অপেক্ষায় কিম

হলিউড সেলিব্রেটি কিম কারদাশিয়ানের দিন যেন কাটছেই না। দারুণ অপেক্ষায় তিনি প্রহর গুনছেন অনাগত সন্তানের। তিনি চান তার যেন মেয়ে সন্তান হয়। কিমের সঙ্গে সঙ্গে তার প্রেমিক গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মিউজিসিয়ান কেনি ওয়েস্টও এখন অপেক্ষার প্রহর গুনছেন অনাগত সন্তানের জন্য।
কিম ও কেনি দু’জনই অনেক আনন্দিত সন্তান আগমনের বার্তা পেয়ে। কিম মনে মনে একটি নামও ঠিক করে ফেলেছেন অনাগত মেয়ের। তার নাম লিভ রাখবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। কেনি ওয়েস্টেরও এতে অমত নেই। ৩২ বছর বয়সী হলিউড রিয়েলিটি টিভিস্টার কিম কারদাশিয়ান ছোটবেলা থেকেই অভিনেত্রী লিভ টেইলরকে পছন্দ করতেন। এছাড়া কিমের পছন্দের মিয়ামি নাইটস্পটের নামও লিভ।