চিত্র বিচিত্রঃ একেই বলে কপাল!

একজন ব্রিটিশ নাগরিক তার কুকুর সাথে নিয়ে এক সমুদ্রসৈকতে হাঁটছিলেন। হঠাৎ তার পোষা কুকুরটি তিমি মাছের অস্ত্রের মোমজাতীয় পদার্থঅ্যাম্ব্রিসএর একটি স্তূপ আবিষ্কার করল।
একটি তিমি মাছ এটি বমি করেছিল বলে ধারণা করা হয় যার দাম প্রায় এক লাখ ৫৮ হাজার ৫৫০ ডলার।কেন উইলম্যান নামে লোকটি জানান, তার শিকারি কুকুরটি ইংল্যান্ডের সৈকতে গন্ধ শুঁকে ছয় পাউন্ড ওজনের অ্যাম্ব্রিসএর সন্ধান পায়। এর উৎকট গন্ধ পেয়ে জিনিসটি ফেলে রেখেই তিনি বাড়ি ফিরে যান। এরপর উইলম্যান অনলাইনে অনুসন্ধান চালিয়ে জানতে পারেন, এই বস্তুটি প্রসাধনীসামগ্রী তৈরির  জন্য অতি মূল্যবান কাঁচামাল, যার দাম এক লাখ ৫৮ হাজার ৫৫০ ডলার। তিনি আবার সেখানে ছুটে যান এবং জিনিসটি তুলে একটি ব্যাগে ভরে নিয়ে আসেন। তিনি বলেন, ‘এ ঘটনাটি ছিল আমার জন্য সৈকতে হাঁটার সময় ৫০ হাজার পাউন্ড ভর্তি একটি থলে কুড়িয়ে পাওয়ার মতো।’

উইলম্যান জানান, জিনিসটি আসলে অ্যাম্ব্রিস কিনা তা জানতে তিনি এর নমুনা ফ্রান্সে প্রেরণ করেন এবং পরীক্ষা করে তারা তাকে বিষয়টি নিশ্চিত করেন।