Sunday, June 3, 2012
বিশেষ সাক্ষাৎকার-দুর্নীতির ব্যাপকতাই সংঘাতের রাজনীতির জন্ম দিচ্ছে by আকবর আলি খান
বিশেষ সাক্ষাৎকার-দুর্নীতির ব্যাপকতাই সংঘাতের রাজনীতির জন্ম দিচ্ছে by আকবর আলি খান
আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে সম্মানসহ মাস্টার্স করার পর ১৯৬৭ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্ব পালন করেন।
পরে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অর্জন করেন এমএ ও পিএইচডি ডিগ্রি। ১৯৯৫ থেকে ২০০১ সালের জুন পর্যন্ত সরকারের অর্থসচিব ছিলেন। ২০০৬ সালের অক্টোবরের শেষে রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং ডিসেম্বর মাসে পদত্যাগ করেন। বর্তমানে লেখালেখি, গবেষণামূলক কাজ ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতায় নিয়োজিত। ডিসকভারি অব বাংলাদেশ, পরার্থপরতার অর্থনীতি তাঁর আলোচিত গ্রন্থ। গত বছর ফ্রেন্ডলি ফায়ার্স, হাম্পটি ডাম্পটি ডিজঅর্ডার, অ্যান্ড আদার এসেজ এবং অন্ধকারের উৎস হতে নামে তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকার নিয়েছেন ফারুক ওয়াসিফ
প্রথম আলো দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কেমন বাজেট পরিকল্পনা আপনি প্রত্যাশা করেন?
আকবর আলি খান এ বছর যে বাজেট হবে, এর পেছনে দুই ধরনের পরস্পরবিরোধী শক্তি কাজ করছে। সরকারের অনেকগুলো নির্বাচনী ওয়াদা রয়েছে। সেগুলো পূর্ণ করার জন্য তাদের বড় ধরনের বাজেট করা প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে আছে। এই চাপ এত তীব্র, সরকার মনে করে না সত্যি সত্যি তারা একা এর সমাধান করতে পারবে। এ জন্য সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছ থেকে সম্প্রসারিত ঋণসুবিধা নিয়েছে। আইএমএফ বিশেষ সংকট মোকাবিলার জন্যই কেবল ঋণ দিয়ে থাকে। মাননীয় অর্থমন্ত্রী আইএমএফের কাছে চিঠি লিখে বলেছেন, বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দেখা দেওয়া আর্থিক সংকট বেশ কিছুদিন থাকবে। কারণ হিসেবে তিনি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের ভেতরে সম্প্রসারণশীল অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেছেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বিষয়ে সরকারের সরাসরি কিছু করার নেই। কিন্তু অর্থমন্ত্রী নিজেই যে সম্প্রসারণশীল অর্থনীতির চাপের কথা বলেছেন, তার জন্ম দিয়েছে সরকার নিজেই। সরকার ব্যয় বেশি করে ফেলেছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক ঋণের সুবিধা এমন মাত্রায় নিয়ে গেছে যা অর্থনীতির পক্ষে তা সহ্য করা সম্ভব না। এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ক্ষেত্রেও সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
প্রথম আলো অর্থনীতিবিদদের পক্ষ থেকে সরকারকে তো সাবধানও করা হয়েছিল।
আকবর আলি খান বহু জায়গা থেকে এ ব্যাপারে সরকারকে সতর্কবাণী জানানো হয়েছে, রাশ টানতে বলা হয়েছে। কিন্তু সরকার কান পাতেনি। অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে সম্প্রসারণশীল মুদ্রানীতি ও রাজস্বব্যবস্থা গ্রহণের জন্য সরকারের ওপর চাপ রয়েছে। এই চাপ অগ্রাহ্য করে অর্থনীতিকে চাঙা করার জন্য আইএমএফ যে শর্তগুলো দিয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই অবস্থায় অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থনীতি পরিচালনা করতে হবে। এ কথা বলে লাভ নেই, অর্থনীতি ভালো আছে এবং দুশ্চিন্তার কারণ নেই। কাজেই অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে সুস্পষ্টভাবে মনে রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতি অনেকগুলো সমস্যা মোকাবিলা করছে এবং এর কোনো চটজলদি সমাধান নেই। এই অবস্থায় আমাদের সুসামঞ্জস্যপূর্ণ নীতি অনুসরণ করতে হবে।
প্রথম আলো আইএমএফের ঋণের শর্ত পালন করলে তো জনজীবনে চাপ বাড়বে।
আকবর আলি খান আইএমএফ যেটা বলে থাকে, সরকারের সব ধরনের ভর্তুকি তুলে দেওয়া উচিত। সরকার গরিব মানুষের উপকারের জন্য কম দামে জিনিস বিক্রি করে। এটাও এক ধরনের ভর্তুকি, যা আসলে সামাজিক ন্যায়বিচার ব্যবস্থা। কৃষি ক্ষেত্রে কম দামে সার বিক্রি করা উৎপাদনশীলতা বাড়ায়। সব ভর্তুকি তাই খারাপ না। আবার কোনো ক্ষেত্রে অদক্ষতার জন্য অথবা অন্য কোনো কারণে যদি দাম কমিয়ে রাখতে হয়, তখন কিন্তু বলা যাবে না যে সরকার জনসাধারণকে ভর্তুকি দিচ্ছে। কাজেই ভর্তুকির ক্ষেত্রে আইএমএফের সঙ্গে আলোচনায় সরকারকে চারটি বিষয় সুনিশ্চিত করতে হবে। প্রথমত, সামাজিক ন্যায়বিচারের জন্য এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে দেওয়া ভর্তুকি অব্যাহত রাখতে হবে। যেমন কৃষিতে সারের দামে ভর্তুকি দেওয়া সরকারের দায়িত্ব। এটা না করা হলে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে। দ্বিতীয়ত, ভর্তুকি উঠিয়ে সরকার যখন দাম বাড়াবে, তখন সেবার মানও উন্নত করতে হবে। তা না করে ভর্তুকি কমিয়ে দাম বাড়ানো ভোক্তাদের প্রতি অবিচার হবে। একদিকে লোডশেডিং বাড়তে থাকবে, আরেক দিকে বিদ্যুতের দাম বাড়বে—এটা গ্রহণযোগ্য না। তৃতীয়ত, অনেক ভর্তুকি হচ্ছে সরকারের অদক্ষতা, অব্যবস্থা এবং অকার্যকারিতার জন্য। চতুর্থত, সব জায়গায় কিন্তু পণ্যের দাম বাড়ার জন্য ভর্তুকি হ্রাস করা হচ্ছে। গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। বাংলাদেশের গ্যাসের উৎস দুটি। একটি হলো সরকারের মালিকানাধীন উৎস, অন্যটি হচ্ছে বিদেশি কোম্পানির সরবরাহ করা গ্যাস। দুটোর গড়ের ভিত্তিতে গ্যাসের দাম ঠিক করা হয়। আইএমএফ বলছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়লে এখানেও বাড়াতে হবে। আমরা তো নিজেদের উৎস থেকে গ্যাস সংগ্রহ করছি, এখানে তো খরচ বাড়ছে না। তাহলে বাড়ানো হবে কেন? এতে সামগ্রিক অর্থনীতির ওপর চাপ বাড়বে। জনসাধারণ যে দামে অভ্যস্ত হয়ে যায়, তা যদি তাড়াতাড়ি বাড়ানো হয়, তবে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। ভর্তুকি কমিয়ে পণ্যের দাম বাড়লে মূল্যস্ফীতিও বাড়বে। সুতরাং ভর্তুকি প্রত্যাহার করতে হলে তা পর্যায়ক্রমে করতে হবে। সরকারের উচিত দেশের স্বার্থসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।
প্রথম আলো বৈদেশিক মুদ্রাসংকট সৃষ্টির ক্ষেত্রে রেন্টাল পাওয়ার বিদ্যুৎ কেনার ভূমিকা কতটা?
আকবর আলি খান দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা বলে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করা হয়েছিল। কিন্তু এর থেকেও দ্রুততর উপায় ছিল, দেশে স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণ করা। এটা করলে ৮০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ বাড়ত। দ্বিতীয়ত, সরকার ইতিমধ্যে যে বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপন করেছে, সেসবে নিয়মিতভাবে গ্যাস সরবরাহ করলে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। অর্থাৎ কমপক্ষে এক হাজার ৫০০ থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ এই কাজ করেই পাওয়া যেত। তাই সহজ সমাধান না করে কঠিন পথে কেন যাওয়া হলো? রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করার কিছু কোম্পানি আছে পৃথিবীতে। তাদের ভাড়া দেওয়ার মতো বিদ্যুৎকেন্দ্র থাকে, যেগুলো চটজলদি নিয়ে এসে বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা করা হলে মূল্যবান বৈদেশিক মুদ্রা বিনিয়োগের প্রশ্ন আসত না। আমরা উল্টো দেশি উদ্যোক্তাদের দিয়ে কুইক রেন্টাল করার চেষ্টা করেছি। এর ফলে অর্থনীতিতে কতগুলো মারাত্মক প্রভাব পড়ল। একটা হলো, এই বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপন করার জন্য বৈদেশিক মুদ্রা দেওয়ার ফলেই বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকট হয়েছে। দ্বিতীয় সমস্যা হলো, অনির্ধারিত সময় ধরে আমরা উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে পারব না। চুক্তিমাফিক তিন বছর পর কেনা বন্ধ করে দিলে এই বিদ্যুৎকেন্দ্রগুলোর কী হবে? এরা আন্তর্জাতিক কোম্পানি না যে এক দেশ থেকে তুলে অন্য দেশে ভাড়া দেবে। এরা তখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাবে। যে প্রায় ১২ হাজার কোটি টাকার ঋণ ব্যাংকগুলো থেকে এদের দেওয়া হয়েছে, তাও আর ফিরে আসবে না। তাতে সমষ্টিগত অর্থনীতির বড় ক্ষতি হয়ে যাবে।
প্রথম আলো তার মানে সরকারি টাকা দিয়ে এসব কোম্পানির মুনাফার ব্যবস্থা করা হয়েছে?
আকবর আলি খান স্থায়ীভাবে বিদ্যুৎ নেওয়াই বিকল্প হলে, সেটা উচ্চ দামে নেওয়ার যৌক্তিকতা কী? রেন্টাল পাওয়ার সেসব ক্ষেত্রেই নেওয়া হয়, যেখানে তিন মাসের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ করার নিশ্চয়তা থাকে। অথচ এদের বেশির ভাগই তিন মাস পার হলেও বিদ্যুৎ দিতে পারেনি। অনেকে সম্পূর্ণ ব্যর্থ। অনেক ক্ষেত্রে তারা যে জেনারেটরগুলো এনেছে, সেগুলো পুরোনো ও অকেজো। এগুলোতে প্রচুর পরিমাণে গ্যাস ও জ্বালানি ব্যবহার করতে হয়। সুতরাং এগুলো অনেক ব্যয়বহুল। এক রেন্টাল পাওয়ার জ্বালানি খাতে অনেক নৈরাজ্য তৈরি করেছে। কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুৎ না কিনেও টাকা দিয়ে যেতে হচ্ছে। লোডশেডিং তো কমতে দেখলাম না, কিন্তু পাওয়ার বোর্ডের আর্থিক দেনা বেড়ে গেছে, দীর্ঘমেয়াদি সমষ্টিগত অর্থনীতিতে চাপ পড়েছে।
প্রথম আলো বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় (এডিপি) অনেক প্রকল্পই নেওয়া হয়, যেগুলো অবাস্তবায়িত থেকে যায়। এ বিষয়ে আপনার মূল্যায়ন কী?
আকবর আলি খান বাংলাদেশে অনেক প্রকল্প আছে যেগুলো অমর। সেই যে প্রথম থেকে গ্রহণ করা হয়েছে, বারবার নাম বদলে এগুলো চলতেই থাকে। সঠিক মূল্যায়ন পদ্ধতি না থাকায় কোন প্রকল্পের দরকার আছে, তা নির্ণয় করতে পারি না। প্রকল্পগুলো রাজনৈতিক চাপের ওপর চলে। কিন্তু এ থেকে সত্যিকার কোনো লাভ হচ্ছে কি না, এবং সেটা কোথায় বাস্তবায়ন করা উচিত, কোথায় পরিবর্তন করা উচিত, কোথায় বন্ধ করা উচিত, এগুলোর কোনো কিছুই পর্যালোচনা হয় না। এই মূল্যায়নের জন্য দরকার বিকেন্দ্রীকৃত শাসনব্যবস্থা। নইলে তৃণমূলের জনগণের পক্ষে বোঝা সম্ভব না, কোনটা তাদের দরকার আর কোনটা দরকার নেই। জনগণ জানেও না তাদের নামে তাদের টাকায় কী করছে না করছে।
এসবের মাধ্যমে সরকারি অর্থ বিভিন্ন স্বার্থগোষ্ঠীর কাছে যাচ্ছে যেমন, তেমনি সামাজিক প্রতিরক্ষার কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের কাজে লাগার প্রকল্পও রয়েছে। অতি সম্প্রতি এ ধরনের বিভিন্ন প্রকল্পের অর্থ ঠিকমতো খরচ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
প্রথম আলো কালোটাকা করের আওতায় আনা বা কালোটাকা সাদা করার সুযোগের মাধ্যমে অর্থনীতির দুর্বৃত্তায়ন হচ্ছে কি?
আকবর আলি খান কালোটাকা সাদা করে তা দিয়ে রাজস্ব বাড়াবে, এটা ভুল ধারণা। এটা বাংলাদেশে বহুবার করা হয়েছে। কালোটাকা সাদা করা হয় কালোটাকার মালিকদের রাস্তা খোলা রাখার জন্য। তাঁরা এই দাবি করেন, যাতে কখনো বিপদে পড়লে বেরিয়ে যেতে পারেন। কর পরিশোধের জন্য কালোটাকা সাদা করার কথা কিন্তু তাঁরা বলেন না। পক্ষান্তরে এই সুযোগ দেওয়ার ফলে, বৈধ আর অবৈধ অর্থকে একইভাবে দেখার সংস্কৃতি তৈরি করা হলো। এটা চললে দেশের রাজস্বব্যবস্থা ভেঙে পড়বে। সবাই কালোটাকা করতে চাইবে, সাদাটাকা করতে চাইবে না। পৃথিবীর কোনো দেশে বছরের পর বছর এ রকম উদ্ভট সুযোগ দেওয়ার রেওয়াজ নেই। এটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং নৈতিক দিক থেকে একেবারেই অসমর্থনযোগ্য। সরকারকে নীতির প্রতি অনুগত থেকে কালোটাকার মালিকদের কঠোর শাস্তি দিতে হবে।
প্রথম আলো দুর্নীতি টেকসই অর্থনৈতিক বিকাশে কতটা বাধা সৃষ্টি করছে?
আকবর আলি খান প্রবৃদ্ধি কমে বলে আমরা দুর্নীতির বিরোধিতা করি না। পৃথিবীর অনেক দেশেই দুর্নীতি সত্ত্বেও প্রবৃদ্ধি হচ্ছে। দুর্নীতির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষেরা। বড়লোকেরা কিন্তু দুর্নীতি করে যা করার তাই করে নিতে পারে। দুর্নীতি সত্যি সত্যি দূর করতে না পারলে সাধারণ মানুষ কোনো দিন উন্নয়নের সুফল পাবে না। দ্বিতীয়ত, দুর্নীতির ব্যাপকতার জন্যই দেশের মধ্যে সংঘাতের রাজনীতি দেখতে পাচ্ছি। এর জন্য আমাদের রাজনৈতিক ও সামাজিক কাঠামো বিপন্ন হয়ে যাচ্ছে। কাজেই প্রবৃদ্ধির সঙ্গে দুর্নীতির সম্পর্ক থাকুক বা না থাকুক, আমাদের রাজনৈতিক-সামাজিক কাঠামো ধরে রাখার স্বার্থে আমরা দুর্নীতি চাই না। আর দুর্নীতি না কমলে গরিব মানুষের ভাগ্য কোনো দিনই বদলাবে না।
প্রথম আলো সরকারি সম্পদ ব্যবহার করে জনগণের জন্য সুযোগ সৃষ্টির বদলে কীভাবে তা দুটি গোষ্ঠীর মধ্যে ভাগাভাগি হবে, সেটাই রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রীয় বিষয় হয়ে আছে। দ্বিদলীয় দুর্নীতি ও দ্বিদলীয় সংঘাতের মধ্যে কি কোনো সম্পর্ক দেখতে পাওয়া যায়?
আকবর আলি খান দুর্নীতি বেশি করার সুযোগ থাকায় ক্ষমতায় যাওয়ার আগ্রহ উদগ্র হয়ে ওঠে এবং ক্ষমতায় গিয়ে টাকা বানানো সম্ভব হয়। এর কারণেই ক্ষমতা না ছাড়ার জন্য এত তীব্র লড়াই চলে। দুর্নীতির ব্যাপকতা আছে বলেই রাজনীতিতে এত হাড্ডাহাড্ডি লড়াই, এত ব্যক্তিগত শত্রুতা ইত্যাদি আছে। দুর্নীতি কমলে সংঘাতও অনেক কমে যাবে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, রাজনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে। আসলেই এটা ভাগাভাগির রাজনীতি। এ জন্যই রাজনীতি এত রক্তক্ষয়ী। এ জন্যই আমাদের রাজনীতিকের সংখ্যাও এত বেশি। পৃথিবীর খুব কম দেশেই এত পেশাদার রাজনীতিক দেখা যায়। সেখানে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়ে লোকজন রাজনীতিতে আসে। আমাদের এখানে অনেকেই আছেন রাজনীতিই যাঁদের সারা জীবনের পেশা।
প্রথম আলো আসন্ন বাজেট অধিবেশনে বিরোধী দলের দায়িত্ব কী বলে মনে করেন?
আকবর আলি খান বাজেট তো সরকারের করা। বিরোধী দল সেটার ত্রুটি ও সমস্যা তুলে ধরার জন্য সংসদে যেতে পারে। সেখানে গিয়ে তাদের প্রতিটি মঞ্জুরি নিয়ে কথা বলতে হবে। প্রতিটি অর্থসংক্রান্ত আইন নিয়ে দেখিয়ে দিতে হবে যে এতে কোথায় কোথায় জনসাধারণের সমস্যা বাড়বে। সংসদে যখন তারা আঙুল দিয়ে এগুলো দেখিয়ে দেবে, তখন দেশের মানুষ জানতে পারবে। দেশের মানুষকে জানানো তাদের কর্তব্য। এটা বাইরে বসে সেমিনার করে হবে না।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
আকবর আলি খান ধন্যবাদ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 03
(114)
- এই দিনে-সোহাগপুরের বিধবারা by আবদুল মান্নান
- কালের পুরাণ-কালো আইনের পক্ষে বিএনপির সাফাই! by সোহ...
- ঐতিহ্য-কবি জয়দেবের বসতভিটা সংরক্ষণ জরুরি by সাইফুদ...
- দিল্লির চিঠি-সহিষ্ণুতা ছাপিয়ে হিংসার বিস্তার by কু...
- বিশেষ সাক্ষাৎকার-রাজউক ঘুমিয়ে নেই by মো. নূরুল হুদা
- সুষ্ঠু পরিকল্পনা ও নিয়মিত তদারকি জরুরি-গণপরিবহনে ন...
- অমানবিক কর্মপরিবেশ বদলাতে হবে-পোশাকশ্রমিকের জীবন ও...
- চারদিক-একজন মুক্তিযোদ্ধার প্রশ্ন by মাহফুজ রহমান
- যুক্তি তর্ক গল্প-শিক্ষায় বৈষম্য রেখে পরীক্ষায় সাম্...
- প্রতিক্রিয়া-৫০ বছর পর আবার কেন গোল্ডেন রাইস? by পা...
- ভারত-উপেক্ষিত কাশ্মীর by তারিক আলি
- সংবিধান সংশোধন-১৯৭২-এর মূল সংবিধানে ফিরে যাওয়া কেন...
- সবার কাছে সংযত আচরণই কাম্য-রাজনৈতিক কর্মসূচি
- সরবরাহের দিকে সরকারের মনোযোগ জরুরি-মূল্যস্ফীতি প্র...
- চারদিক-চারদিকে আনন্দ, আনন্দ আর আনন্দ by রয়া মুনতাসীর
- সময়চিত্র-ডায়েরি: কলাম লেখকের রাত by আসিফ নজরুল
- ধর্ম-রোজার প্রস্তুতি ও শাবান মাসের ফজিলত by মুহাম্...
- স্মরণ-তাজউদ্দীন আহমদ ও জনগণের রাষ্ট্র গঠনের আকাঙ্ক...
- সহজিয়া কড়চা-শুধু সংবিধান সংশোধন নয়, প্রয়োজন রাজনীত...
- নদী দখলমুক্ত রাখতে অব্যাহত নজরদারি দরকার-তুরাগ-বুড়...
- ব্যাপকভিত্তিক সংস্কারের বিষয়টি বিবেচনায় নিতে হবে-স...
- চারদিক-এক বংশীবাদকের গল্প by শারমিন নাহার
- দেখে শুনে লেখা-গোপনীয়তা-প্রবণ একটি হাসপাতাল by মশি...
- বিদেশি পত্রিকা থেকে-গাড়ি দুর্ঘটনার দায় স্বীকার by ...
- বিদ্যুৎ-সৌরবিদ্যুৎ কি আমরা সঠিকভাবে কাজে লাগাতে চা...
- সময়ের প্রতিবিম্ব-অতি পুরাতন ভাব নব আবিষ্কার by এবি...
- ন্যায্য মজুরি না দিলে শিল্প ও বাজার উভয়ই অনিশ্চিত ...
- ঘটনার দ্রুত তদন্ত করুন-পুলিশ কেন এভাবে মারা যাবে
- স্মরণ-বিদেশি বন্ধুর চোখে কর্নেল তাহের by ইফতেখার ম...
- সপ্তাহের হালচাল-সংবিধান সংশোধন: কে কত কাজের কাজি b...
- অভিমত ভিন্নমত
- শিক্ষার লক্ষ্য-শেখালেই কি উন্নত মানুষহবে? by রুখসা...
- অবৈধ ভবনগুলো নিয়ে কী করা হবে?-রাজউকের দায়দায়িত্ব
- সরকারের অনেক কিছু করার আছে-আসন্ন রমজানে দ্রব্যমূল্...
- চারদিক-ঘোড়ার গাড়ির কথা by কিঙ্কর আহ্সান
- মামলার অনুমতি-ছাত্রলীগ নেতা কি ‘সম্মানিত’ ব্যক্তি ...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সুফল পেতে হলেবিকল্...
- গদ্যকার্টুন-একদা একটা শহর ছিল ঢাকা নামে by আনিসুল হক
- চিরকুট-সারমেয় সমাচার by শাহাদুজ্জামান
- সহজিয়া কড়চা-গণতন্ত্রের জন্য সংবাদপত্র, কোনো গোত্রে...
- আর কত ঘটবে, সরকারের টনক আর কবে নড়বে?-বিএম কলেজে শি...
- সিদ্ধান্ত বাস্তবায়নের দিকেই নজর দিতে হবে-সচিবদের স...
- জন্মদিন-তিতাশ চৌধুরী: জন্মদিনের শুভেচ্ছা by জিল্লু...
- পোশাকশ্রমিক-বাঁচার মতো মজুরি এবং রাহেলাদের প্রাণীজ...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-জনদুর্ভোগ যেন না বাড়ে
- দিল্লির চিঠি-পাকিস্তান-ভারত বৈরিতা অবসানের জন্য by...
- মত দ্বিমত-অনিয়মই বহাল রইল by আবুল কাসেম ফজলুল হক
- মত দ্বিমত সম্প্রতি জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্য...
- করো, দেখো
- টুকিটাকি-এবার জৈবিক প্রযুক্তির মেমোরি
- এ সপ্তাহের বিজ্ঞানী-ক্যারোলাস লিনিয়াস
- ৫৩তম আইএমওতে বাংলাদেশ গণিত দল
- ৬ জুন সূর্যের সামনে শুক্র গ্রহ by সৈয়দ আশরাফ উদ্দিন
- খালি কনটেইনারের স্তূপ জমেছে বন্দর ইয়ার্ডে
- সিটি করপোরেশন-জ্যেষ্ঠ প্রকৌশলী পেটালেন সহকর্মীকে
- মৃত্যুর আগে হিমাদ্রীর শেষ কথা... by প্রণব বল
- ১৭ বালতি ডিম সংগ্রহ করেছেন বিতান বড়ুয়া
- হালদাপারে মাছের উৎসব by হামিদ উল্লাহ
- প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ
- অদ্ভুত আইন-উঁচু হিল পরা নিষেধ by শর্মিলা সিনড্রেলা
- ফেসবুক পেজ থেকে-আইনি জিজ্ঞাসা
- বিশেষজ্ঞ মতামত
- পুলিশি নির্যাতনের প্রতিকার কী? by তানজিম আল ইসলাম
- রং বে র ং
- হল্যান্ড-উৎসবের রং কমলা? by সোলায়মান
- জার্মানি-সাফল্য বুভুক্ষু by পবিত্র কুন্ডু
- স্পেন-ইতিহাসের হাতছানি by রাজীব হাসান
- চারদিক-বড় হয়ে পুলিশ হব! by ফারুখ আহমেদ
- কলকাতার চিঠি-লন্ডনের ছোঁয়া কলকাতায় by অমর সাহা
- তথ্যপ্রযুক্তি-শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও আমাদের উদ্ভা...
- মন্ত্রী কেন পেশাজীবী সংগঠনের নেতা হবেন?-স্বাস্থ্যম...
- চাই সঠিক পরিকল্পনা ও কৃচ্ছ্রসাধন-সরকারি খাতের অপচয়
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- নিমতলী ট্র্যাজেডির দুই বছর-তবু বেঁচে থাকা by শেখ স...
- মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা-এশিয়া অঞ্চলে আরও ...
- আ.লীগের সভায় প্রধানমন্ত্রী-পত্রপত্রিকায়, টক শোতে দ...
- রাজনীতি-শুধু সমঝোতা নয়, সমাধান চাই by বদিউল আলম মজ...
- বিশেষ সাক্ষাৎকার-দুর্নীতির ব্যাপকতাই সংঘাতের রাজনী...
- সরকারি হিসাবে আরও বেশি-বাংলাদেশে কালো টাকা জিডিপির...
- আসছে টাকা সাদা করার মহোৎসব
- বাজেট ২০১২-১৩-দুই কোটি টাকার মালিক মাত্র সাড়ে চার ...
- ত্রাণকর্তা থেকে পতিত শাসক
- নতুন ইতিহাস গড়ল তাহরির স্কয়ার by সুভাষ সাহা
- দৃশ্যপটে বাংলাদেশ কোথায়? by মাহবুব মোর্শেদ
- সাম্প্রতিক প্রসঙ্গ-পুলিশ কি দুষ্টচক্রে? by শেখ হাফ...
- গণমাধ্যম-পেশাদারিত্ব মানে কেবল নিরপেক্ষতা নয় by সা...
- প্রতারণার নানা ফাঁদ-সতর্ক থাকুন, সতর্ক করুন
- রাজধানীর ফ্লাইওভার-সময় থাকতে ত্রুটি দূর করুন
- ভারতে বসুন্ধরা গ্রুপকে আমন্ত্রণ
- লিবিয়ায় হস্তক্ষেপ, অতঃপর-
- পবিত্র কোরআনের আলো-সৎকর্মশীল মানুষের জন্য কত সুন্দ...
- রবার্ট ফিস্ক-পশ্চিমাদের প্রথম টার্গেট সাদ্দাম, অতঃ...
- 'কর্তব্য পালন করাটা অন্যদের ব্যাপার' by ডা. ওয়াহিদ...
- শত্রু নয়, বন্ধু বাড়াতে হবে by মমতাজউদ্দীন পাটোয়ারী
- চরাচর-বর্ণবৈষম্য নির্মূল দিবস by তামান্না ইসলাম অলি
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- কেন ডাকসু-রাকসু নির্বাচন প্রয়োজন by এস এম আব্রাহাম...
- এসব কী বলছেন কাদের সিদ্দিকী! by মহসীন হাবিব
- ভিন্নমত-শেয়ারবাজারে ধস : কিছু সত্য প্রবচন বারবার ম...
- পররাষ্ট্র মন্ত্রণালয়-সপ্তম নৌবহরের ঘাঁটি গাড়ার খব...
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬০% নৌশক্তি মোতায়ে...
- বিএনপি নেতাদের ধারণা-শেষ পর্যন্ত আপস করতে বাধ্য হব...
- মুবারকের যাবজ্জীবন
- টিপাইমুখ সমীক্ষাদল এখনো করেনি ভারত-আস্থা বাড়াতে দি...
- রিহ্যাব ও বিএলডিএর সংবাদ সম্মেলন-দেশীয় উদ্যোক্তারা...
- সরকারের বিরুদ্ধে না লিখলে অনেকের পেটের ভাত হজম হয় ...
- মহাখালীতে পুলিশ, সিটি করপোরেশন ও মালিক সমিতির চাঁদ...
- গাবতলীতে মাসে তিন, বছরে ৩৫ কোটি টাকা লেনদেন by এস...
- বিভিন্নমুখী সংকটে বিমান-সুষ্ঠু ব্যবস্থাপনায় লাভজনক...
- ফের সক্রিয় যুবক-প্রতারণার ফাঁদ কি বিস্তৃত হতেই থাকবে?
- পবিত্র কোরআনের আলো-তাবুকের যুদ্ধাভিযানে যেতে যারা ...
- মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিতে ইন্ধন জোগাচ্ছে by ইফতেখ...
- বৃত্তের ভেতরে বৃত্ত-এখনো শুকায়নি আইলার ক্ষত by দেব...
- পুলিশ ও জনগণের অধিকার by এ এম এম শওকত আলী
-
▼
Jun 03
(114)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment