Monday, June 24, 2013
রাষ্ট্র ও অর্থনীতি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য by মইনুল ইসলাম
রাষ্ট্র ও অর্থনীতি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য by মইনুল ইসলাম
১৪ জুন পত্রিকায় প্রকাশিত দেশের জনগণের
দারিদ্র্য হ্রাসের প্রশংসনীয় সাফল্য-সম্পর্কিত জাতিসংঘের খাদ্য ও কৃষি
সংস্থার (FAO) আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের খবরটি পরদিন অনুষ্ঠিত চারটি
সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন জোটের ভরাডুবির খবরের ডামাডোলে প্রায়
হারিয়ে গেছে।
অথচ, ওই সাফল্যের স্বীকৃতি সারা দুনিয়ার
কাছে ‘চমকপ্রদ’ বিবেচিত হবে বলে আমার দৃঢ়বিশ্বাস। বিশ্বের ‘সর্বাধিক
জনসংখ্যার ঘনত্বের’ এই দেশটি ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসের সংগ্রামে জাতিসংঘ
ঘোষিত আটটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সবচেয়ে গুরুত্ববহ প্রথম
লক্ষ্যটিই নির্ধারিত সময়সীমা ২০১৫ সালের দুই বছর আগেভাগেই অর্জন করেছে—এ
খবরটি উন্নয়ন-চিন্তকদের কাছে নিঃসন্দেহে আনন্দের।
পাঠকদের স্মরণ করিয়ে দিতে চাই, জাতিসংঘের সাধারণ পরিষদের ২০০০ সালের বার্ষিক অধিবেশনে ওই আটটি এমডিজি বা মধ্যমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হয়েছিল, যার প্রথমটিতে ১৯৯০ সালের দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী বাংলাদেশের ৫৮ শতাংশ জনসংখ্যাকে ২০১৫ সালে ২৯ শতাংশে হ্রাস করার লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছিল। এই লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পথে থাকা বিশ্বের মাত্র ২০টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। তাই FAO ওই ২০টি দেশকে সাফল্যের ডিপ্লোমা প্রদানের জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেখান থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ১৭ জুন ডিপ্লোমাটি গ্রহণ করেন। ২০১৩ সালেই বাংলাদেশ যেহেতু ২৯ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলেছে, তাই ২০১৫ সালে এ দেশের দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনসংখ্যা ২৫ শতাংশেরও নিচে নামিয়ে আনা যাবে বলে আশা করা যায়।
অর্থনীতির ছাত্র হিসেবে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমি দারিদ্র্য সমস্যাকে সমাজব্যবস্থার বিদ্যমান উৎপাদনব্যবস্থা ও বণ্টনব্যবস্থা (উৎপাদন সম্পর্কসমূহ) এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার বিন্যাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় হিসেবে বিবেচনা করি। আমার দৃঢ় অবস্থান হলো আমাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ‘সিস্টেম’ প্রতিনিয়ত সমাজে দারিদ্র্য সৃষ্টি ও পুনঃসৃষ্টি করে চলেছে। মাঠপর্যায়ের গবেষণা ও তাত্ত্বিক গবেষণার ভিত্তিতে রচিত আমার বই The Poverty Discourse and Participatiory Action Reserch in Bangladesh গবেষণা সংস্থা রিসার্চ ইনশিয়েটিভ থেকে ২০০৯ সালে প্রকাশিত হয়েছে। মোট ১২টি প্রধান প্রক্রিয়ায় এ দেশে দারিদ্র্য সৃষ্টি ও পুনঃসৃষ্টি হচ্ছে বলে আমার গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে। এখানে প্রধান কয়েকটি প্রক্রিয়া ও ক্ষেত্র সম্পর্কে আলোচনা করছি। এ দেশে দারিদ্র্য সৃষ্টি ও পুনঃসৃষ্টির প্রধান ক্ষেত্র স্বাভাবিকভাবেই কৃষি খাত। কৃষি খাতের নিচের প্রক্রিয়াগুলোর মাধ্যমে তা প্রধানত ক্রিয়াশীল:
১. ভূমির মালিকানা খণ্ডবিখণ্ড হওয়ার মাধ্যমে কৃষি জোতের আয়তন হ্রাস;
২. ভূমিহীনতার মারাত্মক প্রাদুর্ভাব;
৩. ছোট ও প্রান্তিক কৃষকদের নিঃস্বায়ন ও প্রান্তিকীকরণ প্রক্রিয়া;
৪. অনুপস্থিত ভূস্বামীদের হাতে ভূমি মালিকানার পুঞ্জীভবন এবং এর ফলে ভূমিস্বত্ব-ব্যবস্থায় বর্গাদারির ক্রমবর্ধমান বিস্তার;
৫. কৃষিজাত দ্রব্য বাজারজাতকরণে দালাল, ফড়িয়া, মহাজন, পাইকারদের মতো মধ্যস্বতভোগীদের দৌরাত্ম্যে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে ব্যর্থতা;
৬. কৃষকের ঋণগ্রস্ততা ও মহাজনি ব্যবস্থার অব্যাহত দৌরাত্ম্য;
৭. বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, লবণাক্ততা, কালবৈশাখীর কারণে কৃষকের ঘরবাড়ি, গরু-ছাগল, হাঁস-মুরগি, গৃহস্থালি দ্রব্যাদি ও কৃষি উৎপাদনের বিপর্যয়;
৮. কৃষি উপকরণের বাজারীকরণ বৃদ্ধির কারণে কৃষিকাজ না পোষানোর সমস্যা।
যথোপযুক্ত কৃষি সংস্কার ও ভূমি সংস্কার নীতিমালা গ্রহণের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্যের মতো এ দেশেও কৃষি খাতে দারিদ্র্য সৃষ্টির প্রক্রিয়াগুলোকে মোকাবিলা করা সময়ের দাবি হলেও কোনো সরকারই ব্যবস্থা নেয়নি। তবে বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করায় সাম্প্রতিক কালে দেশের কৃষি খাতে উল্লেখযোগ্য গতিশীলতা সৃষ্টি হয়েছে। ধান উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন করেছি আমরা। তরিতরকারি ও মাছ উৎপাদনের প্রবৃদ্ধিও সন্তোষজনক। খাদ্যশস্যের দাম মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামীণ জনগণের খাদ্যনিরাপত্তা অর্জনে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। এরই প্রতিফলন ঘটেছে গ্রামীণ দারিদ্র্য হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার মাধ্যমে। এমনকি শহরাঞ্চলের শ্রমজীবী বিত্তহীন জনগোষ্ঠীর দারিদ্র্য নিরসনেও গতি সঞ্চার হয়েছে।
দারিদ্র্য হ্রাসের প্রক্রিয়ায় অভিবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশের ৮০ লাখ থেকে এক কোটি মানুষ এখন বিদেশে অভিবাসন করেছেন বলে ধারণা করা হয়। এসব প্রবাসী বাংলাদেশির ৯০-৯৫ শতাংশই স্বল্প শিক্ষিত, কম দক্ষ গ্রামীণ তরুণ জনগোষ্ঠী, যাঁরা বিদেশে নিম্ন মজুরির কাজে নিয়োজিত। কিন্তু, স্ত্রী-পুত্র-কন্যা, মা-বাবা, ভাইবোন ও আত্মীয়স্বজনের প্রয়োজন মেটানোর তাগিদে এবং পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে তাঁদের নিম্ন আয়ের একটা বড় অনুপাত নিয়মিতভাবে দেশে পাঠিয়ে দিচ্ছেন নানা চ্যানেলে। গত অর্থবছরে বৈধ চ্যানেলসমূহের মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ ১৪ দশমিক ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল, এ বছর সেটা ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করবে। এর বাইরে হুন্ডি-প্রক্রিয়ায় আসা এবং দেশে আসা প্রবাসীদের সরাসরি বহন করা মালামাল ও বৈদেশিক মুদ্রা প্রবাহের পরিমাণ আরও ছয় বিলিয়ন থেকে আট বিলিয়ন ডলার হতে পারে। অতএব, বৈধ-অবৈধ পথে প্রতিবছর অর্থনীতিতে বৈদেশিক রেমিট্যান্স যোগ হচ্ছে ২০ বিলিয়ন ডলারেরও বেশি, যা দেশের অর্থনীতির প্রবৃদ্ধির পালে জোর হাওয়া লাগিয়ে চলেছে। দেশের ধনাঢ্য ব্যক্তিরা কয়েক বিলিয়ন ডলার পুঁজি প্রতিবছর বিদেশে পাচার না করলে এবং অর্থনীতিতে দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের প্রকোপ কিছুটা কমাতে পারলে দেশের জিডিপি এবং জিএনআইয়ের প্রবৃদ্ধির হার ইতিমধ্যে ৭ শতাংশ ছাড়িয়ে যেত। (জিএনআই হলো জিডিপি ও নিট রেমিট্যান্সের যোগফল। নিট রেমিট্যান্স হলো বিদেশ থেকে দেশে আসা রেমিট্যান্স এবং দেশ থেকে বিদেশে পাঠানো রেমিট্যান্সের পার্থক্য।) দেশের জনগণের দারিদ্র্য হার হ্রাসের গতি ত্বরান্বিত হওয়ার পেছনে প্রবাসীদের রেমিট্যান্স কৃষি খাতের সাফল্যের প্রায় সমপর্যায়ের অবদান রাখছে।
এর কাছাকাছি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে গার্মেন্টস ও নিটওয়্যার শিল্প খাতের চমকপ্রদ প্রবৃদ্ধি। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই অর্জিত হচ্ছে এই খাত থেকে। আবার এই খাতের জন্য মেশিনারি, ম্যাটেরিয়ালস ও এক্সেসরিজ আমদানিতে ব্যয় প্রায় ১১ বিলিয়ন ডলার। তাই এ খাত থেকে বাংলাদেশের নিট রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারের বেশি নয়। (সে হিসাবে জনশক্তি রপ্তানি খাতই দেশের প্রধান রপ্তানি আয়ের সূত্র।) তা সত্ত্বেও তৈরি পোশাকশিল্প প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে জনগণের দারিদ্র্য হ্রাসের প্রক্রিয়ায় বিশাল অবদান রেখে চলেছে। জনগণের সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোর নারী সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই খাতটি দেশে একটি সামাজিক বিপ্লবের সূচনা করেছে বলা চলে।
অধ্যাপক মুহম্মদ ইউনূসের যুগান্তকারী উদ্ভাবন ‘ক্ষুদ্রঋণ’ এ দেশের গ্রামীণ নারী সমাজের দারিদ্র্য নিরসনকে ত্বরান্বিতকরণের আরেকটি চলমান বিপ্লবের অনুঘটকের ভূমিকা পালন করে চলেছে। এ দেশের কয়েক হাজার এনজিওর বেশির ভাগই দুই দশক ধরে গ্রামীণ নিম্নবিত্ত জনগণের কাছে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের ভূমিকাই প্রধানত পালন করে চলেছে। ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের তুলনায় বেশি এবং এ জন্য ক্ষুদ্রঋণের সমালোচকদের কাছে এটা একটা বহুল ব্যবহূত সমালোচনার অস্ত্র। কিন্তু ক্ষুদ্রঋণের সুদের হারকে তুলনা করা উচিত মহাজনি সুদের হারের সঙ্গে, বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সঙ্গে নয়। ক্ষুদ্রঋণের নানা রকম ত্রুটি ও সীমাবদ্ধতা সত্ত্বেও স্বীকার করতে হবে, যেসব ঋণগ্রহীতা ঋণের টাকা ভোগে অপচয় করে না, তাদের প্রায় ২৮-৩০ শতাংশ উপার্জনশীল বিনিয়োগে ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে নিজেদের পরিবারকে টেনে তুলতে সমর্থ হচ্ছে। তাই ক্ষুদ্রঋণকে তুচ্ছতাচ্ছিল্য করাটা স্রেফ মতলববাজি।
জনগণের একেবারে হতদরিদ্র অংশের জীবন ও জীবিকার কঠোর সংগ্রামে সহায়তা করার জন্য এ দেশের সরকারি ব্যয়ের একটা অংশ সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচিগুলোর জন্য বরাদ্দ করা হয়। এ ধরনের কর্মসূচির সংখ্যা প্রায় ৯০। সহায়তাপ্রাপ্ত জনগণের সংখ্যাও প্রায় আড়াই কোটি বলে সরকার দাবি করছে। এ কর্মসূচিগুলোর বেশির ভাগই দরিদ্র জনগণের জীবনকে কিছুটা সহনীয় করতে সামান্য অবদান রাখছে। এর মধ্যে আবার বেশ কয়েকটি উৎপাদনশীল ও আয় বর্ধনকারী কার্যক্রমকে উৎসাহিতও করে চলেছে, যা দারিদ্র্য মোকাবিলায় ইতিবাচক ভূমিকা
পালন করে চলেছে। এতৎসত্ত্বেও বলা প্রয়োজন, সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচিকে মূল্যায়ন ও গবেষণার মাধ্যমে আরও কার্যকর করা সময়ের দাবি।
দারিদ্র্য নিরসনে অর্জিত এ দেশের জনগণের সাফল্যের পেছনে যেসব বিষয় প্রধান ভূমিকা পালন করেছে, সেগুলোকে চিহ্নিত করার পাশাপাশি সমান গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে চাই প্রধান প্রধান দারিদ্র্য সৃষ্টিকারী বিষয়কে। দারিদ্র্যের যমজ ভাই বলা হয় আয় ও সম্পদ বণ্টনের ক্রমবর্ধমান বৈষম্যকে। যে সমাজে বৈষম্য বাড়ানোর আয়োজনগুলো শক্তিশালী করা হয়, ওই সমাজে দারিদ্র্য নিরসন কঠিন হওয়াই স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্রের গড় মাথাপিছু জিডিপি ৪৮ হাজার ডলার হওয়া সত্ত্বেও ক্রমবর্ধমান বৈষম্যের কারণে ১৭ শতাংশ মার্কিন জনগণ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। ২০০৭ সালে এই অনুপাত ছিল ১১ শতাংশ। কিন্তু চলমান মন্দা এবং আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য বৃদ্ধির শিকার হয়ে গত ছয় বছরে আরও ৬ শতাংশ মার্কিন নাগরিক দারিদ্র্যসীমার নিচে পড়ে গেছে বলে দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুধু আয় ও সম্পদ বণ্টনের বৈষম্যের কারণেই লাতিন আমেরিকার প্রাকৃতিক সম্পদে সম্পদশালী দেশ ব্রাজিল, ভেনেজুয়েলা, বলিভিয়া, পেরু, নিকারাগুয়া ও ইকুয়েডরের জনগণের বিশাল অংশ কিছুদিন আগেও দারিদ্র্যসীমার নিচে পড়ে ছিল! ওই সব দেশের নির্বাচিত বামপন্থী সরকারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে ‘বৈষম্য নিরসনকারী প্রবৃদ্ধি’ অর্জনের কৌশল বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাসের প্রক্রিয়াকে গত এক দশকে নাটকীয়ভাবে শক্তিশালী করতে সমর্থ হয়েছে। ভেনেজুয়েলার হুগো চাভেজ, ব্রাজিলের লুলা ডি সিলভা, নিকারাগুয়ার ওরতেগা, বলিভিয়ার মোরালেস—এসব নাম এখন দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে সফল রাষ্ট্রনায়কদের তালিকায়। তাঁদের প্রত্যেকেই নিজ নিজ দেশের জনগণের দারিদ্র্য সৃষ্টি ও পুনঃসৃষ্টির প্রক্রিয়াগুলোকে দুর্বল করে দিয়ে দেশের সম্পদকে দেশের জনগণের জীবনমান উন্নয়নে নিয়োজিত করতে সমর্থ হয়েছে।
উল্লেখিত প্রক্রিয়াগুলো এ দেশেও বৈষম্য এবং দারিদ্র্য সৃষ্টি ও পুনঃসৃষ্টি করে চলেছে। তালিকাটা দেখুন:
১. শিক্ষা খাতে বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থার লালন,
২. স্বাস্থ্যব্যবস্থার বাজারীকরণ ও বৈষম্যমূলক চিকিৎসাব্যবস্থার বিস্তার;
৩. ব্যাংকিং-ব্যবস্থাকে ধনাঢ্য গোষ্ঠীর একচেটিয়া দখলে রাখা;
৪. সরকারি রাজস্ব ও ব্যয়ব্যবস্থার গণবিরোধী চারিত্র বহাল রাখা;
৫. রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুর্নীতির তাণ্ডব; এবং
৬. বৈদেশিক ঋণ ও সাহায্য নিয়ে দুর্নীতির মচ্ছব। সে জন্যই বলছি, এ দেশের জন্যও ‘বৈষম্য নিরসনকারী প্রবৃদ্ধি’ কৌশল গ্রহণ দারিদ্র্য নিরসনকে ত্বরান্বিত করার জন্য আশু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
June
(1507)
-
▼
Jun 24
(91)
- দিল্লিতে জন কেরি আজ মনমোহনের সঙ্গে বৈঠক
- আরব আইডল শিরোপা জিতে ফিলিস্তিনে উল্লাস
- সিরীয় বিদ্রোহীদের সহায়তা দিতে‘গোপন’পরিকল্পনা
- ‘জাতীয় পরিকল্পনা’ তুলে ধরতে যাচ্ছেন ওবামা
- সৌদি আরবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার
- পাকিস্তানে ৯ বিদেশি পর্যটক হত্যা, দায় স্বীকার করে...
- কাতারের কার্যালয় থেকে নামফলক সরানোর আভাস
- হংকং থেকে রাশিয়ায় স্নোডেন
- সংসদেও দূষিত রাজনীতি!
- রাজনৈতিক সংস্কৃতি-সংসদে কুৎসিত বচন by মুজাহিদুল ই...
- রাজনৈতিক সংস্কৃতি-সংসদে কুৎসিত বচন by মুজাহিদুল ই...
- রাজনৈতিক সংস্কৃতি-সংসদে কুৎসিত বচন by মুজাহিদুল ই...
- সমবায় সমিতির প্রতারণা- আমানত সুরক্ষার ব্যবস্থা করুন
- সমবায় সমিতির প্রতারণা- আমানত সুরক্ষার ব্যবস্থা করুন
- পবিত্র শবেবরাত- শান্তি ও সৌভাগ্য বয়ে আনুক
- পবিত্র শবেবরাত- শান্তি ও সৌভাগ্য বয়ে আনুক
- রকমারি
- রকমারি
- প্রশ্ন-উত্তর
- ঘুমের ওষুধের ওপর নির্ভরশীল? by ডা. এস এম আতিকুর ...
- ভালো থাকুন ত্বকের যত্নে ভিটামিন by ডা. এম মনিরুজ...
- লাল রঙে আকর্ষণ বেশি
- আজ সন্ধ্যা থেকে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ
- ট্রাকচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
- সাংবাদিকদের অবস্থান কর্মসূচি বন্ধ গণমাধ্যম খুলে দে...
- সাংবাদিকদের অবস্থান কর্মসূচি বন্ধ গণমাধ্যম খুলে দে...
- সাংবাদিকদের অবস্থান কর্মসূচি বন্ধ গণমাধ্যম খুলে দে...
- সাংবাদিকদের অবস্থান কর্মসূচি বন্ধ গণমাধ্যম খুলে দে...
- তৃতীয়বারের মতো ওয়াটার বাস
- সিরীয় বিদ্রোহীদের সহায়তা দিতে ‘গোপন’ পরিকল্পনা
- রুশ গণমাধ্যমের খবর হংকং থেকে রাশিয়ায় স্নোডেন
- জলবায়ু পরিবর্তন মোকাবিলা ‘জাতীয় পরিকল্পনা’ তুলে ...
- শান্তি আলোচনার পক্ষে তালেবান কাতারের কার্যালয় থেকে...
- পাকিস্তানে ৯ বিদেশি পর্যটক হত্যা, দায় স্বীকার করেছ...
- স্বামীর দোষে স্ত্রীর শাস্তি! by আশরাফ-উল-আলম
- শুক্রাবাদে ভবনে আগুন-বাঁচতে পারল না শিশুটি
- পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংক টুকরা করার বিপক্ষে
- 'ভুতুড়ে বাড়ির' রিতা-মিতা-বগুড়ায় হোটেলের এক কক্ষে চ...
- গাজীপুর সিটি নির্বাচন-কাঁদতে কাঁদতে আজমতকে সমর্থন ...
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড-এলা...
- গ্রামীণ ব্যাংক ভাঙার সুপারিশ পর্ষদের বৈঠকে নারী সদ...
- আ.লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে মানুষের কল্যাণ হবে...
- রাজধানীতে বিশাল শোভাযাত্রা- প্রতিষ্ঠাবার্ষিকীতে ভো...
- খালেদা জিয়ার অভিনন্দন- গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসে...
- নীলফামারী সরকারি কলেজে ছাত্রলীগের হামলা-ভাঙচুর
- বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল সুমনের
- সৈয়দপুরে বিকাশের কর্মীকে হত্যা, ২২ লাখ টাকা লুট
- সরকারি টাকায় নদীর সর্বনাশ by নেয়ামতউল্যাহ
- গাজীপুর সিটি নির্বাচন-সমর্থন আদায়ে এরশাদের বাড়িতে ...
- আজ পবিত্র শবেবরাত-ঢাকায় আতশবাজি নিষিদ্ধ
- এক দুর্ঘটনায় গ্যাস বিপর্যয় সারা দেশে by আরিফুজ্জা...
- হামদাল্লাহর ইস্তফা ফের সংকটে আব্বাস সরকার
- পরোটা ২৫০ রুপি পানির বোতল ৪০০
- কুমারী মায়েদের জরিমানা!
- মালয়েশিয়ায় জরুরি অবস্থা-১৬ বছরের মধ্যে বেশি ধোঁয়াশা
- সিরীয় বিদ্রোহীদের 'জরুরি সাহায্য' দেবে বিশ্ব সম্প্...
- মৃত্যুপুরী কেদারনাথ-লাশ আর লাশ, সঙ্গে তাড়া তাড়া নোট
- ভারতে বন্যা-ভূমিধসবৃষ্টিতে উদ্ধারকাজ স্থগিত দুর্গত...
- আরব আইডল হলেন গাজার আসাফ
- পাঠকের মন্তব্য: অনলাইন থেকে- ক্ষমতা চিরস্থায়ী বন্...
- পবিত্র শবে বরাত ‘মধ্য শাবানের রজনী’ by মুহাম্মদ ...
- এ যেন ‘বানরের গলায় মুক্তার মালা’ সংসদের নকশায় আঘাত
- সবার জীবন কল্যাণময় হোক পবিত্র শবে বরাত
- মাদককে ‘না’ পারিবারিক পরিবেশ ভালো থাকা জরুরি
- ফেসবুক কর্নার- গ্রন্থনা: পাভেল মহিতুল আলম
- গুণীজন কহেন
- আবেদনপত্রে ব্যবহৃত সনাতন কিছু শব্দের ব্যবচ্ছেদ
- একটি হিন্দি সিরিয়ালের স্ক্রিপ্ট by কাসাফাদ্দৌজা ...
- অপচয় by তাওহিদ মিলটন
- সুইস ব্যাংকে সবচেয়ে বেশি অর্থ যুক্তরাজ্যের
- হংকং থেকে মস্কোতে স্নোডেন-আজ কারাকাস যাবেন
- ৯ বিদেশি পর্যটকসহ ১০ জনকে গুলি করে হত্যা
- নববধূকে পিটিয়ে হত্যা-অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন
- মহিমান্বিত ভাগ্যরজনী-দৃঢ় হোক সহমর্মিতা ও সৌহার্দ্...
- দৈনন্দিন বিজ্ঞান-হোমিওপ্যাথি চিকিৎসা(২)
- ভালো থাকুন-ডেঙ্গু রোগের লক্ষণ
- ব্যক্তিত্ব-গুরু গোপীনাথ
- পবিত্র কোরআনের আলো-আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ
- বিলম্বিত সিদ্ধান্তেই গ্রামীণ ব্যাংক নিয়ে বিতর্ক'
- শবেবরাতের তাৎপর্য by ড. মোহা. আশরাফ উজ জামান
- বিশ্বায়নের কাল নজরদারিতে পেরেশান নাগরিককুল by ক...
- রাষ্ট্র ও অর্থনীতি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সা...
- রাষ্ট্র ও অর্থনীতি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সা...
- রাষ্ট্র ও অর্থনীতি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সা...
- পদ ৯১৫টি, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর তদবির ৪৩৬ জনের জ...
- লিমনের ওপর নির্যাতন লিমনের মামলা নিয়ে এ কেমন মধ্যস...
- বাংলাদেশিদের ১৯০৮ কোটি টাকা গচ্ছিত সুইস ব্যাংকে by...
- কথা সামান্যই-ঝরে গেলেন আরেক গুণীজন by ফজলুল আলম
- অনলাইন থেকে-তালেবানের সঙ্গে আলোচনা
- নিত্যজাতম্-হায় বিকেন্দ্রীকরণ! by মহসীন হাবিব
- ভিন্নমত-আওয়ামী লীগের যত ভুল তত্ত্ব by আবু আহমেদ
-
▼
Jun 24
(91)
-
▼
June
(1507)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment