প্রকাশিত সংবাদের সাথে ভিন্ন মত পোষণ

গত ২১ জানুয়ারি নয়া দিগন্তের ১১ পৃষ্ঠায় ‘ধর্মপাশায় ৫ পয়েন্টে কয়লার নৌকায় চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাপারে জামালগঞ্জের বেহেলী ইউপির আসানপুর গ্রামের মাসুম,
মহিবুল ও সাইদুল বলেছেন, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর নদীপথে পাঁচটি পয়েন্টে কয়লার নৌকায় চাঁদাবাজি হলেও আমরা কোনো দিন চাঁদাবাজি করিনি। আমরা রাজনীতি করি বিধায় আমাদেরকে এলাকায়  রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল তাদের দোষ আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।