Tuesday, January 1, 2013
‘ইকম্যুনিস্ট’, -সরি, -ইকোনমিস্টের অসততা, ‘স্নবারী’ এবং একটি কার্টুন by মহিউদ্দিন আহমদ
‘ইকম্যুনিস্ট’, -সরি, -ইকোনমিস্টের অসততা, ‘স্নবারী’ এবং একটি কার্টুন by মহিউদ্দিন আহমদ
এই এক ডিসেম্বর মাসেই দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ইংরেজী সাপ্তাহিক পত্রিকা ‘ইকোনমিস্ট’ দুই দুইটি রিপোর্ট প্রকাশ করেছে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর।
প্রথম রিপোর্টটি প্রকাশিত হয় গত ৮ ডিসেম্বর এই শিরোনামে, ‘Discrepancy in Dhaka : The war crimes-court in Bangladesh has some explaining to do’, এবং অন্যটি পরের সংখ্যায় ১৫ ডিসেম্বর এই শিরোনামে, ‘The trial of the birth of a nation.’ আমি আমার পুরনো ইকোনমিস্টের কপিগুলোর আরও একটিতেও দেখলাম, গত ২০১১-এর ২৬ নবেম্বর সংখ্যায়ও এই পত্রিকাটি ‘Tried and found wanting’ শিরোনামের লেখাটিতেও আমাদের এই ট্রাইব্যুনালগুলো সম্পর্কে বেশ কিছু কঠোর কথাবার্তা আছে।প্রভাবশালী পত্রিকা ‘ইকোনমিস্ট’ বটেই, তবে এই পত্রিকাটিকে ‘ইকম্যুনিস্ট’ নাম দিয়েছেন ইতালির এক সাম্প্রতিক সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। কারণ এই পত্রিকাটি তাকে দারুণ অপছন্দ করে। অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে সিলভিও বারলুসকোনির যৌন সম্পর্ক থাকা তার একটি কারণ; আর ‘ইকোনমিস্ট’ মনে করে তিনি দুর্নীতিগ্রস্ত একজন নেতা।
গত সাত-আট বছর আমি এই পত্রিকাটি পড়ছি; আমি লক্ষ্য করেছি ‘ইকোনমিস্ট’ যখনই সুযোগ পেয়েছে সিলভিও বারলুসকোনিকে খোঁচা মেরেছে। তবে বারলুসকোনি থোড়াই কেয়ার করেন ইকোনমিস্টের এসব বিদ্বেষকে। কারণ তারও একটি মিডিয়া সাম্রাজ্য আছে। তিনি ইতোমধ্যে তিনবার ইতালির প্রধানমন্ত্রী হয়েছেন; দুর্নীতির অপরাধ প্রমাণিত হওয়ার পর কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন; নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপীল করেছেন এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ইতালির সাধারণ নির্বাচনে তিনি আবার একজন শক্ত প্রার্থী হিসেবে মাঠে নামবেন বলে সিদ্ধান্তও নিয়েছেন। তার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগগুলোকেও তিনি উপেক্ষা করছেন। ৭৬ বছর বয়সী এই লোক তাঁর নাতনির বয়সী তার বয়স ২৭, এক মহিলাকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করবেন বলেও সম্প্রতি ঘোষণা দিয়েছেন। প্রায় ১ লাখ কোটি টাকার সম্পদের মালিক এই সিলভিও বারলুসকোনি। প্রতিমাসে ৪ মিলিয়ন ডলার করে তিনি ২য় স্ত্রীকে খোরপোষ দেবেন। তিনি বিশ্ববিখ্যাত ফুটবল টিম এসি মিলানেরও মালিক।
॥ দুই ॥
এই ইকোনমিস্টে আমাদের ট্রাইব্যুনালগুলোতে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সর্ব-সাম্প্রতিক রিপোর্ট দুটি প্রকাশিত হওয়ার পর যুদ্ধাপরাধীদের বিচারবিরোধীরা, মনে হচ্ছে নতুন করে অক্সিজেন পেয়েছে। বিএনপির দলীয় পত্রিকা দৈনিক আমার দেশে হ্যাকিং করে পদত্যাগকারী বিচারপতি নিজামুল হক নাসিম এবং ব্রাসেলস প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন প্রকাশিত হওয়ার পরও তারা এমন করেছে। আমাদের কতগুলো পত্র-পত্রিকা এবং টিভি চ্যানেলের খবরে এবং টিভির ‘টকশোতে হইচই চলছে বেশ কিছুদিন। বিএনপি-জামায়াত এবং টক শোর মাহফুজ উল্লাহ-মাহবুব উল্লাহরা বাংলাদেশের আকাশ-বাতাস গরম করে ফেলেছেন। মিডিয়া রেটিং বাড়ানোর জন্য আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে চ্যানেল হিসেবে পরিচিত ‘চ্যানেল-৭১’ এবং জামায়াতের এক শীর্ষ নেতা- এখন যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন- মীর কাসেম আলীর মালিকানায় ‘দিগন্ত’ টেলিভিশনের মধ্যে তেমন কোন ফারাক দেখি না। চ্যানেল দুটোর মধ্যে মনে হচ্ছিল প্রতিযোগিতা চলছে। ইকোনমিস্ট প্রভাবশালী একটি পত্রিকা অবশ্যই; তাই বলে এই পত্রিকাটি যে ‘ফাউল’ করে না তা নয়। গত বছর ২০১১-এর ৯ আগস্ট ‘ইকোনমিস্টের নোংরামি এবং বিদ্বেষ’ শিরোনামে দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকাটিতে আমার একটি লেখা পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল। আমার লেখার বিষয়বস্তু ছিল এই ইকোনমিস্টে ২০১১-এর ৩০ জুলাই ‘India Bangladesh : Embraceable you’ শিরোনামের একটি রিপোর্ট। রিপোর্টটির শুরুতেই এই কথাগুলো ছিল : ‘Ever since 2008, When the Awami League helped by bags of indian Cash and advice triumphed in general election in Bangladesh relations with India have blossomed.’
ইকোনমিস্ট এই রিপোর্টে ব্যাগভর্তি ভারতীয় টাকায় আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছিল বলে উল্লেখ করেছে। কিন্তু ২০০৮-এর ডিসেম্বরের ২৯ তারিখে যে সাধারণ নির্বাচনটি হলো তার মাত্র ১৮ দিন আগে একটি রিপোর্টে এবং নির্বাচনটির ঠিক পরদিন ২০০৮-এর ৩০ ডিসেম্বর আরেকটি রিপোর্টে কি বলেছিল তার উল্লেখ করে আমি একটি তুলনামূলক মূল্যায়ন তুলে ধরি। আজকের এই লেখায় ইকোনমিস্টের তখনকার সাংঘাতিক ‘ফাউলটি’ আবারও পাঠকের সুবিধার্থে এখন দেখাচ্ছি। দৈনিক ‘আমাদের সময়’-এ প্রকাশিত আমার লেখাটির প্রাসঙ্গিক অংশটুকু নিচে উদ্ধৃত করছি :
“ইকোনমিস্ট পত্রিকাটি ২০০৮-এর ২৯ ডিসেম্বরের সাধারণ নির্বাচনের মাত্র ১৮ দিন আগে ‘Bangladesh : after we were so rudely interruped’ শিরোনামের প্রকাশিত ঢাকা থেকে পাঠানো রিপোর্টে আওয়ামী লীগের ভূমিধস বিজয়ের ভবিষ্যদ্বাণীই করেছিল। এ প্রসঙ্গে তাদের রিপোর্টের শেষ বাক্যটির আগের বাক্যটি ছিল এমন-‘Polls by the intelligence service point to a landslide for the Awami Legue’ (গোয়েন্দা সংস্থাগুলো কর্তৃক পরিচালিত জনমত জরিপে দেখা যায়, আওয়ামী লীগ একটি ভূমিধস বিজয় অর্জন করবে)।
এ রিপোর্টটির আরও কয়েকটি বাক্য ছিল এমন -১. ‘250 international monitors will be present’ 2. ÔThis time 37% voter are considering voting for a different party than in 2001, according to opinion polls. carried out by AC neilson’ (AC Neilson, কোম্পানি কর্তৃক পরিচালিত জনমত জরিপে দেখা যায়- এবারের সাধারণ নির্বাচনে ৩৭% ভোটার ২০০১ সালের নির্বাচনের বিপরীতে অন্যকোনও ভিন্ন দলকে ভোট দেওয়ার কথা ভাবছে), ৩. ‘The BNP harder hit by the armies anti corruption drive appears not to fancy its chances. (বিএনপি রাজনৈতিক দলটি সামরিক বাহিনী পরিচালিত দুর্নীতি দমন অভিযানে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে সাধারণ নির্বাচনে বিজয়ের কোনও সম্ভাবনা আছে বলে মনে করছে না)।
তারপর সাধারণ নির্বাচনটির পরদিন ২০০৮-এর ৩০ ডিসেম্বর এ একই ইকোনমিস্ট ‘Bangladesh Election : the temerity of hope’ শিরোনামে প্রকাশিত এক রিপোর্টে আগের দিন অনুষ্ঠিত নির্বাচনটির মূল্যায়ন করে যে রিপোর্টটি প্রকাশ করে তার সাব-হেডিং হিসেবে ছিল এ কথাগুলো- ‘Against all evidence of past experiences Bangladesh’s voter enjoy a moment of optimism after a pretty clean election and decisive result. (অতীতের সকল প্রকারের অভিজ্ঞতার বিপরীতে বাংলাদেশের মানুষজন একটি সদ্যসমাপ্ত পরিচ্ছন্ন, স্বচ্ছ নির্বাচন এবং প্রশ্নাতীত ফলাফলের পর একটু আশাবাদী হয়ে উঠেছে)।
এ রিপোর্টটির প্রথম বাক্যটি ছিল এমন- ‘It went better than anybody dared hoped. On December 29th Bangladesh held its first general election for seven years. It was well attended, with 70% turn-out, well organized, largely peaceful and despite some vote buying and other malpractices. far cleaner than its predecessors.’ (এই সাধারণ নির্বাচনটি সব রকমের আশা ছাড়িয়ে গিয়েছে। ২৯ ডিসেম্বর তারিখে ৭ বছর পর বাংলাদেশে এই সাধারণ নির্বাচনটি অনুষ্ঠিত হলো। ৭০ শতাংশ ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছে, নির্বাচন আয়োজন ছিল সুষ্ঠু ও স্বচ্ছ। ছোটখাটো ঘটনা এবং ভোট বেচা-কেনার কয়েকটি ঘটনা ছাড়া এ নির্বাচনটি অতীতের সবগুলো নির্বাচনের চেয়ে পরিচ্ছন্ন (Cleaner) ছিল)।
যে ইকোনমিস্ট পত্রিকাটি ২০০৮-এর ১১ ডিসেম্বর তারিখে আওয়ামী লীগের বিজয় সম্পর্কে এমন প্রায় নিশ্চিত ভবিষ্যদ্বাণী করল, সেই ইকোনমিস্ট এখন সাধারণ নির্বাচনটির আড়াই বছর পর বলছে, বস্তাভর্তি ভারতীয় টাকা এবং উপদেশ আওয়ামী লীগের বিজয় অর্জনে সাহায্য করেছে। বলতেই হবে, ইকোনমিস্টের এ প্রতিবেদক ২০০৮-এর ১১ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর তারিখ দুটোতে তারই পত্রিকায় প্রকাশিত রিপোর্ট দুটো পড়েননি অথবা এতদিন পর তিনি ঘুমের মধ্যে কোন ঐশ্বরিক বাণীতে উজ্জীবিত হয়ে এমন নোংরা, ভিত্তিহীন কথা লিখতে পেরেছেন।”
॥ তিন ॥
এই লেখাটির প্রস্তুতিতে ইন্টারনেটে বেশ কতগুলো ‘ওয়েবসাইট’ দেখলাম। ‘Economist.com’ টাইপ করে গুগলে ক্লিক করলে কতগুলো ওয়েবসাইট ভেসে উঠবে মনিটরের পর্দায়। এখানকার একটি ওয়েবসাইট, ‘Who publishes Economist’ ক্লিক করলে ইকোনমিস্টের ওপর ‘উইকিপিডিয়া’ ওয়েবসাইটটিও আসবে। এখানে ক্লিক করলে এই পত্রিকাটির ইতিহাস, বিভিন্ন মালিক, সম্পাদকের নাম এবং পত্রিকাটির এডিটরিয়াল পলিসি- সম্পাদকীয় নীতি সম্পর্কে সকল মৌলিক তথ্য পাওয়া যাবে।
১৮৪৩ সালে প্রতিষ্ঠিত এই পত্রিকাটির বর্তমান প্রচারসংখ্যা প্রায় পনেরো লাখ, শুধু উত্তর আমেরিকাতেই সাড়ে আটলাখ, যুক্তরাজ্যে দুই লাখ দশ হাজার, এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে প্রায় দেড় লাখ। বাংলাদেশে কত পাঠক আছে এই পত্রিকাটির, তা জানতে পারিনি। বালাদেশে এই পত্রিকাটির প্রতি সংখ্যার দাম এখন ৫০০ টাকা।
পত্রিকাটি দম্ভের সঙ্গে তার বিজ্ঞাপনে এমনও বলেছে, ‘বি ধৎব হড়ঃ ৎবধফ নু সরষষরড়হং’. (আমাদের কোটি কোটি পাঠক নেই)। মানে, আমাদের পত্রিকাটি যারা পড়ে থাকে, তাদের সকলেই প্রভাবশালী, ‘ডিসিশন মেকারস’, নীতিনির্ধারক।
পত্রিকাটি সম্পাদকীয় নীতিতে ‘ফ্রী ট্রেড’-এ বিশ্বাসী, কঠোর বাধাবিঘ্ন ছাড়া, বিভিন্ন দেশের মধ্যে ইমিগ্রেশনের পক্ষেও লেখালেখি করে। মাদকদ্রব্যের বৈধকরণ, সমকামীদের মধ্যে বিয়ে, গ্লোবালাইজেশন, আমেরিকায় গান কন্ট্রোল এ সবের পক্ষেও ইকোনমিস্টের অবস্থান।
জামায়াতীরা যখন পত্রিকাটির সাম্প্রতিক রিপোর্ট দুটো নিয়ে মাতামাতি করছে, তখন ইকোনমিস্টের একটি লেখার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই পত্রিকাটি ‘গড’, সৃষ্টিকর্তার মৃত্যু ঘোষণা করে একটি ওবিচুয়ারীও প্রকাশ করেছে তার ‘মিলেনিয়াম’ সংখ্যায়।
তো, ইকোনমিস্টের ওপর উইকিপিডিয়ায় একটি বড় অংশ আছে পত্রিকাটির বিভিন্ন বিষয় নিয়ে নানান রকমের কন্ট্রোভার্সি বিতর্ক নিয়ে। ১৯৯১ সালে দুনিয়ার আরেক প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টে প্রকাশিত জেমস ফালোস্ নামের এক কলাম লেখক ইকোনমিস্ট সম্পর্কে এই কথাগুলোও লিখেছিলেন, ‘The Economist suffers from British class snobbery, pretentiousness and simplistic argumeatation’. সিঙ্গাপুর সরকারও পত্রিকাটিকে পছন্দ করে না। কয়েক বছর আগে ইকোনমিস্টের বিরুদ্ধে ‘লাইবেল’-এর অভিযোগে সিঙ্গাপুরে মামলা করে সিঙ্গাপুর সরকার। পত্রিকাটি থেকে তখন ক্ষতিপূরণও আদায় করেছিল। জিম্বাবুয়েতে মিথ্যা খবর প্রকাশ করার অভিযোগে পত্রিকাটির সাংবাদিককে গ্রেফতার করা হয়। পরে পত্রিকাটি ভুল স্বীকার করলে সেই সাংবাদিককে ছেড়ে দিয়ে দেশ থেকে বহিষ্কার করা হয়। পত্রিকাটি ভারতের ওপর কোন রিপোর্টে যদি কাশ্মীরের ম্যাপ ছাপে, ম্যাপের ওপর আলকাতরা দিয়ে ম্যাপটি মুছে তারপরই বিতরণের জন্য ছাড়া হয়।
ইকোনমিস্টের সর্বসাম্প্রতিক বর্ষশেষ সংখ্যার প্রচ্ছদ কাহিনীগুলোর একটি হচ্ছে, ‘A rough guide to Hell’ও। এই প্রচ্ছদ কাহিনীতে দুনিয়াটিকে একটি দোজখ হিসেবে দেখানো হয়েছে। পত্রিকাটির কভারে যে রঙ্গীন ছবিটি আছে সেখানে মানুষরূপী শিংওয়ালা বেশ কতগুলো শয়তানও আছে।
সিলভিও বারলুসকোনি এবং সদ্যপতিত মার্কিন গোয়েন্দা প্রধান জেনারেল পেট্রাউস মাথায় শিংবিশিষ্ট এক ‘ভলাপচুয়াস’ মহিলার পেছনে ছুটছেন। দোজখের গরম রঙ্গীন পানিতে হাবুডুবু খাচ্ছেন ইরানের আহমাদিনেজাদ, রাশিয়ার পুতিন, সিরিয়ার বাশার আল আসাদ, আর তাদের উঠতে দিচ্ছে না ত্রিশূল হাতে অনেকগুলো শয়তান। আরও আছে দোজখের হ্যাকার সেন্টারে কর্মরত আরও কিছু শয়তান এবং ‘ব্রিটিশ জার্নালিস্টস’ লেখা প্রকা- একটি ময়লার গাড়ি থেকে উপড়ে ফেলা হচ্ছে কিছু সাংবাদিককে,- এমন সব দৃশ্যও আছে এই প্রচ্ছদে
আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইকোনমিস্টের ওপর যে সমন নোটিস জারি করেছে তার ওপর ওয়াশিংটন পোস্ট, হাফিংটন পোস্ট, ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আমাদের ডেইলি স্টার- পত্রিকাগুলোতে যেসব খবর বিভিন্ন শিরোনামে প্রকাশিত হয়েছে সেগুলোও ইকোনমিস্টের ওপর উইকিপিডিয়ার ‘কন্ট্রোভার্সি’ সেকশনে দেখেছি।
॥ চার ॥
ইকোনমিস্ট পত্রিকাটির অসততা, স্নবারীর এখন আরেকটি উদাহরণ। গত ২৬ মে তারিখে ‘Bangladesh’s Toxic Politics : Hello Delhi’ শিরোনামের এক সম্পাদকীয়তে এই কথাগুলোও বলা হয় : ‘The squabbling has turned into a crisis which threatens to make life still worse for the 170m poor muslims who suffer under one of the world’s worst governments.’ এমন কঠোর মন্তব্যের মাত্র পাঁচ মাস পর গত ৩ নবেম্বর তারিখে ‘Bangladesh : out of the basket’ শিরোনামে প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতির বর্ণনা দিয়েছে পত্রিকাটি। তো এই অগ্রগতিগুলো কি গত পাঁচ মাসেই ঘটে গেল? অর্জিত হলো? এই পত্রিকাটি ২০০৮-এর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস বিজয়কে কেমন প্রত্যাশিত ছিল, নির্বাচনটি কেমন স্বচ্ছ সুষ্ঠু ছিল, তার বর্ণনাও ছিল; আর তার বিপরীতে মাত্র আড়াই বছর পর বলল, ভারতের বস্তাভর্তি টাকায় আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে, অসৎ সাংবাদিকতার আর কোন উদাহরণের দরকার আছে?
এমন অসৎ সাংবাদিকতার মোকাবেলা করতে পেরেছে সিঙ্গাপুর সরকার। মোকাবেলা করতে পেরেছে; কারণ, সিঙ্গাপুরের সব সরকার দক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত থেকেছে; সারা দুনিয়ার সুনাম তারিফও কুড়িয়েছে।
॥ পাঁচ ॥
গত ২৬ ডিসেম্বর, মোহতারেমা খালেদা জিয়া তাঁর এক পথসভায় আওয়ামী লীগকে সাপের সঙ্গে তুলনা করেছেন। জবাবে প্রত্যাশিতভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, সাপের ঝাঁপি নিয়ে বেগম খালেদা জিয়াই খেলছেন।
মনে হচ্ছে, শেখ হাসিনার পাল্টা অভিযোগটিই ঠিক। ‘ইকোনমিস্ট’ পত্রিকাটির একটি পুরনো রিপোর্ট এবং তার সঙ্গে প্রকাশিত একটি কার্টুন দেখলে অন্তত তাই মনে হবে। ২০০৬ সালের ২৫ মার্চ ‘Bangladesh and India : A problem shared’ শিরোনামে প্রকাশিত রিপোর্টটির সঙ্গে প্রকাশিত কার্টুনটিতে দেখা যায়, ‘ইসলামিক টেরর’ লেখা একটি ঝাঁপি থেকে প্রকা- একটি বিষধর সাপ ফণা উঁচিয়ে, প্রকা-ভাবে হা করে, হা করার কারণে লম্বা জিহ্বা এবং তীক্ষ্ম দুটি দাঁত বেরিয়ে এসেছে, মোহতারেমা খালেদা জিয়াকে গিলে খেতে উদ্যত। আর ভীত-সন্ত্রস্ত মোহতারেমার হাত থেকে সাপ খেলানোর বাঁশিটি পড়ে যাচ্ছে ! ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বছরগুলোতে খালেদা জিয়ার শাসনামলে জেএমবির বাংলাভাই, শায়খ আবদুর রহমানরা, জামায়াতী-শিবিররা যেমন আশ্রয়-প্রশ্রয় পেয়েছিল; আর দেশের ৬৪টি জেলার ৬৩টিতে ৫০০ বোমা হামলা হয়েছিল, তার বিশদ বর্ণনাও আছে এই রিপোর্টে।
ইকোনমিস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু লবিস্ট, তদ্বিরকারী আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে প্রশ্ন তুলেছে। তাদের কারও সঙ্গে দেখা হলে আমি প্রশ্ন করতাম, গুয়ানতানামো বে-তে দশ-বারো বছর ধরে কোন রকমের বিচার ছাড়াই আটক বন্দীদের সম্পর্কে তোমরা কি কোন প্রশ্ন তুলেছ? এই যে ইরাকে এবং আফগানিস্তানে এত লাখ লাখ নিরপরাধ সিভিলিয়ান, নারী শিশু, বৃদ্ধ-বৃদ্ধাকে মেরে ফেললে, তার ব্যাখ্যাটি কি? প্রতিমাসে ড্রোন হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে; তাদের বিচার কাজ শেষ করে- তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ কি কোন আদালতে প্রমাণিত হয়েছে?
আফগানিস্তানে হামলার পক্ষে তবুও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু এমন কিছুই ছিল না ইরাকের ক্ষেত্রে। জাতিসংঘের তখনকার মহাসচিব কোফি আনান ইরাকে মার্কিন হামলাকে তখন স্পষ্ট ভাষাতেই ‘অবৈধ, বেআইনী’ বলে আখ্যায়িত করেছিলেন।
‘শিউলীতলা’, উত্তরা, ঢাকা।
শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২
mohiuddinahmed1944@yahoo.com
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1523)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 01
(132)
- সাকার হুমকিঃ দুই বছর জেলে রাখছিস, বের হইয়া নেই
- বিচারক হিসেবে অভিষেক হচ্ছে নিপুনের
- ঢাকা বিশ্ববিদ্যালয়- শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল...
- আবদুর রাজ্জাকের স্মরণসভায় বক্তারা- যুদ্ধাপরাধীদের ...
- রাজউক এনেক্স ভবনে পাটকলের কার্যালয়- নিয়মিত ভাড়া দি...
- ‘সমাজ গড়ার শিক্ষক ছিলেন খান সারওয়ার মুরশিদ’
- হিন্দি ছবিতে ব্রিটনি স্পিয়ার্স!
- আবার শুরু হচ্ছে ‘হা-শো’
- জ্যাকসনের সেই ১৫ হাজার পাউন্ড!
- অলিকের ‘এক পৃথিবী প্রেম’
- সুনীলের ‘কাকাবাবু’ চরিত্রে প্রসেনজিত্
- আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ by মুস্তাফা মাসুদ
- আলোচনায় ছিল দুদক by মহিউদ্দিন আহমেদ
- বিচারপতির কম্পিউটার ও ই-মেইল হ্যাকিং by বিকাশ দত্ত
- রেল কেলেঙ্কারি by মহিউদ্দিন আহমেদ
- হলমার্ক by শাহ আলম খান
- ডেসটিনি by রহিম শেখ
- আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন by রুমেল খান
- ঘরোয়া ক্রীড়াঙ্গন by জাহিদুল আলম জয়
- সাহিত্যে দুই দিকপালের বিদায় by মুস্তাফিজ শফি
- আলোচিত লেখক আলোচিত বই by নুরুল করিম নাসিম
- সংসদ বর্জনে বিরোধী দলের রেকর্ড গড়ার বছর by নাজনীন...
- ফিরে দেখা ২০১২- অপূর্ব শর্মা
- আলবদর-রাজাকার মুক্ত দেশ চাই by মুনতাসীর মামুন
- আসুন দেশটা সবুজে ভরে তুলি
- সম্পাদক সমীপে
- গণরায় মানার অঙ্গীকার
- স্বাগত ২০১৩
- ‘ইকম্যুনিস্ট’, -সরি, -ইকোনমিস্টের অসততা, ‘স্নবারী’...
- জীবন কথন- শ্রমজীবীর ভ্রমণকথা- রণজিৎ বিশ্বাস
- ২০১৩ ॥ যা চাই তা জেনেবুঝেই চাইছি by মাসুদা ভাট্টি
- নতুন বছরে দুর্বার আন্দোলনে পতন হবে স্বৈরাচারের ॥ b...
- চবি শিক্ষক সমিতি নির্বাচনে সরকার সমর্থক প্যানেল জয়ী
- ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দল সভাপতিসহ ৮ পদে জয়ী
- ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দল সভাপতিসহ ৮ পদে জয়ী
- সর্বোচ্চ করদাতা ১০ ব্যক্তি ও ১০ কোম্পানিকে ট্যাক্...
- কানে এয়ারফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় কিশোরের ...
- .মিরপুরে ঢাবি শিক্ষকের স্ত্রী নিজ ফ্ল্যাটে দুর্বৃত...
- নদী বাঁচলে বাঁচবে ধরিত্রী রক্ষা পাবে মানুষ সাংস্কৃ...
- সৈকতরানী কক্সবাজারে লাখো পর্যটকের মিলনমেলা- বর্ষবরণ
- মালয়েশিয়া যাওয়ার নিবন্ধন ১৩ জানুয়ারি থেকে
- দুর্নীতিবাজ রাজনীতিককে প্রতিহত করুন ॥ দুদক চেয়ারম্যান
- প্রতি উপজেলায় একটি করে প্রাইমারী স্কুলে ষষ্ঠ শ্রেণ...
- নির্বাচন নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চাই বিএনপির সঙ্গ...
- চলতি মাসে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ
- বিনামূল্যে বই দেয়ায় শিক্ষার মান ও শিক্ষার্থী বেড়েছ...
- ২০১৩- কঠিন সত্যের বছর! by উত্তম চক্রবর্তী
- ধর্ষকদের মৃত্যুদণ্ড বা খোজা করার সুপারিশ বিজেপির
- ধর্ষণের শিকার ছাত্রীর মৃত্যু- নয়াদিল্লিতে বড় ধরনের...
- শরীরে রক্তের চাক হাসপাতালে হিলারি
- প্রার্থী হতে চাননি রমনি!
- নৌকায় করে প্রবেশের চেষ্টা- মালয়েশিয়ার উপকূলে ৪৫০ র...
- জুয়ার নেশায় বুঁদ নিঃস্ব শতাধিক
- ঈশ্বরদীর লোকোমোটিভ রানিংশেডটি জরাজীর্ণ
- বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক- পাচার হচ্ছে অস্ত্র ও মাদ...
- রিশালে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান- নিমন্ত্র...
- ঘটনা-দুর্ঘটনা-চারটি ঘটনায় প্রশ্নবিদ্ধ দেশ by বিপ্ল...
- অর্থনৈতিক অর্জন-সম্ভাবনার হাতছানি নতুন বছরে by আবু...
- ফিরে দেখা ২০১২- কেলেঙ্কারি-দেশে-বিদেশে সমালোচনা
- 'দামিনী'র সম্মানে ভারতে নববর্ষের উৎসব বন্ধ
- সৈয়দ আশরাফ বললেন-বিএনপির সঙ্গে আলোচনায় বসবে সরকার
- নতুন বছর নতুন আশা by আজিজুল পারভেজ
- ঢাবি শিক্ষকের আইনজীবী স্ত্রীকে হত্যা, বাসা লুট-দুই...
- বই উৎসব আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মহাজোট সরকার : ভাল-মন্দের ৪ বছর-কৃষির সুদিন কৃষকের...
- সব অবিশ্বাস-বিদ্বেষ ভুলে by মুহাম্মদ হাবিবুর রহমান
- আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আসকের পর্যালোচনা- মানবাধ...
- প্রথম আলো ট্রাস্ট- ‘কুম্বল পায়া বাঁচনু’
- বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড- রিমান্ড শেষে কারাগারে কিব...
- ১৭ বছর পর নতুন শিক্ষাক্রমে বই- আজ পাঠ্যপুস্তক উৎসব...
- পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের সমাপ্তি
- নোবেলজয়ী সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
- হাসপাতালে হিলারি
- আক্রান্ত নারী- ‘আমি বাঁচতে চাই’, আমরা বাঁচতে চাই b...
- সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভাবুন- বিদ্যুৎ ও জ্বা...
- নিরাপদ হোক জীবন ও রাজনীতি- স্বাগত ২০১৩
- মালালার শোক-গুগলের শ্রদ্ধা
- 'মা স্পর্শ করে বুঝলেন ও নিথর হয়ে গেছে'-১৫ লাখ রুপি...
- কঠোর আইনের কথা ভাবছে কংগ্রেস
- ব্রাহিমির সতর্কতা-সংকট না কাটলে সিরিয়া হবে আরেক 'স...
- আলোর রোশনাইয়ে বর্ষবরণ
- যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট-সমঝোতা না হলে নতুন '...
- রাজউক জনদুর্ভোগের জন্য নয়-সেবাপ্রতিষ্ঠান জনকল্যাণম...
- স্বাগত ২০১৩-নতুন আশায় বুক বাঁধব
- বিয়েতে রমরমা আয়োজন
- নতুন বছর নতুন আমি by হাসান ইমাম
- চলছে জামদানি প্রদর্শনী by রাশিদা খাতুন
- নোটিশ বোর্ড
- নতুন বছরের নিমন্ত্রণ
- বিএনপির সফলতা ‘জনসমর্থন আদায়’ by রিয়াদুল করিম
- দেশি পণ্যের তথ্যভান্ডার গড়ে তুলছেন বিপাশা by রুহ...
- শুনানিতে অ্যাটর্নি জেনারেল- ’৭৩-৭৫ সালে খন্দকার মা...
- নিবন্ধন হবে ইউনিয়ন তথ্যকেন্দ্রে- মালয়েশিয়ায় যেতে আ...
- বিদ্যুতের দাম বাড়ানোর সব প্রস্তাবই ত্রুটিপূর্ণ
- আমেরিকার নামী প্রকৌশলী আরশাদ by আনিসুল হক
- বাধা না পেলে হরতালে যাবে না বিএনপি by সেলিম জাহিদ
- আ.লীগের কমিটিতে পরিবর্তনের আভাস
- মৌমাছি, মৌচাষি ও মধু-বাণিজ্য by শরিফুল হাসান
- বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা by শওকত হোসেন
- একাত্তরের এই দিনে
- পবিত্র কোরআনের আলো-সুরা হুদের অবতারণা, সারসংক্ষেপ ...
- সব অবিশ্বাস-বিদ্বেষ ভুলে by মুহাম্মদ হাবিবুর রহমান
- শ্রদ্ধাঞ্জলি-জন্মশতবর্ষে অদ্বৈত মল্লবর্মণ by শরাফত...
- কথা সামান্যই-বাঙালিত্বের বিভ্রম by ফজলুল আলম
- সংস্কৃতি-তরুণ প্রজন্ম আশার আলো দেখায় by রামেন্দু ম...
- রুদ্রপুর কত দূর? by শেখ রোকন
- নিঃসঙ্গ বলদর্পী এক আমেরিকা by এম আবদুল হাফিজ
- সামাজিক নিরাপত্তা-প্রবীণদের দায়িত্ব রাষ্ট্রকেই নিত...
- কালের আয়নায়-৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং সেক্যুলার...
- পেঁয়াজ-পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা চাই
- অধ্যাপক ইউনূসের অব্যাহতি-সমঝোতামূলক ফয়সালা এখনও সম্ভব
- নতুন বছর-বাংলাদেশের জন্য শুভ হোক-২০১৩ by মোহীত উল আলম
- নতুন বছর-বিজয়ের মাসের শেষ দিন by মো. আনোয়ার হোসেন
- জনপদে প্রেম : কবি দিলওয়ার by আহমদ সিরাজ
- ডায়েরির পাতা by মাহফুজুর রহমান মানিক
- পাকিস্তানের রাজনীতি-নতুন ভুট্টোর উদয় by রাজা রুমী
- সমকালীন প্রসঙ্গ-আওয়ামী লীগের কাউন্সিল সভায় গণতন্ত্...
- সার, বায়োগ্যাস-আবর্জনাও ফেলনা নয়
- স্বাগতম ২০১৩-উদ্ভাসিত হোক আশার আলো
- কল্পকথার গল্প-আমরা যেন বছরজুড়ে সুখে-শান্তিতে থাকি ...
- ২০১২ : ফিরে দেখা ২০১৩ : সম্ভাবনা ও সংকট by ড. মীজা...
- নির্বাচন কমিশনকে আর শক্তিশালী করার দরকার নেইঃ হুদা...
- কূটনৈতিক পাড়া সরগরম, বছর জুড়ে ১৬২ পার্টি by মান্না...
- আসামিপক্ষের শত কৌশলেও এগিয়েছে ট্রাইব্যুনাল by জাকি...
- ও ছিল উচ্ছল প্রাণময়
- ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে টেলিভিশন
- দেশে দেশে বর্ষবরণ
- আগের চেয়েও বেশি
-
▼
Jan 01
(132)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment