ওপর চাপ বেড়ে গেছে। প্রতিবেশী হিসেবে আমরা পরস্পরের চাহিদা এবং অভিন্ন নদীগুলোর পানির বৈধ ব্যবহারের প্রয়োজন উপলব্ধি করি। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি আমাদের সহযোগিতার এক অসাধারণ দৃষ্টান্ত এবং তা ভালোভাবেই কাজ করছে।
তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনসহ অন্যান্য নদীর বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইছামতী নদীর খনন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে, নদীর তীর রক্ষা ও বাঁধ মেরামতের কাজও ভালোভাবেই এগিয়ে চলেছে।
অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগিসহ অন্য সমস্যাগুলোর সমাধান খুঁজতে যৌথ নদী কমিশন, বিশেষজ্ঞদের যৌথ কমিটি ও কারিগরি পর্যায়ের বৈঠকগুলোতে বিশদ আলাপ-আলোচনা হয়েছে। আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি এবং আমি এসব ক্ষেত্রে অগ্রগতির ব্যাপারে আশাবাদী।
আমরা এমন কিছুই করব না, যার কারণে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।
মতিউর রহমান বলা হচ্ছে, ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি, সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমানা চিহ্নিতকরণ ইত্যাদি দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়ের মীমাংসা করতে উভয় দেশই উদ্যোগী হয়েছে। এই সমস্যাগুলো আপনারা কীভাবে সমাধান করতে চান? দিল্লির পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সীমান্তে ‘নিরস্ত্র’ বাংলাদেশিদের হত্যা চলছেই। কবে আমরা বাংলাদেশ-ভারত সীমান্তকে একটি ‘জিরো কিলিং’ সীমান্ত হিসেবে দেখতে পাব?
মনমোহন সিং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বহু বছরেও এই সমস্যাগুলোর নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় আমরা সন্তুষ্ট নই; এ থেকে কোনো দেশই লাভবান হচ্ছে না। এ কারণেই ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি স্থলসীমান্তবিষয়ক সব অনিষ্পন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে একমত হয়েছিলাম। আমরা এগুলোর সমাধান করতে চাই ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তির আলোকে।
তার পর থেকে অনেক কাজ হয়েছে, বিভিন্ন অনিষ্পন্ন সমস্যা সমাধানের পথে তাৎ পর্যপূর্ণ অগ্রগতিও সাধিত হয়েছে। অপদখলীয় জমি ও সীমান্তের অচিহ্নিত অংশগুলোতে যৌথ জরিপ চালানোর কাজে উভয় পক্ষ উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে। ২০১১ সালের জুলাই মাসে উভয় দেশের ছিটমহলগুলোতে মাথা গণনার কাজ সম্পন্ন হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত অংশের মধ্যে কিছু অংশ ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, বাকিটাও হওয়ার পথে এবং চিহ্নিত অংশগুলোর গুচ্ছ মানচিত্র (বাউন্ডারি স্ট্রিপ ম্যাপ) স্বাক্ষরের প্রক্রিয়াও শুরু হয়েছে। এসবই ইতিবাচক অগ্রগতি, উভয় তরফ থেকেই এগুলোকে স্বাগত জানানো উচিত।
সীমান্তের [হত্যার] ঘটনাগুলো সম্পর্কে বলতে গেলে, আমি আপনাদের আবারও নিশ্চয়তা দিতে চাই যে অত্যধিক বলপ্রয়োগ আমরা একদমই সহ্য করব না (জিরো টলারেন্স)। এ ব্যাপারে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। গত এক বছরে সীমান্তের [হত্যার] ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ২০১১ সালের জুলাই মাসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাফল্যের সঙ্গে ঢাকা সফর করেছেন এবং আমি আনন্দিত যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (কো-অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান) স্বাক্ষরিত হয়েছে। এই পদক্ষেপগুলোর ফলে উভয় পক্ষের সীমান্ত ব্যবস্থাপনা উন্নত হবে এবং সীমান্তে অবৈধ কর্মকাণ্ড দমনের ক্ষেত্রে অতিরিক্ত বলপ্রয়োগ যদি সম্পূর্ণভাবে বন্ধ না-ও হয়, ন্যূনতম মাত্রায় নেমে আসবে।
ভারত-বাংলাদেশ সীমান্তকে হতে হবে শান্তি ও মৈত্রীর সীমান্ত। এ লক্ষ্যে উভয় পক্ষকে একত্রে নিবিড়ভাবে কাজ করতে হবে, ধৈর্য ও সংযম রাখতে হবে।
মতিউর রহমান দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের জন্য ভারতের সরকার কী কী পদক্ষেপ নেবে? দীর্ঘদিনের অশুল্ক বাধা অপসারণ করা হবে কীভাবে?
মনমোহন সিং গত অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৬৮ শতাংশ; তবে এর পরও ব্যাপক বাণিজ্যবৈষম্য রয়ে গেছে। সম্প্রতি সাফটার আওতায় বাংলাদেশকে শুল্কছাড় দেওয়া হয়েছে; সার্কের সব স্বল্পোন্নত দেশের (এলডিসি) জন্য ৪৮০টি বাদে সব পণ্যের জন্য বিনা শুল্কে প্রবেশাধিকার রয়েছে। ২০০৮ সালের এপ্রিলে ভারত স্বল্পোন্নত দেশগুলোর জন্য যে শুল্কছাড় কর্মসূচি (ডিউটি ফ্রি ট্যারিফ প্রেফারেন্স স্কিম) চালু করেছে, বাংলাদেশ তা-ও গ্রহণ করার যোগ্যতা রাখে। ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি উৎ সাহিত করতে আমরা আরও পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত।
আমি স্বীকার করি, দীর্ঘ মেয়াদে আমাদের বাণিজ্যকে টেকসই করতে হলে দুই দেশের মধ্যকার বাণিজ্যবৈষম্য দূর করার উদ্যোগ নিতে হবে। আমার বিশ্বাস, আমরা এ সমস্যার সমাধান করতে পারি যৌথ প্রয়াস দ্বারা, বাজারে প্রবেশগম্যতা বাড়ানো, বিনিয়োগবান্ধব নীতিসহ উভয় পক্ষের জন্য পরিপূরক নীতিমালা গ্রহণের মাধ্যমে।
উভয় পক্ষে অশুল্ক বাধার সমস্যাও আমাদের দূর করতে হবে। এ লক্ষ্যে আমরা সীমান্তের বিভিন্ন স্থানে অবকাঠামো গড়ে তুলছি; সেসবের মধ্যে রয়েছে সাড়ে ১২ কোটি মার্কিন ডলার ব্যয়ে স্থল শুল্কবন্দর, যেগুলো দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। বাংলাদেশেরও রয়েছে একই ধরনের পরিকল্পনা। সীমান্ত হাট, বন্দর অবকাঠামো, সমন্বিত তল্লাশিচৌকি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) প্রভৃতি উদ্যোগও দ্বিমুখী বাণিজ্য বাড়াতে সহায়ক হবে। দৃষ্টান্তস্বরূপ, মেঘালয়ের কালাইচর-বালিয়ামারীতে ২০১১ সালের জুলাই মাসে সীমান্ত হাট উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অধীন পণ্যদ্রব্য পরীক্ষার ব্যবস্থাগুলো উন্নতকরণে ভারত বাংলাদেশকে সহযোগিতা করছে। আধা-শুল্ক ও অশুল্ক বাধাগুলো নিরসনের ব্যাপারে বাণিজ্যবিষয়ক একটি যৌথ কার্যকরী দল (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) গঠন করা হয়েছে।
মতিউর রহমান প্রায়ই বলা হয়ে থাকে, বাংলাদেশ-ভারত সম্পর্ককে দেখা হয় সরকারকেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে। আপনি কি মনে করেন, আপনার সরকার ও শেখ হাসিনার সরকার এমন একটা টেকসই সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে, যা স্থায়ী হবে? আপনার আসন্ন ঢাকা সফর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কের কী গুণগত পরিবর্তন আপনি আশা করছেন?
মনমোহন সিং একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা প্রতিবেশী; আমাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো একই রকমের। আমাদের তাকানো উচিত ভবিষ্যতের দিকে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল; আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সঙ্গে আমরা দীর্ঘমেয়াদি ও পারস্পরিক লাভজনক অংশদারি চাই, যেখানে উভয় পক্ষ পরস্পরের সমস্যা ও উন্নয়ন-প্রত্যাশার প্রতি সংবেদনশীল থাকবে।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক ভারত সফরের পরিপ্রেক্ষিতে আমার এই আসন্ন বাংলাদেশ সফর। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটি এক নতুন অধ্যায়ের উন্মোচন। বাংলাদেশের জনগণের জন্য ভারতের জনগণের ঐকান্তিক শুভ কামনা ছাড়া আর কিছুই নেই। আমার এই সফরের মধ্য দিয়ে যদি সহযোগিতার নতুন দিগন্ত খুলে যেতে পারে, দুই দেশের মধ্যে বন্ধুত্ব, বোঝাপড়া ও পারস্পরিক আস্থার বন্ধন দৃঢ়তর হয়, তবেই আমি খুশি হব।
মতিউর রহমান আপনাকে ধন্যবাদ।
মনমোহন সিং ধন্যবাদ।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 19
(110)
- চারদিক-ভাদ্রের বিকেলে, আড়িয়ল বিলে
- সরল গরল-তিস্তা চুক্তি নিয়ে প্রহসন by মিজানুর রহমান...
- চারদিক-ভাদ্রের বিকেলে, আড়িয়ল বিলে
- ঘোলা পানি-দ্য টাইমস অব ইন্ডিয়া
- এক যুগ পরে-আনন্দবাজার পত্রিকা
- নষ্টের গোড়া মমতা-দ্য হিন্দু
- মনমোহনের বাংলাদেশ সফর-সম্পর্কের উষ্ণতা ও সফরের ফলা...
- টেন্ডারবাজি ক্ষমতাসীনদের অধিকার নয়-প্রতিমন্ত্রীর এ...
- এখন বাংলাদেশের যা করা উচিত-মনমোহনের ঢাকা সফর
- চারদিক-দুখীর দুঃখ মোচন
- কালের পুরাণ-দুর্লভ’ ভিসা ও টিভি চ্যানেলে নিষেধাজ্ঞ...
- সমঝোতা দুই দেশেরই দরকার by আকবর আলি খান
- কেবল মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে-বরিশাল ব...
- এখন সম্পর্ক উন্নয়নের দায় ভারতেরই-প্রত্যাশার পিঠে আঘাত
- এখন ভারতকেই এগিয়ে আসতে হবে by কাজী খলীকুজ্জমান আহমদ
- জন্মদিন-মাটির মানুষের সাংবাদিক by এবিএম মূসা
- সহজিয়া কড়চা-রাষ্ট্রনেতাদের শীর্ষ বৈঠক: জনগণের নিয়ত...
- স্মরণ-স্বাস্থ্য-সমাজসংগঠক মোহাম্মদ ইব্রাহিম by মোহ...
- অরণ্যে রোদন-সুন্দর বাংলাদেশে স্বাগত, হে অতিথিগণ by...
- নিপীড়ক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত-শিকল...
- তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়া দুর্ভাগ্যজনক-মনম...
- বিশেষ সাক্ষাৎ কার-এমন কিছুই করব না যাতে বাংলাদেশ ক...
- রমেন কাকুর অটোভুলোগ্রাফি
- সকরুণ ভুলের গল্প
- পোস্টকার্ড বিড়ম্বনা
- ভুলপত্র
- অবিশ্বাস্য হলেও সত্যি এটা পাঠকসংখ্যা!-একটা মাস যেত...
- শ্রদ্ধাঞ্জলি-যেভাবে তিনি মাদার তেরেসা
- সড়ক শৃঙ্খলা-বিআরটিএ সংস্কারে কিছু সুপারিশ by মো. আ...
- মন্ত্রিসভা-মন্ত্রীদের পুরস্কৃত করা হচ্ছে না কেন! b...
- শ্রদ্ধাঞ্জলি-দ্বিতীয় অজিত রায় আর জন্মাবে না by কাম...
- সরল গরল-অমীমাংসিতই থাকবে সমুদ্রসীমা? by মিজানুর রহ...
- চিকিৎসাসেবার মান কোথায় গিয়ে ঠেকেছে?-ঢাকা মেডিকেল ক...
- নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করুন-মন্ত্রীদের সম্পদে...
- ভারত-বাংলাদেশ সম্পর্ক-মনমোহনের সফর ও সামনে এগোনোর ...
- সবুজ বেষ্টনীর কৃষ্ণ স্বজন by শেখ রোকন
- গৃহশ্রম-আমাদের শহরে কতিপয় নূরজাহান by আলতাফ পারভেজ
- সময়ের কথা-নিজস্বতা কেন হারিয়ে যেতে দিচ্ছি by অজয় দ...
- ফ্যাশন ও শারাপোভা
- ভালোই লাগছে বিপিএল by সাকিব আল হাসান
- নারী নির্যাতন-পথ শ্বাপদসংকুল কেন?
- প্রযুক্তিনির্ভর প্রতারণা-শক্ত হাতে ব্যবস্থা নিতে হ...
- পবিত্র কোরআনের আলো-অনুতপ্তদের দেওয়া সাদকা বা জাকাত...
- সাগর-রুনি হত্যাকাণ্ড : ধামাচাপা নয়, বিচার চাই by ম...
- দুই দলের পরস্পরবিরোধী অবস্থান by ড. ইমতিয়াজ আহমেদ
- প্রক্রিয়াটি নিয়েই প্রশ্ন আছে by মোহাম্মদ মনিরুজ্জা...
- চরাচর-বইমেলা বন্দনা by মযহারুল ইসলাম বাবলা
- একুশের চাওয়া একুশের পাওয়া-বাংলায় উইকিপিডিয়া by রাগ...
- বিশ্ববিদ্যালয়-চাকরির বয়সসীমা বাড়ানো কেন?
- বিশেষ সাক্ষাত্কার-আমাদের একটি ভাষাপরিকল্পনা থাকা প...
- নিয়মিত নজরদারি থাকতে হবে-সেতুর সুরক্ষাবেষ্টনীর নির...
- বাড়তি তেল খরচ করলে ভর্তুকিমূল্যে কেন?-ভাড়াভিত্তিক ...
- রঙ্গব্যঙ্গ-একটি মার্কিন হুকুমনামা by মোস্তফা কামাল
- বৃত্তের ভেতরে বৃত্ত-প্রবাসীরা বিনিয়োগে আগ্রহী, কিন...
- রুই-কাতলা ও চুনোপুঁটি by এ এম এম শওকত আলী
- সিলেটে নিজ ঘরে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- পিরোজপুরে মা-মেয়ে খুন
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ডেইলি স্টারের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী-তরুণ প্রজন্মক...
- তিন দিনে দুই হাজার গাছ কর্তন-উজাড় হচ্ছে ইনানী সৈকত...
- বইয়ের মেলা প্রাণের মেলা-বইপ্রেমীর প্রাণের কোলাহল b...
- মিডিয়া ভাবনা-‘মানি না’ সংস্কৃতি থেকে বিএনপিকে বেরো...
- পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়ার প্রস্তাব-বিনিয়োগের ...
- উন্নয়নকর্মীদের মিলনমেলায় মুহাম্মদ ইউনূস-এগিয়ে আসতে...
- সেনাবাহিনীতে অভ্যুত্থানচেষ্টা তদন্ত শেষ পর্যায়ে, ম...
- তিস্তা নিয়ে অনড় মমতা by রাহীদ এজাজ
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি-যথাযথ বাস্তবায়নে দূরদর্শিত...
- ইলেকট্রনিক ভোটিং মেশিন-বিরোধিতার জন্য বিরোধিতা কাম...
- পবিত্র কোরআনের আলো-আল্লাহর সঙ্গে শরিক করার পাপ কখন...
- ব্রায়ান ওয়াল্শ-মোবাইল ফোন ও ব্রেইন টিউমার বিতর্ক
- মত ও মন্তব্য-বিদায় মকবুল ফিদা হুসেন by হারুন হাবীব
- চরাচর-বিলুপ্ত হয়ে যাচ্ছে মাটির ঘর by সাইফুল ইসলাম খান
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- এমএলএম : ধ্বংস হোক আবু লাহাবের হাত by মহসীন হাবিব
- মেনে নেওয়া যায় কি 'হাফ-পাকিস্তান' by মুজাহিদুল ইসল...
- তিস্তা ব্যারাজ প্রকল্প-আগে পানিপ্রাপ্তি নিশ্চিত কর...
- আসন্ন রমজান ও দ্রব্যমূল্য-বাজার তদারকির ব্যবস্থা জ...
- পবিত্র কোরআনের আলো-কুকর্ম করে অন্যের ওপর দোষ চাপান...
- তত্ত্বাবধায়ক সরকারের অবলুপ্তি ও মধ্যবর্তী নির্বাচন...
- প্রস্তাবিত বাজেট ও বিদ্যুৎ সমস্যা নিরসন প্রসঙ্গে b...
- শিশুশ্রম প্রতিরোধ দিবস-পারুলদের কথা by তামান্না ইস...
- রঙ্গব্যঙ্গ-ফজলু মিয়ার বাজেট by মোস্তফা কামাল
- বৃত্তের ভেতর বৃত্ত-দারিদ্র্যপীড়িত দেশে বিলাসী মন্ত...
- কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নের নতুন দিগন্ত by এ...
- আবার হরতাল-জনদুর্ভোগ আর বাড়াবেন না
- শহীদ ময়েজউদ্দিন by এনামুল হক
- সৌদি নারীর ভোটাধিকার-সাংস্কৃতিক রূপান্তরের পথে রক...
- ব্যক্তিত্ব-ইতিহাসই তাকে মহান করেছে by বদিউর রহমান
- পেনশনের টাকা-৩৯ বছর অনেক সময়
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়-যুক্তিপূর্ণ বিচক্ষণ অবস্থানে...
- ২০১১-১২ অর্থবছরের বাজেট-বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধ...
- চরাচর-আম নামতা by ফখরে আলম
- পবিত্র কোরআনের আলো-কুকর্ম মানুষের কাছে লুকাতে পারল...
- শ্রদ্ধাঞ্জলি-কিবরিয়া এবং তাঁর রংতুলির সংসার by ড. ...
- সদরে অন্দরে-সার্টিফিকেটই যদি হয় লেখাপড়ার উদ্দেশ্য ...
- ইতিউতি-বাজেট আসে-যায়, মূল্যস্ফীতি থাকে by আতাউস সামাদ
- নিশ্চিহ্ন হচ্ছে ঐতিহাসিক স্থাপনা-অবিলম্বে ঐতিহ্য র...
- বিএনপির বিকল্প বাজেট-সমস্যা সমাধানে প্রস্তাব থাকা ...
- চরাচর-ধানের বিলুপ্তি ও সম্ভাবনা by সাইফুল ইসলাম খান
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৮)-বাবার চলে যাওয়ার পর ...
- সিলেটের মণিপুরি হস্তশিল্পের সমস্যা ও সম্ভাবনা by ড...
- শেকড়ের ডাক-বাজেট ও অরক্ষিত উপকূলবাসী by ফরহাদ মাহমুদ
- রিক্ত হাতে চলে গেলেন তাঁরা by আবেদ খান
- শ্রীরামকৃষ্ণের ধর্ম-ভাবনা by আনিসুজ্জামান
- সংস্কৃতি চর্চা-সোনারগাঁর কলঙ্কদাগ মুছে ফেলতে হবে b...
- ফারাক্কার ভূত by শেখ রোকন
- শ্রদ্ধাঞ্জলি-চরিত্র চিত্রণে নিবিষ্ট যে জন by মুস্ত...
- সময়ের কথা-উচিত-অনুচিত by অজয় দাশগুপ্ত
- সংকটে বিজেএমসি-দুর্নীতি ও অব্যবস্থা দূর হোক
- বিএসএফের মানবাধিকার লঙ্ঘন-বালাকৃষ্ণানের অভিমত আমলে...
-
▼
Feb 19
(110)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment