রকামির ইংরেজি ‘দ্য’-এর বিকল্প

ইংরেজি শব্দ ‘দ্য’-এর একটি প্রতীক তৈরি করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের ব্যবসায়ী পল ম্যাথিস। মূলত মুঠোফোনে দ্রুত ও সচ্ছন্দে লেখাই এই প্রতীক তৈরির উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।
তাঁর তৈরি নতুন একটি অ্যাপ ডাউনলোড করে নতুন এই প্রতীকসংবলিত কি-বোর্ড ব্যবহার করা যাবে। ইংরেজি বর্ণ ‘টি’ ও ‘এইচ’-এর সমন্বয়ে প্রতীকটি তৈরি করা হয়েছে। ম্যাথিস বলেন, ব্যবহারের বিবেচনায় পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে ‘অ্যান্ড’ শব্দটি। এই শব্দের জন্য একটি প্রতীক ইতিমধ্যে বহুল প্রচলিত হয়ে গেছে। তাই ‘দ্য’ প্রতীকটিকেও একই সম্মান দেওয়া উচিত নয় কি? পিটিআই।