ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা

সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সমীরকে (২৫) বেধরক কুপিয়েছে সন্ত্রাসীরা।
স্থানীয় একটি তুচ্ছ ঘটনা মিটিয়ে দেয়ার কথা বলে যুবলীগ নেতা মেহেদি হাসান জনি তাকে বাড়ি ডেকে নিয়ে এ হামলা চালায়। সমীরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জনি মোবাইল ফোনে সমীরকে তার বাড়ি ডেকে নেয়। এরপর সেখানে পৌঁছামাত্র ধারালো অস্ত্র দিয়ে সমীরকে উপর্যুপরি কোপানো হয়।  এ ঘটনায় জনি ও তার সহযোগী শামীম ফকির, মাহবুব ফকির, আমজাদ ফকির, রফিকুল শেখ ও সুমন ফকিরসহ আরো চার-পাঁচজনকে আসামি করে ফরিদপুরের আদালতে একটি মামলা করেছেন সমীরের পিতা।