Thursday, January 10, 2013
হোসে মার্তি অশানত্ম কাগজের সমুদ্র by মামুন রশীদ
হোসে মার্তি অশানত্ম কাগজের সমুদ্র by মামুন রশীদ
ইউরোপ থেকে সমুদ্রপথে ক্রমাগত দৰিণে না গিয়ে যদি উত্তরে যাওয়া যায়, তাহলেও কি ভারতবর্ষে পেঁৗছানো সম্ভব? এ প্রশ্নের উত্তর জানা যতটা না জরম্নরী, তারচেয়ে সাম্রাজ্যবাদের থাবা বাড়ানো আরও বেশি জরম্নরী ছিল। আফ্রিকা, আফ্রিকা ছাড়িয়ে আরও নতুন, পৃথিবীর আরও নতুন নতুন প্রানত্মে শাসন এবং শোষণের ছড়ি ঘোরানোর প্রয়োজন ছিল আরও বেশি।
ইউরোপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ, প্রভুত্বের দাম্ভিকতা, নতুন ভূমি, সোনা, হীরা, মুক্তা, নতুন সম্পদ আহরণের প্রশ্ন ছিল অনেক বেশি জরম্নরী। তাই নতুন দেশ আবিষ্কার নয়, বরং সহজে দ্রম্নত ভারতবর্ষে পেঁৗছানোর পথ খুঁজতে বেরিয়েছিলেন ক্রিস্টোফার কলম্বাস। স্পেনের রানী ইসাবেলার সহযোগিতায় ১৪৯২ সালে তিনটি জাহাজ আটলান্টিকের বুকে ভাসে। উত্তাল আটলান্টিকের ঝড়, ঝঞ্ঝা, ঢেউ পার হয়ে প্রশানত্ম মহাসাগর পেরিয়ে দুই মাসেরও বেশি সময় পর জাহাজ স্থলভূমির দেখা পায়। কলম্বাস ভুল বুঝেছিলেন, ভেবেছিলেন তিনি ভারতবর্ষের কোন অনাবিষ্কৃত অংশে এসেছেন। ষোলো শ'র বেশি দ্বীপের সমষ্টি এই দ্বীপদেশটি আবিষ্কৃত হলো ১৪৯২ সালের ৩ আগস্ট, যা আজকের কিউবা। নৃশংস সাম্রাজ্যবাদ স্পেন নতুন ভূখ-ে নিজেদের পূর্ণ মনোযোগ দিল। সেই পূর্ণতা এলো ১৫১০ সালে। নিরীহ কিউবানদের কান্না, নির্যাতন, রক্ত, দুঃখ, হতাশা, নিপীড়ন আর অত্যাচারের মাধ্যমে শেষ হলো স্পেনের কিউবা বিজয় অভিযান। স্পেনীশদের নির্মম অত্যাচারে হারিয়ে যেতে থাকল ক্রিস্টোফার কলম্বাস কথিত রেড ইন্ডিয়ানরা। শুধু জমি নয়, জমির প্রয়োজনে স্থানীয় অধিবাসীরা বন্দুকের মুখে, নির্যাতনে, অত্যাচারে দাস হিসেবেও ব্যবহৃত হতে থাকল। তাদের অত্যাচার ছিল নির্মম। কলম্বাস যখন এই ভূখ-ে আসেন তখন জনসংখ্যা ছিল প্রায় দু'লাখ। সময়টা ১৪৯২। মাত্র পঁয়তালিস্নশ বছর পর দ্বীপদেশটির জনসংখ্যা দাঁড়ায় পাঁচ হাজারে।সাম্রাজ্যবাদী শোষণের বিরম্নদ্ধে প্রতিবাদ গড়ে উঠতে অনেক সময় পেরিয়ে যায়। প্রায় তিন শ' বছর। ১৮২০ থেকে ১৮৯৮ পর্যনত্ম পুরো সময়টাতেই কিউবার স্বাধীনতা সংগ্রাম কখনও ধীর গতিতে আবার কখনও খুব তীব্রভাবে সংঘটিত হয়। ইতোমধ্যে স্পেনের রাজা সপ্তম ফার্দিনান্দের মৃতু্যতে কিউবার শাসকরা আরও অত্যাচারী শাসন ব্যবস্থা চাপিয়ে দেয় এই জনগোষ্ঠীর ওপর। তাদের অত্যাচারে হাজার হাজার বিপস্নবী মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য হন। সেখান থেকেই তারা গড়ে তোলেন বিপস্নবী দল।
কিউবার ইতিহাসে ১৮৬৮ বছরটি খুবই গুরম্নত্বপূর্ণ। এ বছর শুরম্ন হয় গৃহযুদ্ধ। থামে ১৮৭৮-এ। অসফল এক যুদ্ধ। তবু কিউবায় স্পেনীয় শাসনের বিরম্নদ্ধে প্রথম গৃহযুদ্ধ। এ সময় স্পেন-আফ্রিকাসহ বিভিন্ন জায়গায় তার উপনিবেশ হারাতে শুরম্ন করেছে। শেষ সম্বল এই একটি মাত্র উপনিবেশ রৰা করতে স্পেনও সর্বশক্তি নিয়োগ করে। যুদ্ধের শুরম্ন ১৮৬৮ সালের ১০ অক্টোবর। কিউবার দাস মালিক লা দেমাজাগুয়াতে কারলোস ম্যানুয়েল ডি সিসিপেডেসের ঐতিহাসিক 'গ্রিডো ডি ইয়ারা' ঘোষণার মাধ্যমে এ যুদ্ধের শুরম্ন।
দশ বছরের যুদ্ধ শেষে স্পেন তার নীতিতে কিছু পরিবর্তন আনে। দাসপ্রথা বদল করে। এ সময় কিউবার অর্থনীতিও দুর্বল হয়ে পড়ে। রাজনীতির মঞ্চে দেখা দেন কার্লোস মানুয়েল দে সেসপেদেস ও আগিলেরার মতো জাতীয়তাবাদী নেতা। তাঁরা কিউবার স্বাধীনতার জন্য গেরিলাযুদ্ধের নেতৃত্ব দেন, যা স্পেনের ঔপনিবেশিকতার ভীত কাঁপিয়ে দেয়। স্বাধীনতা তখন শুধু সময়েরব্যাপার। এর মাঝে কিউবার অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, কবি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও চিনত্মানায়ক হোসে মার্তি যুদ্ধৰেত্রে প্রাণ হারান। তাঁর মৃতু্যতে কিউবার স্বাধীনতার সংগ্রাম শেষ হয়ে যায়নি, বরং এই কিংবদনত্মি বীরের মৃতু্যতে পুরো কিউবায় বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। জেগে ওঠে কিউবার মানুষ। পুরো কিউবা।
জন্ম, শৈশব এবং প্রথম যৌবন
হোসে মার্তি_ মুক্তিযোদ্ধা এবং কবি। মুক্ত কিউবায় তিনি কখনই ছিলেন না। তবুও তিনি কিউবানদের জাতীয় বীর। জন্ম ১৮৫৩ সালের ২৮ জানুয়ারি, কিউবায়। শরীরে খাঁটি স্পেনীশ রক্ত। বাবা মারিয়ানো মার্তি নাভারো। স্পেনীশ সেনাবাহিনীর কর্নেল। মা, লিওনার পেরেজ ক্যাবরেরা। মারিয়োনো মার্তি এবং লিওনার পেরেজ দম্পত্তি পরিবারে ছেলে হোসে মার্তি ছাড়াও ছিল সাত মেয়ে। হোসে মার্তি যখন খুবই ছোট সে সময় তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাই তাদের পুরো পরিবার কিউবা থেকে ফিরে যায় স্পেনে। সে যাওয়া বেশি দিনের জন্য ছিল না। দু'বছরের মাথাতেই তারা কিউবায় ফিরে আসেন। মেধাবী হোসে মার্তি ছেলেবেলাতেই সবার দৃষ্টি আকর্ষণ করেন। শিল্পকর্মের মাধ্যমে টিনএজেই সবার মনোযোগ নিজের দিকে টেনে নেবার ৰমতা দেখান। সহপাঠী এবং পরিচিত মহলে তার নাম ছড়িয়ে পড়তে শুরম্ন করে। তবে তিনি সহসাই লৰ্য করেন, এভাবে নয়, আরও একটু ভিন্নভাবে নিজেকে মেলে ধরা যায়। নিজের কথা বলা যায়। শিল্পের আরও একটি মাধ্যম আছে, যা তিনি এ সময়েই লৰ্য করেন। সে মাধ্যমে লেখালেখি। মাত্র ষোলো বছর বয়সেই তিনি সংবাদপত্রের সম্পাদকীয় লিখতে শুরম্ন করেন। তার কবিতাও প্রকাশিত হতে থাকে।
জেল এবং মুক্তি
১৮৬৯ সালে প্রথম স্পেন সরকারের তোপের মুখে পড়েন। এ সময় নিজের লেখার জন্য ভয়াবহ সমস্যায় পড়েন হোসে। দশ বছরের যুদ্ধ হিসেবে পরিচিত এ সময়ে কিউবা থেকে স্পেনিশদের তাড়ানোর উদ্যোগ নেয়া হয়। স্পেনিশ সাম্রাজ্যের শৃঙ্খল থেকে মুক্তির জন্য এ যুদ্ধে পুরোপুরি জড়িয়ে পড়ে কিউবা। কিউবার স্বাধীনতাপাগল মানুষের তীব্র বিরোধিতার মুখে পড়ে স্পেনিশ শাসকগোষ্ঠী। এ সময় স্পেনীশদের কাছ থেকে স্বাধীনতা প্রাপ্তি, স্থানীয় ভূমি মালিকদের সঙ্গে বিরোধ এবং কিউবান দাসদের মুক্তি আন্দোলন একসঙ্গে পরিচালিত হতে থাকে। তরম্নণ হোসে মার্তি বিপস্নবীদের সমর্থন যোগান। হোসে সচেতনভাবেই বিপস্নবীদের পৰে কলম ধরেন। স্পেনীয় ঔপনিবেশিক শাসনে পুুরো কিউবা তখন অন্যায় ও অবিচারে ভরা। প্রতিদিন অত্যাচারের মাত্রা বাড়ছে। সেই অত্যাচারের প্রতিবাদ করেন হোসে মার্তি। ফলে স্বাভাবিকভাবেই শাসকের রক্তচৰু বিরূপ হয়ে ওঠে তাঁর প্রতি। রাজনৈতিক প্রতারণার দায়ে বন্দী হন হোসে। মাত্র ষোলো বছর বয়স তখন হোসের। কিন্তু তাতে কি, তিনি যে স্পেনীশ শাসকের জন্য ভবিষ্যতে হুমকি হয়ে উঠবেন না, তা কে বলতে পারে? তাই ভাবনাচিনত্মা করেই শাসকদল হোসে মার্তিকে ছয় বছরের সশ্রম কারাদ- প্রদান করে। জেলখানায় হোসের জন্য অপেৰা করছিল কঠিন সময়। তাকে পাথড় ভাঙ্গার কাজ দেয়া হয়। সেই সঙ্গে আরও বিভিন্ন রকম কষ্টকর, যন্ত্রণাদায়ক কাজ। আর পায়ে ও কোমরে বেঁড়ি তো ছিলই। পরিশ্রম এবং নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন হোসে মার্তি। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, কারাকতর্ৃপৰ তাকে মাত্র এক বছরের মাথায় মুক্তি দিতে বাধ্য হয়। তবে সে মুক্তি তাকে কিউবায় থাকা নিশ্চিত করেনি। কিউবায় তাকে রাখা নিরাপদ মনে করেনি স্পেন কতর্ৃপৰ। তাই হোসে মার্তিকে স্পেনে পাঠিয়ে দেয়া হয়।
স্পেনে মার্তি আইন বিষয়ে পড়ালেখা করেন। এ সময়ে তিনি আইনশাস্ত্রে ডিগ্রী আর্জনের পাশাপাশি মানুষের অধিকার আদায়ের বিষয়ে গুরম্নত্ব দেন। সঙ্গে কিউবার বিভিন্ন বিষয়ে নিজের লেখালেখি অব্যাহত রাখেন। এ সময়ে তার পায়েও দু'বার অস্ত্রোপচার করার প্রয়োজন হয়। কিউবার জেলে থাকার সময় তার শরীরের ওপর যে অত্যাচার হয়েছিল তার প্রভাবেই এ অস্ত্রোপচার। তিনি অবাল্যের বন্ধু ফারমিন ভারলেজ ডোমিনিগুয়েজের সঙ্গে ফ্রান্স ভ্রমণ করেন। ডোমিনিগুয়েজ কিউবার স্বাধীনতা আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেন। এর পর ১৮৭৫-এ হোসে মার্তি মেক্সিকো পেঁৗছেন।
মেক্সিকো এবং গুয়াতেমালা
মেক্সিকোতে এসে তিনি বাবা-মায়ের দেখা পান। মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ পাঁচ বছর পর। এখানে তিনি প্রচুর লিখতে শুরম্ন করেন। লিখে নিজেকে প্রকাশ করা এবং নিজের দায়িত্ব নেবার মতো ৰমতা অর্জন করেন। কবিতা, অনুবাদ এবং পত্রিকায় কলাম লেখায় নিজেকে ব্যসত্ম রাখেন হোসে মার্তি। তিনি একটি নাটকও রচনা করেন। ুঢ়ধু ষড়াব নধপশ রিঃয ষড়াব.চ্ ভালবাসার মূল্য ভালবাসাতেই নামের নাটকটি মেক্সিকোর প্রধান থিয়েটারে অভিনীত হয়। ১৮৭৭ সালে ছদ্মনাম নিয়ে মার্তি আবার কিউবায় ফিরে আসেন। কারণ স্বনামে দেশে ফেরা তার জন্য সম্ভব ছিল না। অনুমতি ছিল না। কিন্তু তিনি কিউবায় ফিরে স্বসত্মি পাননি। শানত্মিতে কাজ করতে পারছিলেন না। বিরক্ত হোসে মার্তি তাই গুয়াতেমালায় যাবার সিদ্ধানত্ম নেন। এখানে তিনি শিৰকতা পেশায় যুক্ত হন। বছরের শেষদিকে হোসে মার্তি আবার মেক্সিকো ফিরে আসেন। মেক্সিকো এসে কারমেন জায়াস বাজানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। দিনটি ছিল ২০ ডিসেম্বর।
আবার নির্বাসন
কিউবার ইতিহাসে ১৮৭৮ সাল খুবই গুরম্নত্বপূর্ণ সময়। এ বছর রাষ্ট্রদ্রোহের অপরাধে দেশানত্মরীরা দেশে ফেরার অনুমতি পান। হোসে মার্তিও এ সুযোগ নেন। তিনি স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন। আইন পেশা চর্চার অনুমতি প্রার্থনা করেন। কিন্তু তাকে সুযোগ দেয়া হয়নি। কিউবার 'দশ বছরের যুদ্ধ' শেষ হয়। অসফল এ যুদ্ধের তাৎপর্য, পরিণাম, পদ্ধতিগত বিভিন্ন দিক বিবেচনা করেন মার্তি। তিনি মনে করেন, কিউবার স্বাধীনতার জন্য দুই ধরনের কর্মপন্থা নিতে হবে। প্রথমত স্পেনিশদের সঙ্গে মৌখিক লড়াই চালু রাখতে হবে। সেইসঙ্গে মানুষের কাছে পেঁৗছাতে হবে স্বাধীনতার বার্তা। তাই বৈপস্নবিক ষড়যন্ত্র নেবার কথাও ভাবেন হোসে মার্তি।
১৮৭৯-এর মার্চে হাভানায় ঔপনিবেশিক শাসনের বিরম্নদ্ধে আক্রমণের কৌশল ঠিক করতে তখনকার কয়েক বিপস্নবীর একটি দল মিলিত হয়। হোসে মার্তিও ছিলেন দলটিতে। এ সময় তিনি নিজের চিনত্মাভাবনার কথা একটি নোটবুকে লিখে রাখতেন। এমনি এক লেখায় তিনি বলেন, 'স্বাধীনতার মূল্য অসীম। হয় কাউকে স্বাধীনতা ছাড়াই বেঁচে থাকার কথা ভাবতে হবে, অথবা তাকে নায্যমূল্য দিয়েই তা অর্জন করতে হবে।' ১৮৭৯-এর ২৭ এপ্রিল স্প্যানিশ গবর্নর জেনারেল র্যামন বস্ন্যাঙ্কোর উপস্থিতিতে তিনি সরাসরি কিউবার স্বাধীনতার স্বপৰে তাঁর মত প্রকাশ করেন। এ বছরের ১৭ সেপ্টেম্বর বন্ধু গোমেজ ও তাঁকে স্প্যানিশ শাসনের বিরম্নদ্ধে চক্রানত্মের আভিযোগে আটক করা হয়। আটক হবার আটদিন পর তাঁকে আবার নির্বাসনে পাঠানো হয়। স্পেনে নির্বাসনে কয়েক মাস থাকার পর তিনি ফ্রান্সে চলে যান। ফ্রান্স থেকে ১৮৮০-এর ৩ জানুয়ারি চলে আসেন নিউইর্য়কে।
নিউইয়র্কে
হোসে মার্তির শরীরে ছিল স্প্যানিশ রক্ত। কিন্তু কিউবার স্বাধীনতা, নির্যাতিত মানুষের মুক্তির জন্য তিনি ছিলেন নিবেদিত। ফ্রান্স থেকে নিউইয়র্ক পেঁৗছেই তিনি এখানে নির্বাসিত কিউবানদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। এখানে সংবাদপত্রের সঙ্গেও নিজেকে পুরোপুরি জড়িয়ে ফেলেন; যা তাকে পরিচিতি করে তোলে সমসত্ম লাতিন আমেরিকায়। সাংবাদিকতার সূত্রে আর্জেন্টিনা, উরম্নগুয়ে, ভেনিজুয়েলা, মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস, কোস্টারিকায় হোসে মার্তির কাজের পরিধি ছড়িয়ে পড়ে। বিপস্নবকে ছড়িয়ে দেবার জন্য প্রয়োজন লেখালেখি। এটা ভালভাবেই অনুভব করেছিলেন মার্তি। তাই নিজের চিনত্মা, বিপস্নবের ধারণা, স্বাধীনতা অর্জনের অধিকারের কথা ছড়িয়ে দিতে থাকেন লেখায়। এ সময় দশ বছরের যুদ্ধের অভিজ্ঞ সৈনিক জেনারেল কালিকসটো গার্সিয়ার নেতৃত্বে গঠিত হয় কিউবান রেভু্যলুশনারি কমিটি অব নিউইয়র্ক। এই কমিটির সঙ্গেও নিজের যোগাযোগ বাড়াতে থাকেন হোসে মার্তি। যোগ দেন কমিটিতে। ১৮৮০ সালের ২৪ জানুয়ারি নিউইয়র্কে কমিটি সভায় হোসে মার্তি যে ভাষণ দেন তাতে উদ্বুদ্ধ হয় শ্রোতারা। কিউবার স্বাধীনতার জন্য নতুন প্রেরণা জেগে ওঠে সবার মাঝে। তারা নতুন করে লড়াইয়ের জন্য উজ্জীবিত হয়। স্বাধীনতার জন্য হোসে মার্তির দৃঢ়চেতা মনোভাব তাকে এই কমিটির অনত্মর্বর্তী প্রধানের দায়িত্ব দেয়া হয়। এ সময় হোসে মার্তির পরিচিতি আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ে। তিনি বিশ্বাস করতেন, শত্রম্নকে পরাজিত করে ছিন্নভিন্ন করবার বদলে অসফলভাবে হেরে যাওয়ার চেয়ে যুদ্ধ বন্ধ করে দেয়া উচিত। জনসমর্থন থাকলে অল্পসংখ্যক মানুষ নিয়েও যুদ্ধে সফল হওয়া সম্ভব। কারণ, জনসমর্থন ছাড়া বিপস্নবীদের এক সময় দসু্যদল বলে মনে হতে পারে। এ বিশ্বাস থেকেই তিনি ১৮৮০ সালে কিউবায় বিপস্নবের নেতৃত্বে থাকা জেনারেল এমিলো নুনেজকে যুদ্ধ বন্ধ করা জন্য চিঠি লেখেন।
হোসে মার্তি নিজেকে কিউবান বিপস্নবের জন্য পুরোপুরি উৎসর্গ করেছিলেন। কিন্তু এ ব্যাপারে তাঁর বাবা ও স্ত্রীর সমর্থন ছিল না। তাদের সমর্থন ছিল স্পেনীশদের প্রতি। অন্যদিকে হোসে মার্তির মা সনত্মানকে সমর্থন করেছেন পুরোটাই। এমনকি হোসে মার্তির একমাত্র ছেলেও বাবাকে সমর্থন করেনি। মায়ের কাছে থাকার কারণে সে মায়ের আদর্শই অনুসরণ করেছে।
কিউবার স্বাধীনতার জন্য মার্তির আকুতি ছিল অনেক গভীর। দশ বছরের যুদ্ধের প্রথম সারির নেতা ডোমিনিকান রিপাবলিকের অধিবাসী জেনারেল ম্যাক্সিমো গোমেজকে লেখা এক চিঠিতে হোসে মার্তি নিজেকে কিউবার বিপস্নবের জন্য উৎসাহী নবীন বিপস্নবী হিসেবে অভিহিত করে বলেন, 'জেনারেল, সমসত্ম দেশ ঘুরে ঘুরে তুমি হয়ত জানো যে, আমাদের দেশটা আয়তনে যত ছোটই হোক না কেন আমাদের কাজের পরিমাণ অনেক বেশি। আর যে তাঁর ভালবাসা, চিনত্মা ও ধৈর্যের মধ্যদিয়ে এই বিশালতা অনুভব করতে পারবে না তাঁর পৰে এই দায়িত্ব গ্রহণ করা উচিত হবে না।'
১৮৮৪ সালে কিউবার ভেতরে-বাইরে আন্দোলন ছড়িয়ে দেবার পরিকল্পনা করেন মার্তি। এ জন্য তিনি জেনারেল গোমেজ ও জেনারেল অ্যান্টেনিও ম্যাসিওর সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু আন্দোলনের পদ্ধতি, নেতৃত্বের বণ্টন এবং স্বাধীন কিউবার সরকার গঠন বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। ফলে সে বৈঠক সফল হয়নি। পরিষ্কার ধারণা ছাড়া কোন আলোচনা এগিয়ে নিতে রাজি ছিলেন না মার্তি।
১৮৮৭ থেকে ১৮৯৪ পর্যনত্ম সময়ে মার্তি ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে কিউবার স্বাধীনতার জন্য বক্তৃতা করেন। এসব বক্তৃতার মাধ্যমে তিনি জনগণের অনুভূতি আর স্বাধীনতার জন্য তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। ১৮৮৭ সালের শেষে কিউবান বিপস্নব এগিয়ে নিতে একটি অস্থায়ী কার্যনির্বাহী সমিতি করা হয়। সমিতি প্রধানের দায়িত্ব পান হোসে মার্তি। কিউবান বিপস্নব সফল করতে স্বদেশপ্রেমিক সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়। স্বাধীনতার সপৰের শক্তিগুলোকে একজোট করার জন্য উপযুক্ত সময় মনে করে এ সময় একুশ কিউবান স্বদেশপ্রেমিকের স্বাৰর করা একটি চিঠি পাঠানো হয় জেনারেল গোমেজকে। কারণ, হোসে মার্তি মনেপ্রাণে বিপস্নবের সাফল্যের জন্য দিন গুনতেন। তাই নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে আনার গুরম্নত্ব অনুভব করতেন। ফোরিডার টাম্পা শহরে কিউবান সাহিত্য সমিতিতে 'সকলের ভালর জন্য সকলে একসঙ্গে' শিরোনামে ১৮৯১ সালে ২৫ নবেম্বরে বক্তৃতা করেন হোসে মার্তি। এ বক্তৃতায় কিউবার স্বাধীনতার গুরম্নত্ব উলেস্নখ করে তিনি বলেন, কিউবাবাসীর স্বপ্নে এখন কিউবার স্বাধীনতার আগ্রহ আর অপেৰা। এই স্বপ্ন পূরণের জন্য সকলকে একসঙ্গে আন্দোলন করতে হবে। এগিয়ে আসতে হবে প্রতিটি কিউবানকে।' ১৮৭১ সালে স্পেনীশরা হাভানায় আট চিকিৎসা বিজ্ঞানের ছাত্রকে গুলি করে হত্যা করে। এ নৃশংস হত্যাকা-ের ঘটনা হোসে মার্তিকে আড়োলিত করে তোলে। তিনি এর পরে প্রতিটি বক্তৃতায় এই হত্যাকা-ের প্রতিবাদ করেন এবং এ ধরনের মৃতু্যর উচ্চ প্রশংসা করে বলেন, 'এ ধরনের মৃতু্যতে যেমন কষ্ট আছে তেমনি আছে আনন্দ। তাই আমাদের মাঝে কে হবে এই ত্যাগের পদযাত্রায় প্রথম?'
১৮৯২ সালের ১০ এপ্রিল কিউবান রেভুলু্যশনারি পার্টি প্রকাশ্যে ঘোষিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত থাকা কিউবান বিভিন্ন দল আনুষ্ঠানিকভাবে এই পার্টির কথা ঘোষণা করে। হোসে মার্তি পার্টির প্রতিনিধি নির্বাচিত হন। আর এর মাধ্যমে তিনি সরকারীভাবে কিউবার মুক্তি সংগ্রামের প্রধান নেতৃত্বে পরিণত হন। বছরের শেষদিকে হোসে মার্তি কিউবা আক্রমণের পরিকল্পনা নিয়ে ভাবতে শুরম্ন করেন। কিভাবে যুদ্ধ শুরম্ন হবে? কিভাবে নেতৃত্ব দেবেন? এ নিয়ে বিভিন্ন স্থানে ছুটে বেড়ান মার্তি। রেভু্যলুশনারি পার্টির সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরম্ন করেন। এগিয়ে চলে পরিকল্পনা। জেনারেল গোমেজ এ সময় মার্তির সঙ্গে আলোচনার জন্য নিউইয়র্ক আসেন। যুদ্ধের জন্য প্রয়োজন প্রচুর অর্থের। হোসে মার্তি ছুটে চলেন বিভিন্ন দেশে।
অস্ত্র কেনার প্রয়োজনেই অর্থ সংগ্রহ। জাহাজ সংগ্রহ। এবার শত্রম্নপৰের ওপর সরাসরি আক্রমণ। তিনটি জাহাজে বিপস্নবীরা বিভিন্ন দিক থেকে কিউবা আক্রমণের পরিকল্পনা করে। অস্ত্রেসজ্জিত প্রতিটি জাহাজ। একটিতে নেতৃত্ব দেবেন জেনারেল অ্যান্টোনিও ম্যাসিও ও জেনারেল ফোর। অপর একটিতে মার্তি স্বয়ং। প্রস্তুতি সম্পন্ন। ঠিক সেই মুহূর্তে কারো বিশ্বাসঘাতকতায় প্রকাশ হয়ে যায় পুরো পরিকল্পনা। ১৮৯৫ সালের ১২ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জাহাজসহ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। এ ঘটনায় হোসে মার্তির প্রতি মানুষের শ্রদ্ধা এবং বিশ্বাস আরও বাড়ে।
আবার নতুন পরিকল্পনা সাজান মার্তি। তিনি অপেৰা করতে থাকেন কিউবা থেকে বিদ্রোহ শুরম্নর। ১৮৯৫ সালের ২৬ ফেব্রম্নয়ারি জানা যায়, কিউবায় যুদ্ধ শুরম্ন হয়েছে। এ বছরের ১ এপ্রিল মার্তি তার সমসত্ম লেখা এবং পা-ুলিপির লিটারেরি উইল সম্পন্ন করে যুদ্ধযাত্রার প্রস্তুতি নেন। ১১ এপ্রিল তিনি সহযোদ্ধাদের নিয়ে কিউবার দৰিণ উপকূলের মাইসি অনত্মরীপে পেঁৗছেন। ১৫ এপ্রিল হোসে মার্তিকে মেজর জেনারেলের সম্মানিত পদ দেয়া হয়। নতুন দায়িত্বে মার্তি বিস্মিত হলেও নিজের দায়িত্ব সম্পর্কে ছিলেন সচেতন। ২৬ এপ্রিল মার্তি ও গোমেজ এক ঘোষণা করেন, কিউবার স্বাধীনতা সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যনত্ম আত্মসমর্পণ নয়। লড়াই চলবে।
১৭ মে খবর আসে একটি স্প্যানিশ সৈন্যদল তাদের বিপস্নবীদের ক্যাম্পের আশপাশেই কোথাও পাহারায় রয়েছে। তাই জেনারেল গোমেজ শিবিরে হোসে মার্তিকে রেখে একটি ছোট দলের সঙ্গে স্প্যানিশদের আক্রমণের জন্য বেরিয়ে পড়েন। স্পেনিশ সেনাদের দেখা না পেয়ে ১৯ তারিখ গোমেজ দল নিয়ে ক্যাম্পে ফিরে আসেন। এর মাঝে দলে আরও কিছু যোদ্ধা যোগ দেয়। স্প্যানিশদের আক্রমণ করতে গোমেজ আবার বেরিয়ে পড়েন নতুন দল নিয়ে। যাবার আগে তিনি হোসে মার্তিকে শিবিরে অবস্থান করার কথা বলেন। কিন্তু খুব দ্রম্নত জেনারেল গোমেজের দলটি বিপদের মুখে পড়ে। হোসে মার্তি দলটিকে সাহায্য করার জন্য একাই ঘোড়ায় চেপে বেরিয়ে পড়েন। উপস্থিত হন যুদ্ধের ময়দানে। সে সময় এক স্প্যানিশ সৈন্য তাঁকে চিনে সরাসরি গুলি করে। মুহূর্তেই যুদ্ধৰেত্রে চিরনিদ্রায় ঢলে পড়েন হোসে মার্তি। তাঁর প্রাণহীন দেহটি ১৮৯৫-এর ২৭ মে সান্টিয়াগো দে কিউবায় সমাহিত করা হয়।
হোসে মার্তি মার্কসবাদী ছিলেন না। কিন্তু তার চিনত্মা, তার লড়াই ছিল সাম্রাজ্যবাদের বিরম্নদ্ধে। তৃতীয় বিশ্বের সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে তিনি ছিলেন অগ্রপথিক। বিপস্নবী আন্দোলনে সাধারণ মানুষের উলেস্নখযোগ্য ভূমিকার গুরম্নত্ব উপলব্ধি করে লাতিন আমেরিকা তথা সমগ্র বিশ্বকে তিনি নতুন পথের সন্ধান দিয়েছিলেন। কিউবা আর সমগ্র লাতিন আমেরিকায় স্পেনীয় উপনিবেশবিরোধী সংগ্রামের সঙ্গে সঙ্গে মার্কিন আগ্রাসন যে ভবিষ্যতে বিরাট বিপদ ডেকে আনবে এ ব্যাপারে হোসে মার্তি বিভিন্ন লেখায়, বক্তৃতায় ও চিঠিপত্রে বার বার উলেস্নখ করেছেন।
লাতিন আমেরিকা বলতেই চোখের সামনে নির্যাতিত মানুষের মুক্তি, স্বাধীনতা, ঔপনিবেশিকতার বিরম্নদ্ধে, অন্যায়ের বিরম্নদ্ধে প্রতিবাদে ভেসে ওঠে মহান সংগ্রামী নেতাদের মুখচ্ছবি। স্বাধীনতা, অন্যায় এবং মানুষের মুক্তি সংগ্রামের যে লড়াই পরবর্তীতে সূচিত হয়েছে তার মশাল জ্বালিয়েছিলেন হোসে মার্তি। তিনি বিপস্নব দেখে যেতে পারেননি। স্বাধীন কিউবাতে থাকতে পারেননি। কিন্তু স্বাধীনতার প্রেরণা জ্বালিয়েছিলেন, অন্যতম প্রেরণার উৎস হয়ে ছিলেন, থাকবেন। সাম্রাজ্যবাদী চেতনার শেষ প্রদীপ নিভিয়ে দিতে হোসে মার্তি আজও পুরো বিশ্বে যেখানেই মুক্তি সংগ্রাম, যেখানেই বৈপস্নবিক রূপানত্মর সেখানেই অনুপ্রেরণার উৎস।
সধসঁহথৎধংযরফ৩০০০@ুধযড়ড়.পড়স
হোসে মার্তির কবিতা
১০ই অক্টোবর
স্বপ্ন নয়, এ সত্যি;
এই যে রণহুঙ্কার_ এই ক্রোধোন্মত্ততা
এও তো জনতার এক ধারালো হাতিয়ার,
তিনটি শতাব্দী ধরে
যে জনগণ সহ্য করেছে মানবাত্মার বহু অপমান।
অত্যাচারের শৃঙ্খলে
শৃঙ্খলিত শত শত কালোমানুষের দল,
উন্মুক্ত প্রানত্মর থেকে
বিসত্মীর্ণ পাহাড়ের সারি
গর্জে উঠেছে কামান,
মানুষকে পিষে
চলে গেছে কত যুদ্ধ_
বর্বর সেই আগ্রাসককে
কাঁপিয়ে দেওয়া হয়েছে বারবার,
চাপা কান্নার দমকে
ৰীণ হয়েছে অত্যাচারের স্মৃতি।
তোমার শক্তি আর সাহসের নির্ভীক প্রকাশে
গ্রামে গ্রামে আজ স্মৃতিসৌধ,
তোমার সংগ্রামের ব্যাপ্তি
মুছে দিয়েছে কাপুরম্নষত্বের কলঙ্কজনক দাগ।
মৃতু্য ও আমি
ছেড়ে যাব যেদিন এ পৃথিবীর মাটি
যাব আমি প্রকৃতির দুয়ার পেরিয়ে,
সবুজ পাতায় ঢাকা ছোট্ট শকট
চলে যাবে আমার এ মৃতদেহ নিয়ে।
চাই না মৃতু্য হোক তমসায় ঢাকা
সে মরণ হয় যেন দেশদ্রোহীর,
আমি বীর_ মৃতু্যরআগে অবিচল
সূর্যের পানে যেন চেয়ে থাকি স্থির।
অনুবাদ: মৃত্যঞ্জয় মিত্র ও
শুভেন্দু সরকার
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 10
(279)
- সার্ক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়িয়ে আগ্রাসন মোকাব...
- গুলশান থেকে পাঁচ ভুয়া টোল আদায়কারী গ্রেফতার
- সঙ্কট সত্ত্বেও গ্যাস ভিত্তিক বিদু্যতকেন্দ্র স্থাপন...
- আগামী সপ্তাহের মধ্যেই সব পাঠ্যবই পেঁৗছে দিতে চায় স...
- ১১ হাজার ৪৭০ কোটি ব্যয়ে ৫৩ নৌরম্নট খনন করা হবে- ভ...
- সন্ত্রাস দমনে টাস্কফোর্স গঠনের প্রসত্মাব দেবে বাংল...
- গার্ড ওয়ার্ল্ড নিশিবক জলমুরগি_ নাচ গান চিত্রাঙ্কন-...
- গ্রেফতারকৃত ১২ শিবির ক্যাডারের একজন জেলে, অন্যদের ...
- মধ্য ফেব্রম্নয়ারিতেই গরমের দাপট, ঝড়বৃষ্টির শঙ্কা- ...
- তৃতীয় জোট গঠন ছিল ভুল!- স্বীকার বি চৌধুরীর
- বিএনপি হাইকমান্ড রাজপথে সক্রিয় হতে চাইছে!- গঠনতন্ত...
- পাখির খাঁচায় আসছে পাকিসত্মানে তৈরি জাল বিদেশী মুদ্...
- ধরতে পারল না, মেরে ফেলা হলো- লোকালয়ে সুন্দরবনের বা...
- তিসত্মায় পানি বেড়েছে আরও এক হাজার কিউসেক- ধুধু বাল...
- ঢাবিতে প্রশ্নপত্র ফাঁস- দুই হোতা গ্রেফতার
- তুরাগ তীরে মানুষের ঢল, জুমার নামাজে লাখো মুসলিস্নত...
- চিহ্নিত ৫ হাজার- ভবনের অবৈধ অংশ ভাঙ্গা হবে- * ভূমি...
- ব্যতিক্রমী উদ্যোগ
- কৃষিতে নীরব বিপস্নব- বীজ বপন ও ফসল কাটার আধুনিক যা...
- সেচ সংযোগেও নতুন পদৰেপ- যাচাই বাছাই করছে উপজেলা কমিটি
- মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সেতু
- নিজেকে বদলে দেয়ার চেষ্টা
- বরিশালের নাড়ি কীর্তনখোলা
- নীল আকাশে মিশেছে নীলগিরি by নাজনীন তৌহিদ
- স্বপ্নের দিলস্নী যাত্রা by রাজু মোসত্মাফিজ
- সিয়াম রিপে দুদিন by মিতালী হোসেন
- ফ্যাশন সংবাদ- রংধনু শীর্ষক প্রদর্শনী- 'রংধনু' শীর্...
- কার্ল লেজারফেল্ড
- এক্সিকিউটিভ ড্রেস by তৌফিক অপু
- খাবার টেবিলের অত্যাচার- আনোয়ারা সৈয়দ হকের কলাম
- নারী বলেই কি আমি বিচার পাব না- বলতে চাই
- কাকীর পাঠাগার by অননত্ম সুমন
- আমিও ভাইয়ের সমান- আফসা পারভীন
- সেতু হারাবার দিন হৃদয়ের কবিতা by ইয়াসির আজিজ
- পথচলা ও সখ্য চিত্রকলায় মেলবন্ধন- খুরশীদ পাটওয়ারী
- গাথা-কবির উত্তরপুরম্নষ by সরকার মাসুদ
- পাগলী মূল : আরমান শামসী অনুবাদ : by জাফর আলম
- মাদ্রিকে তিন বাঙাল by মুনতাসীর মামুন
- হোসে মার্তি অশানত্ম কাগজের সমুদ্র by মামুন রশীদ
- পোল্যান্ডের পাহাড়ে পুরনো পায়ের ছাপ by মামুন রশীদ
- ফনিক্সের খোঁজে নাসা
- সাগরতলে শব্দদূষণ- দিগ্ভ্রানত্ম তিমি
- বিশ্বের প্রাচীনতম মানচিত্র
- লবণ মেশালে পানি দ্রম্নত ফোটে
- সক্রিয় হার্শেল হার্শেল মহাকাশ টেলিস্কোপ আবার গা-ঝা...
- সক্রিয় হার্শেল হার্শেল মহাকাশ টেলিস্কোপ আবার গা-ঝা...
- কাস্টমারদের রেটিং ব্যাংক মালিকদেরও রেটিং হোক by ড...
- প্রসঙ্গ ইসলাম- ইসলাম-হিদায়াত-দাওয়াত- by অধ্যাপক হ...
- রিভিউয়ের শুনানি ২৪ জানুয়ারি- বঙ্গবন্ধু হত্যা মামলা
- নাশকতার উদ্দেশ্যেই শিবির চট্টগ্রামে অস্ত্র মজুদ কর...
- ধর্মঘট ডেকে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে পারেনি ছাত্রদল
- খাদ্য উৎপাদনে বিপস্নব আনতে কৃষি উপকরণে ২৫ শতাংশ ভত...
- অতি দরিদ্রের ৬শ' কোটি- ফেব্রম্নয়ারিতে শুরম্ন হচ্ছে...
- বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
- স্থানীয় সরকার শক্তিশালী না হলে দেশ পিছিয়ে যাবে আকব...
- �উড়াল সড়ক প্রকল্পের কাজে বাধা নেই�-মন্ত্রী বললেন এ...
- চিনির বাজার অস্থির তবু টিসিবির হেঁয়ালি by ফারজানা ...
- রুদ্ধশ্বাস টিকিটযুদ্ধ-ব্যাংকের সামনে মানুষের মিছিল...
- পাকিস্তান সরকার থেকে বেরিয়ে যাচ্ছে এমকিউএম
- 'ইউএন উইমেন'-এর যাত্রা শুরু
- রাশিয়া-চীন তেল পাইপলাইন চালু
- ইউক্রেনে বোমায় উড়ে গেছে স্তালিনের মূর্তি
- হংকংয়ে গণতন্ত্রের কণ্ঠস্বর সেজোতো ওয়াহর মৃত্যু
- 'শেষ বই' লিখছেন খুশবন্ত সিং
- ঝাড়খণ্ডে বাংলা প্রচারে 'ভাষা-রথ'
- ১২ বছরেই সম্পাদক
- আইনজীবীর অভিযোগ-ফিলিস্তিনি নারীর মৃত্যুর ঘটনা আড়াল...
- সাড়ে ছয় লাখ প্রাণী নিধনের আশঙ্কা-সিউলে খুরারোগের প...
- বন্ধুত্ব হোক মায়ের সঙ্গে by মেহেরুন নেছা রুমা
- এক বিশেষ প্রদর্শনী
- উদ্ভাবক শতবর্ষী চয়েন বানু by নাজমুল হক ইমন
- নারীনীতি-২০১১- প্রত্যাশা কতটা পূরণ হলো
- গণমাধ্যম- সংখ্যার সঙ্গে বেড়ে চলেছে আস্থাও by গোলাম...
- এ কেমন ধারাভাষ্য? by আসিফ আহমেদ
- শিক্ষা- সরকারি কলেজ না দরকারি কলেজ by মাহফুজুর রহম...
- উপমহাদেশ- বৈশাখে এসিড টেস্ট পশ্চিমবঙ্গে by অমিত বসু
- ক্রিকেটে আশার ফুল- বাঙালির ইংরেজ-বধের মহাকাব্য
- জাপানে ভূমিকম্প-আমরা শোকাহত, বেদনাবিদ্ধ
- দক্ষিণ আফ্রিকায় বর্ষবরণ উৎসবে পদদলন, নিহত ১০
- পাকিস্তানে ড্রোন হামলায় ১৫ জঙ্গি নিহত
- স্পেনে জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধ
- অবশেষে পাকিস্তানের দিকে হাত বাড়াল আফগানিস্তান
- অবনতিশীল আইনশৃঙ্খলা
- পাঠ্যপুস্তক বিতরণ উৎসব
- তৃণমূল নেতার হুমকি- দল চাইলে পাঁচ মিনিটে শেষ হবে স...
- ম্যানিংয়ের সাজা কমতে পারে
- কিলোমিটারে সর্বোচ্চ ১০ পয়সা- ভারতে ১০ বছর পর রেলভা...
- বিবিসির বিশ্লেষণ- চীনে সাউদার্ন উইকলির নজিরবিহীন লড়াই
- দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ- অপরাধ স্বীকার করবেন ন...
- মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে জনতা- র্যাব পরিচয়ে ডাকাত...
- ঝিনাইদহের ১৩২টি ইটভাটাতেই পোড়ানো হচ্ছে কাঠ by আজ...
- ৩৫ বছরের সমস্যার সমাধান নিজেরাই করল এলাকাবাসী
- ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কা
- পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত
- প্রধানমন্ত্রী রাশিয়া যাচ্ছেন ১৪ জানুয়ারি
- নির্মল সেনের দেহ বঙ্গবন্ধু মেডিকেলে আজ হস্তান্তর
- শীতবস্ত্র পেলেন আরও ৭৭৫ জন
- শ্রদ্ধাঞ্জলি- বিপ্লবী বিনোদ বিহারী: শতবর্ষের অগ্নি...
- তাঁর অন্তিম স্বপ্ন পূর্ণ করা সবার দায়িত্ব- নির্মল ...
- সময় থাকতে কেন উদ্যোগ নেওয়া হলো না?- অচল বিমানবন্দর
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ঐ মহামানব আসে...
- বিশ্বায়নের কাল- নির্যাতন বিচারে ব্রিটিশ আদালতের এখ...
- সংস্কৃতি সংবাদ- সমগীতের ভিন্নধারার গানে উজ্জীবিত দ...
- চট্টগ্রাম-১২ উপনির্বাচন- হাওয়া লেগেছে নির্বাচনী পালে
- চবি শিক্ষক সমিতি- যুদ্ধাপরাধীদের বিচারে সই সংগ্রহে...
- চার অঞ্চলে ভাগ হচ্ছে কক্সবাজার সৈকত
- নগর আওয়ামী লীগ- বিরোধ মেটাতে তৎপর নেতারা by একরা...
- একাত্তরের এই দিনে
- পবিত্র কোরআনের আলো-সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্...
- মিয়ানমারে অনুদান বন্ধ প্রসঙ্গ by ফিলিপ বোরিং
- সেই ছাত্রলীগ এই ছাত্রলীগ by সৌমিত্র শেখর
- ভিন্নমত-শেয়ারবাজারে ভল্লুকের প্রবেশ ঘটবে! by আবু আ...
- চরাচর-একাত্তরে বাজিতপুরে গণহত্যা by গাজী এনায়েতুর ...
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- অল্প স্বল্প গল্প
- তিন খান আর হূতিক রোশন
- বিশ্ব সংগীত- অ্যাভেঞ্জড সেভেনফোল্ড
- হলিউডকিংস স্পিচের পর হুপারের- লা মিজারেবল
- বলিউড ২০১৩- নতুন ইতিহাস গড়বে
- আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
- আরপিও সংশোধনের প্রস্তাব নির্বাচন কমিশনের- নির্বাচন...
- হয় এখন, অথবা আর নয় by মহসীন হাবিব
- আমাদের সংস্কৃতি অঙ্গনে চড়াই-উতরাই by মুস্তাফা নূরউ...
- মালয়েশিয়ায় কর্মী প্রেরণ-কোনো তথ্যকেন্দ্র অচল হলে প...
- জিএসপি রক্ষায় সরকারের জোর তৎপরতা by আবুল কাশেম
- ভারপ্রাপ্ত এমডির মুচলেকা-বিমান পরিচালনা পর্ষদ দায় ...
- আরপিও সংস্কার প্রস্তাব-নিরঙ্কুশ ক্ষমতা চায় নির্বাচ...
- বিশেষ লেখা-মঙ্গল আলোয় উদ্ভাসিত বাংলাদেশ by ইমদাদুল...
-
▼
Jan 10
(279)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment