Monday, October 31, 2011
আইভীর বিশাল জয় by নিয়াজ মোর্শেদ,রাশেদ মেহেদী ও এমএ খান মিঠু
আইভীর বিশাল জয় by নিয়াজ মোর্শেদ,রাশেদ মেহেদী ও এমএ খান মিঠু
অবিস্মরণীয় জয় পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়রের আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন তিনি। দোয়াত কলম প্রতীক নিয়ে সিটি করপোরেশনের ১ লাখ ৮০ হাজার ৪৮ ভোটারের সমর্থন পান তিনি। রাত পৌনে ১টায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। আইভীর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান পান ৭৮ হাজার ৭০৬ ভোট। ১ লাখ ১ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হন আইভী।
ফল ঘোষণার শুরু থেকেই আইভী বড় ব্যবধানে এগিয়ে যেতে থাকেন। প্রথম কেন্দ্রটি থেকে শুরু করে একবারের জন্যও শামীম ওসমান আইভীকে টপকে যেতে পারেননি। ভোটের এ ফলকে আইভীর সমর্থকরা নিঃশব্দ জনঅভ্যুত্থান বলে আখ্যায়িত করেন। ফল ঘোষণার অল্প সময়ের মধ্যেই বিজয় উদযাপন করতে শুরু করেন বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা। ভোটগ্রহণ শেষে শহীদ জিয়া হলে গণনা শুরু হলে ভোট পাহারা দিতে গিয়েই আইভীর কর্মীরা উৎসবের আয়োজন শুরু করেন। সময় যত গড়াতে থাকে প্রাপ্ত ভোটে আইভীর পাল্লাও ততো ভারী হতে থাকে। একই সঙ্গে কর্মী
সমর্থকদের ড্রামস এবং অন্যান্য বাদ্যযন্ত্র আনন্দ আয়োজনে বাড়তি গতি আনে।
অন্যদিকে বিজয় সুনিশ্চিত বুঝতে পেরে সন্ধ্যার পরপরই সংবাদ সম্মেলন করে নিজের প্রতিক্রিয়া জানান আইভী। সন্ধ্যায়ই তিনি সাংবাদিকদের বলেন, জনতা সত্য ও সুন্দরের পক্ষে রায় দিয়েছে। শত চেষ্টা এবং ষড়যন্ত্র করেও তার প্রাপ্য বিজয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, তার জয় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে। এ সময় তিনি বলেন, তিনি আওয়ামী লীগে ছিলেন, আছেন, থাকবেন।
পরে এ বিজয়কে নারায়ণগঞ্জের জনগণের উদ্দেশে উৎসর্গ করেন তিনি। এ সময় তিনি বলেন, সরকার চাইলে যে নিরপেক্ষ নির্বাচন করতে পারে এটিই তার প্রমাণ। এক্ষেত্রে নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মী এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। সামনের দিনে শান্তির পক্ষে কাজ করতে শামীম ওসমানের প্রতিও আহ্বান জানান আইভী।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান ফল ঘোষণার পর কোনো প্রতিক্রিয়া জানাননি। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তব্য জানাবেন তিনি। তবে গতকাল ভোটগ্রহণ শেষ হওয়ার আধঘণ্টা আগে শামীম সাংবাদিকদের বলেন, কারচুপি করে তাকে হারানো হচ্ছে। আর তাতে তার দলেরই কোনো একটি অংশের সমর্থন রয়েছে। সরকারি দল সমর্থিত প্রার্থী হওয়ার সমস্যা তুলে ধরে শামীম বলেন, তাকে হাত-পা বেঁধে ফেলে দেওয়া হয়। তিনি না পারছেন বলতে, না পারছেন সইতে। ভোটের সময় পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন কমিশন বরাবর চিঠিও দেন শামীম। একই সঙ্গে ইভিএম প্রযুক্তির ভোটের ক্ষেত্রে কিছু কারচুপির অভিযোগও করেন তিনি।
তবে নির্বাচনের ক্ষেত্রে কারচুপির অভিযোগ উড়িয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় স্থানীয় জনগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ প্রমাণ করেছে জনগণ চাইলে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব।
তবে সকালের দিকে শহরের বেশ কিছু কেন্দ্রে এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ছিল। সেনাবাহিনী মাঠে না থাকলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হয়েছে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে। নির্বাচনের সময় নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং বন্দরের বিভিন্ন সড়কে র্যাবের চেকপোস্ট ছিল চোখে পড়ার মতো। এদিন নারায়ণগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৪০০ র্যাব, ৮ হাজার পুলিশ, ব্যাটালিয়ন আনসারের পাশাপাশি অন্যান্য ফোর্স ছিল। র্যাব গঠনের পর এই প্রথম কোনো শহরে একসঙ্গে এত র্যাব মোতায়েন হলো।
ছয় মেয়র প্রার্থীর মধ্যে আইভী এবং শামীম ছাড়াও প্রবল বিক্রমে ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোটের মাত্র সাত ঘণ্টা আগে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও তার আনারস প্রতীকে ৭ হাজার ৬১৬ ভোট পড়েছে। গতকাল সকাল পর্যন্ত বন্দরসহ আরও কয়েকটি এলাকার ভোটাররা তৈমুরের নির্বাচন থেকে সরে যাওয়ার খবর জানতেন না। অন্য তিন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের নেতা আতিকুর রহমান নান্নু মুন্সী গরুর গাড়ি মার্কায় ৬ হাজার ৬১২ ভোট পেয়েছেন। অন্যদিকে দুই স্বতন্ত্র প্রার্থী ২৭ বছরের তরুণ ব্যবসায়ী আতিকুল ইসলাম জীবন তালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৫৫ ভোট। শরীফ মোহাম্মদ হাঁস প্রতীকে পান ১ হাজার ৪৯৩ ভোট।
রাত পৌনে ১টায় রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানান, নির্বাচনে ২ লাখ ৮২ হাজার ৫৯৪ ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ৬ হাজার ২৬৪ ভোট। ভোট প্রদানের হার ৬৯ দশমিক ৯২ শতাংশ।
ভোট থেকে সরে যাওয়ার পাশাপাশি গতকাল তৈমুর আলম ভোট দিতেও যাননি। পরে সাংবাদিকদের তিনি বলেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন। নেত্রীর নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। সম্পত্তি বিক্রি করে নির্বাচনে নামলেও শেষ পর্যন্ত ভোট করতে পারলেন না তিনি।
এদিকে ফল ঘোষণার শুরুতেই আইভীর বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার খবরে শহরে শহীদ জিয়া হল ও আইভীর বাসার সামনে উৎসবের আয়োজন বসে। যত বেশি কেন্দ্রের ফল আসতে থাকে ততই বাড়তে থাকে ব্যবধান; উৎসবের রঙও যেন ততই বাড়ে। বিপুল উৎসাহ-উদ্দীপনা আর অফুরান ভালোবাসায় নারায়ণগঞ্জবাসী স্বাগত জানায় নবগঠিত সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। দোয়াত কলম প্রতীক নিয়ে নারায়ণগঞ্জের জন্য নতুন আলোর বার্তা হাতে তিনি হাজির হয়েছেন বলেও দাবি করেন আইভীর অনেক কর্মী।
সন্ধ্যায় ফল ঘোষণার শুরুর দিকে নগরের দেওভোগে আইভীর বাসভবনের সামনে হাজার হাজার কর্মী-সমর্থক জড়ো হতে থাকেন। এ সময় তার বাসা থেকেই মাইকিং করে কর্মী-সমর্থকদের ফল ঘোষণার স্থান জিয়া হলের সামনে অবস্থান নিতে বলা হয়। যত সময়ই লাগুক না কেন ফল নিয়ে ঘরে ফেরার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সঙ্গে আইভীর কর্মীরাও জিয়া হল ঘিরে রাখেন।
প্রথম মেয়র নির্বাচনের লড়াইয়ে আইভী তার দলকে পাশে পাননি। অনেক দেন-দরবারের পর নাগরিক কমিটির প্রার্থী হয়ে লড়াইয়ে নামেন তিনি। এর আগে ১৯৭৪ সালে যখন নারায়ণগঞ্জে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তখন আইভীর বাবা আলী আহাম্মদ চুনকাও একইভাবে নির্বাচিত হন। দলের সমর্থন না পেয়ে তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে জয়ী হন। আবার ২০০৩ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ পৌরসভার সর্বশেষ মেয়র হিসেবে জয়ী হন আইভী।
দলের সমর্থন চেয়ে না পেয়েও নাসিক নির্বাচনে দৃঢ় প্রত্যয়ে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে ভোটযুদ্ধে অবিচল থাকেন আইভী। নিজের অতীত কাজের অভিজ্ঞতা বিচার করে নিজেই ঘোষণা দেন, তার সঙ্গে আছে নারায়ণগঞ্জের বিপুল জনতা। এ মানুষের ভালোবাসায় তিনি জয়ী হবেন। নানা আশঙ্কা আর প্রতি মুহূর্তে নতুন নাটকীয়তার পর অবশেষে আইভী প্রমাণ করলেন, তার বিচার-বিশ্লেষণ এবং আত্মবিশ্বাসে এতটুকু ফাঁক ছিল না।
রাতে কন্ট্রোল রুম থেকে ফল ঘোষণার পর আইভী সাংবাদিকদের সঙ্গে তার বাসায় কথা বলেন। এ সময় তিনি বলেন, দল-মতের ঊধর্ে্ব উঠে সবাইকে নিয়েই নতুন সিটি করপোরেশন গড়ে তুলতে চান তিনি। তিনি বলেন, জয় হয়েছে সত্য ও সুন্দরের। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের জয় হয়েছে। তাদের আশা-আকাঙ্ক্ষা ধরে রেখেই এগিয়ে যাবেন তিনি।
চলতি বছরের মে মাসে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর থেকেই নানাভাবে আলোচনায় ছিল নারায়ণগঞ্জ। এরপর ২২ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সংবাদমাধ্যমসহ দেশবাসীর চোখ স্থির হয়ে যায় নারায়ণগঞ্জের দিকে। নাসিক উপাখ্যানের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। সাবেক পৌর মেয়র হিসেবে নির্বাচনে তিনি তার দল আওয়ামী লীগের সমর্থন চান; কিন্তু দল থেকে সমর্থন পাননি। প্রথমে কিছু না বললেও পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়ে দেন, সাবেক সাংসদ শামীম ওসমানই দল সমর্থিত মেয়র প্রার্থী। এরপর শামীম ওসমানের সঙ্গে প্রচারে যোগ দেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষেও জোর প্রচারে নামেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মাঝখানে সেলিনা হায়াৎ আইভী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএম আকরামসহ দলের কিছু স্থানীয় নেতাকর্মী আর নারায়ণগঞ্জের প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মী এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে নামেন। ফলে নারায়ণগঞ্জে শুরু হয় অভূতপূর্ব নির্বাচনী যুদ্ধ। শামীম ওসমান আর তৈমুর আলম হয়ে ওঠেন দু'দলের কেন্দ্রীয় নেতাদের প্রার্থী আর আইভী হয়ে ওঠেন আপামর নারায়ণগঞ্জবাসীর প্রার্থী।
শুরু থেকেই দল সরকারে থাকায় রাষ্ট্রীয় সুবিধার বিষয়টি শামীম ওসমান পাবেন_ জনমনে এমন ধারণাও বদ্ধমূল হয়। আর তৈমুরের সঙ্গে দেশের অপর বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। আইভী নামেন স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা আর সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের নিয়ে। এর মধ্যে নির্বাচনকে ঘিরে চলে নানা অঙ্ক। সেই অঙ্ক দুর্ভেদ্য হয়ে ওঠে নির্বাচন কমিশন হঠাৎ সেনা মোতায়েনের পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এলে। অনিশ্চয়তা, আশঙ্কা গ্রাস করে নাসিক নির্বাচনকে। কিন্তু এ আশঙ্কাও এতটুকু টলাতে পারেনি আইভীকে।
২৭ ওয়ার্ডে কাউন্সিলর যারা : নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ২৭টি ওয়ার্ডে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন_ আওয়ামী লীগের ১নং ওয়ার্ডে মোঃ আবদুর রহিম (আপেল), ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের নজরুল ইসলাম (সিংহ), ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের মোঃ শাহ জালাল বাদল (পদ্ম ফুল), ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের নূর হোসেন (পদ্ম ফুল), ৫নং ওয়ার্ডে স্বতন্ত্র হাজি মোঃ শফিকুল ইসলাম বাবুল (পানপাতা), ৬নং ওয়ার্ডে স্বতন্ত্র সিরাজুল ইসলাম (আপেল), ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলী হোসেন আলা (ক্রিকেট ব্যাট), ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের রুহুল আমীন (টিউবওয়েল), ৯নং ওয়ার্ডে স্বতন্ত্র ইস্রাফিল প্রধান (আপেল), ১০নং ওয়ার্ডে স্বতন্ত্র হাবীব তৌহিদ আহম্মদ (চাঁদ), ১১নং ওয়ার্ডে বিএনপির জমশের আলী ঝন্টু (হাতি), ১২নং ওয়ার্ডে বিএনপির শওকত হাশেম শকু (আপেল), ১৩নং ওয়ার্ডে বিএনপির মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (পদ্ম ফুল), ১৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির (বৈদ্যুতিক পাখা), ১৫নং ওয়ার্ডে বাসদের অসিতবরণ বিশ্বাস (ঘুড়ি), ১৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের ওবায়েদ উল্লাহ (হাতি), ১৭নং ওয়ার্ডে স্বতন্ত্র আলমগীর ইসলাম (পদ্ম ফুল), ১৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের কামরুল হাসান মুন্না (হাতি), ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের ফয়সাল মোঃ সাগর (টিউবওয়েল), ২০নং ওয়ার্ডে স্বতন্ত্র মোঃ হোসেন (টিউবওয়েল), ২১নং ওয়ার্ডে বিএনপির হান্নান সরকার (মোরগ), ২২নং ওয়ার্ডে বিএনপির সুলতান আহমেদ ভূঁইয়া (বৈদ্যুতিক পাখা), ২৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের দুলাল প্রধান (সিংহ), ২৪নং ওয়ার্ডে জাতীয় পার্টির আফজাল হোসেন (বৈদ্যুতিক পাখা), ২৫নং ওয়ার্ডে স্বতন্ত্র এনায়েত হোসেন (পদ্ম ফুল), ২৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের আনোয়ার হোসেন আনু (পদ্ম ফুল), ২৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম (টিউবওয়েল)।
সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যারা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৬ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে যে ৯ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন_ ১নং ওয়ার্ডে স্বতন্ত্র মাকসুদা মোজাফফর (ফুটবল), ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের জান্নাতুল ফেরদৌস নীলা (বই) , ৩নং ওয়ার্ডে বিএনপির আয়োশা আক্তার দিনা (কলস), ৪নং ওয়ার্ডে স্বতন্ত্র মিনোয়ার বেগম (বই), ৫নং ওয়ার্ডে জাতীয় পার্টির শারমিন বিনি্ন (বৈদ্যুতিক বাল্ব), ৬নং ওয়ার্ডে বিএনপির আফসানা আফরোজ (কলস), ৭নং ওয়ার্ডে স্বতন্ত্র মাকসুদা খানম (বই), ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের ইসরাত জাহান খান (উড়োজাহাজ) এবং ৯নং ওয়ার্ডে স্বতন্ত্র শাহী ইফাৎ জাহান মায়া (ডাব)।
আইভীর এজেন্টদের হুমকি :সামগ্রিকভাবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও সকালের দিকে কিছুটা উত্তেজনা ছিল সিদ্ধিরগঞ্জ এবং শহর এলাকার কয়েকটি কেন্দ্রে আইভীর এজেন্ট না থাকা নিয়ে। সকাল সাড়ে ১১টার দিকে সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, আগের রাতে বিভিন্ন এলাকায় শামীম ওসমানের ক্যাডাররা হুমকি দেওয়ায় তার অনেক এজেন্ট কেন্দ্রে যেতে পারেননি।
অভিযোগ ওঠে, বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই রাতে আইভীর এজেন্টদের হুমকি দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এবং মিজিমিজি এলাকায় দু'একজনকে মারধরও করা হয়।
ভোটের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর এলাকার ১৫টি কেন্দ্র ঘুরে দেখা যায়, অধিকাংশ বুথে আইভীর দোয়াত কলম মার্কার কোনো পোলিং এজেন্ট নেই। তবে সব কেন্দ্রেই শামীম ওসমানের দেয়াল ঘড়ি মার্কার এজেন্ট পাওয়া যায়। সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার এমডবি্লউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি বুথের মধ্যে আটটিতে আইভীর কোনো পোলিং এজেন্ট ছিলেন না। একই চিত্র দেখা যায় মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় ও সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
মিজিমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আটটি বুথের মধ্যে একটি বুথে একজন নিজেকে আইভীর এজেন্ট বলে পরিচয় দেন। তবে তিনি আইভীর মার্কা হিসেবে দেয়াল ঘড়ির কথা বলেন, যেটি আসলে শামীম ওসমানের মার্কা। ৯৪নং সুমিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথের (পুরুষ, কক্ষ-১) আইভীর এজেন্ট আনিসুর রহমান অভিযোগ করেন, আগের রাতে আইভীর এজেন্ট তালিকার অনেককে মারধর করে এবং ভয়ভীতি দেখায় শামীম ওসমানের ক্যাডাররা। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আকরাম বলেন, তার কেন্দ্রে চারটি বুথের মধ্যে মাত্র দু'জনের তালিকা এসেছে দোয়াত কলম মার্কার পক্ষ থেকে। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা বলেন, তাদের কাছে দোয়াত কলম মার্কার প্রার্থীর পক্ষ থেকে মোট বুথসংখ্যার অর্ধেক নাম দিয়ে তালিকা পাঠানো হয়েছে। এ কারণে এজেন্ট না থাকার বিষয়ে কিছুই করার নেই। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারই এ ধরনের কথা বলেন। তবে এজেন্ট না থাকার বিষয়ে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ করেননি সেলিনা হায়াৎ আইভী।
এদিকে চট্টগ্রামে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হলেও নারায়ণগঞ্জে এসে ব্যাপক ভিত্তিতে এটি ব্যবহার করা হয়। আর প্রথম ব্যবহারেই এ বিষয়ে সাফল্য পায় নির্বাচন কমিশন। সংশ্লিষ্টরা বলেন, ইভিএম প্রযুক্তির ব্যবহারের ফলে মুহূর্তে ভোট এবং ক্ষণিকে ফল পাওয়ার চেয়েও বড় প্রাপ্তি কারচুপিহীন ভোট।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
October
(2362)
-
▼
Oct 31
(71)
- ট্রানজিটের পক্ষে সরকারি নীতিনির্ধারকেরাঃ ভারতকে ট্...
- নারায়নগঞ্জের নির্বাচন, আমরা কেমনে খুশি হলাম by সরস...
- টোয়েন্টি টোয়েন্টি-পাঁচ বছর পর সান্ত্বনার জয়
- সেরা রিচার্ডস, দ্বিতীয় সেরা ধোনি!
- দুই এডওয়ার্ডসের দিন
- তবু স্বপ্ন দেখছে বাংলাদেশ
- অবশেষে ক্যারিবীয় পেস বনাম বাংলাদেশি স্পিন by নোমান...
- সহিংসতার পর ইসরায়েল ও ইসলামী জিহাদের যুদ্ধবিরতি
- মোল্লা ওমরের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্...
- অসময়ে তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বিপর্যস্ত
- যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলার অনুমতি দেওয়া হয়নি : গি...
- সাক্ষাৎকারে বাশার আল-আসাদ-সিরিয়ায় পশ্চিমা হস্তক্ষে...
- আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি : স্বরাষ্ট্রমন্ত্...
- সাভারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক বছর by তায়েফুর রহ...
- শুক্রবার পোশাক শিল্পঘন এলাকায় ব্যাংকের শাখা খোলা থ...
- ঈদের আগে শ্রমিকদের পাওনা দেওয়ার অনুরোধ বিজিএমইএর-ঢ...
- আশুগঞ্জ নৌপথে অবৈধভাবে আসছে রি-রোলিং কাঁচামাল-দেশ...
- চামড়া চোরাচালান রোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে :...
- বিপাকে রাজশাহীর কৃষক-ব্যবসায়ীরা-আলু নিয়ে ফায়দা লুট...
- আলোচনার আশ্বাস কৃষিমন্ত্রীর-খাদ্য কর্মসূচিতে চালের...
- সোনারগাঁয়ে ক্রেন ভেঙে শ্রমিক নিহত-বিক্ষোভ, হামলা-ভ...
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-কাউন্সিলর হলেন য...
- অনেক নাটক, অতঃপর শামীম-আইভী প্রতিদ্বন্দ্বী by পাভে...
- সেনা না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বললেন জয়নুল আবদিন ফারুক
- 'ভোট ব্যাংক' ভুল ফল দিল শামীম ওসমানকে by শফিক সাফি,
- ইভিএমে দ্রুত ভোট বিপত্তিও ছিল-'কালি ছাড়া টিপ দিলাম...
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ২০
- ইসরাইলে আটক বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে
- সিএমপির ৫৪৮ পদ সৃষ্টি-৪৩ দিনেও শেষ হয়নি এক সপ্তাহ ...
- আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাবা-ভাইয়ের বিরুদ্ধে ...
- 'নারীর প্রতি বৈষম্যের বিষয়ে সচেতন থাকতে হবে'
- ফলোআপ : চমেক ছাত্র আবিদ হত্যা মামলা-আট দিনেও গ্রেপ...
- মিরপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত, অবরোধ ভাঙচুর-গ...
- ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে অর্থায়ন করছে ইউএসএআইডি
- লংমার্চ নেত্রকোনায়-জাতীয় সম্পদ রক্ষায় ছাত্র-আন্দোল...
- শিক্ষক ফরিদ হত্যা-আসামির জবানবন্দি নিয়ে রহস্য আছে ...
- সেঁজুতির আত্মহনন-শোকসভায় বখাটেদের গ্রেপ্তারের দাবি
- জেডিসি পরীক্ষা ফেলে আলেয়াকে বসতে হচ্ছে বিয়ের পিঁড়ি...
- জলবায়ু পরিবর্তন-নারী ও শিশুদের স্বার্থ রক্ষায় দরকা...
- এজলাস ছেড়ে গেলেন বিব্রত বিচারক-চট্টগ্রামে আদালতে দ...
- যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি-চট্টগ্রাম, সিলেট...
- ২১ আগস্ট গ্রেনেড হামলা-বাবরসহ পাঁচজনের অব্যাহতির আ...
- প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না ইইউ
- সবিশেষ-যে পঞ্চাশে লাগে খুশি
- নিজে নিজেই লাগবে জোড়া
- খুলনায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক
- মানবতাবিরোধী অপরাধের বিচার-সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য...
- কাউন্সিলর মুন্নি আদালতে যাননি, ক্ষমা চাইলেন ওসি নূ...
- সাক্ষাৎকার- অভিমানে দল থেকে দূরে আছিঃ বাংলানিউজকে ...
- পবিত্র হজ ৫ নভেম্বর-দুই দিনের মধ্যে ফ্লাইট শেষ
- ফিদেলের ধ্বংসের পর সাকিবদের লড়াই-ওয়েস্ট ইন্ডিজ : ১...
- সরকারকে বিরোধী দলের বন্ধুই মনে হলো by মাহবুব মিঠু
- ঈদে বাড়ি ফেরা-ট্রেনের টিকিটের জন্য সাধনা তদবির থাক...
- শেয়ারবাজারে ফের বড় ধস সূচক ২১ মাস আগের স্থানে
- শিশুকন্যাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় প্রতিশোধ!-এক শ...
- মিলনমেলা-নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কালের কণ্ঠ by মা...
- 'কৌশলে ভুল ছিল আওয়ামী লীগের'
- তৈমূর বললেন-আমি মৃত ব্যক্তি কাউকে সমর্থন দিতে পারি না
- চাঁদাবাজ ভূমিদস্যুদের বিরুদ্ধে এ জয় :আইভী by সাবি্...
- নির্বাচন বর্জন বিএনপির রাজনৈতিক কৌশল-নিজেকে কোরবা...
- শামীম ওসমান বললেন সাজানো নির্বাচন
- আইভীর বিশাল জয় by নিয়াজ মোর্শেদ,রাশেদ মেহেদী ও এমএ...
- শামীম বললেন-হাত-পা বেঁধে আমাকে পানিতে ফেলা হয়েছে
- বিএনপি আরো আগেই সরে দাঁড়াতে চেয়েছিল by মোশাররফ বাবলু
- স্থগিত হলে ইস্যু সৃষ্টির সুযোগ হতো : সিইসি-এটা সুষ...
- বিএনপি কেন তৈমুরকে ‘কোরবানি’ দিল? by এ কে এম জাকারিয়া
- বাবার ইতিহাস ফিরিয়ে আনলেন আইভী
- ঝিকে মেরে বউকে শেখানো by আনিসুল হক
- 'আওয়ামী লীগের সঙ্গে আছি, থাকব'
- আইভী বিজয়ী-বিপুল ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ সিটির প...
-
▼
Oct 31
(71)
-
▼
October
(2362)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment