কুষ্টিয়ায় ধর্ষণের পর শিশু হত্যা by জুলফিকার আরী কানন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সালমা আক্তার (১১) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার বিকেল ৪টার দিকে আড়িয়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সালমা আক্তারের লাশ উদ্ধার করা হয় জামাল মোল্লার পরিত্যক্ত ইট ভাটার পাশের একটি পুকুর থেকে।

এ বিষয়ে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুরে রহমান বাংলানিউজকে জানিয়েছেন, ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করে মেয়েটিকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, “আমরা ইটভাটার পাশের একটি পুকুর থেকে মেয়েটির লাশ উদ্ধার করি।  ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই মেয়েটিকে হত্যা করা হয়।”

এই রিপোর্ট লিখা পর্যন্ত কেউ আটক হয়নি।