যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা- হেরোইন ছিনতাই চেষ্টা

শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে প্রকাশ্য দিবালোকে হেরোইন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা ইসমাইল হোসেনকে স্থানীয় জনতা চাকুসহ আটক করে পুলিশে দিয়েছে।
সে গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এ নিয়ে গোদাগাড়ীতে উত্তেজনা বিরাজ করছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরম্নল ইসলাম বলেন, ইসমাইলকে ধারালো চাকুসহ জনতা পুলিশে সোপর্দ করেছে। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সম হয়েছে। এলাকাবাসী জানায়, যুবলীগ নেতা ইসমাইল একটি সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী চক্রের সদস্য। তার বিরম্নদ্ধে চাঁদা আদায় ও অস্ত্রের মুখে হেরোইন ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় থাকায় তার বিরম্নদ্ধে কেউ অভিযোগ দিতে সাহস পায় না।