Tuesday, September 18, 2012
‘বদলে যাও বদলে দাও মিছিল’ বিশেষ সংলাপ- রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই
‘বদলে যাও বদলে দাও মিছিল’ বিশেষ সংলাপ- রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই
‘বদলে যাও বদলে দাও মিছিল’-এর উদ্যোগে ‘রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই’ শীর্ষক বিশেষ সংলাপ অনুষ্ঠান গত ১ আগস্ট দেশ টিভিতে প্রচারিত হয়েছে। প্রথম আলো ও দেশ টিভির যৌথ উদ্যোগে নির্মিত এ অনুষ্ঠানে সহায়তা করেছে বিএসআরএম।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মতামত, সুপারিশ ও প্রতিশ্রুতিগুলো সংক্ষেপ করে ছাপা হলো এই ক্রোড়পত্রে।
যাঁরা অংশ নিলেন
জি এম কাদের
মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়
আ ব ম ফারুক
ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কাজী ফারুক
প্রেসিডেন্ট, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)
মোহাম্মদ আল আমিন
ম্যাজিস্ট্রেট, ভেজালবিরোধী অভিযান
মাহমুদুজ্জামান বাবু
কণ্ঠশিল্পী ও সমাজকর্মী
কাজী মনজুর করিম
বদলে যাও, বদলেদাও মিছিল ব্লক লেখক
সঞ্চালক
মিথিলা ফারজানা
আয়োজনে প্রথম আলো
মিথিলা ফারজানা: এটি একটি ইস্যুভিত্তিক সমাধান খোঁজার অনুষ্ঠান। আজকের ইস্যু রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই। বাংলাদেশে শুধু চালের সঙ্গে কাঁকর, দুধের সঙ্গে পানিই মেশানো হয় না, আরও কত কী যে মেশানো হয়, সেটি খুঁজে বের করতে চাই আজকের অনুষ্ঠান থেকে। প্রথমেই যাব দর্শকদের কাছে। আপনাদের কারও কি এ রকম কোনো অভিজ্ঞতা আছে?
জ্যোতিষ্ক বিশ্বাস: আমার এক শিক্ষক ঢাকার একটি নামকরা সুপারশপ থেকে চিংড়ি মাছ কিনেছিলেন। বাসায় নেওয়ার পর ভুলে সেটি ফ্রিজে না রেখে রান্নাঘরে রেখেছিলেন। দুই দিন পর তাঁরা যখন রান্নাঘরে চিংড়ি মাছগুলোকে খুঁজে পেলেন, তখন দেখা গেল মাছগুলো পচেনি, আগের মতোই রয়েছে।
মিথিলা ফারজানা: আজকাল আমাদের দেশের খাবার আর পচছে না। সেই অলৌকিক কাণ্ডটির কারণ কী?
আ ব ম ফারুক: চিংড়ি, কাচকি ও অন্যান্য পচনশীল মাছে ফরমালিন দেওয়া হয়। বাংলাদেশে প্রথম আশির দশকে ব্যাপারিরা দুধে ফরমালিন ব্যবহার করতেন দূর-দূরান্ত থেকে দুধ সংগ্রহ করতেন বলে।
মিথিলা ফারজানা: মাননীয় মন্ত্রী, আমের গন্ধে ম-ম করছে বাজার। আম খেয়েছেন? এবং কোথা থেকে খেয়েছেন? কোনো সমস্যা হয়নি?
জি এম কাদের: হ্যাঁ খেয়েছি। আমি উত্তরায় থাকি। উত্তরার একটি বাজার থেকে কিনে খেয়েছি। লিচুও খেয়েছি। কোনো সমস্যা হয়নি।
মিথিলা ফারজানা: আজ আমাদের সঙ্গে আছেন ম্যাজিস্ট্রেট আল আমিন, যিনি খাদ্যে ভেজাল ধরতে অসংখ্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন। আপনার কাছে জানতে চাইব, আসলে আমরা কী খাচ্ছি?
মোহাম্মদ আল আমিন: আগে কার্বোহাইড্রেট দিয়ে আম বেশি পাকানো হতো। আমরা এটি শনাক্ত করে যখন হাজার হাজার কেজি আম নষ্ট করলাম, বিক্রেতাদের শাস্তি দিলাম, তখন তারা তাদের ধরন পরিবর্তন করল। তারা ইটোফেন নামের হরমোন দিয়ে পানিতে ভিজিয়ে অথবা স্প্রে করে আম পাকানো শুরু করল।
মিথিলা ফারজানা: দুধে কী মিশানো হয়?
মোহাম্মদ আল আমিন: দুধের মধ্যে আমরা দেখি কতটুকু পানি এবং ফরমালিন মেশানো হয়েছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে, বাচ্চাদের জন্য যে জুস বানানো হয়, সেগুলো। লিচুর জুস বানানো হচ্ছে, তাতে লিচুর কোনো অস্তিত্ব নেই। কৃত্রিম লিচুর গন্ধ দিয়ে এই জুস বানানো হচ্ছে, কিন্তু মোড়কে সুন্দর লিচুর ছবি দেওয়া আছে। আমের ক্ষেত্রেও একই চিত্র। কোনো কারখানাতেই আমের অস্তিত্ব পাওয়া যায়নি। কয়েকটি কারখানায় কিছু আমের দেখা পাওয়া গেলেও সেটা অতি নগণ্য মাত্রার। চকলেটের মধ্যে চিনির পরিবর্তে স্যাকারিন ব্যবহার করা হয়। চিনির চেয়ে স্যাকারিনের দাম কম এবং পরিমাণে চিনির চেয়ে অনেক কম লাগে। স্যাকারিন অনেক ক্ষতিকর। সেটি চিনির বিকল্প হতে পারে না। আবার খুব নিম্নমানের টেক্সটাইল রং ব্যবহার করা হয়।
মাহমুদুজ্জামান বাবু: একটা কথা একটু পরিষ্কার করছি। যেসব লিচু ব্যবসায়ী বা চাষি কীটনাশক ব্যবহার করেন, তাঁরা নিজেরাও জানেন না, তাঁরা নিজেদের অজান্তে কী বিষ ছড়িয়ে দিচ্ছেন। আমরা একটু ভিডিওতে দেখে নিই একজন লিচু ব্যবসায়ী বা গাছের মালিক কীভাবে তাঁর গাছে কীটনাশক ছড়াচ্ছেন।
ভিডিও সাক্ষাৎকার: লিচুর মুকুল আসার আগে একবার এবং পরে পাঁচবার স্প্রে করতে হয়। লিচু পাকার ১০-১২ দিন আগে স্প্রে বন্ধ করা হয়। এগ্রোমেথিন, ফাইটার, ডিপকট (কোম্পানির দেওয়া নাম) নামের বিষ দেওয়া হয়। ফাইটার দিলে লিচু বড় হয়। পোকা ধরে না। কিন্তু লিচুটা বিষাক্ত হয়ে যায়।
মাহমুদুজ্জামান বাবু: রাসায়নিক দ্রব্য যাঁরা ব্যবহার করেন, সেগুলোর অপব্যবহারের ফলে আমাদের দেহে যে ক্ষতিগুলো দেখতে পাই, সেই পরিসংখ্যান আমরা সংগ্রহ করেছি। সেটিও আমরা দেখে নিই।
গবেষণা তথ্য: বাংলাদেশে খাদ্যপণ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক দ্রব্যগুলো হলো—ফরমালিন, সোডিয়াম হাইড্রোসালফাইড (হাইড্রোজ), ক্যালসিয়াম কার্বাইড (কার্বাইড), ইথুফেন, ডিডিটি, টেক্সটাইল রং, স্যাকারিন।
খাদ্যপণ্যে ব্যবহূত নির্দিষ্ট মাত্রার রাসায়নিক দ্রব্য—টেস্টিং সল্ট, খাওয়ার সোডা, ফুল ফ্লেভার।
এগুলো অতিরিক্ত ব্যবহার করলে লিভার ও কিডনির সমস্যা হবে। ফরমালিন, হাইড্রোজ, কার্বাইড, ইথুফেন শুধু শিল্প ও গবেষণাগারে ব্যবহার হওয়ার কথা। কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে মাছ ও ফলের পচন রোধ করতে, জিলাপি মচমচে করতে, মুড়ি বেশি ফোলাতে, ফল পাকাতে এবং রং ভালো করতে। আবার ডিডিটি ও টেক্সটাইল রং যথাক্রমে কীটনাশক ও কাপড় রং করতে ব্যবহার করার কথা। কিন্তু এগুলো ব্যবহূত হচ্ছে শুঁটকি মাছ, মরিচ, হলুদ, ধনিয়া, সস ও আইসক্রিমে।
মিথিলা ফারজানা: প্রফেসর আ ব ম ফারুক, হাইড্রোজ-ফরমালিনের প্যাকেটের ওপর লেখা থাকে খাদ্যপণ্যে ব্যবহার-নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য। এগুলো শিল্পকারখানা ছাড়া অন্য কোথাও ব্যবহার করার কথা নয়। এগুলো ব্যবহার করলে কী হবে?
আ ব ম ফারুক: আমরা অতি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমরা কয়েক জায়গায় লেদার কালারও পেয়েছি। লেদার কালার টেক্সটাইল কালারের চেয়ে আরও বেশি ক্ষতিকর। টেক্সটাইল কালার জৈব উপায়ে নষ্ট হয় না। টেক্সটাইল মিলের পাশে যে রঙিন পানি থাকে, সেখানে কোনো মশা, ব্যাঙ, পোকামাকড় বাস করে না। মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া নিয়ে আমরা বেশি আতঙ্কিত। কারণ, সুডান রেড নিষিদ্ধ করা হয়েছে ষাটের দশক থেকে। কিন্তু আমাদের দেশে মরিচের গুঁড়াকে টকটকে লাল করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। খাদ্য উৎপাদকেরা এটি আমদানি করছে। তারা সিসার লবণটাও বৈধভাবে আমদানি করছে। তারা হয়তো জানে না, এই জিনিসগুলো আমাদের ওপর কতটুকু প্রভাব ফেলে। একটা নীতিমালা যদি করে দেওয়া যায়, এই জিনিসগুলো খাদ্য উৎপাদকেরা আমদানি করতে পারবে না, তাহলে খুবই ভালো হয়। প্রকৃতপক্ষে সিসার লবণ শুধু খাদ্য উৎপাদক কেন, কারোরই আমদানি করার প্রয়োজন নেই।
জি এম কাদের: উনি যেসব কেমিক্যালের কথা বললেন, সেগুলোতে নিয়মনীতি আছে। আমাদের দেশে সবগুলোরই নীতিমালা আছে। কোনটা কীভাবে আনবেন, কোথায় ব্যবহার করবেন, সেগুলোর নীতিমালা রয়েছে। তাঁরা একটা নিয়মের ভেতর দিয়েই আমদানি করেন। কিন্তু আনার পর যেখানে যেটার ব্যবহার করা দরকার, সেখানে সেটা ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করেন।
মিথিলা ফারজানা: খাদ্য উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো, তাদের তো এ ধরনের জিনিস আনারই কথা নয়।
জি এম কাদের: খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এটা নিয়ে আসে না। যারা এটা অবাধে আমদানি করে, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সেখান থেকে সংগ্রহ করে। একজন লোকের একাধিক ব্যবসাও থাকতে পারে।
আ ব ম ফারুক: ফরমালিন কিন্তু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আমদানি করে না। এগুলো আমদানি করে তারা, যারা ফরমিকার তৈরি করে। যেমন, প্লাস্টিক ইন্ডাস্ট্রিগুলো, অর্থাৎ শিল্পকারখানায় ও গবেষণাগার। কিন্তু পরিমাণের তুলনায় তারা অনেক বেশি আমদানি করে। সরকারের কাছে আশা করব, এই আমদানি করার প্রক্রিয়ায় একটা সংরক্ষণশীলতা আসুক।
জি এম কাদের: আমরা একটা সমাধান খোঁজার চেষ্টা করছি। বিশেষ করে, ফরমালিনের ব্যাপারে।
মিথিলা ফারজানা: কী ধরনের সমাধান খুঁজছেন?
জি এম কাদের: এখানে আপনারা যেমন সাজেশন দিলেন, তেমন আরও সাজেশন নিয়ে সংরক্ষণ করা। কার কাছে কতটুকু আসবে, তা নির্ধারণ করা।
মিথিলা ফারজানা: ফরমালিনের যে বেচাকেনা, সেখানে কোনো লাইসেন্সিংয়ের ব্যবস্থা করা যায় কি না।
জি এম কাদের: লাইসেন্সিংয়ের ব্যবস্থা করলেও যে এটা সব সময় সুফল বয়ে আনবে, তা কিন্তু নয়। আগে কিন্তু লাইসেন্সের মাধ্যমেই ভেজাল জিনিস আসত। সেটা নিয়ে আরও বিরক্তিকর অবস্থায় পড়তে হতো। ফলের কথাই ধরা যাক, সেখানে কীটনাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন আম, লিচু, শাকসবজি ইত্যাদিতে পোকা লাগে, তখন কীটনাশক হিসেবে ব্যবহূত হচ্ছে বাংলাদেশে। কিন্তু কোথায় কী পরিমাণে দেওয়া উচিত, সেই সচেতনতা সাধারণ মানুষের মধ্যে নেই।
মিথিলা ফারজানা: সচেতনতা তৈরির জন্য আমাদের মতো গণমাধ্যম কাজ করে যাচ্ছে। এসিড নিক্ষেপের ক্ষেত্রে যেটি হয়েছে, যখন এসিড বিক্রি নিয়ন্ত্রণ করা হয়েছে, তখন এসিড নিক্ষেপও কমে এসেছে। সে রকম শিল্পকারখানায় ব্যবহূত যে জিনিসগুলো রয়েছে, সেগুলোর ওপর যদি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়, তাহলে এটি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করি।
জি এম কাদের: এসিড নিক্ষেপ কমে এসেছে সচেতনতার জন্য, নাকি শাস্তির ভয়ে, সেটা আগে দেখতে হবে। এসিড ছোড়ায় অনেককে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। আইন খুব কড়াকড়ি করা হয়েছে।
মিথিলা ফারজানা: এই কেনাবেচাটা কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না?
জি এম কাদের: সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকার আরও খুশি হবে, যদি তার ওপর কোনো কিছু নিয়ন্ত্রণের ভার দেওয়া হয়। এই ভেজাল ধরতে গিয়ে আরও একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা বাজারে গিয়ে ভেজাল দ্রব্য শনাক্ত করতে চাইলে ফরমালিন ছাড়া অন্যগুলো শনাক্ত করা সম্ভব হয় না। প্রতিদিন নতুন নতুন রূপে এগুলো আমাদের সামনে হাজির হচ্ছে। এগুলো থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি আসছে ফরমালিন শনাক্ত করার জন্য।
মিথিলা ফারজানা: এবার দর্শকদের কিছু প্রশ্ন শুনি।
মোহাম্মদ আলম: মাননীয় মন্ত্রী, আপনার সরকারের শেষ সময়ে এসেও খাদ্যে ভেজালের ব্যাপারে বলছেন যে চেষ্টা করবেন। আমরা কি ভবিষ্যতে আশা করতে পারি, আমরা করেছি এমন কথা শুনব?
রোবায়েত ইসলাম: দিনাজপুরে লিচু খেয়ে ১৩ জন শিশুর মৃত্যু হলো, এর দায়দায়িত্ব কি শুধু রাষ্ট্রের?
কাজী সেলিম: মাঠপর্যায়ে যারা ফরমালিন ব্যবহার করে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে ব্যবসায়ীদের ধরতে পারেন এবং আমদানি লাইসেন্স বাতিল করা যেতে পারে।
জি এম কাদের: কাজ চলছে, এটা সব সময়ই বলা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিন অনেক জিনিস নষ্ট করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও হবে। উন্নত দেশগুলোতে কোন জুসে কোন জিনিস কী পরিমাণ থাকবে, তার একটা মান নির্ধারণী রয়েছে। এর বাইরে গেলে প্রতিষ্ঠানকে শাস্তি পেতে হবে। বাংলাদেশে এ আইন আছে কি না, আমার জানা নেই। না থাকলে থাকা দরকার। বাইরের দেশগুলোতে যদি আমের জুসে আমের কোনো অংশ না থাকে, তাহলে উল্লেখ থাকে এটা আমের তৈরি নয়। আমের গন্ধ, সুবাস দিয়ে তৈরি। ২০০৯ সালের এপ্রিলে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। এর জন্য আলাদা একটি অধিদপ্তর করা হয়েছে। ভোক্তাদের অধিকারের কথা চিন্তা করে আন্তর্জাতিক নিয়মাবলির সঙ্গে সামঞ্জস্য রেখে এটি করা হয়েছে। এটি বাস্তবায়ন করার জন্য জনবল, ভেজাল ধরার যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে এবং হতে থাকবে।
মিথিলা ফারজানা: দর্শকদের জানা দরকার, আসলে ভোক্তা অধিকার কী। জনাব কাজী ফারুক, আপনার কাছ থেকে জানব।
কাজী ফারুক: বলা হয়ে থাকে, ভোক্তারা হচ্ছে অর্থনীতির মূল চালিকাশক্তি, অথচ তাদের কথা কেউ শোনে না। তারা অসহায় থাকে। আমরা সবাই ভোক্তা। রাষ্ট্রপতি থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত সবাই ভোক্তা।
মিথিলা ফারজানা: এই ভোক্তা অধিকার আইনে কতটুকু অধিকার সংরক্ষিত হয়েছে?
কাজী ফারুক: ভোক্তা অধিকারের আইনটি ভালো। কিন্তু এই আইনে ভোক্তা নিজে কোনো ব্যবস্থা নিতে পারবে না, এটা কেমন কথা!
মিথিলা ফারজানা: দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি, আমি নিজে কোনো সমস্যার সম্মুখীন হলেও মামলা করতে পারব না।
কাজী ফারুক: ভোক্তা অধিকার অধিদপ্তরে ভোক্তা তাঁর অভিযোগ করতে পারবেন। ৩০ দিনের মধ্যে অধিদপ্তর সেটির ব্যবস্থা নেবে এবং ৯০ দিনের মধ্যে সেটি সুরাহা করবে। আসলে আমাদের ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন হতে হবে।
মিথিলা ফারজানা: ভোক্তা অধিকার আইন খুব কম ভোক্তারই জানা। দ্বিতীয়ত, মামলা করার পর সেটি লাল ফিতায় আবদ্ধ হবে কি না?
কাজী ফারুক: লাল ফিতায় যেন আবদ্ধ না হয়, সে ব্যাপারে ভোক্তাকে সচেতন থাকতে হবে। আবার আমরা যদি অবহিত হই, তাহলে আমাদেরও সচেতন থাকতে হবে।
কাজী মনজুর করিম: শুধু রাসায়নিক পদার্থ মেশানোই ভেজাল নয়, ওজনে কম দেওয়াও একটি ভেজাল। একই জিনিস বিভিন্ন মেশিনে বিভিন্ন সময়ে ভিন্ন ওজন পাচ্ছি। এ ব্যাপারে আপনাদের কোনো ব্যবস্থা আছে কি না?
জি এম কাদের: ম্যাজিস্ট্রেট ছাড়া কারও কাছে অভিযোগ করা যাবে না, তা কিন্তু নয়। ভোক্তা অধিদপ্তরে গিয়ে তারা অভিযোগ করতে পারে। অধিদপ্তর তাদের জরিমানা, শাস্তি দেওয়ার অধিকার রাখে। তাদের যে জরিমানা করা হবে, তার ২৫ শতাংশ ভোক্তাকে দিয়ে দেওয়া হয়।
মিথিলা ফারজানা: ভোক্তা নিজে কেন মামলা করতে পারবে না?
জি এম কাদের: ওটাও একটা মামলা। ওখানে ম্যাজিস্ট্রেট রয়েছে। তারা জরিমানা করবে। আর যদি জেল দেওয়ার দরকার হয়, তাহলে তাকে আদালতে পাঠানো হবে। সেটা অধিদপ্তর থেকেই করা হবে। সরাসরি যেতে পারবে না। এ রকম আইন বহু আছে। সচেতনতা বাড়ানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। জানার জন্য একতরফা পদ্ধতিতে হবে না। বাংলাদেশের বড় বড় পত্রিকার পুরো পাতা, অর্ধেক পাতাজুড়ে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতনতামূলক বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এখনো হচ্ছে। কেউ যদি না জানে, সেটা তার দুর্ভাগ্য। এটা সবার জানা দরকার। সরকার সেটার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদেরও সেটা জানার চেষ্টা রাখতে হবে।
মিথিলা ফারজানা: জনাব কাজী ফারুক, অনেকক্ষণ যাবত একটি বিষয় যোগ করতে চাইছেন। সে ব্যাপারে কিছু বলুন।
কাজী ফারুক: আইনের বিষয়ে অজ্ঞ থাকলে সেটা কোনো অজুহাত হতে পারে না। ভোক্তাকে তার অধিকার জানতে হবে। তার উচিত জানা।
মিথিলা ফারজানা: মাননীয় মন্ত্রী বলেছেন, সরকারি কর্মকর্তাদের ওপর যত বেশি নিয়ন্ত্রণের ভার দেওয়া হবে, তাঁরা তত বেশি খুশি হবেন। এ রকম কোনো ব্যাপার থাকে কি না?
মোহাম্মদ আল আমিন: আইন কিন্তু একটা জড় পদার্থ। আইনের সুফল হবে নাকি কুফল হবে, তা নির্ভর করে যিনি আইন প্রয়োগ করবেন তাঁর ওপর। যিনি আইন প্রয়োগ করবেন, তিনি যদি সৎ, দক্ষ, স্বচ্ছ না হন; তাহলে মানুষ কিন্তু এর দ্বারা কুফলও পেতে পারে। আমাদের একটি ভুল তথ্যের কারণে কোনো ভালো প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হতে পারে। আবার কোনো ভেজাল প্রতিষ্ঠান পার পেয়ে যেতে পারে। সে কারণে যাঁদের এ রকম মর্মস্পর্শী অভিযানের দায়িত্ব দেওয়া হবে, তাঁদের সৎ, স্বচ্ছ ও দক্ষ হওয়া দরকার। এবং যাঁদের এ কাজে নিয়োগ দেওয়া হবে, তাঁদের পূর্ব অভিজ্ঞতা, আচরণ, কাজের মান দেখে নির্বাচন করা উচিত। এটা করা সম্ভব।
মিথিলা ফারজানা: একটি দণ্ডাদেশ দেওয়ার পরও কেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে?
মোহাম্মদ আল আমিন: আমরা যখন একটি কারখানায় অভিযান চালাই, তখন আমাদের সঙ্গে মিডিয়া থাকে। জনসমক্ষে দণ্ডাদেশ দেওয়া হয়। পত্রিকায় আসে। টেলিভিশনে দেখায়। কিন্তু পরে আর কেউ খোঁজখবর রাখে না। পরবর্তী সময়ে অপরাধীরা আপিল আদালতে যায়। জনসমক্ষে যেভাবে বিচার করা হয়, আদালতে ওই চিত্রটি ফুটে ওঠে না। এবং তারা নিজেদের পক্ষে চৌকস আইনজীবী ব্যবহার করে। নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এ রকম হাতেনাতে ধরার পর একজন বড় অপরাধী কয়েক দিন পর বের হয়ে গেছে।
মিথিলা ফারজানা: প্রফেসর আ ব ম ফারুক, দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানাকে শাস্তি হিসেবে কি যথেষ্ট মনে করেন?
আ ব ম ফারুক: বিষয়টাকে যদি আমরা সরলীকরণ করি, আমরা যদি ভাবি যে সরকার আরও বেশি মোবাইল কোর্ট দেয় না কেন? আরও বেশি শাস্তির ব্যবস্থা করে না কেন—ব্যাপারটা কিন্তু সে রকম নয়। দুই লাখ টাকা একজন বড় ব্যবসায়ীর জন্য কিছুই নয়। আবার একজন ছোট ব্যবসায়ীর জন্য ২০ হাজার টাকাই অনেক বড়। তাই জরিমানাটা ব্যবসার আকার অনুযায়ী হওয়া উচিত।
মিথিলা ফারজানা: আমরা শুধু ছোট প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, যারা শিঙাড়া বা জিলাপি তৈরি করে। কিন্তু বড় বড় প্রতিষ্ঠান যারা জুস বানাচ্ছে, গুঁড়া দুধ বানাচ্ছে, বিস্কুট বানাচ্ছে; তাদের সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া যায়?
আ ব ম ফারুক: বিদেশি সব জিনিস কিন্তু নিরাপদ নয়। মালয়েশিয়া থেকে যে বিস্কুট আসছে, সেখানেও কিন্তু ফরমালিনের ব্যাপারে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। সে পত্রিকাতেও টেক্সটাইল রঙের কথা লেখা হচ্ছে। আরেকটি কথা আসছে। আমের জুসের মধ্যে আমের দেখা নেই। আসলেই আম থাকার কথা নয়। কারণ, আপনি যে সাইজের জুসের প্যাকেটটি যে পরিমাণ টাকা দিয়ে কিনছেন, আপনি নিজেই ভেবে দেখুন অতটুকু পরিমাণ যদি আপনি আমের রস দিয়ে ভর্তি করতে চান, তাহলে কত টাকা হবে।
মিথিলা ফারজানা: বিদেশ থেকে যে খাবারগুলো বাংলাদেশে আসে, সেগুলো যে পথেই আসুক, সেখানে কাস্টমসে তেজস্ক্রিয়তা ও জীবাণু পরীক্ষা করার জায়গা আছে। কিন্তু রাসায়নিক কোনো দ্রব্য আছে কি না, সেটা পরীক্ষা করার উপায় আমাদের দেশে নেই।
জি এম কাদের: ভোক্তা অধিকার আইনে খাদ্যদ্রব্যের সঙ্গে কোনো নিষিদ্ধ/ বিষাক্ত দ্রব্য মেশালে তিন বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আরেকটি ভেজাল পণ্য বা ওষুধ বিক্রয়ের দণ্ড: কেউ ভেজাল মেশালে, বিক্রয় করলে, কাউকে কেনার জন্য প্রস্তাব করলে অনূর্ধ্ব তিন বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। শুধু সম্মানহানি করলেই হবে না, তিন বছর হাজতে থাকার ব্যবস্থাও আছে। আইন যখন করা হয়, তখন বাস্তবতা উপলব্ধি করেই করা হয়। খাবারের কথা এসেছে, অন্য দেশ থেকে আমরা বিস্কুটসহ অনেক খাবার আনি কেন? আমরা একটা ডব্লিউটিওর আন্ডারে কাজ করি। তাদের দেশেও আমাদের দেশের খাবার পাঠাই। তারাও আমাদের দেশে তাদের খাবার পাঠায়। কিন্তু আমরা সেসব খাবারকে একটা বাণিজ্যিক বাধার মধ্যে ফেলি। সেটার দাম অনেক বেশি হয়। এর প্রতি মানুষকে অনুৎসাহী করার জন্যই এটি করা।
মিথিলা ফারজানা: পত্রপত্রিকায় যেটি বলা হয়, বিএসটিআইয়ের যে পণ্যগুলো আসে, তাদের সব পরীক্ষা করার মতো সুবিধা নেই।
জি এম কাদের: বিএসটিআই থেকে আমরা ফরমালিনের জন্য প্রচুর সুযোগ-সুবিধা নিয়ে থাকি, তাদেরও পর্যাপ্ত উন্নত যন্ত্রপাতি নেই। এখনো উন্নয়ন করছে। আমাদের সায়েন্স ল্যাবরেটরি রয়েছে, সেখানেও পরীক্ষা করাই। কিছু কিছু ডিপার্টমেন্টেও পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। কিন্তু সেগুলো পর্যাপ্ত নয়।
মিথিলা ফারজানা: জনাব আ ব ম ফারুক, বাংলাদেশে গুঁড়া দুধের ব্যবহার নিয়ে কথা উঠেছে। দুধে মেলামিনের ব্যবহার নিয়ে কথা উঠেছে। চীন সেটিকে কীভাবে সমাধান করেছে?
আ ব ম ফারুক: যারা এর সঙ্গে জড়িত ছিল, যে প্রতিষ্ঠান জড়িত ছিল, তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মাহমুদুজ্জামান বাবু: দিনাজপুরে কীটনাশক মিশ্রিত লিচু খেয়ে পর্যায়ক্রমে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। আমরা তাদের স্বজন ও ডাক্তারদের কথা শুনব।
ভিডিও সংগ্রহ: ডা. মো. আবু বকর সিদ্দীক বলেন, প্রথমে আমরা অজ্ঞাত রোগ হিসেবে ডায়াগনোসিস করি এবং পরে আমাদের শিশু বিভাগের চিফ কনসালট্যান্ট ও অন্যান্য শিশু বিশেষজ্ঞকে নিয়ে একটি বোর্ড গঠন করি। সবাই যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। শিশুদের বাবা-মায়ের কাছ থেকে জানতে পারি কিছু নষ্ট লিচু না ধুয়ে তারা খেয়েছে। এতে হয়তো কোনো রাসায়নিক পদার্থ মেশানো ছিল। শিশুরা তো এ বিষয়ে সচেতন নয়। মায়েদের কাছ থেকে জানা যায়, ঝরে পড়া লিচু খেয়ে তাদের এই পরিণতি। কেউ কেউ রাতে ঘুমিয়ে আর ওঠেনি। অনেক শিশুকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।
মিথিলা ফারজানা: শিশুরা গাছের নিচ থেকে লিচু কুড়িয়ে খাবে, সেটাও নিরাপদ নয়! সেই দায়ভার কে নেবে? তাহলে তো শিশুটি ভাববে, এ দেশে জন্ম নেওয়াটাই আমার অপরাধ কি না? মাননীয় মন্ত্রী, এই ভেজালমিশ্রিত খাবারের বিষয়ে কোন কোন মন্ত্রণালয় সংশ্লিষ্ট? সব মন্ত্রণালয়কে সমন্বয় করা সম্ভব কি না?
জি এম কাদের: যেটা দেখা যায়, সেটা একটা জায়গা থেকে দেখা যায়। কিন্তু এটার শিকড় অনেক জায়গায় থাকে। সে কারণে এটা বিভিন্ন জায়গা থেকে দেখতে হয়। তবে এর জন্য প্রক্রিয়া চলছে।
মিথিলা ফারজানা: জনাব আল আমিন, আপনি অনেক দিন ধরে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। সমাধান কী হতে পারে?
মোহাম্মদ আল আমিন: ১৮৬০ সাল থেকে এ পর্যন্ত অনেক ভেজালবিরোধী আইন হয়েছে। এমনকি মৃত্যুদণ্ড দেওয়ার বিধান পর্যন্ত রয়েছে। এসিডের মতো যদি এটিরও মজুদ আইন করা হয় এবং উৎপাদন, পরিবহন, আমদানি, বণ্টন ও ক্রয়কে একটা আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে কিছুটা প্রতিরোধ করা সম্ভব। তা ছাড়া শুধু রাসায়নিক ও গবেষণাগার ছাড়া এগুলো যেন অন্য কোথাও ব্যবহার না করা হয়। এখানে তিনটি শ্রেণী কাজ করছে। উৎপাদকেরা যদি আরও একটু মানবিক হন, আইন প্রয়োগকারীরা যদি আরও একটু দায়িত্বশীল হন আর ভোক্তারা যদি একটু সচেতন হন, তাহলেই এর সমাধান সম্ভব।
আ ব ম ফারুক: মন্ত্রী মহোদয় ঠিক বলেছেন। আমরা আরেকটা সরকারি সংস্থা বানালাম, তাদের অনেক ক্ষমতা দেওয়া হলো। তাহলে সেখানে আরেক সমস্যা দেখা দেবে। তাদের ঠিক রাখতে আরেক সমাবেশে বসতে হবে, এটা যেন না হয়। উন্নত দেশে কোনো ওষুধের দোকান দিতে হলে গোয়েন্দা সংস্থা তার তিন পুরুষ যাচাই করে দেখে। দেশে ওষুধে ভেজাল পরীক্ষা করার জন্য সম্প্রতি যে ড্রাগ ল্যাবরেটরি তৈরি করা হয়েছে, সেখানেই সব রাসায়নিক মিশ্রণ পরীক্ষা করা সম্ভব। সরকারের নতুন করে কোনো অর্থ ব্যয় করতে হবে না। শুধু এর সঙ্গে খাদ্যকে একত্র করে সিদ্ধান্ত দিলেই এটা সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোতে ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ একত্রেই কাজ করে, কোথাও আলাদা নেই।
মিথিলা ফারজানা: ম্যাজিস্ট্রেট আল আমিন বলেছেন, একটি নিয়ন্ত্রণ আইন প্রতিষ্ঠা করা দরকার। সেটা কি সম্ভব?
জি এম কাদের: আইন প্রতিষ্ঠা করা সম্ভব। আইন তৈরি হচ্ছে। আমি মনে করি, আইন হচ্ছে সহায়ক শক্তি। আমি এটাকে কম গুরুত্ব দিই। সুশাসনের মাধ্যমে আইনের প্রতিষ্ঠা স্থাপন করা। আইন ইচ্ছা করলেই বানানো যায়।
মিথিলা ফারজানা: মাননীয় মন্ত্রী, ম্যাজিস্ট্রেট আল আমিন বলেছেন, এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আপনি যে ভাত খাচ্ছেন, তাতে থাকতে পারে ইউরিয়া, তরকারিতে থাকতে পারে কীটনাশক, মাছে ফরমালিন, মরিচের গুঁড়ার মধ্যে থাকতে পারে টেক্সটাইলের রং। ভোক্তা হিসেবে আপনার যদি কোনো অধিকার থেকে থাকে, তাহলে আজই সচেতন হোন। খাদ্যে ভেজালের বিরুদ্ধে সোচ্চার হোন, প্রতিবাদী হোন, বদলে যান বদলে দিন—এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
September
(2308)
-
▼
Sep 18
(106)
- দুঃসংবাদের চাপে উপেক্ষিত সুখবর by মৌমাছি
- না’গঞ্জে ছেলেধরা আটক নিয়ে তুলকালামঃ পুলিশে দিলে ছা...
- আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন
- মন্ত্রিসভা থেকে তৃণমূল বেরিয়ে আসতে পারে
- নতুন করে বিক্ষোভের ডাক হিজবুল্লাহর
- চীন-জাপান বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন
- বিশ্লেষণ- এবার কি অটল থাকতে পারবেন মনমোহন?
- ব্যথার ওষুধ শ্রবণশক্তির ক্ষতি করে!
- টঙ্গীতে আট মাসে ১৫০০ লোককে কুকুরের কামড়
- গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০
- কাপাসিয়ার জনসভায় তোফায়েল আহমেদ- আওয়ামী লীগ আমার জী...
- যশোরে বিএনপি নেতা হত্যা- লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল
- বিতর্কমুক্ত নির্বাচন হলে রায়ের সার্থকতা আসবে: এরশাদ
- বাহরাইনে সামাজিক ব্যবসা সপ্তাহের উদ্বোধন
- নাটক দিয়েই শুরু প্রসূণ আজাদের by কামরুজ্জামান মিলু
- বিমানের হজ ফ্লাইট শুরু
- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল-সংক্রান্ত পূর্ণাঙ্...
- প্রস্তুত সারিকা
- সাংবাদিক পীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন- আবারও ...
- প্রাচ্যনাটের নতুন নাটকে তমালিকা
- পোলট্রিশিল্পের স্বার্থে বিকল্প সন্ধান করুন- ডিম আম...
- প্যারালিম্পিক ২০১২- মানবের সক্ষমতার মান by শামীম...
- ‘বদলে যাও বদলে দাও মিছিল’ বিশেষ সংলাপ- রাসায়নিক ও ...
- রায়েই সমাধান আছে সঙ্কটও কেটে যাবেঃ বিচারপতি খায়রুল...
- স্মরণ- মায়াবী কবিতার কবি by দুলাল মাহমুদ
- ইলিয়াস আমিনুল গুম খুনের পক্ষে সরকারের সাফাইঃ রাষ্ট...
- মাথাভর্তিরঙিন ক্লিপ by খাদিজা ফাল্গুনী
- কিডনিতে পাথর হলে করণীয়
- শুধুই জুস by পার্থ সরকার
- ইশ্ ইলিশ
- বর্ণময় নখদর্পণ by তৌহিদা শিরোপা
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব- ‘নতুন পৃথিবীত...
- পাঁচ বছর সাজার বিধান রেখে এমএলএম আইন অনুমোদন
- পিলখানা হত্যাকাণ্ড: আইজিপি হাসান মাহমুদের সাক্ষ্য-...
- পরাজয়কেও শিক্ষার মঞ্চ মনে করেন সাকিব
- নো ইজি ডে- ছেলের জামা ভিজে গেল বাবার রক্তে by মশ...
- আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ- কোনো ফেবারিট নেই! by...
- প্রতিক্রিয়া- তোফায়েলের মন্ত্রিত্ব প্রত্যাখ্যানের স...
- অবশেষে এক মাসের ছুটিতে মসিউর
- দুটি নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হতে বাধা নেই by...
- তোমার জন্য by নিতুন নিশাচর
- কখনও কি ভেবে দেখেছ? by সাঈফ আবেদীন
- হতে চাই সবার সেরা নাবিল আজম দেওয়ান
- চেরির কত গুণ
- পেনক্রিয়াটাইটিস ও পেটে ব্যথা by অধ্যাপক ডা. এম এ ...
- নারীর মন খারাপ বিষণ্ণতা নয়তো?
- কোমর ব্যথা বা ব্যাক পেইন
- বুড়িগঙ্গার তীরে ৫১ তলা ভবন
- সিডিউল বিপর্যয়ে বিমান
- মন্ত্রিসভা সম্প্রসারণ ॥ জনপ্রত্যাশা পূরণ হবে তো? b...
- উপাচার্যদের নির্দেশ দিলেই ক্যাম্পাস পরিস্থিতি স্থি...
- বুয়েট ও সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি by ম...
- শেখ মুজিবুর রহমান নতুন করে জানা by প্রফেসর এম শাহ...
- পদ্মা সেতু উপাখ্যান ॥ সত্য বনাম কল্পনা by ড. মোজা...
- সাংসদ ডা. মতিউর রহমানকে পারিবারিক গোরস্তানে রাষ্ট্...
- টিএ্যান্ডটির বিল দেননি সরকারদলীয় হুইপ, আদালতে হাজি...
- ‘আলোক শিখা জ্বলুক প্রাণে’ গান ও কথায় আব্দুল আলীম স...
- চট্টগ্রামে দুদকের ১৩ মামলা, জিজ্ঞাসাবাদ অব্যাহত হল...
- বিডিআর বিদ্রোহের নেতৃত্বে ছিলেন ডিএডি তৌহিদ- আইজিপ...
- প্রমাণ করতে হবে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন...
- গ্রামেই থাকবে গরিব বহুতল ভবনে, গ্যাস বিদ্যুত নিজেদ...
- এইডস সারল স্টেম সেলে!
- ইউটিউব বন্ধ করে দিল সরকার
- মার্কিন এ্যাডমিরালের নেতৃত্বে কমান্ডো টিম এসেছে দূ...
- ছাত্রসংঘের মৌলভীবাজার সভাপতির চিঠিতে আলবদর গঠনের ক...
- কামারুজ্জামানের নেতৃত্বে আমার বাবাকে হত্যা করা হয়-...
- হজ ফ্লাইট শুরু, তবে সিডিউল নিয়ে হিমশিম বিমান- শাহজ...
- ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় বিশেষজ্ঞরা যা বলেন ...
- সংসদে স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রীদের আগ্রহ নেই!- এ...
- বিশ্বব্যাংকের চার শর্তই পূরণ ॥ ছুটিতে মসিউর- ০ পদ্...
- ত্রয়োদশ সংশোধনী রাষ্ট্রের ভিত্তি ও মূল কাঠামো খর্ব...
- পূর্ণাঙ্গ রায়ের ১৬ সারমর্ম
- ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজে ধীরগতি by রফিকুল বাহার
- হোল্ডিং ট্যাক্স বেড়েছে রাজধানীবাসী ক্ষুব্ধ by অমিত...
- বিশ্বকাপ শুরুর দিনেও নিরুত্তাপ শ্রীলঙ্কা by নোমান ...
- ছুটি নেওয়া না নেওয়া নিয়ে মসিউরের নাটক
- চার হাজার কিলোমিটার সড়কপথ ঝুঁকিপূ by পার্থ সারথি দাস
- মানসিক অসুস্থরাও এমপি হবেন
- হান্টা ভাইরাসের ঝুঁকিতে ২ লাখ ৩০ হাজার লোক
- যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ফোনে আড়ি পেতেছিল 'র'
- বিশেষজ্ঞদের অভিমত-সালাফিপন্থীদের উত্থান বাড়ছে আরব ...
- জাপানবিরোধী বিক্ষোভ ও হামলা-চীনে প্যানাসনিক-ক্যানন...
- বিদেশি চেইনশপের জন্য খুচরা বাজার উন্মুক্ত-ভারতজুড়ে...
- সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন বেড়েছে ব্যাপক হারে
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি-বাজার নিয়ন্ত্রণে সরকারি উদ...
- টেলিফোনে নাগরিক মন্তব্য-জাতীয়তাবাদী ফ্রন্ট বিকল্প ...
- তারেক ভাই ও মুক্তির কথা by স্মৃতিরেখা বিশ্বাস
- তালা by মাহবুব মোর্শেদ
- শ্রদ্ধাঞ্জলি-কিংবদন্তি মুক্তিযোদ্ধা শাফায়াত জামিল ...
- সমকালীন প্রসঙ্গ-আত্মপ্রচারে ঢেকে যায় রাজনীতি by আব...
- কীর্তিমান অধ্যক্ষ আবুল হুসাইন ওয়াইসী by খান মাহবুব
- উন্নয়ন-বৈশ্বিক অর্থনীতি ও আমাদের নতুন ভাবনা by আবু...
- শুভঙ্করের ফাঁকি by একরামুল হক শামীম
- চিন্তা-পরস্পরকে রক্ষা না ধ্বংস? by সেঁজুতি শুভ আহ্মেদ
- রম্য-ভিক্ষাবৃত্তির হাট-বাজারে by সাইফুল আলম
- সমকালীন প্রসঙ্গ-দেশে দেশে মার্কিন ঔদ্ধত্য by বদরুদ...
- ডিম আমদানি-পরনির্ভরশীলতায় সমাধান!
- পাসপোর্ট-ভোগান্তি-প্রযুক্তি ব্যবহারে কেন অবহেলা?
- ত্রয়োদশ সংশোধনী বাতিল-শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত...
- পবিত্র কোরআনের আলো-ইহুদিদের প্ররোচনা সত্ত্বেও শান্...
- বিশেষ সাক্ষাৎকার : আ স ম হান্নান শাহ-দেশের বিভিন্ন...
- চরাচর-ঢাকা শহরের মাঝি by শরাফত হোসেন
- কথা সামান্যই-শূন্যে কথা ছুড়ে দিয়ে আস্ফালন by ফজলুল...
- রাজনীতিতে তৃতীয় শক্তি কি আসন্ন? by আবু এন এম ওয়াহিদ
- কালান্তরের কড়চা-মসিউর রহমান বিদায় নিলেই কি বিশ্ব...
-
▼
Sep 18
(106)
-
▼
September
(2308)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment