বর্ণচোরা by আমীরুল ইসলাম

লালকে যারা লাল বলে না
লালকে বলে সবুজ
তারা ভীষণ অবুঝ।


নীলকে বলে কালো
তারা কি খুব ভালো?
হলদুকে কয় সাদা
তারা কি সব গাধা?
খয়েরিকে কয় ছাই,
তাদের সাথে নাই আমরা
তাদের সাথে নাই।

রং চিনতে ভুল করে যে
সে বর্ণচোরা
তাদের জন্য নাই সম্মান
নাই রে ফুলের তোড়া।