Saturday, August 25, 2012
মনের কোণে হীরে-মুক্তো-সমৃদ্ধি ব্যবস্থাপনা : একটি দুর্লঙ্ঘ চ্যালেঞ্জ by ড. সা'দত হুসাইন
মনের কোণে হীরে-মুক্তো-সমৃদ্ধি ব্যবস্থাপনা : একটি দুর্লঙ্ঘ চ্যালেঞ্জ by ড. সা'দত হুসাইন
১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আমি কুমিল্লা বার্ডের মহাপরিচালক পদে কর্মরত ছিলাম। নানা প্রয়োজনে এ সময়ে অনেকবার আমাকে ঢাকায় আসা-যাওয়া করতে হয়েছে। দাউদকান্দি ও মেঘনাঘাটে তখন ফেরি ছিল। ঢাকায় আসা-যাওয়ার কালে ফেরিতে কিছু বাড়তি সময় ব্যয় করতে হতো।
তবু সব কিছু মিলিয়ে কুমিল্লা বার্ড থেকে তিন ঘণ্টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যেতাম। সকালে রওনা দিয়ে বেশ কয়েকবার আমি আড়াই থেকে পৌনে তিন ঘণ্টার মধ্যে কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছে গিয়েছিলাম। যাওয়া-আসার সময় আমার মনে হতো, মেঘনা নদীর এ দুটি অংশে ফেরি হলে কমপক্ষে আরো আধা ঘণ্টা আগে ঢাকায় পৌঁছে যাব। ঢাকা-কুমিল্লার যাতায়াত সময় হবে মোটামুটি দুই ঘণ্টা।
নব্বইয়ের দশকের প্রথমদিকে যখন এ দুটি সেতুর নির্মাণকাজ চলছে, তখন অনেক আশা-আনন্দ নিয়ে আমি এর অগ্রগতি দেখতাম আর ভাবতাম, সেতু দুটির নির্মাণকাজ শেষ হলে কী মজাই না হবে। ঢাকা থেকে দুই ঘণ্টার কম সময়ে কুমিল্লা এবং তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় নোয়াখালী পৌঁছে যাব। এরপর একসময় দুটি সেতুর নির্মাণকাজ শেষ হলো। ফেরি ছেড়ে আমরা সেতুতে উঠলাম। মাত্র দুই থেকে তিন মিনিটে একেকটি সেতু পেরিয়ে গেলাম। ফেরিতে ওঠার বিড়ম্বনা, অযথা সময় নষ্ট হওয়া- এসবের অবসান ঘটল। আমরা মহাখুশি। প্রথম কয়েক মাস বা বলা যায় বছরখানেক আমরা সত্যি আধা ঘণ্টা বা ১৫-২০ মিনিট আগে কুমিল্লা ও নোয়াখালীতে পৌঁছে যেতাম। দ্রুত পৌঁছার এ সুযোগকে আমি উন্নয়ন প্রকল্পের ফসল হিসেবে দেখতাম।
বছর ঘুরতেই দেখলাম, রাস্তায় ভিড় বাড়তে শুরু করেছে। এর সঙ্গে যোগ হলো দৈত্যের মতো ট্রেলারযুক্ত প্রায় ৪০ ফুট লম্বা আজদাহা ট্রাক এবং বিশাল আকারের কাভার্ড ভ্যানগুলো। হাজার হাজার বাস-ট্রাকে পুরো রাস্তা দখল হয়ে গেল। বেরোখা চালকদের বেপরোয়া আচরণে ঢাকা-কুমিল্লার রাস্তা মরণ ফাঁদে পর্যবসিত হলো। এখানে-ওখানে ট্রাফিক জ্যাম লেগেই আছে। এখনকার অবস্থা হচ্ছে, ঢাকা থেকে কুমিল্লা যেতে চার থেকে পাঁচ ঘণ্টা এবং নোয়াখালী যেতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগে। মেঘনা ও দাউদকান্দি সেতুর বদৌলতে ট্রাফিক জ্যাম এবং ভ্রমণ সময় অনেক বেড়ে গেছে। অসহায় যাত্রীরা এখন আর কোনো উপকারই পাচ্ছে না, তাদের ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। সেতু নির্মাণ-উত্তরকালে অর্থনীতির যে স্বাভাবিক প্রবৃদ্ধি ঘটেছে এবং ঢাকা-চট্টগ্রামের রাস্তায় যানবাহনের যে ঢল নেমেছে, তা মোকাবিলা করার জন্য যে ধরনের সাধারণ প্রশাসন ও ট্রাফিক প্রশাসন গড়ে তোলার প্রয়োজন ছিল, দীর্ঘ সময়ের ব্যাপ্ত পরিসরে তা গড়ে তোলা হয়নি। এত গুরুত্বপূর্ণ দুটি সেতু প্রকল্পের সফল সমাপ্তি সেতু ব্যবহারকারীদের জীবনে স্বস্তির উপধায়ক না হয়ে চলার পথে দুর্বিষহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাজধানীতে দেখলাম রাস্তা বড় করা হলো। বড় বড় মহাসড়ক থেকে রিকশা উঠিয়ে দেওয়া হলো। আশান্বিত হলাম- এবার যানজট কমে যাবে, অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারব। যখন রিকশা ছিল তখন বলা হতো, রিকশাই যত জঞ্জাল সৃষ্টি করছে। রিকশা উঠে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। সড়ক ব্যবস্থাপনা অনেক সহজ ও সুন্দর হবে। অচিরেই আমরা আশাহত হলাম। সমস্যা বেড়েই চলল। রিকশা থাকা অবস্থায় গাড়িতে যেখানে যেতে আধা ঘণ্টা সময় লাগত, এখন সেখানে যেতে কমপক্ষে এক ঘণ্টা লাগছে। বলা হলো, উন্নত প্রযুক্তির সিগন্যাল বসানো হলে সব ঠিক হয়ে যাবে। বসানো হলো। অবস্থার উন্নতি না হয়ে অবনতি হলো। সিগন্যাল বাতিতে ১০-১৫ মিনিট বসে থাকার পর গাড়ি ছাড়ল। এক মিনিট, এমনকি ৩০ সেকেন্ড চলার পর আবার গাড়ি চলা বন্ধ। পরে কখন সিগন্যাল ছাড়া হবে বোঝার উপায় নেই। বসেই থাকো, বসেই থাকো। অন্য কিছু করার নেই। বাসের যাত্রী যাদের গন্তব্যস্থল কাছে তারা নেমে হাঁটতে শুরু করে। এত টাকা খরচ করে রাস্তা বড় করা হলো, এত রিকশা রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হলো, এত ইলেকট্রনিক সিগন্যাল লাগানো হলো; কিন্তু যাত্রীদের কোনো উপকার হলো না। সমৃদ্ধি থেকে আনন্দ বা স্বস্তি এলো না।
দেশে স্বস্তির জায়গাটা সংকীর্ণ হতে হতে প্রায় শূন্যের কোঠায় মিলিয়ে গেছে। বিদেশ ভ্রমণকালে আমি যখনই প্রবাসী বাংলাদেশিদের কাছে পেয়েছি, তখনই তাঁদের জিজ্ঞেস করেছি, বিদেশে তাঁরা কেমন আছেন। প্রায় একই উত্তর পেয়েছি, আল্লাহর রহমতে খেয়ে-পরে, চলে-ফিরে ভালো আছি। নিজের দেশ নয় বলে কারো কারো মনে অতি সামান্য অতৃপ্তি রয়েছে। খাওয়া-পরা ছাড়াও স্বাচ্ছন্দ্যে চলাফেরার সুবিধাই তাঁদের আনন্দের বড় কারণ। পাড়া-মহল্লায়, রাস্তা-ঘাটে, দোকানপাটে মানুষের এবং বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষের আচরণ তাঁদের খুব ভালো লাগে। তাঁরা খুব স্বস্তি অনুভব করেন। পক্ষান্তরে দেশে উচ্চবিত্ত, নিম্নবিত্ত যাঁকেই কেমন আছেন- এ প্রশ্ন করেছি, হতাশা আর দুঃখের ফিরিস্তি দিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। মনে হচ্ছে, সবার মধ্যেই একটা অতৃপ্তি গুমরে মরছে। কারো মনে স্বস্তি নেই।
আমি ক্যাবিনেট সেক্রেটারি থাকাকালে আমার কক্ষে অনেক মন্ত্রী, সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তা আসতেন। একা বসার সুযোগ পেলেই তাঁরা নিজের দুঃখগাথা বর্ণনা শুরু করতেন। সবার বক্তব্যের মূল সুর এক : তাঁরা বঞ্চিত, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। মন্ত্রী বলছেন, তাঁকে ছোট মন্ত্রণালয় দেওয়া হয়েছে, প্রটোকলে তাঁর নাম নিচে রয়েছে, প্রতিমন্ত্রীর দুঃখ তাঁর থেকে অনেক জুনিয়র এবং কম দক্ষ লোককে মন্ত্রী বানানো হয়েছে, তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে; তাঁকে এভাবে বঞ্চিত করা সমীচীন হয়নি। কর্মকর্তাদের দুঃখের তো শেষ নেই, সবাই নিজেকে বঞ্চিত এবং অবমূল্যায়িত মনে করছেন। সরকারি কর্মকর্তারা তো বটেই, মন্ত্রীরাও মনে করতেন যে আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে একটু বুঝিয়ে বললেই তাঁদের বঞ্চনার অবসান হয়ে যাবে। আমার কাছে মনে হতো, ক্যাবিনেট সেক্রেটারির কক্ষটি যেন দুঃখ উজাড় করার একটি মোক্ষম জায়গা। আমি সে জন্য রসিকতা করে আমার কক্ষের নাম দিয়েছিলাম 'অশ্রুঘর'।
আমরা প্রতিবছর উন্নয়ন কর্মসূচিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছি। রাজস্ব বাজেটেও অনেক নির্মাণকাজ করা হচ্ছে। অর্থ ব্যয়ের কারণে প্রবৃদ্ধির হারও কিছুটা বাড়ছে। হিসাবের খাতায় সমৃদ্ধি বাড়ছে বলে মনে হয়, তবে নাগরিক জীবনে এর প্রভাব পড়েছে বলে মনে হয় না। আজও ঢাকা-চট্টগ্রামের রেলপথে ডবল লাইন হয়নি, ট্রেনের গতি আগের মতোই; বরং কোনো কোনো সেক্টরে কিছুটা কমেছে। ট্রেনে ঢাকা-চট্টগ্রামের ভ্রমণ সময় তিন-সাড়ে তিন ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হয়নি। সড়কপথ চার লেনের হয়নি। ঢাকার চারপাশের নদীপথ সংস্কার করে নিয়মিত সার্কুলার নৌ-রুট সচল করা যায়নি। মাঝেমধ্যে এর একাংশে যন্ত্রচালিত নৌযান চলাচল ঘটা করে শুরু করা হয়, এর পরই আবার বন্ধ হয়ে যায়। এত দিন পরও ঢাকায় গ্রহণযোগ্য মানের ট্যাক্সি সার্ভিস চালু করা সম্ভব হয়নি। নগরীর যেকোনো স্থান থেকে মিটারে ট্যাক্সি ভাড়া করে বাড়ি ফিরবেন- এ কথা এখনো চিন্তাই করা যায় না। উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের নিয়মিত প্লেন সার্ভিসও বন্ধ হয়ে গেছে। ঈদের সময় ট্রেনে ও বাসে বাড়ি ফেরা একটি ভয়ংকর অভিজ্ঞতায় পর্যবসিত হয়েছে। উন্নতমানের কোনো বিকল্প ব্যবস্থা আপাতত চোখে পড়ছে না।
জীবন এবং সম্পত্তির নিরাপত্তাব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়েছে বলে মনে হয় না। কয়েক যুগ ধরে ক্রমে পরিস্থিতির যেন অবনতি হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ছে, গাড়ি-ঘোড়া, সাজসরঞ্জাম অনেক বেড়েছে। কিন্তু সাধারণ নাগরিকের নিরাপত্তাবোধ বাড়েনি। নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অজুহাত বেড়েছে। নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য অভিনব সব পরামর্শের সংখ্যাও বেড়েছে। কেউ উপদেশ দিচ্ছে নাগরিকদের নিরাপত্তা বাহিনী থেকে নিরাপদ দূরত্বে থাকতে। কেউ উপদেশ দিচ্ছে নিজ দায়িত্বে বাড়িঘরের নিরাপত্তা বিধান করতে। গুম, হত্যা, অপহরণের সঙ্গে ভেজাল খাদ্য, জাল নোট, বিষ মেশানো ফল ও মাছ জনজীবনকে নিরন্তর আতঙ্কে পর্যুদস্ত করে ফেলেছে। এমন অবস্থায় সমৃদ্ধি বাড়লেও নাগরিকদের স্বস্তি বাড়ার কোনো অবকাশ আছে বলে মনে হয় না।
সমৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে সুখ ও স্বস্তি আনে না। সমৃদ্ধি থেকে সুফল পেতে হলে যথোপযুক্ত সমৃদ্ধি-ব্যবস্থাপনা কার্যকর করার প্রয়োজন রয়েছে। সমৃদ্ধি বিভিন্ন রকম চাহিদার জন্ম দেয়, বিভিন্ন কর্মকাণ্ড সৃষ্টি করে। এ চাহিদা ও কর্মকাণ্ড সম্পর্কে একটি সঠিক ধারণা প্রণয়ন করতে হবে এবং সে ধারণার ভিত্তিতে পূর্বাহ্নেই কর্মসূচি গ্রহণ করে ভৌত-অবকাঠামো, আর্থিক, প্রশাসনিক ও আইনি প্রতিষ্ঠান এবং সামাজিক পরিকাঠামো গড়ে তুলতে হবে। যেমন- একটি মহাসড়ক নির্মিত হলে তার আকর্ষণে জেলা, উপজেলা এমনকি আরো প্রত্যন্ত অঞ্চল থেকেও হাজার হাজার যানবাহন শহরে-নগরে ছুটে আসবে। বন্দর ও বড় শহর থেকে বৃহদাকার ট্রাক এবং কনটেইনারবাহী ট্রেলার চলতে শুরু করবে। এগুলোর চাপে সেতু ও মহাসড়কের এখানে-সেখানে ভাঙন দেখা দেবে, নিয়মিত মহাসড়ক মেরামতের প্রয়োজন হবে। বড় কোনো সার্ভিস সৃষ্টি হলে তার ব্যবহার-পদ্ধতি সুনির্ধারিত ও সুনিয়ন্ত্রিত হতে হবে, যাতে নৈরাজ্য ও অপব্যবহারের মাধ্যমে পুরো সার্ভিস ভেঙে না পড়ে। পৃথিবীর কোনো কোনো দেশে মহানগরীতে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা হয়েছে, যাতে অগুনতি জনসংখ্যার চাপে নগরীর ভৌত-অবকাঠামো এবং নাগরিক সার্ভিসগুলো বিপর্যস্ত হয়ে না পড়ে।
সম্পদ অর্জনের চেয়ে অর্জিত সম্পদ (কিংবা আয়) রক্ষা করা অনেক কষ্টকর কাজ। ব্যক্তি ও জাতি উভয়ের জন্য এ কথা সত্য। আমি অনেক ব্যক্তিকে দেখেছি, অপচয় ও অসতর্কতার কারণে অর্জিত আয় ও সম্পদ বিনষ্ট করে প্রায় নিঃস্ব হতে, করুণ অবস্থার মধ্যে কালাতিপাত করতে। হঠাৎ পাওয়া সম্পদ ভিসতি নিজাম রক্ষা করতে পারেনি, তার জীবনও রক্ষা করতে পারেনি। আফ্রিকার কয়েকটি দেশ তাদের তেল ও খনিজ সম্পদের সদ্ব্যবহার করেনি। লোভী শাসকগোষ্ঠীর অপরিণামদর্শী ও স্বার্থান্ধ কর্মকাণ্ডে দেশের নব আবিষ্কৃত অমূল্য সম্পদ বিনষ্ট হয়েছে। আপামর জনসাধারণ এ সম্পদ থেকে কোনোভাবে উপকৃত হয়নি। আমাদের দেশের সব সম্পদ আমরা সদ্ব্যবহার করতে পারি না। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর সক্রিয় সহায়তায় এসব সম্পদের অনেকাংশ সাধারণ নাগরিকের আওতার বাইরে চলে যায়। সম্পদ সৃষ্টি হয়; কিন্তু নাগরিকরা তা পুরোমাত্রায় ভোগ করতে পারে না।
সুশাসন ছাড়া নতুন উপার্জিত আয় এবং নবলব্ধ সম্পদ আপামর জনসাধারণের স্বার্থে ব্যয় করে, তাদের জীবনে সুখ-স্বস্তি বাড়ানো সম্ভব নয়। সুশাসন নিশ্চিত করা যেকোনো সরকারের পক্ষে একটি দুর্লঙ্ঘ চ্যালেঞ্জ। গণচিত্তাকর্ষক স্লোগান বা কর্মসূচি দিয়ে সমৃদ্ধির সুব্যবস্থাপনা নিশ্চিত করা যায় না। এর জন্য বাস্তব পরিকল্পনা, কল্যাণধর্মী কর্মসূচি ও কিছু নাগরিক-বান্ধব নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন ও নৈরাজ্যকর পদক্ষেপ আপাতত মধুর পদক্ষেপ মনে হলেও পরিণামে সম্পদ বিনষ্ট করে এবং নাগরিকদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সমস্যা হচ্ছে, আপাতত কঠোর কিন্তু দীর্ঘমেয়াদে কল্যাণকর সিদ্ধান্ত কোনো সরকার বা প্রশাসক সাধারণত নিতে চান না।
লেখক : পিএসসির সাবেক চেয়ারম্যান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
August
(2983)
-
▼
Aug 25
(137)
- পুলিশ হেফাজতে আবারও মৃত্যুঃ রক্ষক এখন ভক্ষক
- একটি অবিনশ্বর সন্ধ্যার কথা by তিতাশ চৌধুরী
- গণপ্রশাসনে অস্থিরতা সৃষ্টি কার স্বার্থে? by সৈয়দ ম...
- বাংলাদেশে অপরাধী রাঘব বোয়ালদের শাস্তি নেই by বদরুদ...
- শহীদ জিয়ার রাজনীতির গুরুত্ব ও তাত্পর্য by প্রফেসর ...
- শিক্ষার্থীর পকেটে দলীয় পরিচয়পত্রঃ টোটকা চিকিত্সায় ...
- বাইশের লাল ঘোড়াঃ ১ by মোহাম্মদ রফিকউজ্জামান
- নাম বদলের সংস্কৃতি বন্ধ হোক by প্রফেসর ড. মোঃ আবদু...
- শেখ মুজিবের মতো বক্তৃতাবাজি করলে চলবে না by এবনে গ...
- উস্কানির হোতা বিএসএফঃ আতঙ্ক বাড়ছে জৈন্তাপুর সীমান্তে
- মন্ত্রী-এমপিসহ ক্ষমতাসীনদের বেতনভাতা বাড়লঃ জনগণের ...
- সংসদঃ শিষ্টাচার দুর্নীতি ও জনস্বার্থ by মাহবুব তাল...
- জাতীয় উন্নয়ন ও জাতীয় বিশ্ববিদ্যালয় by জাতীয় উন্নয়ন...
- লেখকের শক্তি লেখার মধ্যেই by আল মাহমুদ
- এইচএম এরশাদের মন্তব্য নিয়ে কিছু কথা by মোহাম্মদ মত...
- সাত মাসেই সঞ্চয়পত্র বিক্রি লক্ষ্যমাত্রার প্রায় দ্ব...
- এবার পুলিশের ফতোয়াবাজি by মাহফুজ উল্লাহ
- বাংলাদেশ সেনাবাহিনীকে পাকবাহিনীর সঙ্গে তুলনাঃ গণশু...
- মাইল স্টোন না টুম্ব স্টোন by আতাউস সামাদ
- সংসদের অধঃপতন ও স্পিকার ভর্ত্সনা by মনজুর আহমদ
- আন্তর্জাতিক নারী দিবসের ১০০ বছরঃ নারীর অধিকার নিশ্...
- শনিবারের সুসংবাদ-মুক্ত জ্ঞানের বিদ্যালয় by বিপ্লব ...
- সাগর-রুনি হত্যাকাণ্ড-ডিএনএর ভিত্তিতে অতিদ্রুত শনাক...
- বই লিখছেন প্রীতি
- ব্রিটিশদের হাতে হাতে প্রিন্স হ্যারির নগ্ন ছবি
- মোস্তাফিজুর রহমান জাপা প্রার্থী by মোশতাক আহমদ
- বাজিতপুরে যুবলীগকর্মী ৮ টুকরো
- বিয়ে করছেন কোয়েল মল্লিক
- অপরাধীদের তথ্যভাণ্ডার তৈরি হচ্ছে by ওমর ফারুক
- ঈদ যেমন কেটেছে- আমার সেরা ঈদ
- মজার খবর by অজগর কেক
- কবিতা- হাসির বিপদ by আলম তালুকদার
- অপুর লালঘোড়া by রণজিৎ সরকার
- গাজীপুর উপনির্বাচনে তাজউদ্দীনকন্যা
- নির্দিষ্ট সময়ের মধ্যেই কাউন্সিল করতে চায় বিএনপি by...
- রেণু পোনার চাষ করে ৫শ’ পরিবার স্বাবলম্বী
- কবিগুরুর স্মৃতিমাখা বজরা
- সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে চিত্তবিনোদন
- বালাপুরের জমিদার বাড়ি
- সীসা ও চাতালের ধোঁয়ায়-
- মোগল স্থাপত্যের অপূর্ব নিদর্শন
- বাগমারায় দ্বন্দ্বের কারণে বন্ধ রাখা ভিজিএফের চাল অ...
- অভিমত ॥ ইচ্ছে থাকলে সবকিছুরই সমাধান সম্ভব by কেয়া...
- রাজনীতি-সম্মেলন সামনে রেখে একাধিক বলয় আওয়ামী লীগে ...
- আজকের ভাবনা ॥ দাবার ঘুঁটি কারা চালে! by এম এ রশীদ
- আজকের ভাবনা ॥ আদিবাসীদের প্রতি সামাজিক বৈষম্যই উন্...
- আজকের ভাবনা ॥ কোথায় হারাল আজ ইলিশের দিন... by নুর...
- সরকার ভিলেনের পার্ট কেন পছন্দ করছে? by মুনতাসীর ম...
- শোবার ঘরে খুন-খারাবি বাড়ছে, তদন্ত ঢিলেঢালা by এস এ...
- মানবতাবিরোধী অপরাধের বিচার-অপপ্রচারে লিপ্ত বিদেশে ...
- সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত শতাধিক
- ফিলিপাইনে প্রথম নারী প্রধান বিচারপতি নিয়োগ
- লাহোর-প্যারিস-লাহোর ঘুমিয়ে ঘুমিয়ে
- দুটি জিডির তদন্ত শুরু ॥ লিমন পরিবারের বিরুদ্ধেদায়ে...
- মির্জা ফখরুলের নিন্দা ॥ রাজবাড়ীতে সন্ত্রাসীরগুলিতে...
- সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ পুলিশের চাঁদাবাজি বন্ধ না ...
- সিরাজগঞ্জে নাসিম ॥ হত্যা ক্যুসহ নানান অগণতান্ত্রিক...
- আওয়ামী লীগের সভাপতি ॥ রাজশাহীতে বিএনপি নেতা নাদিমস...
- নুহাশ পল্লীতে কবরে এসে কাঁদলেন হুমায়ূনের জাপানী বন...
- গ্রেফতার একজন কৃষক শ্রমিক জনতা লীগের ৪ নেতাকর্মীর ...
- ঢাকায় সেপ্টেম্বরে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব...
- ঈদের ছুটির ফাঁদ, ইয়ার্ডে কন্টেনারের স্তূপ ॥ জনস্রো...
- রাজধানীতে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু, যুবকে...
- ঈদের লম্বা ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোয় উপচেপড়া ভিড়-...
- ফের জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরছে মানুষ, পথে প...
- সরকার ৩৩ নীতিমালা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্...
- সফেদ ফেনা শ্বেতশুভ্র দুধ, ১২০ বছরের ঐতিহ্য রোজ বিক...
- জাতীয় নিরীক্ষা বিভাগের প্রতিবেদন-পরমাণু বিপর্যয়ের ...
- মানবাধিকার সংস্থার দাবি-কাচিন শরণার্থীদের মিয়ানমার...
- অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে বৈষম্যের শিকার হচ...
- অ্যাসাঞ্জকে বাহবা দেওয়া উচিত : নোয়াম চমস্কি
- ব্রেইভিকের ২১ বছরের কারাদণ্ড
- শিক্ষার্থীর ঝরে পড়া-শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা জরুরি
- বাসভবনে চিকিৎসক খুন-প্রশ্নবিদ্ধ জননিরাপত্তা
- আরব আমিরাতে বাংলাদেশ থেকে লোক নিয়োগ বন্ধ!
- দুই স্কুলছাত্রী উত্ত্যক্তের ঘটনায় হাসপাতালে হামলা,...
- যশোরে দু’ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী...
- গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ আগেও দু’ বার সংশোধন হয়েছে
- অবশেষে ব্রেইভিকের ২১ বছর কারাদণ্ড
- নারীনেত্রী আইভির মৃত্যুবার্ষিকী পালিত
- যুক্তরাষ্ট্রে কাশেম আলীর ভাই লাখ লাখ ডলার ব্যয় করছ...
- আওয়ামী লীগ নির্বাচন টার্গেট করে দলের ভিত্তি গড়তে চ...
- উপনির্বাচন গাজীপুর-৪ ॥ সোহেল তাজের বড় বোন সিমিন হো...
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি রামপাল উপজেলা জামায়াত...
- পেশাদার খুনীরা হত্যা করেছে ডা. নিতাইকে!- ৪ জনকে আট...
- বাংলাদেশীদের নেপালী সাজিয়ে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে...
- রুনীর শার্টে একজনের ডিএনএ শনাক্ত, হত্যাকারী একাধিক...
- সৌরবিদ্যুত ব্যবহারে চীন ভারতের পরেই বাংলাদেশ- আলোক...
- বুয়েট খুলছে আজ, ভর্তি পরীক্ষার সময়সূচী শীঘ্রই ঘোষণ...
- মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এখন নিরাপত্তা ঝুঁক...
- ক্রান্তিকালে পদ্মা সেতু ॥ বিশ্বব্যাংকের অর্থায়ন প্...
- বিশ্লেষণ- সিরিয়া সংকট সংঘাত বাড়াচ্ছে লেবাননে
- রেমব্রান্টের চিত্রকর্ম হারিয়ে ফেলেছে ডাক বিভাগ
- সাধারণ বালক থেকে নিষ্ঠুর খুনি ব্রেইভিক
- খনি কেলেঙ্কারি নিয়ে বিপাকে কংগ্রেস
- অ্যাসাঞ্জ যত দিন চান তত দিন দূতাবাসে থাকবেন: ইকুয়েডর
- মৃত্যু হাতে নিয়ে ছাদে চড়ে ঢাকা যাত্রা
- কিশোরগঞ্জ পৌরসভার ১০টি সড়ক বেহাল
- আলহাজের স্বপ্ন
- কক্সবাজারে পর্যটকদের নিরাপদ ভ্রমণে বিড়ম্বনা- সৈকতে...
- আবার সরব হচ্ছে ঢাকা by অনিকা ফারজানা
- আরও নয়টি গ্রাম প্লাবিত- তালায় আবারও ভেঙে গেছে কপোত...
- শ্রদ্ধা ও ভালোবাসায় বোমাং রাজাকে বিদায় by প্রণব ...
- কবরে ফুল দিয়ে স্ত্রীকে স্মরণ করলেন রাষ্ট্রপতি
- নগর দর্পণ: চট্টগ্রাম- ট্রেনচালকের ওপর ঝাল মেটানো ক...
- শিক্ষার নামে বাণিজ্য ও স্বেচ্ছাচারিতা বন্ধ হোক- অত...
- কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টান্তমূলক পদক্ষেপ জরুরি- ব্...
- চারদিক- অলিম্পিক ও গণিত অলিম্পিয়াড by ইলিয়াস উদ্দী...
- জরুরি ভাবনা- ঢাকার গরিবের স্কুলের প্রতি নজর দিন
- বইয়ের পোকা
- ধাঁধা দুনিয়া
- সত্যিকারের সবজান্তা- বিবিধ
- যে খবর নাড়া দেয়- আমরা কেন সুখী?
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- নারায়ণ চন্দ্র হত্যা- কেউ গ্রেপ্তার হয়নি, মামলা ডিবিতে
- চার বছর আগে নির্মাণ শেষ হলেও বন্দরের সবচেয়ে বড় টার...
- চরাচর-গঙ্গাসাগর গণহত্যা by বিশ্বজিৎ পাল বাবু
- শ্রদ্ধাঞ্জলি- পিরুজালী ঢাকা পড়েছে নুহাশপল্লীর আড়াল...
- টিপাইমুখে যৌথ সমীক্ষা- দিল্লিতে বিশেষজ্ঞ কমিটির বৈ...
- শ নি বা রে র বিশেষ প্রতিবেদন- চা বেচে বিদ্যালয় by ...
- শ্বের খাদ্য পরিস্থিতি: বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়...
- পদ্মা সেতু- বিশ্বব্যাংককে রাজি করাতে সময় আছে মাত্র...
- পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইলরা তাদের পুণ্যভূমিতে ...
- সদরে অন্দরে-কোচিং বন্ধে নীতিমালা কোনো কাজে আসছে কি...
- প্রবাসীদের ঈদ আনন্দ by সাজেদুল চৌধুরী রুবেল
- তত্ত্বাবধায়ক সরকার ও আগামী নির্বাচন by পলাশ চৌধুরী
- মনুষ্যত্ব বিকাশে নৈতিক শিক্ষা by মুহাম্মদ মিজানুর ...
- আসমানীদের দেখতে যদি... by আবদুল আউয়াল
-
▼
Aug 25
(137)
-
▼
August
(2983)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment