Sunday, May 20, 2012
সংবাদমাধ্যম-বাংলাদেশে সাংবাদিকের স্বাধীনতা by মুহাম্মদ হাবিবুর রহমান
সংবাদমাধ্যম-বাংলাদেশে সাংবাদিকের স্বাধীনতা by মুহাম্মদ হাবিবুর রহমান
প্রেস-স্বাধীনতার মৌলিক আদর্শগুলো চিহ্নিত করে ১৯৯১ সালের ২৯ এপ্রিল থেকে ৩ মে আফ্রিকার নামিবিয়ার উইন্ডহোয়েক শহরে ইউনেসকো ও ইউএনডিপিআইয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সেমিনারে ডিক্লারেশন অব উইন্ডহোয়েক ঘোষণার মুসাবিদা হয়। ১৯৯৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে-কে বিশ্ব প্রেস-স্বাধীনতা দিবস হিসেবে এক ঘোষণা দেয়।
প্রেস-স্বাধীনতা কীভাবে লঙ্ঘিত বা বিঘ্নিত হচ্ছে এবং কোন কোন সাংবাদিক স্বীয় কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন বা কারাবরণ করেছেন, সেসব তথ্য জনগণকে জানানোও এ দিবস পালনের লক্ষ্য। এ দিনে প্রেস-স্বাধীনতা মূল্যায়ন, সরকারকে প্রেস-স্বাধীনতার প্রতি তার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়া, সাধারণ জনগণকে এ সম্বন্ধে সতর্কীকরণ এবং তাদের সচেতনতা বৃদ্ধি, প্রেস-স্বাধীনতার প্রাসঙ্গিক আলোচনার বিষয় ও পেশাগত নৈতিকতার কথা মিডিয়া-পেশাজীবীদের মধ্যে গভীরভাবে চিন্তা করা, পেশাগত কর্তব্য পালন করতে গিয়ে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণ করা এবং প্রেস-স্বাধীনতা নিয়ন্ত্রণ বা বিলুপ্ত করার প্রয়াসে যাঁরা শিকার হয়েছেন, তাঁদের সহায়তাদান হচ্ছে ওই দিবস পালনের কর্মসূচি।
দেশের শীর্ষস্থানীয় ১০টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যে দেখা যায়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে মোট ১৫৪টি, যেসব ঘটনার শিকার হয়েছেন ২৮৮ জন সাংবাদিক। এর মধ্যে ১০১ জন সাংবাদিকই নির্যাতিত হন সংবাদ প্রকাশের জের ধরে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হন ১১০ জন সাংবাদিক। পাশাপাশি সরকারি দলের কর্মকর্তা, কর্মচারী, ক্যাডার ও সন্ত্রাসীদের দ্বারা নির্যাতনের শিকার ৮৯ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোর হাতে প্রত্যক্ষ নির্যাতনের শিকার হয়েছেন ৪৭ জন সাংবাদিক।
গত বছর খুন হয়েছেন দুজন সাংবাদিক। এ বছরের গত চার মাসে মোট ৩২টি ঘটনায় নির্যাতনের শিকার হয়েছেন ৭৪ জন সাংবাদিক। নিজ বাসভবনে খুন হয়েছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
আজ সংবাদপত্র আমাদের সঙ্গে সঙ্গ দেয়। অনেকের কাছে তা নিত্যসঙ্গী। অনেকের কাছে নিত্য অবশ্যপাঠ্য। সংবাদপত্র আমাদের কৌতূহলনিরসন ও বিনোদনের উৎস। পৃথিবীকে আমাদের কাছে নিয়ে আসে, আমাদের বোধগম্য করে তোলে। সংবাদ পরিবেশন ছাড়াও সংবাদপত্র আজ নানা ধরনের উটকো সেবা দেওয়ার চেষ্টা করছে। আমাদের পারিবারিক জ্যোতিষ, চিকিৎসক, গৃহশিক্ষক, বাজারসরকার, ফ্যাশনের উপদেষ্টা এবং রেসিপির পরামর্শদাতা। বাংলাদেশের পত্রপত্রিকা বেশ কিছু সৎ উদ্যোগ গ্রহণ করেছে। দুস্থ ব্যক্তিকে সাহায্যদান, অসুস্থ ব্যক্তির জন্য সাহায্য কামনা, এসিডদগ্ধদের সহায়তাদান এবং পরিবেশ রক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছে। সমাজ ও সরকারের সহায়তায় নানা কাজ করছে আমাদের সংবাদপত্র। এখন রাজধানীর প্রেসক্লাব হচ্ছে এক অভিযোগ দাখিলের জায়গা এবং প্রতিকার প্রাপ্তির ভরসাস্থল। এর মধ্যে হুজুগে ভাগ যা-ই থাক, দেশের লোকে সংবাদপত্রকে কী চোখে দেখে এবং তার কাছ থেকে কী আশা করে, তার কিছু প্রতিফলন ঘটেছে।
কী, কেন, কখন, কীভাবে কোথায় আর কে—এসব রাজ্যের প্রশ্নের উত্তর মানুষ আজ খোঁজে সংবাদপত্রের পাতায়। প্রাত্যহিক আবশ্যিক পাঠের ক্ষেত্রে আজ সংবাদপত্র স্থান করে নিয়েছে। ইতিহাসের আঁচড়, লিখন ও প্রথম খসড়া আজ সংবাদপত্রের পাতায় বিধৃত। কেবল সংবাদপত্রের ওপর ভিত্তি করে ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু ইতিহাস লেখা হয়েছে। আমাদের দেশে ইতিহাসের মালমসলা যথাযথ সংরক্ষণ করা হয়নি। দেশে যত পত্রিকা প্রকাশিত হয়, সরকারি মহাফেজখানায় বা কয়েকটি মাত্র প্রতিষ্ঠানে তার স্থান সংকুলান হবে না। প্রেস ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সলাপরার্শ করে সংবাদপত্র সংরক্ষণের ব্যবস্থা নিতে পারে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সব সংবাদপত্রের স্থান না হওয়ার কথা। আঞ্চলিক পত্রপত্রিকা—যার মূল্য দিতে আমরা ইতস্তত করি—সংগ্রহ ও সংরক্ষণের জন্য নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর দায়িত্ব দেওয়া যেতে পারে। আপাতদৃষ্টিতে ‘ফালতু’ কাগজ সংগ্রহ করে পরে দেখা যাবে তারও একটা মূল্য রয়েছে। এভাবে আমাদের অতীত চেতনা পুষ্টি লাভ করবে। আমি ২০০২ সালের বিশ্ব প্রেস-স্বাধীনতা দিবসে যা বলেছিলাম, তার পুনরুক্তি করলাম।
আজ সংবাদপত্রের স্বাধীনতা বলতে অনেক সময় মালিকের স্বাধীনতা মনে হয়। তবে সেই স্বাধীনতা আপেক্ষিক ও সীমিত। কোনো সংবাদপত্রের মালিকের পক্ষে সহজে সাংবাদিকদের ছাঁটাই করা যায় না। পাঠকের কাছে গ্রহণযোগ্যতা না থাকলে একটি সংবাদপত্র বেশি দিন চলবে না। তথ্যাশ্রয়ী ও সত্যাশ্রয়ী সাংবাদিকের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। বলা বাহুল্য, হয়রানি থেকে তাঁকে কেউ সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না। সাংবাদিকদের ন্যায্য পাওনা গণ্ডা পেতে সারাক্ষণ তাঁদের উচ্চকিত থাকতে হয়।
সংবাদপত্র আজ এক বড় বিনিয়োগক্ষেত্র। এখানে কেনাবেচা হয়। টাকার খেলাও হয়। হুমকিতে অনেক সময় পাতা নড়ে। সাংবাদিকদের যেমন কর্তৃপক্ষ খুশি রাখতে চায়, তেমনি সাংবাদিকেরাও কর্তৃপক্ষের সঙ্গে একটা সুসম্পর্ক রক্ষা করতে চান। তেমন খাসলত হলে একটি সংবাদপত্র একেবারে আশ্রিত বা পোষ্য হতে পারে। সংবাদপত্র বিজ্ঞাপনদাতাদের ওপর কিছুটা নির্ভরশীল। সাধারণভাবে বিজ্ঞাপনদাতাদের মধ্যে সরকার একসময় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন ব্যক্তি-উদ্যোগের ব্যবসা-বাণিজ্যের মধ্যে বিজ্ঞাপনদাতার সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। যদি সংবাদপত্র মানসম্পন্ন না হয়, তবে সরকারের বিজ্ঞাপন-দাক্ষিণ্য পেয়ে তা টিকতে পারবে না, পাঠকেরও মন পাবে না।
এখনো সম্পাদক বা প্রকাশকের একটা সরকারি বা সামাজিক স্বীকৃতি ও সম্মান রয়েছে। এ সম্মানের আড়ালে তাঁরা কার কী স্বার্থ উদ্ধার করছেন, তা খুব কম পাঠকেরই জানার সুযোগ হয়। নব্বইয়ের পর থেকে এ দেশের জাতীয় ও ছাত্ররাজনীতির এক বিরাট অংশ সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের পঙ্কে নিমজ্জিত হয়েছে। আজ ঋণখেলাপি ও ভূমিদস্যুরা থেকে শুরু সামরিক-বেসামরিক নানা গোয়েন্দা সংস্থার অর্থ-সহায়তায় সংবাদপত্র প্রকাশনার অভিযোগ শোনা যায়। সংবাদপত্রে বিনিয়োগ বিত্তবানদের জন্য আজ এক আকর্ষণীয় মৃগয়া। সেই মৃগয়ার শিকারি অনেক সময় আশু প্রাপ্তি, চমক সৃষ্টি কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ছাপার অক্ষরে কিছু প্রকাশ করতে দ্বিধা করে না।
পুলিশ বিভাগ বা বিচার বিভাগের মতো যেসব জাতীয় প্রতিষ্ঠানের স্বরূপ যেভাবে উন্মোচিত হয়েছে, তার পেছনে স্বাধীন সংবাদপত্রের অবদান অনেকখানি। বিচারকালে বা তদন্তকালে যেসব তথ্য বেরিয়ে আসে, বলা বাহুল্য, তা আদালতে চূড়ান্ত রায়ের আগেই আলোচিত হওয়া বাঞ্ছনীয় নয়। আজকাল অপরাধ তদন্তকালীন বিষয়ে কৌতূহলী ও অনুসন্ধানী সাংবাদিকতা বৃদ্ধি পেয়েছে। এসব সংবাদে মনের মাধুরী বা বিষ মেশানোর পর লেখা হয়। শেষ পঙিক্ততে বা পাদটীকায় বলা হয়, এ ব্যাপারে তদন্তকারীকে একাধিকবার টেলিফোন করেও সত্যতা যাচাই করা সম্ভব হলো না।
সংবাদমাধ্যমে পক্ষপাতবিহীন ঘটনার বর্ণনাই বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠার সংজ্ঞা দেওয়া মুশকিল। যাঁরা সব সময় গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ হওয়ার পরামর্শ দেন, তাঁরা নিজেরা অনেক সময় বস্তুনিষ্ঠ থাকেন না। সংবাদমাধ্যম সবার কাছ থেকে নসিহত পেয়ে থাকে। ক্ষমতাসীনদের কাছ থেকে শুধু বস্তুনিষ্ঠতার পরামর্শ নয়, দায়িত্বশীল সাংবাদিকতারও নসিহত পেয়ে থাকে। আবার ক্ষমতালিপ্সু ও ক্ষমতাচ্যুতদের কাছ থেকে ‘সাহসী সাংবাদিকতার’ আহ্বানে ডাক আসে। তথ্য অধিকার আইন পাস হয়েছে। তা কার্যকর ও ফলপ্রসূ হতে সময় লাগবে। আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো বর্ণিত আছে। এসব ব্যাপারে বিচার বিভাগের নির্দেশনার চেয়ে সংবাদমাধ্যমের তদারকি অনেক বেশি ফলপ্রসূ হতে পারে এবং হচ্ছে। কোনো নির্বাচিত সরকারের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নীতিমালা ও কর্মসূচিগুলো গণতান্ত্রিক সমানাধিকার নিশ্চিত করার সঙ্গে সংগতিপরায়ণ কি না, গণতান্ত্রিক সাংবাদিকতার কর্তব্য হলো তা বৃহত্তর জনগোষ্ঠীর সামনে তুলে ধরা।
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর কিছুদিন আগে প্রেস কমপ্লেন্টস কমিশনের চেয়ারম্যান লর্ড ওয়েকহ্যাম যেখানে ব্যক্তিগোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে, তেমন সাতটি প্রশ্ন বিবেচনা করার জন্য সম্পাদকদের অনুরোধ করেন। অপরাধ উদ্ঘাটন, জনস্বাস্থ্য সংরক্ষণ, জনগণকে বিভ্রান্ত না রেখে তাদের বরং অবহিত রাখার জনস্বার্থে, না নিছক জনসাধারণের কৌতূহল মেটানোর জন্য বিতর্কিত ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে? যদি জনস্বার্থ নিহিত থাকে, তবে এমন অন্য কোনো বিকল্প প্রকাশভঙ্গি রয়েছে কি না, যে ক্ষেত্রে গোপনীয়তার লঙ্ঘন সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়? সংবাদকাহিনির অংশ হিসেবে চোরাগোপ্তাভাবে তোলা এমন ফটো ব্যবহার কি করা হচ্ছে, যা গোপনীয়তার হানি করে এবং তা কি কেবলই কাহিনির সচিত্র অলংকরণের জন্য, না জনস্বার্থে তা সরাসরি প্রকাশ করা প্রয়োজন ছিল? যদি কাহিনিটির সঙ্গে কোনো জনস্বার্থ সংশ্লিষ্ট থাকে, তবে অন্য কোনোভাবে তা প্রকাশ করা যায় কি না, যার ফলে যার গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে তার নিরপরাধ এবং অসহায় আত্মীয়স্বজন, বিশেষ করে তার সন্তানাদির ওপর, সবচেয়ে কম বিরূপ প্রভাব পড়বে? জনসমক্ষে বিচরণ করেন বা জনগণের সঙ্গে সম্পৃক্ত এমন একজন জননায়কের সম্পর্কে কোনো কাহিনি প্রকাশ করতে গিয়ে কী বিবেচনা করা হয়েছে যে ব্যাপারটি অত্যন্ত অপরোক্ষ ও অনিকট এবং তা প্রকাশ করার ব্যাপারে কোনো জনস্বার্থ নিহিত নেই? একজন জননায়কের পুরোনো বক্তব্য বা কর্মের সঙ্গে তাঁর বর্তমান জীবনের তুলনা করতে গিয়ে কী বিবেচনা করা হয়েছে যে সেই তুলনা ন্যায্য এবং পূর্বতন বক্তব্য বা কর্ম এমনই ইদানীন্তন যে জনস্বার্থে সে সম্পর্কে কাহিনি প্রকাশ করা যায়? একজনের ব্যক্তিগত জীবনের সম্পর্কে আগে যেখানে জনস্বার্থ নিহিত ছিল, সে সম্পর্কে পরে কোনো কাহিনি প্রকাশ করার আগে উপরোক্ত প্রশ্নগুলো নতুন করে বিবেচনা করা হয়েছে কি যে তেমন কোনো জনস্বার্থের অজুহাত আর বিদ্যমান নেই? গভীর বিবেচনা করে প্রশ্নগুলো করা হয়েছে। গরম গরম সংবাদ পরিবেশনে তা খেয়ালে থাকলে সবার জন্যই সে হবে মঙ্গলকর।
আমাদের দেশের যোগাযোগমাধ্যম এক উচ্চাবচ বাধাবিপত্তির মধ্য দিয়ে কাল অতিবাহিত করে আসছে। ১৯৭৫সালে সংবাদপত্রের সংখ্যা নিদারুণভাবে সীমিত করা হয়। অনেক সময় সম্পাদকদের সেলফসেন্সর বা আত্মদমনের জন্যও সমস্যার সৃষ্টি হয়। পঞ্চাশের গোড়ার দিকে একটি ইংরেজি দৈনিকের প্রকাশনা বন্ধ করা হলে আমি একটি শীর্ষস্থানীয় বাংলা দৈনিকে আমার মন্তব্য চিঠির আকারে পাঠিয়েছিলাম। চিঠিটি ছাপানো হয়নি। সত্তর দশকের গোড়ার দিকে মুক্তিযুদ্ধের সময় শত্রুর সঙ্গে যোগসাজশের জন্য যখন ৪০ হাজার মামলা রুজু করা হয় তখন একটি ইংরেজি চিঠিতে মন্তব্য করি যে এমন করলে বিচারব্যবস্থার সব প্রণালি বন্ধ হয়ে যাবে এবং সরকারকে সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। দেশের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে চিঠিটা ছাপানো হয়নি। ১৯৮১ সালে নির্বাচিত রাষ্ট্রপতির বক্তব্য ‘সৈনিকেরা ব্যারাকে ফিরে যাবে’ একটি বিদেশি সাপ্তাহিক, মার্কিন মুলুকের নিউজউইক-এ কেবল প্রকাশিত হয়। ঢাকার প্রধান প্রধান দৈনিক সংবাদপত্র তখন সেনাবাহিনীপ্রধানের সেনানিবাস থেকে সেনানিবাসে দৌড়ঝাঁপের কথা বেশ বড় করে ছাপায়। দেশের অসামরিক শাসনব্যবস্থায় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে তার মতকে বিশেষভাবে আলোকিত করা হয়। এ কথাগুলো আমি ১৯৯৮ সালের ২৬ আগস্ট বলেছিলাম একটি সংবাদ এজেন্সির ১০ বছরপূর্তি উপলক্ষে।
দেশের অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের মতোই সাংবাদিকেরা প্রধানত দুই শিবিরে বিভক্ত। কয়েক বছর আগে সাংবাদিকদের মধ্যকার অন্তর্দ্বন্দ্বের কথা বলতে গিয়ে বড় দুঃখে টিপু সুলতান বলেন, ‘আমি আহত হওয়ার পর সাংবাদিকদের দুই ইউনিয়ন এক হয়ে যৌথ বিবৃতি দিতে ২১ দিন সময় লেগেছিল। আর হারুন অর রশিদ মারা যাওয়ার পরদিন বিবৃতি এসেছে। তবে পৃথক পৃথক বিবৃতি। .....সাংবাদিক ইউনিয়নগুলোর ঐক্যবদ্ধ কোনো কর্মসূচি কিংবা যৌথ কোনো বিবৃতি আজও চোখে পড়েনি। সাংবাদিকদের বিভক্তির সুযোগ নিচ্ছে রাজনৈতিক ও সামাজিক দুর্বৃত্তরা। নিরাপত্তার অভাবে রুদ্ধ হয়ে যাচ্ছে মুক্ত সাংবাদিকতার দ্বার। .... আর সুবিচার পাওয়ার ব্যাপারে অন্তত সাংবাদিকদের দুই ইউনিয়ন এক হবে এ ব্যাপারে আশাবাদী হয়ে বেঁচে থাকতে চাই।’
কাক নির্যাতিত হলে সহকর্মী কাকেরা তার সমর্থনে চিৎকার করে। সাংবাদিক নির্যাতিত হলে তাঁর স্বীয় গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে অনেক সময় কাকসদৃশ ব্যবহার পাওয়া যায় না। মানুষ সাংবাদিকের নানা টানাপোড়েন রয়েছে। সে নিয়ে দুঃখ বা মাতম না করে নির্যাতিতের পক্ষে দাঁড়ানোই আমি শ্রেয়স্কর মনে করি।
অবস্থাদৃষ্টে কি মনে হয় অবস্থার কিছু উন্নতি হয়েছে? সাংবাদিক দম্পতি সাগর ও রুনির হত্যাকারীদের বিরুদ্ধে বিচারের দাবিতে গোষ্ঠীনির্বিশেষে সব সাংবাদিক একযোগে সম্মিলিতভাবে কর্মসূচি নিতে পারছেন।
পশ্চিমা জগতে বহু বছরের পুরোনো বনেদি সংবাদপত্রকে ব্যয়ভার বহন করতে না পেরে দেউলিয়া হয়ে পাট গুটাতে হচ্ছে। বাংলাদেশের সংবাদপত্র দেখে মনে হচ্ছে, আর্থিকভাবে তা এখনো সহিসালামতে আছে।
একদিক থেকে বাংলাদেশ অনুসন্ধানী ও অন্তর্ভেদী রিপোর্টারের জন্য এক স্বর্গরাজ্য। আইন-অপরাধ—তদন্তের জগতে, কর-শুল্ক খাতে, নতুন প্রযুক্তির ব্যবহার-অপব্যবহারে এবং সমাজের অন্যান্য ক্ষেত্রে যেসব অনিয়ম ও দুর্নীতি এবং বাজিকরদের তেলেসমাতি সংঘটিত হচ্ছে তা অবিশ্বাস্য রকমভাবে চাঞ্চল্যকর ও রোমহর্ষক। বাঁধাধরা তদন্তে এসব অনিয়মের উদ্ঘাটন করে শাসন বা বিচার করা কঠিন ব্যাপার। সাংবাদিকেরা ক্বচিৎ সংবাদজগতের অপসংস্কৃতি, অশুভ প্রভাব, হুমকিধমকি, অপ-অর্জন বা দুর্নীতি সম্পর্কে লিখে থাকেন। হিমবাহের শীর্ষ দেশের কিছু কথা মাঝেমধ্যে প্রকাশ পায়। বেশির ভাগই তো অতল অন্ধকারে। আমরা কী এতই হতভাগা যে এক অস্বচ্ছ তমসাচ্ছন্ন এবং প্রতিকারহীন অবস্থাকে নিয়তি হিসেবে আমাদের মেনেই নিতে হবে?
১৯ মে ‘যাত্রী’, ‘বিসিডিজেসি’, ‘বিএনএনআরসি’ ও ‘ইউনেসকো’ আয়োজিত অনুষ্ঠানে পঠিত।
মুহাম্মদ হাবিবুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। সাবেক প্রধান বিচারপতি।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1447)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 20
(109)
- জেনেভায় পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারঃ বিচারবহির্ভূত...
- পার্বত্য চট্টগ্রাম নিয়ে কী ঘটছে?- দেশি-বিদেশি ষড়যন...
- তুয়ারেগ, আফ্রিকার নীল মানুষ by কাজী জহিরুল ইসলাম
- এই নগরীর রাজনীতি by রেজোয়ান সিদ্দিকী
- কুমড়ার পেটে গঞ্জিকা by হাসান হাফিজ
- মানুষের মুখ-চান মিয়া বদলে দিতে চান by রমেশ কুমার
- ১৬তম সার্ক সম্মেলন-সার্কের কাঠামোগত সংস্কার দরকার ...
- অভিমত ভিন্নমত
- নেপাল-সংকটের সন্ধিক্ষণে by জেড ব্র্যান্ডট
- এখন বিচার্য, কোন ‘হায়দার’ আসল হায়দার-পুলিশের কাজ প...
- দুর্নীতি দমন প্রহসনে পরিণত হবে-দুদক আইন সংশোধন
- স্মরণ-গ্রীষ্মের প্রতীক্ষায় by আজিজুস সামাদ আজাদ
- নদীশাসন-‘ও নদী রে, তোর বুঝি কোনো ব্যথার দোসর নাই’ ...
- বন্য প্রাণী-বাঘের গ্রামে ঢোকা ঠেকানোর এখনই সময় by ...
- গদ্যকার্টুন-বাংলাদেশকে কে ডোবাবে? by আনিসুল হক
- সহজিয়া কড়চা-পয়লা বৈশাখে একটি মনোরম সন্ধ্যা by সৈয়দ...
- ছাত্ররাজনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে-দুর্বিনীত ছাত...
- নাগরিক সমাজ এগিয়ে আসুন-‘বিচার বিভাগ কাচের ঘরে’
- চারদিক-লেমিনেটিং করা একটি চিঠি by সুজন হাজারী
- পাকিস্তান-সাংবিধানিক সংস্কারের শক্তি ও বিপদ by আসম...
- প্রতিষ্ঠাবার্ষিকী-ছাত্র ইউনিয়নের অনন্য গৌরবগাথা by...
- ডিজিটাল বাংলাদেশ-প্রকৃত দিনবদলের সংস্কৃতি চাই by ম...
- কালের পুরাণ-ভোলা নিয়ে জল ঘোলা by সোহরাব হাসান
- কোনোভাবেই খাদ্যশস্য পচতে দেওয়া যাবে না-হিমাগারে আল...
- সরকারপক্ষের আরও সংযত হওয়া উচিত ছিল-ভোলায় উপনির্বাচন
- গন্তব্য ঢাকা-পরাধীন পাঁজরে মুক্তির স্বপ্ন by সিদরা...
- ছাত্ররাজনীতি-দুই সুপ্রিম কোর্টের রায় ও পাঁচ শিক্ষা...
- রবীন্দ্রজন্মোৎসব-রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার...
- অপরাধ ও বিচার-অপরাধী আর কেউ নয়, আমি by মুস্তাফা জা...
- বিশেষ সাক্ষাৎকার-মধ্যবিত্ত সামান্য ত্যাগ করলে দেশট...
- বিরোধীদের সইতে হবে, কর্মীদের সামলাতে হবে-রাজনীতিতে...
- সরকারকে কূটনৈতিক উদ্যোগ বাড়াতে হবে-মধ্যপ্রাচ্যের শ...
- আবার আমি জ্বলে উঠবোঃ তিন্নি
- পবিত্র কোরআনের আলো-তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- পদ্মা সেতুতে বরাদ্দ রেখে নতুন এডিপি অনুমোদন
- আলোচনা সভায় বিচারপতি হাবিবুর রহমান-সাংবাদিকদের বিভ...
- তরুণীদের হূদয় ভাঙলেন জাকারবার্গ
- চ্যাম্পিয়নস লিগ সেই চেলসিরই
- সাকার বিরুদ্ধে আনিসুজ্জামানকে জেরা শেষ
- প্রশিকা কার্যালয় দখল করলেন কাজী ফারুক!
- অনশনে খালেদা জিয়া
- পর্যটন-এই শিল্পকে হরতালের আওতামুক্ত রাখুন by তৌফিক...
- সংবাদমাধ্যম-বাংলাদেশে সাংবাদিকের স্বাধীনতা by মুহা...
- ঘটনাটির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি-ইলিয়াস আলীর বাসায় ...
- জনপ্রতিনিধিদের জবাবদিহির নমুনা!-গফরগাঁওয়ে সাংসদের ...
- চারদিক-আরেক ফাল্গুনের কথা by অমর সাহা
- এই দিনে-রক্তে ভিজেছিল খাপড়া ওয়ার্ড by অনিরুদ্ধ দাশ
- ভিন্নমত-বিডিআরে বেসামরিক প্রশাসন by এ এম এম শওকত আলী
- প্রতিক্রিয়া-সন্ত্রাসের মারেফতি তত্ত্ব: চোখের আড়ে ল...
- মানবতা-আইলা-দুর্গতদের পুনর্বাসন: প্রধানমন্ত্রীর সফ...
- সময়চিত্র-পীর: বাহিনী ও কাহিনি by আসিফ নজরুল
- অনিয়মের জন্য ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই-প্রিমিয়ার ব...
- সরকার-নির্ধারিত ক্রয়মূল্য কি কৃষকবান্ধব?-ধান কাটা ...
- আয়োজন
- টুকিটাকি-এবার বিদ্যুৎ উৎপাদন করবে ভাইরাস
- লিন্ডাও নোবেল সম্মেলনে বাংলাদেশের পাঁচ গবেষক by জা...
- সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী by আসাদুজ্জা...
- বাঙালি বিজ্ঞানী-অমল কুমার রায়চৌধুরী by অভীক রায়
- বিলীন হচ্ছে নদী
- মানুষ কী চায়-ভেবে দেখার সময় এখনই
- চরাচর-বাঙালির চন্দ্রাবতী বিশ্বজনের হোক by মো. আবুল...
- পবিত্র কোরআনের আলো-মুনাফিকরা বিপদে পড়লেই রাসুল (সা...
- সদরে অন্দরে-'ওস্তাদের কদর' মুখে নয় কাজেও দেখতে চাই...
- মনের কোণে হীরে-মুক্তো-নগরীতে উচ্চবিত্তের উত্তরমুখী...
- সংস্কৃতি সংবাদ-‘শুদ্ধভাবে কথা বলাটা বড় গুণ’
- নাচের মানুষ-প্রমার নৃত্যে জীবনের ছন্দ by এমিলিয়া খানম
- চিড়িয়াখানায় পানি নেই-ছোট খাঁচায় প্রাণ যায় by মিঠুন...
- বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের রিরুদ্ধে মামলা-কেউ ...
- পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস-আবারও মৃত্যুর জন্য অপেক্ষা...
- অভিযোগ-এক শিক্ষক-পরিবারকে হয়রানি
- শ্বশুরের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানার মামলা by তানজিম...
- শিশুর জন্ম নিবন্ধন যেভাবে করবেন by নাঈমা আমিন
- জুভেন্টাস-পুনর্জন্ম by খলিলুর রহমান
- বরুসিয়া ডর্টমুন্ড-এবারও সেরা by সোলায়মান পলাশ
- ম্যানচেস্টার সিটি-নতুন দিন by রাজীব হাসান
- রিয়াল মাদ্রিদ-ফিরে আসা by আরিফুল ইসলাম
- ক্ষতি ভয়ংকর-খুলুসহ চারজন জেলে
- ইয়াবা পাচারে এ কী কৌশল! by এস এম রানা
- বাড়ছে সংসার ভাঙা রোগ by তৌফিক মারুফ
- ছয় পরিবারের পাশে বসুন্ধরা গ্রুপ-অর্থসহায়তার চেক হস...
- জীবনযাত্রার ব্যয় কমানোর উপায়-৬-শিক্ষায় সাফল্য কিনত...
- খালেদার নেতৃত্বে গণ-অনশন আজ মহানগর নাট্যমঞ্চে
- হরতালের বিকল্প খোঁজার তাগিদ by পার্থ প্রতীম ভট্টাচ...
- বাংলার মেয়ের এভারেস্ট বিজয়
- অমানবিক-দৃষ্টান্তমূলক শাস্তি হোক জিসান হত্যাকারীর
- ইয়াবার চালান আটক-উৎস সন্ধান করে কঠোর ব্যবস্থা নিন
- পবিত্র কোরআনের আলো-এই মহাবিশ্ব এবং মানবজীবনের সব ক...
- সারা বাংলাদেশই দুই শিবিরে বিভক্ত by মুহাম্মদ হাবিব...
- চরাচর-ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা by হাকিম বাবুল
- ভিসির পদত্যাগ এবং নতুন ভিসি নিয়োগ by এ কে এম শাহনা...
- বৃত্তের ভেতরে বৃত্ত-জনশক্তি রপ্তানি : মালয়েশিয়ায় প...
- হরতাল কি গণতান্ত্রিক অধিকার by এ এম এম শওকত আলী
- এক মলাটে ইজতেমা প্রকাশনা
- শোষণমুক্ত সমাজ ও কবি নজরুল by গাউসুর রহমান
- ইসলামে পরামর্শের গুরুত্ব by মুফতি এনায়েতুল্লাহ
- নির্বাচনী খাওয়া-দাওয়া by জাহিরুল ইসলাম
- ফিদা হুসেনের অশেষ জীবন by সুভাষ সাহা
- শিক্ষা-সম্মান কোর্স চালুর আড়ালে অসম্মানের চিত্র by...
- ধর নির্ভয় গান-ওরে সাবধানী পথিক, বারেক পথ ভোল by আল...
- সমুদ্রসৈকত রক্ষায় হাইকোর্ট-প্রশাসনের দায়িত্বশীলতা ...
- বিরোধী দলের বাজেট প্রস্তাবনা-সংসদে এসেও বলুন
- হিলারির সফর-পরামর্শ বন্ধু না প্রভুর? by ইসমাইল হোসেন
- জ্ঞানভিত্তিক কর্মজগতেই সমাধান by সঞ্জয় সরকার
- সফট টার্গেট by সুভাষ সাহা
- রোহিঙ্গা শরণার্থী-মিয়ানমারে আদমশুমারি ও বাংলাদেশের...
- রাজনীতি-প্লিজ বলুন, সেই পথ কী by মাহমুদুর রহমান মা...
- আদালতের আদেশ পেঁৗছাতে বিলম্ব-নিছক গাফিলতি, নাকি দু...
- ইয়াবা পাচার-মারণ নেশা থেকে বাঁচান
-
▼
May 20
(109)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment