ধাঁধা দুনিয়া

ছবির ধাঁধা  মাত্র ১১ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন পাশের ছবির এই তারকা। টেলিভিশন সিরিজ ফ্রেন্ডস -এ অভিনয় তাঁকে দেয় প্রথমবারের মতো খ্যাতির স্বাদ। ছোট পর্দায় সফল হওয়ার পর বড় পর্দায় দি গুড গার্ল, অফিস স্পেস, ফ্রেন্ডস উইথ মানি প্রভৃতি ছবিতে অভিনয় করে সবার কাছে হয়ে ওঠেন পরিচিত।


 শৈশবের একটা বড় অংশ কেটেছে গ্রিসে। অবসরে ছবি আঁকা এবং কারাতে নিয়ে পড়ে থাকতেই করেন পছন্দ। ‘একসঙ্গে সবাইকে খুশি করা অসম্ভব। আমি তাই সবাইকে খুশি করার চেষ্টা কখনোই করি না। অন্যদেরও এমন চেষ্টা করতে নিষেধ করি।’ নিজেকে নিয়ে এভাবেই বলেন এ তারকা।
 ২০০০ সালে ঘর বাঁধেন অভিনেতা ব্রাড পিটের সঙ্গে। প্রায় পাঁচ বছরের মতো টিকেছিল বিয়েটা। মায়ের সঙ্গে তাঁর দা-কুমড়ো সম্পর্ক। সম্পর্কটা এতই তিক্ত যে নিজের বিয়েতে মাকে দাওয়াতই করেননি তিনি।
 এক বছর চুটিয়ে প্রেম করার পর সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার জন্য অভিনেতা, পরিচালক জাস্টিন থেরক্সের সঙ্গে সম্প্রতি সেরে নিলেন বাগদানটা। নিজের পোষা দুটো কুকুর নরম্যান, ডলি ও ভালোবাসার মানুষ থেরক্সকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে দারুণ সময় কাটাচ্ছেন এখন এই তারকা।
বলতে পারেন, তাঁর নাম কী?