তোমার জন্য by নিতুন নিশাচর

তোমার জন্য...
আমি দাঁড়িয়ে থাকতে পারি
সূর্য্যকে মাথায় নিয়ে
ভর দুপুরে কোন এক রাস্তার ধারে।

তোমার জন্য ...
আমি সংগ্রহ করে নিয়ে আসতে পারি
তোমারই প্রয়োজনীয় কোন নোটের খাতা।

তোমার জন্য ...
আমি নিয়ে আসতে পারি
কোন দুর্লভ ফুলের সুবাস।

তোমার জন্য...
আমি সব কিছু ছেড়ে দিতে পারি
যেমন সব বদঅভ্যাস এ গড়া পাহাড় সমান সব কিছু।

তোমার জন্য ...
আরও অনেক কিছু পারি...
তারপরেও যদি তোমার দেখা না পাই তাহলে বলবে কি ?
আমার কি হবে?