কেনিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ১১

কেনিয়ার মোম্বাসায় শনিবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি  ফেরির যাত্রীদের ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত হয়।
যাত্রীরা ফেরিতে ওঠার সময় ট্রাকটি ফেরির ওপর গিয়ে আছড়ে পড়ে। নাইরোবিতে রেডক্রসের আঞ্চলিক প্রধান এমওয়ানাইশা হামিসি জানান, এ ঘটনায় ১১ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অনেকে আটকা পড়ে আছে। ২০ জনেরও বেশি লোককে অন্যত্র সরানো হয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।