ক্যাম্পাস সংবাদ- আইন অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

সমপ্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ মোখলেছুর রহমান বাদল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গাজী মোঃ শাহ আলম। পুনর্মিলনী উদ্যাপন কমিটি ২০১০-এর আহ্বায়ক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নুরুল মোমেন, পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মুহম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর আজিজুর রহমান চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য এ্যাডভোকেট ড. এস.কে পাটোয়ারী, পুনর্মিলনী উদ্যাপন কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট মোঃ নুরনবী বুলবুল প্রমুখ।
০ নাঈম খান