Friday, July 12, 2013
আহসান হাবীব- তিরিশি কাব্যতত্ত্বের প্রথম বিদ্রোহী by আবিদ আনোয়ার
আহসান হাবীব- তিরিশি কাব্যতত্ত্বের প্রথম বিদ্রোহী by আবিদ আনোয়ার
কবি আহসান হাবীবের কবিতা নিয়ে আমার পাঁচটি
লেখা ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এগুলোর শিরোনাম : ১.
আহসান হাবীব-এর কবিতা : খালেক নিকিরির স্বজন-পরিজন, ২. কবি ও সম্পাদক আহসান
হাবীব,
৩. আহসান হাবীব : আধুনিক না উত্তরাধুনিক, ৪.
আহসান হাবীব-এর কবিতার নির্মাণকলা এবং ৫. ইংরেজি ভাষায়, ম্যান বিহাইন্ড দ্য
শ্যাডো ডিয়ার [ছায়া হরিণের অনুসন্ধানী একজন]। আমার ও মাহবুব সাদিকের
সম্পাদনায় অনন্যা থেকে প্রকাশিত 'আহসান হাবীবের শ্রেষ্ঠ কবিতায় মুদ্রিত
সম্পাদকীয়টির প্রথমাংশ আমার লেখা। এ ছাড়াও আহসান হাবীব-সংক্রান্ত আমার
কাজের মধ্যে রয়েছে সংক্ষিপ্ত পরিচিতিসহ তাঁর কবিতার বেশকিছু অনুবাদ, যা
রেডিও বাংলাদেশের [বাংলাদেশ বেতার] এক্সটারনাল সার্ভিস থেকে প্রচারিত হয়েছে
এবং বাংলা একাডেমীর ইংরেজি প্রকাশনা, বাংলাদেশ অবজার্ভার, বাংলাদেশ টাইমস,
ঢাকা টুডে ও বাংলাদেশ ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছে। উপরোক্ত ২ ও ৩
সূচক লেখা দুটি গ্রন্থিত হয়েছে আগামী প্রকাশনী থেকে ২০০৫ সালে প্রকাশিত
আমার 'চিত্রকল্প ও বিচিত্র গদ্য' নামের বইটিতে এবং বাকিগুলোও গ্রন্থিত
হওয়ার অপেক্ষায় আছে। তাঁর সমসাময়িক এমনকি পরবর্তী প্রজন্মের কারও কারও
কবিতা নিয়ে লিখতে গিয়েও আমার রচনায় অনিবার্যভাবে এসে গেছে আহসান হাবীবের
কাব্যকৃতির প্রসঙ্গ।
উপরোক্ত তথ্য দিয়ে বর্তমান লেখাটি শুরু করতে হলো কারণ তাঁর ২৮তম মৃত্যুদিবসে কিছু একটা লেখার তাগিদে প্রথমেই যে ভাবনায় তাড়িত হলাম তা হলো : নতুন করে তাঁর সম্পর্কে আমার আর কী লেখার আছে! অনেক ভেবেচিন্তে তাঁর কবিতার একটিমাত্র বিশিষ্টতাকে এ লেখার বিষয় করেছি। আহসান হাবীব-সংক্রান্ত আমার অন্য লেখাগুলোতেও প্রসঙ্গটির উল্লেখ রয়েছে। তবে বর্তমান লেখায় রয়েছে এর বিস্তৃত আলোচনা যেহেতু একেই একমাত্র বিষয় হিসেবে বেছে নিয়েছি। অকাতরে স্বীকার করে নিচ্ছি লেখাটির জন্য আমি আমার অন্য লেখাগুলো থেকে কিছু ঋণ গ্রহণে বাধ্য হয়েছি।
আমরা যাকে আজ তিরিশোত্তর কাব্যধারা বলতে অভ্যস্ত তাঁর প্রথম বিদ্রোহী আহসান হাবীব, অন্তত কবিতার আধেয় বা বিষয়বস্তুর বিবেচনায়। শামসুর রাহমানের কবিতার বিশদ বিশ্লেষণ করতে গিয়ে তাঁর অগ্রজ আহসান হাবীবকে নিয়ে হুমায়ুন আজাদ যা লিখেছেন তা এ রকম :
"আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ 'রাত্রিশেষ' বেরোয় ১৯৪৭-এ; এবং এ কাব্যেই সর্বপ্রথম একজন মুসলমান কবি ব্যাপক বিংশ-শতকী চেতনাসহ আত্মপ্রকাশ করেন... 'বন্ধ্যা মাটি', 'ঝরাপালকের ভস্মস্তূপ'ধর্মী চিত্রকল্পের সাহায্যে তিনি চেষ্টা করলেন আপন বিশ্ব রচনার...' [ভূমিকা, শামসুর রাহমান/নিঃসঙ্গ/শেরপা]।
হুমায়ুন আজাদ তাঁর লেখায় 'বিংশ-শতকী চেতনা' বলতে যা বোঝাতে চেয়েছেন তা হলো বোদলেয়ার-উত্তর আধুনিকতার চর্চা যা বাংলা কবিতা আলিঙ্গন করেছিল গত শতাব্দীর তিরিশের দশকে, মূলত বুদ্ধদেব বসুর পৌরোহিত্যে। বুদ্ধদেব নিজে, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী ও বিষ্ণু দে তাঁদের রচনাকর্মে কথিত 'বিংশ-শতকী চেতনা'কে ধারণ করে রবীন্দ্রোত্তর একটি কাব্যধারা প্রবর্তন করেছিলেন যাকে আমরা এখন 'তিরিশি আধুনিকতা' বলে গণ্য করি।
বাংলা কবিতার তিরিশি আধুনিকায়নের মূলমন্ত্র ছিল পূর্ববর্তী রোমান্টিক যুগের একরোখা সৌন্দর্যবোধ থেকে উত্তরণের জন্য বস্তুবিশ্বের কলুষতা ও নির্বেদকে আলিঙ্গন করা এবং একই সঙ্গে কেতাবি ভাষার পরিবর্তে আটপৌরে ভাষায় কবিতা লেখা ও নির্মাণকলায় বৈপ্লবিক পরিবর্তন সাধন করা। বৈশ্বিক প্রেক্ষাপটে এই বিপ্লব ঘটে গিয়েছিল অনেক আগেই। ১৮৫৭ সালে ফরাসি কবি বোদলেয়ারের কবিতা-সংকলন 'ল্যা ফ্লার দ্যু মল' প্রকাশের পর কাব্যবোদ্ধারা বুঝতে পারেন : এই কবির সৌন্দর্যচেতনা পূর্ববর্তী রোমান্টিক কবিদের চেয়ে ভিন্ন শুভ ও অশুভর সম্মিলনে জীবন তার সামগ্রিকতা নিয়ে প্রতিফলিত হয়েছে এসব কবিতায়।
ফরাসি ও জার্মান কবিতারাজ্যে ঝড়ের গতিতে সেই আধুনিকতা সংক্রমিত হলেও মাত্র ২৬ মাইল ইংলিশ চ্যানেল পার হতে তা সময় নেয় পঞ্চাশ বছরেরও বেশি। প্রথমে আইরিশ ও পরে ব্রিটিশ কবিদের সংবেদনশীলতায় তা অভিঘাত তৈরি করে ১৯১৪ সালের দিকে। প্রায় সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কবিতাঙ্গনেও লাগে সেই ঢেউ। ভারতবর্ষ তখন ব্রিটিশদের উপনিবেশ; প্রতিটি শিক্ষিত বাঙালির নিজ মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষাও বেশ আয়ত্তে ছিল। অতএব বোদলেয়রীয় কাব্যকলার উত্তরসূরি ইংরেজি ভাষার উল্লেখযোগ্য কবি, বিশেষ করে টিএস এলিয়ট ও আইরিশ কবি ডবি্লউ বি ইয়েটসের কবিতা, এর সঙ্গে ইংরেজি ভাষায় অনূদিত বোদলেয়ারের কবিতাও, শিক্ষিত বাঙালি কবিদের অবশ্য পাঠ্য হয়ে ওঠে। ইংরেজি সাহিত্যের অধ্যাপক বুদ্ধদেব বসু ও জীবনানন্দ দাশ গত শতাব্দীর তিরিশের দশকে সেই নব্য আধুনিকতা বিষয়ে অবহিত হন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় দেখতে পান রোমান্টিক যুগের সেই একরোখা সৌন্দর্যবোধ, নির্মাণকলায় কেতাবি শব্দের প্রাধান্য এবং ছন্দ-প্রকরণ ও আঙ্গিকের ক্ষেত্রে একঘেঁয়েমি।
এরা আটপৌরে মুখের ভাষায় কবিতা লেখা শুরু করলেও পরবর্তীকালে কবি ও কবিতাবোদ্ধাদের মধ্যে এই উপলব্ধি জাগ্রত হয় যে, কবিতার ভাষার আটপৌরে চারিত্র্য দান কোনোকালেই পরিপূর্ণভাবে সম্ভব নয়। কেতাবি ও আটপৌরে ভাষাভঙ্গির মিশ্রণই হবে কবিতার শেষ নিয়তি। ফলে তিরিশিদের রবীন্দ্র-বিরোধিতার ফসল হিসেবে শব্দ ব্যবহার, ছন্দ-প্রকরণ, অঙ্গসৌষ্ঠব ও অলঙ্কার নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব আধুনিক কৌশল আমরা পেয়ে গেলাম তা হলো :
ক্রিয়াপদ ব্যবহারের স্বাভাবিকতা অর্থাৎ নামধাতুজ শব্দ 'টঙ্কারিছে', 'বিচরিয়া', 'গুঞ্জরিলো' ইত্যাদি থেকে মুক্তি লাভ।
বাক্য নির্মাণের ক্ষেত্রে এমন স্থানে স্বাভাবিক ক্রিয়াপদ ব্যবহার করা, যা ছন্দ-প্রকরণকে অক্ষুণ্ন রেখেও বাক্যকে গদ্যসুলভ ধ্বনিব্যঞ্জনা দান করে।
সমমাত্রিক পঙ্ক্তিবিন্যাসের চেয়ে অসমমাত্রিক পঙ্ক্তিবিন্যাসকে বেশি গুরুত্ব দেওয়া_ অর্থাৎ দীর্ঘ পঙ্ক্তির সঙ্গে নিদ্বর্িধায় যে কোনো দৈর্ঘ্যের ছোট পঙ্ক্তি ব্যবহার করা_ যাকে 'মুক্তক' আঙ্গিক বলা হয়। অনেকে 'মুক্তক' বলতে ছন্দ-প্রকরণে শৈথিল্যকে বুঝে থাকেন। প্রকৃত অর্থে মুক্তক আঙ্গিকে বিন্যস্ত ছন্দের কবিতায় মাত্রা-বিচ্যুতির কোনো সুযোগ নেই, কেবল পঙ্ক্তির সংকোচন-প্রসারণই এর মৌলিক বৈশিষ্ট্য।
প্রতিতুলনাজাত অলঙ্কার নির্মাণে যতটা সম্ভব বিসদৃশ উপমান-উপমেয়র সঙ্গম ঘটানো। প্রচলিত পন্থার উপমা-উৎপ্রেক্ষা-রূপকের চেয়ে সমান্তরাল রূপক ও প্রতীক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ। সমাসোক্তি ও অন্যাসক্তকে তাদের প্রচলিত রূপ থেকে উন্নীত করার জন্য নতুন কৌশল অবলম্বন করে বাড়তি শক্তি দান।
উপমান আহরণে বস্তুবিশ্বের চেনা পরিমণ্ডলের বাইরে গিয়ে প্রায়শ অবচেতনায় পরিভ্রমণ_ অর্থাৎ চিত্রকল্প নির্মাণে পরাবাস্তব আবহ সৃষ্টির প্রয়াস।
তিরিশোত্তর আধুনিক কবিতার এসব নির্মাণ-কৌশল পরিপূর্ণভাবে ব্যবহার করলেও আহসান হাবীব ছিলেন বিষয়বস্তু চয়নের বিবেচনায় তিরিশি কাব্যতত্ত্বের প্রথম বিদ্রোহী। অন্তত এ বিষয়ে তিরিশি কাব্যতত্ত্বে নিজেকে বিসর্জন দিতে আহসান হাবীবের কবিসত্তা ছিল দ্বন্দ্ব-জর্জরিত। তাই প্রবেশলগ্নেই তাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছিল তিরিশি কাব্যতত্ত্বের সেই বিশেষ সুচিবায়ুগ্রস্ততার প্রতি এক ধরনের অবিশ্বাস। বুদ্ধদেব বসুর 'প্রান্তরে কিছু নেই, জানালায় পর্দা টেনে দে' কিংবা সুধীন্দ্রনাথ দত্তের 'সহে না সহে না এ জনতার জঘন্য মিতালি'_ এসব উক্তি ছাড়াও বিভিন্ন নিবন্ধে কবিতাকে জনজীবন থেকে দূরে রেখে অন্তর্মুখিনতায় ডুব দিয়ে যে কলাকৈবল্যবাদী কাব্যচর্চার ঘোষণা ছিল রবীন্দ্রোত্তর তিরিশি আন্দোলনে তাকে মনেপ্রাণে মেনে নিতে পারেননি কবি আহসান হাবীব। 'ঝরা পালকের ভস্মস্তূপে তবু বাঁধলাম নীড়/তবু বারবার সবুজ পাতার স্বপ্নেরা করে ভীড়' এই দুটিমাত্র পঙ্ক্তি থেকেই জানা যায় আহসান হাবীবের দ্বন্দ্ব-মুখর মানসলোকের পরিচয়। আমরা এই রূপকধর্মী চিত্রকল্পটিতে দেখি : ঝরাপালক-আচ্ছাদিত নীড়ে বসে এক পাখি [রূপকার্থে কবি] সবুজ পাতার স্বপ্ন দেখছে। প্রকাশিত ভাবনা ছাড়াও পরপর দুটি 'তবু' শব্দের ব্যবহার উলি্লখিত দ্বন্দ্বকে আরও পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে। উল্লেখ্য, আহসান হাবীবের এই 'ঝরাপালক' শব্দবন্ধটি তিরিশি কাব্যধারার মৌল ভাবনা জীবনানন্দের 'ঝরাপালক' কাব্যে প্রকাশিত বিনষ্টি-চেতনা, নৈরাশ্য ও বিমানবিকতার ইঙ্গিতবহ। পঞ্চাশের দশকের শামসুর রাহমান তাঁর প্রবেশলগ্নে তিরিশিদের কাব্য-ভাবনায় আমূল জারিত হয়ে কবিতায় জনজীবন বিচ্ছিন্নতার আত্মঘোষণা দিয়েছিলেন এভাবে : 'আমার খামার নেই, শস্যকণা নেই কোন/আছে শুধু একটি নিবিড় আকাশ' কিংবা তাঁর প্রবেশলগ্নে রচিত বিখ্যাত কবিতা 'রুপালি স্নান'-এর 'শুধু দুই টুকরো শুকনো রুটির নিরিবিলি ভোজ/অথবা প্রখর ধু-ধু পিপাসার আঁজলা-ভরানো পানীয়ের খোঁজ/শান্ত সোনালি আল্পনাময় অপরাহ্নের কাছে এসে রোজ/চাই নি তো আমি... হাজার যুগের তারার উৎস ওই যে আকাশ/তাকে ডেকে আনি হৃদয়ের কাছে... শান্ত রূপালি স্বর্গ-শিশিরে স্নান করি আমি।' সেই অন্তর্মুখী শামসুর রাহমানও তাঁর মধ্য-পর্যায়ে এসে কেবল 'স্বর্গ-শিশিরে' স্নান করার বাসনা ছেড়ে সমকালীন মনুষ্য-জীবন ও রাজনীতিকে তাঁর কবিতার বিষয় করে তুললেন এবং হয়ে উঠলেন এতটাই বহির্মুখী যেন কবিতায় আমাদের জনপ্রতিনিধি। তিরিশের জীবনানন্দ দাশও তাঁর 'রূপসী বাংলা'য় এসে স্বদেশের রূপ-সৌন্দর্য দিয়ে তাঁর মানসলোক রাঙিয়েছিলেন। তবে জীবনানন্দের রূপসী বাংলায় প্রত্যক্ষভাবে জনজীবনের চিত্র নেই; আছে লক্ষ্মীপেঁচা, শঙ্খচিল, ইঁদুর, শালিক পাখি, মৎস্যকন্যা আর গঙ্গা-ফড়িংদের প্রাধান্য; কোনো কোনো ক্ষেত্রে অবশ্য একান্তই ব্যক্তিমানুষের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এসব পাখি। প্রত্যক্ষ মানুষ যে ক'জন আছে তারাও স্বপ্নের রাজকন্যা বা বেহুলার মতো পৌরাণিক মানুষ।
পঞ্চাশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ তাঁর মধ্য-পর্যায়ের বিচ্যুতির আগে পর্যন্ত স্বাদেশিকতা ও জীবন-ঘনিষ্ঠতার প্রতি আহসান হাবীবের মতো প্রবলভাবেই নিবিষ্ট থেকেছেন। কোনো কোনো [ফেরার পিপাসা, প্রত্যাবর্তন ইত্যাদি] কবিতায় তিরিশি ধারার প্রতি দারুণ বিবমিষাও প্রকাশিত হয়েছে। তাঁর 'কালের কলস' কাব্যে 'ভেদাভেদ' শিরোনামের একটি কবিতায় এই বিবমিষায় যুক্ত হয়েছে তিরিশি আধুনিকতা নিয়ে প্রবল শেষোক্তিও : 'যারা মেতেছিলো আধুনিকতার দ্বন্দ্বে/আজো বেঁচে আছে তাদেরই কতেক ভক্ত/কেবল কয়টি পদ্যের দুর্গন্ধে/অর্ধশতক করে যাবে উত্ত্যক্ত।' পঞ্চাশের অন্যতম শ্রেষ্ঠ কবি সৈয়দ শামসুল হকের রচনাকর্মও এ দেশের মাটি ও মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। কেবল শহীদ কাদরী বাদে পঞ্চাশ ও ষাটোত্তর প্রজন্মের কোনো কবিই জনজীবন বিচ্ছিন্নতার ভাবনাকে মনে ঠাঁই দেননি বরং একে আরও নিবিড়ভাবে আলিঙ্গন করতে ব্রতী হয়েছেন ও হচ্ছেন। সঙ্গতকারণে আহসান হাবীবকেই যদি এই তিরিশোত্তর কাব্যধারার আদি উৎস হিসেবে গণ্য করা হয় তবে নিদ্বর্িধায় বলা চলে : আধেয় বা বিষয়বস্তুর বিবেচনায় বাংলাদেশের কবিতার মূলধারা কোনোকালেই তিরিশি কাব্যতত্ত্বে নিবিষ্ট ছিল না।
তিরিশি কবিরা তাঁদের কাব্যতত্ত্বে ও রচনাকর্মে নৈরাশ্যবাদ, স্বকালের বন্ধ্যত্ব তথা বিশ-শতকীয় বিনষ্টি, বিমানবিকীকরণ ও জনজীবন বিচ্ছিন্নতার নানা দেয়াল তুলে দিয়ে এক রুদ্ধতার দিকে ঠেলে দিতে চেয়েছিলেন আধুনিক কবিতাকে। আহসান হাবীব তাঁর রচনাকর্মে আশাবাদ, স্বদেশলগ্নতা ও পুনমানবিকীকরণের উদ্বোধন ঘটিয়ে আধুনিকতার সংজ্ঞাকে মুক্ত ও সম্প্রসারিত করেছেন। আহসান হাবীবোত্তর আমাদের কবিতা তাই এসব তিরিশি ইজমের দাসত্ব করেনি; কৈবল্যবাদী, আত্মজৈবনিক, হতাশাব্যঞ্জক কাতরোক্তিই আধুনিকতার সূচক... এ কথা আর সত্য নয় এবং এ সত্য প্রথম উপলব্ধি করেছেন কবি আহসান হাবীব। আহসান হাবীব কবি হিসেবে আমাদের কাছে বরেণ্য কেবল এই ঐতিহাসিক কারণেই নয়... তিরিশোত্তরকালে আবির্ভূত আমাদের শ্রেষ্ঠতম কবিদেরও একজন তিনি, যার উপাত্তনির্ভর বিচার-বিশ্লেষণ রয়েছে আমার অন্য লেখাগুলোতে।
তিরিশি কাব্যাদর্শ নিয়ে আহসান হাবীব তাঁর অজস্র কবিতায় প্রশ্ন রেখেছেন :খালেক নিকিরি, কদম আলী, কিংবা জমিলার মায়ের নিকট-আত্মীয়টি যিনি বিদ্যালাভের কৃপায় এইমাত্র পুরনো কাঁথার ওম থেকে বেরিয়ে এসে অন্যরকম রোদ পোহাচ্ছেন নাগরিক আবহাওয়ায়, যিনি সম্প্রতি বোদলেয়ার-কামু-কাফকা-সার্ত্রে-রিলকে-এলিয়ট-ইয়েটস-এর দারুণ ভক্ত হয়ে পড়েছেন, যার গায়ে লেগে আছে পচা পাট, কচুরিপানা আর ডানকিনা মাছের আঁশটে গন্ধ, পায়ের পাতায় লেপ্টে আছে শিশিরসম্পৃক্ত কাদা... অথচ স্মৃতিহননের এক উন্মত্ত খেলায় মেতে যিনি স্বপ্ন বেচে দিয়ে কেবলই দুঃস্বপ্ন কিনছেন, আর এক অলীক নাগরিক যন্ত্রণাবোধের শিকার হয়ে ছটফট করছেন নিজের বিবরে_ যিনি এই ক'দিন আগেও ঈশ্বর গায়েনের সুপারি বাগানে রানীবালার হাত ধরে ফেলেছিলেন... অথচ এখন কেবল 'নিঃসঙ্গ নিঃসঙ্গ' বলে হাহাকার করছেন, তার এই আধুনিকতাবোধ কি স্বদেশের শিকড়সম্পৃক্ত নাকি ধার করা? এই প্রশ্নে বিদ্ধ হয়ে আহসান হাবীব নির্মাণ করেছেন স্বদেশলগ্ন ও জীবনঘনিষ্ঠ অজস্র কবিতা এবং প্রভাবিত করেছেন তাঁর উত্তর-প্রজন্মের কবিদের রচনাকর্মকেও।
তিরিশি আন্দোলনের অব্যবহিত পর আহসান হাবীবের এ রকম উপলব্ধি সাক্ষ্য দেয় : বিষয় চয়নের বিবেচনায় তিনি ছিলেন তিরিশ কাব্যতত্ত্বের প্রথম দ্রোহী এবং তাঁর সেই কাব্যচিন্তন ছিল সুদূরপ্রসারী। হ

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
July
(1526)
-
▼
Jul 12
(111)
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮৭০ জন
- বাথ পার্টির অপসারিত নেতারা ভুল করেছেন
- পদত্যাগ করে নির্বাচন দিচ্ছেন লুক্সেমবার্গের প্রধান...
- মৃত ম্যাগনিতস্কি কর নিয়ে প্রতারণায় দোষীসাব্যস্ত
- স্কটল্যান্ড স্বাধীন হলে ডুবোজাহাজ ঘাঁটি সার্বভৌম র...
- নারীর অধিকার প্রতিষ্ঠায় লড়ছে পাকিস্তানের প্রথম ন...
- ম্যান্ডেলা হাসেন, চোখ দিয়ে সাড়া দেন
- লোকসভার বর্ষাকালীন অধিবেশন নিয়ে যত জল্পনা-কল্পনা
- লোকসভার বর্ষাকালীন অধিবেশন নিয়ে যত জল্পনা-কল্পনা
- মন্ত্রিসভায় ব্রাদারহুডকেও রাখতে চাই
- দ্বৈত পদ নিয়ে ইমরান খানের দল পিটিআইয়ে মতবিরোধ
- প্রথম চালকবিহীন ‘জঙ্গি বিমান’ ওড়াল যুক্তরাষ্ট্র
- ভালো থাকো ভালো চাই পত্রের যেন উত্তর পাই by সালেহা ...
- ভালো থাকো ভালো চাই পত্রের যেন উত্তর পাই by সালেহা ...
- ভালো থাকো ভালো চাই পত্রের যেন উত্তর পাই by সালেহা ...
- বোরহেস ও আক্ষরিক অনুবাদের সৌন্দর্য \ দ্বিতীয় পর্ব...
- বোরহেস ও আক্ষরিক অনুবাদের সৌন্দর্য \ দ্বিতীয় পর্ব...
- আহসান হাবীব- তিরিশি কাব্যতত্ত্বের প্রথম বিদ্রোহী b...
- মাননীয় প্রধানমন্ত্রী, আপনি করেন কি? by জিনিয়া জাহিদ
- রমজান ও হালাল উপার্জন by মাওলানা শাহ আবদুস সাত্তার
- রমজানে কোরআন তেলাওয়াত by মুফতি এনায়েতুল্লাহ
- ইঁদুর কারা, আয়না কাদের? by অনুপম দেব কানুনজ্ঞ
- নষ্টের সাধনা by সুভাষ সাহা
- গণমাধ্যমই নির্বাচনের ছায়া তত্ত্বাবধায়ক by তুষার আব...
- বিপজ্জনক সড়ক by এম আবদুল হাফিজ
- রাজনীতি-গাজীপুর নির্বাচন ও একটি পর্যালোচনা by নুরু...
- কোটা, যুদ্ধাপরাধ বনাম শাহবাগ রাজনীতি by অনুপম দেব ...
- সাম্প্রতিক প্রসঙ্গ-কী শিক্ষা নেবে আওয়ামী লীগ? by হ...
- দূষিত রক্তের বাণিজ্য- জীবন রক্ষায় প্রাণঘাতী আয়োজন!
- ওপারের ডাকের অপেক্ষায় ছিলেন ড. জহির!
- সরকারি কর্মে নিয়োগ- মেধারই প্রাধান্য দিতে হবে
- অক্ষয়ের মারাঠি ছবিতে তানিশা
- নারীর অধিকার প্রতিষ্ঠায় লড়ছে পাকিস্তানের প্রথম ন...
- প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ির ঘোষণা মন্ত্রিসভায়...
- দ্বৈত পদ নিয়ে ইমরান খানের দল পিটিআইয়ে মতবিরোধ
- লাতিন দেশগুলোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে আরও জবাবদি...
- প্রথম চালকবিহীন ‘জঙ্গি বিমান’ ওড়াল যুক্তরাষ্ট্র
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ ও প্রতি...
- রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় সাক্ষ্য এরশাদ ...
- বিএনএফকে নিবন্ধন না দিতে কমিশনকে বিএনপির অনুরোধ
- হকারদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবি
- মিটফোর্ড হাসপাতাল নার্সের মৃত্যুতে তদন্ত কমিটি
- গোলটেবিল বৈঠকে বক্তারা শ্রমিক স্বার্থরক্ষায় প্রয়োজ...
- সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি
- প্রশ্ন-উত্তর
- দুর্লভ ফুল!
- রকামির ইংরেজি ‘দ্য’-এর বিকল্প
- দাম্পত্যে ঝগড়া এড়াতে চান?
- জিনগত রোগের চিকিৎসার পথে বড় সম্ভাবনা
- খেজুর খেলে কি শর্করা বাড়ে?
- ধর্ম রোজা মানুষকে মুত্তাকি বানায় by মুহাম্মদ আব...
- দিল্লির চিঠি ভারতের নির্বাচনী গণতন্ত্র ও সুপ্রিম ক...
- এ কোন দৃষ্টান্ত রাখছেন শিক্ষকেরা? অস্থির বিশ্ববিদ্...
- পিএসসির ভুলের মাশুল কেন পরীক্ষার্থীরা দেবেন? ৩৪তম ...
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরীক্ষা ব্যবস্থাপনা...
- ৭ দিন
- সাক্ষাৎকার জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম by কাথরাদা
- ম্যান্ডেলা পরিবারের দ্বন্দ্ব by মাহফুজার রহমান
- অ্যাপস কর্নার গুগল ক্রোম
- গুগলের সম্মেলনে
- ম্যান্ডেলা নামের মেটাফর by মাসরুর আরেফিন
- চারুশিল্প সময়ের ছাপ ছবিতে by সৈয়দ গোলাম দস্তগীর
- ডাকমাশুল by সুমন সাজ্জাদ
- কবিতা মহাসেন ও রবীন্দ্র ভাবে পিপীলিকা by আহমেদ স্ব...
- নীল ম্যাগপাই আর দুরন্ত চিতার রিকশা-বিহার by দিলও...
- অন্য দিগন্ত সপ্তসিন্ধু
- বাংলার হাতির পিঠে মার্কিন সার্কাসের যাত্রা শুরু by...
- ‘দারুণ অগ্নিবাণে রে হূদয় তৃষ্ণায় হানে রে’ by এম ...
- প্রায়ান্ধ চোখ মেলে by আল মাহমুদ
- সপ্তাহের নায়ক আয়েশা সিদ্দিকা, সহকারী পুলিশ কমিশনার...
- লুকার স্বপ্নের জগৎ
- তোমাদের জন্য ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা
- এক বিকেলের ছবি by আনজীর লিটন
- শীতঅলা আর বৃষ্টিঅলা by ধ্রুব এষ
- সরকারি কর্মকমিশন অযৌক্তিক কোটাব্যবস্থায় বিপন্ন মে...
- জটিলতার কারণে কোটা পদ্ধতি বৈষম্যমূলক by মোশতাক আ...
- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি কানাডার আদালতে প্রাক্...
- আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মধুমতি প্রকল্পের...
- জন-অসন্তোষ কমানোর উপায় খুঁজছে সরকার by জাহাঙ্গীর...
- শাহরি রমজান-রোজার সুন্নত আদব by মুহাম্মদ শাহিদুল ই...
- সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির আর নেই
- নীল ম্যাগপাই আর দুরন্ত চিতার রিকশা-বিহার by দিলওয...
- লিমনের মামলা তুলে নিতে চিঠি পৌঁছেছে
- দিল্লির বিদ্যুৎ বহুদূর by আরিফুজ্জামান তুহিন ও আরি...
- রাডার ক্রয়ে দুর্নীতি-হঠাৎ গতি পেল এরশাদের মামলা
- কোটা বাতিলের আন্দোলন ছড়াচ্ছে ঢাকার বাইরেও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-চারুক...
- ঢাকার আবাসিক গ্রাহকরা চরম গ্যাস সংকটে-রমজানজুড়ে দু...
- কেন্দ্রীয় নেতা ও এমপিদের নিয়ে বৈঠক-আগামী নির্বাচনে...
- ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি-অপরাধী সন্ত্রাসীতে 'সমৃদ...
- কোটার কবলে মেধা by আশরাফুল হক রাজীব ও হোসেইন জামাল
- বসনিয়ার 'স্রেবরেনিচা গণহত্যা' এর ১৮তম বার্ষিকী
- নেরুদার দেহাবশেষ স্পেনে পাঠানোর নির্দেশ
- আগের চেয়ে ভালো আছেন ম্যান্ডেলা
- গোপন নজরদারি-যুক্তরাষ্ট্রের কাছে জবাব চেয়েছে লাতিন...
- হোয়াইট হাউসের হুঁশিয়ারি-কট্টর ডানপন্থীদের স্বার্থে...
- কানাডায় ট্রেন বিস্ফোরণ-মৃতের সংখ্যা বেড়ে ৫০
- দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ-কিশোর আসামির রায় মুলতবি
- বোস্টন ম্যারাথনে হামলা-অভিযোগ অস্বীকার করলেন জোখার
- 'গুয়ানতানামোর বন্দিদের ঘুমাতে দেওয়া হয় না'
- যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্কার আইন-দুঃস্বপ্ন হয়ে উ...
- নিজের 'মৃত্যুর' ছবি তুললেন সাংবাদিক
- 'ইরান ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র তাক করেছে সৌদি'
- বান কি মুনের হুঁশিয়ারি'বিপজ্জনক বিভেদ' সৃষ্টি হয়েছ...
- সাক্ষাৎকারে বেবলাওয়ি-যোগ্য প্রার্থী হলে ব্রাদারহুড...
- বিসিএস পরীক্ষা-হুটহাট সিদ্ধান্ত কাম্য নয়
- রমজানে স্বস্তি দিন-নিশ্চিত করুন বিদ্যুৎ, পানি ও পণ...
- বেতার-বিটিভির স্বায়ত্তশাসন, নাকি সম্পূর্ণ নিয়ন্ত্র...
- অনলাইন থেকে-আড়ি পাতা নিয়ে তোলপাড়
- শতভাগ ব্যক্তিস্বাধীনতা by ওয়াহিদ নবি
- চৈতন্যের মুক্ত বাতায়ন-প্রকৃত গণতন্ত্রের পথ-সন্ধান ...
-
▼
Jul 12
(111)
-
▼
July
(1526)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment