২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে টেলিভিশন

ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’। কিন্তু পরিচালক নানা কারণে তারিখ পরিবর্তন করেছেন।  অবশেষে ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লেখেছেন।
এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, শামীম শাহেদ, ইমাম আলী, মুকিত জাকারিয়া প্রমূখ। এরই মধ্যে ছবিটি বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে।
ঢাকাসহ সারা দেশের বেশ কিছু হলে ছবিটি মুক্তি দেওয়া হবে। মোস্তফা সরয়ার ফারুকী বাংলানিউজকে বলেন ‘সকল প্রস্তুতি শেষ। এখন আমরা অপেক্ষায় আছি দর্শককে ছবিটি দেখানোর। সবকিছু ঠিক থাকলে ২৫ জানুয়ারিই ছবিটি মুক্তি পাবে।’