নিয়তির পরিহাস!

বিয়ের পর কারিনা কাপুর নিজেকে বেগম বলে পরিচয় দিতেই গর্ববোধ করেন। নবাবের ঘরের বউ হিসেবে বেগম তো দাবি করতেই পারেন।
আর এই বেগমের ইচ্ছে ছিল বিয়ের পর প্রথমবার বিশ্ব ভালবাসা দিবসে সাইফের সঙ্গেই কাটানোর। কিন্তু নিয়তির কি পরিহাস এ বিশেষ দিবসটি কাটাতে হবে বিগ বি আর অজয় দেবগণের সঙ্গে! অভিনেত্রী শর্মিলা ঠাকুর আর নবাব মনসুর আলী খান পতৌদীর ছেলে ৪২ বছর বয়সী সাইফের সঙ্গে ৩২ বছর বয়সী কারিনার বিয়ে হয়। পাঁচ বছরের প্রণয়ের সম্পর্কের পরই গত অক্টোবরে তাদের বিয়ে সম্পন্ন হয়। আসছে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে সাইফ নতুন কিছু উপহার দিবেন এ বেগমকে এমনটাই প্রত্যাশা ছিল তার। কেননা বিয়ের পর বেগম পরিচয়টা স্বামীর উপহার বলে মিডিয়াকে কারিনা জানিয়েছিলেন। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। ওই দিনেও প্রকাশ ঝা’র পরিচালনায় থ্রিলারধর্মী ছবি ‘সত্যাগ্রহ’-এর শুটিংয়ে ব্যস্ত থাকবেন সাইফ। আর একই দিনে কারিনাও ব্যস্ত থাকবেন ‘ভুপাল’ ছবির শুটিংয়ে। একজন আন্তর্জাতিক সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন কারিনা আর অন্যান্য মূল চরিত্রে থাকবেন অমিতাভ বচ্চন, অজয় দেব, অর্জুন রামপাল, অমিত জী, মনোজ বাজপাল। আর প্রকাশ ঝা তাদের সঙ্গে তো থাকছেনই। এ কারণে ভালবাসা দিবসটি তাদের সঙ্গেই কাটাতে হচ্ছে নতুন এ বেগমকে।