উদিতায় মোহিত

২০০৫ সাল থেকে উদিতায় মোহিত ছিলেন মোহিত সুরি, জেহের ছবির শুটিংয়ের প্রথম দিন থেকে। আর গত মঙ্গলবার উদিতা গোস্বামীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডের এই তরুণ পরিচালক।
মজার বিষয়, বেশ কয়েকবার ভাঙনও ধরেছিল তাঁদের টানা আট বছরের প্রেমে। ও লামহে ও মার্ডার টু ছবির পরিচালক মোহিত শুভকাজটি সম্পন্ন করলেন জুহুর ইসকন মন্দিরে। বলিউডের অভিনেত্রী উদিতার মা-বাবা অনুষ্ঠানে এসেছিলেন নেপাল থেকে। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহিতের চাচা মহেশ ভাট ও মুকেশ ভাট। বোন স্মাইলি সুরি এবং কাজিনদের মধ্যে ছিলেন বিশেষ ভাট ও এমরান হাশমি। বলিউডের তারকাদের মধ্যে এসেছিলেন দিয়া মির্জা, জ্যাকুলিন, তনুশ্রী দত্ত, কঙ্গনাসহ অনেকেই। মুম্বাই মিরর।