বাবা মা হচ্ছেন তাহসান-মিথিলা

মিডিয়ার জনপ্রিয় দম্পতি তাহসান-মিথিলা। এবার তারা দু’জনই নতুন পরিচয়ে সবার কাছে পরিচিত হতে যাচ্ছেন। খুব শিগগিরই বাবা-মা হচ্ছেন তারা।
এজন্য বেশকিছু দিন থেকে ক্যামেরার সামনে কোন কাজে দেখা যায়নি মিথিলাকে।
সর্বশেষ মিথিলা ও তাহসানকে একসঙ্গে চ্যানেল টোয়েন্টিফোরের `হানিমুন` নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যায়। তবে বর্তমানে মিডিয়ার সব ধরণের কাজ থেকে দু’জনই দূরে সরে আছেন। স্ত্রীর জন্য গান ও অভিনয় থেকে বিরতি নিয়ে মিথিলার পাশাপাশি থাকছেন তাহসান।

জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে তাদের ঘর আলোকিত করে নতুন অতিথি আসার কথা রয়েছে।

তাহসান বলেন, ‘এখন সবকিছু ফেলে শুধুই মিথিলাকে সময় দিচ্ছি। আমাদের জন্য সবার দোয়া কামনা করছি।’