Friday, June 22, 2012
শিকাগো থেকে সিয়াটল-গাহি বাংলার জয়গান by সাইমন জাকারিয়া
শিকাগো থেকে সিয়াটল-গাহি বাংলার জয়গান by সাইমন জাকারিয়া
দি ইউনিভার্সিটি অব শিকাগো আমাকে পুরো এক মাসের জন্য ভিজিটিং স্কলার হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। প্রেরিত আমন্ত্রণ পত্রের সুবাদেই আমি ১০ এপ্রিল শিকাগোতে পৌঁছাই। সেখানে আমি কাজ শুরু করি দ্য ইউনিভার্সিটি অব শিকাগোর সাউথ এশিয়ান ল্যাংগুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন বিভাগের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক থিবো দুবেরের নেতৃত্বে।
এর একটা পূর্বসূত্র আছে, যা আমি ও থিবো উভয়েই উল্লেখ করি গত ১৯ এপ্রিল ইউনিভার্সিটির ফস্টার হলের ১০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত দ্য সাউথ এশিয়া সেমিনার সিরিজের যৌথ বক্তৃতায়। বিষয় ছিল, ‘সয়ফুলমুলক-বদিউজ্জামাল: বাংলায় একটি আখ্যানের সাহিত্যিক ও নাট্যিক অভিযাত্রা।’ এটা ছিল থিবো ও আমার প্রথম যৌথ উপস্থাপনা।
অধ্যাপক থিবো দুবের তাঁর বক্তৃতার পূর্বসূত্র সম্পর্কে বলেন, ২০০৫-০৬ সালে তিনি যখন আলাওলের ওপর পিএইচডি গবেষণার কাজে ঢাকায় আমার কর্মক্ষেত্র বাংলা একাডেমীতে কাজ করছিলেন, তখন একদিন তাঁকে আলাওলের কাব্যাখ্যানের মধ্যে সয়ফুলমুলক-বদিউজ্জামালের আখ্যান ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে বাংলাদেশের গ্রামাঞ্চলে পরিবেশিত হওয়ার একটি আগ্রহোদ্দীপক তথ্য দিয়েছিলাম। শুধু তাই নয়, তখন গ্রামাঞ্চলে পরিবেশিত সয়ফুলমুলক-বদিউজ্জামালের আলোকচিত্র প্রদর্শনসহ জনসংস্কৃতি সমীক্ষণ অভিজ্ঞতার বর্ণনা করেছিলাম তাঁকে। এ ছাড়া প্রণমহি বঙ্গমাতা গ্রন্থের দ্বিতীয় পর্বে মুদ্রিত ‘এই দুনিয়ার মিছা মায়ায়’ শীর্ষক অধ্যায়ে নেত্রকোনা অঞ্চলের কিচ্ছা-গাতক দিলু বয়াতির সয়ফুলমুলক-বদিউজ্জামাল পালা পরিবেশনার বিবরণ অধ্যাপক থিবো দুবেরকে নতুন চিন্তায় উদ্দীপ্ত করে।
আমাদের যৌথ আলোচনার শুরুতে এই কথাগুলো বলে নিয়ে অধ্যাপক থিবো দুবের তাঁর আলোচনায় আরবি, তুর্কি, ফারসি, পাঞ্জাবি, হিন্দি ও সর্বোপরি বাংলা ভাষায় রচিত সয়ফুলমুলক-বদিউজ্জামাল কাব্যের সাহিত্যিক ঐতিহ্য বিস্তৃত আলোচনা করেন। আলোচনার ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিকভাবে বিভিন্ন ভাষায় রচিত কাব্যের হাতে লেখা পাণ্ডুলিপির ছবি পর্দায় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন। অন্যদিকে আমি আমার আলোচনায় সমকালীন বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রচলিত সয়ফুলমুলক-বদিউজ্জামাল আখ্যান পরিবেশনার মৌখিক ও লেখ্য-ঐতিহ্যের বিবরণ উপস্থাপন করি। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত মৌখিক ঐতিহ্য কিচ্ছার আসরে পরিবেশিত সয়ফুলমুলক-বদিউজ্জামাল পরিবেশনার বিশেষত্ব ও যাত্রার আসরে ব্যবহূত লেখ্য-ঐতিহ্যের বিবর্তন নিয়ে বিবরণ ও উপস্থাপনার ফাঁকে ফাঁকে আমি যাত্রা ও কিচ্ছার আসরের স্থির ও ভিডিওচিত্র ব্যবহার করি। সব শেষে প্রদর্শিত হয় আমার সংগৃহীত নেত্রকোনার দিলু বয়াতি পরিবেশিত সয়ফুলমুলক-বদিউজ্জামাল পালার একটি প্রামাণ্যচিত্র।
সমাগত সুধীমণ্ডলীর মধ্যে সংস্কৃতি বিভাগের অধ্যাপক গ্যারি টুব্ব, উর্দু বিভাগের অধ্যাপক মুজাফ্ফর আলম, ইতিহাস বিভাগের অধ্যাপক দীপেশ চক্রবর্তী, বাংলা বিভাগের অধ্যাপক রোচনা মজুমদার, পালি ভাষার অধ্যাপক স্টিভেন কলিন্স, তামিল ভাষার অধ্যাপক সাসা ইবিলিং, মালয়ালাম ভাষার অধ্যাপক নিশা কমাতাম, লাইব্রেরির সাউথ এশিয়া বিভাগের বিব্লিওগ্রাফার জ্যামস এইচ নাই, উর্দু ভাষার শিক্ষক এলেনা বশীর, বাংলা বিভাগের শিক্ষক মন্দিরা ভাদুড়ী প্রমুখ আমাদের সেদিনের যৌথ উপস্থাপনার প্রশংসা করেন। তবে, প্রশংসার পাশাপাশি সেদিন আমরা অন্তত দুটি নতুন প্রশ্নের মুখোমুখি হয়েছি। এক. বিব্লিওগ্রাফার জ্যামস নাই-এর প্রশ্ন: বাংলাদেশের কোনো লাইব্রেরি আসরে ব্যবহূত লিখিত পাণ্ডুলিপির কোনো মুদ্রিত বা হাতে লেখা পাণ্ডুলিপি সংগ্রহ বা সংরক্ষণ করে কি না, বিশেষ করে যেসব পাণ্ডুলিপির কথা আমার আলোচনায় উল্লেখ করেছি; দুই. মন্দিরা ভাদুড়ীর প্রশ্ন: সয়ফুলমুলক-বদিউজ্জামালের আখ্যান পশ্চিমবঙ্গের যাত্রা বা কিচ্ছার আসরে পরিবেশিত হয় কি না। অনেক প্রশংসার ভিড়ে এ দুটি প্রশ্ন আমাদের সয়ফুলমুলক-বদিউজ্জামাল আলোচনার ভবিষ্যৎ গতিপথকে আরেকটু সমৃদ্ধ করবে বৈকি।
প্রথম সেমিনার শেষ হতে না হতেই সাউথ এশিয়ান বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, লাইব্রেরি ওয়ার্ক, অধ্যাপক থিবো দুবেরের বাংলা ও ফার্সি ভাষার ক্লাস পর্যবেক্ষণ করার ফাঁকে দ্য ইউনিভার্সিটি অব শিকাগোর কোসাল আয়োজিত দি থার্ড নরম্যান কাটলার কনফারেন্স অন সাউথ এশিয়ান লিটারেচার। এবারের কনফারেন্সের শিরোনাম ‘দুই বাংলা’। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুজন সৃজনশীল লেখক এই কনফারেন্সের কেন্দ্রীয় চরিত্র। এই লেখকদ্বয়ের একজন হলেন পশ্চিমবঙ্গের ঔপন্যাসিক রাঘব বন্দ্যোপাধ্যায়, আর অন্য লেখকের তালিকায় বাংলাদেশের নাট্যকার হিসেবে আমার নামটি যুক্ত রয়েছে। নিজের নামটি সেখানে যুক্ত থাকার চেয়ে আনন্দের যে ব্যাপারটি আমার জন্য অপেক্ষা করছিল, তা হলো: ‘দুই বাংলা’র অনুষ্ঠানে আলোচক ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন সারা পৃথিবীর নামকরা সব বাংলা ভাষার অধ্যাপক-গবেষক।
২৭-২৮ এপ্রিল ২০১২ এই দুই দিন ‘দুই বাংলা’। প্রথম দিন সকাল সাড়ে নয়টায় অধ্যাপক থিবো দুবের বেশ নাটকীয় ভঙ্গিতে ‘দুই বাংলা’র অনুষ্ঠানের সূচনা করলেন। শুরুতেই তিনি সবাইকে আমন্ত্রণ জানালেন আমার ক্যামেরায় ধারণ করা বাংলাদেশের বিচার গানের প্রখ্যাত সাধকশিল্পী আরজ আলী বয়াতির গাওয়া বিজয় সরকারের দুই বাংলাবিষয়ক গানের অডিও-ভিডিও উপভোগ করার জন্য। যে গানের বাণীর ভেতর লেখা আছে: ‘পশু পাখি কীটপতঙ্গ তাদের নাহি বঙ্গভঙ্গ/পূর্ব কিংবা পশ্চিম বঙ্গ সব যেন তাদের এলাকা/তারা এপার-ওপার ঘুরে বেড়ায় লাগে না সরকারি লেখা।’ বাংলা ভাষার এই গানের বাণীর ইংরেজি অনুবাদ উপস্থিত সুধীসমাজের হাতে হাতে আগেই পৌঁছে গিয়েছিল। এই গানের ভেতর দিয়ে ‘দুই বাংলা’ শিরোনামের কনফারেন্স শুরু হওয়ায় সবার ভেতর অদ্ভুত একটা আবেগ সঞ্চারিত হয়েছিল। যে সঞ্চারকে স্বাগত জানালেন সংস্কৃত বিভাগের অধ্যাপক গ্যারি টুব্ব। এরপর অধ্যাপক দীপেশ চক্রবর্তী ও থিবো দুবের অনুষ্ঠানের জন্য নির্বাচিত লেখক রাঘব বন্দ্যোপাধ্যায় ও আমার পরিচিতি উপস্থাপন করেন। কথা ছিল এই পরিচিতির পরই প্রধান আলোচনা উপস্থাপন করবেন অধ্যাপক ইমেরিটাস ক্লিটন বি. সিলি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ক্লিটন পৌঁছাতে পারেননি বলে উপস্থাপনাসূচিতে একটু পরিবর্তন আনা হয়, অর্থাৎ সকালের সময়সূচিতে ক্লিটনের স্থলে বিকেলের উপস্থাপক ফরাসি অধ্যাপক ফিলিপ বেনুয়া প্রবন্ধ উপস্থাপন করেন। ‘এপার বাংলা, ওপার বাংলা: তারাশঙ্কর ও মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত গ্রামীণ জীবন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর নির্বাচিত লেখক রাঘব বন্দ্যোপাধ্যায় তাঁর উপন্যাস ‘সটীক জাদুনগর’-এর কিছু অংশ বাংলায় পড়ে শোনান, পাশাপাশি তার ইংরেজি অনুবাদ পাঠ করেন অধ্যাপক রোচনা ব্যানার্জি।
দুপুরের খাবার শেষে আমার নাটক পাঠের পর্ব। এই পর্বে আমি আমার বোধিদ্রুম নাটকের শেষ সাতটি অধ্যায় বাংলায় পাঠ করি, আর দুরদানা গিয়াস অনূদিত সেই অংশের ইংরেজি পাঠ করেন অধ্যাপক জ্যাসন গরনিবাম। নাটকের পাঠের পর অধ্যাপক টনি কে. টুয়ার্ট, অধ্যাপক হানা রুথ টমসন, দীপেশ চক্রবর্তী নাটকের বিষয়বস্তু ও তার সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করেন। যেমন, হানা বলেন, ‘এটাকে আপনি নাটক বলছেন কেন? আমার কাছে তো এটাকে উপন্যাস মনে হলো।’ আবার টনি বললেন, ‘আপনি নাটকের গল্প নিয়েছেন চর্যাপদ থেকে, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে আপনি যে আখ্যানটা নির্মাণ করেছেন তা কি রূপক অর্থে না কি বাস্তব অর্থে? আপনি কাহ্নু-ডোম্বীর সম্পর্কের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করেছেন তা কি শ্রেণী-দ্বন্দ্ব, নাকি ধর্মীয়?’ আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ করি—আমি তাদের সবার উদ্দেশ্যে বলি—বোধিদ্রুম নাটকটির পূর্ব নাম ন নৈরামণি, ১৯৯৮ সালের দিকে এই নাটকটি আমি লিখি, বহুবার এটি আবৃত্তি প্রযোজনা ও একবার মঞ্চ প্রযোজনা হিসেবে ঢাকা থিয়েটার মঞ্চস্থ করেছে, কিন্তু এত দিন কারও মুখ থেকে এই প্রশ্নগুলো শুনিনি। কিন্তু এই প্রশ্নগুলো খুব প্রাসঙ্গিক। আসলে আমি চর্যার মূল পদগুলোকেই বিশ্লেষণ করতে চেয়েছি এই নাটকের গল্পের ভেতর দিয়ে, কিন্তু চর্যাপদ যেহেতু একটা সময়ের ফসল, তাই সেই সময়ের শ্রেণী-দ্বন্দ্ব, ধর্মীয় বিরোধ, লৈঙ্গিক-বৈষম্য—সবই আমার নাটকের শরীরে স্থান নিয়েছে।
আমার নাটক পাঠ ও তা নিয়ে আলোচনার বেশ আগেই অধ্যাপক ইমেরিটাস ক্লিটন বি. সিলি অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। দুপুরের খাবার সময় তাঁর সঙ্গে আমার কিছু কথাও হয়েছে। এবার তাঁর মূল রচনা পাঠ। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ‘দুই বাংলা, না দুই বাঙালি’ শিরোনামে ক্লিটন বি. সিলি বক্তৃতা শুরু করলেন। তখনো জানতাম, তাঁর বক্তৃতার অনেক অংশজুড়ে আমার নিজের লেখা নাটকের সংকলন ‘নাটকসংগ্রহ’-এর আটটি নাটক। তিনি চমৎকারভাবে খুব সংক্ষিপ্তাকারে আমার নাটক রচনার কলাকৌশল, ভাষারীতি, আখ্যানশৈলী, চরিত্র ইত্যাদি নিয়ে আলোচনা করলেন, পাশাপাশি আলোচনা করলেন রাঘব বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের গল্প ও ভাষারীতি নিয়ে। ক্লিটনের চিত্তাকর্ষক আলোচনার ভেতর দিয়ে সেদিনের ‘দুই বাংলা’র আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
পরদিন সকাল সাড়ে নয়টায় দুই বাংলার অনুষ্ঠান শুরু হলো। শুরুতেই পশ্চিমবঙ্গের লেখক রাঘব বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। তিনি তাঁর বক্তৃতা নিজের লেখালেখি সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপন্যাসের ভাষারীতি, আখ্যান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং প্রশ্নোত্তরে অংশ নেন। দ্বিতীয় পর্যায়ে আমার বক্তৃতা। আমার বক্তৃতার শুরুতে সভাপতি হিসেবে বক্তৃতা করেন মিউজিক বিভাগের অধ্যাপক ফিলিপ বোলম্যান, তিনি আমার পূর্ববর্তী সেমিনার ‘সয়ফুলমুলক-বদিউজ্জামালে’র পরিবেশনারীতির প্রশংসা করে আমাকে বক্তৃতা উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানান। আমি আমার ব্যক্তিগত নাট্যরচনার অভিজ্ঞতায় কীভাবে ঐতিহ্যবাহী বাংলা নাট্যের অনুপ্রেরণা ও বিশ্বনাট্যের পুনর্নির্মাণ সম্ভব করি, সে বিষয়ে বক্তব্য উপস্থাপন করি। একই সঙ্গে আমার নাটক মঞ্চায়নের অভিজ্ঞতা ও নাট্যকার জীবনে গ্রাম থেকে নিগৃহীত ও বিতাড়িত হওয়ার করুণ ইতিহাস বর্ণনা করি।
আমার বক্তৃতার পর অধ্যাপক টনি কে স্টুয়ার্ট বাংলা পুঁথি ইবলিশনামার ওপর বক্তৃতা দেন।
এরপর ভিন্নভাষীর মধ্যে বাংলা ভাষাচর্চার অভিজ্ঞতা বর্ণনা করেন ফরাসি অধ্যাপক ফিলিপ বেনুয়া ও জার্মান অধ্যাপক হানা রুথ টমসন। সবশেষে ক্লিটন বি. সিলির সঙ্গে গোলটেবিল আলোচনার ভেতর দিয়ে ‘দুই বাংলা’র আয়োজনের সমাপ্তি ঘটে।
কিন্তু আমার কার্যক্রম ও উপস্থাপনার তখনো বাকি। কেননা, একদিকে দ্য ইউনিভার্সিটি অব শিকাগোর মিউজিক বিভাগের এথনোমিউজিকোলজির অধ্যাপক কেলি ম্যাসন আমাকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন ৩ মে তাঁর বিভাগের মিউজিক অব এশিয়া কোর্সের একটি ক্লাসে অংশ নেওয়ার জন্য, অন্যদিকে সুদূর সিয়াটলে অধ্যাপক রিচার্ড সলোমন ১৪ মে আমার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ডিপার্টমেন্টে একটি সেমিনার আয়োজন করেছেন। দ্য ইউনিভার্সিটি অব শিকাগোর মিউজিক বিভাগের জন্য আমি বাংলা বুদ্ধ নাটকের ঐতিহ্য সম্পর্কে আমার আবিষ্কৃত নতুন কিছু তথ্যের আলোকে বক্তৃতা দিই। মিউজিক বিভাগের ছাত্রদের সামনে সংগীত একটি অসাধারণ অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র উপস্থাপন করি, উপস্থাপন করি এ দেশের সমতল ও পাহাড়ে বসবাসরত বাঙালি ও অবাঙালি গ্রামীণ মানুষের সৃজনশীল প্রতিভাকে এবং সংগীত-নৃত্য-নাট্যের ঐতিহ্যবাহী চর্চার হাজার বছরের ইতিহাসকে। বাংলাদেশের সাংস্কৃতিক ও সাহিত্যিক ঐতিহ্যের সীমান্ত অতিক্রমী চরিত্রকে।
মিউজিক বিভাগের ক্লাসের পরের দিনগুলোতে অধ্যাপক থিবো দুবের ও আমি মিলে মাত্র তিন দিনের মধ্যে কুমিল্লার রামমালা গ্রন্থাগারে সংরক্ষিত আঠারো শতকের হাতে লেখা একটি দুর্লভ পান্ডুলিপি রূপগোস্বামী রচিত ‘শ্রীমুকুন্দমুক্তাবলী’র পাঠোদ্ধার করি এবং বাংলা একাডেমীতে সংরক্ষিত আলাওল রচিত ‘সয়ফুলমুলক-বদিউজ্জামাল’-এর হাতে লেখা পাণ্ডুলিপির সম্পাদনার কাজ শুরু করি।
এর মধ্যে আমার সময় হয়ে আসে সিয়াটলে যাওয়ার। ১২ মে আমি শিকাগো থেকে সিয়াটলে রওনা দিই। সেখানে বিমানবন্দর থেকে আমাকে নিজের বাড়িতে নিয়ে যান অধ্যাপক রিচার্ড সলোমন। তিনি বিখ্যাত লালন গবেষক ও অনুবাদক প্রয়াত অধ্যাপক ক্যারল সলোমনের স্বামী এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির সংস্কৃত বিভাগের অধ্যাপক। বহুদিন ধরে ভাবুক দরদি জাহিদ নজরুল ও অধ্যাপক নন্দিনী আবেদীনের মধ্যস্থতায় ক্যারল ও রিচার্ডের এই বাড়িতে আমার আসার কথা চলছিল। উদ্দেশ্য একটাই, এই বাড়িতেই ক্যারলের লালন গবেষণার সব কাজ সংরক্ষিত রয়েছে। কিন্তু ক্যারলের আকস্মিক মৃত্যুতে এত দিনেও তাঁর প্রধান কাজ লালনের গানের সঠিক অনুবাদ ও পাঠ প্রকাশিত হয়নি। আমাদের লক্ষ ক্যারলের অনুবাদ ও গবেষণাকর্ম যথাযথভাবে প্রকাশ করা। আমি সিয়াটলে ক্যারলের বাড়িতে পৌঁছানোর পরপরই অধ্যাপক রিচার্ডকে বলি, আমার প্রথম কাজ ক্যারলের সমাধির পাশে গিয়ে তাঁকে সম্মান জানিয়ে আসা। তাই হলো, বিভিন্ন রঙের কিছু ফুল নিয়ে আমরা ক্যারলের সমাধিতে দিয়ে তাঁকে সম্মান জানাই। এরপর ঘরে এসে ক্যারলের চিঠিপত্র থেকে শুরু করে ফিল্ডওয়ার্ক নোট, অনুবাদ গান, দুর্লভ পাণ্ডুলিপির সংগ্রহ দেখে বিস্মিত হয়ে পড়ি। একজন গবেষক এত নিবেদিত হতে পারেন! অথচ জীবদ্দশায় তাঁর কোনো কিছুই প্রকাশ পায়নি বলে দুঃখ হয়। আমি দায়িত্ব নিতে চাই ক্যারলের সব প্রকাশনার জন্য একবাক্যে আমাকে সেই দায়িত্ব অর্পণ করেন অধ্যাপক রিচার্ড সলোমন। বাংলাদেশের সাধুগুরুদের পক্ষ থেকে তাই তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।
আমার আগমন উপলক্ষে রিচার্ড সলোমন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে যখন একটি সেমিনারের আয়োজন করলেন তখন আমি তাঁর শিরোনাম ঠিক করলাম: ‘ক্যারল সলোমনের ফিল্ডওয়ার্ক: বাংলাদেশের গ্রামীণ কবি-সাধকদের কর্তৃক সম্মানিত হবার বিবরণ’। সেমিনারে আমি ক্যারলের ফিল্ডওয়ার্ক নিয়ে কবি বিজয় সরকার রচিত একটি কবিতা, কবিগানের আসরে ফরিদপুরের কবি নারায়ণ বালার একটি আসরের ভিডিও (যেখানে তিনি ক্যারলের ফিল্ডওয়ার্ক সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছেন) এবং লালনপন্থী সাধক খোদাবক্স শাহ ও কবি বিজয় সরকারকে লিখিত ক্যারলের হাতে লেখা দুটি চিঠি প্রদর্শনের মাধ্যমে আমার বক্তৃতা দিই। সেমিনারের শেষে বাংলা ও ইংরেজিতে লালনের সংগীত পরিবেশন করেন কিথ চান্টু। সেমিনারে এশিয়ান বিভাগসহ এথনোমিউজিকোলজি, সংস্কৃত বিভাগের অধ্যাপকদের পাশাপাশি শিক্ষার্থী যোগ দিয়ে ক্যারলের প্রতি যে ভক্তি প্রদর্শন করেছেন তা আমাকে মুগ্ধ করেছে। সবচেয়ে বড় ব্যাপার, সেদিন ক্যারলের একমাত্র সন্তান জেসিও উপস্থিত ছিলেন এবং আমার বক্তৃতার পর আবেগ আপ্লুত জেসি চোখের জল গোপন করতে পারেন না, তাঁর ওই কান্নাজড়ানো কণ্ঠেই মা ক্যারলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানালেন, আর কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের লোককবিদের।
জেসির কণ্ঠস্বরের ভেতর দিয়ে আমি যেন ক্যারলের কণ্ঠস্বরই শুনতে পেলাম। ধন্য মায়ের ছেলে, ধন্য বলি বাংলাদেশের মাটিসংলগ্ন কবি-গায়ক-সাধকদের, আর প্রাচীন-মধ্যযুগের পথ পাড়ি দিয়ে সাম্প্রতিক বাংলা ভাষা ও সাহিত্যচর্চার বিশ্ববিস্মৃত সব চেষ্টা ও সাধনার। কেননা, সুদূর আমেরিকার ভুবনবিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতেও চর্চিত হচ্ছে বাংলা ভাষার মহিমার অধ্যায়। বলা যায়, আমি কিছু সময়ের জন্য এর সাক্ষী হয়েছিলাম মাত্র। জয় বঙ্গমাতা!

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1382)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 22
(113)
- প্রশাসন-আমলাতন্ত্র, তোমাকে সালাম! by ফারুক ওয়াসিফ
- মিডিয়া ভাবনা-চাই সংবাদ জাদুঘর, নিউজিয়াম by মুহাম্ম...
- বিশেষ সাক্ষাৎকার-ক্ষতিপূরণ আদায়ে নতুন আইনি কাঠামো ...
- শিক্ষার্থীরা কবে শিক্ষাজীবন ফিরে পাবে?-আইলা-আক্রান...
- গণতন্ত্র ও শান্তির জয় হোক-মুক্ত অং সান সু চি
- চারদিক-‘গীতাঞ্জলি’র এক শ বছর by এম এম খালেকুজ্জামান
- কৃষি-বাংলাদেশের কৃষক বিজ্ঞানী by শাইখ সিরাজ
- সপ্তাহের হালচাল-জলবায়ু পরিশোধনের একটি ব্যতিক্রমী প...
- পোশাকশিল্প-নতুন বেতনকাঠামোতে বোনাস কেন নয়? by খন্দ...
- জ্বালানি-গ্যাস দিগন্তে বাপেক্সের নতুন আশা by বদরূল...
- চিরকুট-পাতালপুরীর মন্ত্র by শাহাদুজ্জামান
- সাদাসিধে কথা-কারিগরি শিক্ষা সবার জন্য by মুহম্মদ জ...
- জনগণের অর্থের অপচয় মেনে নেওয়া যায় না-নদী খনন, না প...
- বিশিষ্ট নাগরিকদের আহ্বান আমলে নিন-লেজুড় সংগঠন নয়
- স্বাধীনতাস্তম্ভ নিয়ে জটিলতা নয়
- একটি উত্তম সিদ্ধান্ত
- পবিত্র কোরআনের আলো-খ্রিস্টানরা একত্ববাদ থেকে বিচ্য...
- কলকাতা বইমেলা এবং পিকনিক স্পট by সুব্রত আচার্য্য
- ইভ টিজিং : সভ্যতা-মানবতার কলঙ্ক by সি এ খান
- স্মরণ-মনে পড়ে রেজা-ইকবালকে? by মহিউদ্দিন কাউসার
- রাজনীতি-রাজপথ কোনটি রক্ষা করবে, দেশ না বাড়ি? by এ ...
- ধর্ম-জমজমের পানি ও কূপের ইতিবৃত্ত by মুহাম্মদ আবদু...
- যানজট নিরসন-বিবেচনার জন্য একটি প্রস্তাব by মোহাম্ম...
- মত দ্বিমত-ক্ষুদ্রঋণের জালে বিপর্যস্ত গরিব মানুষ by...
- মত দ্বিমত-সুদের হার বেঁধে দেওয়া কতটা যৌক্তিক by সা...
- নজর দিতে হবে সমস্যার গোড়ায়-নারীর প্রতি সহিংসতা
- অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করুন-ঈদুল আজহা সামন...
- বিদ্যুৎ সমস্যা সমাধানে মহাজোট সরকারের আশু করণীয় by...
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-১১)-সিনেমাই ছিল বিনোদনের...
- শ্রদ্ধাঞ্জলি-শহীদ এম এন লারমার সংগ্রাম by সোহরাব হ...
- রাজনৈতিক সংস্কৃতি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘কাজ’...
- প্রতিক্রিয়া-‘প্রকৌশলী-স্থপতিরা ধরাছোঁয়ার বাইরে’ by...
- ওবামা ও ভারত-কাশ্মীরের অসন্তোষের ফল by অরুন্ধতী রায়
- খোলা চোখে-ওবামা এবার কী করবেন? by হাসান ফেরদৌস
- সংসদীয় কমিটির উদ্বেগকে আমলে নিন-পদোন্নতির ক্ষেত্রে...
- ভুয়া সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-মুক্তিযোদ্ধা...
- স্মরণ-শরীফ হোসেন : দক্ষিণ-পূর্ব এশিয়ায় বইমেলার জনক...
- শেকড়ের ডাক-উদ্বেগ-উৎকণ্ঠায় জনজীবন : সরকার উদাসীন b...
- যুগের বাণী-বাংলা ভাষা আন্দোলনের স্মৃতি-মাসে বিবেকী...
- রিট খারিজ, উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কিনতে হবে
- আশুলিয়ায় বেশির ভাগ শ্রমিক কাজে ফিরেছে-'ন্যায্য দাব...
- চারদিক-রমনা-নিসর্গের স্থপতি by মোকারম হোসেন
- সপ্তাহের হালচাল-বেতন-বোনাস দিন, ট্রেড ইউনিয়নও দিন ...
- এই দিনে-স্মৃতিতে নূর হোসেন by মো. মাসুদ
- নূর হোসেন যেভাবে আমাদের হলো by পাভেল রহমান
- ওবামার এশিয়া সফর-ওবামা জানেন, এশিয়ায় মার্কিন আধিপত...
- সরল গরল-বিচারক নিয়োগ স্থগিত রাখা দরকার by মিজানুর ...
- ক্যাম্পাসগুলোতে ‘শিয়াল-মুরগি’ খেলা থামান-দখলবাজদের...
- দ্রুত বিধি প্রণয়ন ও লোকবল বাড়ানো হোক-মানবাধিকার কম...
- পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন আজ-পিপিপি প্রার্...
- প্রণবের প্রতিদ্বন্দ্বী সাংমা-প্রণব-মমতা বিরোধের সু...
- রাজনৈতিক তৃতীয় শক্তিকে স্বাগত অরাজনৈতিক হলে প্রতির...
- সম্পাদকের কলাম-বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী by ইমদ...
- মানবতাবিরোধী অপরাধের বিচার-মুজাহিদের বিচার শুরু
- এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-মানবপাচার পরিস্থিতির আরো উন্...
- চারদিক-ডলুছড়ার শান্ত পল্লি by আকমল হোসেন
- স্মরণ-সিদ্ধার্থ শংকর রায়: মহৎ মানুষের মহাপ্রস্থানে...
- গদ্যকার্টুন-রবির আলো, আইওয়াতেও by আনিসুল হক
- সহজিয়া কড়চা-নভেম্বর উপাখ্যানের এপিঠ-ওপিঠ by সৈয়দ আ...
- জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে কবে?-রাস্তা ...
- বাড়ি বানানোর নামে গণবিধ্বংসী মৃত্যুফাঁদ বানানো থাম...
- গ্রামীণ অর্থনীতি-ক্ষুদ্রঋণ দিয়ে কী হচ্ছে by শিবনার...
- বয়স ১৭ মাস by ইকবাল জুমি
- শপিং মলে কেনাকাটা by ইয়াসমিন আক্তার
- ফ্যাশনেবল by রোদেলা হাসান
- দুয়ারে এসেছে পাঠকসংখ্যা-বাংলার ঘরে ঘরে আনন্দের ফোয়ারা
- কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক-অ্যাল...
- শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা by নু...
- শখের সেই শার্কি
- দেশকে তুমি কী দিয়েছ by ফারুক নওয়াজ
- বর্ণচোরা by আমীরুল ইসলাম
- ভারি মজা তো! by ধ্রুব এষ
- ভূত আমার বন্ধু by সুমাইয়া বরকতউল্লাহ্
- ক বি তা-দু খণ্ড by সানাউল হক খান
- রূপক কাহিনি by লুনা রুশদী
- শিকাগো থেকে সিয়াটল-গাহি বাংলার জয়গান by সাইমন জাকা...
- শিল্পীর ভুবন-বহুবর্ণিল জটিলতার সরল স্বীকারোক্তি by...
- চারুশিল্প-মেঘ বৃষ্টি জল by মোবাশ্বির আলম মজুমদার
- চারদিক-তালা-চাবির কারিগর by কিঙ্কর আহ্সান
- যুক্তি তর্ক গল্প-নাগরিকদের আরও সক্রিয় হতে হবে by আ...
- ধর্ম-মাদক প্রতিরোধে ধর্মীয় অনুশাসন by মুহাম্মদ আবদ...
- প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল কই?-ব...
- একি ব্যাপক দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ!-তিতাসের ১০...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সংবর্ধনা-নিয়মনিষ্ঠ হওয়ার আহ্বান
- রিও+২০-উন্নয়নকে টেকসই করার বড় সুযোগ এ সম্মেলন by ই...
- নীতিমালা চূড়ান্ত-চিকিৎসকদের শিক্ষাছুটির রাশ টেনে ধ...
- এ গ্রেট স্টোরিটেলার by আনিসুল হক
- ইতিহাসের উপাদান মানবিক দলিল by আনিসুজ্জামান
- এসইসির ২সিসি ধারা চ্যালেঞ্জ করে করা সব রিট খারিজ
- পদ্মা সেতু প্রসঙ্গ-দুর্নীতির অভিযোগসংক্রান্ত তথ্য ...
- প্রভাবশালী খেলাপিদের গ্যাসলাইন কাটা হয় না by অরুণ ...
- শেয়ারবাজারে আবার দরপতন-ধস ঠেকাতে কার্যকর ব্যবস্থা ...
- চরাচর-সিটি কলোনির দলিত নারীরা by তামান্না ইসলাম অলি
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৮১)-'আবার আসিব ফিরে ...'...
- বঙ্গবন্ধু সেতুর ১৪ বছর by মেজর শেখ মাসুমুল হাসান (...
- সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে -ড. ইউনূসের বক্তব্য
- রবীন্দ্র জন্মবার্ষিকী-পরতে পরতে তাহার পরশ by আতিকু...
- দূর থেকে ভেসে আসে... by অজয় দাশগুপ্ত
- রবীন্দ্রভাবনায় কৃষকের অধিকার by আতিউর রহমান
- জিজ্ঞাসা আজ নিজের কাছেই by হাসান আজিজুল হক
- রবীন্দ্রজন্ম সার্ধ শতবার্ষিকী-জয় হোক জীবনের, সত্যে...
- তাইওয়ানের মুসলমানদের হালচাল by জহির উদ্দিন বাবর
- মৌসুমি ফল আল্লাহর নিয়ামত by হাবীবুর রহমান খান
- আল্লাহর প্রতি ভালোবাসা by মাওলানা শাহ আবদুস সাত্তার
- শ্রমিক নির্যাতন রোধে ইসলামের বিধান by মুফতি এনায়েত...
- একা! by সুভাষ সাহা
- ভারত-মেড ইন দিলি্লই হচ্ছেন দিলি্লর অধীশ্ব by পার্থ...
- হৃদয়নন্দন বনে-কুশিক্ষার পঙ্কিল আবর্ত থেকে আকাশের আ...
- ওষুধের দাম-সম্প্রসারিত ও কার্যকর তালিকা চাই
- শেয়ারবাজার-রক্তক্ষরণ কে থামাবে?
- সেলাই করা খোলা মুখ-আপনি বড়ই ভাগ্যবান মোজাফ্ফর আহম...
- কারিনার বদলে দীপিকা
-
▼
Jun 22
(113)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment