আগন্তুক

ইট-পাথরের এই নগরীতে প্রতিদিন মানুষ কেবল মানুষ দেখতেই অভ্যস্ত। প্রকৃতি যেখানে বিলীনপ্রায়, সেখানে হঠাৎ ভিড়ঠাসা ফুটপাতে একটি বানরের আবির্ভাব কতটা কৌতূহল আর বিস্ময় জাগাতে পারে, তা এই ছবি দেখলেই বোঝা যায়। গতকাল রাজধানীর বারিধারা লেকের পাড়ে কোথা থেকে যেন আগমন ঘটে বানরটির। আবার একসময় হারিয়েও যায় চোখের আড়ালে।
ছবি : শেখ হাসান