যাসনে তোরা by মাকিদ হায়দার

খুঁজি তাহারে পুঁজি বাজারে
বলি তাহারে বলি কাহারে?
ওই বাজারে যাসনে তোরা—


যায় হারিয়ে পয়সা টাকা
চোখেরই জল যায় না রাখা
আপন মনে বলি কাকারে
যাসনে তোরা পুঁজি বাজারে।

রাজার লোকে সব খেয়েছে
খাবে এবার সব প্রজারে
যাসনে তোরা পুঁজি বাজারে।