Saturday, January 28, 2012
কালো বুশ সাহেব কি ইরানের ওপর হামলা করবেনই?-কালের আয়নায় by আবদুল গাফ্ফার চৌধুরী
কালো বুশ সাহেব কি ইরানের ওপর হামলা করবেনই?-কালের আয়নায় by আবদুল গাফ্ফার চৌধুরী
ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে একজন উগ্র হঠকারী নেতা বলে প্রমাণ করার জন্য পশ্চিমা মিডিয়াগুলো ব্যস্ত। কিন্তু ইসরায়েলের ভয়াবহ ঘাতক চরিত্রের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর 'হকিস' কথাবার্তা ও কার্যকলাপ সম্পর্কে পশ্চিমা নেতা ও মিডিয়াগুলো নীরব 'কালো বুশ কি শেষ পর্যন্ত ইরানে হামলা চালাবেন?' তেহরানের 'কাইহান' পত্রিকার প্রশ্ন।
আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর যে বারাক ওবামা সাদা-কালো নির্বিশেষে সারা বিশ্ববাসী দ্বারা অভিনন্দিত হয়েছিলেন, আরেকটি প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দ্বারপ্রান্তে এসে আজ তিনি আগের সর্বজননিন্দিত প্রেসিডেন্ট বুশ জুনিয়রের সঙ্গে তুলিত হচ্ছেন। কেবল ইরানের সংবাদপত্রে নয়, পশ্চিমা কোনো কোনো কাগজেও তাকে 'কালো বুশ' আখ্যা দেওয়া হয়েছে। লন্ডনের 'নিউ স্টেটসম্যান' কাগজের পলিটিক্যাল এডিটর তার এক সাম্প্রতিক নিবন্ধে লিখেছেন, 'আগে ভাবতাম, জর্জ বুশ ছিলেন আমেরিকার নিকৃষ্ট প্রেসিডেন্ট। এখন দেখছি ওবামা তার চাইতেও নিকৃষ্ট।'
ওবামা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্বের অনেকেই, এমনকি অনেক উদার মার্কিন বুদ্ধিজীবীও আশা প্রকাশ করেছিলেন, রিপাবলিকান জর্জ বুশের নিউকন সরকার মিথ্যাচার ও প্রতারণা দ্বারা আমেরিকাকে অনাবশ্যক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িত করে তার অর্থনৈতিক ও নৈতিক বিশ্বনেতৃত্বের ভিত্তি যেভাবে নষ্ট করে গেছেন, ওবামার ডেমোক্রেটিক প্রশাসন তা ধীরে ধীরে পুনরুদ্ধার করতে পারবে।
ওবামা বিশ্বের এবং তার নিজের দেশের মানুষের সেই আশা তো পূর্ণ করতে পারা দূরের কথা, বুশ প্রশাসনের নিন্দিত একই নীতি অনুসরণ করতে গিয়ে তার দেশকে এবং সারাবিশ্বকে আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছেন। গত কিছুদিন যাবত লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, বার্লিন_ সব শহরের সংবাদ মিডিয়ায় একটি খবর খুবই গুরুত্ব পাচ্ছে এবং তা হলো, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ আসন্ন এবং এই যুদ্ধটি হবে ইসরায়েলসহ পশ্চিমা শক্তির সঙ্গে ইরানের।
অনেক মার্কিন পর্যবেক্ষকেরও ধারণা, প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা বর্তমানে যেভাবে ধসের মুখে, তাতে এবং আগামী নির্বাচনে শক্তিশালী ইহুদি ভোটবাক্স ধরে রাখতে তিনি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার নামে দেশটির ওপর সর্বাধুনিক মারণাস্ত্র নিয়ে হামলা চালাতে পারেন। পাকিস্তানে লাদেন হত্যা এবং লিবিয়ার গাদ্দাফিকে ধ্বংস করতে সক্ষম হওয়ার পর আগের প্রেসিডেন্ট বুশের চাইতেও অ্যাগ্রেসিভ হওয়ার ব্যাপারে ওবামার মনে হয়তো সাহস বেড়েছে। তার অ্যাডমিনিস্ট্রেশনের 'হকিস' (যধশিরংয) অংশ মনে করে, পশ্চিমা মিত্রদের নিয়ে কঠোর অর্থনৈতিক অবরোধ চালু করে ইরানকে যথেষ্ট দুর্বল করে ফেলা হয়েছে। এখন একটু সামরিক ধাক্কা দিলেই ইরানে তাদের কথিত 'মোল্লা রাজত্বের পতন ঘটবে' এবং 'হার্ড লাইনার' প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জন্যও সম্ভবত তারা সাদ্দাম ও গাদ্দাফির পরিণতি বরণ নিশ্চিত করতে পারবেন।
ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ জন আর ব্রাডলির মতে, ইরান পরমাণু বোমা তৈরি করছে_ এ অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও যেভাবে দেশটির ওপর সামরিক হামলা চালানোর পাঁয়তারা চলছে, সেটাই প্রমাণ করে, পরমাণু বোমা বানানো থেকে তেহরানকে নিরস্ত্র রাখা এই হামলার মূল উদ্দেশ্য হবে না, উদ্দেশ্য হবে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন। বর্তমানের পশ্চিমাবিরোধী সরকারকে উচ্ছেদ করে (ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানের মতো) পশ্চিমা তাঁবেদার সরকারকে ক্ষমতায় বসানো।
জন আর ব্রাডলি উদারনৈতিক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত নন। তিনি পশ্চিমা স্বার্থেরই একজন মুখপাত্র। তথাপি পশ্চিমা স্বার্থেই তিনি পশ্চিমা শক্তিগুলোকে সতর্ক করে যেসব লেখা লেখেন তাতে অনেক সঠিক কথা বলতে তিনি দ্বিধা করেন না। তার After the Arab Spring : How Islamists hijacked the Middle East revolts একটি তথ্যপূর্ণ বই। অশান্ত আরব বিশ্বের বর্তমান অবস্থা যারা জানতে ও বুঝতে চান, তাদের উচিত বইটি পড়া। লন্ডনের Palgrave Macmillan প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করেছে।
এই ব্রাডলি সাহেব গত ২৪ জানুয়ারির 'ডেইলি মেইল' পত্রিকায় একটি নিবন্ধ লিখেছেন, তাতেও তিনি ইরানকে হামলা করার ব্যাপারে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। তার নিবন্ধটির শিরোনাম হচ্ছে This is no time for sabre-rattling. War with Iran could tip us into the bloodiest conflict since 1945 (এটা যুদ্ধের দামামা বাজানোর সময় নয়। ইরানের সঙ্গে যুদ্ধ আমাদের ১৯৪৫ সালের [দ্বিতীয় মহাযুদ্ধ] পর সবচাইতে রক্তক্ষয়ী যুদ্ধে ঠেলে দিতে পারে।)
মধ্যপ্রাচ্যের দুষ্ট ব্রণ ইসরায়েল এই এলাকায় কোনো আরব দেশকে শক্তিশালী হতে দেখলেই নানা অজুহাতে মার্কিন সহযোগিতায় তাকে ধ্বংস করতে চায়। ইরানকেও তারা ধ্বংস করতে বদ্ধপরিকর। এ জন্য ইরান আক্রমণের জন্য তারা অনবরত আমেরিকার ওপর চাপ দিচ্ছে এবং হুমকি দিয়েছে, আমেরিকার অনুমতির তোয়াক্কা না করেই তারা একা ইরানের ওপর হামলা চালাবে। জন ব্রাডলি ইসরায়েলের ভূমিকায় বিস্মিত নন। তিনি বিস্মিত সৌদি আরবের ভূমিকায়। ইসলামী বিশ্বের তথাকথিত নেতা সৌদি আরব অনবরত আমেরিকাকে চাপ দিচ্ছে ইরানের ওপর হামলা চালানোর জন্য।
ব্রাডলি তার ডেইলি মেইলের নিবন্ধে লিখেছেন, 'ইরানকে ধ্বংস করার জন্য ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব।' ÔHowever, Israel is not the only nation in the Middle East bent on the humiliation of Iran. This goal is also shared by Saudi Arabia, which has long been pressing the U.S. to attack IranÕ (ইরানকে পর্যুদস্ত করার জন্য ইসরায়েল একা নয়, সৌদি ডিক্টেটরশিপও যুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই সৌদিরা ইরান আক্রমণের জন্য আমেরিকার ওপর চাপ দিচ্ছে।) ইরানের অপরাধ, তারা ওয়াহাবি মুসলমান নয়, শিয়া মুসলমান। আমার ধারণা, এটা একটা অজুহাত। মধ্যপ্রাচ্যে ইসলাম ও মুসলিম দেশগুলোর সবচাইতে বড় শত্রু এই মধ্যযুগীয় সৌদি ডিক্টেটরশিপ। ইরাকের সাদ্দাম হোসেন শিয়া ছিলেন না; বরং ইরানের বিরুদ্ধে তিনি আট বছর যুদ্ধ করেছেন। সৌদিরা এই সাদ্দামকে ধ্বংস করার জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে প্রথম গালফ্যুদ্ধে অংশ নিয়েছে।
আমাদের উপমহাদেশের রাজনীতিতেও সৌদি রাজাদের শঠতা ও দ্বিচারিতা লক্ষ্য করার মতো। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন খোজা সম্প্রদায়ভুক্ত একজন শিয়া। পাকিস্তানের দুই সামরিক প্রেসিডেন্ট মেজর জেনারেল ইসকান্দার মির্জা ও ইয়াহিয়া খান দু'জনেই ছিলেন শিয়া মুসলমান। এই পাকিস্তানকে কোলে টেনে নিতে সৌদি রাজারা কিছুমাত্র দ্বিধা করেননি। অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় চরিত্র ধ্বংস করার জন্য সৌদিরা তাদের অর্থ ও অন্যান্য সাহায্যপুষ্ট জামায়াতিদের মাধ্যমে শিয়া, আহমদিয়া প্রভৃতি মুসলিম সম্প্রদায়গুলোর বিরুদ্ধে সুনি্নদের ক্ষেপিয়ে তোলার কাজে ব্যাপৃত এবং দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও তার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধেই তার অঘোষিত অবস্থান।
ব্রাডলি বলেছেন, ইরানের ওপর সামরিক হামলা চালালে তা পশ্চিমা শক্তিগুলোর জন্য শুভ হবে না। ইরাকের হাতে 'উইপনস অব মাস ডেস্ট্রাকশন' আছে_ এ মিথ্যা অজুহাতে তারা যুদ্ধ করতে গিয়েছে। তাদের মিথ্যাচার বিশ্ববাসীর কাছে ধরা পড়েছে। এবার ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে_ এ অভিযোগ সঠিক প্রমাণিত হওয়ার আগেই দেশটির ওপর হামলা চালালে বিশ্বজনমত তার বিরোধিতা করবে। ইতিমধ্যেই রাশিয়া এ আগ্রাসনের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছে। চীনও এই আগ্রাসনকে সমর্থন দেবে, তা কেউ মনে করে না। ইরানের পররাষ্ট্র দফতরের ডেপুটি হেড মোহাম্মদ কোসারি স্পষ্টই বলেছেন, অধিকতর কঠোর ব্যবস্থা দ্বারা পশ্চিমা শক্তি যদি ইরানের তেল বিক্রির পথ বন্ধ করতে চায়, তাহলে ইরানও 'স্ট্রেইট অব হরমুজ' অবশ্যই বন্ধ করে দেবে। তাহলে পশ্চিমা জগতে তেলের দাম বৃদ্ধিসহ যে বিপর্যয় দেখা দেবে তা হবে অভাবনীয়।
ইরান দাবি করছে, তারা শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরমাণু গবেষণা কেন্দ্রগুলো চালাচ্ছে। আমেরিকা দাবি করছে, ইরান পরমাণু বোমা বানাচ্ছে। যদি ইরান তা বানাতে চায়ও, তাহলে আপত্তিটা কোথায়? পৃথিবীর ছোট-বড় অসংখ্য দেশের হাতে যদি পরমাণু বোমা থাকতে পারে, এমনকি ইসরায়েলের হাতেও, তাহলে ইরান এই বোমা বানালে অসুবিধাটা কোথায়? ভারত ও পাকিস্তান দুটি দেশই পরমাণু বোমা বানিয়েছে। কই, এই দুটি দেশে হামলা চালানোর হুমকি তো আমেরিকা দেয়নি। বরং আমেরিকা এখন ভারতকে পরমাণু ক্লাবের সদস্য হিসেবে গ্রহণ করে তার সঙ্গে পরমাণু গবেষণা সংক্রান্ত সহযোগিতা চুক্তি করেছে। ইরান পরমাণু বোমার অধিকারী হতে পারলে তাকেও পরমাণু ক্লাবের সদস্য করে আন্তর্জাতিক নীতি নিয়ন্ত্রণের অধীনে আনতে চেষ্টা চালাতে বাধাটা কী?
জন আর ব্রাডলি তার ডেইলি মেইলের নিবন্ধে লিখেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে, তার কোনো প্রমাণ নেই। পশ্চিমা দেশগুলো তা দেখাতে পারেনি। আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি কমিশন অন ইরান দেশটির আণবিক গবেষণা কার্যের সমালোচক; কিন্তু তাদের চলতি রিপোর্টে বলা হয়েছে, ইরান পরমাণু বোমা বানিয়েছে এমন প্রমাণ তাদের হাতে নেই।
তাই অনেক পশ্চিমা পর্যবেক্ষকই বলছেন, ইরান বোমা বানিয়েছে, তার সঠিক প্রমাণ পাওয়ার আগেই দেশটি আক্রমণের পাঁয়তারা করা হচ্ছে। আর যে ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকার প্রমাণ রয়েছে, তাকে এই অস্ত্র বর্জনের কোনো চাপই দিচ্ছে না পশ্চিমা দেশগুলো। বলা হচ্ছে, ইসরায়েলের জন্য ইরান এক বিপজ্জনক হুমকি। বাস্তবে ইরান মৌখিকভাবে ইসরায়েলকে কিছু হুশিয়ারি দেওয়া ছাড়া এবং প্যালেস্টাইনের নির্যাতিত আরবদের সহায়তা ও সমর্থন দেওয়া ছাড়া আর কিছুই করেনি। অন্যদিকে ইসরায়েল শুধু ইরানের ওপর হামলা চালানোর প্রকাশ্য হুমকি দিচ্ছে না, ইরানের চারজন টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মোসাদের সাহায্যে গুপ্তহত্যা করেছে। এর বিরুদ্ধে আমেরিকা বা তার মিত্রদের মুখে টুঁ-শব্দটি নেই। এই ধরনের একজন ইসরায়েলি টপ বিজ্ঞানীকেও ইরান গোপনে হত্যা করলে তা নিয়ে পশ্চিমা মিডিয়ায় ঝড় উঠত, হয়তো ইসরায়েল বোমা হামলা চালাত ইরানের কোনো সংস্থাপনার ওপর।
ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে একজন উগ্র হঠকারী নেতা বলে প্রমাণ করার জন্য পশ্চিমা মিডিয়াগুলো ব্যস্ত। কিন্তু ইসরায়েলের ভয়াবহ ঘাতক চরিত্রের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর 'হকিস' কথাবার্তা ও কার্যকলাপ সম্পর্কে পশ্চিমা নেতা ও মিডিয়াগুলো নীরব। ইরান অবশ্যই মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে চায়। তাকে আধিপত্যবাদী আখ্যা দিয়ে প্রকৃত আধিপত্যবাদী মার্কিন-ইসরায়ের চক্র মিথ্যা অজুহাতে আগ্রাসনের মাধ্যমে ইরানকে ধ্বংস করতে আগ্রহী। আগামী মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে ওবামা প্রশাসন ভোটে জেতার জন্য একটা অ্যাডভেঞ্চার করে ফেলতে পারে। সঙ্গে ইসরায়েল ও সৌদি আরব তো এসে জুটবেই।
কিন্তু এই অবৈধ হামলা চালাতে গেলে আমেরিকা ও তার মিত্ররা কি ইরাক ও লিবিয়ার মতো সহজেই ওয়াকওভার পাবে? জন ব্রাডলি থেকে শুরু করে পশ্চিমের অনেক বিশেষজ্ঞই তা মনে করেন না। তারা বলছেন, ইরান আক্রান্ত হলে দেশটি ধ্বংসযজ্ঞে পরিণত হতে পারে; কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদও তার দোসরদেরসহ অন্তিম দিনটির দিকে অত্যন্ত দ্রুত এগিয়ে যাবে। ইসরায়েলের অস্তিত্ব ভবিষ্যতে টিকে থাকার প্রশ্নটিও দেখা দেবে। এ সম্পর্কে ভবিষ্যতে বিস্তারিত আলোচনার ইচ্ছা রইল।
লন্ডন, ২৭ জানুয়ারি ২০১২, শুক্রবার
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1388)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
January
(4234)
-
▼
Jan 28
(147)
- হাতে হাত রেখে! by ফখরুজ্জামান চৌধুরী
- রঙ্গিলায় নওশীন....
- দক্ষিণ এশীয় ইউনিয়ন গঠন প্রসঙ্গে by মোহাম্মদ মতিন উ...
- ...রোমান্স!
- বিবিসি জানালায়...
- ওরা জনগণের কণ্ঠ রোধ করতে চায় by আতাউস সামাদ
- মেহজাবীনের দর্পচূর্ণ
- রফতানি নিষেধাজ্ঞার কবলে কাঁচাপাটঃ সিদ্ধান্ত যেন নে...
- ৪০ লাখ রুপির বিয়ের হার বেবোর
- কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলন সমাপ্তঃ পর্বতের ম...
- আ’লীগ নেতার ৫২ কর্মী দৌলতদিয়া যৌনপল্লীর পাহারাদার ...
- চলছে ভ্রুণ হত্যা by আদিত্য আরাফাত
- বরাদ্দ তিনবার, কাজ হয়নি একবারও by কাজী নুরুল ইসলাম
- টিআর-কাবিখার বরাদ্দ ও বাস্তবায়ন হওয়ার কথা যেভাবে
- পাথর ও বালু পাচার-বন বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ ...
- নানা নামে প্রতিষ্ঠান বানিয়ে আত্মসাৎ
- ছিটমহল ও অপদখলীয় জমি-ঝুলে আছে সীমান্ত প্রটোকল বাস্...
- আবুধাবি টেস্ট-স্পিন-স্বর্গে রোমাঞ্চকর টেস্ট
- অ্যাডিলেড টেস্ট-ধবলধোলাইয়ের অপেক্ষায়
- প্রিমিয়ার ক্রিকেট লিগ-পরাজয়েও স্বরূপে মাশরাফি
- চলে এসেছে গোধূলিবেলা!
- মাঝেমধ্যে এমন হয়ই: শেবাগ
- ফ্লোরিডায় প্রাইমারি উপলক্ষে প্রার্থীদের ব্যাপক প্র...
- অ্যাবোটাবাদে সামরিক একাডেমিতে রকেট হামলা
- জুলিয়া গিলার্ডকে ঘেরাওয়ের ঘটনা-আদিবাসী নেতারা নিন্...
- এক লাখের মতো সেনা কমাবে যুক্তরাষ্ট্র
- প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ইমরান
- শ্বাস রোধ করে হত্যা
- জমি নিয়ে বিরোধ-লালমনিরহাটে বাড়িতে হামলা অগ্নিসংযোগ...
- কুড়িগ্রামে বোরো চাষে ব্যয় বাড়বে ৩৫ কোটি টাকা
- সেই ইটভাটাটি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
- লিশের বাধায় পণ্ড ব্লু ব্যান্ড কলের কর্মসূচি
- অটিস্টিক শিশুদের চিকিৎসায় যত্নবান হওয়ার আহ্বান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনী-আড্...
- জন্মদিন-হুমায়ূন আহমেদের জন্মদিনে
- দক্ষিণ-পশ্চিমাঞ্চল-মাছ যেত আগে, এখন যাচ্ছে মানুষ b...
- দক্ষিণ-পশ্চিমাঞ্চল-মাছ যেত আগে, এখন যাচ্ছে মানুষ b...
- খোলা হাওয়া-ঈদের অভিজ্ঞা ও অভিজ্ঞতা by সৈয়দ মনজুরুল...
- শিক্ষা অধিকার-দেশে দেশে শিক্ষার্থীদের প্রতিবাদ by ...
- প্রাকৃতিক সপ্তাশ্চর্য-সুন্দরবনের পরাজয়ের পর by মোহ...
- অবিলম্বে খুঁটি বসান, এলাকাবাসীকে বিপদমুক্ত রাখুন-গ...
- সাফটা ও জলবায়ু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত কাম্য-সপ্তদশ ...
- উৎসব-কাত্যায়নী পূজার এক রাত
- কুমিল্লা সিটি করপোরেশন-কুমিল্লাবাসী সৎ ও যোগ্য মেয়...
- যুক্তি তর্ক গল্প-এই বারতা গুরুত্ব পাবে তো? by আবুল...
- পরিবেশ ব্যবস্থাপনা-শস্যখেত ও ছায়া সুনিবিড় গৃহ by জ...
- দুই দু’গুণে পাঁচ-নামের মাহাত্ম্য by আতাউর রহমান
- কালের পুরাণ-নূর হোসেনের অতৃপ্ত আত্মা ও লোকমানের ‘অ...
- এভাবে আর চলতে দেওয়া উচিত নয়-টিআরের গম কে খায়
- তিস্তার পানি বণ্টনে সুনির্দিষ্ট সময়সীমা চাই-হাসিনা...
- এই দিনে-বেতিয়ারা যুদ্ধের গৌরবগাথা
- সরেজমিন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-জয় হয়েছে জনতার, গ...
- উইকিলিকস-জুলিয়ান অ্যাসাঞ্জের অনিশ্চিত ভবিষ্যৎ by ম...
- ধর্ম-মিতব্যয়ী জীবনযাপনে অভ্যস্ত হোন by ড. মুহাম্মদ...
- সরল গরল-দীপু মনির সঙ্গে হিনা রাব্বানির ‘দুর্ঘটনা’ ...
- এ অধিকার গভর্নরের নেই-কেন্দ্রীয় ব্যাংকে অশুভ দৃষ্ট...
- জনগণের জন্য সহনীয় হবে কি?-জ্বালানির মূল্যবৃদ্ধির ভ...
- শ্রদ্ধাঞ্জলি-প্রগতির আন্দোলনে নিবেদিত এক মানুষ
- ঐতিহ্য-পদ্মার ইলিশ by সাইফুদ্দীন চৌধুরী
- যুক্তি তর্ক গল্প-আরব বসন্তে সাম্রাজ্যবাদী ছায়া by ...
- স্মরণ-পাথেয় হোক এম এন লারমার পথ by হরি কিশোর চাকমা
- সার্ক-বিভেদের দেয়ালগুলো সরিয়ে ফেলতে হবে by মহিউদ্দ...
- ঢাকা সিটি করপোরেশন-দ্বিখণ্ডিত ঢাকা, একটি অনভিপ্রেত...
- দর নির্ধারণে সরকারি ঔদাসীন্য দুর্ভাগ্যজনক-চামড়াশিল...
- রেলওয়ে ও মহাসড়কের প্রতি দৃষ্টি দিন-যেতে-আসতে যাত্র...
- শিশুদের জন্য সিনেমা হল by সাজ্জাদ হোসেন রিজু
- খাচ্ছি কী? by রফিকুল ইসলাম সাগর
- মুক্তিযুদ্ধের ঐতিহাসিক কামান by মোঃ আবুল বাশার
- এভাবে বন্ধুত্বের মর্যাদা রক্ষা হয় না by মোঃ মামুনু...
- হলের সিট রাজনীতি বনাম শিক্ষার্থীর ভবিষ্যৎ-বিশ্ববিদ...
- বিদ্যার দেবী সরস্বতী :পূজা ও উৎসব by নিরঞ্জন অধিকারী
- ইন্টারনেটের নিয়ন্ত্রণ! by একরামুল হক শামীম
- কালো বুশ সাহেব কি ইরানের ওপর হামলা করবেনই?-কালের আ...
- সমবায়-আবার জেগে উঠুক
- সংযত মুদ্রানীতি-আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠিত...
- নাশকতার আশঙ্কা-সর্বাত্মক সতর্কতা প্রয়োজন
- সংকোচনমূলক মুদ্রানীতি-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে...
- চরাচর-নদী চলুক আপন পথে by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
- পবিত্র কোরআনের আলো-তাবুক যুদ্ধাভিযানে না যাওয়ার জন...
- সদরে অন্দরে-শিক্ষা যেন পণ্য বলে গণ্য না হয় by মোস্...
- মনের কোণে হীরে-মুক্তো-দুর্নীতিবিরোধী সৎ ব্যক্তি এব...
- সৌদি নারীর ভোটাধিকার-অধিকারের স্বীকৃতি অভিনন্দনযোগ্য
- জবি শিক্ষার্থীদের বিক্ষোভ-একই আইনে চলুক সব পাবলিক ...
- পবিত্র কোরআনের আলো-মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে র...
- স্বমহিমায় ভাস্বর শহীদ ময়েজউদ্দিন by মো. মুজিবুর রহমান
- ফিলিস্তিন : দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাব...
- বিশ্ব পর্যটন দিবস-পর্যটন শিল্পের অর্থনৈতিক সাংস্কৃ...
- সহজ-সরল-রাতে আমি শান্তিতে ঘুমাই by কনকচাঁপা
- কল্পকথার গল্প-সংসার সুখের হয় বাজারের গুণে! by আলী ...
- কালান্তরের কড়চা-চাণক্যপুরীর কূটকৌশল এবং বাংলাদেশে...
- তিতাসের অর্থ লোপাট-রহস্য উদ্ঘাটন করে কার্যকর ব্যব...
- ভিনদেশের চিঠি-একজন হূদয়বতী
- মূল রচনা-ঘুরে দাঁড়ানোর গল্প by উজ্জ্বল দাশ
- যে খবর নাড়া দেয়-ফালানীর মা by ইকবাল হোসাইন চৌধুরী
- স্মরণ-তিতুমীর: মুক্তিকামী মানুষের অগ্রপথিক
- প্রশংসিত শান্তির মডেল-বাস্তবায়নে আমাদেরই উদ্যোগী হ...
- পবিত্র কোরআনের আলো-কোনো দৃষ্টিই তাঁকে দেখতে পায় না...
- বিশেষ সাক্ষাৎকার : সৈয়দ মুহাম্মদ ইবরাহিম-সারা পৃথি...
- চরাচর-তিন গ্রামে তিন ঘণ্টা by দীপংকর ভট্টাচার্য লিটন
- হেলেন কুপার ও স্টিভেন লি মেয়ার-জাতিসংঘে ফিলিস্তিন ...
- নিত্যজাতম্-ইতিহাস থেকে একটু শিক্ষা নিন by মহসীন হাবিব
- ভিন্নমত-স্বাস্থ্যসেবা বনাম জবাবদিহিতা by আবু আহমেদ
- দুই বড় দলের সহযোগী সংগঠন-ভুঁইফোঁড়দের ঠেকাতে হবে জা...
- ঝুঁকিতে মেঘনা সেতু-দ্রুত মেরামতকাজ শুরু করতে হবে
- পবিত্র কোরআনের আলো-ইমানদার ও সমঝদার লোকদের জন্য আল...
- রাজশাহী-সুখের নগর কি খুনের নগর হবে? by কুদরাত-ই-খুদা
- শিক্ষা-কোচিং-বাণিজ্য অবশ্যই বন্ধ করতে হবে by আসাদ...
- আর্থিক পরিস্থিতি-টাকার বেসামাল অবনমন ও অর্থনীতির চ...
- এক বছরের কাজ শেষ হবে তিন বছরে?-মন্ত্রী আসছেন বলে
- সরকারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই-পার্বত্য চুক্ত...
- সদরে অন্দরে-জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মানুষের ভোগা...
- সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং কিছু কথা by তারেক শা...
- চরাচর-বিপ্লবী এক নারীর কথা by বনরূপা
- রবার্ট ফিস্ক-জেরুজালেমে প্রার্থনা, বিদ্রূপ এবং ক্ল...
- বৃত্তের ভেতরে বৃত্ত-জাতীয় প্রবৃদ্ধি, জাতীয় সুখ এবং...
- সচিব ও মন্ত্রীর জবাবদিহি by এ এম এম শওকত আলী
- আয়কর মেলার সাফল্য-কর কার্যালয় ভীতির উৎস না হোক
- ভ্রমণবিলাস!-অপচয় বন্ধ করা প্রয়োজন
- স্মরণ-ফিরে এল সেই দিন by ড. বীথিকা সিংহ বল
- পবিত্র কোরআনের আলো-চন্দ্র এবং সূর্যকে স্থাপন করা হ...
- ভস্ম থেকে জেগে উঠুক চেতনার আগুনপাখি by হাসান মোরশেদ
- চার শিশু ফিরল মায়ের কাছে, ছাড়া পেলেন সাত মার্কিন
- ঘোড়াশালে আদিবা হত্যা-হত্যাকাণ্ডকে পরিকল্পিত মনে কর...
- সিরিয়ায় সহিংসতায় শতাধিক নিহত
- কুষ্টিয়ায় ছাত্রদল, সিলেটে যুবদল নেতাকে হত্যা
- অবৈধভাবে তোলা বালু পরিবহনে নদে বাঁধ by আরিফুল হক
- লাল-সবুজের পাশে-শান্তির কবুতর বনাম কুমিরের মুরগি ভ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
-
▼
Jan 28
(147)
-
▼
January
(4234)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment