Wednesday, January 18, 2012
শিক্ষাপ্রতিষ্ঠান-ছাত্র-সন্ত্রাসের রাজ্যে by মোহীত উল আলম
শিক্ষাপ্রতিষ্ঠান-ছাত্র-সন্ত্রাসের রাজ্যে by মোহীত উল আলম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের সহপাঠী ছাত্র-সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর জুবায়েরের বাবা বলেছেন, ‘জুবায়ের ছিল একটি ফুল, কিন্তু সেই ফুলটিকে ফুটতে দিল না।’ ফুটতে না দেওয়ার কারণগুলো সম্পর্কে আলোচনা করার ইচ্ছা আজকের লেখায়।
বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র কিন্তু রাজনৈতিক কর্মী’ ছাত্রদের নিয়ে বেগম মতিয়া চৌধুরীর মন্তব্য হলো, এদের রাজনৈতিক দল যখন সরকারে থাকে, তখন এরা বাঘ, আর বিরোধী দলে থাকলে এরা বিড়াল। সে অর্থে, সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ এখন বাঘ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এখন বাঘে ছুঁলে আঠারো ঘায়ের অবস্থা হয়েছে।
রাজনৈতিক কর্মী ছাত্ররা (ছাত্র বলতে আমি ছাত্রীদেরও বোঝাচ্ছি) একা থাকলে খুব বশংবদ আচরণ করে, কিন্তু দলে মিললে এরা কাউকে পরোয়া করে না। এ জন্য বারবার শিক্ষকদের স্বপ্নভঙ্গ হয়। দলমত-নির্বিশেষে খুব জনপ্রিয় শিক্ষকও ছাত্র-আন্দোলনের সময় বিস্মিত হয়ে লক্ষ করেন যে, তাঁর কথা তাঁর সবচেয়ে আস্থাভাজন ছাত্রটিও শুনছে না। সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাগের এ মৌলিক দুর্বলতাটা এখানে যে তাঁরা শেষ বিচারে নিধিরাম সর্দার। কারণ, দলীয় ইস্যু থেকে উদ্ভূত সন্ত্রাস পরিচালিত হয় মূলত বাইরে থেকে রাজনৈতিকভাবে শক্তিধর সন্ত্রাসনির্ভর রাজনৈতিক নেতাদের আশ্রয় ও আশকারা থেকে, যাদের কাছে (সন্ত্রাসী ছাত্রগোষ্ঠী এবং রাজনৈতিক নেতারা) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে পুরো প্রশাসন থাকে অসহায়। একজন নির্দলীয় কিন্তু রাজনৈতিকভাবে সচেতন ও আদর্শবাদী উপাচার্যের পক্ষে এ ধরনের সন্ত্রাসসর্বস্ব ছাত্ররাজনীতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক উপাচার্য পদত্যাগ করতে বাধ্য হন তাঁদের কোনো চারিত্রিক অদক্ষতার কারণে নয়, বরং এ কারণে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনটি যে জরুরি সময়ে রাজনৈতিক বহিঃশক্তির কাছে জিম্মি হয়ে পড়ে, সে কথাটি অনুধাবন করতে না পারায়। সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষকের মৌলিক চরিত্র হচ্ছে অন্যায়ের কাছে মাথা না নোয়ানো এবং সে কারণেই বেশির ভাগ বিবেকসম্পন্ন উপাচার্যের পক্ষে সন্ত্রাসনির্ভর দলীয় ছাত্ররাজনীতির মোকাবিলা করা কঠিন হয়। কারণ, ছাত্রদের শৃঙ্খলায় আনার জন্য তাঁর জানা রাস্তা হচ্ছে মেধার রাস্তা, যে মেধা দিয়ে একজন শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্রদের নিয়ন্ত্রিত রাখেন। কিন্তু গত ২০ বছর ধরে বেশির ভাগ উপাচার্যের নিয়োগ ১৯৭৩ সালের আইন অনুযায়ী সিনেট নির্বাচনের মাধ্যমে না হয়ে দলীয় আনুগত্যের ভিত্তিতে হওয়ায় উপাচার্যরা প্রবলভাবে দলীয় রাজনীতিতে বিশ্বাসী শিক্ষকও হতে পারেন এবং তখন তাঁরা সরকারি দলের সমর্থিত ছাত্রদের সাহায্যে পুষ্টিত হতে মনে মনে চাইতেও পারেন। তখন সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতিতে উপাচার্যসহ প্রশাসনের ইন্ধন থাকার অভিযোগটি ওঠে।
যেকোনো পরিপ্রেক্ষিতের একটি আদর্শিক অবস্থান থাকে, আর একটি প্রায়োগিক দিক থাকে। বাংলাদেশের সরকারি উচ্চাঙ্গ শিক্ষাঙ্গনে এ দুটির মধ্যে দূরত্ব ক্রমশ বিরোধিতায় পরিণত হচ্ছে। দলীয় রাজনীতির বড় সমস্যা হচ্ছে, আদর্শগত অবস্থান থেকে সরে এসে প্রায়োগিক অবস্থানে আসার পর প্রয়োগকৃত কর্মসূচিগুলোর মধ্যে একটির সঙ্গে আরেকটির মিল খুঁজে না পাওয়া। এটি জাতীয় রাজনীতিতে যেমন প্রতিফলিত, তেমনি ছাত্ররাজনীতিতেও।
একটু খোলসা করি, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় উদার ধর্মনিরপেক্ষতায় উজ্জীবিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার থেকে রক্ষণশীল চেতনায় উজ্জীবিত, আর জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত। এগুলো হচ্ছে প্রধান তিনটি দলের আদর্শিক অবস্থান। কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে এই তিনটি দলের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আচরণের মধ্যে পার্থক্যের চেয়ে মিল বিভ্রান্তকরভাবে বেশি। যেমন, আজকে ছাত্রলীগের জুবায়ের যদি দলীয় অন্তর্কোন্দলে মারা গিয়ে থাকেন, তা হলে ঠিক ৩৮ বছর আগে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে কোহিনূরসহ ছাত্রলীগের সাতজন কর্মী (কর্মী বলতে আমি নেতাদেরও বোঝাচ্ছি) ঠিক একই অন্তর্কোন্দলে মারা গিয়েছিল, সেটি যেমন একটি মিল, তেমনি বিএনপির শাসনের সময় নীরু, জিন্নাহ, মাহবুব, পাগলা শহীদসহ অনেক জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী শিক্ষাঙ্গনে অন্তর্কোন্দলীয় সংঘর্ষ থেকে নিহত হওয়ার ঘটনারও একই পরিণতি—ছাত্রের প্রাণ খোয়ানো। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির ১৯৮৬ সালে এরশাদপন্থী ছাত্রসংগঠন নতুন বাংলা ছাত্রসমাজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা হামিদের কবজি কাটার পর চবি ক্যাম্পাস দখলের যে উদ্বোধন করেছিল, সেখান থেকে আজ পর্যন্ত তারা এখনো আধিপত্য বজায় রেখেছে। ১৯৯০ সালে তাদের হাতে নিহত হয় ফারুখ এবং আরও অনেক ছাত্র ছাত্রশিবিরের হাতে প্রাণ হারায়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক এনামুল হকের জ্যেষ্ঠ ছেলে, যে ছিল ক্যাম্পাসে ছাত্রদলের নেতা (যার নাম এই মুহূর্তে মনে পড়ছে না)। যদিও আদর্শগত অবস্থান থেকে ছাত্রশিবিরের অভিভাবক দল এবং বিএনপির অভিভাবক দলের আদর্শিক অবস্থান ঐতিহাসিকভাবে কাছাকাছি।
যে মিলটির কথা বলছিলাম, যেটি আদর্শের ভড়ংয়ের কারণে রাজনৈতিক দলগুলো দেখতে পায় না বা দেখতে চায় না, সেটা হলো, দলীয় আদর্শের নামে সাতজন ছাত্রকে এক সারিতে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে মৃত্যু নিশ্চিত করা যে কথা এবং রড দিয়ে প্রতিপক্ষ দলের ছাত্রকর্মীকে হত্যা করা যে কথা, তেমনি বুকে ধর্মগ্রন্থ ঝুলিয়ে কিরিচ দিয়ে সহপাঠীকে জবাই করাও একই কথা। জুবায়েরের বাবার কথাই প্রতিধ্বনিত হবে যে, ‘ফুল ছিল, কিন্তু ফুলটাকে ফুটতে দিল না।’ বাস্তব ক্ষেত্রে সন্ত্রাস ও সংঘাতমূলক ছাত্ররাজনীতি উদ্ভূত ছাত্র হত্যার প্রেক্ষাপটের প্রায়োগিক দিক থেকে কোনো পার্থক্য নেই, যদিও রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান ভিন্ন ভিন্ন।
পার্থক্য কেন নেই, তার কারণটা দলীয় রাজনীতির মনস্তত্ত্বের গভীরে সুপ্রোথিত একটি আশঙ্কা থেকে উত্থিত। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চলছে। আদর্শিক অবস্থান হলো, সংসদীয় নির্বাচনে একদল বেশির ভাগ আসনে জিতে সরকার গঠন করবে, দ্বিতীয় দলটি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। কিন্তু নির্বাচনে দেশ শাসন করার রায় পাওয়া বা না পাওয়া এক কথা, আর নির্বাচনোত্তর সময়ে দেশ চালানো বা সরকারের বিরোধী ভূমিকা পালন করা অন্য কথা। সেখানে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে, যেমন—জমি, আবাসন, রাস্তা এবং সেতুর টোল থেকে শুরু করে টেন্ডার, ব্যবসা, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন অর্থকরী ক্ষেত্রে সরকারি দলসহ বিভিন্ন দল নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখতে চায়। সে আধিপত্য বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর জন্য ভোটাররা অপাঙেক্তয়, মেধার কার্যকারিতাও উপেক্ষণীয়, কিন্তু সেখানে তাদের দরকার পেশির—রাস্তা দখল করার জোর, সেতুর টোল সংগ্রহ করার জোর। এগুলো প্রায় সবগুলোই অবৈধ কর্ম বলে পেশির জোরের দরকার হয়। ভোট শাসনে আনে কিংবা শাসন থেকে বিদায় দেয়, কিন্তু অবৈধ আধিপত্য বজায়ে দরকার হয় যুবপেশির।
ছাত্রদের সন্ত্রাসমুখর রাজনীতিতে প্রলুব্ধ করার ক্ষেত্রে আদর্শ এবং প্রয়োগের মধ্যেও এখানে একটা চূড়ান্ত স্ববিরোধিতা খেলা করছে। সাধারণভাবে ছাত্ররা আদর্শমুখী থাকে। তারা বিভিন্ন সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতেও অংশগ্রহণ করে ওই আদর্শের জিগির ধরে। কিন্তু তাদের ওপর অভিভাবক রাজনৈতিক দলটি নির্ভর করতে চায় না। ওই রাজনৈতিক দলগুলো ছাত্র-সমর্থকদের একটা নিউক্লিয়াস দল তৈরি করে, যেখানে মেধাবী চিন্তাশীল আদর্শবাদী ছাত্রদের চেয়েও হাত-পা চালাতে পারে, ট্রিগারে আঙুল টিপতে ভয় পায় না—এ রকম ছাত্রের দরকার হয়। আধিপত্যসংশ্লিষ্ট অর্থকরী দিকটির সামাল দিতে এসব ছাত্রের দরকার হয় রাজনৈতিক দলগুলোর। সে জন্য তারা ছাত্রদের আশকারা দেয়। অর্থাৎ ছাত্রদের মেধাবলের চেয়েও পেশিবলের কার্যকারিতা রাজনৈতিক দলগুলোর কাছে বেশি আকাঙ্ক্ষিত হয়। অর্থাৎ আদর্শবাদী অংশটি ক্রমশ হতাশায় ডোবে, আর পেশিবাদী অংশটুকু ক্ষমতায় এবং টাকায় ফুলেফেঁপে উঠে উপাচার্য়ের দপ্তরে বসে অঘোষিতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে থাকে। সেখানে উপাচার্য হয়ে পড়েন ঠুঁটো জগন্নাথ।
এখন প্রশ্ন উঠবে, কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর এ পেশিসংশ্লিষ্ট নির্ভরতা? লক্ষ করলে দেখা যায়, উঠতি ২০ থেকে ২৬ বছরের মধ্যে পেশিশক্তিসংবলিত যুবশ্রেণীর সবচেয়ে সহজপ্রাপ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন। যুবায়েরের বাবার কথার সূত্র টেনে বলি, তিনি ছেলেকে নিজের খরচায় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন ছেলে মানুষ হবে বলে, কিন্তু ছেলে ফিরল লাশ হয়ে এমন একটি কারণে, যার সঙ্গে ছেলেকে নিয়ে তাঁর স্বপ্নের কোথাও বিন্দুমাত্র সংযোগ নেই। অন্যদিকে আর কোনো ক্ষেত্র থেকে, যেমন—শ্রমজীবী ক্ষেত্র থেকে—এভাবে অবারিত পেশিসংবলিত যুবশক্তির আমদানি নিশ্চিত করা যায় না। যুবচরিত্রের অন্তর্লীন একটি বৈশিষ্ট্য হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, আর ঠিক এরই ফায়দা পায় রাজনৈতিক দলগুলো। বাবা-মা বা অভিভাবক পয়সার জোগান দিচ্ছেন আর ছেলে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে জড়িয়ে পড়ছে সন্ত্রাসে। বিশ্ববিদ্যালয়গুলো এদিক থেকে ফিডার লাইনের কাজ করে। অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চাপ খুব হালকা থেকে নেই বললেই চলে, ফলে বিস্তর সময় থাকে ছাত্রদের নানাভাবে সময় কাটানোর। দলীয় রাজনীতির প্রভাবে সন্ত্রাসপ্রধান রাজনীতি যখন প্রবল হয়ে ওঠে, তখন ক্যাম্পাসের হলগুলো পরিণত হয় একেকটা দুর্গে। লড়াই হয় এবং লাশ পড়ার রাজনীতিতে ক্রন্দসিত হয় ক্যাম্পাস। কিন্তু এই লাশ পড়াটাই সন্ত্রাসবাদী দলীয় রাজনীতির আদর্শের তলে তলে চাপা অভীপ্সা। কথাটা নিষ্ঠুর শোনালেও সত্য।
বিশ্ববিদ্যালয়গুলোর মূল আদর্শ যেমন জ্ঞানচর্চা, জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণের ক্ষেত্রে সামগ্রিকভাবে শিক্ষকসমাজ হতাশাব্যঞ্জক একটি পরিস্থিতির সৃষ্টি করেছে। তাদের রাজনৈতিক আদর্শ ও চেতনার আলোকে তারা অনেক সময় ছাত্রসমাজকে বিপথে পরিচালিত যে করে তার নিশ্চয় উদাহরণ পাওয়া যাবে। দ্বিতীয়ত, অনেক সময় তারা ক্লাস নেওয়া থেকে বিরত থাকার মতো কর্মসূচি নেয়, যা কোনোভাবেই দেশ-গঠনমূলক কর্মসূচি হতে পারে না। মেধার ভিত্তিতে না হয়ে দলীয় ভিত্তিতে শিক্ষকদের চাকরি পাওয়ার ঘটনা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পতন উন্মুখ অবস্থার পেছনে দলীয় রাজনৈতিকমনস্ক শিক্ষকসমাজের কোনো কোনো অংশ দায়ী।
সবশেষে আরেকটি ব্যাপারও আলোচনায় আনতে হবে। যেসব ছাত্র রাজনৈতিক সন্ত্রাসে জড়িয়ে পড়ে, তারা কিন্তু অবুঝ শিশু নয়। বয়স অনুযায়ী তাদেরও একটি লক্ষ্য থাকে; সেটি হচ্ছে, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া। স্নাতকোত্তর পাস করে ধীরে ধীরে পেশাগত জীবনে প্রতিষ্ঠা পাওয়ার চেয়ে তরুণ বয়সেই যদি পেশির জোরে অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে আধিপত্য বজায় রাখায় কুশলী হওয়া যায় এবং টু-পাইস হয়, তা হলে তার দিকে হঠকারিতা পছন্দকারী যুবসমাজ ঝুঁকবেই। এমনও হতে পারে, সন্ত্রাসের মাধ্যমে টাকা উপার্জনকারী একজন ছাত্রের প্রতি তার অভিভাবক শ্রেণীও ক্রমশ সদয় হয়ে উঠতে পারে, কিংবা মৌন সম্মতি দিতে পারে। বাংলাদেশের দারিদ্র্য-বুভুক্ষু পরিবারগুলোতে যুবক সস্তানের ওপর এ ধরনের চাহিদা তৈরিও হতে পারে।
তার পরও বলব, বেশির ভাগ ছাত্রই শিষ্টাচারী এবং আইনানুগ এবং বেশির ভাগ শিক্ষকই বিবেকসম্পন্ন ও জ্ঞানাচারী, কিন্তু সংকটটা তৈরি হচ্ছে সে গভীরে প্রোথিত রাজনৈতিক সংস্কৃতির মধ্যে, যেখানে মনে করা হচ্ছে যে মেধা নয়, যুক্তি নয়, শিক্ষা নয়, পেশিই হচ্ছে আসল নিয়ন্তা। রাজনৈতিক সন্ত্রাসে জড়িত ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ তাই-ই প্রমাণ করে। এখানে বউয়ে ভাঙলে সাত আসমানের পতন এবং ঝিয়ে ভাঙলে সাত খুন মাফ নীতিই অনুসৃত হয়।
মোহীত উল আলম: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানববিদ্যা বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
January
(4234)
-
▼
Jan 18
(132)
- ইলিশ-সামান্য মুনাফায় অসামান্য ক্ষতি
- নারায়ণগঞ্জে নির্বাচন-তারাই হবেন জনপ্রতিনিধি!
- মিথ্যা বলা অন্যায় by শিরিন বেলায়েত
- শিকলে বেঁধে দীন শিক্ষা নয় by ফরহাদ জাকারিয়া
- মন্দ ধারণা ইসলামে নিষিদ্ধ by মুফতি এনায়েতুল্লাহ
- 'সবাইকে দেখতে পাচ্ছি' by আসিফ আহমেদ
- সাক্ষরতা ও উন্নয়ন-তিন বছরেই নিরক্ষরতা থেকে মুক্তি!...
- সাময়িক প্রসঙ্গ-ট্রানজিট থেকে সর্বোত্তম সুবিধা নিশ্...
- বয়ফ্রেন্ডের জন্য...
- তাণ্ডবে অচল শাবিপ্রবি
- বিদেশ থেকে ড্রেজার আনতে হবে না-প্রধানমন্ত্রী
- বিপিসির কাছে পরিকল্পনা চেয়েছে সরকার
- বিক্ষোভ, ডিএসই ভবনের তারে আগুন
- মানুষ আশাহত-এরশাদ
- সিরিয়ায় আন্তর্জাতিক চাপ বাড়ানোর পক্ষে ওবামার
- ফেরি চলাচল শুরু
- শিবিরকর্মী সন্দেহে আটক ৪
- দুবাইয়ে ৪২০০ অবৈধ কর্মী গ্রেপ্তার
- দুই বোনের অন্য রকম গল্প by অনন্য রেজা করিম
- মিশন ক্যারিয়ার-ফলোঅন এড়ালেন টম ক্রুজ by পিপ্পলি কে...
- স্যুরিয়ালিস্ট চলচ্চিত্রের সফল জনক by ইভা খান
- পাবনায় ২ দিনব্যাপী নৃত্য উৎসব by এ বি এম ফজলুর রহমান
- ইমনের অভিনয়ে খুশি হলেন পরিচালক by সুদীপ কুমার দীপ
- রেসিপি পুরনো, কিন্তু রাঁধুনির হাত ভালো by দাউদ হোস...
- ছায়ানটের নৃত্য উৎসব by জোবায়েদা লাবণী
- স্বা স্থ্য প রা ম র্শ-হেঁচকি বন্ধ করারও উপায় আছে
- র ঙ বে র ঙ-জলের সৌন্দর্য
- মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ গুলিতে এস আ...
- অজানা তথ্য জানালেন ব্রুক শিল্ডস
- উপনির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধিত হলেন সুচি
- বয়ফ্রেন্ডের জন্য...
- রাহুল চাইলে রাজনীতিতেসক্রিয় হবেন প্রিয়াঙ্কা
- মার্কিন দূতের সফর স্থগিত করলো পাকিস্তান
- দীপিকার পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন রণবীর !
- কোস্ট কনকর্ডিয়া দুর্ঘটনা: আরও ৫ মৃতদেহ উদ্ধার
- যে কারণে ক্ষমতা দখল করছে না পাক সেনাবাহিনী
- ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ
- ইরানে নিষেধাজ্ঞা তেল সরবরাহে প্রভাব ফেলবে না
- বিলেতফেরত লাল জমিন
- কাটছে সময় কেমন করে-এফডিসিতে যাওয়া হয় না
- পরামর্শক নিয়োগে অনিয়মেরঅভিযোগের তদন্ত চলছে by হকি...
- চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী-দায়িত্বে অবহেলা করল...
- ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ বাড়ছে by ওবায়দুল্লাহ...
- সময়মতো মহাজোট ছাড়া না ছাড়ার ঘোষণা :এরশাদ by রাজীব ...
- রাজনৈতিক ঝগড়াঝাঁটির মধ্যে কাজ করা কঠিন by নিয়াজ মো...
- আইএমএফের পরামর্শে সুদহারবাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে
- হঠাৎ পুঁজিবাজার বন্ধ
- ট্রাস্ট দুর্নীতির মামলা-খালেদা জিয়ার জামিননামা দাখিল
- নদী ও বনের ওপর দিয়ে আড়াআড়ি বাঁধ-জলবায়ু তহবিলের টাক...
- প্রতিনিধি যাবেন আদালতে-গিলানির আদালত অবমাননার রুলে...
- অস্থিরতায় লেনদেন বন্ধ
- সম্ভাবনার দ্বারে দাঁড়িয়ে by কামরুজ্জামান মিলু
- অস্ট্রেলিয়ান ওপেন-শুরুতেই ছিটকে পড়লেন স্টোসুর
- আলী লড়ছেন এখনো
- আজ আবার এল ক্লাসিকো
- আজমল-জাদুতে বিবশ ইংল্যান্ড
- আবার টাইব্রেকার নাটক-সেমিতে শেখ জামাল
- আজও তাঁর নিত্য আসা-যাওয়া by গোলাম রাব্বানী
- কৃষিঋণ বিতরণ কমেছে বেড়েছে খেলাপির হার
- প্রতিটি বিভাগে অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব
- প্রসঙ্গ পদ্মা সেতু প্রকল্প-বিশ্বব্যাংকের নতুন কোনো...
- অ্যামচেমের ভোজসভায় বাণিজ্যমন্ত্রী-দুর্নীতি ও আমলাত...
- ২১ জানুয়ারি উদ্বোধন করবেন মুহিত ও প্রণব-সীমান্ত অত...
- রিপাবলিকান প্রার্থীদের বিতর্ক-ব্যবসা ও রাজনীতির রে...
- এবার সৌদি আরবকে সতর্ক করেছে ইরান
- দিল্লির হাইকোর্টের মন্তব্য-ইভিএমে কারসাজির সুযোগ র...
- বিরোধী দলে থাকলেও খুশি হবেন ইমরান খান
- আরো যাঁরা ছবি আঁকেন by পৃথ্বী সাহা বাপ্পা
- বিপাশার ভ্রমি বিস্ময়ে by কামরুজ্জামান মিলু
- একসঙ্গে আন্দোলন করলেই অধিকার আদায় সম্ভব
- আওয়ামী লীগ : গাজীপুর, টঙ্গী-দুই সর্বনাশ : টঙ্গীতে ...
- বিএনপি : গাজীপুর, টঙ্গী-মান্নান ও হাসানের ঐক্যের গ...
- বিএনপি : আখাউড়া, কসবা-টার্গেট এক নেতা অনেক
- আওয়ামী লীগ : আখাউড়া, কসবা-'মেয়র যন্ত্রণা' by বি...
- প্রতিশ্রুতির ফুলঝুরি-গ্যাসের শহরে গ্যাস অধরা
- উচ্চশিক্ষার নামে প্রতারণা-বিদেশে প্রেরণের নীতিমালা...
- পরিকল্পনা বাস্তবায়ন ও অর্থনীতি-সদিচ্ছার অভাবে কাঙ্...
- পবিত্র কোরআনের আলো-শেষ বিচারের দিন পাপিষ্ঠরা একে অ...
- 'ওয়াল স্ট্রিট দখল' আন্দোলন ও আমাদের উপলব্ধি by লু...
- শিক্ষকেরা বসলেন লাল সবুজ ও কালো চেয়ারে
- সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি দখলমুক্ত করার দাবি by সর...
- স্লুইসগেট বিধ্বস্ত-১২০০ একরে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা
- ‘নির্মাণে অবহেলা ছিল’-সানশেড ভেঙে এক শ্রমিক নিহত, ...
- জায়গা নেই, তাই শুরু হচ্ছে না নতুন থানা by কাজী আনিছ
- পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত-রাজধানীতে তিন নারী খুন
- বাহারি কুশন
- গর্ভবতী মায়ের রক্তশূন্যতা
- এক্সেসরিস-নাকফুলের বাহার
- বসন যখন চামড়ার
- গোপনীয়তা by সুভাষ সাহা
- নাইবা হল পারে যাওয়া-সংকোচনমূলক মুদ্রানীতি কতটা সাহ...
- কণ্ঠস্বর-সরকারের ব্যর্থতা অনেক, বিরোধী দলও সফল নয় ...
- সাক্ষাৎকার ড. এটিএম শামসুল হুদা-রাজনৈতিক পর্যায়ে ব...
- খাদ্য গুদাম নিয়ে লড়াই-রাজনীতির মোক্ষ কি লুটপাট?
- নির্বাচন কমিশন গঠন-সব পক্ষ আরও দায়িত্বশীল হোক
- বিবিরবাজার খালে বাঁধ by ইকবাল হোসেন
- দায়িত্বে অবহেলাকারী চিকিৎসকদের আবার সতর্ক করলেন প্...
- চালচিত্র-রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি দুই...
- চরাচর-পাঠাগারের আলো by আলম শাইন
- শ্রদ্ধাঞ্জলি-ইতিহাস ধরে রেখেছেন রশীদ ভাই by হারুন ...
- কাল রঙ্গ-'উনি' যাহা কহিলেন! by হিলাল ফয়েজী
- সাদাকালো-সংকটতাড়িত প্রাণিকুল ও অসহায় মহীরুহদের জ...
- অবহেলায় ছিটমহলবাসী-অধিকার নিশ্চিত করতে হবে
- কৃষিঋণ বিতরণে অনীহা-লক্ষ্যমাত্রার ধারেকাছেও নেই অন...
- পবিত্র কোরআনের আলো-কাফির সরদারদের বিরুদ্ধে যুদ্ধ ক...
- লন্ডনে বাংলাদেশের ইস্যু নিয়ে আন্দোলন by ফারুক যোশী
- আমায় ক্ষমো হে-চল্লিশ বছরের ব্যাংকিং শিল্প by মামুন...
- চরাচর-বিলীন হচ্ছে কাঁকড়া by আজিজুর রহমান
- অং সান সু চি-রাজনীতির মাত্র অর্ধেকটা আবেগ
- নিরপেক্ষতার দাবি ও তারুণ্যের অঙ্গীকার by ডা. ওয়াহি...
- সময়ের প্রতিধ্বনি-সংকটে পাকিস্তান : কলকাঠি নাড়ছেন...
- পুরান ঢাকায়-ঘুড়ি উৎসব by রোকসানা ইসলাম
- ব্যাগ ধরে দেয় টান by তৌহিদা শিরোপা
- চারদিক-ভূত তাড়ানোর পর বিয়ে
- শিক্ষাপ্রতিষ্ঠান-ছাত্র-সন্ত্রাসের রাজ্যে by মোহীত ...
- প্রান্তকথা-হিলি স্টেশন by শান্ত নূরুননবী
- স্মরণ-কমরেড অমল সেন: এই নষ্ট সময়ে অনুকরণীয় একজন by...
- শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধ হোক-শিক্ষক...
- ক্রসফায়ার, গুম বন্ধ করুন-মানবাধিকার নিয়ে উদ্বেগ
- ওয়েব থেকে...-ইভ টিজিং হতেই থাকবে? by শোয়েব হাসান
- কালের পুরাণ-বিএনপির ‘না’কে ‘হ্যাঁ’ করাবে কে? by সো...
- সরেজমিন: ইসলামী বিশ্ববিদ্যালয়-বহিরাগতদের কাছে শিক্...
- বিশ্লেষণ-ঘোষণা দেওয়ার উপযুক্ত সময় নয় by ফারুক আহমে...
- বিশ্লেষণ-সরকারি কর্মকর্তাদের বিনিয়োগ থাকা ঠিক না b...
- দুজনের জবানবন্দি-ক্ষোভের বশে খুন করেন ছাত্রলীগের ক...
- ট্রাকের ধাক্কায় আগুন-মাইক্রোবাসে পুড়ে মারা গেলেন এ...
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সীতাকুণ্ডে বিপজ্জনক যান চলাচ...
- তিস্তা অভিমুখে লংমার্চ-মানুষ শান্তিতে নেই, পরিবর্ত...
-
▼
Jan 18
(132)
-
▼
January
(4234)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment